আজ , ।   
Home Blog Page 346

আনোয়ারায় অস্ত্র ও নগদ টাকাসহ ব্যবসায়ী গ্রেফতার

এম জসিম উদ্দিন:

চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুলসংখ্যক অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধারসহ আব্দুল মজিদ নামে এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার।
১৭ জুলাই বৃহস্পতিবার সকাল ৬ টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মুসলিম রেঞ্জারের বাড়ির পুকুর ঘাটের নিচ থেকে অভিযান চালিয়ে তুরস্কের তৈরি ১টি একনলা বন্ধুক, ১টি এলজি, ৮ পিস কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ আবদুল মজিদ (৪২) উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মুসলিম রেঞ্জারের বাড়ির মৃত হাজী মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে অস্ত্র সংগ্রহ, সরঞ্জাম এনে অস্ত্র তৈরি করে নিজ বাড়িতে বিক্রি করেন আব্দুল মজিদ। নিজ বাড়ির পুকুর ঘাটে লুকিয়ে রাখা সরঞ্জাম পুলিশ উদ্ধার করলেও অস্ত্র তৈরির কারখানার সন্ধানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বরুমচড়া ইউনিয়নের এক ব্যক্তি নিজ বাড়িতে অস্ত্র তৈরি করে বিক্রি করে। পরে অভিযান চালিয়ে নিজ বাড়ির পুকুর ঘাটের নিচ থেকে বিপুল সংখ্যক অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং নগদ অর্থ উদ্ধার সহ অস্ত্র ব্যবসায়ী আটক করা হয়।
ওসি আরও জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করে ও নিজে অস্ত্র তৈরি করে বিক্রি করে আসছিল আবদুল মজিদ।

ওসি বলেন, মজিদ চট্টগ্রামে ব্যবসার আড়ালে অস্ত্র ব্যাবসাও করে। তার বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে মজুদ করা অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম পুকুর ঘাটে রাখার স্থানটি পর্যবেক্ষণ করেন তিনি। এছাড়া অস্ত্রের সকল ছবি মোবাইলে রেখে বিভিন্ন মানুষের কাছে নিরাপদে পৌঁছে দেয় মজিদ ৷

আলোকিত প্রতিদিন/১৭জুলাই ২০২৫/মওম 

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন আন্দ্রে রাসেল!

খেলাধুলা, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য আন্দ্রে রাসেল। আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন ৩৭ বছর বয়সী এই দানবীয় ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রাসেল। এছাড়াও ১টি টেস্ট ও ৫৬টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে এই তারকা। টি-টোয়েন্টিতে ১৬৩.০৮ স্ট্রাইক রেটে তার রান এক হাজার ৭৮, উইকেট ৬১টি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে রাসেল বলেন, ‘বলে বোঝানো যাবে না, এটা আমার কাছে কী অর্থ বহন করে। ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম গর্বের অর্জন। যখন আমি ছোট ছিলাম, তখন এই পর্যায়ে পৌঁছানোর আশা করিনি।’

এদিকে, রাসেলের অবসরের ঘটনার মধ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড: শেই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেডাইয়া ব্লেডস, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।

আলোকিত প্রতিদিন/এপি

ফরিদপুরের নগরকান্দায় ভবুকদিয়া সলিথা সড়কে খানাখন্দ, যানচলাচল ব্যাহত

ফরিদপুর জেলা প্রতিনিধি, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাজার থেকে ফুলসুতি বাজার পর্যন্ত সংযোগ সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এক সময়ের চলাচলযোগ্য সড়কটি খানাখন্দে আজ যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ, বিশেষ করে  অফিস আদালত সহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন। সড়কটি ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের সঙ্গে সংযুক্ত হওয়ায় এর গুরুত্ব অপরিসীম হলেও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এমন বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।
“স্থানীয়দের অভিযোগ, এই সড়কের নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছিল, যার ফলে কিছু দিনের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। গর্তে পানি জমে থাকায় বর্ষা মৌসুমে সড়কটি প্রায় পুকুরে রূপ নেয়, যা যানবাহন ও পথচারীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সড়কটির এমন অবস্থায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ইতোপূর্বে বেশ কয়েকজন পথচারী ও মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হয়েছেন বলে  জানান।
এলাকাবাসীর দাবি, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে জনদুর্ভোগ বাড়ছেই। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, উপজেলা মাসিক সমন্বয় মিটিংয়ে অনেকবার এই রাস্তার ব্যাপারে বলেছি কোন কাজ হইনি।
“এলাকাবাসীর দাবি—অতি দ্রুত যেন এই সড়কের পুনঃসংস্কার ও দৃঢ় মানসম্পূর্ণ নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়। তা না হলে জনদুর্ভোগ ও দুর্ঘটনা আরও বাড়বে। “এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক বলেন, রাস্তারটি সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হবে।
আলোকিত প্রতিদিন/এপি

নীলফামারীতে নারী সাংবাদিক স্বপ্নার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

উজ্জ্বল আহমেদ- বিশেষ প্রতিনিধিঃ নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে বুধবার সকালে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
স্থানীয় চৌরঙ্গী মোড়স্থ স্মৃতি অম্লান পাদদেশে সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও আব্দুস সালাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন, ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রশিদ, জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেল, হেদায়েতুল সুজন, মানিক মন্ডল প্রমুখ। ঘটনার বিবরণে জানা যায় গত ৮ জুলাই মঙ্গলবার বিকেলে গোপন সংবাদ পেয়ে সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ নীলফামারী সদরের লক্ষিচাপ ইউনিয়নের জঙলী পাড়ায় যায় একজন নাবালিকা বিবাহ ঠেকাতে কিন্তু ঘটনা স্থলে পৌঁছে দেখেন উল্টো। মেয়েটি সাবালিকা, জোরপূর্বক এক ছেলের বাড়িতে ঢুকতে গিয়ে অপর বাড়িতে তিনদিন ধরে আছে, একটা পক্ষ চেষ্টা করছে মেয়েটাকে জোরজবরদস্তি ছেলের সাথে বিবাহ দিতে ছেলের বাড়িতে ঢুকিয়ে দিতে।
স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমানকে ফোন দিলে তিনি মেয়েটিকে ছেলের বাড়িতে দিতে বলে, এরপর ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার ও সদর থানায় জানানো হয়। অবশেষে গ্রামের জনগন মেয়েটিকে স্থানীয় জগদীশ মেম্বারের বাড়িতে দিতে গেলে চেয়ারম্যান আমিনুর রহমানের নির্দেশে স্থানীয় শ্যামল রায়, চন্দন মেম্বার সাংবাদিক দম্পতিকে হামলা ও হেনস্থা করে। হাতে থাকা ক্যামেরা কেড়ে নিয়ে মাটিতে আছাড় মাড়ে। রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন বলেন, স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর বিষয়ে সুষ্ঠু নিরপেক্ষ বিচার এবং হেনস্থা কারী শ্যামল রায় ও চন্দন রায়কে দ্রুত আইনের আওতায় আনার জন‍্য প্রশাসনের কাজে জোর দাবী জানান। এদিকে ডোমার উপজেলা রিপোর্টার্স ইউনিটি প্রতিবাদ ও মানববন্ধন করেছে। উপজেলা চত্বরের সামনে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডোমার প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টু। প্রধান অতিথি মোজাফফর আলী বলেন, স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ এর ওপরে হামলাকারী চেয়ারম্যান ফ্যাসিস্ট হাসিনার দালাল আমিনুর রহমান গং কে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
আলোকিত প্রতিদিন/এপি

পৌরসভা ভিংলাবাড়ীতে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার অভিযান

নাজমুল হাছনা:

দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ী পূর্বপাড়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে, দখল হওয়া সরকারি খাল পুনরুদ্ধার ও পরিষ্কার অভিযান শুরু হয়েছে। যা নতুন করে আশার সঞ্চার হয়েছে স্থানীয়দের মাঝে।

গতকাল ১৬ জুলাই বুধবার সকাল থেকে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ হাসনাত খান এর তত্ত্বাবধানে এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের নেতৃত্বে শুরু হয় খাল পুনরুদ্ধার ও উচ্ছেদ কার্যক্রম।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক নির্দেশনায় ২নং ওয়ার্ডের পূর্বপাড়া সংলগ্ন প্রায় ২৫’শ মিটার দীর্ঘ খালটি পরিষ্কারের কাজ শুরু হয়। এতে সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশ, আনসার ব্যাটালিয়ন, পৌর প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, দীর্ঘ কয়েক দশক ধরে অব্যবস্থাপনার কারণে এই খালটি প্রায় হারিয়ে যেতে বসেছিল। আস্তে আস্তে করে খালের ধারে মানুষ গুলো  খালের উপর কেউ বাড়ি বানিয়েছে, কেউ আবার বাড়ির বাউন্ডারি করেছে। একসময় যেখানে নৌকা চলাচল করত, সেখানে এখন সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। রাস্তা-ঘাট ডুবে গিয়ে মানুষজন চরম ভোগান্তিতে পড়ে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, এমনকি মসজিদে নামাজ পড়তেও যেতে পারছিলেন না অনেকেই।

ভিংলাবাড়ী এলাকার খালটির বয়স প্রায় ৮০ বছর, পূর্বে এর প্রস্থ ছিল ৩০ লিং। বর্তমানে এটি ১৫ থেকে ২০ ফুট প্রশস্ত করে গোমতী বেড়িবাঁধ হয়ে মরিচাকান্দা খালের সাথে সংযোগ করা হবে। অথচ সাম্প্রতিক বছরগুলোতে অপরিকল্পিত দখল, ময়লা-আবর্জনা আর পৌর কর্তৃপক্ষের নজরদারির অভাবে খালটি প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চলতি বর্ষার মৌসুমে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বুধবার  সকালে দেবিদ্বার পৌরসভা উপজেলার ২নং ভিংলাবাড়ী পূর্বপাড়া তৃমূখী বেড়িবাঁধ সংযুক্ত খাল পরিষ্কার করা হয়। জলাবদ্ধতা নিরসনে ক্রমান্বয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ খালগুলো পরিষ্কার করা হবে বলে জানান উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম।

আলোকিত প্রতিদিন/১৬জুলাই ২০২৫/মওম 

এসএসসি ফলাফলে বিপর্যয়, নোয়াখালীতে ক্লাসে পাঠদান না করে কোচিং-এ ব্যস্ত গণিত শিক্ষক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার খলিফার হাট উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক আবদুল বাতেনের বিরুদ্ধে জোরপূর্বক ও অনৈতিক কোচিং বাণিজ্যের অভিযোগ ওঠেছে। গত ৭ জুলাই নোয়াখালী জেলা শিক্ষা অফিসার বরাবর সংক্ষুব্ধ ১৫ জন অভিভাবকদের গণস্বাক্ষর দিয়ে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায়, ঐতিহ্যবাহী খলিফার হাট উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত স্থানীয় গণিত শিক্ষক আবদুল বাতেন শ্রেণী কক্ষে নিয়মিত পাঠদান না করে ছাত্র /ছাত্রীদের প্রাইভেট পড়তে চাপ প্রয়োগ করেন। যারা তার কাছে প্রাইভেট পড়ে না তাদের তিনি পরিক্ষার খাতায় নম্বর কমিয়ে দেন।

এছাড়াও নানাবিধ মানষিক নির্যাতন করে বাধ্য করেন প্রাইভেট পড়তে। জানা যায়, এবারের এসএসসি পরীক্ষার ফলাফলেও বিপর্যয় ঘটেছে এই বিদ্যালয়টির। মোট ১১৪জন পরিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৬জন। পাশের হার ৪০.৩৫% ভাগ। ফলাফল বিপর্যয়ের পর হতে বিদ্যালয়ের অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের দাবী, কোচিং-এ গাদি গাদি টাকা খরচের পরও তাদের সন্তানরা পাশ করতে পারেনি।

অভিভাবকদের একাংশসহ স্থানীয় যুবক আবদুর রহমান গণিত শিক্ষক আবদুল বাতেনসহ কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক আবদুল বাতেনের বক্তব্য নিতে মুঠোফোনে যোগাযোগে, জোর জবরদস্তি করে প্রাইভেট পড়ানোর বিষয়টি অস্বীকার করেন। এরপর বলেন, বিদ্যালয়ের অভিভাবকদের সম্মতিতে প্রাইভেট পড়াই। আমাকে হয়রানির উদ্দেশ্য স্থানীয় যুবক আবদুর রহমানসহ একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জালবিস্তার করছে। অপর এক প্রশ্নে জানান, প্রাইভেট পড়ানো অনৈতিক হলেও অন্যান্যরা বন্ধ করলে তিনিও বন্ধ করবেন।

জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো: জাহাঙ্গীর জানান, অভিযোগ হাতে পেয়েছি। সদর উপজেলার মাধ্যমিক কর্মকর্তাকে প্রধান করে সত্যতা যাচাই-বাছাইয়ে একটি তদন্ত কমিটি করে দিয়েছি। শুনেছি ২০জুলাই তাদের কাজ শুরু করবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/১৬জুলাই ২০২৫/মওম 

আজ জুলাই শহীদ দিবস- শিক্ষার্থীদের তুলিতে ব্যতিক্রম প্রদর্শনী

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (১৬/৭) উপজেলা প্রশাসনের উদ্যোগে নবীনগর সরকারি  হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী চিত্র প্রদর্শনী, যেখানে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে সচেতনতা বৃদ্ধির  উদাহরণ তৈরি করে। তারা  ছবির আঁকা মাধ্যমে তুলে ধরলো জুলাই বিপ্লবের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। নবীনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রছাত্রীরা তাদের অনবদ্য সৃষ্টিশীলতা দিয়ে এই প্রদর্শনীকে করে তুলেছে মনোমুগ্ধকর। শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষক মণ্ডলীর উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্ম গুলো ছিল বৈচিত্র্যপূর্ণ। শিক্ষার্থীরা জুলাই মাসের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনা থেকে শুরু করে স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক জীবনের নানা দিক নিপুণ ভাবে ফুটিয়ে তোলেছে প্রতিটি ছবিতে। প্রতিটি ছবিই যেন এক একটি গল্প, যা শিক্ষার্থীদের মেধা ও পর্যবেক্ষণ ক্ষমতা আর শৈল্পিক প্রতিভার পরিচয় বহন করে। আয়োজকরা জানান- এই প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটানো এবং সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তাদের সচেতন করা। প্রদর্শনী দেখতে আসা স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও অভিভাবকরা শিক্ষার্থীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। উপস্থিত অতিথিদের মতে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মনন বিকাশে অত্যন্ত জরুরি এবং শিল্প ও সংস্কৃতির প্রতি তাদের আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোকিত প্রতিদিন/১৬জুলাই ২০২৫/মওম 

রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি!

বিশেষ প্রতিনিধি, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে আজ। সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর গোপালগ‌ঞ্জে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো.কামরুজ্জামান গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা জারি করেন। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের এই তথ্য জানান।

এনসিপির সমাবেশ ঘিরে আজ সকাল থেকেই গোপালগঞ্জের অবস্থা ছিল থমথমে। নাহিদ ইসলাম-হাসনাত আব্দুল্লাহরা সমাবেশস্থলে আসার আগেই সেখানে হামলা করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বেলা পৌনে দুইটার দিকে ২০০ থেকে ৩০০ লোক লাঠিসোঁটা নিয়ে এনসিপির সমাবেশস্থলে যায়। সে সময় মঞ্চের আশপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন। একই সময়ে মঞ্চে ও মঞ্চের সামনে থাকা এনসিপির নেতা-কর্মীরাও দৌড়ে সরে যান।

পরে সমাবেশস্থলে এসে ভাষণ দেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি নেতা-কর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে। তারা চারদিক থেকে এনসিপির নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এনসিপি নেতৃবৃন্দের ওপর হামলা হয় বেলা পৌনে তিনটার দিকে, শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রণক্ষেত্রে পরিণত হয়শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। সবশেষ খবর পাওয়া অনুযায়ী, সংঘর্ষ চলছে এখনো

আলোকিত প্রতিদিন/এপি

জেলেনস্কিকে মস্কোতে হামলার পরিকল্পনা করা উচিত হবে না বলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যদি রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা করার কোনো পরিকল্পনা করে থাকেন— সেক্ষেত্রে তা বাতিল করা উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, জেলেনস্কিকে রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য উৎসাহিত করছেন ট্রাম্প।

মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশের পর হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন— যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউক্রেনকে যে দূরপাল্লার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়েছে, তা জেলেনস্কি মস্কোতে হামলার জন্য ব্যবহারের করতে পারবেন কি না।

জবাবে জেলেনস্কি বলেন, “না, এটা উচিত হবে না। মস্কোতে হামলা চালানো কখনও তার জন্য উচিত হবে না।”

গত সোমবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে রাশিয়ার প্রতি কঠোর অবস্থান ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সেদিন এক বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। যদি এই ৫০ দিনের আল্টিমেটাম ব্যর্থ হয়, তাহলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারিসহ চরম অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়টের চালান যাচ্ছে ইউক্রেনে, তাছাড়া রাশিয়াকে কয়েক দিন আগে আল্টিমেটামও দিয়েছেন ট্রাম্প। গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন— এ যুদ্ধে তিনি ইউক্রেনের পক্ষ অবলম্বন করছেন কি না।

জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, “আপনার যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের চালানের ব্যাপারে বললেন, তা কিন্তু আমরা পাঠাচ্ছি না। জার্মানি আমাদের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র কিনে ইউক্রেনে পাঠাচ্ছে।”

“আর আমি কারো পক্ষে নেই। আমি শুধু চাই, হত্যা বন্ধ হোক।”

সূত্র : রয়টার্স

আলোকিত প্রতিদিন/১৬জুলাই ২০২৫/মওম 

টাঙ্গাইলে ‍র‍্যাবের হাতে সাজাপ্রাপ্ত আসামি আটক

 রহমান উজ্জল:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শেওড়াতৈল এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। ধৃত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামির নাম আশুতোষ দাস পলাশ (৪৭)।

গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র‍্যাব ১৪, সিপিসি ৩, টাংগাইল এবং র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল দেলদুয়ার উপজেলার শেওড়াতৈল এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় তারা সাজাপ্রাপ্ত আসামি আশুতোষ দাস পলাশকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত পলাশের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামিকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/১৬জুলাই ২০২৫/মওম