আজ , ।   
Home Blog Page 344

সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল: মির্জা আব্বাস!

আলোকিত ডেস্ক, অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘এক দলকে কোলে করে রাখবেন, আরেক দলকে কাঁধে রাখবেন- বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম (কর্মসূচি) করবেন না। আমরা সহযোগিতা করছি, দ্রুত নির্বাচন দিন। দেশে শান্তি ফিরে আসবে। না দিলে আমরা ভাবব, দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন ধরে।

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে এ মৌন মিছিলের আয়োজ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

 

মির্জা আব্বাস বলেন, ‘শহিদদের জন্য মাঝে মাঝে আমার খুব আফসোস হয়, আমার খুব কষ্ট হয়। আমিও আন্দোলনের মাঠে ছিলাম, গুলির মুখেই ছিলাম, এই মঞ্চেই ছিলাম। আমার মনে হচ্ছে আমার যে ভাইগুলো শাহাদাত বরণ করেছেন তারা যদি আজ কেউ একজন বেঁচে থাকতেন কিংবা তারা যদি বুঝতে পারতেন যে তাদের শাহাদাতবরণকে নিয়ে, তাদের লাশ নিয়ে তাদের আত্মীয়-স্বজনকে নিয়ে যেভাবে আজকে ব্যবসা-বাণিজ্য চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে, তারা লজ্জা পেতেন। তারা দেখতে পেতেন, তারা যে কারণে জান দিয়েছিলেন সেগুলোর সঠিক বাস্তবায়ন হচ্ছে না এখনো।

তিনি বলেন, ‘আমরা সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, জেলে গিয়েছি, কিন্তু সেগুলোর প্রতিদান নেই, আমরা চাইও না। আজকে তাদেরকে ভিত্তি করে একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করীমের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ‘একজন তথাকথিত পীর সাহেব বলেছেন, জামায়াতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গায় পচে যাবে। মনে আছে কি আপনাদের কথাটা? তিনি আজ জামায়াতের কোলে উঠে বসেছেন। আবার যেই জামায়াতের নেতারা একসময় বিএনপির কাঁধে পারা দিয়ে মন্ত্রী হয়েছেন, একসময় আওয়ামী লীগের কাঁধে পারা দিয়েও তারা মন্ত্রী হয়েছেন। বিভিন্ন সময়ে তারা দালালি করেছে, তাদের বিক্রি করছে।’

তিনি বলেন, ‘বিএনপিকে অনেকে আওয়ামী লীগের কাতারে ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি ভাইদের বলব, দয়া করে জিহ্বায় একটু লাগাম দিন। আপনাদের ভালো হবে, আমাদের ভালো হবে। এমন বাজে কথা বলবেন না যা মানুষের রক্তে আগুন ধরিয়ে দিতে পারে। বিএনপি ঝগড়ার দল নয়, বিএনপি গণতন্ত্রকামী দল, জনগণকে সঙ্গে নিয়ে লড়াই করে।’

আজ বিকেল ৫টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মৌন মিছিল শুরু হয়। কাকরাইল মোড়, মৌচাক হয়ে রামপুরার আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল হক মজনুর সভাপতিত্বে, সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী সপু, আমিরুজ্জামান খান শিমুল, আব্দুস সাত্তার পাটোয়ারী, মহানগর দক্ষিণ বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিব, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।

আলোকিত প্রতিদিন/এপি

নীলফামারীতে কুখ্যাত সন্ত্রাসী সুদিব‍্যবসায়ী শাহজাহান মিয়া সেনাবাহিনীর অভিযানে গ্রে*ফতার 

উজ্জ্বল আহমেদ- বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারের এক পল্লী থেকে কুখ্যাত সন্ত্রাসী ও সুদিব‍্যবসায়ী শাহজাহান মিয়া (৩৫) সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার   রাতে নীলফামারীর ডোমার উপজেলার মৌজা পাঙ্গা ৩নং ওয়ার্ডের এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে,  ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নীলফামারী আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রওশন আলীর নেতৃত্বে ও ডোমার থানা পুলিশের যৌথ অভিযানে শাহজাহান মিয়াকে আটক করা হয়।
আটককৃত শাহজাহান মিয়াকে পরবর্তীতে আইনগত ব‍্যবস্থা গ্রহণের জন্য ডোমার থানায় হস্তান্তর করা হয়।
অভিযান চলাকালীন সময় শাহজাহান মিয়ার ঘড় তল্লাশি করে  অনেকগুলো ফাঁকা স্ট্যাম্প, ফাকা চেক ও বেশ কিছু জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়। জানা যায়, শাহজাহান মিয়া এলাকার বিভিন্ন লোকের কাছে সুধের বিনিময়ে টাকা দেয়। টাকা দেওয়ার সময় লোকজনের কাছ থেকে ফাকা স্ট্যাম্প, ফাকা চেক ও ন্যাশনাল আইডি কার্ড জমা রাখে যা পরবর্তীতে ফাকা স্ট্যাম্পে তার ইচ্ছা মত টাকা বসিয়ে এলাকার অনেক মানুষকে সর্বশান্ত করেন। গত দুই মাস আগে তার অত্যাচারে স্বপন নামে এক ব্যক্তি মারা যায়।
আরো জানা যায়,অভিযান চলাকালীন সময় সে সেনাবাহিনীর সাথে খুব খারাপ ব্যবহার করে এবং অস্ত্র ও ম্যাগাজিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাড়ির গেট বন্ধ করে সেনাবাহিনীর উপর আক্রমণ করার আদেশ দেয়।
মাদক ও প্রতারনা সংশ্লিষ্ট কর্মকাণ্ড কমিয়ে আনার লক্ষ্যে নীলফামারী আর্মি ক্যাম্প নিয়মিত তাদের দায়িত্বপূর্ণ এলাকা পর্যবেক্ষণ করছে আসছেন।
আলোকিত প্রতিদিন/এপি

আনোয়ারায় তিন কোটি টাকার ইয়াবাসহ নারী আট*ক

এম জসিম উদ্দিন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিন পরুয়াপাড়া এলাকায় র্যাব-৭ এর বিশেষ অভিযানে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অভিযানে মাদক পাচারের অভিযোগে এক নারীকে আটক করা হলেও তার স্বামী ও পুত্র পলাতক রয়েছে। ১৮ জুলাই (শুক্রবার) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, পতেঙ্গা ক্যাম্পের একটি দল আনোয়ারা থানার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার মাঝির বসতঘরের বারান্দার খাটের নিচে লুকানো অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক তিন কোটি টাকা।

্যাব সদস্যরা অভিযানে উপস্থিত হলে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় মনোয়ারা বেগম (৪৩) নামের এক নারীকে আটক করা হয়। তিনি ওই বাড়ির গৃহবধূ এবং পলাতক আসামী আনোয়ার মাঝির স্ত্রী। অপর দুই পলাতক হলেন— মোঃ আনোয়ার মাঝি (৫০) ও তাদের ছেলে ইফতেখার উদ্দিন সোহেল (২০)। আটককৃত মনোয়ারা বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি স্বামী ও ছেলের সহায়তায় মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিলেন।

উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানায় র্যাব। ঘটনার পরিপ্রেক্ষিতে আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(খ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন জানান, আটককৃত মনোয়ারা বেগমকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

সখিপুরে বিএনপি নেতা রুবেলের রহস্যজনক মৃ*ত্যু!

আলমগীর হোসেন, টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান রুবেল (৩৮) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। সখিপুর থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে মোস্তাফিজুর রহমানকে আটক করে প্রথমে  থানায় পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের  কর্তব্যরত ডাঃ তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্হানান্তর করে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তার শরীরে বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হওয়ার চিহ্ন ছিল। সখিপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোশারফ  হোসেন বলেন, সখিপুর থানার এসআই লিবাস নাইট ডিউটি করার সময় বেপরোয়া আচরণের কারণে রুবেলকে আটক করে  থানায় নিয়ে আসে। প্রেসার বাড়ার  কারণে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, অবস্থা অবনতি  হলে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্হানান্তর করা হয়।
শুক্রবার ভোর সাড়ে ছয়টায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে। বিএনপি নেতা রুবেলের রহস্যজনক মৃত্যুর বিষয়ে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান  এডভোকেট আহমেদ আযম খান ও তার পরিবারবর্গ।
আযম খান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মুস্তাফিজুর রহমান রুবেলের মা বলেন আমার ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে, তদন্ত সাপেক্ষে আমি  এর বিচার চাই।
মুস্তাফিজুর রহমান রুবেলের মৃত্যুতে পরিবারে শুকের ছায়া নেমে এসেছে।
আলোকিত প্রতিদিন/এপি

সবাই জানতে চাচ্ছে, কবে আসবে ‘ময়না’: কোনাল!

বিনোদন, জগতের সংগীতাঙ্গনের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল নতুন গান ‘ময়না’ নিয়ে আসছেন তিনি। চলতি মাসেই ইউটিউব চ্যানেল গানচিল থেকে গানটি প্রকাশ করা হবে বলে জানা গেছে। সম্প্রতি ‘ময়না’ গানটির ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। আর এ গানে মডেল হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।

একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ‘ময়না’ গান প্রসঙ্গে কোনাল বলেন, গানের গীতিকার আসিফ ইকবাল ভাই রোজার ঈদের পরপরই গানটি শুনিয়ে বললেন— গানটা শোন, তোকে গাইতে হবে। শুনে দেখলাম গানটার কথা ও সুর সুন্দর এবং চমৎকার রিদম।

তিনি বলেন, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ‘মেঘের নৌকা’ গানের পর তার সঙ্গে সিনেমার বাইরে একটি সুন্দর কাজ হবে। নাচের রিদম, ক্যাচি সুর, সহজ ও সুন্দর কথা গানটিকে আলাদা করবে, তাই আমি রাজি হই।

এর আগে সিনেমায় কোনালের গাওয়া ‘মিস বুবলী’, ‘তুমি আমার জীবন’, ‘আগুন লাগাইলো’, ‘সুরমা সুরমা’, ‘মেঘের নৌকা’ গানগুলোতে পারফর্ম করেছিলেন। এ সংগীতশিল্পী বলেন, শবনম বুবলী আমার গাওয়া বেশ কয়েকটি সিনেমার গানে পর্দায় ঠোঁট মিলালেও, এর বাইরে আমার গাওয়া গানের ভিডিওতে মডেল হলেন। এ গানে আমার সহশিল্পী নিলয়। আমাদের  একসঙ্গে গাওয়া প্রথম গান এটি বলে জানান শিল্পী কোনাল।

আলোকিত প্রতিদিন/এপি

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত !

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল সোয়া ৭ টায় বেলুন উড়িয়ে জেলা প্রশাসক শরীফা হক ওই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন ভোরের আলো ফুটতেই বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে জমায়েত হয়। রেজিস্ট্রেশন শেষে সকাল সোয়া ৭টায় প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে প্রতীকী ম্যারাথনটি শহরের বটতলা, নিরালামোড়, শান্তিকুঞ্জ মোড়, বেবীস্ট্যান্ড ও কাগমারী হয়ে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা অতিক্রম করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
ওই প্রতীকী ম্যারাথনে জুলাই আন্দোলনকারী, শহিদ পরিবারের সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
আলোকিত প্রতিদিন/এপি

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৪৭৫ জনের বি*রুদ্ধে পুলিশের মা*মলা

বিশেষ প্রতিনিধি, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছেন পুলিশ।

শুক্রবার সকালে সদর থানার পরিদর্শক আলী আহম্মেদ বাদী হয়ে এই মামলা করেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ততা (ওসি) সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এই ঘটনায় এখন পর্যন্ত অর্ধশতাধিক দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

তিনি বলেন, জড়িত অন্যদের গ্রেপ্তার করতে একাধিক টিম কাজ করছে এখন।

উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী হামলা চালায়। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দিনভর চলা সংঘর্ষে পাঁচজন নিহত হন।

আলোকিত প্রতিদিন/এপি

আজ সব মোবাইল গ্রাহক পাবেন ১ জিবি ফ্রি ইন্টারনেট!

আলোকিত ডেস্ক, দেশের সব মোবাইল ফোন গ্রাহক আজ ১ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন আপনারা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ১৮ জুলাই (শুক্রবার) ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। তারই অংশ হিসেবে ১ জিবি ফ্রি ইন্টারনেট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকরা এই ইন্টারনেট ৫ দিন ব্যবহার করতে পারবেন বলে জানা গেছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে সব মোবাইল ফোন অপারেটরদের নির্দেশনা দিয়েছে।

গত বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ।

এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জন-আকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের এ নির্দেশ দেওয়া হয়।

১৮ জুলাই সব গ্রাহককে ৫ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

যেভাবে পাবেন ১ জিবি ডেটা:

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সব মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি *121*1807#, রবি *4*1807#, বাংলালিংক *121*1807 এবং টেলিটক *111*1807# নম্বরে।

আলোকিত প্রতিদিন/এপি

প্রেম করছেন সৃজিত-সুস্মিতা! সমুদ্রতটে বন্ধুত্ব থেকে বিশেষ সম্পর্কে ইঙ্গিত!

বিনোধন ডেস্ক, চিত্রপরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’–এর শুটিং চলছে ওড়িশার পুরীতে। তিন শতাব্দীর তিন প্রেমের কাহিনি নিয়ে নির্মিত হতে যাওয়া ছবিটির শুটিংয়ের মাঝেই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল পরিচালকের নিজের প্রেম ও জীবন। শোনা যাচ্ছে, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সৃজিত।

ভারতীয় একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমার কাজের সূত্রেই সৃজিত ও সুস্মিতার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সৃজিত মুখোপাধ্যায় যখন প্রথমবারের মতো ‘মার্ক্স ইন কলকাতা’ মঞ্চস্থ করেন, তখন সেটি দেখতে গিয়েছিলেন সুস্মিতা। এরপর বাংলা ছবির বিভিন্ন প্রিমিয়ারে দুজনকে একসঙ্গে দেখা গেছে, এবং পরিচালকের বন্ধুবান্ধবের সঙ্গেও সুস্মিতার সখ্যতা তৈরি হয়। এতদিন পর্যন্ত বিষয়টি ‘ভালো বন্ধুত্ব’ হিসেবেই চর্চিত ছিল, তবে সাম্প্রতিক ঘটনা বলছে, সম্পর্কটি বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে অন্য খাতে গড়াচ্ছে।

 

পুরীর সমুদ্রসৈকতে সম্প্রতি সৃজিত ও সুস্মিতার একসঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন সুস্মিতা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “স্যার চোখের মধ্যে।” সেই পোস্টে পরিচালক নিজেই লাভ রিয়েকশন দেন, যা মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। ছবির কমেন্ট বক্সে দর্শক-ভক্তদের পক্ষ থেকে আসে মিশ্র প্রতিক্রিয়া—কেউ শুভেচ্ছা জানিয়েছেন, কেউ আবার জল্পনা-কল্পনায় মেতেছেন অনেকে।

পরিচালকের এক ঘনিষ্ঠজন গণমাধ্যমকে জানিয়েছেন, “সৃজিত-সুস্মিতার সম্পর্ক এখন স্পষ্টতই ঘনিষ্ঠ। বিষয়টা এখন আর কেবল বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই—বিশেষ কিছু গড়ে উঠছে।” যদিও এ বিষয়ে দুজনের কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

প্রেমের গুঞ্জনের মাঝেই সৃজিত-সুস্মিতা যুগল এখন অনলাইনেও সমান আলোচিত। সিনেমা শেষ পর্যন্ত যেমন দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে, তেমনি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও আলোচনায় রয়েছেন পরিচালক।

আলোকিত প্রতিদিন/এপি

মালদ্বীপের প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার আম উপহার

আব্দুল মান্নান, বিশেষ প্রতিনিধিঃ বন্ধুত্বের নিদর্শন হিসেবে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

 

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাঠানো এই আম বৃহস্পতিবার (১৭ আগস্ট) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়।

 

বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ আমগুলো মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল উইংয়ের যুগ্মসচিব বাদুরা সাইদের কাছে তুলে দেন।