জাতীয় বিশ্ববিদ্যালয়ে জিয়া পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাকিস্তানী অভিনেত্রী হুমাইরার রহস্যজনক মৃত্যু
বিনোদন ডেস্ক:
পাকিন্তানের জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার করাচির ডিফেন্স হাউজিং অথরিটির একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু রহস্যের সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটে তার মরদেহ দুই সপ্তাহ ধরে পড়ে ছিল।
দক্ষিণ ডিআইজি সৈয়দ আসাদ রাজা পাকিন্তানের গণমাধ্যমকে জানিয়েছেন, ফেজ-৬ এর ইত্তিহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে হুমাইরা আসগর আলীর মরদেহ উদ্ধার করা হয়।
গিজরি পুলিশ এক বিবৃতিতে জানান, মরদেহটি অভিনেত্রীর বলে শনাক্ত করা হয়েছে এবং দুই সপ্তাহ আগেই তার মৃত্যু হয়েছিল। একটি স্থানীয় আদালতের আদেশে গিজরি পুলিশ ফ্ল্যাটটি খালি করতে ঘটনাস্থলে পৌঁছায়।
দুপুর ৩টা ১৫ মিনিটে পুলিশ দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া না পাওয়ায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং হুমাইরার মরদেহ দেখতে পায়। এরপর পুলিশের ক্রাইম সিন ইউনিটকে ঘটনাস্থলে ডেকে আনা হয় আলামত সংগ্রহের জন্য।
উল্লেখ্য, হুমাইরা আসগর আলী আরিয়ানা টেলিভিশনের রিয়েলিটি শো ‘তামাশা ঘর’-এ অংশ নিয়েছিলেন এবং ২০১৫ সালের চলচ্চিত্র ‘জালাইবি’-তেও অভিনয় করেছিলেন।
আলোকিত প্রতিদিন/০৯ জুলাই ২০২৫/মওম
‘গোল্ডেন গার্ল’ খ্যাত ফুটবলার ঋতুপর্ণার ক্যানসার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান!
বিশেষ প্রতিনিধি, ‘গোল্ডেন গার্ল’ খ্যাত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যানসার আক্রান্ত মা ভূজোপতি চাকমার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়।
বুধবার (০৯ জুলাই) সকালে রাঙামাটির কাউখালীর ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি গ্রামে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঋতুপর্ণার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনও উপস্থিতি ছিলেন সেখানে। পরে ঋতুপর্ণার পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রুহুল কবির রিজভী।
তারেক রহমানের পক্ষ থেকে ঋতুপর্ণা চাকমার মা ভূজোপতি চাকমার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন তিনি এবং তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী ও জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৫ সালে ক্যানসারে মারা যান ঋতুপর্ণার বাবা বরজ বাঁশি চাকমা। বাবার অনুপ্রেরণায় ঋতু খেলোয়াড় হিসেবে গড়ে ওঠেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে ঋতুপর্ণা মিয়ানমারের বিপক্ষে দুটি গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছেন। তুর্কমেনিস্তানের বিপক্ষেও একটি গোল করেন তিনি।
আলোকিত প্রতিদিন/এপি
সময় ভালো যাচ্ছে না এখন, অনেকেই অনেক কথা বলছেন : মির্জা ফখরুল
আলােকিত প্রতিবেদক:
‘সময় তো ভালো যাচ্ছে না এখন, অনেকেই অনেক কথা বলছেন’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে আগামীতে ভালো সময় আসবে বলেও আশাবাদী এই প্রবীণ রাজনীতিবিদ।
৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমিতে ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে দ্য বাংলাদেশ ডায়ালগ (টিবিডি)।
মির্জা ফখরুল বলেন, অনেকেই মন খারাপ করছেন। আমি সব সময় আশাবাদী মানুষ। বয়স আমার অনেক, তবে সব সময় আশাবাদী মানুষ আমি। আমি মনে করি, এরপর ভালো সময় আসবে। আরও ভালো সময় আসবে।
তরুণেরা আগামীতে দেশের ভবিষ্যতে জোরালো ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করে বিএনপির মহাসচিব বলেন, আমাদের তরুণেরা আমাদের চেয়েও অনেক অনেক বেশি যোগ্য হয়ে উঠছে। তারা এ দেশে ভবিষ্যতে আরও বেশি বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। তবে তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে এবং এটাই হচ্ছে উপযুক্ত গণতন্ত্র।
জেনারেশন গ্যাপ অনেক বেশি উল্লেখকরে বিএনপির মহাসচিব বলেন, তাদের বুঝতে আমার সময় লাগে। আমার মনে হয়, আমাদের বুঝতেও হয়তো সময় লাগে। যে কারণে এখন অনেক রাজনৈতিক সমস্যার দেখা দিচ্ছে। এটিকে অন্তত এক জায়গায় আনা গেলে, বোধ হয় অনেকগুলো সমস্যার সমাধান হতো।
মির্জা ফখরুল আরও বলেন, জেন-জিদের সঙ্গে আমাদের পরিচয় খুব কম। পরিচয়টা বাড়ানো দরকার। আবার ঢাকার চিন্তাভাবনার সঙ্গে ঠাকুরগাঁওয়ের চিন্তাভাবনা এক নয়। এই দূরত্ব মেটাতে হবে। তা না হলে আমরা যে প্রজন্ম, যে শক্তি, যে আর্মি তৈরি করতে চাচ্ছি, যেই আর্মি আমার বাংলাদেশকে বদলে দেবে, সেই জায়গায় আমরা আসতে পারব না।
বিতর্ক করার সময় ‘মাননীয়’ শব্দ পরিহারের অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমার একটা আপত্তি আছে। মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা কি আমরা বাদ দিতে পারি না? আমার কেন জানি মনে হয়, এই মাননীয় কথাটা থেকেই কিন্তু সমস্ত অটোক্রেসির জন্ম হয়।
বাংলাদেশে কেউ মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তার মানসিকতা বদলে যায় দাবি করে মির্জা ফখরুল বলেন, আমাদের এখানে যেই মন্ত্রী হয়ে গেল, সে সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল। তার স্যালুট, তার বাঁশি, তার গাড়ির সামনে একটা গাড়ি, পেছনে আরেকটা গাড়ি—এই যে মানসিকতাটা তৈরি হয়, এই মানসিকতা আমাকে ধীরে ধীরে ওই ডিক্টেটরের (স্বৈরশাসক) দিকে নিয়ে যায়।
টিবিডির পরিচালক সাইফ রুবাবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মাদ নাজমুজ্জামান ভুঁইয়া, আইনজীবী রাশনা ইমাম, অ্যাডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী প্রমুখ।
আলোকিত প্রতিদিন/০৯ জুলাই ২০২৫/মওম
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান !
বাংলাদেশ পাকিস্তান এবং চীনের সম্পর্ক ভারতের জন্য হুমকি: অনিল চৌহান
আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের সম্ভাব্য সম্পর্ক নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান। মঙ্গলবার দিল্লিতে এক অনুষ্ঠানে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি। জেনারেল চৌহানের মতে, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক ভারতের জন্য বড় হুমকি। খবর দ্য ট্রিবিউনের।
জেনারেল অনিল চৌহানের মতে, এই তিনটি দেশের মধ্যে সম্পর্ক ভারতের স্থিতিশীলতা এবং নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলতে পারে। এসময় পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিন্দুরের সময় চীনের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ‘পাকিস্তানের প্রতি চীনের রাষ্ট্রীয় সমর্থন কতটা, তা নির্ধারণ করা খুবই কঠিন।’
তিনি বলেন, পাকিস্তান তার প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ অস্ত্র এবং সামরিক সরঞ্জাম চীন থেকে কিনেছে। তাই চীনা সামরিক সরঞ্জাম নির্মাতারা সেগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করবে বলে মনে করেন তিনি। তার মতে, বর্তমানে যুদ্ধের ধরন অনেক পাল্টে গেছে। ব্য়ালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, হাইপারসোনিক অস্ত্রের মাধ্যমে হামলা থেকে সম্পূর্ণ রক্ষা পাওয়ার পদ্ধতি বিশ্বের কোনো দেশের কাছেই নেই। ফলে ভারতকে পুরনো এবং নতুন উভয় ধরনের যুদ্ধ পরিস্থিতির জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে বলে জানান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান।
চীন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ভারতের জন্য হুমকি হিসেবে দেখা দিচ্ছে, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের এমন মন্তব্য তিন দেশের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠকের মাত্র ১০ দিন পর এলো। ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে।
এরআগে ভারতের সেনাবাহিনীর উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছিলেন, মে মাসে চার দিনের যুদ্ধের সময় ভারত তিনটি প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল। এগুলো হচ্ছে চীন, তুরস্ক এবং পাকিস্তান। তার মতে, পাকিস্তান ছিল সম্মুখভাগে। আর চীন তাদের সব ধরণের সহায়তা দিয়েছিল।
আলোকিত প্রতিদিন/০৯ জুলাই ২০২৫/মওম
দাবদাহে মাত্র ১০ দিনে ইউরোপে ২ হাজার ৩০০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:
প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহের জেরে গত ২২ জুন থেকে ০২ জুলাই— ১০ দিনে বার্সেলোনা, মাদ্রিদ, লন্ডন, মিলানসহ ইউরোপের গুরুত্বপূর্ণ ১২টি শহরে প্রায় ২ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। লন্ডনভিত্তিক দুই প্রতিষ্ঠান ইম্পেরিয়াল কলেজ এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের বিজ্ঞানীদের এক গবেষণাগ্রন্থে উল্লেখ করা হয়েছে এ তথ্য।
গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে প্রবন্ধটি। সেখানে বলা হয়েছে যে ২ হাজার ৩০০ জন মারা গেছেন, তাদের অনেকেরই মৃত্যু হয়েছে সরাসরি তাপপ্রবাহের কারণে। এই সংখ্যা অন্তত ১ হাজার ৫০০ জন। বাকিরা আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন, তীব্র তাপপ্রবাহ তাদের মৃত্যুর অনুঘটক হিসেবে কাজ করেছে।
প্রসঙ্গত, গত জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত ইউরোপ জুড়ে বয়ে গেছে ব্যাপক তাপপ্রবাহ। শীতল আবহওয়ার মহাদেশ ইউরোপের বেশিরভাগ অঞ্চলে এই সময়ে তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
ইম্পেরিয়াল কলেজের কর্মকর্তা ও গবেষক দলের অন্যতম সদস্য ড. বেন ক্লার্ক জানিয়েছেন, সাধারণত গ্রীষ্মে ইউরোপে যে তাপমাত্রা থাকে, এবারের গ্রীষ্মকালের তাপমাত্রা ছিল তার চেয়ে ৪ ডিগ্রি বা অনেক জায়গায় তার চেয়েও বেশি।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে বেন ক্লার্ক বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ উল্লেখযোগ্যভাবে উষ্ণ হয়ে উঠছে এবং গ্রীষ্মকাল ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে।”
“গত তিন সপ্তাহের তাপপ্রবাহে ইউরোপে মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে আমরা ধারণা করছি। কারণ আমাদের এই গবেষণায় শুধু ইউরোপের প্রধান ১২টি শহরকে ফোকাস করা হয়েছে”, রয়টার্সকে বলেন ড. বেন ক্লার্ক।
আজ বুধবার মাসিক বুলেটিন প্রকাশ করেছে ইউরোপের জলবায়ু পর্যবেক্ষণ এবং গবেষণা সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেইঞ্জ সার্ভিস। সেখানে বলা হয়েছে, গত ২০২৩ এবং ২০২৪ সালের মতো এবারও ‘ইতিহাসের উষ্ণতম’ জুন মাস দেখেছে বিশ্ব।
কোপার্নিকাসের স্ট্র্যাটেজিক বিভাগের প্রধান সামান্থা বার্গেস রয়টার্সকে বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব যে হারে উষ্ণ হচ্ছে— এই ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে আরও তীব্র তাপপ্রবাহ ঘন ঘন দেখা দেবে ইউরোপে এবং ভুক্তভোগী লোকজনের সংখ্যাও বাড়তে থাকবে।”
সূত্র : রয়টার্স
আলোকিত প্রতিদিন/০৯ জুলাই ২০২৫/মওম
টানা বৃষ্টিতে রাজধানীসহ সারা দেশের মানুষের চরম ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক:
গতকাল দিনভর বৃষ্টির পর রাজধানী ঢাকায় আজও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ঝরছে। আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, আষাঢ়ের শেষ ভাগে বৃষ্টি বাড়তে পারে। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
টানা বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। আজও সকাল ৮টা থেকে রাজধানীতে লাগাতার বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়ছেনে পথচারী, অফিসগামী এবং খেটে-খাওয়া মানুষ।
একটানা বৃষ্টিতে কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিয়েছে। অফিসগামী এবং খেটে-খাওয়া মানুষরা পড়েছেন চরম ভোগান্তিতে।
রাজধানীর মগবাজারের একজন বাসিন্দা বলেন, অফিস শুরু সকাল ১০টায়। এখনো গন্তব্যে পৌঁছাতে পারিনি। ছাতা নিয়ে বের হয়েছি, কিন্তু বাসে সিট নেই। হেঁটে হেঁটে যাচ্ছি।
একই সমস্যার কথা জানালেন রাজধানীর মতিঝিলের এক বাসিন্দা। তিনি জানান, টানা বৃষ্টি হচ্ছে, কোনো থামাথামি নেই। আটকা পড়ে আমার দোকানে এখনো যেতে পারিনি।

টানা বৃষ্টিতে ভোন্তির কথা জানিয়েছেন রিকশাচালকরাও। বাংলামোটরে কথা হয় রিকশাচালকের সঙ্গে। তিনি জানান, সকাল থেকে মাত্র ৭০ টাকার ভাড়া পেয়েছি। বৃষ্টিতে যাত্রীও নেই। আবার ভিজে যাওয়ার কারণে অনেকে উঠেনও না।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টি কমতে পারে। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে
আলোকিত প্রতিদিন/০৯ জুলাই ২০২৫/মওম
গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
উল্লাপাড়ায় ট্রাক চাপায় নিহত-২
মোঃ রাকিব হোসেন ( বিশেষ প্রতিনিধি):

