আজ , ।   
Home Blog Page 374

মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক:

সংবাদমাধ্যমটি বলছে, পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান ‘কঠোর প্রতিক্রিয়া’ জানাবে বলে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি দিয়েছেন।

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও বক্তব্যে তিনি বলেন, “আমাদের ইতিহাসে আমেরিকার মুখোমুখি আমরা বহুবার হয়েছি। যখনই তারা আমাদের দিকে এগিয়ে এসেছে, তারা তীব্র এবং শক্তিশালী জবাব পেয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা লড়বো— লড়বো নিজেদের সম্মান, স্বাধীনতা ও সুখের জন্য। শহীদের সংখ্যা আমাদের থামায়নি, বরং সাহস দিয়েছে। আমাদের শক্তি নিয়ে সন্দেহ কোরো না।”

প্রসঙ্গত, জেনারেল হাতামি সম্প্রতি ইরানের সেনাবাহিনীর শীর্ষ পদে দায়িত্ব নিয়েছেন। কয়েকদিন আগেই তিনি এই পদে নিয়োগ পান।

আলোকিত প্রতিদিন/২৩ জুন ২০২৫/মওম 

এনসিপির নেতা তুষারকে ‘আওয়ামী লীগ এজেন্ট’ আখ্যা দিলেন নীলা ইসরাফিল!

আলোকিত ডেস্ক, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তুষার সারোয়ারের সঙ্গে একটি কথোপকথনের অংশ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন এনসিপির সাবেক নেত্রী ও গণমাধ্যমকর্মী নীলা ইসরাফিল। এর জেরে তাকে ‘আওয়ামী লীগ এজেন্ট’ আখ্যা দিয়ে অনেকে বিভিন্ন মন্তব্য করছেন বলে জানা গেছে।

এ নিয়ে রোববার (২২ জুন) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

পোস্টের ক্যাপশনে নীলা ইসরাফিল লেখেন, ‌‘এই হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজে তু একা না লক্ষ্য তু এখনো বিদ্যমান। যদি এদের উচ্ছেদ করতে চান তাহলে যার যার নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং প্রতিবাদ করতে হবে। চুপ থাকার যুগ আর নেই।

এ সময় তিনি ১৬টি আইডির মেসেজের স্ক্রিনশট পোস্টে যুক্ত করে দেন। সেখানে দেখা যায়, বিভিন্ন আইডি থেকে তাকে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালাগাল দেওয়া হয়েছে।

 ‘যারা আমাকে মনে করছেন আমি কারও এজেন্ট হয়ে কাজ করছি, তাদের উদ্দেশ্যে আমি বলছি। আমি নীলা ইসরাফিল একাই যথেষ্ট আমার জন্য। সাদাকে সাদা কালোকে কালোই বলা আমার অভ্যাস এবং আমি মনে করি, একজন সচেতন নাগরিক হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে। সুতরাং অহেতুক আমাকে বিভিন্ন কুৎসিত ট্যাগ দেওয়া থেকে বিরত থাকুন।

আলোকিত প্রতিদিন/এপি

৪ আগস্ট ফেনী মহিপালের ঘটনায়  ১৫১ জনের বিরুদ্বে মামলা

মোঃ আতীক রোজেন,  ফেনী জেলা প্রতিনিধি- বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ফেনী-৩ আসনের সাবেক এমপি লে. জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীসহ ১৫১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। জামসেদুর আলম বাদী হয়ে ফেনী মডেল থানায় এ মামলা করেন।
এজাহারে আরও ৫০-১০০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে এবং হত্যা সহ বিভিন্ন ধারায় অভিযোগ করা হয়েছে।
বাদীর অভিযোগ, গত বছরের ৪ আগস্ট মহিপাল ফ্লাইওভারের নিচে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সময় আসামিরা তার ওপর হামলা চালায় এবং মৃত হয়েছে মনে করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ মামলায় ফেনী সদর উপজেলা আওয়ামীলিগের সাধারণ সন্পাদক ও ফেনী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, ছাগলনাইয়া উপজেলা  পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন মজুমদার, পরশুরাম পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন চৌধুরী, দাগনভূঞা পৌরসভার সাবেক মেয়র ওমর ফারুক, জেলা যুবলীগের সহসভাপতি ও শর্শদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া, রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি নোমান হাবীব ও জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক মঞ্জিলা মিম সহ ১৫১ জনকে আসামী করা হয়েছে।
 ফেনী মডেল থানার ওসি মো. সামসুজ্জামান জানান, মামলা গ্রহণ করে তদন্ত শুরু হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

লাইফ সাপোর্টে বাংলাদেশ

সৈয়দ রনো, কবি ও সম্পাদক
খানিকটা যৌবন শাড়ির আঁচলে পেচিয়ে
সটান দাঁড়িয়েছেন রমনার বটমূলে
প্রশস্ত কপালে প্রশান্তির ছাপ
চোখে আলোক ভেদী দুর্দান্ত চাহনি
মুখে খোই ফুটিয়ে বাতাসের ঘাড় মটকানো
উচ্চকিত উচ্চারণ
বিচক্ষণতার ইজেলে মেশানো পৃথিবী সমেত মনোবল
দ*ন্ডমু*ন্ডের সিম্বল হাতে এ যেনো স্বয়ং মাতা মরিয়ম
ভাদ্র মাসের ভরা যৌবন ছিটকে পড়ছে
শরীরের এপাশ ওপাশ
ঠোঁটে বিকেল রাঙা হাসি
ডানহাতে মু*ষ্টিব*দ্ধ বাংলাদেশ
বাম হাতে মানবতার দ*ন্ড উঁচিয়ে বললেন
অপূর্ণ স্বপ্ন জোড়াতালি দিতে এ তল্লাটে এসেছি
কার কি লাগবে ঝেড়ে কেশে বলুন
আহাম্মকের চাদরে মুখ ঢেকে
কেউ কেউ পিছিয়ে গেলেন
কেউ কেউ ভিড়ের দেরাজ ভে*ঙ্গে
সংশয়ের দেওয়াল টপকিয়ে চলে এলেন সামনে
করিমন হাত উঁচিয়ে বললেন
সত্যি পারবে আমার ভাঙা স্বপ্ন জোড়া দিতে
৭১ এর রেপিং এ মোড়ানো চেতনা হারিয়ে খুঁজে
পাচ্ছি না মুল্যবোধ
৯০ এর গণ-অভ্যুত্থানের অঙ্গীকার হারিয়ে
আজ আমি দিশে হারা
সুঠাম দেহের জুলাই যো*দ্ধা বললেন
২৪ এর গণ-অভ্যুত্থানের অঙ্গীকারের কসম
কোন কথা নয় সংস্কার চলছে চলবে
সবার আগে চাই ছি*ন্নভিন্ন হয়ে যাওয়া রাষ্ট্র মে*রামত
বুক ভরে নিশ্বাস নিয়ে দুর্দান্ত প্রতাপে বললো
পূর্বের সব অর্জন নামক জ*ঞ্জাল পরিস্কার করতে
চাপতে হবে রিসেট বাটন
ভিরের উজান বেয়ে বৃদ্ধ এসে দাঁড়ালেন জনতার স্রোতে
সবাইকে অবাক করে
আকাশে ভাসিয়ে দিলেন
৫২ নের ভাষা আ*ন্দোলনের স্মৃতি কথা
পলাশীর আম্রকানন, বৃ*টিশ বিরোধী স্বাধীকার আ*ন্দোলন, ৪৭ এর গণআ*ন্দোল*নকে ছাপিয়ে
৫২ ই বাংলাদেশের মুল গোড়াপত্তন
তারুণ্যে উজ্জীবিত যুবক বাতাসে কুন্ডলী পাকানো
ধোঁয়া ছুড়ে বললো
৬৯ এবং ৭০ এর নির্বাচনকে পাশ কাটালে
ইতিহাস অসমাপ্ত থাকবে
রিসেট বাটন চাপার আগে ভাবুন,
আপনারা আর একটু ভাবুন
একদল যুবক চিৎকার করে বললো
অনেক ভেবেছি, কালুরঘাট বেতার কেন্দ্রের স্বাধীনতার ঘোষণার প্রাপ্তি হচ্ছে আজকের বাংলাদেশ,
ভৌগলিক মানচিত্র
তাগড়া কয়েকজন যুবক বললো
ওসব বস্তাপচা গল্পের দিন শেষ
জুলাই যো*দ্ধাদের কথায় চলবে আগামীর বাংলাদেশ
আগন্তুক আর উৎসুক জনতা কেউ কিছু
বুঝে উঠার আগেই
সাপ সাপ বলে চিৎ*কার চে*চামেচি করে চারদিকে
ছুটতে থাকলো ছাত্র যুবক আবাল বৃদ্ধ বনিতা
দাড়ি গোঁফ হীন মুখে হাত বুলিয়ে
খানিকটা চিন্তিত হয়ে মৃদু কন্ঠে উচ্চারণ করলেন
বি*কৃত ইতিহাস নামক হসপিটালে
লাইফ সা*পোর্টে আছে বাংলাদেশ।
আলোকিত প্রতিদিন/এপি

‘মবে’র কবলে সাবেক সিইসি নুরুল হুদা, সাবেক সিইসি কাজী হাবিবুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে উত্তরা ৫ নম্বর সেক্টর এলাকায় নিজ বাসা থেকে কে এম নুরুল হুদাকে আটক করে পরে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ বলছে, কিছু লোক তাঁর বাসায় গিয়ে ‘মব’ সৃষ্টি করে। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে।

এর আগে রাত ৮টার দিকে নাসিরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গ্রেপ্তার দেখিয়ে কে এম নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
এর আগে গতকাল দুপুরে শেরেবাংলানগর থানায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলার আবেদন করে বিএনপি। এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় উত্তরায় কে এম নুরুল হুদার বাসায় কিছু লোক উপস্থিত হয়ে তাঁকে গ্রেপ্তারের দাবি জানাতে থাকে।তাতে দেখা যায়, একদল লোক ‘মব’ সৃষ্টি করে ডিম ছুড়ে মারা, গলায় জুতার মালা পরানোসহ তাঁকে নানাভাবে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করে।

কে এম নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। সে সময় টিআইবির গবেষণায় ওই নির্বাচনে ব্যাপক অনিয়মের তথ্য উঠে আসে।মব সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে সরকার।

বিবৃতিতে আরো বলা হয়, অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। ‘মব’ সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

আলোকিত প্রতিদিন/এপি

ইরানকে পরমাণু অস্ত্র দিতে প্রস্তুত কয়েকটি দেশ!

আলোকিত ডেস্ক, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর কয়েকটি দেশ তেহরানকে সরাসরি পরমাণু অস্ত্র সরবরাহে প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। রোববার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মেদভেদেভ বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের ইসফাহান, নাটানজ ও ফোরদোতে যেসব স্থাপনায় হামলা চালিয়েছে, তাতে যে লক্ষ্য অর্জনের কথা ট্রাম্প বলেছিলেন, বাস্তবে হয়েছে তার ঠিক উল্টো। এসব হামলার ফলে পারমাণবিক পদার্থ সমৃদ্ধকরণ এবং এখন বলা যেতেই পারে—ইরানের পরমাণু অস্ত্র উৎপাদনের পথ আরও সুগম হয়েছে।’

তিনি আরও বলেন, বেশ কয়েকটি দেশ এখন ইরানকে সরাসরি তাদের নিজস্ব পরমাণু ওয়ারহেড সরবরাহ করতে প্রস্তুত রয়েছে।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সার্বভৌম একটি রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের চরম লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা এই আগ্রাসনের অবসান চাই এবং রাজনৈতিক ও কূটনৈতিক পন্থায় ফিরে আসার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানাই।

আলোকিত প্রতিদিন/এপি

নীলফামারীতে বজ্রপাতে কৃষকের মৃ*ত্যু 

উজ্জ্বল আহমেদ- বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীতে বজ্রপাতে কাশিনাথ রায় (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২২ জুন) দুপুরে সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কাশিনাথ রায় কঙ্গুরু বর্মণের ছেলে।
স্থানীয় মশিউর রহমান ও মো. বাবলু সারাবাংলাকে জানান, দুপুরে বৃষ্টিপাতের সময় কৃষক কাশিনাথ রায় মাঠে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “কাশিনাথ রায় দীর্ঘদিন ধরে কচুয়া গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। আমরা প্রশাসনকে অবহিত করেছি।
এ বিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, “এখনও পর্যন্ত বজ্রপাতে মৃত্যুর কোনো অফিসিয়াল তথ্য আমরা পাইনি। তবে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/এপি

কালিয়াকৈরে বিএনপির  সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে জনস্রোত

মোঃশাহআলম সিকদার, কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠান কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার দুপরে, কালিয়াকৈর উপজেলা পুরাতন বাস স্ট্যান্ড মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি’র সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও  কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, কালিয়াকৈর পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ উদ্দিন, কালিয়াকৈর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইজুদ্দিন আহম্মেদ,কালিয়াকৈর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট কামরুজ্জামান, সদস্য আমজাদ হোসেন ,গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন সহ কালিয়াকৈর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি কাজী সাইদুল আলম বাবুল বলেন, ,বর্তমান উপজেলা এবং পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি নিয়ে কোন ধরনের বিশৃঙ্খলা না জড়ানোর নির্দেশনা দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।
আলোকিত প্রতিদিন/এপি

ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত কয়েকটি দেশ: মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ দাবি করেছেন, বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত।

২২ জুন রবিবার এক লাইভ প্রতিবেদনে তুর্কিভিত্তিক টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানে দায়িত্বে থাকা মেদভেদেভ টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলেন, ‘বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত।’

মেদভেদেভ বলেন, ইরানে লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে ন্যূনতম বা কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের উন্নয়ন সম্ভবত অব্যাহত থাকবে।

তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংঘাতের ঝুঁকিতে পড়েছে এবং যুক্তি দেন যে হামলার ফলে ইরানি নেতৃত্ব রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছে।

এর পূর্বেই ইরানের হামলার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক বলেছে, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত, তা যে যুক্তিতেই উপস্থাপন করা হোক না কেন – আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলির স্পষ্ট লঙ্ঘন।’

প্রসঙ্গত, আজ ভোরে যুক্তরাষ্ট্র বি-২ স্টেলথ বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার ওপর ভারী বোমা হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ‘সফল আক্রমণ’ চালিয়েছে।

আলোকিত প্রতিদিন/২২ জুন ২০২৫/মওম 

ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানাল চীন ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে চীন। এই হামলার নিন্দা জানিয়ে বেইজিং বলেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র।

রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে অবিলম্বে ইরান-ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ইরানে মার্কিন হামলা এবং আইএইএর নিরাপত্তা তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণের কঠোর নিন্দা জানায় চীন।”

বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘‘যুক্তরাষ্ট্রের এ ধরনের কার্যকলাপ জাতিসংঘ সনদের উদ্দেশ্য, নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে। এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে।’’ চীন সব পক্ষ—বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছাতে, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বেইজিং বলেছে, ‘‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসাথে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে চীন; যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে যৌথ পদক্ষেপ গ্রহণ করা যায়।’’

শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানান। তিনি সতর্ক করে দিয়ে বলেন, তেহরান শান্তিতে রাজি না হলে আরও বিধ্বংসী হামলার মুখোমুখি হবে।

এদিকে, ইরানের পারমাণবিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানে মার্কিন এই হামলাকে ‘‘দায়িত্বজ্ঞানহীন’’ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেও অভিহিত করেছে মস্কো।

রবিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘যেকোনও যুক্তিই দেখানো হোক না কেন, একটি সার্বভৌম দেশের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর মতো এই দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার স্পষ্ট লঙ্ঘন।’’

রুশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপিআর) নেতা লিওনিদ স্লুটস্কি বলেছেন, এই হামলার কোনও সামরিক কারণ ছিল না এবং আন্তর্জাতিক আইনের আওতায় এর কোনও বৈধতা নেই।

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটির প্রধান লিওনিদ বলেন, এই উত্তেজনার ফলাফল শুধু এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ওয়াশিংটন জানে, তেহরানের জবাব অবধারিত। এসব কিছু সংঘাতের চক্রকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

সূত্র: এএফপি, বিবিসি।

আলোকিত প্রতিদিন/২২ জুন ২০২৫/মওম