আজ , ।   
Home Blog Page 364

জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করলো জাতীয় বিশ্ববিদ্যালয়

আলোকিত ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি বছর ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর হাতে  ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তির’ চেক তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

১ জুলাই মঙ্গলবার  প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে শিক্ষার্থীদের মাঝে  এই চেক হস্তান্তর করেন তিনি। এই বৃত্তির অধীনে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ ও ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদাসম্পন্ন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে এককালীন সহায়তা প্রদান করা হবে।

এ বছর ৭২৫টি প্রতিষ্ঠানের ২০৪০ জন শিক্ষার্থী এই বৃত্তি পাবেন। দেশের প্রায় ২২৫০টি কলেজ এবং ৪০ লাখ শিক্ষার্থীর অভিভাবক প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়।জুলাই অভ‍্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী শহীদ হয়েছেন।

প্রধান উপদেষ্টার হাত থেকে বৃত্তি গ্রহণকারী শিক্ষার্থীরা হলেন—  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী হাবীবা আক্তার, তেজগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী এস এম আবু তালেব এবং ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী খন্দকার মাহমুদুল হাসান।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, এক বছর আগে বাংলাদেশের তরুণরা দেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছিল। সেই ঐতিহাসিক অভ্যুত্থানের ফলশ্রুতিতে আমরা সমগ্র জাতি, অধিকারবঞ্চিত প্রজা থেকে নতুন করে অধিকারভোগী নাগরিকে পরিণত হতে পেরেছি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রকে এক ব্যক্তিকেন্দ্রিক, জনবিচ্ছিন্ন এবং দমনমূলক প্রতিষ্ঠান থেকে পরিবর্তন করে জনগণের মঙ্গলের জন্য তাদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত এক সংবেদনশীল ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের গুরু দায়িত্ব বর্তমান সরকারের কাঁধে এসে পড়েছে। ‘আমাদের এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে পুনর্গঠন করতে হবে, যাতে ভবিষ্যতে স্বৈরাচার আর কখনও এ দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তাই জুলাই গণঅভ্যুত্থান পালনের এইদিনে আমরা সেই জাতীয় প্রত্যাশাকে সম্মানের সঙ্গে স্মরণকরি’, যোগ করেন তিনি।

প্রায় ১৫ বছরের শাসনামলে, বিশেষ করে শেষ এক দশকে, যারা রাষ্ট্রক্ষমতায় ছিল তারা অবৈধভাবে জনগণের উপর শাসন চালিয়ে মতপ্রকাশের স্বাধীনতাসহ সব নাগরিক অধিকার হরণ করেছে জানিয়ে তিনি বলেন, ‘তারা গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নিপীড়নের সংস্কৃতি চালু করেছে, এবং বিনা বিচারে নাগরিকদের বন্দি করে রেখেছে। তারা সংসদ, বিচারব্যবস্থা, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে।’

তিনি বলেন, ‘একের পর এক নির্বাচনের নামে প্রহসন অনুষ্ঠান করেছে। এমনকি শেষ পর্যায়ে ছাত্র-জনতার আন্দোলন দমন করতে রাষ্ট্রীয় ও দলীয় বাহিনী ব্যবহার করে তারা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে। পতিত সরকারের সেই সদস্যদের এবং তাদের সহযোগীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কঠিন  কাজ আমরা শুরু করতে পেরেছি।’

তিনি বলেন, ‘আর সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষার এক বিশাল ভূমিকা রয়েছে। সমাজে বৈষম্য নিরসন এবং সমতা আনতে শিক্ষার কোনও বিকল্প নেই। সীমিত সময়ের  মধ্যেও এই সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। যেখানে সকল স্তরের মানুষ— শিশু থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত— জ্ঞান, ন্যায় এবং নৈতিকতার চর্চায় অংশ নিতে পারে।’

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থান আমাদের শুধু একটি নতুন দেশ দিয়েছে তা নয়, নতুন স্বপ্নও দেখিয়েছে। আমাদের তরুণেরা যেন কেবল এই দেশকেই নয় বরং নেতৃত্ব দিতে পারে বিশ্বমঞ্চেও— সেই প্রস্তুতি গড়ে তুলবে শিক্ষা।’

চেক প্রদান অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানউল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. লুৎফর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম।

আলোকিত প্রতিদিন/০১ জুলাই ২০২৫/মওম 

গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে বার্তা দেবেন বেগম খালেদা জিয়া

গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে ১ জুলাই মঙ্গলবার বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভিডিও বার্তা দেবেন। একই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে লন্ডন থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, চীন মেত্রীতে গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তা দেবেন চেয়ারপারসন খালেদা জিয়া। একই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।অনুষ্ঠান সঞ্চালনা করবেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন ও ড. নাহরিন খান।

গতকাল চীন মেত্রী অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপির কর্মসূচিতে চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে। এই কর্মসূচি অত্যন্ত সাফল্যমণ্ডিত ও মহিমান্বিত হবে। এখানে জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।ৎ

আলোকিত প্রতিদিন/০১ জুলাই ২০২৫/মওম 

ইরাকের কিরকুকের প্রধান বিমানবন্দরে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুকের প্রধান বিমানবন্দরে রকেট হামলা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটের দিকে কিরকুকে দু’টি বিস্ফোরক রকেট আঘাত হানে।

কিরকুক বিমান বন্দরের প্রায় অর্ধেক অংশ সামরিক কাজে ব্যবহৃত হয়। এই বিমান বন্দর এলাকায় ইরাকের সামরিক বাহিনীর ঘাঁটি, ফেডারেল পুলিশের কার্যালয় এবং ইরাকের সরকারপন্থি সশস্ত্র গোষ্ঠী হাশেদ আল শাবির দপ্তর আছে।

ইরাকের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, সোমবার কিরকুক বিমানবন্দরে দুটি এবং কিরকুক শহরের উরুবা এলাকার একটি বাড়িতে একটি কাতিউশা রকেট আঘাত হেনেছে। বাড়িতে যেটি আঘাত হেনেছে, সেটিতে কোনো প্রাণহানি ঘটেনি। কারণ তখন বাড়িটিতে কেউ ছিলেন না।

আর বিমান বন্দরে যে দু’টি রকেট আঘাত হেনেছে, সেটির মধ্যে একটি বিস্ফোরিত হয়নি। অপরটি বিস্ফোরণের ফলে ২ জন আহত হয়েছেন, তবে সেই আঘাত গুরুতর নয়।

বিমানবন্দরের যে অংশটি বেসামরিক বিমান এবং যাত্রীদের জন্য নির্দিষ্ট, সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

ইরাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থাপনায় রকেট হামলা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই এসব রকেট হামলার জন্য দায়ী ইরান বা ইরানের মদতপুষ্ট গোষ্ঠীগুলো। তবে এবারের রকেট হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

ফলে কারা হামলা করেছে— এখনও অস্পষ্ট এবং কী উদ্দেশে এই হামলা হয়েছে— তাও এখনও অজানা।

সূত্র : আরব নিউজ

আলোকিত প্রতিদিন/০১ জুলাই ২০২৫/মওম 

ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

রানা ইস্কান্দার রহমান, কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীকে নারকীয়ভাবে নির্যাতন ও ফেসবুকে ভিডিও শেয়ারের সাথে যুক্ত ব্যক্তিবর্গের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত  ৩০ জুন সোমবার পৌর শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলার সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন  সংগঠনের জেলা সাধারণ সমপাদক অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, মাসুদা আক্তার, ছাত্রফ্রন্টের জেলা সভাপতি কলি রানী বর্মন, কামরম্নল হাসান বসুনিয়া, জয়নুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ” গত ২৬ জুন কুমিলস্নার মুরাদনগরে ঘরের দরজা ভেঙ্গে এক হিন্দু নারীকে যেভাবে গণধর্ষণ, নির্যাতন এবং ভিডিও ধারণ করে প্রচার করা হয়েছে তা কোন সভ্য সমাজে চলতে পারে না। নারীকে সমাজে নিকৃষ্টভাবে উপস্থাপন করে বাসত্মবে মানব সভ্যতাকেই অপমান করা হয়েছে। একটা সমাজের গনতান্ত্রিক সংস্কৃতির চর্চা কতটুকু ভংগুর তা এই ঘটনায় বুঝা যায়। অতীতে আমরা দেখেছি ধর্ষণ গণধর্ষণের ঘটনাগুলোর বিচার হয়নি। ধর্ষকরা  ক্ষমতার ছত্রছায়ায় নিরাপদে থেকেছে। গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে শত সহস্র রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার তার ব্যতিক্রম হবে এটাই সবার চাওয়া ছিল।
একটি অপরাধের বিচার না হলে শত অপরাধ জন্ম নেয়। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়েও আমরা দেখেছি নৌকা মার্কায় ভোট না দেয়ায় গৃহবধূকে ধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে লোমহর্ষক ধর্ষণ, এমসি কলেজে ছাত্রলীগ কর্মীদের দ্বারা গণধর্ষণের ঘটনা ঘটেছে। সেগুলোর দৃষ্টান্তমূলক কোন শাস্তি হয়নি। অনত্মর্বর্তীকালীন সরকার নিজেদের নারীবান্ধব ঘোষণা করেছেন, কিন’ এই সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিচার না হওয়ায় সরকারের সদিচ্ছা প্রশ্নবিদ্ধ হয়। ঘরে-বাইরে নারীসহ সকল মানুষের নিরাপত্তা দিতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নারী নির্যাতন প্রতিরোধে রাষ্ট্রকে আরও কার্যকর ভুমিকা নিতে হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ধর্ষক গণপিটুনিতে মৃত্যু বরন করে এর মধ্যে দিয়ে বোঝা যায় যে মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা এবং বিশ্বাস না থাকার কারনে এধরণের ঘটনা ঘটছে। এর জন্য মুলত বিচারহীনতার সংস্কৃতি দায়ী। পাশাপাশি সকল গণতন্ত্রমনা মানুষকে নারী নিপীড়ক-ধর্ষকদের বিরুদ্ধে গনআন্দোলন গড়ে তোলার আহবান জানান।
আলোকিত প্রতিদিন/এপি

জুলাইকে সবাই গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করুন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্তবড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে উঠে কোনো শক্তিই তাকে রুখে দিতে পারে না। এই জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করুন।
১ জুলাই মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনের মর্মবাণী ছিলো ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন। সে লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে ; যাতে স্বৈরাচার আর মাথাচাড়া না দিতে পারে।

তিনি বলেন, ১৬ বছর পর আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলাম। এর মাধ্যমে তাৎক্ষণিক আমরা আমাদের টার্গেট পূরণ করতে পেরেছি। কিন্তু তার প্রথমেই ছিলো নতুনভাবে রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের একটি বিরাট স্বপ্ন। আমরা প্রতি বছর এই সময়টা উদযাপন করবো। যাতে পরে এই দিন উদযাপনের জন্য আরও ১৬ বছর অপেক্ষা না করতে হয়। স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে তাৎক্ষণিকভাবে যাতে বিনাশ করতে পারি।

এ সময় জুলাই আন্দোলনের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যে কর্মসূচি ঘোষণা করছি সেটা শুধু সূচনা নয় বরং একটি নতুন শপথ। গত জুলাইয়ে দেশের সব শ্রেণি-পেশার মানুষের যে ঐক্য ছিল, আমরা চাই সেই ঐক্য এই জুলাইয়ে আবারও সুসংহত হোক। কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার নিয়ে সচেতন করা, রাজনীতির প্রতি তাদের দায়বদ্ধতা জানানো এবং রক্তের ত্যাগ না ভোলা।

ড. ইউনূস বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছে। জুলাই গণতান্ত্রিক আন্দোলনের এক অমোঘ ডাক, যার উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের বিলুপ্ত করে জনগণের হাতে রাষ্ট্র ফিরিয়ে দেওয়া।

আলোকিত প্রতিদিন/০১ জুলাই ২০২৫/মওম 

নীলফামারীতে নিষিদ্ধ  হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান

উজ্জ্বল আহমেদ -বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর সদর  উপজেলায়  নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় তিনটি টি গাড়ী মালিককের কাছে ২৫০০ টাকা জরিমানা আদায় করেছে নীলফামারী পরিবেশ অধিদপ্তর।
 সোমবার  (৩০ জুন) নীলফামারী সদর উপজেলায়   অভিযান পরিচালনা করে নীলফামারী  জেলা পরিবেশ অধিদপ্তর ।
পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় কর্তৃক ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় নীলফামারী জেলার সদর উপজেলার বাইপাস মোড় নামক স্থানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানজীর ইসলাম । অভিযানে প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন। এসময় উক্ত অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ০৩টি যানবাহনের বিরুদ্ধে ২,৫০০/- (দুই  হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ ০৪ (চার)  টি নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালকগণকে সতর্ক করাসহ লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি

ফেনীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-২

মোঃ আতীক রোজেন, ফেনীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। গত সোমবার মধ্যরাতে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দমদমা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি ৭.৬২ মিঃমিঃ পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলিসহ ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, যৌথবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার মধ্যরাতে সদর উপজেলার দমদমা এলাকা থেকে রহমত উল্লাহ (৪৫) ও মো. দেলোয়ার হোসেন মাসুদকে  (৩২) অস্ত্রসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

 

গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

জোবায়দুর রহমান জুয়েল, আগামীকাল ‌‌মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে কর্মসূচি উপলক্ষে গাইবান্ধায় সমাবেশ : উপস্থিত থাকবেন- এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ চব্বিশের জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি- বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জুলাইয়ের বার্তা নিয়ে জনতার দুয়ারে যাওয়ার কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলড়্গে আগামীকাল ১ জুলাই মঙ্গলবার মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা নামে এই কর্মসূচি শুরু হবে। গাইবান্ধা জেলার মাধ্যমে জুলাই জাগরণের এই কর্মসূচির উদ্বোধন করবেন এনসিপি কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম।
সোমবার রাত পৌনে নটায় গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, এনসিপি উত্তরাঞ্চল সংগঠক ও গাইবান্ধা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ ও কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস।
সংবাদ সম্মেলনে নাজমুল হাসান সোহাগ জানান, সকাল সাড়ে ৮টায় রংপুরের পীরগঞ্জে অভু্্যত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার পর তাদেরকে গাইবান্ধার প্রবেশদ্বারে স্বাগত জানানো হবে। এরপর মাদারগঞ্জ-সাদুল্যাপুর সড়ক ধরে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা সদরে এসে নেতৃবৃন্দ একটি পথসভায় অংশ নেবেন। পরে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরের মূল সমাবেশে সকাল ১১টায় এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে বক্তব্য রাখবেন।
এসময় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ছাড়াও সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন,  সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাইফুল্লাহ হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আসাদুলস্নাহ আল গালিব,  যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সাঈদ লিয়ন, সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ, মুখ্য সংগঠক (দড়্গিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোহাম্মদ আতাউল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য ফিহাদুর রহমান দিবস সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সমাবেশ শেষে তারা গাইবান্ধা শহর প্রদক্ষিণ করে গাইবান্ধা-পলাশবাড়ি সড়ক পথে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
সংবাদ সম্মেলনে এনসিপির অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদুল ইসলাম জুয়েল, মাহমুদুল হাসান সৌরভ, অ্যাড. জাকিউল ইসলাম সরকার স্বাধীন, প্রকৌশলী রায়হান রাজু প্রমুখ।
আলোকিত প্রতিদিন/এপি

নিজ দলের কেউ মাদকের সাথে জড়িত হলে ছাড় নয়- সাইফুল ইসলাম ফিরোজ

মতিয়ার রহমান : নিজ দলের মধ্যে কেউ যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে তাকে কোন ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
সোমবার বিকেলে শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত পতিত স্বৈরাচার দোসরদের অব্যাহত ষড়যন্ত্রে প্রতিবাদ এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাদক ব্যবসার সাথে সম্পৃক্তদের ধরিয়ে দিতে সাহায্য করা হবে। কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাস ও চাঁদাবাজির ঠাই কালীগঞ্জে হবে। মাদক ব্যবসায়ীরা কোন দলের হতে পারে না। বিগত সরকারের সময়ে উঠতি বয়সের সন্তানেরা মাদকের সাথে জড়িত হয়ে গেছে।
প্রধান অতিথি আরো বলেন, যারা বিগত দিনে মাদক ব্যবসা করতো তারা এখনো মাদকের ব্যবসা করে যাচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরছে না। এই শহরে কোন মাদক ব্যবসা হলে তার দায়-দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। মাদক ব্যবসা যতো বড় শক্তিশালী হোন না কেন তাকে আইনের আওতায় আনতে হবে। মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম।
তিনি বলেন, বিগত স্বৈরাচারের দোসরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করছে না। যদি আপানার দোসরদের ধরতে ব্যর্থ হন তাহলে সাধারণ মানুষ তাদের ধরে আপনাদের কাছে তুলে দিবে।
বিক্ষোভ সমাবেশের পর শহরের নিমতলা বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্যরা। মিছিলে বৃষ্টি উপেক্ষ করে ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

তাপপ্রবাহে পুড়ছে ইতালি, স্পেন, গ্রিস এবং পর্তুগাল

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ ইউরোপের চার দেশ ইতালি, স্পেন, গ্রিস এবং পর্তুগালের ওপর দিয়ে ব্যাপক তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত কয়েক দিন ধরে এই তিন দেশের অধিকাংশ এলাকায় দিনের বেলায় তাপমাত্রা থাকছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

ইউরোপীয় আবহাওয়া এবং জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এই তাপপ্রবাহের প্রধান কারণ জলবায়ু পরিবর্তন এবং বর্তমানে যে গতিতে এবং হারে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, তা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে প্রতিবছরই গ্রীষ্মকালে ঘন ঘন এবং দীর্ঘ তাপপ্রবাহ বয়ে যাওয়ার মতো অবস্থা হবে।

খর রৌদ্র এবং প্রচণ্ড গরমে এই চার দেশের বাসিন্দা এবং সেসব দেশের যাওয়া পর্যটকরা স্বাভাবিকভাবেই ভোগান্তির মধ্যে পড়েছেন। খুব জরুরি প্রয়োজন ছাড়া তাদেরকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

তাপপ্রবাহে সবচেয়ে খারাপ অবস্থা পর্তুগালের। ৯২ হাজার ২৩০ কিলোমিটার আয়তনের এই দেশটির দুই তৃতীয়াংশ এলাকায় তাপপ্রবাহ এবং দাবানল সংক্রান্ত উচ্চসতর্কতা জারি করা হয়েছে। রাজধানী লিসবনে প্রতিদিন তাপমাত্রা ছুঁচ্ছে ৪২ ডিগ্রি সেলসিয়াস।

রেকর্ডভাঙ্গা গরমের কারণে ইতালির লাজিও, তুস্কানি, কালাব্রিয়া, পুগ্লিয়া, উম্ব্রিয়া এলাকার স্থানীয় সরকার কর্তৃপক্ষ দিনের উষ্ণতম ঘণ্টাগুলোতে আউটডোর কাজে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারটি বিবেচনা করছে বলে জানা গেছে। দেশটির শ্রমিক সংঘঠনগুলো এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে।

রবিবার ইতালির কেন্দ্রীয় সরকার রাজধানী রোম, মিলান  এবং নেপলসসহ মোট ২১টি দেশে উচ্চসতর্কতা জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, রোমে পর্যটকরা প্রখর রোদ থেকে বাঁচতে শহরের জনপ্রিয় পর্যটন স্পট কলোসিয়াম ও ত্রেভি ঝরনার কাছাকাছি ছায়াযুক্ত স্থানগুলোতে জড়ো হয়েছেন।

দীর্ঘ ও ব্যাপক তাপপ্রবাহের কারণে গ্রিসের রাজধানী এথেন্সের দক্ষিণাঞ্চলে গত বৃহস্পতিবার দাবানল শুরু হয়েছে। ১২টি হেলিকপ্টার, ১২টি বিমান এবং ১৩০ জন দমকল বাহিনীর সম্মিলিত প্রচেষ্টাতেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি দাবানল।

গত এক সপ্তাহ ধরে স্পেনের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা প্রায় প্রতিদিনই ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এর আগে কখনও এতদিন একটানা তাপপ্রবাহ দেখনি স্পেন। গরমে সেখানকার বাসিন্দা এবং পর্যটকরা প্রায় দিশেহারা অবস্থায় পৌঁছেছেন। স্থানীয় সরকার কর্তৃপক্ষ লোকজনকে দিনের উষ্ণতম ঘণ্টাগুলোতে বাইরের কাজ না করা এবং প্রচুর পানি পান করার পরামর্শ দিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক চিকিৎসা সাময়িকী ল্যানসেটে চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়েছে, যদি দক্ষিণ ইউরোপে নিয়মিত এমন তাপপ্রবাহ দেখা দেয়, তাহলে এই অঞ্চলে গরমজনিত অসুস্থতা এবং হিটস্ট্রোকে মৃত্যুর হার চারগুণ বৃদ্ধি পাবে।

সূত্র : সিএনএন

আলোকিত প্রতিদিন/৩০ জুন ২০২৫/মওম