আজ , ।   
Home Blog Page 339

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:

জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান। তাদের হাতে ছিল এক উইকেট। মুস্তাফিজের করা ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ সহজ করেন দানিয়েল। পরের বলেও উড়িয়ে মেরেছিলেন এই ব্যাটার, তবে এবার বল যায় সরাসরি মিডউইকেটে দাঁড়িয়ে থাকা শামীমের হাতে। তাতে ৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।নতুন বলে আরো একবার শেখ মেহেদির ওপর ভরসা রাখেন লিটন। ইনিংসের প্রথম ওভার করতে এসে ভালো লাইন-লেংথে বোলিং করেছেন তিনি। তার ওভারেই উইকেটের দেখাও পেয়েছে দল। ওভারের শেষ বলে রান আউটের শিকার হয়েছেন সায়িম আইয়ুব।

এক প্রান্তে স্পিন দিয়ে শুরু করলেও আরেক প্রান্তে পেস আক্রমণে যান লিটন। নতুন বল তুলে দেন শরিফুলের হাতে। ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে ব্রেকথ্রু দিয়েছেন এই বাঁহাতি পেসার। লেগ বিফোরের শিকার হয়েছেন গোল্ডেন ডাক খাওয়া মোহাম্মদ হারিস। বেশিক্ষণ টিকতে পারেননি অভিজ্ঞ ফখর জামানও। লিটনের ক্যাচ বানিয়ে এই ওপেনারকে ফিরিয়েছেন শরিফুল। সাজঘরে ফেরার আগে ৮ বলে ৮ রান করেছেন ফখর।

ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন তানজিম সাকিব। আক্রমণে এসেই উইকেট পার্টিতে যোগ দেন এই পেসার। তৃতীয় বলটি খানিকটা খাটো লেংথে করেছিলেন সাকিব, অফ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাওয়া বলে আউট সাইড এজে উইকেটের পেছনে ধরা পড়েন হাসান নাওয়াজ। পরের বলেই ফিরেছেন মোহাম্মদ নাওয়াজও। তাতে ১৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

Litton Das ran Saim Ayub out, Bangladesh vs Pakistan, 2nd T20I, Mirpur, July 22, 2025

দলের এমন বিপদে হাল ধরার চেষ্টা করেন সালমান আলি আগা। তবে অধিনায়ক উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। উল্টো প্রচুর ডট খেলে দলের চাপ বাড়িয়েছেন। ২৩ বলে ৯ রান করা এই ব্যাটারকে দশক ওভারে ফিরিয়েছেন মেহেদি। সালমানের পথেই হেঁটেছেন খুশদিল শাহও।

দলীয় ফিফটির আগে ৭ উইকেট হারানো পাকিস্তানকে লড়াইয়ে ফেরান ফাহিম আশরাফ এবং আব্বাস আফ্রিদি। দুজনে মিলে অষ্টম উইকেট জুটিতে যোগ করেন ৪১ রান। ১৩ বলে ১৯ রান করেন আব্বাস। এরপর আহমেদ দানিয়েলকে নিয়ে শেষ পর্যন্ত লড়াই করেছেন ফাহিম। ১৯তম ওভারে আউট হওয়ার আগে ফাহিমের ব্যাট থেকে এসেছে ৩২ বলে ৫১ রান।

আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। ইনফর্ম তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে আজ সুযোগ দেওয়া হয়েছিল নাঈম শেখকে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না এই ওপেনার। ইনিংসের দ্বিতীয় ওভারে ফাহিম আশরাফকে স্কুপ করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে ৭ বল খেলে ৩ রান করেছেন নাঈম।

তিনে নেমে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক। রানের গতি বাড়াতে গিয়ে বড় শট খেলার চেষ্টা করেন। তাতেই যেন বিপদ ডেকে আনেন। সালমান মির্জাকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন তিনি।

Jaker Ali top scored with 55, Bangladesh vs Pakistan, 2nd T20I, Mirpur, July 22, 2025

ব্যর্থ হয়েছেন তাওহিদ হৃদয়ও। ইনিংসের পঞ্চম ওভারে রান আউটে কাটা পড়েন তিনি। পারভেজ ইমনের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রানের খাতা খুলার আগেই সাজঘরে ফিরতে হয় তাকে। হৃদয়ের আউটে কিছুটা হলেও দায় ছিল ইমনের, তাই বাড়তি দায়িত্ব ছিল তার ওপর। কিন্তু উল্টো দলের চাপ বাড়িয়ে পরের ওভারেই সাজঘরে ফেরেন ইমন। ১৪ বলে ১৩ রান করেছেন তিনি।

২৮ রানে চার উইকেট হারানোর পর বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলেন শেখ মেহেদি এবং জাকেরআলি। বিশেষ করে শেখ মেহেদি দুর্দান্ত ব্যাটিং করেছেন। সাম্প্রতিক সময়ে ধীরগতির ব্যাটিংয়ের জন্য সমালচিত হওয়া এই ব্যাটার আজ দারুণ ব্যাটিং করেছেন। ২৫ বলে ৩৩ রান করে মেহেদি ফিরলে ভাঙে ৫৩ রানের জুটি।

এরপরস শামীম হোসেন, তানজিম সাকিব এবং রিশাদ হোসেনরা দ্রুত ফিরলেও এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন জাকের। ৪৬ বলে স্পর্শ করেছেন ব্যক্তিগত ফিফটি। সবমিলিয়ে ৪৮ বলে করেছেন ৫৫ রান।

আলোকিত প্রতিদিন/২৩ জুলাই ২০২৫/মওম 

বাঘায় কবুতর কেনার ফাঁদে মোটরসাইকেল ছিনতাই, আটক ০১

আব্দুল আলিম, রাজশাহীর বাঘায় বলপূর্বক কেড়ে নেওয়া একটি টিভিএস (১১০ সিসি) মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাজদার রহমান ওরফে সাগর (পিতা: আব্দুল কুদ্দুস, গ্রাম: সরেরহাট) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২০ জুলাই ২০২৫) রাতে পুলিশের অভিযানে পাবনার ঈশ্বরদী থানার চরগড়গড়ি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

মোটরসাইকেল মালিক চকরাজাপুর ইউনিয়নের নীচ পলাশীফতপুর গ্রামের আনোয়ার দেওয়ানের ছেলে আল আমিন এ ঘটনায় বাঘা থানায় মামলা (নম্বর-১৮, তারিখ: ২০-০৭-২০২৫) দায়ের করেছেন। পরদিন সোমবার (২১ জুলাই) গ্রেপ্তারকৃত সাগরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মামলার বাদীর ভাই তামিম হোসেন এবং একই ইউনিয়নের চকরাজাপুর গ্রামের বিপ্লব হোসেনের পরিচয়ে জৈনক সাইফুল ব্যবসার উদ্দেশ্যে কবুতর কেনার কথা বলেন। তামিম ও বিপ্লব মোটরসাইকেল নিয়ে হালিম মাস্টারের ঘাট এলাকায় গিয়ে ৩০টি কবুতর বুঝিয়ে দেন। এরপর টাকা দেওয়ার কথা বলে তাদের বাঘা বাজারে এবং সেখান থেকে লোকমানপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে টাকা না দিয়েই মোটরসাইকেল রেখে তাদের দুজনকে ছেড়ে দেওয়া হয়। পরে আত্মীয়রা গিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে।

অভিযোগের ভিত্তিতে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম আছাদুজ্জামানের নির্দেশনায় পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডলের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আসামি সাগরকে গ্রেপ্তার করে মোটরসাইকেলটি উদ্ধার করে। ওসি জানান, গ্রেপ্তারকৃত সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে ২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

আলোকিত প্রতিদিন/এপি

মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনার মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
২২ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত মোঃ মোবারক হোসেন সাগর (২০) মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।সে মোহনগঞ্জ উপজেলা  বাহাম পশ্চিমপাড়া গ্রামে নানার বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করত।রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডিত সাগর মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন নিয়ে প্রায়ই তার মা মনোয়ারা বেগমের সঙ্গে ঝগড়া হতো। ২০২২ সালের ২৪ অক্টোবর মা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। ওই দিন বিকেলে ঘরের ভেতর দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে মাকে হত্যা করেন সাগর।এ ঘটনায় মনোয়ারা বেগমের ছোট ভাই ইউনুস মিয়া বাদী হয়ে মোবারক হোসেন সাগরকে আসামি করে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।আসামির জবানবন্দী ও দশ জন সাক্ষী সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিজ্ঞ বিচারক আসামি মোবারক হোসেন সাগরকে যাবজ্জীবন  কারাদণ্ডে দন্ডিত করেন।
আলোকিত প্রতিদিন/২২ জুলাই ২০২৫/মওম 

বিমান দুর্ঘটনা নিয়ে তথ্য গোপনের কিছু নেই : বিমানবাহিনী প্রধান!

বিশেষ প্রতিনিধি, মঙ্গলবার (২২ জুলাই) দুর্ঘটনায় নিহত বৈমানিকের জানাজার পর সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কী ঘটেছিল সেদিন। তার ভিত্তিতে কোনো ভুলত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।বিমানবাহিনী প্রধান বলেন, ‘পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানটিকে একটি খালি জায়গায় নামানোর জন্য এবং তিনি তার জীবনও উৎসর্গ করেছেন।
বিমানবাহিনী প্রধান বলেন, ‘আহতরা যেন সবার সহযোগিতায় দ্রুত সুস্থ হয়ে ‍উঠতে পারে—সেটিই এখন মূল লক্ষ্য।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিমান রক্ষণাবেক্ষণে বিমানবাহিনী কোনো আপস করে না।
হাসান মাহমুদ খাঁন বলেন, ‘প্রযুক্তি হয়তো পুরনো হতে পারে, কিন্তু এই বিমানগুলো পুরনো নয়।আলোকিত প্রতিদিন/এপি

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত!

আলোকিত ডেস্ক, আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) যে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে জানানো হবে। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন তিনি।

এদিকে, আজ সকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যে ছয় দাবিতে বিক্ষোভ করছে, সেগুলোর প্রত্যেকটি দাবিকেই যৌক্তিক বলে মনে করে মেনে নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আলোকিত প্রতিদিন/এপি

জামিন দিলে সব টাকা শোধ করে দিবো: আদালতে এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম!

বিশেষ প্রতিনিধি, আদালতের জামিন শুনানির দিনে নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেছেন, আমি জামিন পেলে সব টাকাই শোধ করে দেবো। আমাকে জামিন দিয়ে কাজ করার সুযোগ করে দেন আপনারা। আমি পালিয়েও যাবো না।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতের জামিন শুনানিতে তিনি এ কথা বলেন।

পরে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় আদালতের কাছে কথা বলার অনুমতি চান নজরুল ইসলাম। এসময় আদালত তাকে অনুমতি দেন, আমি সব টাকাই শোধ করে দেবো। আমাকে জামিন দিয়ে কাজ করার সুযোগ করে দেন। আমি পালিয়ে যাবো না। আমি ১৯৯০ সালে ১০ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি। বর্তমানে ৩০ হাজার কোটি টাকায় ব্যবসা নিয়ে গিয়েছি। আমার প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ৩ লাখ মানুষ জড়িত। তাদের মাসে ৬০ থেকে ৬৫ কোটি টাকা বেতন দিতে হয়। আমি কারাগারে থেকে বাহির না হলে তারা সবাই কাজ হারাবে। আমার ব্যবসা ধরার কোনও লোকও নেই। আমার দুই ছেলে লন্ডনে পরিবার নিয়ে থাকে। আমার কোম্পানিতে ৮০ থেকে ৯০টি ট্রাক ছিল এখন ২০টা আছে। আমাকে জামিন দেন। যাতে আমি সব টাকা পরিশোধ করতে পারি। দুদকের যে অভিযোগ তার বিষয়ে আমি পুরোপুরি অবগত নই। আমার পেছনে অনেক কর্মচারীরা আছেন তারা এসব কাজ করতে পারেন। আমাকে জামিন দেন।

এরপর বিচারক বলেন, জেলহাজতে থেকে টাকা পরিশোধ করেন। ধৈর্য ধরেন। জামিন পাবেন।

বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৬ ফেব্রুয়ারি দুদকের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গত ১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

তিন ম্যাচ খেলতে না পারার ক্ষোভ থেকে সাগরিকার ৪ গোল!

ক্রীড়া ডেস্ক:

সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। চারটি গোলই এসেছে সাগরিকার পা থেকে। শেষ ম্যাচে সেরাও হয়েছেন এই স্ট্রাইকার। লাল কার্ডের কারণে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ থাকায় মাঠের বাইরে থাকতে হয়েছিল। শেষ ম্যাচে ফিরেই মাঠ মাতালেন। প্রতিপক্ষকে দিলেন একাই ৪ গোল। খেলতে না পারার জেদ থেকেই একের পর এক গোল এসেছে- ম্যাচ শেষে সেটাই জানিয়েছেন সাগরিকা।

কিংস অ্যারেনাতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সবার অপেক্ষা সাগরিকার জন্য। কোচ পিটার বাটলার এবং অধিনায়ক আফিঈদা খন্দকারের সঙ্গে এসেছিলেন বাংলাদেশের ট্রফি জেতার অন্যতম কারিগর সাগরিকা।

৪ গোল করে সাগরিকা বললেন’, ”অনেক ভালো লাগছে৷ খেলতে পারছিলাম না এজন্য খারাপ লেগেছিল। জেদ কাজ করছিল। নেপালের বিপক্ষে মাঠে ফিরে গোল করতেই হবে। টিমমেটরা বলছিল, ‘নেপালের সঙ্গে খেলে দেখিয়ে দিবি।’ এখন সেটা করতে পেরে ভালো লেগেছে।”

LRLJfRd0নেপালের বিপক্ষে আগের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন সাগরিকা। এজন্য তিন ম্যাচ খেলতে পারেননি। তিন ম্যাচ খেলেই ৮ গোল করেছেন। সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি না পাওয়ায় খানিকটা আফসোস সাগরিকার, ‘তিন ম্যাচ খেলতে পারলে হয়তো হতে পারতাম।’ তিন ম্যাচ নিষেধাজ্ঞায় থেকে শিক্ষাও পেয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ড। তিনি বলেন, ‘মাথা গরম করলে হবে না। আমাদের ফরোয়ার্ডের মাথা ঠান্ডা রাখতে হবে।’

সাগরিকা বয়সভিত্তিক পর্যায়ে দুর্দান্ত খেলছেন। সিনিয়র দলে জায়গা পেলেও এখনও সেভাবে থিতু হতে পারেননি। জাতীয় দলে সাগরিকার সম্ভাবনা নিয়ে কোচ পিটার বাটলার বলেছেন, ‘নিঃসন্দেহে সে ভালো ফরোয়ার্ড। তার এই পারফরম্যান্স জাতীয় দলের জন্য প্রবেশদ্বার।

বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকার ম্যাচশেষে বলেছেন, ‘আমরা মাঠে নামার আগে উত্তরার বিমান দুর্ঘটনার খবরটা শুনি। এরপর আমরা চিন্তা করি যে আজকে আমরা তাদের জন্য খেলবো। যাঁরা নিহত হয়েছেন, জয়টা তাঁদের উৎসর্গ করব। আলহামদুলিল্লাহ, আমরা পেরেছি।’

সংবাদ সম্মেলনে এসেছিলেন নেপালের সহকারী কোচ। তিনি সাগরিকাকে ফাইনেস্ট স্ট্রাইকার হিসেবে আখ্যায়িত করে বললেন, ‘সাগরিকা দক্ষিণ এশিয়ার ফাইনেস্ট স্ট্রাইকার। আজকের ম্যাচে অসাধারণ খেলেছে। তাকে আটকানোর পরিকল্পনা ছিল আমাদের, কিন্তু কাজে আসেনি।’

আলোকিত প্রতিদিন/২২ জুলাই ২০২৫/মওম 

পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন : শাকিব খান!

আলোকিত ডেস্ক, ঢাকা রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে।

 

বিমান বিধ্বস্তের ঘটনায় দেশব্যাপী জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে দুর্ঘটনাস্থলের সেই ভিডিও। এমন মর্মান্তিক ঘটনা নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনেও। বেশ কয়েকজন তারকা ইতোমধ্যে শোক প্রকাশ করেছেন।

মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন বলে তিনি এই কথা বলেন।

আলোকিত প্রতিদিন/এপি

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়া হয়েছে: আইন উপদেষ্টা

আলোকিত প্রতিবেদক:

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

২২ জুলাই মঙ্গলবার দুপুর পৌনে ১টা নাগাদ কলেজের ৫ নম্বর ভবনের সামনে এ তথ্য জানান উপদেষ্টা।

শিক্ষার্থীদের ৬য় দফা দাবির মধ্যে রয়েছে— নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।

dhakapost

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটির ৫ নং ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কলেজ ভবনের ভেতরে দুই উপদেষ্টা আটকে আছেন।এদিন সকাল ১০টা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের গোলচত্বরে জমায়েত হতে শুরু করেন শত শত শিক্ষার্থী। তারা বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় ৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন।

এ সময় আন্দোলন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ঘোষণা দেন, দুপুর সাড়ে বারোটার মধ্যে তাদের সঙ্গে যদি সরকারের কোনো প্রতিনিধি কথা বলতে না আসে, তাহলে তারা উত্তরা বিএনএস সেন্টারের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন করবেন।

আলোকিত প্রতিদিন/২২ জুলাই ২০২৫/মওম 

২০ শিক্ষার্থীকে বাঁচানো সেই শিক্ষিকা ছিলেন তারেক রহমানের বোন!

আলোকিত ডেস্ক, রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে নিজে দগ্ধ হয়ে মারা যাওয়া সেই শিক্ষিকা মাহরিন চৌধুরীর পরিচয় জানা গেছে।তিনি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বোন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পুরনো একটি ভিডিওতে ওই শিক্ষিকা নিজেই এ তথ্য জানিয়েছেন।

ভিডিওতে ওই শিক্ষিকাকে বলতে শোনা গেছে, ‘আমি তারেক রহমানের বোন। আমার চাচা প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

মাহরিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপন খালাতো ভাই মহিদুর রহমানের মেয়ে। তার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলা পৌরসভার ৩নং ওয়ার্ডের চৌধুরী পাড়ায়। শিক্ষিকার স্বামী মনসুর হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষিকার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিচয় তুলে ধরেন স্বজনরা। সেখানে তুলে ধরা হয়, তিনি কখনোই রাজনৈতিক পরিচয় দিতেন না। বিএনপি চেয়ারপারসন যখন অসুস্থ হতেন, তিনি নিজে খাবার নিয়ে যেতেন। যেখানে বিএনপির বাঘাবাঘা নেতারাও যেতে পারতেন না গ্রেপ্তারের ভয়ে, সেখানে মাহরিন চৌধুরী যেতেন। কারাগার থেকে হাসপাতাল, সবখানে।

আরও জানা গেছে, বাইরের মানুষ তাকে চিনতেন মাইলস্টোন কলেজের শিক্ষক হিসেবে। কিন্তু আড়ালে তিনি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদরের ভাতিজি। মামাতো ভাই মহিদুর রহমান চৌধুরীর (তিনি এম আর চৌধুরী নামে পরিচিত) মেয়ে। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর আপন ভাইয়ের মতো তার পরিবার আগলে রাখেন এই মহিদুর রহমান। কথাগুলো অনেকের অজানা।

মিডিয়া ফোকাসের জন্য আজ অনেকেই অনেক কিছু করেন। কিন্তু শিক্ষক মাহরিন কখনোই কোনো প্রচারে আসতেন না।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে নিজে দগ্ধ হন এই শিক্ষিকা। সোমবার দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে সাতটায় তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

জানা যায়, শিক্ষার্থীদের উদ্ধারের পর নিজেই ঠিকঠাক বের হতে পারেননি মাহরিন চৌধুরী। ঘটনাস্থলে তার শরীরের একটি অংশ দগ্ধ হয়। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়, এবং সেখানেই তার মৃত্যু হয়।

আলোকিত প্রতিদিন/এপি