আজ , ।   
Home Blog Page 367

মানিকগঞ্জ প্রেসক্লা‌বের সভাপ‌তি জাহাঙ্গীর, সাধারন সম্পাদক শাহানুর

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি, মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচনে জাহাঙ্গীর আলম বিশ্বাস  সভাপতি এবং মোঃ শাহানুর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৮ জুন) বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে মানিককগঞ্জ প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার সুরুষ খান ফলাফল ঘোষণা করেন। মোট ভোটার সংখ‌্যা ৫৪ ভোট কাস্ট হ‌য়ে‌ছে ৫৩ টি ভোট।

সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বীয় বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর আলম বিশ্বাস (স্টাফ রিপোর্টার ডেইলি স্টার ও আরটিভি)। সাধারণ সম্পাদক পদে ৪২ ভোট পেয়ে মোঃ শাহানুর ইসলাম (জেলা প্রতিনিধি দৈনিক নয়া‌দিগন্ত পত্রিকা) বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আকরাম হোসেন (স্থানীয় দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও জেলা প্রতিনিধি বাংলাভিশন টেলিভিশন) পেয়েছেন ০৬ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহজাহান বিশ্বাস (জেলা প্রতিনিধি নিউ এইজ পত্রিকা) ৪৭ ভোট পেয়ে‌ছেন ও আবুল বাশার আব্বাসী ৩১ ভোট পে‌য়ে এই দু’জন নির্বাচিত হয়েছেন। যুগ্ন-সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন রিপন আনসারী (জেলা প্রতিনিধি জিটিভি ও মানবজমিন পত্রিকা) ।

সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জা‌হিদুল ইসলাম চন্দন (দিপ্ত টে‌লি‌ভিশনজেলা প্রতি‌নি‌ধি) ৩০ ভোট পে‌য়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল আলম লিটন (জেলা প্রতিনিধি ডিবিসি টেলিভিশন) পেয়েছেন ২৩ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আকমল হোসেন (স্থানীয় সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক) ৩১ ভোট পেয়ে।তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী( দেশ টি‌ভির জেলা প্রতি‌নি‌ধি) আব্দুল আলীম পে‌য়ে‌ছেন ২২ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খন্দকার সুজন হোসেন (স্থানীয় পত্রিকা-সাপ্তাহিক তারুণ্যের কথার সম্পাদক) পেয়েছেন ৩৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সো‌হেল হো‌সেন (ঢাকা পোস্ট এর জেলা প্রতি‌নি‌ধি) ভে‌াট পে‌য়ে‌ছেন ১৭ ভোট। দফতর সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন আজিজুল হাকিম (জেলা প্রতিনিধি মাই টিভি ও দৈনিক বাংলা পত্রিকা) । এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পদে শাহিন তারেক (জেলা প্রতিনিধি দৈনিক ইনকিলাব), নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মোঃ সুরুষ খান , এছাড়াও নির্বাচন কমিশন হিসেবে ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর মহমান এবং দৈ‌নিক সমকাল প্রতি‌নি‌ধি অ‌তিন্দ্র চক্রবর্তী বিপ্লব । এর আগে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদের মিলনায়তনে দ্বিবার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়।

আলোকিত প্রতিদিন/এপি

অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করেছি: রুমিন ফারহানা!

আলোকিত ডেস্ক, আওয়ামী লীগ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার রুমিন ফারহানা।

গতকাল শুক্রবার (২৮ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

বিএনপি নেত্রী বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি জীবন বাজি রেখে সংগ্রাম করে গেছি। অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে আমি একাই লড়াই করেছি।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আমি ছিলাম। দেশ ও জাতির প্রতি আমার সেল্ফ কমিটমেন্ট রয়েছে। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সরাইল-আশুগঞ্জকে মনের মতো করে সাজাবো আমি। জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নে ভূমিকা রাখব।

আলোকিত প্রতিদিন/এপি

বাংলাদেশ থেকে কাপড়-পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক:

নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বোনা কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। ২৭ জুন শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, “ ভারত-বাংলাদেশ সীমান্তে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি হবে না। শুধুমাত্র নাহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে নির্দিষ্ট এসব পণ্য আমদানি করা যাবে। যারমধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়।”

এরআগে গত মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। ওই সময় এই পণ্য শুধুমাত্র মহারাষ্ট্রের নহভা শেভা এবং কলকাতা বন্দর দিয়ে আমদানির সুযোগ রেখেছিল দেশটি। বাংলাদেশ ভারতে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে। স্থলবন্দর দিয়ে এই পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এই খাতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছিল।

ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ থেকে নেপাল এবং ভুটানে যেসব পণ্য যাবে সেগুলোর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। কিন্তু এসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না।

সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুথানের মুখে ভারতে পালিয়ে যান। সেই থেকেই দেশটি বাংলাদেশের সঙ্গে ‘শত্রুভাবাপন্ন’ আচরণ শুরু করে। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা অভিযোগ ছাড়াও অন্যান্য আরও অভিযোগ আনে তারা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আলোকিত প্রতিদিন/২৮ জুন ২০২৫/মওম 

বুয়েটের নকশায় তৈরি রিকশা চলবে পল্টন, ধানমন্ডি ও উত্তরায়!

আলোকিত ডেস্ক, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে পরীক্ষামূলকভাবে পল্টন, ধানমন্ডি ও উত্তরা এলাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নকশায় তৈরি ব্যাটারিচালিত রিকশা চলাচল শুরু হতে যাচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ডিএনসিসির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন রিকশার চালকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আসিফ মাহমুদ বলেন, ‘বর্তমানে অনিয়ন্ত্রিতভাবে যেমন রিকশা চলে, তেমনটি থাকবে না। প্রতিটি এলাকার জন্য নির্দিষ্ট সংখ্যক রিকশা নির্ধারণ করে দেওয়া হবে। আমরা নিশ্চিত করতে চাই, চালকেরা যেন কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানির শিকার না হন।’

অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, নতুন নকশার এই রিকশাগুলো আগামী আগস্টের শুরু থেকেই রাস্তায় নামবে বলে আশা করা হচ্ছে।

এসব রিকশার জন্য নির্ধারিত চার্জিং স্টেশন তৈরির কাজ চলছে। শুধু অনুমোদিত পয়েন্ট থেকেই যেন রিকশাগুলো চার্জ দেওয়া হয়, তা নিশ্চিত করা হবে বলেও জানান মোহাম্মদ এজাজ।

আলোকিত প্রতিদিন/এপি

মাদকের কবলে ধ্বংসের পথে যুব সমাজ,দেশে বেড়ে চলেছে মাদক কারবারীর সংখ্যা

ফয়েজ:

আমাদের দেশে প্রাচীন আমল থেকে হুঁক্কার প্রচলন ছিল গ্রাম বাংলার প্রতিটি এলাকা। কালক্রমে গ্রামে গঞ্জে সকাল কিংবা বিকেলে হুকা খাওয়ার আসর বসত। সময়ের সাথে কাগজে পেচিয়ে বিড়ি, সিগারেট বাজারে আসে এবং হুক্কা ও সিগারেট এক পর্যায়ে বিলুপ্ত হয়ে নেশা জাতীয় হিরোইন, ফেনসিডিল, ইয়াবা, আফিম, গাজা, কোকেন ইত্যাদির মত ভয়াবহ মাদক স্থান পায়। যেখানে সিগারেটের ধোয়ায় যে দূষণটা তৈরি হয় তা আয়ত্বের বাইরে নিয়ে যেতে ঘন্টায় প্রায় ৮ কিলোমিটার বাতাসের গতির দরকার হয়, সেখানে মরণব্যাধি তন্দ্রাচ্ছন্ন নেশার ক্ষতিটা কতটুকু, এই মরণ নেশা মাদক পার্শ্ববর্তী ভারত থেকে বিশেষ করে কুমিল্লায় ত্রিপুরা রাজ্য থেকে অনায়াসে আমাদের এলাকায় প্রবেশ করে।গবেষণার ফলাফলের অংশে বলা হয় দেশে প্রাক্কলিত মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা ৮৩ লাখ। যা দেশের মোট জনসংখ্যার ৪.৮৯ শতাংশ। আমাদের কুমিল্লা জেলার গ্রাম-গঞ্জ আজ যেন মাদকে ভাসছে। এমন পরিস্থিতিতে পালিত হয় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও ভৌগোলিকভাবে মাদকের ঝুঁকিতে রয়েছে।। আন্তর্জাতিক মাদক চোরাচালানের পথ হিসাবে গোল্ডেন ট্রায়াঙ্গেল (মিয়ানমার, লাউস ও থাইল্যান্ডের সীমানা), গোল্ডেন ক্রিসেন্ট (ইরান, আফগানিস্তানও পাকিস্তান) এবং গোল্ডেন ওয়েজের (ভারতের হিমাচল, উত্তর প্রদেশ, অরুণাচল, নেপাল ও ভুটানের কিছু অংশ) একেবারে কেন্দ্রে অবস্থান হওয়ায় এমন ঝুঁকিতে বাংলাদেশ। মাদকাসক্তরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে কিডনি নষ্ট হচ্ছে। এতে বিপুল অর্থ খরচ হচ্ছে। দেশ থেকে ও বিপুল অর্থ পাচার হয়ে যাচ্ছে। তরুণদের একাংশের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। দাম্পত্যে জীবনে বিপর্যয় দেখা দিচ্ছে। কুমিল্লার বুড়িচং উপজেলা ভারতীয় ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকা হওয়ায় পাচোড়া, নগর, নবীয়াবাদ, শশীদল, গিলাতলাসহ কয়েকটি স্পট গুরুত্বপূর্ণ মাদকের পথ (রুট) হিসেবে পরিচিত হয়ে ওঠে। মাদক বিরোধী অভিযানে ছোট কারবারিরা কিছুটা শাস্তির আওতায় আসলেও মাদকের গডফাদাররা থাকে ধরাছোঁয়ার বাইরে। কথা উঠছে মাদক প্রতিরোধের সঙ্গে জড়িত সংস্থাগুলো কেউ কেউ নিজেরাই এ কারবারে জড়িয়ে পড়ছে। আর এ কারণেই জিরো টলারেন্স ঘোষণার পরেও মাদকের লাগাম টানা যাচ্ছে না। মাদকের এই বিস্তারের কারণে একই সময় অন্যান্য অপরাধ যেমন ধর্ষণ, ছিনতাই, চুরি, ডাকাতি ভয়াবহরূপ ধারণ করছে গ্রামীণ সমাজে। সমন্বিত উদ্যোগ ও জিরো টলারেন্স অর্থে যা বুঝায় সেই পদক্ষেপ ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। আসুন মাদকের বিরুদ্ধে সোচ্চার হই।

আলোকিত প্রতিদিন/২৮ জুন ২০২৫/মওম 

নবীনগর উপজেলা ও পৌর কৃষক দলের সন্মেলন প্রস্ততি সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্ভোধন 

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তবাদী কৃষকদল নবীনগর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ২১ টি ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডের সম্মেলন করার লক্ষ্য  প্রস্ততি সভা আজ (২৮/৬/২৫) উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী মো. জহিরুল হক জুরু মিয়ার সভাপতিত্বে ও আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক- এম. মামুন অর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. এনায়েত উল্লাহ খোকন। উক্ত সভার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব- মো. জিল্লুর রহমান।
বিশেষ বক্তা হিসেব উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্মা যুগ্ম আহ্বায়ক মো.আল আমিন, নবীনগর পৌর কৃষকদলের আহ্বায়ক- মো. আনোয়ার হোসেন। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- রতনপুর ইউনিয়ন থেকে আবুল বাশার, রছুল্লাবাদ ইউনিয়ন থেকে সাদ্দাম হোসেন, লাউর-ফতেহপুর ইউনিয়ন থেকে বোরহান উদ্দিন, সাতমোড়া ইউনিয়ন থেকে আবুল বাশার, ইব্রাহিমপুর ইউনিয়ন থেকে মো. নূরু মিয়া, বড়িকান্দি ইউনিয়ন থেকে মো. সাফুল ইসলাম, শ্যামগ্রাম ইউনিয়ন থেকে আজিজুল হক কাজল, বীরগাঁও ইউনিয়ন থেকে আমজাদ হোসেন মেম্বার, নবীনগর (পূর্ব) ইউনিয়ন থেকে মো. বিল্লাল হোসেন, বড়াইল ইউনিয়নের পক্ষে মোহাম্মদ আলী, নাটঘর ইউনিয়নের পক্ষে আবু কালাম, বিদ্যাকুট ইউনিয়নের পক্ষে আবুল হোসেন, কাইতলা (উ.) ইউনিয়নের পক্ষে হামিদুল হক হামদু মুন্সি, ৩ নং ওয়ার্ডের পক্ষে মো. আক্তার হেসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। বক্তারা বলেন- আগষ্টের বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে চক্রান্তকারীরা চক্রান্ত করছে, সে দিকে নজর রাখতে হবে। আমরা আসন্ন উপজেলা দ্বি-বার্ষিক সন্মেলন সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করে নবীনগরে উদাহরণ সৃষ্টি করব। আসন্ন সন্মেলনে কৃষকদলের যে কোন কর্মী সমর্থক অংশগ্রহণ করতে পারবে, কিন্ত কোন আওয়ামী দোষর যেন দলে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠান শেষে সবুজ বিপ্লবের অংশ হিসেবে প্রধান অতিথি এম. মামুন অর রশিদ দলীয় নেতাকর্মীদের নিয়ে গাছের চারা রোপন করে কৃষকদলের বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্ভোধন করেন।
আলোকিত প্রতিদিন/২৮ জুন ২০২৫/মওম 

ইসলামী আন্দোলনের সমাবেশে অস্ত্রসহ একজন আটক!

আলোকিত ডেস্ক, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। সমাবেশ চলাকালে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে লোকজন। শনিবার (২৮ জুন) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশ চলাকালে ছুরিসহ একজনকে আটক করে সমাবেশে আসা লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে তারা।

এতে বক্তব্য দেন দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। সকাল থেকে দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দেন। দুপুর ২টায় সমাবেশের মূলপর্ব শুরু হয়।

 

এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ইসলামী আন্দোলনের দাবিগুলো হলো সংস্কার, বিচার ও পিআর (সংখ্যানুপাতিক ভোটে) পদ্ধতিতে নির্বাচন।

আলোকিত প্রতিদিন/এপি

টাঙ্গাইলে যৌনপল্লী‌তে আগুন,১২ বসত ঘরসহ দোকান পুড়ে ছাই

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলের যৌনপল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, বিভিন্ন আসবাবপত্রসহ ১২টি থাকার ঘরসহ বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
২৮ জুন শনিবার সকাল ১১টার দিকে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা বেলা সাড়ে ১২টার দিকে ১ ঘণ্টার প্রচেষ্টায় ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন।
জানা যায়, সকাল সাড়ে ১১ টাকার দিকে একটি ঘরের গ্যাস সিলিন্ডার দিয়ে রান্নার কাজ করা হচ্ছিল। এ সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে সেখানকার লোকজন পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন লাগার ঘটনায় ১২ টি ঘর ও বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। ঘরে থাকা নগদ টাকা, আলমিরা, টিভি, ফ্রিজ, সুকেজ, বইপত্রসহ নানা ধরনের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত বাসিন্দা শুকুর, সালমা, লাল মিয়া, সন্ধ্যা ও আলোসহ অনেকেই জানান, হঠাৎ করেই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। পরে তা মুহূর্তেই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা টাকা-পয়সা ও আসবাবপত্র সব পুড়ে গেছে। আমাদের এখন থাকার জায়গা নেই। সরকারের কাছে দাবি, আমাদের যেন নতুন করে থাকার ব্যবস্থা করে দেয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা জানান, সকাল ১১টার দিকে খবর আসে পৌর শহরের কান্দাপাড়া যৌনপল্লীতে আগুন লেগেছে। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরও বলেন, ১০/১২টি ঘরসহ ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

আলোকিত প্রতিদিন/২৮ জুন ২০২৫/মওম 

 

সিন্ধু পানি চুক্তি বিষয়ে হেগের রায়কে ‘আইনি জয়’ হিসেবে দেখছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

সিন্ধু পানি চুক্তি নিয়ে নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালতের (পারমানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন) একটি রায়কে নিজেদের ‘আইনি জয়’ ও ভারতের জন্য ‘বড় ধাক্কা’ হিসেবে দেখছে পাকিস্তান। অপরদিকে ভারত এই রায় প্রত্যাখ্যান করেছে।২৭ জুন শুক্রবার  হেগের স্থায়ী সালিশি আদালতের একটি রায়ে বলা হয়েছে— চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষমতাকে প্রভাবিত করে না।আদালতের মতে, সিন্ধু পানিবণ্টন চুক্তি তখনই শেষ হবে যখন উভয় দেশ এটি শেষ করার জন্য সম্মত হবে, কোনো একতরফা স্থগিতাদেশ বা চুক্তি থেকে সরে আসার সুযোগ নেই। আদালত তার এখতিয়ারের ওপর জোর দিয়ে বলেছে যে, একবার সালিশি প্রক্রিয়া শুরু হলে, কোনো পক্ষ পিছু হটে তা ব্যাহত করতে পারে না।

পাকিস্তান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, এটিকে একটি বড় আইনি বিজয় হিসেবে দেখেছে যা ভারতের কিষাণগঙ্গা এবং রাটল জলবিদ্যুৎ প্রকল্পগুলোকে পাকিস্তানের আপত্তির মুখে ফেলেছে। পাকিস্তান দৃঢ়ভাবে মনে করে যে, ভারতের একতরফা পদক্ষেপ আদালত বা নিরপেক্ষ বিশেষজ্ঞের বিরোধ নিষ্পত্তির ক্ষমতাকে কেড়ে নিতে পারে না।

অন্যদিকে এই রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, ভারত কখনোই এই আদালতকে স্বীকৃতি দেয়নি এবং এর গঠনকেই সিন্ধু পানি চুক্তির গুরুতর লঙ্ঘন বলে মনে করে।

ভারতের দাবি, আন্তর্জাতিক আইনের অধীনে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত একটি সার্বভৌম অধিকার এবং যতক্ষণ চুক্তিটি স্থগিত অবস্থায় থাকবে, ততক্ষণ ভারত এর কোনো বাধ্যবাধকতা মানতে বাধ্য নয়।

ভারত এই রায়কে ‘পাকিস্তানের ইশারায় একটি প্রহসন’ এবং পাকিস্তানকে সন্ত্রাসবাদের জন্য জবাবদিহি এড়াতে আরেকটি মরিয়া প্রচেষ্টা হিসেবে দেখছে।

সূত্র : দ্য ডন ও হিন্দুস্তান টাইমস।

আলোকিত প্রতিদিন/২৮ জুন ২০২৫/মওম 

 

চীনে আমাদের সফর সফল ও ফলপ্রসূ হয়েছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

চীন সফরের মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চীন সফর শেষে ২৭ জুন শুক্রবার রাতে দেশে ফিরে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একথা বলেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন,আমাদের এই সফরটা ছিল রাজনৈতিক। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম। আমাদের এই সফরটা সফল হয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সঙ্গে আমাদের অত্যন্ত সফল ও ফলপ্রসূ মিটিং হয়েছে। পার্টি টু পার্টি সম্পর্ক আরও নিবিড়-শক্তিশালী হয়েছে।

‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা দাওয়াত করেছেন এবং চীনের কমিউনিস্ট পার্টির নেতারা খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন। আমরাও তাদের দাওয়াত করেছি.. তারা তা গ্রহণ করেছেন।’

বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টি দুই বছরের মধ্যে একটা রাজনৈতিক ডায়ালগের জন্য দুই দলের মধ্যে একটা সমঝোতা স্মারক (এমওইউ) করারও আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘আমরা অভিভূত হয়েছি যে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং -এর নেতৃত্বে কয়েক বছরের মধ্যে চীন একটা উঁচু পর্যায়ে পৌঁছে গেছে । তার সমস্ত অনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক শক্তি দিয়ে। আমি মনে করি এটা বাংলাদেশের জন্য নয়, সমস্ত বিশ্বের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

গত ২২ জুন রাতে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন যান। প্রথমে তারা বেইজিং গ্রেট হলে কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সান ওয়েইডং, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং এর সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব।

মহাসচিবের সঙ্গে এসময় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহ উল্লাহ, সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ছিলেন।

আলোকিত প্রতিদিন/২৮ জুন ২০২৫/মওম