দলীয় রাজনীতি বিশ্ববিদ্যালয় চত্ত্বরে আনবেন না: নোয়াখালীতে শিক্ষা উপদেষ্টা
দলীয় রাজনীতি বিশ্ববিদ্যালয় চত্ত্বরে আনবেন না: নোয়াখালীতে শিক্ষা উপদেষ্টা
আইএইএ-এর সঙ্গে চুক্তি স্থগিতের সিদ্ধান্ত ইরানের
আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট মজলিশে ইতোমধ্যে এ সংক্রান্ত একটি বিল তৈরির কাজও শুরু হয়েছে।
মজলিশের সদস্য রুহুল্লাহ মোতেফাকেরজাদেহের বরাত দিয়ে আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ইরনা।
ইরনার প্রতিবেদনে মজলিশের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের বক্তব্যকেও উদ্ধৃত করা হয়েছে। রবিবার পার্লামেন্ট অধিবেশন চলার সময় আইএইএ-এর সঙ্গে সহযোগিতা চুক্তি বাতিল সংক্রান্ত একটি বিল তৈরির প্রস্তাব দেন এমপিরা। সেই প্রস্তাবে সায় দিয়ে কালিবাফ বলেন, “এই আন্তর্জাতিক সংস্থা থেকে যত দিন আমরা পেশাদার আচরণের গ্যারান্টি না পাব, তত দিন সহযোগিতা চুক্তি স্থগিত রাখা উচিত।”
১৯৭০ সালে আইইএ’র সঙ্গে এনপিটি চুক্তি করেছিল ইরান। সে সময় অবশ্য বর্তমান ইসলাপন্থি শাসকগোষ্ঠী শাসনক্ষমতায় ছিল না। ইরানের সর্বশেষ রাজা বা শাহ রেজা পাহালভী তখন ইরানের রাষ্ট্র ও সরকারপ্রধান ছিলেন।
এএনপিটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে দেশটি কখনও পরমাণু অস্ত্র তৈরি বিষয়ক প্রকল্প গ্রহণ করবে না এবং আইএইএ-কে সহযোগিতা করবে।
গত ১৩ জুন ভোররাতে ইরানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইসরায়েল। হামলা শুরুর কিছুক্ষণ পর এক ভিডিওবার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তেহরান পরমাণু অস্ত্র নির্মাণের দ্বারপ্রান্তে রয়েছে এবং এ অভিযানের উদ্দেশ্য তেহরানকে এ থেকে বিরত রাখা।
প্রসঙ্গত, গত ৬ জুন আইএইএ এক বিবৃতিতে জানিয়েছিল— ইরান যে ধরনের বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করছে, তা দিয়ে অনায়াসেই পরমাণু বোমা বানানো সম্ভব। জাতিসংঘের সংস্থার এ বিবৃতিকেই হামলার কারণ হিসেবে উল্লেখ করেছেন নেতানিয়াহু।
গত ১৬ জুন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক ব্রিফিংয়ে বলেছিলেন, “ইরানে ইসরায়েলি হামলার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে আইএইএ।”
সূত্র : আলজাজিরা
আলোকিত প্রতিদিন/২৩ জুন ২০২৫/মওম
তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ কমিউনিস্ট পার্টির
আলোকিত ডেস্ক:
চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত হলো বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক।
বৈঠকে সিপিসি পলিটব্যুরোর সদস্য এবং চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি লি হংঝং বিএনপি প্রতিনিধি দলকে আন্তরিক স্বাগত জানান। বৈঠকের শুরুতেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর এবং নতুন মাত্রা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিপিসি নেতা লি হংঝং। তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
আলোকিত প্রতিদিন/২৩ জুন ২০২৫/মওম
ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ২৩ জুন সোমবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন অংশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। এসব এলাকায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। এ সংক্রান্ত ভিডিও ফুটেজগুলো যাচাই করেছে আল জাজিরা। তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক আলী হাশেম জানিয়েছিলেন, শহরের উত্তর অংশে কমপক্ষে তিনটি ‘বিশাল বিমান হামলা’ হয়েছে।এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, আমাদের সেনাবাহিনী ‘তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারী লক্ষ্যবস্তু ও দমনকারী সংস্থাগুলো’ লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
২৩ জুন সোমবার এক্স পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লেখেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদর দপ্তর, আইআরজিসির অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর, এভিন কারাগার ও ফিলিস্তিন স্কয়ারে অবস্থিত ‘ইসরায়েল ধ্বংস’ ঘড়িতে হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, ইসরায়েলে ছোড়া প্রতিটি ‘গুলির’ জন্য, ইরানি ‘স্বৈরশাসককে’ শাস্তি দেওয়া হবে এবং পূর্ণ শক্তিতে আক্রমণ চলতে থাকবে।
সূত্র: আল জাজিরা, এএফপি
আলোকিত প্রতিদিন/২৩ জুন ২০২৫/মওম
একযুগ পর জুটি বেঁধে ফিরছেন দেব-শুভশ্রী!
বিনোদন ডেস্ক, সব জটিলতার অবসান ঘটিয়ে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা ‘ধূমকেতু’। আর এর মধ্য দিয়ে দীপক অধিকারী দেব এবং শুভশ্রী গাঙ্গুলিকে একসঙ্গে পাওয়া যাবে ১২ বছর পর।
‘ধূমকেতু’ সিনেমার মুক্তি পাওয়াও একটি বড় ঘটনা বলে লিখেছে হিন্দুস্তান টাইমস। কারণ এই সিনেমার শুটিং শুরু হয়েছিল এক দশক আগে। এই দীর্ঘ সময়ে মুক্তিতে বাধ সাধে বহু জটিলতা কারণ।
অবশেষে কৌশিক গাঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে ১৪ অগাস্টে।
সিনেমাটি মুক্তির সময় প্রচারে দেব-শুভশ্রী একসঙ্গে দেখা যাবে কী না তা নিয়ে ভক্তদের মনে কৌতূহল ছিল অনেক। সেই কৌতূহল কিছুটা পূরণ করেছেন পরিচালক।
শুক্রবার নির্মাতাদের পক্ষ থেকে একটি প্রচারমূলক ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দুজনকেই দেখা গেছে, তবে এক ফ্রেমে নয়।
আরেকজন লিখেছেন, “ছোটবেলার মত একটা অধ্যায় যেন ফিরে আসছে। হয়ত শেষবারের মত বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দেব-শুভশ্রীকে।
আলোকিত প্রতিদিন/এপি
নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নুরুল হুদার মবকাণ্ডে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি: সালাহউদ্দিন!
আলোকিত ডেস্ক, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার হেনস্তার সঙ্গে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে শৃঙ্খলাবিরোধী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ জুন) দুপুরে বিএনপির অবস্থান “মব” সংস্কৃতির বিরুদ্ধে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেপ্তার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়া আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে এটা আমরা প্রত্যাশা করি। তবে তার ওপরে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির কোনো নেতা-কর্মী এই ঘটনায় জড়িত থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লেনারি অ্যাকশন আমরা নেবো। এটা আমাদের অবস্থান।”
নুরুল হুদার সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, “দেশের গণতন্ত্রকে ধবংস করার জন্য এবং নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি বিনষ্ট করার জন্য যে কজন ব্যক্তি দায়ী তার মধ্যে নুরুল হুদা অন্যতম।”
এর আগে, রবিবার (২২ জুন) রাতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম নূরুল হুদাকে “মব” (উচ্ছৃঙ্খল জনতার বিশৃঙ্খলা) তৈরি করে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার পর পুলিশে সোপর্দ করা হয়।
এদিন রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক তাকে বের করে আনেন এবং জুতার মালা পরিয়ে দেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, বিএনপির করা একটি মামলায় নূরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
দেশব্যাপী স্কাউটস কাব কার্নিভালের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন করেছেন।
২৩ জুন সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস স্কাউটস কার্নিভালের উদ্বোধন করেন। সেইসঙ্গে তিনি বিজয়ী স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড তুলে দেন।
সারা দেশে ৫২৭টি জায়গায় একযোগে এই কার্নিভাল শুরু হয় বলে যানা যায়।
আলোকিত প্রতিদিন/২৩ জুন ২০২৫/মওম
যারা দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিতে সহযোগিতা করেছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে: ফারুক
আলোকিত প্রতিবেদক:
সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তার করায় আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
তিনি বলেন, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শুধু তাদেরকে গ্রেপ্তার করলেই হবে না। আরও যারা আছে, যারা আমার দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, যারা এদেরকে সহযোগিতা করেছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।
২৩ জুন সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত ‘১৪, ১৮, ২৪ অবৈধ নির্বাচনে সহযোগী কর্মকর্তাদের আগামী নির্বাচনের কাজে অন্তর্ভুক্ত না করা’র দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদীন বলেন, জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান একদিনে হয়নি। বিগত ১৬ বছর বিএনপিসহ গণতন্ত্রকামী দলের নেতাকর্মীরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে। তারপরেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় আন্দোলন চালিয়ে গিয়েছে। বাংলাদেশে ১৬ বছর আন্দোলনের সেই সমর্থনে জুলাই-আগস্ট ছাত্র-জনতার বিপ্লব। সেই বিপ্লবের কারণে ছাত্র-জনতাকে ধন্যবাদ অবশ্যই জানাবো।
তিনি আরও বলেন, সারা বছর যারা আমার সঙ্গে রাজপথে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন- শুধু আন্দোলন করে খবরদারি করলে চলবে না, চাঁদাবাজি করলে চলবে না, মানুষের জমি দখল করলে চলবে না। যদি সরকার গঠন করি, আমি রক্ত দিয়েছি, পুলিশের সঙ্গে লড়াই করেছি, তাই বলে হাসিনার মতো, হাসিনার আওয়ামী লীগের মতো ব্যবহার করব- এটা যদি কেউ করে, তা কখনো হতে দেওয়া যাবে না, হতে পারবে না।
বিএনপির এই নেতা সরকারের উদ্দেশে বলেন, আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে বেছে নিতে দিন কারা সরকার গঠন করবে, কারা নিরপেক্ষভাবে ক্ষমতা গ্রহণ করবে- সেই সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দিন। জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবে না। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। অতীতে হাসিনা কাজ করতে দেয়নি, তার পরিণাম জেলখানা, তার পরিণাম মামলা।
নেতাকর্মীদের উদ্দেশে সাবেক চিফ হুইপ বলেন, আপনাদের উদ্দেশে বলতে চাই- এখন হাসিনা নেই, এরশাদ নেই, এখন হারুন বিপ্লব নেই। এখন বাংলাদেশে আছেন ড. মোহাম্মদ ইউনূসের মতো একজন সজ্জন ব্যক্তি। তার অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়ে দেশে সেই দল সরকার গঠন করবে, যে দল শহীদদের আত্মত্যাগকে সফল করেছে।
ইসির উদ্দেশে তিনি বলেন, আপনারা কী চেয়েছেন, আপনাদের মার্কা আমার জানার বিষয় নয়, কিন্তু পত্রিকায় দেখেছি। দয়া করে সরকার ও নির্বাচন কমিশন এমন কিছু করবেন না, যেটা বিতর্কিত হয়ে পড়ে। তাহলে নির্বাচনে সমস্যা তৈরি হতে পারে।
আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য একেএম মোজাম্মেল হক, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।
আলোকিত প্রতিদিন/২৩ জুন ২০২৫/মওম

