আজ , ।   
Home Blog Page 371

জাতীয়তাবাদী লেখক ফোরামের ঈদ পুনর্মিলনীতে জাতীয়তাবাদ বিরোধী চক্রান্ত রুখে দেয়ার আহ্বান

বার্তা প্রেরক এবিএম সোহেল রশীদ: জাতীয়তাবাদী লেখক ফোরামের ঈদ পুণর্মিলনী ও সংগঠনের সভাপতি কবি শাহীন রেজার জন্মদিন গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি শাহীন রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সত্তর দশকের অন্যতম প্রধান কবি ড. মাহবুব হাসান। প্রধান বক্তা ছিলেন ফোরামের সমন্বয়ক কবি ড. শহিদ আজাদ। কবি এবিএম সোহেল রশীদ এবং শিক্ষাবিদ ও লেখিকা মিতা আলীর উপস্থাপনায় শতাধিক কবি লেখক ও সাংবাদিকের মধ্যে থেকে শুভেচ্ছা বক্তব্য ও কবিতা পাঠ করেন কবি কামার ফরিদ, ফেরদৌস সালাম, শামীমা চৌধুরী এলিস, জাকির আবু জাফর, শাহীন চৌধুরী, প্রফেসর জে আলী, ফরিদ ভূইয়া, ক্যামেলিয়া আহমেদ, আতিক হেলাল,জালাল খান ইউসুফী, হাসিনা মমতাজ, আবীর বাঙালি, আবিদ আজম, সৈয়দ রনো, মঈন মুরসালিন, আলম বাঙ্গালী, পলি রহমান, উমর ফারুক, মালেক মাহমুদ, রবিউল মাশরাফি, সাহেদ বিপ্লব, মোহাম্মদ কুতুবউদ্দিন, শহীদুল জাহিদ, মামুন সারোয়ার, সাজেদা চৌধুরী হেলেন, রোখসানা রহমান, খালেদা সর্দার, আফিয়া রুবী, এডভোকেট শেখ মনিরুজ্জামান , মুক্তা পারভীন, কে এম কাওসার, সঞ্চয় কবির, সরকার হুমায়ুন, জাহিদ মাহমুদ, আতিকুজ্জামান খান, মুরশিদুল আলম, আবুল খায়ের, রানা হামিদ, সামান্থা, জাহাঙ্গীর যুবরাজ, লুৎফর চৌধুরী, আবু তাহের, আরিফ রহমান, শাহীন রহমান, খালিদ সাঈফ, সরদার আব্বাস উদ্দিন, সুমন রায়হান, জাহাঙ্গীর আলম, শেখ মামুন, মোহাম্মদ ইব্রাহিম, জাবেদ পাটওয়ারী, সবুজ তালুকদার, এস এম শাহানুর হোসেন, ডাঃ আনসারউদ্দিন ভুইয়া, কে এম নুরুন্নাহার, ইফতেখার গালিব, ইসলাম উদ্দিন, মাহমুদুন নবী জ্যোতি প্রমুখ।

সংগঠনের অন্যতম সংগঠক মোসলেহউদ্দীন এর ব্যবস্থাপনায় প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী চলা এই আয়োজনে অংশগ্রহণকারীরা জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবান জানান। প্রধান অতিথি ডঃ মাহবুব হাসান বলেন, কবি শাহীন রেজা জাতীয়তাবাদী লেখকগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার যে দুরুহ কাজ ১৯৯৯ সালে কাঁধে তুলে নিয়েছিলেন নানা চড়াই উৎরাই পার হয়ে তা আবার নতুন করে একটি সংগঠিত শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। এটি আমাদের জন্য একটি আশার বিষয় । আমি এই সংগঠন দেশের জাতীয়তাবাদী লেখক সমাজের প্রতিনিধিত্ব করুক এই প্রত্যাশা করি।

সংগঠনের সমন্বয়ক অধ্যাপক ডঃ শহীদ আজাদ বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রধান নেতৃত্বে ছিলেন শহীদ জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়ার হাত ঘুরে সেই ঝান্ডা এখন তারেক রহমানের হাতে। এ মূহুর্তে আমাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে। এ চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তি কোনো বিদেশী প্রভুর তল্পিবাহক হিসেবে কাজ করেনা। দেশপ্রেমই তাদের শক্তির একমাত্র উৎস।

সভাপতির বক্তব্যে কবি শাহীন রেজা বলেন, এ জাতির উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির একমাত্র চালিকাশক্তি আমাদের জাতীয়তাবাদ। শহীদ জিয়া প্রতিষ্ঠিত এই আদর্শকে বুকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। জাতীয়তাবাদী লেখক ফোরাম এক্ষেত্রে থিংক ট্যাংক হিসেবে কাজ করবে। মানুষের চেতনার অগ্নিমশাল হয়ে সকল দেশবিরোধী চক্রান্তকে রুখে দেবে। তিনি, সকল জাতীয়তাবাদী শক্তিকে আরো ঐক্যবদ্ধ এবং শক্তিশালী হওয়ার আহবান জানান।

আলোকিত প্রতিদিন/এপি

শিবালয় সদরউদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের নতুন কমিটি: সভাপতি রবিন, সম্পাদক শিহাব

আঞ্চলিক প্রতিনিধি (মানিকগঞ্জ) শিবালয় উপজেলার সদরউদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ জুন) রাতে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও মো: সিরাজুল রহমান খান সজিব স্বাক্ষরিত পত্রে এ অনুমোদন দেয়া হয়।

কমিটিতে রবিন খান সভাপতি, সিনিয়র সহ-সভাপতি নাঈমুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক খন্দকার শিহাব আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

গঠিত কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

চসিক মেয়রকে ১ ঘন্টা রিকশা ভ্রমণের অনুরোধ জানালেন আবিদ

 

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের তরুণ সমাজকর্মী ও সাংবাদিক মুহাম্মদ আবু আবিদ আজ তার নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে খোলা চিঠির মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেনকে নগরীর হালিশহর এলাকায় ১ ঘন্টা রিক্সা ভ্রমনের অনুরোধ জানান। খোলা চিঠিতে মুহাম্মদ আবু আবিদ লিখেন, “আসসালামু আলাইকুম , আপনার উদ্দীপ্ত পথ চলা ও সক্রিয় কর্মকৌশল আমাকে এই চিঠি লেখার অনুপ্রেরণা দিয়েছে। আপনার সাথে আমার ২০১৯ সাল থেকে ব্যক্তিগত পরিচয় থাকলেও এখানে চিঠি লেখার কারণ হল- ভবিষ্যৎ এ চিহ্নিত সমস্যাগুলো নিয়ে সচেতন নাগরিকরা যেন ফেসবুক-কে জানানোর একটা মাধ্যম হিসেবে বেঁছে নেয়। তাই ব্যক্তিগতভাবে না বলে সবার সামনে এই খোলা চিঠির নিবেদন… হালিশহর আমার জন্মস্থান। ঢাকার যান্ত্রিকতা জীবন শেষে ছুটিতে যখন হালিশহর আসি, তখন রিকশায় করে এলাকা ঘুরি। এলাকায় ঘুরাফেরায় করতে যেয়ে আমাকে ঢাকার অধিকাংশ অর্থোপেডিক ডাক্তারাই এখন চেনে। ২৩ বছর বয়সে আমি এখন ভীষণ ব্যাকপেইন এর রোগী। এসব আপনাকে বলার কারণ হল- হালিশহরের বেহাল রাস্তা। আপনাকে বিনয়ের সাথে স্মরণ করিয়ে দেই, আমার লাইভ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে আপনি বলেছিলেন মেয়র হলে সবার আগে আপনি চট্টগ্রামে সরকারি প্রতিষ্ঠান সমন্বয় করে জলাবদ্ধতা নিরসন ও হঠাৎ রাস্তা কাটাকাটি বন্ধ করবেন।”
মুহাম্মদ আবু আবিদ আরও লিখেন, “চট্টগ্রামে হালিশহর নিরীহ মানুষের এলাকা বলেই হয়তো বিভিন্ন প্রকল্পে গিনিপিগের মতো ব্যবহার করা হয়। সুয়ারেজ প্রকল্পের নামে হালিশহরের প্রতিটা রাস্তা ওপেন হার্ট সার্জারী করা হয়েছে। পুরোদিন রাস্তার মোড়ে মোড়ে যানযট লেগে থাকে। বিশেষ করে দিন আনা-দিন খাওয়া অটোরিকশা চালকদের ঘাড়ে দোষ চাপালেও প্রকৃত সমস্যার মূল হলো এই অদক্ষ ও অগোছালো প্রকল্প বাস্তবায়ন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিশাল করে চারদিক থেকে টিনের বেড়া দিয়ে মাসের পর মাস আটকিয়ে রাখাটাই রাস্তার বেহাল অবস্থার জন্য মূল দায়ী। আমার খুব জানতে ইচ্ছা হয়, মেশিন রাখার জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ না করে রাস্তার বড় একটা অংশ এভাবে গ্যারেজ বানানোর অনুমতি কি প্রকল্পে ছিল? তাও এমন চালহীন বিশাল ঘর বানাতে রাস্তার সব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই নির্ধারণ করেন তারা। কি অদ্ভুত! হালিশহরবাসীর কপালটা একবার ভাবুন, পুরোদিন রোলার কোস্টারের অনুভূতি পেয়ে, যানযট উপেক্ষা করে তীব্র ব্যাকপেইন এর ব্যথা সহ্য করে একটু ঘুমানোর চেষ্টা করতে যাবে, ওমনি রাতে শুরু হয় রাস্তা কাটা মেশিনের বিকট শব্দ। কি বিভৎস জীবন পার করছে, তারা একবার ভাবুন। সমাধান কী, আমি জানি না। কিন্তু আপনার কাছে বিনীত অনুরোধ—আপনি একবার রিকশায় হালিশহরের অলিগলি ঘুরে দেখুন। বাস্তবতা অনুভব করুন। আমি বিশ্বাস করি, আপনি নিজেই কোনো না কোনো সমাধানের পথ খুঁজে বের করবেন। এই মুহূর্তে উদ্যোগ না নিলে ভবিষ্যতে সমাধানের সুযোগ হয়তো আর আসবে না। কারণ সরকারি প্রতিষ্ঠান আর তাদের মধ্যকার আমলাদের সমন্বয়ের অভাব চিরন্তন।”

এলাকাবাসী ও বিশিষ্টজনেরা মুহাম্মদ আবু আবিদ এর খোলা চিঠির পোস্টে সমর্থন জানিয়ে এলাকার দুরাবস্থার কথা কমেন্টে তুলে ধরেছেন। এছাড়াও এই খোলা চিঠির মাধ্যমে মুহাম্মদ আবু আবিদ নেটিজেনদেরও প্রশংসা পাচ্ছেন।

আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে: আমিনুল হক

ইমরান হোসেন : বিশেষ প্রতিনিধি। 
প্রকাশ,২৪ জুন রোজ মঙ্গলবার ২০২৫ ইং
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে শেরে বাংলা নগর থানা ও মোহাম্মদপুর এলাকায় আয়োজিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, “বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে আমাদের রাজনীতি, কর্মকাণ্ড ও কর্মপরিকল্পনা হবে এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য।” তিনি আরও বলেন, “সহনশীলতা ও ধৈর্য ধারণ করে, জনগণের মতামত ও সকলকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই।”
দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মব ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, “যারা মব তৈরি করছে, বিশৃঙ্খলা করছে, তাদের প্রতি বিএনপির কোনো সমর্থন নেই। এমনকি যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে এমন কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।”
দলের ভেতর অনুপ্রবেশকারী বিষয়ে সতর্ক করে আমিনুল হক বলেন, “অনেকেই আছেন যারা দলের নাম ব্যবহার করে অপকর্মে লিপ্ত, অথচ দলের সাথে তাদের প্রকৃত কোনো সম্পর্ক নেই। তাদের সম্পর্কে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।”
তিনি বলেন, “আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে অন্যায়কারী ও বিশৃঙ্খলাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। কিন্তু বিএনপি সেই পথে হাঁটে না। বিএনপি সাধারণ মানুষের ভাষা বোঝে এবং সেই ভাষা অনুযায়ী উন্নয়নমুখী রাজনীতি করে।”
তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নের অঙ্গীকার করে তিনি বলেন, “যারা রাজপথে জীবন উৎসর্গ করেছেন, আন্দোলন করেছেন, তাদের সদস্যপদ আগে নবায়ন হবে এবং তাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে।”
তিনি হুঁশিয়ার করে বলেন, “যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে, রাতের আঁধারে চা খেয়েছে, ব্যবসা ঠিক রেখেছে কিংবা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ছবি তুলেছে, তাদের সদস্যপদ নবায়নের কোনো সুযোগ নেই।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মুহাম্মদ ইউসুফ, মোঃ শাহ আলম, মহানগর সদস্য মোঃ নাসির উদ্দিন, এম এস আহমাদ আলী, আশরাফুজ্জাহান জাহান, তাসলিমা রিতা, নূরুল হক ভূইয়া নূরু, মনিরুল ইসলাম রাহিমী, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এ্যাড. রুনা লায়লা, তেজগাঁও থানা বিএনপি আহবায়ক ইন্জিঃ মোঃ মিরাজ উদ্দিন হায়দার আরজু, সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান কবির, শেরে বাংলা নগর থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক নাঈম, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ, থানা বিএনপির সিনিয়র সদস্য আমজাদ হোসেন, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ নূরুল হক, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক এনায়েতুল হাফিজ, মীর মোঃ কামাল হোসেন, মিজানুর রহমান ইসহাক, নাসির আহমেদ, আনোয়ার হোসেন মাসুদ, চৌধুরী বকশী, মোঃপুর থানা ৩৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি এডভোকেট মাসুম খান রাজেশ, সাধারণ সম্পাদক ওসমান রেজা, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ওসমান গনি সেন্টু, ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল হক রনি।
আলোকিত প্রতিদিন/এপি

ইরানে আর কোনো হামলা হবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক হামলা চালানো হবে না বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৪ জুন মঙ্গলবার নিজস্ব সামাজিকমাধ্যম সোশ্যাল ট্রুথে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ইসরায়েল আর ইরানকে আক্রমণ করতে যাচ্ছে না। যুদ্ধবিমানগুলো ‘বন্ধুত্বসূচক প্রদর্শনের’ মাধ্যমে ইরানকে শান্তির বার্তা দিয়ে ফিরে যাবে।

ট্রাম্প আরও লেখেন, কেউ আর আঘাত পাবে না। যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিষয়টিতে মনোযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে যে ‘তীব্র হামলার’ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানায়। এরপর আবারও উত্তেজনা তৈরি হতে শুরু করে। তবে ট্রাম্প্রের এই বার্তা ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র এখন এই উত্তেজনাকে এখন শান্ত করার চূড়ান্ত উদ্যোগ নিচ্ছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বার্তা কেবল তেহরান নয়, নিজ দেশের ভেতরেও শান্তিপ্রিয় মহল ও কূটনীতিকদের আশ্বস্ত করার চেষ্টা। যদিও ইসরায়েল সরকার এখনো আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের এই মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে, তবে মার্কিন প্রেসিডেন্টের এমন সরাসরি হস্তক্ষেপ ঘটনাকে এক নতুন মোড় দিয়েছে।

সূত্র: আল জাজিরা

আলোকিত প্রতিদিন/২৪ জুন ২০২৫/মওম 

টেকনাফের মিয়ানমার সীমান্ত থেকে মর্টার সেল – গ্রেনেডসহ অস্ত্র উদ্ধার

হেলাল উদ্দিন, টেকনাফ। কক্সবাজারের টেকনাফ সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গ্রেনেড, গুলি, মার্টার শেল, রাইফেলসহ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
সীমান্ত সংলগ্ন এলাকা থেকে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- তিনটি ৬০ মিলিমিটার মর্টার শেল, চারটি আর্জেস হ্যান্ড গ্রেনেড, দুটি বডিসেট ফিউজ, তিনটি অতিরিক্ত ফিউজ, একটি দেশীয় পিস্তল (ওয়ান শুটার গান) এবং রাইফেলের ১০ রাউন্ড গুলি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিলাসীর দ্বীপ এলাকায় অভিযান শুরু করে বিজিবির একটি দল। এ সময় সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে আনুমানিক ২ কিমি দক্ষিণে একটি ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা (পরিত্যক্ত) অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, অস্ত্রশস্ত্র উদ্ধারের পর জড়িতদের গ্রেপ্তারে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। তবে কাউকে পাওয়া যায়নি। জড়িতদের আইনের আওতায় আনতে বিজিবির তদন্ত চলমান। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে গত ২০ মে টেকনাফের স্থলবন্দর সংলগ্ন এলাকার একটি পাহাড়ে অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, দুটি জি-৩ ম্যাগাজিন, একটি দেশীয় পিস্তল, একটি দেশীয় দু’নলা বন্দুক, তিনটি দেশীয় একনলা বন্দুক এবং ৯৭৫ রাউন্ড তাজা গুলি জব্দ করে কোস্টগার্ড। মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন সংবাদের কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়েছিল।
এরই ধারাবাহিকতায় গত ৩১ মে কক্সবাজারের টেকনাফের দমদমিয়া নেচার পার্ক এলাকায় অভিযান চালিয়ে ফের বিপুল পরিমাণ হ্যান্ড গ্রেনেড, গ্রেনেডের ডেটোনেটর, রাইফেল ও পিস্তলের গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড।
ওই সময় কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, একটি পুকুরে পরিত্যক্ত অবস্থা লুকিয়ে রাখা বস্তায় তল্লাশি চালিয়ে ১০টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর উদ্ধার করা হয়। একই সময়ে ওই পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকা ২৭ রাউন্ড রাইফেলের গুলি, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ২ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি

মস্কো স্পষ্ট করে বলছে, ইরানকে সমর্থন করেছি: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে নিজেদের ‘স্পষ্ট অবস্থানের’ কথা জানিয়েছে রাশিয়া। মস্কো স্পষ্ট করে দিয়ে বলেছে, ইরানকে সমর্থন জানানোর পাশাপাশি দেশটির সঙ্গে নিজেদের সম্পর্ককে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

রাশিয়া ইরানকে যথেষ্ট সমর্থন করছে না বলে সমালোচনা করেছিলেন কয়েকজন বিশ্লেষক। তার জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘‘অনেকে আগুনে পেট্রল ঢেলে মস্কো এবং তেহরানের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে।’’

তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের সময় মস্কোর ভূমিকাকে ‘‘অত্যন্ত মূল্যবান’’ বলে অভিহিত করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের ওপর চালানো মার্কিন হামলার নিন্দা জানানোয় ভ্লাদিমির পুতিনকেও ধন্যবাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘‘রাশিয়া সঠিক পক্ষের পাশে রয়েছে।’’

ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে। এর আগে, সোমবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলাকে ‘বিনা উসকানিতে আগ্রাসন’ বলে অভিহিত করেন। এই সংঘাতে মস্কো ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা করছে বলেও জানান তিনি।

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার সকালে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তেহরানে চালানো ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলাকে ‘‘বিনা উসকানির আগ্রাসন’’ বলে আখ্যায়িত করেন পুতিন।

পুতিন বলেন, ‘‘এটি ইরানের বিরুদ্ধে একেবারে বিনা উসকানিতে আগ্রাসন।’’ তিনি এই হামলাকে ‘অযৌক্তিক’ বলেও উল্লেখ করেন।

সূত্র: বিবিসি।

আলোকিত প্রতিদিন/২৪ জুন ২০২৫/মওম 

রূপগঞ্জে গ্রীন অ্যান্ড ক্লিনের আওতায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন 

রিপন পাল:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২৪ জুন মঙ্গলবার গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জের কর্মসূচির আওতায় সবুজ রূপগঞ্জ, পরিচ্ছন্ন রূপগঞ্জ এর অংশ হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। কাঞ্চনের ছাত্তার জুট মিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনের প্রধান উপদেষ্টা সানাউল্যাহ মান্নান সানি।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, ছাত্তার জুট মিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি একেএম আমিরুল ইসলাম ইমন, কাঞ্চন পৌরসভার কাউন্সিলর আমজাদ হোসেন, ডিকেএমসি হাসপাতালের নির্বাহী পরিচালক আলহাজ¦ নজরুল ইসলাম, বিএনপি নেতা মুকুল মিয়া, মহিলা দলের স্থানীয় সভাপতি আসমা আলম, যুবদল নেতা আতিকুর রহমান, নূর সালাম, আবু সায়েম, রাজিব আহম্মেদ প্রমুখ।
সভায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা প্রাশাসন কাজ করছে। সকল সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। নতুন প্রজন্ম, প্রকৃতিপ্রেমী ও পরিবেশ সচেতন নাগরিকসহ সকলকে ঐক্যবদ্ধভাবে গাছের চারা রোপণ ও রক্ষণাবেক্ষণ করতে হবে। তবেই  গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জের কর্মসূচির সার্থক হবে।
পরে শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর মধ্যে ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/২৪ জুন ২০২৫/মওম 

নোয়াখালীতে ধান-চালের অবৈধ মওজুদ বিরোধী অভিযান

প্রতিনিধি,নোয়াখালী:

সারাদেশে চলমান ধান-চাল অবৈধ মওজুদ বিরোধী অভিযানের অংশ হিসেবে নোয়াখালীতে এক অভিযান পরিচালনা করা হয়।

২৪ জুন মঙ্গলবার সকালে সদর উপজেলার সোনাপুর বাজারের ধানের আড়ৎদার মেসার্স নাজিমউদ্দীন ট্রেডার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনাকালে ধান-চালের অবৈধ  মওজুদের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানান সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমজাদ উদ্দিন চৌধুরী।এসময় আরো উপস্থিত ছিলেন সোনাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো: ছালেহ উদ্দিন ও স্হানীয় সাংবাদিকবৃন্দ।

অভিযানে আড়তদার ও ফড়িয়াদের সতর্ক করে দিয়ে আমজাদ উদ্দিন চৌধুরী বলেন,ধানের অবৈধ মওজুদ রাখা যাবে না।এসময় খাদ্য শস্যের লাইসেন্স নবায়ন করার জন্য তাগিদ দেওয়া হয়।

আলোকিত প্রতিদিন/২৪ জুন ২০২৫/মওম 

শুভ জন্মবার্ষিকী, লিওনেল মেসি — নীরবতা যার শক্তি, ভালোবাসা যার ভাষা

মুহাম্মদ আবু আদিলঃ আজ ২৪ জুন। জন্মদিন আজ সেই মানুষটার, যিনি শুধু গোল করেন না,তিনি হৃদয় ভাঙেন, জোড়া লাগান। যিনি মাঠে নেমে একা বদলে দেন ম্যাচ, আবার নামের পাশে তবু রাখেন নীরবতা। লিওনেল আন্দ্রেস মেসি,এই নামটা যেন শুধু একটি পরিচয় নয়, একটা যুগের নিঃশব্দ বিপ্লব।

আর্জেন্টিনার রোজারিও শহরের সেই ক্ষুদে ছেলে থেকে আজকের বিশ্বজয়ী মেসি,এই যাত্রাটা কেবল ট্রফির নয়, কেবল রেকর্ডের নয়, এটা হলো ভাঙা স্বপ্নকে গড়ে তোলার গল্প।

ব্যালন ডিঅর, বিশ্বকাপ, কোপা আমেরিকা, শত শত গোল, হাজারো সম্মান,সব ছাপিয়ে একটা কথা বারবার মনে হয়“মেসি একটা অনুভব। মেসি একটা সময়।”

 

আপনি শুধু গোলের রেকর্ড গড়েননি, গড়েছেন ভালোবাসার এক অভূতপূর্ব ইতিহাস। আপনার পায়ের দক্ষতা, শান্ত ব্যক্তিত্ব ও নিঃশব্দ নেতৃত্বে ফুটবল পেয়েছে এক নতুন ব্যাখ্যা,যেখানে খেলার চেয়ে বড় হয়ে উঠেছে সম্মান, সততা আর আত্মনিবেদন। বিশ্ব ফুটবলের ইতিহাসে আপনার অবদান যুগ যুগ ধরে উদাহরণ হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে।

 

মাঠের বাইরে লিওনেল মেসির জীবন অনেকটাই নিরিবিলি ও পরিপাটি। ছোটবেলার বন্ধু রোকুজ্জোকে স্ত্রী হিসেবে বেছে নেন তিনি। তাঁদের সংসারে রয়েছে তিন পুত্রসন্তান,থিয়াগো (২০১২), মাতেও (২০১৫) এবং চিরো (২০১৮)। পরিবারকে সবসময় অগ্রাধিকার দিয়ে চলেন মেসি, আর ফুটবলের গ্ল্যামার থেকে অনেকটাই দূরে রাখেন ব্যক্তিজীবনকে। বর্তমানে তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রের মায়ামিতে বসবাস করছেন, যেখানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন।ব্যক্তিগতভাবেও তিনি দানশীল,নিজের গড়া “Leo Messi Foundation” এর মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসা ও শিক্ষায় সহায়তা করে আসছেন বহু বছর ধরে। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করেছেন এই ফুটবল মহানায়ক।