আজ , ।   
Home Blog Page 365

জাতীয় প্রেসক্লাবে কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতার আসর

প্রেস বিজ্ঞপ্তি-

বার্তা প্রেরক শাহীন চৌধুরী সম্পাদক কবিতাপত্র

আজ ৩০-০৬-২৫ ইং তারিখে প্রেসক্লাবে নিয়মিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

জাতীয় কবিতা পাঠের আসরে সভাপতিত্ব করেন কবিতাপত্রের সম্পাদক কবি শাহীন চৌধুরী। শুরুতে বাংলা কবিতায় বর্ষা” শীষেক আলোচনা করেন কবি শামীমা চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-৭০-এ০ দশকের কবি নাজমুল হাসান, তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টাালিন, ৮০-র দশকের কবি ড. সৈয়দ রনো। কবিতা পাঠ করেন কবি কামার ফরিদ, কবি তাবিদ রহমান, কবি বজলুর বায়হান, কবি মোজাফফর বাবু। কবি আদুল মজিদ, কবি লিলি হক, কবি আব্দুল মান্নান, কবি মিলিহক, কবি আর্শিক খন্দকার, কবি বজলুর বায়হান, কবি আতিকুল ইসলাম, কবি ইলা ইয়াসমীন, কবি শহীদুল জয়, কবি আতিকুজ্জামান খান, কবি সালাম জোবায়ের, কবি রি-হোসাইন, কবি চাঁনমিয়া বসু, কবি নূরুল ইসলাম খোকন, কবি লিলি শেঠ, কবি হাসান কামরুল, কবি তাসকিনা ইয়াসমীন, কবি প্রসপারিনা সরকার, কবি কামরুজ্জামান কায়েম, কবি তৌফিকুল তন্ময়, কবি কায়সার , কবি রায়হান তাপস প্রমুখ।

মানিকগঞ্জের সিংগাইরে ফেলে যাওয়া অজ্ঞাত বৃদ্ধা নারীর এক মাসেও খোঁজ নেয়নি পরিবার

মো: মহিদ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনে রাস্তার পাশে ফেলে যাওয়া অজ্ঞাতনামা(৭০) এক নারীর গত এক মাসেও পরিচয় সনাক্ত হয়নি। খোঁজ নেয়নি পরিবারের লোকজন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের মাধ্যমে তাকে জয়মন্টপ ইউনিয়নের সুবার্তা ট্রাস্টের খানবানিয়ারা প্রবীন সেবা কেন্দ্রে রাখা হয়েছে। ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে  সোমবার(৩০ জুন) দুপুরে সিংগাইর প্রেসক্লাবকে বিষয়টি অবগত করা হয়। ওই পত্র থেকে জানাযায়,গত ৩০ মে রাত পৌনে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পশ্চিম পাশে রাস্তায় বৃষ্টির মধ্যে ফেলে যাওয়া কাঁদা- পানিতে পড়ে ছিল ওই নারী। পরে পথচারীর সিংগাইর থানা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে এ সংক্রান্তে থানায় একটি সাধারন ডায়েরি করা হয় যার নং-১৭১। উদ্ধারকৃত নারী কথা বলতে না পারায় দীর্ঘ এক মাসেও তার পরিচয় সনাক্ত হয়নি। কে বা কারা ওই নারীকে ফেলা রেখে যায় তাও জানা যায়নি। সুবার্তা ট্রাস্টের সাধারন সম্পাদক শেলীনা আক্তার জানান,ধর্মীয়গ্রস্থ দিয়ে যাচাই ও আচরণ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে হিন্দু ধর্মাবলম্বী। আমরা তাকে সাধ্যমত চিকিৎসা সেবা, ভরণপোষনসহ  যাবতীয় দায়িত্ব পালন করে আসছি। তার পরিবারে কেউ আছে কিনা সেটা  সনাক্ত হওয়া জরুরি বলেও জানান তিনি।
আলোকিত প্রতিদিন/৩০ জুন ২০২৫/মওম 

এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করেন এক নারী, সাভার থেকে উদ্ধার

আলোকিত প্রতিবেদক:

এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলি দ্বিতীয় পরীক্ষা দেওয়ার জন্য তার বসুন্ধরার বাসা থেকে বেরিয়ে মিরপুর কলেজে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। বাসা থেকে বের হওয়ার পরই একজন নারী মাহিরার নাকের সামনে চেতনানাশক কিছু ধরলে সে অজ্ঞান হয়ে যায়। সে আর কিছু মনে করতে পারে না। জ্ঞান ফিরলে সে নিজেকে একটি রুমের ভেতর আবিষ্কার করে।

এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলিকে ২৯ জুন রবিবার রাতে উদ্ধার করে র‍্যাব-৪।

৩০ জুন সোমবার র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি এসব তথ্য জানান। তিনি জানান, মাহিরা বিনতে মারুফ পুলি এবারের এইচএসসি পরীক্ষার্থী। তার বাসা বসুন্ধরা আবাসিক এলাকায় এবং পরীক্ষা কেন্দ্র ছিল মিরপুর কলেজ। সে পরীক্ষা দেওয়ার উদ্দেশে গতকাল রবিবার সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে যায়। ওইদিন দুপুর ১টার মধ্যে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা পরীক্ষাকেন্দ্রে খোঁজ নিতে যান।

কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মাহিরার পরিবার জানতে পারে, মাহিরা রবিবার পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও দিনভর মাহিরাকে না পেয়ে তার পরিবার ডিএমপির ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরইমধ্যে তার নিখোঁজ হওয়ার খবরটি মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে র‌্যাব এ ঘটনার রহস্য উদঘাটনে ছায়াতদন্ত শুরু করে এবং সাভার এলাকায় মেয়েটির অবস্থান নির্ণয় করে অভিযান পরিচালনা করে।

উদ্ধার শিক্ষার্থীর ভাষ্যমতে, ২৯ জুন তার এইচএসসি পরীক্ষা ছিল। সকাল ৮টার দিকে বাসা থেকে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হওয়ার কিছুক্ষণ পরই একজন মহিলা তার সঙ্গে কথা বলতে আসেন। কথা বলার এক পর্যায়ে মহিলা চেতনানাশক কিছু তার নাকের সামনে ধরলে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। এরপর সে আর কিছু মনে করতে পারে না। জ্ঞান ফিরলে সে নিজেকে একটি রুমের ভেতর আবিষ্কার করে।অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি আরও জানান, একই সময়ে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল মেয়েটির সম্ভাব্য অবস্থান সাভার এলাকায় নিশ্চিত করে এবং অভিযান পরিচালনার জন্য মেয়েটির অবস্থানরত এলাকায় যায়। মেয়েটি অজ্ঞাত বাসায় বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে সুকৌশলে বাসা থেকে বের হয়ে যায়। র‌্যাবের টহল দল তখন মেয়েটির সুনির্দিষ্ট অবস্থান নির্ণয় করে তাকে উদ্ধার করে এবং হেফাজতে নেয়। উদ্ধার মেয়েটিকে প্রাথমিক আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/৩০ জুন ২০২৫/মওম 

তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হলে ঘোষণা দেবে বিএনপি!

রোববার (২৯ জুন) মধ্যরাতে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান।

 

শায়রুল কবির খান জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে বাংলাদেশে আসার বিষয়টি দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হবে, যখন তার আসার তারিখ চূড়ান্ত হবে।

আলোকিত প্রতিদিন/এপি

কোম্পানীগঞ্জে বিএনপি নেতা লিটনের জনপ্রিয়তার নেপথ্যে

মোঃ আবদুল ওয়াদুদ, চট্টগ্রাম:  ছাত্র জীবন থেকেই তুখোড় ছাত্রনেতা। কর্মগুণেই সবকিছুই অল্প সময়ে যার সুখ্যাতি ছড়িয়ে পড়ে। সর্বশেষ পুরস্কার স্বরুপ জেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য মনোনীত। বিগত সময়ে প্রায় ৩২ টি মামলা হয়েছে। হামলার শিকারতো হয়েছেন বহুবার। অতীতে কঠিন সময়ে বিএনপি’র হাল ছেড়ে দেননি। বরাবরেই দলের জন্য নিবেদিত সৈনিক হিসেবে আছেন।
এমনই একজন ত্যাগী বিএনপি নেতা হচ্ছেন আবদুল মতিন লিটন। যাকে ঘিরে নেতা-কর্মীরাও এখনো ঐক্যবদ্ধ। ক্রমেই গোটা উপজেলা ব্যাপী এই নেতার দলীয় কর্মকাÐ ছড়িয়ে পড়েছে। নেতা-কর্মীদের প্রতি আন্তরিকতা এবং অতীতে দলের জন্য তাঁর যে ত্যাগ সবকিছু মিলিয়েই মুলত আবদুল মতিন লিটন জনপ্রিয়তা লাভ করেছেন। এজন্য দলের অনেকেই এখন মেয়র হিসেবে দেখতে চায় তাঁকে। বেশকিছু দলীয় নেতা-কর্মীর মুখে তাঁকে ঘিরেই আলোচনা চলছে পৌর এলাকার পাড়ায় পাড়ায়।

স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে, প্রয়াত সাবেক সফল আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদের একান্ত বিশ্বস্থ ছিলেন এই আবদুল মতিন লিটন। তিনি জীবিত থাকাকালীন সময়ে এলাকায় দলকে সু-সংগঠিত করার জন্য অনেকগুলো সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় তাঁকে। ওই দায়িত্ব পালনে তিনি সফলও হয়েছিলেন। এজন্য উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তাঁকে ম্যাজিকের মতই হৃদয়ে স্থান করে নেন। সিনিয়র নেতাদের সেই মর্যাদা ধরে রাখার জন্য বিগত সময়ে কেন্দ্রীয় নির্দেশনা মতে মাঠে কাজও করেছেন আবদুল মতিন লিটন। ফলে পৌর এলাকার নেতা-কর্মীদের কাছে একজন জনপ্রিয় নেতা হিসেবে দ্রুত খ্যাতি পান তিনি।

দলীয় নেতা-কর্মীরা জানান, বিগত ১৭ বছরে সাংগঠনিক দায়িত্ব পালন করতে গিয়ে তাঁর উপর আ’লীগ কর্তৃক ষড়যন্ত্রমুলক মামলা হয়েছে অন্তত ৩২টি। হামলাও হয়েছে বেশ কয়েকবার। এরআগে ১/১১ এর সময় বসুরহাটে যৌথ বাহিনীর হাতে গ্রেফতারের পর তাঁকে প্রচন্ড নির্যাতন করা হয়েছিল। কারাগারেও ছিলেন। জামিনের পর অসুস্থ হওয়ায় চিকিৎসা নিতে হয়েছিল অনেক মাস। এখনো সেই নির্যাতনের স্মৃতি এবং যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন তিনি। এই ধরণের দমন পীড়নের পরেও নেতা-কর্মীদের ছেড়ে যাননি তিনি। বরং শক্ত হাতে দলের হাল ধরে রেখেছেন। এজন্য দলের নেতা-কর্মীরা ছাড়াও এলাকার অনেকেই বসুরহাট পৌরসভার মেয়র হিসেবে দেখতে চায় তাঁকে। যে ক’জন সম্ভাব্য মেয়র প্রার্থীর তালিকায় নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে শীর্ষে আছেন আবদুল মতিন লিটন।

ওদিকে, শুধু বসুরহাট পৌরসভা নয়; পুরো উপজেলায় বিএনপি এবং অঙ্গসংগঠনকে আরো মজবুত করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সর্বদা। সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনে অনেকগুলো জনকল্যাণমুলক আয়োজনেও তাঁর সরব উপস্থিতি দেখা যাচ্ছে। পৌরসভার অবহেলিত মানুষ গুলোকে যে কোন বিপদে শান্তনা দিচ্ছেন। আবার সহযোগিতারও হাত বাড়িয়ে দিচ্ছেন। বর্তমানে তিনি জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি, সিরাজপুর পিএল একাডেমী হাইস্কুল এবং শাহাজাদপুর হাইস্কুলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নোয়াখালীর বসুরহাট পৌরসভা বিএনপি’র সাবেক এই সভাপতিকে মেয়র দেখতে চায় মর্মে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রচারের ঝড় তুলেছেন। এদের কেউ কেউ বলছেন-আবদুল মতিন লিটন উপরের নেতাদের সবুজ সংকেত পেয়েই মাঠে কাজ করছেন। তিনি মেয়র নির্বাচিত হলে বসুরহাট পৌরবাসীর বিশাল স্বপ্নগুলো বাস্তবায়ন হবে।

রোববার রাতে ঢাকার জাতীয় দৈনিক ‘আলোকিত প্রতিদিন’ পত্রিকার এই প্রতিনিধিকে আবদুল মতিন লিটন বলেন, বসুরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হলে শাসক নয়; জনগণের সেবক হয়ে কাজ করবো। মানুষের সুখে-দুঃখে আছি এবং থাকবো। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাবো- ইনশাআল্লাহ।

আলোকিত প্রতিদিন/এপি

টাঙ্গাইলে ওয়াকফকৃত জায়গায় মডেল মসজিদ নির্মানের দাবিতে মানববনন্ধন

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলের নাগরপুরে ওয়াকফকৃত জায়গায় মডেল মসজিদ নির্মান না করে সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মানের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
৩০ জুন  সোমবার দুপুরে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় এলাকাবাসী অভিযোগ করেন, ২০১৮ সালে নাগরপুরে মডেল মসজিদ নির্মানের প্রস্তাবনা আসে ৪০ শতাংশ জায়গায় এই মসজিদ নির্মানের পরিকল্পনা করা হয়। নিয়ম অনুয়ায়ী কমপক্ষে ৪০ শতাংশ জায়গা ইসলামি ফাউন্ডেশনের নামে রেজিষ্ট্রেশন করে দেয়ার বিধান রয়েছে। সে অনুয়ায়ী নাগরপুর ৫ নং ওয়ার্ডের সাধারণ মানুষ তাদের জমি ইসলামি ফাউন্ডেশনের নামে ওয়াকফ করে দেয়। এর পর সংসদ নির্বাচনে আহসানুল ইসলাম টিটু এমপি নির্বাচিত হলে মসজিদটি অন্যত্র নির্মানের উদ্দেশ্য নেন। কিন্তু শর্ত অনুযায়ী জায়গায় পাওয়া না গেলে তা নির্মান করা সম্ভব হয়নি। সম্প্রতি স্থানীয় কতিপয় বিএনপি নেতা নাগরপুর নাগরপুর সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মানের উদ্যোগ নেয়। ভিত্তিফলক নির্মান করে টাঙ্গাইলের জেলা প্রশাসককে গত ২৬ জুন বৃহস্পতিবার  উদ্ভোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু অজ্ঞাত কারনে জেলা প্রশাসক শরিফা হক তিনি ভিত্তিফলক উন্মোচন করেননি। এদিকে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যকরের সৃষ্টি হয়েছে। মডেল মসজিদের জন্য ওয়াকফকৃত জায়গায় স্বত্বেও এভাবে কলেজ চত্বরে মসজিদ নির্মানের বিষয়টি নাগরপুরের সাধারণ মানুষ মেনে নিচ্ছে না।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা এবং সরকারি কলেজে চত্বরে এভাবে মডেল মসজিদ নির্মানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রস্তুাবিত মডেল মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য মো. তাজউদ্দীন, শিক্ষক মো. মিজানুর রহমান মিজান, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান, স্থানীয় কলেজের শিক্ষার্থী শাহাদত হোসেন প্রমুখ।
আলোকিত প্রতিদিন/৩০ জুন ২০২৫/মওম 

ফেনীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করেন জামায়াতে ইসলামী 

মোঃ আতীক রোজেন, ফেনী সদর উপজেলা পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুরুয়ায় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার নেতৃবৃন্দের খোঁজখবর নিয়ে তাদের সহায়তা প্রদান করা হয়।
২৯ জুন (রবিবার) ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুরুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফেনী জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ফেনী পৌর জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী মুফতি আব্দুল হান্নান।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতের আমীর ও চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম,  জামায়াত মনোনীত পাঁচগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাকীম মোঃ রায়হান উল্যাহ, পাঁচগাছিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মনির আহম্মেদ, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মুহাম্মাদ ইয়াছিন আরাফাত সহ ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

৩৮ বছরেও মানুষ শুধু মেসিকে দেখতেই টিকিট কাটে’!

ক্রিয়া ডেস্ক, ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও লিওনেল মেসি। যদিও শেষ ম্যাচে তার দল ইন্টার মায়ামি বড় ব্যবধানে হেরে গেছে পিএসজির কাছে। তবু এই ম্যাচে মেসির উপস্থিতিই যেন ছিল সবচেয়ে বড় আকর্ষণ। ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ ও মেসির সাবেক বার্সা সতীর্থ হাভিয়ের মাসচেরানোর এক মন্তব্যে ফুটে উঠেছে তার প্রতি মানুষের ভালোবাসা ও আগ্রহ আরো বেড়েছে।

 

মায়ামি-পিএসজির মধ্যকার শেষ ষোলোর এই ম্যাচে ৬৫ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন স্টেডিয়ামে। সবাই মুখিয়ে ছিলেন মেসির জাদু দেখার জন্য।

 

গ্রুপ পর্বে পোর্তোর বিপক্ষে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেছিলেন মেসি। আর পিএসজির বিপক্ষে দ্বিতীয়ার্ধে বেশ কিছু মুহূর্তে আলো ছড়ান তিনি। রএকবার দুর্দান্ত ওভারহেড পাসে সুয়ারেজকে গোলের সুযোগ তৈরি করে দেন, কিন্তু ফিনিশ করতে পারেননি তার সাবেক বার্সা সতীর্থ।

বাহরাইনকে ৭-০ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা

আলোকিত প্রতিদিন/৩০ জুন ২০২৫/মওম 

ভারত থেকে এবার নির্বাচন ঠেকানোর হুমকি দিলেন ফ্যাসিস্ট কাদের!

আলোকিত ডেস্ক, এবার বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানোর হুমকি দিয়েছেন ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ফ্যাসিস্ট ওবায়দুল কাদের। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও বার্তায় তাকে এই হুমকি দিতে দেখা গেছে।

৫ আগস্টের দশ মাস পর এই প্রথম ক্যামেরার সামনে প্রকাশ্যে বক্তব্য দেন জুলাই গণহত্যার অন্যতম শীর্ষ এই অভিযুক্ত। এরআগে দুটি ফোনালাপে নিজের বাথরুমে লুকিয়ে থাকার উদ্ভট গল্পকাহিনী শুনালেও তিনি নিজের চেহারা দেখাননি তখন।

ফ্যাসিস্ট কাদের বলেন, ‘‘আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তারা নিজেরাও নির্বাচন দেবে কিনা আমরা যথেষ্ট সন্দিহান আছে।

সংস্কারের আড়ালে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট জাতিকে বিভ্রান্ত করছে দাবি করে আওয়ামী লীগের পলাতক এই শীর্ষনেতা বলেন, ‘‘নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ এলায়েন্স। এই এলায়েন্স সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে তারা। আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে প্রহসন করছে তারা। এই ধারা আমরা গুঁড়িয়ে দিব। এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে এখন থেকে।

‘‘বাংলাদেশে আজ অর্ধেকেরও বেশি ভোটার যে দলের সমর্থক, দিনে দিনে শেখ হাসিনার পক্ষে জনসমত বাড়ছে, সেই দলকে বাদ দিয়ে এদেশে ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। আমরাও হতে দিব না’’ হুমকি দেন কাদের।

আলোকিত প্রতিদিন/এপি