টাঙ্গাইলে তেলভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় ২ জন গ্রেপ্তার
চট্টগ্রামে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার: ৭
মোঃ আব্দুল ওয়াদুদ; চট্টগ্রাম: চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানা এলাকা থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ তাজুল ইসলাম (৩৪), রাজু চন্দ্র মল্লিক (২৮), মোঃ আরাফাত হোসেন সাগর (১৯), মোঃ সায়েদ হোসেন প্রকাশ ফারুক (২৭), শফিকুল ইসলাম আকাশ (২০), সেলী আক্তার (২০) এবং রিমা আক্তার (২৫)। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় পশ্চিম মোহরা গোলাপের দোকান এলাকার একটি ভবনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, একটি ভবন থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৭জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম শহরে চলতি বছরে অসামাজিক কার্যকলাপ বেড়ে গেছে। এর আগেও একাধিকবার বিভিন্ন আবাসিক হোটেল এবং আবাসিক ভবনে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে বেশ কিছু নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি,৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
তিন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাজা কার্যকর করা হয়।তবে ঠিক কবে বা কখন তাদের গ্রেপ্তার করা হয়েছিল তা জানানো হয়নি। ২৫ জুন বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান তিন জন নাগরিককে ফাঁসি দিয়েছে। দেশটির বিচার বিভাগ-সম্পর্কিত অনলাইন নিউজ পোর্টাল মিজান অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বুধবার সকালে উত্তর-পশ্চিম ইরানের তুরস্ক সীমান্তবর্তী শহর উর্মিয়ার একটি কারাগারে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
প্রতিবেদনে বলা হয়, এই তিনজন বিশেষভাবে প্রশিক্ষিত গুপ্তচর হিসেবে কাজ করছিলেন এবং ‘মদ্যপানযোগ্য পণ্যের চালানের’ আড়ালে দেশটিতে “হত্যাকাণ্ডের সরঞ্জাম” পাচার করছিলেন।
ফ্যাসিস্ট ,লুটবাজ ও চাঁদাবাজদের এদেশে ঠাই হবে না: গাইবান্ধায় ফয়জুল করীম
প্রেমের ফাঁদে ফেলে মাদ্রাসা ছাত্রীকে যৌনপল্লিতে বিক্রি, যুবক গ্রেপ্তার
একপর্যায়ে আবাসিক হোটেলে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তাকে যৌনপল্লীর এক দালালের কাছে বিক্রি করে দেয়। ভুক্তভোগী কিশোরী সেখানে থাকা আরেক মেয়ের নম্বর থেকে বিষয়টি তার পরিবারকে সে জানায়। পরিবারের সদস্যরা গত ১৫ জুন বিকালে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ীর জুরাইন এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে।
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ যুগান্তকারী ও অভূতপূর্ব , চীনকে বিএনপি
আলোকিত ডেস্ক:
চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহ প্রকাশ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াং ঝাও। তিনি ‘এক চীন’ নীতি নিয়ে বিএনপির সুস্পষ্ট অবস্থানকে স্বাগত জানিয়েছেন।২৪ জুন মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় এসব আশাবাদ ব্যক্ত করেন লি জিয়াং ঝাও। রাতে বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে শায়রুল কবির খান এ তথ্য জানান।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, চীনসহ গোটা বিশ্বে উন্নয়ন এবং জনকল্যাণে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)’ একটি যুগান্তকারী ও অভূতপূর্ব পদক্ষেপ। প্রেসিডেন্ট শিকে এ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে অভিনন্দনও জানানো হয়।
বিএনপি নেতারা বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান-সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে চীনের আরও বেশি অংশগ্রহণ প্রত্যাশা করে বিএনপি।
পরে সফররত প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মিজ সুন হাইয়ানের আমন্ত্রণে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন।
সোমবার থেকে চীন সফরে রয়েছেন বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন—দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
২৪ জুন মঙ্গলবার ছিল বিএনপির চীন সফরের দ্বিতীয় দিন। এদিন সকালে প্রতিনিধি দল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বৈঠক করেন।
২৩ জুন সোমবার চীনের পিপলস গ্রেট হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল সিপিসির পলিটব্যুরোর সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
আলোকিত প্রতিদিন/২৫ জুন ২০২৫/মওম
সাবেক সিইসি হাবিবুল আউয়াল আটক
আলোকিত প্রতিবেদক:
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।
২৫ জুন বুধবার রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি বলেন, রাজধানীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল আজ দুপুরে তাকে গ্রেপ্তার করেছে।
আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে গত ২২ জুন মামলা করে বিএনপি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন (মামলা নম্বর-১১)। মামলার মোট ২৪ জন আসামির মধ্যে কাজী হাবিবুল আউয়ালের নামও রয়েছে।
একই মামলার আসামি সাবেক সিইসি নুরুল হুদাকে গত ২২ জুন রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত তোলা হলে তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।
আলোকিত প্রতিদিন/২৫ জুন ২০২৫/মওম
ইরানে হামলার পরও যেভাবে ব্যর্থ হলো ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক:
টানা ১১ দিন ধরে ইরানের ওপর লাগাতার বিমান হামলার পর ইসরায়েল আদৌ কী অর্জন করল? যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, “লক্ষ্য পূরণ হয়েছে”। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। যুদ্ধ শুরুর সময় নেতানিয়াহু তার দুটি উদ্দেশ্যের কথা ঘোষণা করেছিলেন। আর তা হলো— ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করা এবং ইরানে সরকার পরিবর্তন করা বা ‘রেজিম চেঞ্জ’।
পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়নি: ইরানের পারমাণবিক কর্মসূচি কি ধ্বংস করতে পেরেছে ইসরায়েল? উত্তরটি সম্ভবত “না”। যুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরান সম্ভবত অত্যন্ত সুরক্ষিত এবং ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফোর্দোতে থাকা গোপন ফিসনযোগ্য পদার্থ সরিয়ে নেয়, যা ছিল দেশটির পুরো পারমাণবিক কর্মসূচির প্রধান বা মূল বিষয়। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচির ‘ডিক্যাপিটেশন’ বা মাথা কেটে ফেলা হয়নি বলেই ধরে নেওয়া যায়।
ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হয়েছিল, যাতে তারা ‘ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর’ (এমওপি) ব্যবহার করে বাংকার ধ্বংসকারী হামলা চালায়। তবে এর বাইরে যুক্তরাষ্ট্র কোনো সক্রিয় সহায়তা দেয়নি ইসরায়েলকে।
এখন পর্যন্ত এই হামলায় আসলেই কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তার নিরপেক্ষ মূল্যায়ন অসম্ভব। কারণ ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার দিচ্ছে না।
সরকার পতনের চেষ্টাও ব্যর্থ হয়েছে:
ইসরায়েল কি ইরানে “শাসনব্যবস্থার পরিবর্তন” আনতে পেরেছে? এর সংক্ষিপ্ত উত্তর হলো, তারা অনেকটা বিপরীত ফল অর্জন করেছে। ইরানের বিভিন্ন নিরাপত্তা কাঠামোর সামরিক নেতাদের হত্যা করে ইসরায়েল ইরানি শাসনব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করার চেষ্টা করেছিল।
ইসরায়েল বিশ্বাস করে, শীর্ষ নেতাদের হত্যা করলেই শত্রুপক্ষ দুর্বল হয়ে পড়ে। সেই কৌশলেই তারা ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ নেতাদের হত্যা করেছে। অথচ এই বাহিনী অনেক ইরানির অপছন্দের হলেও ইসরায়েলের এই হামলার সময় সাধারণ মানুষই সরকারের পাশে দাঁড়ায়।
দেশের ওপর আঘাত এসেছে—এই উপলব্ধি থেকেই বিরোধীরাও সরকারকে সমর্থন করে। এছাড়া এভিন কারাগারে হামলা করে ইসরায়েল দাবি করেছিল, তারা রাজনৈতিক বন্দিদের সাহায্য করছে। বাস্তবে এতে বন্দিদের অবস্থা আরও খারাপ হয়, কারণ অনেককে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়।
এছাড়া এই ধরনের কৌশল কখনোই কাজ করেনি। একমাত্র সম্ভাব্য ব্যতিক্রম ছিল হাসান নাসরুল্লাহর মৃত্যুর ফলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর সৃষ্ট প্রভাব, কিন্তু এর সাথে লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক গতিশীলতার অনেক সম্পর্ক ছিল। অন্য সব ক্ষেত্রে, ইসরায়েলের চালানো হত্যাকাণ্ড কোনও বড় রাজনৈতিক পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে।
অন্যদিকে ‘ইসরায়েল ডুমসডে ক্লক’ বা ঘড়ি ধ্বংস, কিংবা ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি ভবনে হামলার মতো প্রচেষ্টা আন্তর্জাতিক মহলে তেমন কোনো সমর্থন পায়নি। বরং এ কর্মকাণ্ড বা হামলা কিছুটা হাস্যকরই ঠেকেছে।
আন্তর্জাতিক সমর্থন আদায় হয়নি : যুক্তরাষ্ট্র পরমাণু স্থাপনায় হামলা চালালেও, তারা সরাসরি ইসরায়েলের যুদ্ধযাত্রায় শরিক হয়নি। মার্কিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পরপরই যুদ্ধবিমান ফিরিয়ে নেন এবং আবারও আলোচনার কথা বলেন— এমনকি ইসরায়েল-ইরান উভয়ের সঙ্গে।
বিশ্বনেতারা ইসরায়েলের দৃষ্টিভঙ্গি সমর্থন করেননি। কেউই বলেননি যে ইরান পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বন্ধ করুক। বরং সবাই আগের অবস্থানে ফিরে যান— ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে। ইরানও বলে এসেছে, তারা এই বোমা বানাতে চায় না।
মধ্যপ্রাচ্যে ইরানের বৈধতা ও অবস্থান অটুট: বিশ্বের দৃষ্টিতে ইরান এখনো একটি বৈধ পক্ষ। ইউরোপ, চীন বা ভারত— সবাই তেহরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতির এই ভারসাম্যে ইসরায়েলের জন্য এটি একটি কৌশলগত পরাজয়।
ইসরায়েলে ক্ষয়ক্ষতি ও সংকট: যুদ্ধের শুরুতে ইসরায়েল ইরানের ওপর দ্রুততার সাথে আকাশে প্রাধান্য বিস্তার করতে পারলেও, ইরানি ক্ষেপণাস্ত্র বহুবার ইসরায়েলের ভেতরে আঘাত হানে, দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে।
ইরান: বোমার আঘাতে ক্ষতবিক্ষত হলেও স্থির । ইসরায়েলের হামলায় ইরানে শত শত মানুষ হতাহত ও দেশটি পরিকাঠামোগত ক্ষয়ক্ষতির শিকার হলেও ইসলামি প্রজাতন্ত্র টিকে আছে। তেহরান ধসে পড়েনি। ইরানি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদে সফল হয়েছে, বিশ্বে তারা ‘আক্রান্ত দেশ’ হিসেবে পরিচিতি পেয়েছে।
মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার আগে তারা যে সতর্কবার্তা দিয়েছিল, সেটিও ছিল কৌশলগত সাফল্য। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ট্রাম্পকে পর্যন্ত নেতানিয়াহুকে থামাতে ফোন করতে হয়।
মোটকথা, ইসরায়েল চেয়েছিল ইরানকে দুর্বল করে দুনিয়াকে দেখাতে যে তারা সন্ত্রাসবিরোধী লড়াইয়ের নায়ক। বাস্তবতা হলো, ইসরায়েল যুদ্ধ থামিয়ে দিয়েছে, কিন্তু ইরান এখনো দাঁড়িয়ে আছে। যদিও সামনে আরও সংঘাতের আশঙ্কা থেকেই যাচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় এই মতামত নিবন্ধটি লিখেছেন ওরি গোল্ডবার্গ। তিনি ইরান-ভিত্তিক রাজনীতি ও মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ও নিরাপত্তা বিশ্লেষক।
আলোকিত প্রতিদিন/২৫ জুন ২০২৫/মওম
মার্কিন হামলার বিষয়ে ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের ওপর মার্কিন হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য ফাঁস হওয়া সম্পর্কিত প্রতিবেদনের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন গণমাধ্যম এবং তাদের প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছেন তিনি। খবর বিবিসির।
তিনি বলেন, ভুয়া খবর সিএনএন, ব্যর্থ নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে এক হয়ে ইতিহাসের সবচেয়ে সফল সামরিক হামলাগুলোর মধ্যে একটিকে খাঁটো করে দেখানোর চেষ্টা করছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। টাইমস এবং সিএনএন উভয়ের সমালোচনা করছে জনগণ।
ট্রাম্প প্রশাসন সেই প্রতিবেদনের বিরুদ্ধে চাপ অব্যাহত রেখেছে যেখানে বলা হয়েছে, ইরানের ওপর মার্কিন হামলা দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে পারেনি।
ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘নিখুঁতভাবে’ আঘাত হেনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনগুলো তাদের প্রতি ‘অত্যন্ত অসম্মানজনক’ যারা এই হামলা চালিয়েছে। এর আগে এই হামলাকে ইতিহাসের সবচেয়ে সফল সামরিক হামলাগুলোর মধ্যে একটি বলে উল্লেখ করেন তিনি।
এদিকে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে বিজয় ঘোষণা করতে ট্রাম্প প্রশাসনের ‘অস্পষ্ট শব্দ’ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন একজন মার্কিন কংগ্রেস সদস্য।
বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ডেমোক্র্যাট ব্র্যাড শেরম্যান বলেছেন, ইরান এখনও তাদের মজুদ ধরে রেখেছে যা প্রায় ‘নয়টি পারমাণবিক অস্ত্রের জন্য যথেষ্ট’।
তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য জরুরি সেন্ট্রিফিউজগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস করতে পেরেছে এমন কোনো ইঙ্গিত হোয়াইট হাউজ থেকে পাওয়া যায়নি।
আলোকিত প্রতিদিন/২৫ জুন ২০২৫/মওম
মানিকগঞ্জের ঘিওরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
সৈয়দ এনামুল হুদা : মানিকগঞ্জের ঘিওরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে উপজেলার ঘিওর ডি,এন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার প্রদান করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকসেদুর রহমান, আজাদ হোসেন খান, নূরতাজ আলম বাহার, খন্দকার ফারহানা ইয়াসমিন আতিকা, সানজিদা রহমান ছন্দা, শিক্ষক আফজাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন -ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, সহসভাপতি আব্দুল আলীম খান মনোয়ার, সাংগঠনিক সম্পাদক মামুন ভূইয়া সহ আরও অনেকে। এসময় আফরোজা খানম রিতা বলেন, শিক্ষার্থীরা আমাদের আগামী দিনের নেতৃত্ব, দেশ গড়ার কারিগর। একজন শিক্ষার্থীকে শুধু ভালো ফল করলেই হবে না, তার মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।
আলোকিত প্রতিদিন/এপি


