আজ , ।   
Home Blog Page 342

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার 

মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে  ৭০ কেজি গাঁজাসহ মোঃ সুমন মিয়া (২৮) নামের এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি এই অভিযানে তার সঙ্গীয় তিন মাদক কারবারী আক্কাস মিয়া (৪০),মোঃ মতিন মিয়া (৩৮) ও মোঃ সাইফুল ইসলাম (২৮) অভিযান টের পেয়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ। যাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।  ২০ জুলাই রবিবার ভোর ০৬ঃ১০ মিনিটের দিকে কসবা থানা পুলিশের একটি চৌকস টিম অত্র থানার কুটি ইউনিয়নের রানিয়ারা এলাকা হতে উপরে উল্লেখিত ৭০ কেজি গাঁজা উদ্ধার করে এবং এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, গ্রেফতার হওয়া আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে।এবং ধৃত আসামীকে অত্র ই আদালতে সোপর্দ করা হয়েছে।পাশাপাশি পালিয়ে যাওয়া তিন মাদক কারবারীকে গ্রেফতারে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি ।
আলোকিত প্রতিদিন/২০জুলাই ২০২৫/মওম 

কেয়ামত পর্যন্ত জামায়াতের ক্ষ*মতায় আসার সুযোগ নেই: গয়েশ্বর!

আলোকিত ডেস্ক,  কেয়ামত পর্যন্ত জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ রবিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলায় বিএনপি নেতার বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

 

‘জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে—এটা জামায়াত সহ্য করতে পারছে না বলে তিনি জানান। আমি নিশ্চিত, কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ‘জামায়াত ভারতেও আছে, পাকিস্তানেও আছে। এ কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না। শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায় জামাত।

আলোকিত প্রতিদিন/এপি

বর্ষা এলেই ব্যস্ততা বাড়ে ছাতা মেরামতকারীদের

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিকে ঘিরে যেন উৎসবের আমেজ বইছে ছাতা কারিগরদের মাঝে। উপজেলার বিভিন্ন হাটবাজারে ফুটপাতের ছাতা কারিগরদের এখন ব্যস্ততা বেড়েছে। বাংলা ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী এখন বর্ষাকাল। প্রতিদিনই চলছে রোদ আর বৃষ্টির খেলা। এই সময়ে ছাতা তৈরির কারিগরদের ব্যস্ততা অনেক বেড়ে যায়। কথা হয় শিবপুর বাজারের ছাতার কারিগর সূর্য কুমারের (৪৫) সাথে, তার বাড়ি পৌরসভার ভোলাচং গ্রামে। তিনি বিগত ২০ বছর যাবৎ বর্ষার মৌসুমে ছাতা মেরামত করেন। সূর্য কুমার জানান- “বর্ষা মৌসুম ছাড়া  ছাতা মেরামতের কাজ পায় না। তখন তালা- চাবি মেরামতসহ অন্যান্য কাজ করি”। কৃষ্ণনগর এলাকার বাসিন্দা নবীনগর বড় বাজারের মো. নান্নু মিয়া তিনি জানান- “প্রায় ২৫ বছর ধরে ছাতা মেরামত করছি। বর্ষার মৌসুমে কাজ বেশি থাকে। গত কয়েক দিন বৃষ্টি হওয়ায় কাজ কিছুটা বেড়েছে। এ কারণে আয়ও বেড়েছে। বর্তমানে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নবীনগর বড় বাজারে বসি। দৈনিক  গড়ে ২০ থেকে ২২টি ছাতা মেরামত করতে পারি। এতে প্রতিদিন ৩৫০- ৪৫০ টাকার কাজ করতে পারি”। বর্ষার মৌসুম ছাড়া অন্য সময় তেমন কাজ থাকে না, তখন অন্য কাজ করি। উল্লেখ্য ছাতা কারিগররা অন্যের দোকানের সামনে নামমাত্র ভাড়ায় কিংবা বিনা ভাড়ায় বসে কাজ করে থাকেন। এ ছাড়া ভ্রাম্যমাণ ছাতা কারিগরেরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে ছাতা মেরামত করেন। তবে বছরের শুধু বর্ষাকাল ছাড়া তেমন আয় করা সম্ভব হয় না বলে এ পেশা থেকে জীবনের তাগিদে ছাতা কারিগররা মুখ ফিরিয়ে নিচ্ছেন।
আলোকিত প্রতিদিন/২০জুলাই ২০২৫/মওম 

গানটি পার্টি মুডের, শুনলেই নাচতে ইচ্ছা করে:বুবলী

বিনোদন ডেস্ক:

সিনেমার গান দিয়ে বুবলী দর্শক-হৃদয়ে জায়গা করে নিয়েছেন আগেই। ‘মিস বুবলী’, ‘আগুন লাগাইও’, ‘সুরমা সুরমা’, ‘তুমি আমার জীবন’-এসব গানে তার পারফরমেন্স চোখ ধাঁধানো। এবার সিনেমার বাইরে, একেবারে নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরছেন তিনি।

‘ময়না’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে প্রথমবার নাচলেন বুবলী। যেখানে তার সঙ্গে পারফর্ম করেছেন অভিনেতা এবং নির্মাতা শরাফ আহমেদ জীবন। এটি ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান, যা মুক্তি পাবে ২৪ জুলাই।

নিলয়-কোনালের গাওয়া গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। বুবলীর ভাষায়, ‘সিনেমায় অনেক গানে কাজ করেছি, কিন্তু এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। গানটি একদম পার্টি মুডের, শুনলেই নাচতে ইচ্ছা করে। মনে হয়েছে এমন একটি গান আমারও থাকা উচিত- যা স্টেজে পারফর্ম করা যায়।’

শরাফ আহমেদ জীবন বলেন, ‘বুবলীর সঙ্গে কাজ করাটা দারুণ অভিজ্ঞতা। গানটি বেশ মজার। দর্শকরাও এটি উপভোগ করবেন আমার বিশ্বাস।’

গানটির ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘চেষ্টা করেছি মজার এবং নাচের একটি ভিডিও বানাতে।’ গানটির নৃত্য পরিচালনা করেছেন নিলয়। ভিডিওটি সম্প্রতি এফডিসিতে শুট করা হয়।

আলোকিত প্রতিদিন/২০জুলাই ২০২৫/মওম 

সেনা অফিসারদের সঙ্গে বৈঠকে যা বললেন প্রধান উপদেষ্টা!

আলোকিত ডেস্ক,  সৎ, নীতিবান, পেশাদার, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা অফিসাররাই পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ রবিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনায় আনার কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনের শুরুতে প্রধান উপদেষ্টা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সব শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিশেষভাবে তিনি সশস্ত্র বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ ও বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহিদ সেনাসদস্যদের এবং ২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার কথা স্মরণ করেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে ত্যাগের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে বাহিনীটির সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বগুণসম্পন্ন অফিসাররাই উচ্চতর পদে উন্নীত হওয়ার জন্য উপযুক্ত। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যারা সামরিক জীবনের বিভিন্ন পর্যায়ে সফল নেতৃত্ব প্রদান করেছেন, তাদের নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, স্থিতিশীলতা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনের সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।’

এর আগে, অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন।

আলোকিত প্রতিদিন/এপি

জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে যান মির্জা ফখরুল

আলোকিত প্রতিবেদক:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশের সমাপনী বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে যান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পরে সেখান থেকে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বশীল আতাউর রহমান সরকার জানান, আমিরে জামায়াতের পেশার, সুগার লেভেল ঠিক আছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার বিকাল ৫টা ২২ মিনিটে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়েন শফিকুর রহমান। দুই দফায় অসুস্থ হয়ে পড়ে গেলে শেষ পর্যন্ত মঞ্চে বসে বক্তব্য দেন তিনি।

আলোকিত প্রতিদিন/২০জুলাই ২০২৫/মওম 

একই নারীকে বিয়ে করলেন দুই ভাই, তারা বলেন আমরা গর্বিত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে শত শত মানুষের সামনে একই নারীকে বিয়ে করেছেন দুই ভাই। দেশটির হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় এই ঘটনা ঘটেছে। দুই ভাইকে বিয়ে করা কনে নিজের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ২০ জুলাই রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের এক ঐতিহ্যবাহী বিয়েতে একই নারীকে বিয়ে করেছেন দুই ভাই। তাদের নাম প্রদীপ এবং কপিল নেগি। পাত্রীর নাম সুনীতা চৌহান এবং শত শত মানুষের উপস্থিতিতে হট্টি উপজাতির বহু পুরোনো বহুগামিতা প্রথা মেনে এ বিয়ে হয়েছে।

মূলত তিন দিনব্যাপী এই বিয়ের উৎসব শুরু হয়েছিল গত ১২ জুলাই থেকে। কনে সুনীতা কুনহাট গ্রামের বাসিন্দা। তিনি জানান, “আমি এই প্রথা সম্পর্কে জানতাম এবং নিজের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের মধ্যে গড়ে ওঠা সম্পর্কের প্রতি আমার সম্মান।”

অন্যদিকে প্রদীপ বলেন, “এই বিয়ে নিয়ে আমরা গর্বিত। এটা গোপনে নয়, খোলামেলাভাবেই করেছি। সিদ্ধান্তটা ছিল পারিবারিক এবং সম্মতিপূর্ণ।” প্রদীপ বর্তমানে সরকারি চাকরি করছেন আর তার ছোট ভাই কপিল বিদেশে কর্মরত। কপিল জানান, “আমি বিদেশে থাকলেও এই বিয়ের মাধ্যমে আমাদের স্ত্রীকে ভালোবাসা, স্থিতি এবং সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা সব সময় স্বচ্ছতার পক্ষে।”

এনডিটিভি বলছে, হট্টি সম্প্রদায় হিমাচল-উত্তরাখণ্ড সীমান্তবর্তী এলাকায় বাস করে। ২০২২ সালে তাদের তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। হিমাচলের রাজস্ব আইন অনুযায়ী, এই বহুগামিতা প্রথাকে “জোড়িদারা” বলা হয় এবং এটি এখনো সেখানে আইনগত স্বীকৃতি পেয়ে থাকে।

শুধু ওই এলাকার বাদনা গ্রামেই গত ছয় বছরে এমন পাঁচটি বিয়ে হয়েছে। গ্রামের প্রবীণরা জানান, এক সময় হট্টি সম্প্রদায়ে এমন বহুগামী বিয়ে ছিল নিয়মিত ঘটনা। তবে নারীদের মধ্যে শিক্ষার প্রসার, আর্থিক উন্নয়ন ও শহরমুখী প্রবণতার কারণে এসব বিয়ে এখন তুলনামূলকভাবে কম হচ্ছে। অনেক বিয়েই হচ্ছে গোপনে, তবে সামাজিকভাবে তা মেনে নেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভূমির বিভাজন রোধ রাই এই ধরনের বহুগামী প্রথার মূল কারণ। হট্টি সম্প্রদায়ের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কুন্দন সিং শাস্ত্রী বলেন, “এই প্রথার উৎপত্তি হাজার হাজার বছর আগে। মূল উদ্দেশ্য ছিল, এক পরিবারের কৃষিজমি যাতে ছোট ছোট খণ্ডে ভাগ না হয়।”

তিনি আরও বলেন, “ভাইদের মধ্যে ঐক্য এবং সহযোগিতা বজায় রাখা, দুর্গম পাহাড়ি এলাকায় কৃষিকাজ পরিচালনা করা এবং বড় পরিবারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করাই এই প্রথার মূল ভিত্তি। একই পাত্রীর সঙ্গে দুই বা ততোধিক ভাইয়ের বিয়ে এমনকি ভিন্ন মাতার ভাইদেরও এক পাত্রীর সঙ্গে বিয়ে— এটা স্বাভাবিক।”

আলোকিত প্রতিদিন/২০জুলাই ২০২৫/মওম 

ভাস্কর হামিদুজ্জামান খান আর নেই

আলোকিত ডেস্ক:

বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের পথিকৃৎ, বরেণ্য ভাস্কর হামিদুজ্জামান খান আর নেই। ২০ জুলাই রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তার মৃত্যুতে দেশের শিল্পাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা যায়, শারীরিক জটিলতা দেখা দেওয়ায় ভাস্কর হামিদুজ্জামান খানকে গত ১৫ জুলাই মাদানী এভিনিউয়ের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সকাল ১০টার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইউনাইটেড হাসপাতালের জেনারেল ম্যানেজার (কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) ডা. মো. ফজলেরাব্বী খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন হামিদুজ্জামান খান। আজ ২০ জুলাই সকালে তার লাইফ সাপোর্ট খুলে নিয়ে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, যতটুকু জেনেছি তিনি নিউমোনিয়া এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে আইসিইউ, পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

প্রসঙ্গত, ‘জাগ্রতবাংলা’, ‘সংশপ্তক’, ‘বিজয় কেতন’ আর ‘স্বাধীনতা চিরন্তন’, এর মত মুক্তিযুদ্ধভিত্তিক বহু ভাস্কর্যের স্রষ্টা হামিদুজ্জামান খান। ভাস্কর্যের পাশাপাশি জলরঙ, তেলরঙ, অ্যাক্রিলিক, স্কেচ মাধ্যমে সমানতালে কাজ করেছেন। যুক্তিযুদ্ধের পর ভাস্কর্যে তার প্রিয় বিষয় ছিল পাখি।

হামিদুজ্জামান খান ১৯৪৬ সালের ১৬ মার্চ কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। এক জীবনে হামিদুজ্জামান খান দুইশর মত ভাস্কর্য গড়েছেন। তার একক প্রদর্শনী হয়েছে ৪৭টি।

হামিদুজ্জামান খান ২০০৬ সালে শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক পান। ২০২২ সালে বাংলা একাডেমি ফেলো নির্বাচিত হয়েছিলেন।

আলোকিত প্রতিদিন/২০জুলাই ২০২৫/মওম 

ভাত খেতে চেয়েছিল শিশুটি, হোটেলে নিয়ে ধর্ষণের পর বেল্ট দিয়ে পিটিয়ে হ*ত্যা

আলোকিত ডেস্ক, রাজধানী ঢাকার যাত্রাবাড়ির একটি হোটেল থেকে এক শিশুর মরদেহ উদ্ধাররে ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, খাবার কিনে দেওয়ার পর সখ্যতা গড়ে ১২ বছরের ওই ছেলেশিশুটিকে হোটেলে নিয়ে ধর্ষণের পর হত্যা করে দুই যুবক।

পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির নাম আল–আমিন (৩৪)। গতকাল শুক্রবার গাজীপুরের টঙ্গী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আল-আমিন আজ শনিবার (১৯ জুলাই) হত্যা ও ধর্ষণের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় সাদ্দাম নামের আরেকজন অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আল-আমিনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের বরাত দিয়ে পিবিআই জানিয়েছে, ১২ জুলাই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ১২ বছর বয়সী ওই শিশুটির সঙ্গে আল-আমিন ও সাদ্দামের পরিচয় হয়। বরিশাল যাওয়ার ট্রেন কখন ছাড়বে তাদের কাছে জানতে চায় শিশুটি। তখন শিশুটিকে তারা জানান, বরিশালে ট্রেন যায় না।

একপর্যায়ে শিশুটি তাদের জানায়, সে এক দিন ধরে কিছু খায়নি। পরে তারা শিশুটিকে খাবার ও জুতা কিনে দেয়। সন্ধ্যায় শিশুটিকে যাত্রাবাড়ীর একটি আবাসিক হোটেলে নিয়ে যায় তারা। রাতে দুজন মিলে শিশুটিকে ধর্ষণ করেন। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। সকালে আবারও ধর্ষণ করতে চাইলে শিশুটি বাধা দেয় তাদের। এতে ক্ষুব্ধ হয়ে তারা বেল্ট দিয়ে পিটিয়ে শিশুটিকে হত্যা করে।

পিবিআই জানিয়েছে, ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

আলোকিত প্রতিদিন/এপি

কোন শ্রমিককে কারখানার মালিক কালো তালিকাভুক্ত করতে পারবে না: এম সাখাওয়াত হোসেন

শহিদুল্লাহ সরকার:
কোন শ্রমিককে কারখানার মালিক কালো তালিকাভূক্ত করতে পারবে না, এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
শনিবার বিকেলে সাভারের গেন্ডা বালু মাঠে শহীদের স্মরণে ‘জুলাই পূর্ণজাগরণ’ -২০২৫ পালন উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশ-১ আয়োজিত সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন করবার অধিকার রয়েছে, কমপক্ষে ৫ টি করে ট্রেড করবে। পরে সিবিআই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই সরকারের সাথে শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে আলাপ করবে।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা এবং শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুর্শিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রাণিসম্পদ সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, বিজিএমইএ সভাপতিসহ কর্মকর্তারা।
আলোকিত প্রতিদিন/১৯জুলাই ২০২৫/মওম