আজ , ।   
Home Blog Page 396

অধ্যক্ষের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ!

আব্দুল আলিম বাঘা প্রতিনিধি,
চাকরিও দেননি টাকাও ফেরৎ দেননি অধ্যক্ষ মোজাম্মেল। আয়োজিত সংবাদ সম্মেলনে evNv উপজেলার তেঁথুলিয়া-পীরগাছা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ ও ভোকেশনাল ইন্সটিটিউটের অধ্যক্ষ মোজাম্মেল হক GKRb দূর্নীতিবাজ ,টাকা আত্নসাৎকারী আখ্যায়িত করে তার  বিরুদ্ধে অভিযোগ করেন ভূক্তভুগিরা।
শনিবার (৩১ মে) বাঘা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তভ্য পাঠকালে আড়পাড়া গ্রামের মৃত রহমান মন্ডলের ছেলে একলাসুর রহমান বলেন, অফিস সহকারী পদে চাকরি দেওয়ার জন্য তার কাছে ১০ লক্ষ টাকা চান অধ্যক্ষ।  ২০১৯ সালের ২৭ নভেম্বর ২ লক্ষ টাকা দেন।  একই গ্রামের মৃত চহরম প্রামানিকের ছেলে আবুল বাছেদ বাচ্চুর নৈশ প্রহরী পদে চাকরির জন্য ৫ লক্ষ টাকার চুক্তি হয়। ২০১৯ সালের ২০ নভেম্বর ৩ লক্ষ টাকা দেন। ওই গ্রামের মৃত মহরম প্রামানিকের ছেলে নাইম উদ্দীনকে ল্যাব এ্যাসিসটেন্ট পদে চাকরির জন্য ৮ লক্ষ টাকা চুক্তি হয়।  ২০১৯ সালের ২০ অক্টোবর  ৩ লক্ষ টাকা প্রদান করেন।
সংবাদ সম্মেলনে জানান,তারা যে টাকা দিয়েছেন তার অনুকুলে অধ্যক্ষের স্বাক্ষরিত আলাদা আলাদা চেক দিয়েছিলেন। পরে টাকা ফেরৎ দেওয়ার কথা বলে সুকৌশলে অধ্যক্ষ’র তেথুলিয়া গ্রামের নিজ বাড়িতে ডেকে নেন। অভিযোগ করা হয়,ওই সময় তার ভাতিজা, ছাত্রলীগ নেতা নাজমূল হক  অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ব্যাংকের সেই চেকের পাতা ছিনিয়ে নেন। এমনকি মামলাসহ সন্ত্রাসীদের দিয়ে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগ করা হয়।
এনিয়ে মামলা করতে গিয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা পাননি। পরে ২০২০ সালের ১২ অক্টোবর একলাসুর রহমান বাদি হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে রাজশাহী কোর্টে মামলা দায়ের করেন। ওই সময় দলীয় প্রভাব খাটিয়ে মামলাটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর তদন্তের দায়িত্ব করিয়ে নেন অধ্যক্ষ। চেয়ারম্যানের দেওয়া তদন্ত প্রতিবেদনে মামলাটি খারিজ হয়ে যায়।
পরবর্তীতে নিজেকে রক্ষার জন্য চার জনের বিরুদ্ধে অধ্যক্ষ নিজে বাদি হয়ে ১০৭ ধারায়  আদালতে মামলা দায়ের করেন। সেই মামলাতে ভূক্তভোগীরা নির্দোষ প্রমানিত হয়।
পরে ২০২৪ সালের ২১ আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভূক্তভোগীরা অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ২ সেপ্টম্বর’২৪ উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক শুনানির ধার্য দিনে অসুুস্থতার কথা বলে উপস্থিত না হয়ে লিখিত বক্তব্য পাঠান। তাতে তার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। এ বিষয়ে ওই সময়ে দায়িত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার স্বাক্ষরিত প্রতিবেদনে ভূক্তভোগীদের যথোপযুক্ত কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের অনুরোধ করেন। ভ’ক্তভ’গিরা স্থানীয়দের কাছে দেন দরবার করলে চাকরি না দিয়ে টাকা ফেরত দিচ্ছি  দিব  বলে, কালক্ষেপণ করেন। চাকরি প্রত্যাশিরা প্রতারিত হয়ে সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মোজাম্মেল হক এর বিচার দাবি করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভূক্তভোগী একলাসুর রহমান, নাইম উদ্দীন, ভূক্ত ভোগী আবুল বাছেদের ভাই নিজাম উদ্দিন।
এরপর ২৭ মে রাজশাহীর আদালতে ৬ জনকে অভিভুক্ত করে অধ্যক্ষ বাদি হয়ে আরেকটি মামলা দায়ের করেন। এ ঘটনায় চাকরি নেওয়ার টাকা পেরত না পেয়ে ভ’ক্তভোগীরা দিশেহারা হয়ে দূর্নীতিবাজ ,টাকা আত্নসাৎকারী  ।
জোরপূর্বক চেক ছিনিয়ে নেওয়ার বিষয়টি সত্য নয় দাবি করে, অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন ব্যক্তিগত প্রয়োজনে বাংকের চেক দিয়ে  তাদের কাছে টাকা নিয়েছিলাম। যা পরবর্তীতে  টাকা দিয়ে চেক ফেরত নিয়েছি।  তবে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
আলোকিত প্রতিদিন/এপি

আইপিএল ফাইনালে আরসিবি না জিতলে স্বামীকে ডির্ভোস দিবো!

খেলাধুলা ডেস্ক, ২০১৬ সালের পর অবশেষে আবার আইপিএল ফাইনালে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিনবারের রানার্স-আপ দলটি এবার কি পারবে বহু প্রতীক্ষিত শিরোপা জয়ের খরা কাটাতে? এই প্রশ্নই এখন ঘুরছে কোটি ভক্তের মনে জাগছে। পাঞ্জাব কিংসকে প্রথম কোয়ালিফায়ারে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে রীতিমতো দাপটের সাথেই ফাইনালে উঠেছে কোহলির দল। ৩ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

ম্যাচটি মুল্লানপুরে হলেও গ্যালারিতে যেন ছিল বেঙ্গালুরুর ঘরের মাঠের আবহ। অসংখ্য আরসিবি সমর্থকের গর্জনে মুখর হয়ে উঠেছিল স্টেডিয়াম। আবেগের এমনই বহিঃপ্রকাশ ঘটেছে যে, এক নারী ভক্তের একটি পোস্টার ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। পোস্টারে লেখা ছিলো, ‘‌আরসিবি ফাইনাল না জিতলে স্বামীকে ডিভোর্স দেবো আমি।

শাড়ি পরিহিতা সেই নারী ভক্তের হাতে থাকা হলুদ রঙের প্ল্যাকার্ডে লেখা বার্তাটি ক্যামেরায় ধরা পড়ার পরপরই ভাইরাল হয়। কেউ কেউ হাসির ইমোজিতে মন্তব্য করছেন, কেউ আবার লিখছেন, “আরসিবি জিতুক না জিতুক উনার ডিভোর্স হওয়া চাইই চাই!” এমন প্রতিক্রিয়াই যেন প্রমাণ করে দেয় এই দলটির সমর্থন শুধুই ক্রিকেট নয়, এটি এক গভীর আবেগের নাম জড়িয়ে আছে।

উল্লেখ্য, আরসিবি এর আগে ২০০৯, ২০১১ ও ২০১৬ এই তিনবার ফাইনালে উঠেছিল, কিন্তু প্রতিবারই শিরোপার খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছে। এবার ২০২৫ সালে চতুর্থবারের মতো তারা ফাইনালে উঠল। এবার কি তবে ভাগ্যের চাকা ঘুরবে।
আলোকিত প্রতিদিন/এপি

রবিবার সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার বিচার

আলোকিত ডেস্ক, জুলাই গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

রোববার (১ জুন) থেকে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

 

বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকেলে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম গণমাধ্যমকে জানান, রোববার শেখ হাসিনার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। অন্য দুই আসামি হলেন -সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

গাজী তামীম জানান, যখন এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়ার শুনানি হবে, তখন বিটিভির মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা যাবে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সেদিন ফেসবুক পোস্টে জানান, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন‍্য কোর্টরুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। ট্রায়ালের যেকোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যম কিংবা সামাজিক মাধ‍্যমে প্রচারিত হতে পারবে।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে ট্রাইব্যুনালে।

পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের বিচারও এই ট্রাইব্যুনালে হচ্ছে।

আলোকিত প্রতিদিন/এপি

তারাগঞ্জে ঈদগাহ মাঠের  রাস্তার উন্নয়ন কাজের উদ্ভোধন

শফিউল মন্ডল, তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধি: কাবিটা এর অর্থায়নে হাড়িয়ারকুঠি  ইউনিয়নের একটি রাস্তার ইটের সলিংয়ের  কাজের উদ্ভোধন করা হয়েছে।গতকাল শনিবার ৩১শে মে সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার আওতাধীন হাড়িয়ারকুঠি  ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মন্ডল পাড়ার রাজু মিয়ার দোকান  হতে মন্ডলপাড়া ঈদগাহ মাঠ পর্যন্ত প্রায় ৩০০ ফিট  রাস্তার ইটের সলিং এর কাজের শুভ উদ্ভোধন করেন উক্ত উপজেলার জামায়াতে ইসলামীর আমির এ এস এম আলমগীর হোসেন।
উক্ত কাজের বাজেট মুল্য ছিলো ২ লাখ টাকা।উদ্ভোধক অতিথি উপস্থিত জনগনের মাঝে অন্তর্বতী সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।উনি উদ্ভোধনী বক্তৃতায় আরও বলেন,আমি জামায়াতে ইসলামীর তারাগঞ্জের আমির হলেও এ ইউনিয়নের সন্তান।বর্তমান অন্তর্বতীকালীন সরকার স্হানীয় সরকারের মাধ্যমে বিভিন্ন গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।তারাই ধারাবাহিকতায় আজকে আমাদের ইউনিয়নের পবিত্র ঈদগাহ মাঠের একটি ইটের সলিংয়ের রাস্তার কাজের উদ্ভোধন হলো।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মো:আমিনুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী,তারাগঞ্জ,উপজেলা শাখা।তিনি বলেন,আমিও এ ইউনিয়নের সন্তান। তাই,ইউএনও মহোদয় কে বলে আমরা অনেক পরিশ্রম করে এ ঈদগাহ মাঠের রাস্তার কাজটি আনতে পেরেছি।
প্রকল্প সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ডের সদস্য আছিমুদ্দিন সরকার।তিনি তার বক্তব্যে বলেন, আমরা এ সরকারের অধীনে অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি।এ এলাকার পাশাপাশি অন্য এলাকায় ও জনগণ বিভিন্ন উন্নয়নমূলক কাজ দেখতে পারবে।এছাড়াও বিভিন্ন বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন।এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্হানীয় গণ্যমান্য ব্যক্তি ও ঈদগাহ মাঠের কমিটিবৃন্দ, আ:জলিল মন্ডল, আব্দুল মাজেদ চৌ:(বাপ্পা),রেজাউল ইসলাম,অহিদুল ইসলাম,আতাউর রহমান,আশরাফ আলী,জাহাঙ্গীর মন্ডল, হাসি চৌ:ও আবু রায়হান, প্রমুখ।
আলোকিত প্রতিদিন/এপি

নবীনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল 

মোঃ আনোয়ার হোসেন:
৩০ মে মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপি প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার (৩১/৫) দুপুরে নবীনগর মহিলা ডিগ্রী কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোঃ জসিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ নাজমুল করিম, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমান, কেন্দ্রীয় জাসাসের যুগ্ন আহ্বায়ক লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ,দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক শুকুর খান, উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী আবু কাউছার,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান দুলাল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। পরে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে তাবারক বিতরণ করা হয়।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। ডিসেম্বরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের পরিবেশ তৈরি করে তফসিল ঘোষণার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
আলোকিত প্রতিদিন/৩১মে ২০২৫/মওম

নোয়াখালীতে ৯৯৯ ফোন পেয়ে ফায়ারসার্ভিসের শ্বাসরুদ্ধকর অভিযানে আটকে পড়া গরু উদ্ধার 

প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালী সদর উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃষ্ণরামপুর আবাসিক এলাকায় হুমায়ুন কবিরের ৬তলা বিল্ডিংয়ের বাউন্ডারির মাঝামাঝিতে আটকে পড়া গাভী এবং তাঁর বাচুরকে নোয়াখালী ফায়ার সার্ভিসের ইউনিট সদস্যদের শ্বাসরুদ্ধকর এক অভিযানে উদ্ধার করা হয়। ৩১ মে শনিবার বিকাল ৪টায় গরুটি উদ্ধার শেষে তাঁর মালিকের কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিসের আভিযানিক দলের লীডার আমির হোসেন।
এর আগে সকাল ১০টা থেকে গাভীটি ও তাঁর বাচুরসহ ওই বিল্ডিংয়ের ফাঁকে আটকা পড়ে।পরে এই প্রতিবেদক গাভী ও তাঁর বাচুরকে উদ্ধারের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে সাহায্য চাওয়া হলে তারা নোয়াখালী ফায়ারসার্ভিসকে বিষয়টি জানায়।এরপর গাভীটিকে উদ্ধারের আশ্বাস দেয় ফায়ারসার্ভিস।  ফোনের ১০মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সদস্যরা ঘটনাস্থলে হাজির হয়ে গাভী ও তাঁর বাচুরটিকে উদ্ধারের জন্য উদ্যেগ নেয়।তাঁদের শ্বাসরুদ্ধকর ঐকান্তিক প্রচেষ্টায় ৩০মিনিটের মধ্যে মৃতপ্রায় গাভী ও তাঁর বাচুরকে উদ্ধার করে বাহিরে নিয়ে আসে।উদ্ধারের অভিযানের ফলোআপ নিয়ে ৯৯৯থেকেও একাধিকবার এই প্রতিবেদকের সাথে মুঠোফোনে যোগাযোগ করে।
আলোকিত প্রতিদিন/৩১মে ২০২৫/মওম

নাগরপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানবীজ বিতরণ

প্রতিনিধি,নাগরপুর (টাঙ্গাইল):
“উন্নত কৃষি, সমৃদ্ধ বাংলাদেশ” এই লক্ষ্য সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানবীজ বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচি।
৩১ মে শনিবার সকালে ব্র্যাক নাগরপুর শাখা অফিসে এক আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে এ ধানবীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মাহবুব হাসান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর এলাকা ব্যবস্থাপক আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা হিসাব ব্যবস্থাপক (ব্র্যাক) জিহাদ মন্ডল, সহকারী শাখা ব্যবস্থাপক শাহানা আক্তার এবং এগ্রি ইন্সুরেন্স প্রতিনিধি রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও মানসম্পন্ন বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে কৃষিতে স্বনির্ভরতা অর্জন করা সম্ভব। এই লক্ষ্যেই ব্র্যাক প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের আমন ধানবীজ বিতরণ করছে।
এ সময় উপস্থিত কৃষকদের ব্র্যাকের কার্যক্রম, বীজের গুণগত মান এবং চাষাবাদের কৌশল বিষয়ে পরিপূর্ণ ধারণা দেওয়া হয়। বর্ষার আগমুহূর্তে এই ধানবীজ পেয়ে কৃষকরা আনন্দিত হন এবং ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় কৃষকদের একজন বলেন, “আমরা এমন সহযোগিতা আগেও পাইনি। এখন সঠিক সময়ে বীজ পেয়ে চাষাবাদে সুবিধা হবে।”
ব্র্যাকের এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ব্র্যাক দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতিসহ বিভিন্ন খাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলোকিত প্রতিদিন/৩১মে ২০২৫/মওম

আবারও ভাইরাল ‘মধু রনি’, এবার লিচুর নাম দিলেন ‘বসন্তের কোকিল’!

আলোকিত ডেস্ক, ‘মধু রনি’ নামটা এখন আর অপরিচিত নয়। ‘ওই কীরে, ওই কীরে, মধু, মধু…. রসমালাই’, তরমুজ বিক্রি করার সময় এই কথাগুলো বলে ভাইরাল হওয়া এই ফল বিক্রেতা আবারও নেটদুনিয়ার হট টপিক। তবে এবার তরমুজ নয়, লিচু নিয়েই ফিরলেন আলোচনায়। আর লিচুর জন্য এবার নাম রেখে দিয়েছেন ‘বসন্তের কোকিল’। যা শুনেই হেসে ফেলছে মানুষ।

রনির যুক্তি খুবই সোজা, আবার দারুণ কাব্যিক। “বসন্তে যেমন কোকিল একবার ডাকে, লিচুও আসে বছরে একবার। তাই নাম দিলাম বসন্তের কোকিল!”— বললেন রনি তার স্বভাবসুলভ আবেগী কণ্ঠে।

এর আগেও ভাইরাল হয়েছিলেন রনি, যখন কারওয়ান বাজারে তরমুজ বিক্রির সময় বলেছিলেন, “মধু রসমালাই, তরমুজ খা ভাই!” সেই ভাইরালিতার আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। ইউটিউবার আর দর্শনার্থীর ভিড়ে ক্রেতা হারিয়ে ফেলেন রনি। আশপাশের দোকানদাররাও অসন্তোষ প্রকাশ করেন। ভাইরাল হওয়া যেন একরকম বিড়ম্বনায় রূপ নেয় তার জন্য।

রনির বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার ছোট্ট সংসার। প্রায় ১৫ বছর ধরে ঢাকার কারওয়ান বাজারে মৌসুমি ফল বিক্রি করে আসছেন তিনি। কিশোর বয়সেই শুরু করেছিলেন তরমুজ বিক্রি।

ভাইরাল হওয়ার সুবাদে বিজ্ঞাপনের ডাকও পেয়েছেন রনি। কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করেছেন মডেল হিসেবে। তবে সেই অভিজ্ঞতা খুব সুখকর নয়। রনির অভিযোগ, “বলা হয়েছিল উপহার দেবে, ভালো টাকা দেবে, কিন্তু কেউ কিছুই দেয়নি। শুধু ব্যবহার করেছে।”

তবুও থেমে নেই রনি। তাঁর মুখে এখনো হাসি, সংলাপে এখনো ছন্দ। লিচুর মৌসুমে নিজের মতো করে বলছেন, “এই যে ভাই, বসন্তের কোকিল! বছরে একবার আসে, খেয়ে দেখেন, মধু না খেলে বুঝবেন না।

আলোকিত প্রতিদিন/এপি

বৈশ্বিক উষ্ণায়নের হুমকি,পাঁচ বছরে সব রেকর্ড ভাঙবে তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী পাঁচ বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়াতে পারে। যে কোনো এক বছরের বার্ষিক তাপমাত্রা আগের সব রেকর্ডকে ভাঙতে পারে। এর সম্ভাবনা ৭০ শতাংশ। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানিয়েছে।

সংস্থাটি বলেছে, এ পর্যন্ত উষ্ণতম বছর ২০২৪। ভূত্বকের গড় তাপমাত্রা বৃদ্ধির সীমা ১.৫ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছিল গত বছর। ২০২৫ থেকে ২০২৯ এই পাঁচ বছরের গড় উষ্ণতা এই সীমা অতিক্রম করতে পারে।

পৃথিবীর উষ্ণায়ন বৃদ্ধির পরিমাপ করা হয় ১৮৫০ থেকে ১৯০০ সাল পর্যন্ত ভূত্বকের গড় উষ্ণতাকে ভিত্তি ধরে। ওই সময়ে ভূতলের গড় তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এই পর্বের পরেই ‘পরিবেশের পক্ষে বিপজ্জনক’ ভাবে শিল্পায়ন শুরু হয়েছিল বলে ধরে নেওয়া হয়। এই দ্রুত এবং বিপজ্জনক শিল্পায়নের পর্বে পৃথিবীর উষ্ণায়নের জন্য মানুষই দায়ী বলে মনে করেন পরিবেশবিদেরা।

২০১৫ সালের প্যারিস চুক্তি অনুযায়ী, ভূত্বকের গড় তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ১.৫ ডিগ্রির নিচে রাখতে হবে। ২ ডিগ্রি পেরিয়ে যাওয়াটা অতি বিপজ্জনক। ১.৫ ডিগ্রির মধ্যে বেঁধে রাখাটাই লক্ষ্য। উষ্ণতার ভিত্তিরেখার (১৩.৭ ডিগ্রি সেলসিয়াস) তুলনায় ২০২৪ সালে ভূত্বকের তাপমাত্রা ছিল ১.৫৫ সেলসিয়াস বেশি।

পরিবেশবিদরা বলছেন, মাঝেমধ্যে কোনো একটি-দুটি বছরে এই সীমা পেরোনো এক রকম, কিন্তু দীর্ঘমেয়াদি সময়ের গড়ে এই সীমা অতিক্রম করা বড় বিপদের লক্ষণ হয়ে উঠবে।

রিপোর্ট অনুযায়ী, ২০২৫ থেকে ২০২৯ সালের গড় তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রির ওপরে থাকার আশঙ্কাই শুধু নয়, আশঙ্কা প্রকাশ করা হয়েছে— এই পাঁচটি বছরের মধ্যে কোনো একটিতে তাপমাত্রা ২০২৪ সালকেও ছাপিয়ে যেতে পারে।

বিশ্ব আবহাওয়া সংস্থার ডেপুটি সেক্রেটারি জেনারেল কো ব্যারেট বলেন, সাম্প্রতিক অতীতে এমন ১০টি বছরের সাক্ষী থেকেছি আমরা, যেখানে তাপমাত্রা ফেলে আসা বছরগুলোর তুলনায় বেশি ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই যে, আগামী দিনে এই ধরনের আরও কয়েকটি বছরের সাক্ষী হতে চলেছি আমরা ৷

আলোকিত প্রতিদিন/৩১মে ২০২৫/মওম

বিএনপিকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা!

বিশেষ প্রতিনিধি, আলোচনার জন্য আগামী ২ জুন বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩১ মে) দুপুরে রাজধানীতে কৃষকদলের আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

যারা নির্বাচন চায় না, তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও অন্য দেশের এজেন্ট বলছে। ১৭ বছরের ত্যাগের প্রতিদান দিচ্ছে একটি মহল বলে আক্ষেপ প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ।

 

আগামী ২ জুন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই তাদের। কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের৷’

সংস্কারের নামে কলা ঝুলানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা জনগণের দাবি। ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নাই।

আলোকিত প্রতিদিন/এপি