আজ , ।   
Home Blog Page 340

২২জুলাই মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

আলোকিত ডেস্ক:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায়  ২২ জুলাই মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা।

রাত ৩টার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এ তথ্য জানান।

সূচি অনুযায়ী মঙ্গলবার রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সোমবার দুপুরে বিমান বিধ্বস্ত হয়ে সবশেষ ২৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

শোক ঘোষণার পরও পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় ক্ষুব্ধ ছিলেন শিক্ষার্থী এবং অভিভাবকেরা। কয়েকটি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনের সিদ্ধান্তও জানান। শেষ পর্যন্ত পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।

আলোকিত প্রতিদিন/২২ জুলাই ২০২৫/মওম 

শিশুদের কষ্ট সহ্য করতে পারিনি, তাই রক্ত দিতে চলে এসেছি’: তৃতীয় লিঙ্গের ব্যক্তি!

বিশেষ প্রতিনিধি, ‘আমরা হিজড়া। কিন্তু এই ছোট শিশুদের কষ্ট দেখে নিজেদের সামলে রাখতে পারিনি। তাই তাদের জন্য রক্ত দিতে চলে এসেছি আমরা। মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে এভাবেই কথাগুলো বলছিলেন আঁচল নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি।

আঁচলের মতোই এমন ২০০ জন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মানুষ এসেছেন বিমান দুর্ঘটনার শিকার শিশু ও আহতদের রক্ত দেওয়ার জন্য। আঁচল বলেন, নিষ্পাপ শিশু ও আহতদের রক্ত দেওয়ার জন্য আমরা ২০০ জনের মতো এখানে এসেছি। এখানের আহতরা আমাদের ভাইবোনের মতো। মূলত দুটো দল এখানে এসেছে, একটি মগবাজারের। অপরটি বনানীর।

সম্প্রদায়ের লিডার বেলুনি বলেন, ছোট বাচ্চাদের কষ্ট দেখে আমরা সহ্য করে থাকতে পারিনি। তাই আমি আমার লোকজন নিয়ে চলে এসেছি। স্বেচ্ছাসেবকরা বলছেন, যথাযথ পরীক্ষা নিরীক্ষা ও প্রক্রিয়ার মাধ্যমে তৃতীয় লিঙ্গের মানুষদের রক্ত গ্রহণ করা হবে।

দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।

মর্মান্তিক এ বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ জনে। এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শতাধিক।

আলোকিত প্রতিদিন/এপি

মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বিমান দুর্ঘটনায় লাশ হয়ে ফিরল মা!

বিশেষ প্রতিনিধি, মেয়েকে স্কুল থেকে আনতে বিমান দুর্ঘটনায় গিয়ে লাশ হয়ে ফিরল মা। এমন হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো নিহতের পরিবার ও তার নিজ গ্রামের মানুষ।

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো উম্মে হাবিবা রজনীর (৩৭) মৃত্যুর খবরে শোকে স্তব্ধ মেহেরপুরের গাংনী উপজেলার তার নিজ বাবার বাড়ি মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামের স্কুল পাড়ার পরিবারের স্বজন ও গ্রামবাসীরা।

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে নিহত রজনীর মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে পরিবার-পরিজন ও গ্রামবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন নিহতের মা, ভাইবোন ও প্রতিবেশিরা। পরিবার, স্বজন এবং এলাকাবাসীকে তাকে শেষবারের মতো দেখানোর পর কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সাজিপুর গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

নিহত উম্মে হাবিবা রজনী মটমুড়া ইউনিয়ন বিএনপির নেতা আবদুল হামিদের মেয়ে এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সাজিপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জোহরুল ইসলামের স্ত্রী। ঢাকায় কর্মরত স্বামী জোহরুল ইসলামের সঙ্গে উত্তরার একটি বাসায় বসবাস করতেন রজনী খাতুন। তাদের একমাত্র মেয়ে ঝুমঝুম খাতুন (১২) ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ঘটনার দিন প্রতিদিনের মতো মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন রজনী খাতুন। এ সময় হঠাৎ একটি প্রশিক্ষণ বিমান তাদের সামনে বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই উম্মে হাবিবা রজনী মারাত্মক আহত হয়। দগ্ধ অবস্থায় তাকে ঢাকার সিএমএইচ বার্ন ইউনিটে নেওয়া হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান রজনী।

তার এই মৃত্যুর ঘটনায় বাওট গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, রজনী ছিলেন অত্যন্ত স্নেহশীলা ও সদালাপী একজন নারী। তার এমন মর্মান্তিক মৃত্যু এলাকাবাসীর হৃদয়ে গভীর দাগ কেটেছে।

আলোকিত প্রতিদিন/এপি

বিমান বিধ্বস্তে আফসান ওহিকে পাওয়া গেলেও তার মা নিখোঁজ

আলোকিত ডেস্ক,  মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় গাজীপুরের কালিয়াকৈরের তৃতীয় শ্রেণির ছাত্র আফসান ওহিকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও তার এখনও নিখোঁজ রয়েছেন তার মা আফসানা প্রিয়া।

নিখোঁজ আফসানা প্রিয়া কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই এলাকার ওহাব মৃধার স্ত্রী। তার স্বামী একজন ব্যবসায়ী।

পারিবারিক সূত্রে জানা যায়, আফসান ওহি দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। তার মা আফসানা প্রিয়া প্রতিদিনের মতো ছেলেকে নিয়ে সোমবার সকালে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে যায়। ক্লাশ কক্ষে দিয়ে তিনি অভিভাবক কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ একটি বিমান বিধ্বস্ত হয়ে স্কুলের মাঠে পড়ে যায়। বিধ্বস্ত বিমানের আগুনের লেলিহান শিখা মাইলস্টোন স্কুলের একটি কক্ষে আগুন লেগে যায়। এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের বাঁচাতে ছোটাছুটি করেন। একপর্যায়ে আফসান ওহিকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও তার মা এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো নিখোঁজ রয়েছেন।

ওহাবের বড় ভাই দুলাল মৃধা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজি করেছি এখনো তার সন্ধান মেলেনি। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন কন্ট্রোল রুম ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে  অনুরোধ জানান তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

দগ্ধ শরীর নিয়ে ২০ শিশুকে বাঁচিয়ে তিনিও না ফেরার দেশে: শিক্ষিকা মাহেরীন চৌধুরী

আলোকিত ডেস্ক, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় যখন শোকের মাতম, তখন এক শিক্ষিকার আত্মত্যাগের গল্প উঠে এসেছে, যা সবাইকে স্তম্ভিত করেছে। ওই ভয়াবহ মুহূর্তে অন্তত ২০ জন শিক্ষার্থীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিজে প্রাণ হারিয়েছেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী।

এদিন দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি সেকশনের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ওই ভবনে ক্লাস চলছিল, যেখানে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের সূত্রে জানা গেছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর যখন আগুন ও ধোঁয়ায় চারদিক ছেয়ে যায়, তখন শিক্ষক মাহেরীন নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেন। তিনি দ্রুততার সঙ্গে আতঙ্কিত শিশুদের বের করে আনার চেষ্টা করেন।

তার প্রচেষ্টায় অন্তত ২০ জন শিক্ষার্থী অক্ষত বা সামান্য আহত অবস্থায় ভবন থেকে বের হতে সক্ষম হয়। কিন্তু দুর্ভাগ্যবশত, এই বীরত্বপূর্ণ কাজ করতে গিয়েই তিনি নিজে আটকা পড়েন এবং শেষ পর্যন্ত প্রাণ হারান।

উদ্ধার অভিযানে থাকা এক সদস্যও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এক অভিভাবক বলেন, ম্যাডাম অনেক ভালো ছিল। সেনাবাহিনী আমাদের বলেছে— শিক্ষিকার জন্য অন্তত ২০ জন শিক্ষার্থী বেঁচে গেছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫০ জনের বেশি দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। সরকার এই ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

আলোকিত প্রতিদিন/এপি

বিএনপির শীর্ষ নেতার নামে কটুক্তির প্রতিবাদে মানিকগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল 

মো: মহিদ:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা। ২১ জুলাই সোমবার সকালে জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার দিকনির্দেশনায় বিজয় মেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল কাদের, সিনিয়র সহ-সভাপতি বাবুল পীর, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারকারীদের এদেশের মানুষ বয়কট করবে।বিক্ষোভ মিছিলে জেলা শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
আলোকিত প্রতিদিন/২১জুলাই ২০২৫/মওম 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উত্তরার বিমান দুর্ঘটনার খবর প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ১জন নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের এই খবর বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বলা হয়েছে, রাজধানী ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে অন্তত একজন নিহত হয়েছেন।

আইএসপিআর বলেছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি বেলা ১ টা ৬ মিনিটে উড্ডয়ন করে।মার্কিন বার্তা সংস্থা এপি ‘ঢাকায় স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলেছে, বিমান বিধ্বস্তের এই ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিক্ষার্থীও রয়েছেন। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা চীনের তৈরি একটি এফ-৭ যুদ্ধবিমান প্রশিক্ষণ মহড়া চলাকালীন বিধ্বস্ত হয়েছে। ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীসহ অনেকে হতাহত হয়েছেন। তবে বাংলাদেশের ফায়ার সার্ভিস এই দুর্ঘটনায় এখন পর্যন্ত একজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার বলেছে, বাংলাদেশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হওয়ায় একজন নিহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

এছাড়াও মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক, ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে এক্সপ্রেস, ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে বাংলাদেশের এই বিমান বিধ্বস্তের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।

আলোকিত প্রতিদিন/২১জুলাই ২০২৫/মওম 

গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের বার্ষিক নৌভ্রমন: বিনোদনের সঙ্গে পেশাগত আলোচনা

কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধিঃ “নদী পথে সম্প্রীতির বার্তা নিয়ে সাংবাদিকদের নৌকা ভ্রমণ” বর্ষায় নদী পথে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক নৌকা ভ্রমণ ও আনন্দ উৎসব।
সোমবার (২১ জুলাই)  গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের হাটখোলা ব্রীজ সংলগ্ন ঐতিহাসিক শালদহ নদীর পাড় থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় উঠেন প্রেসক্লাবের সকল সাংবাদিকরা।
গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল কাশেম শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সকল সদস্যদের উদ্দেশ্য করে নৌকা ভ্রমনের আয়োজন সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
ফটোসেশন পর্ব শেষে সকাল সাড়ে ৮ টায় শুরু হয় নদীপথে ভ্রমণ। শালদহ নদী পেরিয়ে তুরাগ নদী গন্তব্য টাঙ্গাইলের জমিদার বাড়ি পরিদর্শন। চলতিপথে কবিতা আবৃত্তি, আড্ডা, মিউজিকের তালে তালে নাচ-গানে প্রকৃতির মাঝে সাংবাদিকদের আনন্দ উল্লাসে মুহূর্তগুলো ফুঁটে ওঠে। কর্মব্যস্ত জীবনে নদীপথে আড্ডায় কিছুটা হলেও বাড়তি আনন্দ যোগ হয়েছে।
গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম ও কোষাধ্যক্ষ আইয়ুব খান নৌকা ভ্রমন সফল করতে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। উক্ত ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফ খান বিশেষ ভূমিকা পালন করেন। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা যে যার অবস্থান থেকে ভূমিকা পালন করে। নৌকা ভ্রমণে ক্লাবের সকল সদস্যরা অনন্দ ভ্রমণে অংশ নেন।
নৌকা চলতে চলতে একপর্যায়ে দুপুর সোয়া ১টায় টাঙ্গাইল হাঁটুভাঙা লাল পাহাড় ক্ষ্যাত শালবন পাড়ে নৌকা নোঙর করা হয়। এসময় কেউ কেউ নদীতে সাঁতার কাটেন, ফুটবল খেলেন। তারপর সেখানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করা হয়।
খাওয়া দাওয়া শেষে ওই এলাকায় বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা বিভিন্ন স্থান ঘুরে দেখেন সাংবাদিকরা এবং দিনব্যাপী ভ্রমন শেষ করে ফিরে ভ্রমনের সমাপ্তি ঘটে।
আলোকিত প্রতিদিন/এপি

কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন 

আবু সায়েম:
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি ”   ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলা প্রশাসন ও  বন বিভাগের  যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী  বৃক্ষরোপন অভিযান এবং বৃক্ষমেলা-২০২৫  এর  শুভ উদ্বোধন করা হয়েছে।
 ২১ জুলাই সোমবার সকাল ১১ টায় শহরের  পাবলিক শহীদ দৌলত ময়দানে বেলুন উড়িয়ে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন কক্সবাজারের  জেলা প্রশাসক মোহাম্মদ  সালাহ উদ্দিন।
এর আগে  সকাল সাড়ে ১০ টার দিকে বনবিভাগের কার্যালয়ের সামনে  থেকে বাদ্যযন্ত্রের মাধ্যমে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক পর্যন্ত প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
র‌্যালি শেষে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
এসময় তিনি বলেন,বৃক্ষরোপনে সবাইকে এগিয়ে আসতে হবে।ছাত্রছাত্রীসহ সকলকে বৃক্ষরোপণের মাধ্যমে ভূমিকা রাখতে হবে।বন ও পরিবেশ সংরক্ষণে আরো বেশি সচেতন হতে হবে ও গাছ লাগাতে হবে এবং পরিচর্যা করতে হবে। প্রাকৃতিক দুর্যোগে একমাত্র গাছ রক্ষাকবচ হিসেবে কাজ করবে। তাই মানুষের জীবন বাঁচাতে গাছের  দরকার।
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের ভূমিকা অনস্বীকার্য।
বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) জসীম উদ্দিন চৌধুরী, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেন এবং কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান।
আলোচনা সভায় স্বাগত  বক্তব্য রাখেন,  কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক মনিরুল ইসলাম।
সভাপতির  বক্তব্যে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলাম  বলেন ,সুন্দর বাসযোগ্য শহর  গড়তে এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপনের  ভূমিকা অপরিসীম। বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশের ভারসম্য বিদ্যমানে অবদান রাখতে হবে।আমাদের সকলকে বৃক্ষরোপন করতে হবে এবং কোন কারণ ছাড়া গাছ কর্তন বন্ধ করতে হবে।বেশী বেশী চারা রোপন করে বন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।  কারণ,গাছপালা পরিবেশ সুরক্ষার পাশাপাশি বনজ ও ফলদ  গাছ  পুষ্টি জাতীয় খাদ্য উৎপাদনে অতুলনীয় ভূমিকা পালন করে।বৃক্ষমেলার ব্যাপারে প্রচার প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি আরো বলেন, এবারের বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে একটি করে ফলজ, একটি করে বনজ, একটি করে ঔষধি এবং অন্যান্য জাতের গাছের চারা আপনারা প্রত্যেকে নিজ আঙ্গিনায়,  বাসার ছাদে লাগাবেন। তাহলে আমাদের এই বৃক্ষমেলার আয়োজন সফল ও স্বার্থক হবে।
তিনি  অনুষ্ঠানে সকলে উপস্থিত হয়ে সফল করায় অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে,এবারের  বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলায়  ৩৫ টি স্টল অংশ গ্রহণ করে। বৃক্ষ মেলায় ফলদ, বনজ, ঔষধি এবং শোভাবর্ধনকারী জাতের লক্ষাধিক চারার সমাহার ঘটবে।
মেলায় নানা ধরনের চারা স্বল্প মূল্যে বিক্রি করা হচ্ছে,প্রতিদিন  সকাল ৯টা  থেকে রাত ৯ টা পর্যন্ত বনজ, ফলদ,ঔষধি এবং আরো নানা জাতের চারা পাওয়া যাবে।  আগামী ২৭ জুলাই  বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে।
আলোকিত প্রতিদিন/২১জুলাই ২০২৫/মওম 

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে নেই পাইলট!

বিশেষ প্রতিনিধি, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম আর বেঁচে নেই।

বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ও দগ্ধ হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থালে সাংবাদিকদের তিনি বলেন, তাদের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের লাশ উদ্ধার করেছে। অর্ধশতাধিক আহত ও দগ্ধকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, এ পর্যন্ত অর্ধশতাধিক এসেছে। সংখ্যা ক্রমে বাড়ছে। তাদের মধ্যে একজন মৃত। দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক ।

আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

স্কুলের একটি অ্যাকাডেমিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

আলোকিত প্রতিদিন/এপি