আজ , ।   
Home Blog Page 398

বিসিবির নতুন সভাপতি হলেন বুলবুল

ক্রীড়া ডেস্ক:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আগামী চার মাসের জন্য বিসিবি নির্বাচনের আগ পর্যন্ত নতুন সভাপতি হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

বুলবুল যে বিসিবি সভাপতি হতে যাচ্ছেন, সেটি আগেই জানা গিয়েছিল। বাকি ছিল আনুষ্ঠানিকতা। শুক্রবার  জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পান তিনি। বিকেলে বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বুলবুল। এ ছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হলেন টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে বিসিবির আট পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা জ্ঞাপন করার ঘণ্টা কয়েকের মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বিসিবিতে তার মনোনয়ন বাতিলের চিঠি পাঠানো হয়।

সেই চিঠি পাঠানোর পর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবিতে আরও একটি চিঠি প্রেরণ করা হয়। তাতে এনএসসির নির্ধারিত ৫ মনোনীত কাউন্সিলরের মধ্যে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দেয়ার কথা জানানো হয়।

আজ ফারুককে ছাড়াই নতুন পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত হয় এবং সে সভায় সভাপতিত্ব করেন বিসিবির অন্যতম পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

সেই সভাতেই বুলবুলকে নতুন বোর্ড পরিচালক হিসেবে গ্রহণ করা হয় এবং এর কয়েক ঘণ্টা পরই নতুন বিসিবি সভাপতি নাম ঘোষণা করা হয় আমিনুল ইসলাম বুলবুলের।

আলোকিত প্রতিদিন/৩০মে ২০২৫/মওম

বিসিবির পরিচালক হলেন সাবেক অধিয়ানক বুলবুল

ক্রীড়া ডেস্ক:

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিয়ানক এবং অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালক মনোনীত হয়েছেন। আজ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম এনডিসি এই সংক্রান্ত একটি চিঠি বিসিবি সিইও বরাবর প্রেরণ করেছেন। সেখানে এই সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হয়েছে।

বিসিবির পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুই জন পরিচালক মনোনীত করা যায়। গতকাল রাতে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করায় সেই পদ শূন্য হয়। সেই শূন্য পদের বিপরীতে আজ আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত আরেক জন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর গতকাল (বৃহস্পতিবার) রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়। আজ যার অনুমোদন দিয়েছে বিসিবি।

৩০মে শুক্রবার বিকেল সাড়ে চারটায় বিসিবির পরিচালনা পর্ষদের সভা রয়েছে। সেখানে নতুন সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিতে পারেন আমিনুল ইসলাম বুলবুল।

আলোকিত প্রতিদিন/৩০মে ২০২৫/মওম

সিকিমে হাজার ফুট নিচে তিস্তা নদীতে  গাড়ি : নিহত ১,নিখোঁজ ৮

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের সিকিম রাজ্যে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ১ হাজার ফুট নিচে তিস্তা নদীতে পড়ে গিয়েছে পর্যটকবাহী একটি গাড়ি। এ সময় গাড়িটিতে ড্রাইভারসহ মোট ১১ জন ছিলেন।

দুর্ঘটনা কবলিত গাড়িটি থেকে ১ জনকে মৃত এবং ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি ৮ জন এখনও নিখোঁজ। বৃহস্পতিবার সন্ধ্যার পর সিকিমের উত্তরাঞ্চলীয় জেলা মাঙ্গানের দুই শহর চুংতাং এবং মুনসিতাংয়ের মাঝামাঝি এলাকায় ঘটেছে এই ঘটনা। আহত দুই জনকে চুংতাং-এর একটি হাসাপাতালে ভর্তি করা হয়েছে। মাঙ্গান জেলার সুপারিটেনডেন্ট অব পুলিশ সোনাম ডেচু ভুটিয়া সাংবাদিকদের বলেছেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টার দিকে ঘটেছে এ দুর্ঘটনা। গাড়িটিতে চালক ছাড়া বাকি ১০ জনের সবাই পর্যটক ছিলেন। যার মরদেহ উদ্ধার করা হয়েছে, তিনিই গাড়ির চালক ছিলেন। হাসপাতালে ভর্তি দু’জনের অবস্থা খুবই গুরুতর এবং নিখোঁজদের অনুসন্ধানে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে।ভারতীয় সেনাবাহিনী, তিব্বতের সীমান্ত পুলিশ ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ (আইটিবিপি), সিকিম পুলিশ, জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত একটি দল উদ্ধার তৎপরতায় নেতৃত্ব দিচ্ছে। তবে বর্ষণ ও নদীর প্রমত্ত ভাবের কারণে তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে বলেন সোনাম ডেচু ভুটিয়া।

সূত্র : ইকোনমিক টাইমস

আলোকিত প্রতিদিন/৩০মে ২০২৫/মওম

টাঙ্গাইলে শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ৩০ মে শুক্রবার সকালে জেলা বিএনপির উদ্যোগে প্রেসক্লাবের সামনে আলোচনা সভা এবং  দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্ম- সম্পাদক কাজী শফিকুল ইসলাম লিটন, জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমীন, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কোনো কর্মসূচি  ঠিক মতো পালন করতে পারি সাই। আজ আমরা উন্মক্তভাবে কর্মসূচি পালন করতে পারছি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাংলাদেশকে একটি সুন্দর দেশ গড়ে তোলার। তার স্বপ্ন বাস্তবায়নে দেশ নায়ক তারেক রহমান দিন-রাত কাজ করে যাচ্ছেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া এদিন শহরের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/৩০মে ২০২৫/মওম

অতিবৃষ্টির কারণে কুমিল্লা সহ দেশের নিম্নাঞ্চল প্লাবিত,চরম ভোগান্তিতে বান বাসি মানুষ

ফয়েজ:

বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে আগামী দুদিনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী এবং অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অধিদফতর। ৩০ মে শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত কুমিল্লায় ৪২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া কর্মকর্তা মো. সৈয়দ আরিফুর রহমান বলেন, ‘বঙ্গোপসাগরে হঠাৎ লঘুচাপ সৃষ্টি হওয়ায় টানা আরো দুই দিন ভারি বৃষ্টিপাত হতে পারে।’ এদিকে আন্তর্জাতিক আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশও সতর্ক করেছেন যে, গত বছরের মতো এবারও কুমিল্লা সহ দেশের অধিকাংশ এলাকায় বন্যা হওয়ার শঙ্কা রয়েছে। তার তথ্য অনুযায়ী, ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত দেশের বৃহত্তর অংশে টানা ভারি বৃষ্টিপাত হতে পারে।দেশের অনেক অঞ্চলে মানুষের বাড়ি ঘর পানিতে ভাসিয়ে নিয়ে গেছে , গৃহপালিত পশু পাখি নিয়ে ঘরছাড়া মানুষগুলো মানবেতর জীবন যাপন কাটাচ্ছে। সারাদেশের ন্যয় কুমিল্লার করিমগঞ্জ, বুড়িচং, চান্দিনা ও লালমাইয়ের নিম্নাঞ্চলগুলোতে নদী এবং খাল-বিল ভরাট হওয়ার কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানিয়েছেন, গোমতীর নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমা অতিক্রম করেনি। আবহাওয়ার এই অবস্থা লঘুচাপের গতিবেগ ও অবস্থানকালে নির্ভর করবে, কুমিল্লায় বন্যার প্রকৃত পরিস্থিতি নির্ধারণ করবে।
আলোকিত প্রতিদিন/৩০মে ২০২৫/মওম

 সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মিম পুকুরে ডুবে মৃ*ত্যু 

মো:সজিব হোসেন, পাবনা প্রতিনিধি, ঈশ্বরদীর সীমান্তবর্তী এলাকা লালপুরের পালিদেহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মিম খাতুন(১০) বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে। সে একই গ্রামের বিদ্যুৎ প্রামানিকের মেয়ে। বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সাথে খেলতে গিয়ে মিম পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে মিমের এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আলোকিত প্রতিদিন/এপি

বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার অনুদান দেবে জাপান

নিজস্ব প্রতিবেদক:

বাজেট সহায়তা, রেলওয়ে উন্নয়ন এবং অনুদান হিসাবে বাংলাদেশকে  ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে জাপান। এর মধ্যে জাপান ৪১৮ মিলিয়ন ডলার বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন ঋণ দেবে।

৩০ মে শুক্রবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠকের পর এই তথ্য জানায় প্রেস উইং।

এছাড়া জয়দেবপুর-ঈশ্বরদীকে ডুয়েলগেজ ডাবল রেলপথে উন্নীতকরণে টোকিও ৬৪ কোটি ১০ লাখ ডলার এবং বৃত্তি বাবদ ৪২ লাখ ডলার অনুদান দেবেও বলে জানানো হয়। সকালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী। প্রফেসর মুহাম্মদ ইউনূসকে এসময় গার্ড অব অনার দেওয়া হয়।

জাপান সফরের আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাজেট সহায়তার অর্থ সরাসরি বাজেটে অন্তর্ভুক্ত হবে। এরপর সেটি খাতভিত্তিক বরাদ্দ দেওয়া হবে।

আলোকিত প্রতিদিন/৩০মে ২০২৫/মওম

কাশ্মির নিয়ে কখনোই আপস করবে না পাকিস্তান: আসিম মুনির

আন্তর্জাতিক ডেস্ক:

কাশ্মির নিয়ে কখনোই আপস করবে না পাকিস্তান। এমন কথাই বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। এমনকি কাশ্মির নিয়ে কোনো রকম চুক্তিও সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

২৯ মে বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

সংবাদমাধ্যমটি বলছে, কাশ্মির নিয়ে পাকিস্তান কখনোই আপস করবে না বলে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে ‘হিলাল টকস’ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ এবং শিক্ষকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “ভারতের উচিত বোঝা, কাশ্মির কখনোই পাকিস্তানের অগ্রাধিকার থেকে সরে যাবে না। কাশ্মির নিয়ে কোনো রকম চুক্তি সম্ভব নয়, আমরা এই ইস্যু ভুলে যাব না।”

পাকিস্তানের এই সেনাপ্রধান বলেন, কাশ্মির কোনো দ্বিপাক্ষিক নয় বরং একটি আন্তর্জাতিক ইস্যু এবং বহু দশকের চেষ্টার পরও ভারত সেটিকে চাপা দিতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, “ভারতের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বাড়ার জন্য দেশটির নিজস্ব নীতিই দায়ী, বিশেষ করে মুসলিমসহ সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন।”

বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন আসিম মুনির। তিনি বলেন, সেখানে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তারা বেলুচ জনগণের প্রতিনিধি নয়, তারা ভারতের মদদপুষ্ট “প্রক্সি”।

তিনি আরও বলেন, “বেলুচদের সঙ্গে এসব সন্ত্রাসীদের সম্পর্ক নেই। ওরা ভারতীয় স্বার্থে কাজ করছে। রাষ্ট্রবিরোধী কোনো বর্ণনাকেই টিকে থাকতে দেওয়া হবে না।”

তিনি বলেন, “পানির ওপর ভারতের একতরফা নিয়ন্ত্রণ পাকিস্তানের ২৪ কোটির অধিক মানুষের অধিকার ক্ষুণ্ন করছে। এটি আমাদের ‘রেড লাইন’। পাকিস্তান নিজের পানির অধিকার থেকে একচুলও পেছাবে না।”

আলোকিত প্রতিদিন/৩০মে ২০২৫/মওম

ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা থাকবে না:মির্জা আব্বাস

আলোকিত প্রতিবেদক:

এ বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, এই সরকার যদি নির্বাচন করতে না চায়, তবে এর দায়-দায়িত্বও তাদেরই নিতে হবে। জনগণ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের ভৌগোলিক অখণ্ডতা নিয়েই প্রশ্ন উঠতে পারে এবং ভৌগোলিক অখণ্ডতা ঠিক থাকবে না।

৩০ মে শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপি কখনোই জুন মাসে নির্বাচনের কথা বলেনি। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। ‘ডিসেম্বর’ কথাটা আমরাই বলিনি, ইউনূস সাহেব  নিজেও বলেছেন।

টোকিওতে অবস্থানরত প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, দুঃখ লাগে—দেশে না থেকে দেশের বিরুদ্ধে বিদেশে বসে বদনাম করছেন। এতটুকু লজ্জাও লাগলো না।

সরকারের ‘সংস্কার’ প্রক্রিয়া বিষয়ে বিএনপির এ প্রভাবশালী নেতা বলেন, সরকার এখন সংস্কার সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে, যেখানে তারা আজ নির্বাচনই চায় না। তারা সংস্কার করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করেছে। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে থেকেই সংস্কার করেছেন, দেশের মাটি এবং মানুষের সঙ্গে মিশে থেকে উন্নয়ন এনেছেন। সংস্কার বিদেশ আমদানি করেননি।

আলোকিত প্রতিদিন/৩০মে ২০২৫/মওম

একটি লোক নির্বাচন চায় না, তিনি হলেন ড. ইউনূস: মির্জা আব্বাস!

আলেকিত ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, খুব দুঃখের সঙ্গে এই কথা বলতে হচ্ছে এখন, আজকে ড. ইউনূস সাহেব জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন। লজ্জা লাগলো না বিদেশে বসে দেশের বিরুদ্ধে বদনাম করতে। তিনি বলেছেন—একটি দল শুধু নির্বাচন চায়। আর আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, সেটা হচ্ছে ড. ইউনূস।

আজ (শুক্রবার) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

 

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বিএনপির আগে ড. ইউনূসই বলেছিলেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এটা তারই (ড. ইউনূস) প্রস্তাব। পরবর্তীতে  শিফট করে জুনে গেলেন ইউনূস। সুতরাং নির্বাচন করতে হলে ডিসেম্বরের মধ্যে করতে হবে। আর ডিসেম্বরে নির্বাচন না হলে দায়-দায়িত্ব সব ড. ইউনূসকে নিতে হবে।

তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। না হয় বাংলাদেশের জনগণ নির্বাচন আদায় করবে। নির্বাচন না হলে এ দেশের ভৌগলিক অবস্থান ঠিক থাকবে না।

এই সময় উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

আলোকিত প্রতিদিন/এপি