আজ , ।   
Home Blog Page 369

‘আত্মসমর্পণ’ শব্দটি আমাদের অভিধানে নেই: খামেনি!

আলোকিত ডেস্ক, ­যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ‘ধ্বংস’ করেছে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের সঙ্গে সংঘাতে তার দেশ বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন তিনি।

 

তিনি ইংরেজি ভাষার একটি বার্তায় বলেছেন, “ইসলামী প্রজাতন্ত্র আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে”।

বৃহস্পতিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সংঘাতে ইসরাইলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছেন তিনি। পরে টেলিভিশনেও জাতির উদ্দেশে খামেনির ভিডিও বার্তা প্রচারিত হয়েছে।

তিনি আরও বলেছেন, ‘মার্কিন শাসনের ওপর আমাদের প্রিয় ইরানের বিজয়ের জন্য অভিনন্দন। মার্কিন শাসন সরাসরি যুদ্ধে প্রবেশ করেছিল, কারণ তারা মনে করেছিল যে, যদি তারা এটি না করে, তাহলে জায়নবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তারা সেই শাসনকে বাঁচানোর চেষ্টায় যুদ্ধে প্রবেশ করেছিল কিন্তু কিছুই অর্জন করতে পারেনি।’

জাতির উদ্দেশে ভাষণে খামেনি বলেন, ‘ইসলামিক রিপাবলিক মার্কিন যুক্তরাষ্ট্রের মুখে একটি কঠিন চপেটাঘাত করেছে। ইরান আল-উদেইদ এয়ার বেসে আক্রমণ করেছে এবং ক্ষতি সাধন করেছে, যা এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি।’

সর্বোচ্চ নেতা আরও উল্লেখ করেন, ‘ইসলামিক রিপাবলিকের পক্ষে এই অঞ্চলের মার্কিন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে প্রবেশাধিকার থাকা এবং যখনই প্রয়োজন মনে করবে তখনই পদক্ষেপ নেওয়ার ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও পুনরাবৃত্তি হতে পারে। যদি কোনো আগ্রাসন সংঘটিত হয়, তবে শত্রুপক্ষকে অবশ্যই ভারী মূল্য দিতে হবে।’

গত ১৩ জুন ইসরায়েল বিমান হামলার মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও একের পর এক হামলা চালায়।

২২ জুন যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে, ২৩ জুন সন্ধ্যায় ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল-উদেইদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে।

এরপর ২৪ জুন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে তেহরান জানায়, তারা তেল আবিবকে আগ্রাসন থামাতে বাধ্য করে বিজয় অর্জন করেছে।

২২ জুন ভোরে মার্কিন বোমারু বিমানগুলো তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে। পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এরপর ২৪ জুন ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলও ঘোষণা করে, তারা মার্কিন প্রস্তাবে রাজি। পরিবর্তে তেহরান জানায়, তারা তেল আবিবকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে বিজয় অর্জন করেছে।

আলোকিত প্রতিদিন/এপি

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

২৭ জুন শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।আরাগচি বলেন, “আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ছিলাম, তখন তারা ইসরায়েলের হামলার পেছনে সমর্থন দিয়ে সরাসরি আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়।”

তিনি অভিযোগ করেন, “সাম্প্রতিক আলোচনায় তারা (যুক্তরাষ্ট্র) আমাদের জাতির অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল। একপর্যায়ে তারা যুদ্ধ চাপিয়ে দেয় এবং ইসরায়েলি দখলদার শক্তিকে হামলার জন্য উস্কে দেয়।”

আরাগচি আরও জানান, আলোচনার সময় যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রতিশ্রুতি ভেঙেছে, যা ভবিষ্যতে ইরানের কূটনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করবে। তিনি বলেন, “তবুও, কূটনীতি চালু আছে। আমি এখনও অনেক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছি।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে আরাগচি বলেন, “এ ধরনের কোনো বৈঠকের ব্যবস্থা হয়নি। তারা নিজেদের বক্তব্য পরস্পরবিরোধীতায় পরিপূর্ণ।”

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালালে ১২ দিন ধরে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এতে অন্তত ৬০৬ জন নিহত ও ৫ হাজার ৩৩২ জন আহত হন।

ইরান এর জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হিব্রু বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, এতে ২৯ জন নিহত এবং ৩ হাজার ৪০০ জনেরও বেশি আহত হয়।

গত ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘর্ষের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। তবে পরিস্থিতি এখনও অনেকটাই নাজুক এবং পরবর্তী কূটনৈতিক ধাপ নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

আলোকিত প্রতিদিন/২৭ জুন ২০২৫/মওম 

ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি স্থাপনে পাকিস্তানের সাথে আমেরিকার  আলোচনা 

আন্তর্জাতিক ডেস্ক:

“ইসরায়েল ও ইরানের মধ্যে টেকসই শান্তি” প্রতিষ্ঠার জন্য পাকিস্তানের সাথে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়। পাকিস্তান সবসময় মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী বলেও জানান প্রধানমন্ত্রী শেহবাজ।

২৭ জুন শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৃহস্পতিবার এক ফোনালাপে ইসরায়েল এবং ইরানের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ইরান যুদ্ধ থামাতে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেন। গত ১৩ জুন ইসরায়েলের ইরানে হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়েছিল।

এর আগে ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ইরান নিয়ে আলোচনা হয়। ট্রাম্প সেসময় বলেছিলেন, “পাকিস্তান ইরান সম্পর্কে অন্য যে কোনও দেশের চেয়ে ভালো জানে।”

মূলত যুক্তরাষ্ট্রে ইরানের কোনও দূতাবাস না থাকায় ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাসের একটি অংশ ইরানের স্বার্থ সংরক্ষণের দায়িত্ব পালন করে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়: “দুই নেতা ইসরায়েল এবং ইরানের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।”

এতে আরও বলা হয়: “পররাষ্ট্রমন্ত্রী রুবিও জোর দিয়ে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না।” অন্যদিকে পাকিস্তান সরকারের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনকল গ্রহণ করেন। বিবৃতিতে বলা হয়: “ফোনালাপে প্রধানমন্ত্রী ইসরায়েল-ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী ও ফলপ্রসূ নেতৃত্বের প্রশংসা করেন।”

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান সবসময় মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী। রুবিওও পাকিস্তানের এই প্রচেষ্টার প্রশংসা করেন এবং বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায়।

প্রসঙ্গত, ইসরায়েল-ইরান সংঘাত এমন সময় শুরু হয় যখন ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনের কারণে পুরো অঞ্চল আগে থেকেই উত্তপ্ত হয়ে আছে।

এই পরিস্থিতির মধ্যেই গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় এবং এর জবাবে সোমবার ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপরই ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।

পাকিস্তান অবশ্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী হামলার কঠোর নিন্দা জানিয়েছে। তবে একই সঙ্গে ইসলামাবাদ চলতি মাসে এক বিবৃতিতে ভারত-পাকিস্তান সীমান্তে চার দিনের যুদ্ধ থামাতে ট্রাম্পের ভূমিকার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার ঘোষণাও দিয়েছে।

আলোকিত প্রতিদিন/২৭ জুন ২০২৫/মওম 

সেই আয়েশার পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন : শিক্ষা উপদেষ্টা!

আলোকিত ডেস্ক, চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন) থেকে। অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় বসতে পারেনি আয়েশা নামে এই শিক্ষার্থী। রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের ওই শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে।

 

উল্লেখ্য, আয়েশা নামের ওই শিক্ষার্থীর বাবা নেই। মা স্ট্রোক করে আছেন হাসপাতালে। মাকে রেখে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয় তার। আর এ কারণে তাকে বসতে দেওয়া হয়নি পরীক্ষায়। আয়েশা মিরপুরে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী।

পরীক্ষাকেন্দ্রে আয়েশার সঙ্গে আসা তার খালা সংবাদমাধ্যকে বলেন, আয়েশার বাবা নেই। সকালেই তার মা স্ট্রোক করেছেন। মা অসুস্থ হয়ে পড়ায় আয়েশার পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি হয়।

আলোকিত প্রতিদিন/এপি

মা স্ট্রোক করে হাসপাতালে, কেন্দ্রে হাজির হয়েও পরীক্ষা দিতে পারলেন না শিক্ষার্থী

এইচএসসি ও সমমানের ২০২৫ সালের পরীক্ষার প্রথম দিনেই একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের সামনে কাঁদতে থাকা এক নারী শিক্ষার্থীর ভিডিও ভাইরাল হয়েছে আজ, যিনি সকাল ১০টায় শুরু হওয়া বাংলা প্রথম পত্র পরীক্ষায় বসতে পারেননি তিনি, যদিও তিনি কেন্দ্রে হাজির হয়েছিলেন দুই ঘন্টা পর।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর অনেকে শিক্ষার্থীটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড কর্তৃপক্ষের মানবিক বিবেচনার আহ্বান জানিয়েছেন।

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী: ১২ লাখ ৫১ হাজার ১১১ জন বোর্ডের সংখ্যা: ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড।

আলোকিত প্রতিদিন/এপি

ঝিনাইদহে শিক্ষক নেতা মহি উদ্দীনের বিরুদ্ধে অবৈধ নিয়োগ, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ

স্টাফ রিপোর্টার, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমল হতে আজ অব্দি ঝিনাইদহ জেলা বিটিএর সভাপতি প্রধান শিক্ষক মহি উদ্দীনের ক্ষমতার দাপটে জিম্মি হয়ে পড়েছে তাঁর স্কুলের সহকারী শিক্ষক ও কর্মচারীরা।

তাঁর দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন তাঁরই স্কুলের সহকারী শিক্ষক (জীব বিজ্ঞান) মোঃ আসাদুজ্জামান বিপ্লব। তিঁনি অভিযোগ করেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ৫ম গণ বিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়ে ঝিনাইদহ সদর উপজেলার মায়াধরপুর, কুলফাডাঙা (এম, কে) মাধ্যমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই প্রধান শিক্ষক মহি উদ্দীন তাঁকে ক্লাস পরিচালনা, রেজুলেশন, এমপিওভুক্তি এবং এরিয়ার আবেদনের ক্ষেত্রে অনেক ভোগান্তি দিয়েছেন। তিঁনি আরো বলেন বিদ্যালয়ে যোগদানের পর থেকেই দেখেছেন প্রধান শিক্ষক বিদ্যালয়ে বেশিরভাগ সময় অনুপস্থিত থাকেন। বিদ্যালয়ের অন্য সহকারী শিক্ষক ও কর্মচারীদের মাধ্যমে জানতে পারেন স্বঘোষিত, অনির্বাচিত শিক্ষক নেতা হবার পর থেকেই মহি উদ্দীন স্যার বিভিন্ন অফিসিয়াল মিটিং এর নাম ভাঙিয়ে নিয়মিত স্কুল ফাঁকি দেন, বিদ্যালয়ে কোনো ক্লাস নেননা।

এ ছাড়া বিদ্যালয়ে মহি উদ্দীনের নিয়োগ প্রক্রিয়া ছিলো সম্পূর্ণ অযোগ্যতায় এবং সন্ত্রাসী কায়দায়। তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করতে সবাই ভয় পায়, কারণ বিগত সময়ে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করে কেউ কিছু করতে পারেনি বরং হত্যাকান্ডের শিকার হতে হয়েছে। বিদ্যালয়ের নামের ১৫ শতক জমি বিধি বহির্ভূতভাবে বিক্রির বায়নাপত্রের মাধ্যমে ৫ লক্ষ টাকা নিয়ে ২ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এমনকি বিদ্যালয়ের নতুন বিল্ডিংটা অন্যের জমিতে করা যা এখনো রেজিস্ট্রি হয়নি। মালিক পক্ষের পরিবারের একজন সদস্যের চাকরি দেবার আশ্বাসে এবং ৩ লক্ষ টাকা দিয়ে ঐ জমিতে নতুন বিল্ডিং করা হয়েছে। বিদ্যালয়ের সাইকেল স্ট্যান্ডের নামে বরাদ্দকৃত ৫০ হাজার টাকা পুরোটাই আত্মসাৎ করেছেন। বিদ্যালয়ের মাটি ভরাটের টাকাসহ বিভিন্ন অনুদানের বাজেট এবং আয়-ব্যায়ের হিসাবেও গড়মিল করেন। তাঁর সকল দুর্নীতি ও অপকর্মে সহযোগিতা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মায়াধরপুর গ্রামের মোঃ টিপু সুলতান (লাইব্রেরিয়ান)। অফিসিয়াল ভাবে মহি উদ্দীনের সকল দুর্নীতি ও অপকর্মের সহযোগী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ কামরুজ্জামান।

মহি উদ্দীন ১৯৯০ সালে মাদ্রাসা বোর্ড থেকে ফাজিল পাশ করার পর ১৯৯২ সালে কামিল পাশ করেন। একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে বি.এ পাশ করেন। কামিল এবং বি.এ পাশ কোর্স একই সাথে নিয়মিত ব্যাচে করা সম্ভব কিনা এমন প্রশ্ন থেকেই যায়। প্রশাসনিক বিভিন্ন দপ্তরে সখ্যতার অপব্যবহারে ইতোপূর্বে জেলার অনেক শিক্ষক মহি উদ্দীনের রোষানলে পড়ে প্রতিহিংসার স্বীকার হয়ে মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এছাড়াও মহি উদ্দীনের বিভিন্ন অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও ক্ষমতার দাপটে তিঁনি সবকিছু ম্যানেজ করেছেন। মহি উদ্দীনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অভিযোগকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান বিপ্লব বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে সমগ্র অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই-বাছাই করেছেন এবং লিখিত ও রেকর্ডকৃত কিছু প্রমাণ রেখেছেন। সকল সুস্পষ্ট অভিযোগ প্রত্যাহার করতে মহি উদ্দীনের প্রত্যক্ষ এবং পরোক্ষ বিভিন্ন হুমকির পর নতুন ষড়যন্ত্র এবং প্রাণনাশের আশঙ্কায় থানায় জিডি করে রেখেছেন। অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ১৮/০৫/২০২৫ খ্রি. ৩৭.০২.০০০০.১০৭.৩১.২০০.২০২৫/৭৫৮ স্মারক নং এ জেলা শিক্ষা অফিসারের নিকট অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক সুস্পষ্ট মতামত ও প্রমাণকসহ প্রতিবেদন আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে মাউশি অধিদপ্তরে প্রেরণ করতে নির্দেশক্রমে অনুরোধ করেছেন।

আলোকিত প্রতিদিন/এপি

আমরা যুক্তরাষ্ট্রের গালে চড় মেরেছি : খামেনি!

আলোকিত ডেস্ক, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইহুদিবাদী দেশ ইসরায়েল প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। ইসলামী রাষ্ট্র ইরানের হামলায় ইসরায়েল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় আয়াতুল্লাহ আলী খামেনি এসব দাবি করেন। খবর : আলজাজিরা।

তিনি আরো বলেন, ‘ইহুদিবাদী শাসন প্রায় ভেঙে পড়েছিল এবং ইসলামী রাষ্ট্র ইরানের আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছিল। ’ইরানকে বিজয়ী ঘোষণা করলেন খামেন “

এই অভিযানের জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরানও। ইরান-ইসরায়েলের এ সংঘাত শুরুর ১০ দিন পর ২২ জুন মধ্যরাতে ইসরায়েলের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড এ অভিযানের নাম দিয়েছিল ‘দ্য মিডনাইট হ্যামার’। এর পরপরই ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়।
আলোকিত প্রতিদিন/এপি

নোয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত 

নোয়াখালী প্রতিনিধি: Ending Plastic Pollution” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আজ ২৫ জুন বিশ্ব পরিবেশ দিবস- ২০২৫ উদযাপিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সকাল ১০.০০ টায় র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে  শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালি শেষে  জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়- এর উপপরিচালক মিহির লাল সরদার  জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপন করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস- ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক  জনাব খন্দকার ইসতিয়াক আহমেদ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও  অধ্যাপক ডঃ মোহাম্মদ মুহিনুজ্জামান।
এছাড়া সভায় বিশেষ অতিথি পুলিশ সুপার, নোয়াখালী  এর পক্ষে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মো: ফয়েজ উদ্দিন এবং জেলা সিভিল সার্জনের পক্ষে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মেডিকেল অফিসার ডাঃ পপি কুন্ডূ। এছাড়াও নোয়াখালী জেলার সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সভায় সক্রিয় অংশগ্রহণ করেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার। সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি

১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মিষ্টি জান্নাত!

বিনোদন ডেস্ক, ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। বিয়ের গুঞ্জন, প্রেম এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে প্রায়শই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী। বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। তবে দুবাই সফরে গিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন এ চিত্রনায়িকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে মিষ্টি জান্নাত এ হুঁশিয়ারি দেন। তিনি লেখেন, ‘কিছু পেইজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব‍্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর এর নাম, ১২৭ জন আমার পেইজে বাজে কমেন্টকারী। এদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে। সাথে কিছু সো-কলড ফেইসবুকার, টিকটকার এদের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ‍্যান – ফলোয়ার, পরিবার কাজ করছেন।

মিষ্টি জান্নাত আরো জানান, তার এই মানহানির পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। তার কথায়, ‘অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। একদল লোক পিছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়।

আলোকিত প্রতিদিন/এপি

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিবে ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী

আলোকিত প্রতিবেদক:

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ২৬ জুন বৃহস্পতিবার । সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।এবার সারা দেশে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫৫ হাজারের বেশি, আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীন পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি। দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে মোট ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারও পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ এবং নকলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে দেশের সব কোচিং সেন্টার আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। এ সংক্রান্ত নির্দেশনা  ২৪ জুন মঙ্গলবার জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এ বছর পরীক্ষার্থীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। এর মধ্যে রয়েছে– পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকা, ওএমআর শিটে সঠিকভাবে তথ্য লেখা ও বৃত্ত ভরাট, উত্তরপত্র ভাঁজ না করা, শুধু সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা এবং বহুনির্বাচনি এবং সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি না থাকা, পরীক্ষার কেন্দ্রে কোনো অবস্থাতেই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না, তত্ত্বীয়, এমসিকিউ এবং ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে পাস করতে হবে। এ ছাড়া পরীক্ষার্থী শুধু প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারবে এবং স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করা হয়েছে, অর্থাৎ নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে না। প্রতিটি অংশের উপস্থিতি পত্রে পরীক্ষার্থীদের স্বাক্ষর দেওয়া বাধ্যতামূলক।

এদিকে, ঢাকা শিক্ষা বোর্ড ৩৩ দফা নির্দেশনা জারি করেছে, যাতে পরীক্ষা শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয়। এসব নির্দেশনায় বলা হয়েছে, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক রাখার পাশাপাশি তিন ফুট দূরত্বে বসার ব্যবস্থা করতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংশ্লিষ্ট ট্রেজারি থেকে প্রশ্নপত্র যাচাই করে খামে সংরক্ষণের কথা বলা হয়েছে। পরীক্ষা শুরুর দিন সকালে নির্ধারিত সেট অনুযায়ী খাম খোলা যাবে এবং অব্যবহৃত সেট ফেরত পাঠাতে হবে। প্রশ্নপত্র আনার সময় থানার ট্যাগ অফিসার এবং পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণ, প্রয়োজনে মাইক ব্যবহার করে সচেতনতা তৈরি, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং প্রতিটি কেন্দ্রে নকল প্রতিরোধ পোস্টার টানানো বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষার সময় কেন্দ্রে শুধু এনালগ কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহারের অনুমতি থাকবে। এ ছাড়া বর্ষাকালে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসকে আগেভাগে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, এবারের এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।

স্বাস্থ্যবিধির দিকটিও উপেক্ষিত হয়নি। শিক্ষা বোর্ড জানিয়েছে, কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরা বাধ্যতামূলক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

২০২৪ সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সরকারের কঠোর নজরদারি এবং প্রস্তুতি আরও জোরালো করা হয়েছে। অতীতের মতো যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকেও সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাড়তি মনিটরিং চালানো হবে মর্মে জানা গেছে।

আলোকিত প্রতিদিন/২৫ জুন ২০২৫/মওম