আজ , ।   
Home Blog Page 397

বিএনপিকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা!

বিশেষ প্রতিনিধি, আলোচনার জন্য আগামী ২ জুন বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩১ মে) দুপুরে রাজধানীতে কৃষকদলের আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

যারা নির্বাচন চায় না, তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও অন্য দেশের এজেন্ট বলছে। ১৭ বছরের ত্যাগের প্রতিদান দিচ্ছে একটি মহল বলে আক্ষেপ প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ।

 

আগামী ২ জুন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই তাদের। কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের৷’

সংস্কারের নামে কলা ঝুলানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা জনগণের দাবি। ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নাই।

আলোকিত প্রতিদিন/এপি

কুমিল্লার দেবিদ্বারে “বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৫” উৎযাপন

নাজমুল হাসান:

তামাক স্বাস্থ্য এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তামাক ব্যবহারে বিভিন্ন ধরনের ক্যানসার, হৃদরোগ এবং অন্য মারাত্মক রোগের ঝুঁকি বাড়ে। তাই তামাকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছর ৩১ মে পালিত হয় ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৮৭ সালে দিবসটি চালু করে।

“তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” এই স্লোগান কে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠন`র উদ্যোগে ৩১মে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫ ও মাদক মুক্ত দেবিদ্বার গড়ার লক্ষ্যে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সংগঠনের সভাপতি এস. এম. ইমরান হাসান`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা জনাব রায়হানুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক কাউসার মোল্লা, সহ সভাপতি ইঞ্জিনিয়ার শাহ জামান মুন্সী, মুছা সরকার, ছাত্র প্রতিনিধি সিয়াম আহম্মেদসহ আরোও অনেকেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে ১৩-১৫ বছর বয়সী অন্তত ৩ কোটি ৭০ লাখ কিশোর-কিশোরী নিয়মিত তামাক ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) এক গবেষণায় দেখা গেছে, ২১ বছর বয়সের আগেই যারা তামাকে আসক্ত হয়ে পড়েছে, তাদের মধ্যে নিকোটিন নির্ভরতা এবং আমৃত্যু তামাক ব্যবহারের প্রবণতা সবচেয়ে বেশি।

আলোকিত প্রতিদিন/৩১মে ২০২৫/মওম

ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ইউক্রেনে রাতভর রাশিয়ার গোলাবর্ষণ ও বিমান হামলায় ২ জন নিহত হয়েছে। খবর এএফপির।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ টেলিগ্রামের এক পোস্টে বলেছেন, জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়া একটি আবাসিক এলাকায় বোমা হামলা চালিয়েছে। এতে এক মেয়ে শিশু নিহত হয়েছে এবং ১৬ বছর বয়সী একটি ছেলে আহত হয়েছে।

তিনি জানিয়েছেন, সেখানে বিস্ফোরণের ঘটনায় একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং আরও বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খেরসন শহরের ওপর পৃথক এক হামলায় ৬৬ বছর বয়সী একজন গুরুতর আহত হয়েছেন। খেরসন অঞ্চলের গভর্নর ওলেকজান্ডার প্রোকুদিন টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর হাজার হাজার মানুষ নিহত হয়েছে। দুপক্ষের সংঘাতে পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে এবং লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

ওই অঞ্চলের মেয়র জানিয়েছেন, ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার ড্রোন হামলায় একজন আহত হয়েছে। অপরদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় ১০ জন আহত হয়েছে। সেখানকার ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্ডার খিনশটেইন এ তথ্য নিশ্চিত করেছেন।

যুদ্ধ বন্ধের জন্য কয়েক সপ্তাহ ধরেই কূটনৈতিক প্রচেষ্টা চলছে। উভয় পক্ষই চলতি মাসের শুরুতে তিন বছরেরও বেশি সময় পর তাদের প্রথম দফার সরাসরি আলোচনার জন্য মিলিত হয়েছে। সম্প্রতি ইস্তাম্বুলের দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। তবে ওই আলোচনায় কেবল বন্দী বিনিময় এবং যোগাযোগ রাখার প্রতিশ্রুতি মিলেছে। সেখানে দুপক্ষ যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হতে পারেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, মস্কো তাদের শান্তির শর্তাবলী আগে থেকে না দিলে তার সরকার রাশিয়ার সাথে আর আলোচনার ফলাফল আশা করে না।

আলোকিত প্রতিদিন/৩১মে ২০২৫/মওম

অভ্যুত্থানের সুফল নির্দিষ্ট কিছু মানুষ ভোগ করতে চাইলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে: গয়েশ্বর চন্দ্র

আলোকিত ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই জুলাই গণঅভ্যুত্থান হয়। অভ্যুত্থানে বিজয়ের সুফল নির্দিষ্ট কিছু মানুষ ভোগ করতে চাইলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
৩১ মে শনিবার সকাল পৌনে ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আলোকচিত্র এবং হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জাসাস সভাপতি চিত্রনায়ক হেলাল খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
নির্বাচন নিয়ে জাপানে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে গয়েশ্বর বলেন, আসলে আমরা মানুষ চিনতে ভুল করেছি। তাই হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনতেই হবে।

Untitled-1তিনি বলেন, জিয়াউর রহমান জনগণ, দেশ এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। তিনি যা করতেন না, তা বলতেন না। স্বাধীনতা-স্বার্ভভৌমত্বের স্বার্থে সবসময় গণমানুষের পাশে ছিলেন। তিনি প্রচারমুখী ছিলেন না। প্রচারই তার পিছু নিতো।

দেশের সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে জাসাসকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান গয়েশ্বর। প্রদর্শনীতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে জিয়াউর রহমানের হাতে লেখা চিঠি এবং তার শাসনামলের বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শিত হয়।

আলোকিত প্রতিদিন/৩১মে ২০২৫/মওম

চার বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

আলোকিত প্রতিবেদক:

০১ জুন রবিবার সকাল ৯টার মধ্যে দেশের চার বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই সময়ের মধ্যে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

৩১ মে শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে।

০১ জুন রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

০২ জুন সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

০৩ জুন মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

০৪ জুন বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগে  কোন কোন মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই পাঁচদিনের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আলোকিত প্রতিদিন/৩১মে ২০২৫/মওম

ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি সহ ৫৩ রাজনৈতিক দল!

আলোকিত ডেস্ক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সন্দেহ-সংশয় তৈরি হয়েছে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিতে চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে তার এমন আশ্বাসে আস্থা রাখতে পারছে না বেশির ভাগ রাজনৈতিক দল। বিএনপি ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়। ইতোমধ্যে দলের হাইকমান্ড থেকে একরকম সাফ জানিয়ে দেওয়া হয়েছে। বিএনপির দাবির সঙ্গে আরও ৫২টি দলেরও একই সুর। তবে জাপান সফররত প্রধান উপদেষ্টা এক বক্তব্যে বলেন, ‘সব দল নয়, শুধু একটি রাজনৈতিক দলই চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।’ অর্থাৎ তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে এমন কথা বলেছেন।
তবে জামায়াতে ইসলামী চায় রোজার আগে ফেব্রুয়ারিতে অথবা রোজার পর এপ্রিলে নির্বাচন। ইসলামী আন্দোলনসহ কয়েকটি ইসলামপন্থি দল চায় মার্চের মধ্যে এবং এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) মৌলিক সংস্কার ও দৃশ্যমান বিচার শেষে নির্বাচন চায়।
ডিসেম্বরে নির্বাচন চান যারা : গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা মনে করি ডিসেম্বরে ভোট করা যায়। সরকার চাইলে নির্বাচন করতে পারে। আর সেটা যুক্তিসংগতও হবে। আর সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল-তা ৯ মাসের পারফরম্যান্সে নেই।’ তিনি বলেন, এখন সময় দীর্ঘায়িত করলেও বেশি কিছু হবে, এমন মনে হচ্ছে না।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ডিসেম্বর তো বটেই তার আগেও নির্বাচন করা সম্ভব। সরকার অপ্রয়োজনীয় কালক্ষেপণের ধারণা তৈরি করছে। নির্বাচন শুধু বিএনপির দাবি নয়, বরং জনগণের দাবি উল্লেখ করে তিনি বলেন, ১৬ বছর ধরে মানুষ তার পছন্দের প্রার্থীকে নির্বাচন করার জন্য অপেক্ষা করছে। একইসঙ্গে দেশের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, নির্বাচনের সূচি ঘোষণার পর তাতেও লাগাম আসবে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, একটি দল নয়, প্রায় সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এলডিপিও চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এ নিয়ে টালবাহানার কোনো সুযোগ নেই।
বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, আমরা মনে করি এখন দেশের যে পরিস্থিতি সবকিছু মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন হওয়াটাই জাতির জন্য মঙ্গলজনক। আরও আগে যদি সম্ভব হয় আরও ভালো। ডিসেম্বর হচ্ছে ডেডলাইন।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আমরা চাই যত শিগগিরই সম্ভব জাতীয় নির্বাচন। ডিসেম্বর তো পরেরর কথা। যদি অক্টোবরে দিতে পারে তাহলে তা দিক।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ডিসেম্বরে নির্বাচন হতে আমরা কোনো সমস?্যা দেখি না। যদিও ড. মুহাম্মদ ইউনূস আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক অবস্থা নিয়ে কমফোর্টেবল না বলে জানিয়েছেন।
এদিকে ১২ দলীয় জোটের নেতারা শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, এ বছরের ডিসেম্বরে শুধু একটি দল নয়, দেশের সব দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচন চায়। বরং প্রধান উপদেষ্টা নিজেই কিছু মৌলবাদী, জনসমর্থনহীন, মুক্তিযুদ্ধবিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করেছেন, করছেন। বিবৃতিতে স্বাক্ষর করেন-জোট প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির একাংশের চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এমএ মান্নান, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপির) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন।
অপরদিকে গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে জানানো হয়, ডিসেম্বরের মধ্যে একটি দল ছাড়া আর অন্য কোনো দল জাতীয় নির্বাচন চায় না, তা সঠিক নয়। গণফোরাম প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছে।
জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন : বিএনপিসহ বেশির ভাগ রাজনৈতিক দলের চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনহ কয়েকটি ইসলামি দল। এনসিপি ইতোমধ্যে জানিয়েছে মৌলিক সংস্কার ও বিচার দৃশ্যমান করে জাতীয় নির্বাচন চায়। সেক্ষেত্রে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে দলটি।
এ প্রসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ডিসেম্বর থেকে জুনের যে সময়সীমার কথা সরকার বলছে, তার মধ্যে রোজার আগে ফেব্রুয়ারিতে বা রোজার পরে এপ্রিলে সুবিধামতো সময়ে নির্বাচনের কথা আমরা বলেছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ডিসেম্বরের মধ্যে হলে বেশি তাড়াহুড়ো হবে, যেনতেন প্রকারের একটা নির্বাচন জাতির ওপর চাপিয়ে দিলে তা আগের মতো হতে পারে। সংস্কার ও বিচারের বিষয়ে ৩ মাসের মধ্যে সব কিছু দৃশ্যমান হতে হবে। এটা সরকারের দায়িত্ব। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। তা করা হলে জাতীয় নির্বাচন আগামী বছরের এপ্রিল বা মার্চের দিকে হতে পারে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত-অনিবন্ধিত ৬৪টি রাজনৈতিক দল। এর মধ্যে ৪২টি রাজনৈতিক দল বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত ছিল। দ্রুত নির্বাচন ইস্যুতে বিএনপি এপ্রিল থেকে এক মাসব্যাপী আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ধারাবাহিক বৈঠক করে অন্তত ৬০টি রাজনৈতিক দলের সঙ্গে। এর মধ্যে ১২ দলীয় জোট, ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, গণঅধিকার পরিষদ, লেবার পার্টি, ৬ দলীয় গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোটের সিপিবি ও বাসদ, এলডিপি, চারদলীয় গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম, জাতীয় পার্টি (বিজেপি), গণফোরামসহ ৫২ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপির দাবির সঙ্গে একমত পোষণ করে। এর মধ্যে অন্তত ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

বাঘায় আনসার- ভিডিপি মৌলিক-প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান

 আব্দুল আলিম বাঘা -রাজশাহী প্রতিনিধি : আনসার ও ভিডিপি সদস্যদের সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের ধারাবাহিকতায় রাজশাহীর বাঘায় ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষন শেষ হয়েছে । প্রশিক্ষনে অংশগ্রহনকারিদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ তুলে দেন,অনুষ্ঠানের প্রধান অতিথি  উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার । বক্তব্যকালে তিনি বলেন,সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়তে চায়। বাল্য বিবাহসহ অপরাধমূলক কর্মকান্ডে ভূমিকা রাখায় আনসার-ভিডিপির প্রশংসা করেন ইউএনও। তিনি বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজেকে আত্মস্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে পারলে এ প্রশিক্ষন সার্থক হবে।  এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা তহুরা হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মাহমুদুল ইসলাম,রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ প্রমুখ।
উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় সুত্রে জানা যায়,গত ১৮ মে’২৫ উপজেলার রুস্তমপুর উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে উদ্ধোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১০ দিন ব্যাপী  প্রশিক্ষন শুরু হয়। প্রতিদিন সকাল ৮ থেকে দুপুর ১ টা পর্যন্ত এই প্রশিক্ষনে নগর প্রতিরক্ষা দল (টিডিপি) এর ৩১ জন পুরুষ ও ৩৩ জন মহিলা সদস্য অংশগ্রহণ করেন । প্রশিক্ষণ শেষ হয়েছে (২৯ মে’২৫)
 এদের মধ্যে মূল্যায়ন পরীক্ষায় সমাপনী দিনে ৩জনকে পুরুস্কৃত করা হয়। প্রথম  হয়েছেন জাফরুজ্জামান ইশান,দ্বিতীয় হয়েছে আমেনা খাতুন,তৃতীয় হয়েছে আদনান।
প্রশিক্ষনের আয়োজন ও সার্বিক তত্বাবধানে ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাকিব-উল মওলা। সহযোগিতায় ছিলেন, উপজেলা প্রশিক্ষকা মাহফুজা খানম, প্রশিক্ষক সোহেল রানা,উপজেলা কোম্পানি কমান্ডার আঃ সাত্তার সহ দলনেতা ও দলনেত্রী বৃন্দ।
আলোকিত প্রতিদিন/এপি

জিয়াউর রহমান যেমন মানুষের পাশে ছিলেন,আমরাও তার আদর্শে সেই পথেই আছি: আমিনুল হক 

ইমরান হোসেন : বিশেষ প্রতিনিধি
প্রকাশ,৩০ শে মে রোজ শুক্রবার ২০২৫ ইং
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্লবীর বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির কারনে জলাবদ্ধতায় ঘরবন্দি হয়ে পরা নিম্ন আয়ের ৩ হাজার পরিবারের পাশে বিশুদ্ধ পানি শুকনো ও রান্না করা খাবার নিয়ে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
আজ শুক্রবার দুপুরে পল্লবীতে ঢাকা-১৬ আসনের নিজ নির্বাচনী এলাকার বেগুনটিলা বস্তি, দুয়ারিপাড়া, ট ব্লক, কালশী এবং কাফরুলের বেশ কিছু  প্লাবিত এলাকার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর খোঁজখবর নিতে তিনি সেখানে ছুটে যান।
এরপর দুপুরে দুর্ভোগে থাকা ৩ হাজার পরিবারের মাঝে রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী এবং বিশুদ্ধ পানীয় বিতরণ করেন তিনি। এসময় তিনি বলেন, জলাবদ্ধতার ফলে যতদিন পর্যন্ত এ দূর্ভোগ থাকবে ততদিন পর্যন্ত এই অসহায় পরিবারকে সাহায্য সহায়তা ও রান্না করা খাবার বিতরণ চলমান থাকবে।
খাবার বিতরণকালে আমিনুল হক বলেন, “জিয়াউর রহমান মানুষের পাশে ছিলেন, আমরাও তাঁর আদর্শে সেই পথেই আছি।”
বর্তমান রাজনৈতিক সংকট থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হতে হবে। হতাশাগ্রস্ত জাতির মুক্তির পথ হতে পারে শহীদ জিয়ার আদর্শ।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির ১৩ টি থানার  বিভিন্ন স্পটে গিয়ে অসহায় ও দুস্তদের মাঝে রান্না করা খাবার ও শাড়ী লুঙ্গি বিতরণ করেন আমিনুল হক। এ সময় স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও তার সঙ্গে ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মোঃ ইউসুফ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, কাফরুল থানা বিএনপি যুগ্ম আহবায়ক আকরামুল হক, সাব্বির দেওয়ান জনি, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান, যুগ্ম আহবায়ক আশরাফ গাজী, মোকছেদুর রহমান আবির, আনিছুর রহমান, মোতালেব হোসেন হাওলাদার, পল্লবী থানা ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু, ৫ নং ওয়ার্ড সভাপতি বাদশা মিয়া, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।
আলোকিত প্রতিদিন/এপি

‘মাধুরী অশালীন, শ্রীদেবী সেরা’- প্রতিক্রিয়া জানিয়ে সমালোচনার মুখে জাহ্নবী

বিনোদন ডেস্ক:

বলিউডের মাধুরী দীক্ষিতের নাচ অশালীন, সে তুলনায় মার্জিত ছিলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। সম্প্রতি সামাজিক মাধ্যমে মাধুরী এবং শ্রীদেবীকে তুলনা করে একটি ভিডিও ভাইরাল হয়। আর তাতে প্রতিক্রিয়া জানাতে দেখা যায় শ্রীদেবী কন্যা তথা বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে; আর এতেই বিপাকে পড়েন অভিনেত্রী।মাধুরীর চেয়ে নাচ ভালো জানেন শ্রীদেবী। আর তা নিয়ে বিষয়টির সঙ্গে নিশ্চয়ই একমত জাহ্নবী কাপুরও! কেননা ইনস্টাগ্রামে ভাইরাল সেই ভিডিওতে লাইক দিতেই নেটিজেনদের মনে বাঁধে নানা প্রশ্ন; আর সে থেকেই বিতর্ক।

ভিডিওতে দেখা যায়, একদিকে মাধুরীর ‘বেটা’ ছবির ‘ধাক ধাক’ গানের দৃশ্য চলছে। অন্যদিকে শ্রীদেবীর ‘খুদাগাওয়া’ ছবির একটি দৃশ্য দেখানো হচ্ছে।

পোস্টে উল্লেখ করা হয়, ‘ছবিতে কিছুই করেননি। কিন্তু ‘ধাক ধাক কারনে লাগা’ গানে অশালীন নাচ নেচে পুরস্কার পেয়েছিলেন। উল্টো দিকে ‘খুদাগাওয়া’ ছবিতে দ্বৈত চরিত্রে সেরা অভিনয় করেও সেই স্বীকৃতি পাননি শ্রীদেবী।’

সেই ভিডিওতে জাহ্নবীর দেওয়া লাইক চোখ এড়ায়নি কারো। জাহ্নবীর লাইকের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এখন জাহ্নবীও অ্যালগরিদমের গল্প নিয়ে আসবেন।’ অন্য একজন লিখেছেন যে, ‘বিরাট কোহলি এবং তামান্না ভাটিয়ার পরে এখন জাহ্নবীও বলবেন যে এটি ভুলবশত লাইক হয়ে গেছে।’

আলোকিত প্রতিদিন/৩০মে ২০২৫/মওম

বিসিবির নতুন সভাপতি হলেন বুলবুল

ক্রীড়া ডেস্ক:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আগামী চার মাসের জন্য বিসিবি নির্বাচনের আগ পর্যন্ত নতুন সভাপতি হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

বুলবুল যে বিসিবি সভাপতি হতে যাচ্ছেন, সেটি আগেই জানা গিয়েছিল। বাকি ছিল আনুষ্ঠানিকতা। শুক্রবার  জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পান তিনি। বিকেলে বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বুলবুল। এ ছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হলেন টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে বিসিবির আট পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা জ্ঞাপন করার ঘণ্টা কয়েকের মধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বিসিবিতে তার মনোনয়ন বাতিলের চিঠি পাঠানো হয়।

সেই চিঠি পাঠানোর পর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবিতে আরও একটি চিঠি প্রেরণ করা হয়। তাতে এনএসসির নির্ধারিত ৫ মনোনীত কাউন্সিলরের মধ্যে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দেয়ার কথা জানানো হয়।

আজ ফারুককে ছাড়াই নতুন পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত হয় এবং সে সভায় সভাপতিত্ব করেন বিসিবির অন্যতম পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

সেই সভাতেই বুলবুলকে নতুন বোর্ড পরিচালক হিসেবে গ্রহণ করা হয় এবং এর কয়েক ঘণ্টা পরই নতুন বিসিবি সভাপতি নাম ঘোষণা করা হয় আমিনুল ইসলাম বুলবুলের।

আলোকিত প্রতিদিন/৩০মে ২০২৫/মওম