আজ , ।   
Home Blog Page 368

চীনে আমাদের সফর সফল ও ফলপ্রসূ হয়েছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

চীন সফরের মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চীন সফর শেষে ২৭ জুন শুক্রবার রাতে দেশে ফিরে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একথা বলেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন,আমাদের এই সফরটা ছিল রাজনৈতিক। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম। আমাদের এই সফরটা সফল হয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সঙ্গে আমাদের অত্যন্ত সফল ও ফলপ্রসূ মিটিং হয়েছে। পার্টি টু পার্টি সম্পর্ক আরও নিবিড়-শক্তিশালী হয়েছে।

‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা দাওয়াত করেছেন এবং চীনের কমিউনিস্ট পার্টির নেতারা খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন। আমরাও তাদের দাওয়াত করেছি.. তারা তা গ্রহণ করেছেন।’

বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টি দুই বছরের মধ্যে একটা রাজনৈতিক ডায়ালগের জন্য দুই দলের মধ্যে একটা সমঝোতা স্মারক (এমওইউ) করারও আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘আমরা অভিভূত হয়েছি যে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং -এর নেতৃত্বে কয়েক বছরের মধ্যে চীন একটা উঁচু পর্যায়ে পৌঁছে গেছে । তার সমস্ত অনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক শক্তি দিয়ে। আমি মনে করি এটা বাংলাদেশের জন্য নয়, সমস্ত বিশ্বের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

গত ২২ জুন রাতে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন যান। প্রথমে তারা বেইজিং গ্রেট হলে কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সান ওয়েইডং, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং এর সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব।

মহাসচিবের সঙ্গে এসময় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহ উল্লাহ, সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ছিলেন।

আলোকিত প্রতিদিন/২৮ জুন ২০২৫/মওম 

হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায়  আইএইএ’র পরিদর্শন ঠেকানোর ইঙ্গিত ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুরোধ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইঙ্গিত দিয়েছেন যে, তেহরান যে কোনও অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। ২৭ জুন শুক্রবার  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন ইঙ্গিত দেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পোস্টে তিনি বলেন, ‘(আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি’র) তথাকথিত সুরক্ষা চুক্তির অজুহাতে বোমাবর্ষণের শিকার স্থাপনাগুলো পরিদর্শনের ওপর যে জোর তিনি দিচ্ছেন, তা অর্থহীন এবং সম্ভবত উদ্দেশ্যপ্রণোদিত।’

আরাঘচি আরও বলেন, ‘ইরান তার স্বার্থ, জনগণ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।’

আইএইএ এক বিবৃতিতে আগেই জানায়, ‘(গ্রোসি) ইরানে আইএইএ পরিদর্শকদের যাচাই-বাছাই কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন, যেটা সংস্থার সঙ্গে ইরানের স্বাক্ষরিত বিস্তৃত সুরক্ষা চুক্তির আওতায় বাধ্যতামূলক।’

বুধবার ইরানের পার্লামেন্ট একটি বিল অনুমোদন করেছে, যাতে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই পদক্ষেপ আসে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক বিমানযুদ্ধের পর, যেখানে ইসরায়েল দাবি করে যে তারা তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে চায়। এরপর যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

আলোকিত প্রতিদিন/২৮ জুন ২০২৫/মওম 

ঘোড়ার শোকেই শেষ ঠিকানায় পাড়ি দিলেন সেই মনু মিয়া!

আলোকিত ডেস্ক, কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা, তিন হাজার মানুষের শেষ বিদায়ের নিঃস্বার্থ সঙ্গী, ‘শেষ ঠিকানার কারিগর’ সেই মো. মনু মিয়া (৬৭) আর নেই। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। মনু মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জীবনের প্রায় অর্ধশত বছর তিনি ব্যয় করেছেন কবর খননের মহান কাজে, বিনিময়ে কখনো কিছু চাননি। আশপাশের গ্রাম ও জেলাজুড়েও পরিচিত ছিলেন ‘শেষ ঠিকানার কারিগর’ নামে।

প্রায় ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে তিনি কবর খুঁড়েছেন তিন হাজারেরও বেশি মানুষের। একটি ঘোড়ার পিঠে চড়ে তিনি ছুটে যেতেন মৃতের বাড়িতে, এই কাজের জন্যই তিনি একসময় দোকান বিক্রি করে কিনেছিলেন প্রিয় এই ঘোড়াটি।

রোকন রেজা বলেন, আমি হাসপাতালে তাকে দেখতে গেলে বলেছিলাম অনেকে আপনাকে নতুন ঘোড়া কিনে দিতে চায়। তখন তিনি বলেছিলেন, আমি এই কাজ করি শুধু আল্লাহকে খুশি করতে। মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর বলেন, ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনু মিয়া শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে এলেও আর আগের মতো হয়ে ওঠেননি। তার মৃত্যুতে আমরা একজন দয়ার সাগর, নিঃস্বার্থ মানুষকে হারালাম। এমন মানুষের অভাব কখনো পূরণ হওয়ার নয় বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, মনু মিয়া শুধু একজন কবর খননকারী নন, তিনি ছিলেন মানবিকতার প্রতীক। মৃত্যুর পরও বহু মানুষের দোয়া ও শ্রদ্ধায় বেঁচে থাকবেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

আধাঘণ্টায় অলআউট বাংলাদেশ, ইনিংস জয়ে সিরিজ শ্রীলংকার!

স্পোর্টস ডেস্ক, ম্যাচের ফল কী হবে, সেটি বোঝা গিয়েছিল তৃতীয় দিনেই। চতুর্থ দিনে কেবল আনুষ্ঠানিকতা সম্পন্ন করলো শ্রীলঙ্কা। কলম্বো টেস্টে লঙ্কানদের কাছে এক ইনিংস এবং ৭৮ রানের বড় পরাজয়ের লজ্জায় ডুবলো বাংলাদেশ। এতে করে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ৩৮.৪ ওভারে ৬ উইকেটে ১১৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শেষ ভরসা ছিলেন লিটন দাস। তিনিই ছিলেন শেষ স্বীকৃত ব্যাটার। কিন্তু ভরসা দিতে পারেননি লিটন। চতুর্থ দিনের খেলা শুরু হতেই উইকেট দিয়ে এসেছেন। করেন ১৪ রান।

এর আগে ২১১ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে আগের তিন ইনিংসের বেশি রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট করেও রান করতে পারেননি এনামুল হক বিজয়। ওই তিন ইনিংসে যথাক্রমে ০, ৪, ০ রানে আউট হয়েছিলেন তিনি।

১৯ বলে ১৯ রান (২টি চার ও একটি ছক্কা) করে আউট হয়ে গেছেন বিজয়। শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোর বলে শর্ট লেগ অঞ্চলে পাবন রত্মায়েকের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের ফেরত গেছেন এই ব্যাটার।

তবে বিরতির পরের ওভারেই উইকেট দিয়েছেন সাদমান। প্রভাত জয়সুরিয়ারে কভার ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন বাঁহাতি এই ওপেনার। করেছেন ১২ রান। ৩১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর মুমিনুল হকও বেশিদূর এগোতে পারেননি। ধনঞ্জয়া ডি সিলভার বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন অভিজ্ঞ এই ব্যাটার। ১৫ রানেই থেমেছে মুমিনুলের ইনিংস।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলকে ভরসা দিতে পারেননি। তিনিও সেট হয়ে আউট। ১৯ রান করে ধনঞ্জয়া ডি সিলভার বলে এলবিডব্লিউ বাংলাদেশ দলপতি।

ইনিংস হার বলতে গেলে অনেকটাই নিশ্চিত হয়ে যায় তখন। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে ক্রিজে ছিলেন কেবল লিটন দাস। তার সঙ্গে মেহেদী হাসান মিরাজ থাকলেও একটা আশা থাকতো। কিন্তু দিনের একদম শেষ বলে থারিন্ডু রথনায়েকে এলবিডব্লিউ করে ফিরিয়েছেন মিরাজকে (১১)।

শেষ ভরসা লিটন আউট হয়েছেন চতুর্থ দিনের শুরুতেই। প্রভাত জয়সুরিয়ার বল ডিফেন্ড করলেও এজ হয়ে ক্যাচ হয়েছেন লিটন। করেছেন ১৪ রান। জয়সুরিয়া নিজের পরের ওভারেই স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন নাঈম হাসানকে (৫)। এরপর লেজ গুটিয়ে দিতে খুব সময় নেয়নি শ্রীলঙ্কা। তাইজুল ইসলাম আর এবাদত হোসেন ৬ রান করে আউট হন।

শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রভাত জয়সুরিয়া রান খরচায় একাই নেন ৫টি উইকেট।

আলোকিত প্রতিদিন/এপি

গোয়ালন্দে হেরোইন সহ গ্রেপ্তার-১

সোহেল রানা চৌধুরী:
গোয়ালন্দে ৩০(ত্রিশ) পুরিয়া হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রাজবাড়ী,শহীদ ওহাবপুর ইউপি গৌরীপুর গ্রামের আজাহার খানের ছেলে মো. বাবুল খান (৪২)।
পুলিশ সুত্রে জানা যায় ,অফিসার ইনচার্জ  মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মো. শিহাবুদ্দীন সংগীয় অফিসার ও ফোর্স সহ ২৬ জুন রাত ১০:৩০টার দিকে গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া রেল স্টেশন সংলগ্ন মোহন মন্ডল হোন্ডা পার্কিং এর সামনে রাস্তার উপরথেকে মো. বাবলু খান কে উপরোক্ত আলামত সহ তাঁকে গ্রেফতার করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামের দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে  গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
নিয়মিত মামলার অজু করা হয়। শুক্রবার দুপুরেই গ্রেফতারকৃত আসামিকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৭ জুন ২০২৫/মওম 

চীন-রাশিয়া থেকে আধুনিক অস্ত্র পাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

টানা ১২ দিন যুদ্ধের পর ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন থাকবে তা নিয়ে সংশয় আছে। যদিও এবারের সংঘাতে টিকে আছে ইরান। কিন্তু দেশটির সামরিক শক্তি বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান শক্তি ভেঙে পড়েছে।

তাই ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইরানকে তার সামরিক সক্ষমতা বাড়াতে মনোযোগ দিতে হবে। দেশটির বন্ধুপ্রতীম রাশিয়া ও চীন থেকে আধুনিক অস্ত্র কিনতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আর রাশিয়া-চীন ইরানকে অস্ত্র দিতে রাজি।ইরান মূলত উন্নত মিসাইল বা ক্ষেপণাস্ত্র শক্তির দেশ হিসেবে পরিচিত। তবে সেই তুলনায় দেশটির বিমান প্রযুক্তি বেশ পুরোনো এবং এর নৌশক্তিও অত্যাধুনিক নয়।এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি না থাকায় দেশটি তার আকাশ রক্ষা করতে পারেনি। ফলে লড়াইয়ের শুরুতেই ইরানের আকাশ দখল করে নেয় ইসরায়েল।

একদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা বিমান হামলা শনাক্ত বা কার্যকরভাবে ঠেকাতে পারেনি। অন্যদিকে দুর্বল যুদ্ধ বিমানগুলোও আকাশে উড়ে ইসরায়েলের বিমান থামানোর চেষ্টা করেনি। বরং ঘাঁটিতে থাকা অবস্থাতেই বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে। তবে ইরান তার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলকে চমকে দিয়েছে। এ হামলায় ব্যাপক ক্ষতির মুখেও পড়েছে ইসরায়েল।

তুরস্কভিত্তিক প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ মুরাত আসলানের মতে, সংঘাত আপাতত থামার পর ইরান এখন চেষ্টা করবে সামরিকভাবে ঘুরে দাঁড়ানোর। এক্ষেত্রে তার বড় ভরসা হবে চীন-রাশিয়া।

তিনি বলেন, ‘ইরানের সামনে এখন তিনটি বড় কাজ। প্রথমটি হচ্ছে, ইরান রাষ্ট্রটি নানা বিভক্তির কারণে ভেতর থেকেই দুর্বল। এখন তারা বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর মধ্যে ঐক্য আনার উদ্যোগ নেবে।’

দ্বিতীয় হচ্ছে, ‘ইরান এখন রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক প্রযুক্তির এসইউ-থার্টি ফাইভ বিমান কেনা শুরু করবে। তাদের মধ্যে যেহেতু চুক্তি আছে, এটা কয়েকমাসের মধ্যেই ঘটতে পারে।’

তৃতীয় হচ্ছে, ‘ইরান এখন চীনের দিকে ঝুঁকবে আকাশ প্রতিরক্ষার প্রযুক্তি, রাডার ব্যবস্থা এবং অস্ত্র কিনতে।’

তবে চীনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আছে। তাছাড়া দেশটির অর্থনীতিও আরও দুর্বল হয়েছে। ফলে চীন-রাশিয়া থেকে অত্যাধুনিক অস্ত্র এবং প্রযুক্তি কিনতে হলে প্রচুর অর্থ খরচ করতে হবে ইরানকে। ইরানের পক্ষে কি এখন সেটা সম্ভব?

মুরাত আসলান বলেন ‘ইরানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আছে। কিন্তু ইরান টাকা দিয়ে কোনো অস্ত্র কিনবে না। তাদের আছে অফুরন্ত জ্বালানি তেল। তারা অস্ত্র নেবে, কিন্তু বিনিময়ে টাকার বদলে তেল দেবে।’

সূত্র: বিবিসি বাংলা

আলোকিত প্রতিদিন/২৭ জুন ২০২৫/মওম 

আগামী রমজানের আগেই নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে নজির স্থাপনের আহ্বান ফারুকের

নিজস্ব প্রতিবেদক:

আগামী রমজান মাসের আগেই জাতীয় নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নজির স্থাপনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

২৭ জুন শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পেইন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, রমজানের আগে দেশে ভোট হবে। আর বিলম্ব নয়। নির্বাচন নিয়ে দেশের মানুষ কিন্তু হতাশার মধ্যে রয়েছে। লন্ডনে বৈঠকের পর সব ধোঁয়াশা কেটে গেছে।

তিনি আরও বলেন, এরশাদ সরকারের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন তিন মাসের মধ্যেই নির্বাচন দিয়েছিলেন। সুতরাং রোজার আগেই নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে জাতির কাছে নজির স্থাপনের অনুরোধ জানাচ্ছি।

সুষ্ঠু নির্বাচন হলে সবচেয়ে বেশি শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা খাতে যদি উন্নয়ন করতে না পারি, তাহলে জাতি এবং দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়, এটা স্পষ্ট।

সাবেক মন্ত্রী ডা. দীপু মনির হাতে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে অভিযোগ করে ফারুক বলেন, শিক্ষা ব্যবস্থা শেখ হাসিনা এবং তার বাবা যেভাবে ধ্বংস করেছে তা বলার ভাষা নেই। দেশে গণতন্ত্রের কথা যারা বলতো, তারা শিক্ষার কথা বলতো না।

সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন, ঢাবি বিজ্ঞান অনুষদের সাবেক অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক মার্জিয়া আক্তার প্রমুখ।

আলোকিত প্রতিদিন/২৭ জুন ২০২৫/মওম 

টাঙ্গাইলে সাংবাদিক উজ্জ্বলের উপর হামলার প্রধান আসামি কিশোর গ্যাং লিডার শিহাব গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে চাঞ্চল্যকর সাংবাদিক উজ্জ্বল মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামি কিশোর গ্যাং লিডার শিহাব কে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।
টাঙ্গাইল পুলিশ সুপার এর দিক নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ  তানভীর আহাম্মেদ এর পরিচালনায় একটি অভিযানিক টিম এস আই, ফেন্সি বিশ্বাস জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (২৫ জুন) টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীরপুশিয়া তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে টাঙ্গাইলের চাঞ্চল্যকর সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামি করটিয়ার কিশোর গ্যাং লিডার শিহাব গ্রুপের প্রধান  শিহাব (২৪)কে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য,গত ৩ মে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খাকজানা গ্রামের ৬ বছরের শিশু ধর্ষনের সাংবাদের তথ্য সংগ্রহ করতে গেলে জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার সাংবাদিক উজ্জ্বল মিয়ার উপর করটিয়ার কিশোর গ্যাং এর লিডার সিহাবের নেতৃত্বে গ্যাংকের ১৫/২০ জন সন্ত্রাসী মিলে  হামলা চালায়।
পরে টাঙ্গাইল সদর থানায় কিশোর গ্যাং লিডার শিহাবসহ ৫ জন ও ১০/১২ জন কে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করা হয়।
একটি শিশু ধর্ষনের তথ্য নিতে গেলেই সাংবাদিকের উপরর হামলা ধর্ষক আটকে রেখে টাকার বিনিময়ে মিট করার চেষ্টা এসব ঘটনা নিয়ে স্থানীয় এবং জাতীয় পত্রপত্রিকায়  সংবাদ প্রকাশ হলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্যের অবস্থা সৃষ্টি হয়ে দাবী উঠে আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির। এনিয়ে ঢাকা প্রেসক্লাবের সামনে এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। এদিকে আসামীর প্রকাশে গুরে বেড়ায় পুলিশ কোনো এক অজ্ঞাত কারনে আসামিদের না ধরায় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সহ এলাকাবাসী হতাশায় পরে যায়।
অবশেষে পুলিশ সুপারের কঠোর দিক নির্দেশনায় এই কিশোর গ্যাং লিডার  সিহাব (২৪) কে গ্রেফতার করায় কিছুটা সস্থি ফিরে পেয়েছে এলাকাবাসী।
তাদের দাবি এই আসামিকে রিমান্ডে নিলে কেন সাংবাদিকের উপর হামলা করেছিল এর পিছনে কারা রয়েছে তার সত্যতা বেরিয়ে আসবে। বেরিয়ে আসবে কিশোর গ্যাং যারা পরিচালনা করছে তাদের নামের সাথে সেই সব গডফাদারদের নাম।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহম্মেদ জানান, সাংবাদিক উজ্জ্বল মিয়ার উপর সন্ত্রাসী হামলা কারি এক নাম্বার আসামি শিহাব(২৪) কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি

সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে: ড.মুহাম্মদ ইউনূস

আলোকিত ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।

২৭ জুন শুক্রবার সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে দুই দিনের ‘সোশ্যাল বিজনেস ডে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হলো সামাজিক ব্যবসা। এ ভাবে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব।’ ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা সর্বোত্তম পন্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সোশ্যাল বিজনেস ডে উদযাপন করা হচ্ছে।

বিশ্বের ৩৮টি দেশ থেকে ১ হাজার ৪০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন এবারের সম্মেলনে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের সিনিয়র কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

আলোকিত প্রতিদিন/২৭ জুন ২০২৫/মওম 

‘আত্মসমর্পণ’ শব্দটি আমাদের অভিধানে নেই: খামেনি!

আলোকিত ডেস্ক, ­যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ‘ধ্বংস’ করেছে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের সঙ্গে সংঘাতে তার দেশ বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন তিনি।

 

তিনি ইংরেজি ভাষার একটি বার্তায় বলেছেন, “ইসলামী প্রজাতন্ত্র আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে”।

বৃহস্পতিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সংঘাতে ইসরাইলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছেন তিনি। পরে টেলিভিশনেও জাতির উদ্দেশে খামেনির ভিডিও বার্তা প্রচারিত হয়েছে।

তিনি আরও বলেছেন, ‘মার্কিন শাসনের ওপর আমাদের প্রিয় ইরানের বিজয়ের জন্য অভিনন্দন। মার্কিন শাসন সরাসরি যুদ্ধে প্রবেশ করেছিল, কারণ তারা মনে করেছিল যে, যদি তারা এটি না করে, তাহলে জায়নবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তারা সেই শাসনকে বাঁচানোর চেষ্টায় যুদ্ধে প্রবেশ করেছিল কিন্তু কিছুই অর্জন করতে পারেনি।’

জাতির উদ্দেশে ভাষণে খামেনি বলেন, ‘ইসলামিক রিপাবলিক মার্কিন যুক্তরাষ্ট্রের মুখে একটি কঠিন চপেটাঘাত করেছে। ইরান আল-উদেইদ এয়ার বেসে আক্রমণ করেছে এবং ক্ষতি সাধন করেছে, যা এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি।’

সর্বোচ্চ নেতা আরও উল্লেখ করেন, ‘ইসলামিক রিপাবলিকের পক্ষে এই অঞ্চলের মার্কিন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে প্রবেশাধিকার থাকা এবং যখনই প্রয়োজন মনে করবে তখনই পদক্ষেপ নেওয়ার ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও পুনরাবৃত্তি হতে পারে। যদি কোনো আগ্রাসন সংঘটিত হয়, তবে শত্রুপক্ষকে অবশ্যই ভারী মূল্য দিতে হবে।’

গত ১৩ জুন ইসরায়েল বিমান হামলার মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও একের পর এক হামলা চালায়।

২২ জুন যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে, ২৩ জুন সন্ধ্যায় ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল-উদেইদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে।

এরপর ২৪ জুন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে তেহরান জানায়, তারা তেল আবিবকে আগ্রাসন থামাতে বাধ্য করে বিজয় অর্জন করেছে।

২২ জুন ভোরে মার্কিন বোমারু বিমানগুলো তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে। পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এরপর ২৪ জুন ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলও ঘোষণা করে, তারা মার্কিন প্রস্তাবে রাজি। পরিবর্তে তেহরান জানায়, তারা তেল আবিবকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে বিজয় অর্জন করেছে।

আলোকিত প্রতিদিন/এপি