বিনোদন, ‘নাটের গুরু’ দিয়ে শুরু, এরপর পেরিয়ে গেল ২২ বছর। এখনো দর্শক মনে সতেজ কোয়েল মল্লিক। তবে খন আর সচরাচর পর্দায় দেখা যায় না তাকে। গতকাল মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘সোনার কেল্লায় যকের ধন’।
ফুলছড়িতে ১৮৬ বোতল বিদেশি মদসহ আটক-২
চিত্রপরিচালক আহমেদ সাত্তারের ১ জুন ৩৪ তম মৃত্যুবার্ষিকী
আজ বিকেলে ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক
আলোকিত ডেস্ক:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ২ জুন সোমবার বিকেল ৪টায় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। বৈঠকটি অনুষ্ঠিত হবে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলটির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন। প্রতিনিধি দলে আরও থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকের বৈঠক ডাকা হয়েছে সংস্কার প্রস্তাবনার উপর আলোচনার জন্য। বিএনপির পক্ষ থেকে সংস্কার-সংক্রান্ত প্রস্তাবনা লিখিতভাবে ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/০২জুন ২০২৫/মওম
‘ক্যাটল স্পেশাল ট্রেন’ ঢাকায় আসবে আজ রাত থেকে
আলোকিত প্রতিবেদক:
ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশু পরিবহনের সুবিধার্থে ২ জুন সোমবার থেকে ঢাকায় আসছে তিনটি ‘ক্যাটল স্পেশাল ট্রেন’। বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে বিশেষ এ ট্রেনগুলো জামালপুর থেকে কোরবানির পশু নিয়ে রাজধানীতে প্রবেশ করবে। প্রথম ২টি ট্রেন জামালপুর থেকে ঢাকায় আসবে আজ। অন্যটি আসবে আগামীকাল।
ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে। রেলওয়ের ঈদ কর্মপরিকল্পনা অনুযায়ী, কোরবানির পশু পরিবহনের জন্য এবার ঈদে ৩টি ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে। প্রতিটি ক্যাটল স্পেশাল ট্রেনে থাকবে মোট ২৬টি কোচ।
১নং স্পেশাল ক্যাটল:জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ২ জুন বিকাল ৫টায় ছেড়ে ঢাকায় পৌছাবে ৩ জুন ভোর সাড়ে ৬টায়।
২নং স্পেশাল ক্যাটল:জামালপুরের ইসলামপুর বাজার থেকে ২ জুন দুপুর ৩টা ৪০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌছাবে ৩ জুন রাত ১টা ৫০ মিনিটে।
৩ নং স্পেশাল ক্যাটল: জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ৩ জুন বিকাল ৫টায় ছেড়ে ঢাকায় পৌছাবে ৪ জুন ভোর সাড়ে ৬টায়।
আলোকিত প্রতিদিন/০২জুন ২০২৫/মওম
মেজর সিনহা হত্যা/ ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের ফাঁসি বহাল!
আলোকিত ডেস্ক, মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও পরিদর্শকমো. লিয়াকত আলীর ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া বাকি ৬ আসামিকে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রেখেছেন আদালত।
বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রায় ঘোষণা করেন।
এর আগে গেল ২৯ মে বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়। একইসঙ্গে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন।
গত ২৩ মে শুরু হয়ে উচ্চ আদালতে প্রতি কার্যদিবসে অব্যাহতভাবে শুনানি নিয়ে শেষ করা হয়। মামলায় এফআইআর, চার্জশিট, সাক্ষী, জেরা, পেপারবুক থেকে আসামি ও সাক্ষীদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি উপস্থাপন করা হয়। এরপর অভিযোগ গঠন, বিচারিক আদালতের রায় পাঠ শেষে মামলায় রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষ করা হয়।
ওই মামলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অন্য ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন- টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব; কক্সবাজারের বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিন।
কোনো মামলায় বিচারিক আদালতের রায়ে আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন লাগে, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। এ ছাড়া দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের জেল আপিল ও নিয়মিত আপিল ও বিবিধ আবেদন করার সুযোগ রয়েছে। সাধারণত ডেথ রেফারেন্স ও আসামিদের করা এসব আপিল ও আবেদনের ওপর একসঙ্গে শুনানি হয়ে থাকে।
অন্যদিকে দণ্ডাদেশের বিরুদ্ধে ২০২২ সালে আসামিরা পৃথক আপিল ও জেল আপিল করেন। ডেথ রেফারেন্স মামলা শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে পেপারবুক (মামলার বৃত্তান্ত) প্রস্তুত করতে হয়।পেপারবুক প্রস্তুতসহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে প্রধান বিচারপতি মামলাটি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্টের ওই বেঞ্চ নির্ধারণ করেন।
আলোকিত প্রতিদিন/এপি
যতদিন নিম্নচাপ থাকবে ততদিন ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ করা হবে : আমিনুল হক
বাণিজ্যিক সিনেমাকে ‘বিদায়’ জানালেন কোয়েল মল্লিক!
নতুন করে সিনেমা ‘সোনার কেল্লায় যকের ধন’ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এমন অনেক ছবি আছে যেগুলো বক্স অফিসে সফলও হয়। আর এই ছবিটার ক্ষেত্রে আমি বলতে চাই, যখন এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি নিয়ে ভাবনাচিন্তা হচ্ছিল তখন নানা বিষয় উঠে এসেছিল।
ক্যারিয়ারের রজত জয়ন্তী নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে কোয়েল বললেন, আমার তো মনে হয় এই সবে কাজ শুরু করলাম, কীভাবে এত বছর পেরিয়ে গেল বুঝতে পারলাম না আমি।
আলোকিত প্রতিদিন/এপি

