আজ , ।   
Home Blog Page 338

নবীনগরে ৩০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে  রাব RAB ব্যাটেলিয়ান-৯  এর  বিশেষ অভিযানে আজ ( ২২/৭/২৫) আনুমানিক রাত ১২টা ৪০ মিনিটের  দিকে আলিয়াবাদ গোলচত্বর থেকে ৩০ কেজি গাঁজা ও একটি পিক-আপসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করা  হয়।
লে. কমান্ডার  নাইমুল হক এর নেতৃত্বে  Rab – ৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি দল  গোপন সংবাদের ভিত্তিতে আলীয়াবাদ গোল চত্বরে এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন- আক্কাস,  পিতা – আব্দুল মওলা, গ্রাম-  মৈন্দ, মজলিশপুর, ব্রাহ্মণবাড়িয়া সদর এবং একই গ্রামের হাফিজ  উদ্দিনের ছেলে রকিবুল্লাহ।
 অধিনায়ক লে. কমান্ডার নাইমুল হক কর্তৃক জানানো হয়- তাদেরকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য নবীনগর থানায় সোপর্দ করা হয় ৷ মাদকের বিরুদ্ধে  এ রকম অভিযান অব্যাহত থাকবে ৷
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান- তাদের বিরুদ্ধে   মাদকদ্রব্য নিরোধ আইনে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে৷
আলোকিত প্রতিদিন/২৩ জুলাই ২০২৫/মওম 

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য ইরান প্রস্তত: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য ইরান প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসউদ। তিনি বলেছেন, ইসরায়েল যদি নতুন করে যুদ্ধ শুরু করে, তাহলে ইরান সম্পূর্ণ প্রস্তুত আছে।

একইসঙ্গে ইসরায়েল এবং ইরানের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি বেশিদিন টিকবে না বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

২৩ জুলাই বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সংবাদমাধ্যমটি বলছে, আল জাজিরাকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। বুধবার এই সাক্ষাৎকারটি প্রচারিত হয়। গত মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের ভয়াবহ সংঘাত শেষ হওয়ার পর এটিই ছিল তার প্রথম টেলিভিশন সাক্ষাৎকার। ওই সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়।

এদিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই বক্তব্য এমন সময় এলো যখন পশ্চিমা দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করছে। যদিও বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় প্রত্যাশিত মাত্রায় ক্ষতি হয়নি।

পেজেশকিয়ান বলেন, “ইসরায়েল যদি আবারও হামলা চালায়, তাহলে আমরা প্রস্তুত আছি এবং প্রয়োজনে ইসরায়েলের ভেতরে গিয়েও হামলা করতে পারব।”

তিনি বলেন, “এই যুদ্ধবিরতিকে আমরা টেকসই বলে মনে করি না। তাই যেকোনো পরিস্থিতির জন্য আমাদের সেনাবাহিনী প্রস্তুত। ইসরায়েল আমাদের ক্ষতি করেছে, আমরাও তাদের গভীরে গিয়ে আঘাত করেছি। তবে তারা তাদের ক্ষতির পরিমাণ গোপন করছে।”

তিনি আরও জানান, ইসরায়েলের হামলায় ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন এবং স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানের নেতৃত্ব ধ্বংস করে দেওয়া। তবে সে পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।

গত জুনে ১২ দিনের সংঘাতে ইরানে ৯০০ জনের বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে অনেকেই ছিলেন সাধারণ নাগরিক। অপরদিকে, ইসরায়েলে নিহত হন কমপক্ষে ২৮ জন। যুদ্ধবিরতি কার্যকর হয় ২৪ জুন।

পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে। তবে সেটি হবে আন্তর্জাতিক আইন মেনেই। তিনি বলেন, “(মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড) ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়— আমরা সেটি মেনে নিচ্ছি, কারণ আমরাও পারমাণবিক অস্ত্রের বিরোধিতা করি। এটি আমাদের রাজনৈতিক, ধর্মীয়, মানবিক এবং কৌশলগত অবস্থান।”

তিনি আরও বলেন, “আমরা কূটনীতিতে বিশ্বাসী, তাই ভবিষ্যৎ আলোচনায় দুই পক্ষের জন্য লাভজনক সমাধান হতে হবে। হুমকি বা একতরফা শর্ত আমরা মানি না।” ইরানের পারমাণবিক কর্মসূচি শেষ হয়ে গেছে বলে ট্রাম্প যে দাবি করেছেন সেটিকে “অলীক ধারণা” বলে উড়িয়ে দেন তিনি। পেজেশকিয়ান বলেন, “আমাদের ক্ষমতা আমাদের বিজ্ঞানীদের মাথায়— স্থাপনাগুলোতে নয়।”

পেজেশকিয়ান দাবি করেন, গত ১৫ জুন তেহরানে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল। ওই হামলায় তিনি হালকা আঘাত পান। তিনি বলেন, ইসরায়েল পরিকল্পনা করেছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যার মাধ্যমে দেশকে বিশৃঙ্খলায় ঠেলে দেওয়ার, যাতে সরকার পতন ঘটে। তবে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

সংঘাতের সময় যুক্তরাষ্ট্র যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তখন ইরান কাতারের আল-উদেইদ সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, “আমরা কাতার বা কাতারের জনগণের বিরুদ্ধে কোনো শত্রুতা পোষণ করি না। ওই হামলা ছিল শুধু যুক্তরাষ্ট্রের ঘাঁটির বিরুদ্ধে।”

তিনি জানান, হামলার দিন তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ফোন করে বিষয়টি পরিষ্কার করেছিলেন।

ইরানের এই প্রেসিডেন্ট বলেন, “আমি স্পষ্টভাবে এবং সততার সাথে বলছি যে আমরা কাতার রাষ্ট্রের ওপর আক্রমণ করিনি, বরং আমরা আমেরিকার একটি ঘাঁটিতে আক্রমণ করেছি যারা আমাদের দেশে বোমা হামলা চালিয়েছে। যদিও কাতার এবং কাতারের জনগণের প্রতি আমাদের সকল উদ্দেশ্যই ভালো এবং ইতিবাচক।”

আলোকিত প্রতিদিন/২৩ জুলাই ২০২৫/মওম 

নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তা*র

মোঃ আব্দুল ওয়াদুদ; চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক পিতার নির্মম অপরাধে স্তম্ভিত গোটা এলাকাবাসী। নিজের ১১ বছর বয়সী স্কুল পড়ুয়া কন্যাকে ধর্ষণের অভিযোগে মো. মহিউদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের সৈন্যেরটেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৫ মে সকাল ১১টার দিকে কর্ণফুলী থানার অধীন চরলক্ষ্যার কালা মিয়া সারাং বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন মা শাবনুর আক্তার (৪১) পারিবারিক ঋণের সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতে প্রতিবেশীর বাড়ি যান। এই সুযোগে মহিউদ্দিন চকলেট ও চিপস হাতে নিয়ে বাড়িতে প্রবেশ করে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এই ঘটনার পর মা শাবনুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানায়। এরপর ৭ জুলাই তিনি চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬-এ সরাসরি অভিযোগ দায়ের করেন।

বিচারক মোহাম্মদ শাহাদাত হোসেন ভূইয়ার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় মামলাটি গৃহীত হয়। আদালতের নির্দেশে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

 মহিউদ্দিন ২০০৩ সালে শাবনুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির তিন কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। তবে ৭ বছর আগে তিনি পারভীন আক্তার নামে আরেক নারীকে বিয়ে করে আলাদা সংসার শুরু করেন। আশঙ্কাজনক তথ্য হলো, ২ বছর আগে তিনি তার দ্বিতীয় কন্যাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। এছাড়াও মহিউদ্দিন নিয়মিত স্ত্রী ও সন্তানদের উপর শারীরিক নির্যাতন চালাতেন।

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ সাংবাদিকদের বলেন, আসামি মহিউদ্দিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আলোকিত প্রতিদিন/এপি

মাইলস্টোন শিক্ষিকা মাসুকার ইচ্ছে অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায় দাফন সম্পন্ন 

মোঃ নিশাদুল ইসলাম:
গত সোমবার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপর বাংলাদেশ বিমান বাহিনী (এয়ারফোর্সের) একটি এফ-৭ বিজিআই চাইনিজ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুর্ঘটনার ঘটনায় শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গিয়ে আহত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করা ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে মাইলস্টোন স্কুলের প্রাইমারি শাখার ইংরেজি মাধ্যমের ইংরেজি বিষয়ের শিক্ষিকা মাসুকা বেগম (নিপু)’র শেষ ইচ্ছা (অসিয়ত) অনুযায়ী গত  ২২ জুলাই মঙ্গলবার বাদ আছর আশুগঞ্জের সোহাগপুর ঈদগাহ মাঠে জানাযা শেষে তার বড় বোনের এলাকা সোহাগপুর গ্রামের প্রধান কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। বিমানটি যখন দুর্ঘটনায় পতিত হও ঠিক সেই সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস নিচ্ছিলেন তিনি। দুর্ঘটনায় তার শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে যায়। তাকে উদ্ধার করে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় সাড়ে ১২ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।পরে কোয়ান্টাম ফাউন্ডেশনে নিহতের লাশের গোসল করানো হয়ে গেলে বার্ন ইউনিট থেকে মাসুকার বড় বোন পাঁপড়ী রহমান ও স্বামী ব্যাবসায়ী খলিলুর রহমান তার লাশ গ্রহণ করেন। শিক্ষিকা মাসুকার ভগ্নিপতি খলিলুর রহমান জানান, মৃত্যুর আগে হাসপাতালে পাশের বেডে চিকিৎসাধীন আরেক শিক্ষককে মাসুকা তার মৃত্যু হলে যেন তাকে ব্রাহ্মণবাড়িয়ার সোহাগপুরে কবর দেওয়া হয় এ অসিয়ত করে গিয়েছিলেন। সে অনুযায়ী তার লাশ মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনিসহ তার স্বজনরা মিলে অ্যাম্বুলেন্সে করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিয়ে আসেন। পরে বাদ আসর আশুগঞ্জের সোহাগপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে ওই গ্রামের প্রধান কবরস্থনে তার লাশ দাফন করা হয়। উল্লেখ্য, নিহত শিক্ষিকা মাসুকা বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের সিদ্দিক আহমেদ চৌধুরীর ছোট মেয়ে। ৩ তিন ভাই বোনের মধ্যে মাসুকা ছিলেন সবার ছোট ।প্রায় ১৫ বছর আগে মাসুকার মায়ের মৃত্যু হলে তিনি মায়ের মৃত্যুর পর আশুগঞ্জের সোহাগপুরে বোনের কাছেই থেকেই বড় হয়েছিলেন। এদিকে তার এমন মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকূট ও আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রাম জুড়ে এক শোকের ছায়া নেমে এসেছে। শোকে মুহ্যমান তার পরিবারের কাউকে শান্তনা দেবার ভাষাও জেনো কারো জানা নেই।
আলোকিত প্রতিদিন/২৩ জুলাই ২০২৫/মওম 

ফেনীতে টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড অভিমুখে পদযাত্রা

মোঃ আতীক রোজেন,ফেনীতে টেকসই বাঁধ নির্মাণে ৮ দফা দাবিতে ফেনী পানি উন্নয়ন বোর্ড অভিমুখে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পদযাত্রাটি পানি উন্নয়ন বোর্ড কার্যালয় পর্যন্ত গিয়ে সেখানে অবস্থান কর্মসূচিতে করে।
ফেনীর সাধারণ জনগণ, ছাত্রসমাজ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে আয়োজিত এই  পথযাত্র কর্মসূচিতে অংশগ্রহণ করে।
পদযাত্রায় অংশ গ্রহণকারীরা তাদের ৮ দফা দাবিতে বলেন “প্রতিবছর আমরা ভাঙন আর বন্যায় ক্ষতিগ্রস্ত হই। প্রযুক্তিনির্ভর টেকসই বাঁধ ছাড়া এর সমাধান নেই,” বলেন স্থানীয় বাসিন্দারা।
“বাঁধ নির্মাণের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন হলে জনআস্থা ও কার্যকারিতা—দুটিই বাড়বে,” বলেন শিক্ষার্থীরা।
তাদের উত্থাপিত ৮ দফা দাবি:
১. টেকসই ও প্রযুক্তিনির্ভর বাঁধ নির্মাণ।
২. বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীর কাছে প্রদান।
৩. নদী শাসন ও অবৈধ বালু উত্তোলন বন্ধ।
৪. মুসাপুর ক্লোজার ও সংলগ্ন এলাকায় বাঁধের নিরাপত্তা জোরদার।
৫. খাল দখল ও খাল ভরাট করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ।
৬. ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ।
৭. দুর্যোগ প্রতিরোধে প্রকৌশল সংস্থার সমন্বিত পরিকল্পনা।
৮. ২০২৪ সালের বন্যা-পরবর্তী সরকারি পুনর্বাসন প্রকল্পের ব্যয় ও বিতরণ স্বচ্ছভাবে প্রকাশ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য সরবরাহ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য না করলেও, পদযাত্রার মাধ্যমে জনমনে বিষয়টি ব্যাপক সাড়া ফেলেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে আয়োজকরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি

বিদায়ী ম্যাচে রাসেলের ব্যাটে ঝড়, তবুও হারল ওয়েস্ট ইন্ডিজ!

ক্রীড়া ডেস্ক, ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে দেশের মাঠে বিদায় নিতে নেমেছিলেন আন্দ্রে রাসেল। কিন্তু তার সেই আবেগঘন মঞ্চ রঙিন হতে দিল না অস্ট্রেলিয়া। জশ ইংলিস ও ক্যামেরন গ্রিনের বিধ্বংসী ব্যাটিংয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে অজিরা। ফলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অষ্টোলিয়া।

৩৭ বছর বয়সী অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে নেমেছিলেন আবেগঘন এক সন্ধ্যায়। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের গার্ড অব অনার এবং ব্যাট-আকৃতির গিটার উপহার পান তিনি। ব্যাট হাতে ঝড় তুলতেও ভুল করেননি তিনি।
মাত্র ১৫ বলে ৩৬ রানের ইনিংসে হাঁকান ৪টি ছক্কা। একটি বল তো স্টেডিয়ামের বাইরে কলেজের ছাদেই গিয়ে পড়ে।অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে বড় অবদান রাখেন অ্যাডাম জাম্পা (২৯ রান দিয়ে ৩ উইকেট) ও গ্লেন ম্যাক্সওয়েল (১৫ রান দিয়ে ২ উইকেট)। অভিষিক্ত ম্যাথু কুহনেমানও দেখিয়েছেন সামর্থ্য। ম্যাচের শুরুতে ছয় ওভার টানা স্পিনে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
শেষদিকে রাসেল ও গুদাকেশ মোতির হাত ধরে শেষ দুই ওভারে ২৮ রান তোলে ক্যারিবিয়ানরা। কিন্তু ফিল্ডিংয়ে কিছু ভুল ও ক্যাচ মিসের পরও ব্যাটিং ঝড়েই সব ভুল ভুলে যায় অজিরা।সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে। ম্যাচটি জিতলে সিরিজ নিশ্চিত করবে অস্ট্রেলিয়া।সংক্ষিপ্ত স্কোর :ওয়েস্ট ইন্ডিজ : ৮-১৭২ (২০ ওভার)
ব্র্যান্ডন কিং ৫১, রাসেল ৩৬, জাম্পা ৩-২৯, ম্যাক্সওয়েল ২-১৫অস্ট্রেলিয়া: ২-১৭৩ (১৫.২ ওভার)
ইংলিস ৭৮*, গ্রিন ৫৬*, হোল্ডার ১-২০

ফলায়ল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী (৫ ম্যাচে সিরিজে ২-০)
ম্যান অব দ্য ম্যাচ: জশ ইংলিস।

গুলি করি, মরে একটা’ বলা সেই সাবেক ডিসি ইকবাল বরখা*স্ত!

আলোকিত ডেস্ক, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘গুলি করি, মরে একটা, আর মরে না, আহত হয় একটা’ বলা সেই ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

আজ বুধবার সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ওয়ারী বিভাগের প্রাক্তন উপ-পুলিশ কমিশনার বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত বছরের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সে।

সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী, পলায়নের শামিল এবং বিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় যেদিন থেকে অনুপস্থিত সেই তারিখ থেকে মোহাম্মদ ইকবাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন তিনি।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ যখন ছাত্র-জনতার বুকে গুলি চালাচ্ছিল তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে এ বিষয়ে তথ্য দিচ্ছিলেন ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন। এমন একটি ভিডিও ভাইরাল হয় তখন।

ছাত্র আন্দোলনের সময় ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, আসাদুজ্জামান খান কামালকে পুলিশ কর্মকর্তা ইকবাল হোসাইন বলছেন, ‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি মরে না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।

আলোকিত প্রতিদিন/এপি

জাতীয় স্বার্থের জায়গায় ফ্যাসিবাদবিরোধী শক্তিকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে : ডা.শফিকুর রহমান

আলোকিত প্রতিবেদক:

জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

২৩ জুলাই বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের মধ্যে দল এবং মতের ভিন্নতা থাকবে। এই ভিন্নতা নিয়েই আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে, জাতীয় স্বার্থবিরোধী সব কর্মকাণ্ডের বিরুদ্ধে, সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। তাই দলমত, জাতি-ধর্ম নির্বিশেষে আমাদেরকে নিবিড় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের অবস্থান থেকে আমরা সব সময় প্রস্তুত।

dhakapost

দলীয় সহকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে আসছি, সেভাবেই এই ধৈর্য অব্যাহত রাখতে হবে। আমরা কারো পাতা ফাঁদে পা দেব না। জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

‘ছাত্র, শ্রমিক এবং আপামর জনতার ঐক্য অটুট থাকুক। সবাই মিলেই আমরা আগামী প্রজন্মের প্রত্যাশা পূরণের ক্ষেত্র তৈরি করব, ইনশাআল্লাহ।’

আলোকিত প্রতিদিন/২৩ জুলাই ২০২৫/মওম 

সরকার বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা

আলোকিত ডেস্ক:

সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব এ কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

তিনি বলেন, সেখানে আমার নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই।

২৩ জুলাই বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ২২ জুলাই মঙ্গলবার শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগ দাবি করেছিলেন, এরপর দেখলাম শিক্ষা সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এখন শিক্ষা উপদেষ্টা কী করবেন? এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, সেটা সরকার বিবেচনা করবে। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করেছি। ব্যবস্থায় নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে সেটা। শিক্ষা সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারব না।

আপনি কি পদত্যাগ করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আপনি আমাকে জেরা করতে পারেন না। আমার পদত্যাগ চাওয়া হয়েছে। সেখানে আমার নিজে থেকে করার কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না।

তিনি বলেন, তারা (সরকার) যদি মনে করেন আমার কাজে এখানে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই।

আলোকিত প্রতিদিন/২৩ জুলাই ২০২৫/মওম 

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:

জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান। তাদের হাতে ছিল এক উইকেট। মুস্তাফিজের করা ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ সহজ করেন দানিয়েল। পরের বলেও উড়িয়ে মেরেছিলেন এই ব্যাটার, তবে এবার বল যায় সরাসরি মিডউইকেটে দাঁড়িয়ে থাকা শামীমের হাতে। তাতে ৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।নতুন বলে আরো একবার শেখ মেহেদির ওপর ভরসা রাখেন লিটন। ইনিংসের প্রথম ওভার করতে এসে ভালো লাইন-লেংথে বোলিং করেছেন তিনি। তার ওভারেই উইকেটের দেখাও পেয়েছে দল। ওভারের শেষ বলে রান আউটের শিকার হয়েছেন সায়িম আইয়ুব।

এক প্রান্তে স্পিন দিয়ে শুরু করলেও আরেক প্রান্তে পেস আক্রমণে যান লিটন। নতুন বল তুলে দেন শরিফুলের হাতে। ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে ব্রেকথ্রু দিয়েছেন এই বাঁহাতি পেসার। লেগ বিফোরের শিকার হয়েছেন গোল্ডেন ডাক খাওয়া মোহাম্মদ হারিস। বেশিক্ষণ টিকতে পারেননি অভিজ্ঞ ফখর জামানও। লিটনের ক্যাচ বানিয়ে এই ওপেনারকে ফিরিয়েছেন শরিফুল। সাজঘরে ফেরার আগে ৮ বলে ৮ রান করেছেন ফখর।

ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন তানজিম সাকিব। আক্রমণে এসেই উইকেট পার্টিতে যোগ দেন এই পেসার। তৃতীয় বলটি খানিকটা খাটো লেংথে করেছিলেন সাকিব, অফ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাওয়া বলে আউট সাইড এজে উইকেটের পেছনে ধরা পড়েন হাসান নাওয়াজ। পরের বলেই ফিরেছেন মোহাম্মদ নাওয়াজও। তাতে ১৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

Litton Das ran Saim Ayub out, Bangladesh vs Pakistan, 2nd T20I, Mirpur, July 22, 2025

দলের এমন বিপদে হাল ধরার চেষ্টা করেন সালমান আলি আগা। তবে অধিনায়ক উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। উল্টো প্রচুর ডট খেলে দলের চাপ বাড়িয়েছেন। ২৩ বলে ৯ রান করা এই ব্যাটারকে দশক ওভারে ফিরিয়েছেন মেহেদি। সালমানের পথেই হেঁটেছেন খুশদিল শাহও।

দলীয় ফিফটির আগে ৭ উইকেট হারানো পাকিস্তানকে লড়াইয়ে ফেরান ফাহিম আশরাফ এবং আব্বাস আফ্রিদি। দুজনে মিলে অষ্টম উইকেট জুটিতে যোগ করেন ৪১ রান। ১৩ বলে ১৯ রান করেন আব্বাস। এরপর আহমেদ দানিয়েলকে নিয়ে শেষ পর্যন্ত লড়াই করেছেন ফাহিম। ১৯তম ওভারে আউট হওয়ার আগে ফাহিমের ব্যাট থেকে এসেছে ৩২ বলে ৫১ রান।

আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। ইনফর্ম তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে আজ সুযোগ দেওয়া হয়েছিল নাঈম শেখকে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না এই ওপেনার। ইনিংসের দ্বিতীয় ওভারে ফাহিম আশরাফকে স্কুপ করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে ৭ বল খেলে ৩ রান করেছেন নাঈম।

তিনে নেমে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক। রানের গতি বাড়াতে গিয়ে বড় শট খেলার চেষ্টা করেন। তাতেই যেন বিপদ ডেকে আনেন। সালমান মির্জাকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন তিনি।

Jaker Ali top scored with 55, Bangladesh vs Pakistan, 2nd T20I, Mirpur, July 22, 2025

ব্যর্থ হয়েছেন তাওহিদ হৃদয়ও। ইনিংসের পঞ্চম ওভারে রান আউটে কাটা পড়েন তিনি। পারভেজ ইমনের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রানের খাতা খুলার আগেই সাজঘরে ফিরতে হয় তাকে। হৃদয়ের আউটে কিছুটা হলেও দায় ছিল ইমনের, তাই বাড়তি দায়িত্ব ছিল তার ওপর। কিন্তু উল্টো দলের চাপ বাড়িয়ে পরের ওভারেই সাজঘরে ফেরেন ইমন। ১৪ বলে ১৩ রান করেছেন তিনি।

২৮ রানে চার উইকেট হারানোর পর বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলেন শেখ মেহেদি এবং জাকেরআলি। বিশেষ করে শেখ মেহেদি দুর্দান্ত ব্যাটিং করেছেন। সাম্প্রতিক সময়ে ধীরগতির ব্যাটিংয়ের জন্য সমালচিত হওয়া এই ব্যাটার আজ দারুণ ব্যাটিং করেছেন। ২৫ বলে ৩৩ রান করে মেহেদি ফিরলে ভাঙে ৫৩ রানের জুটি।

এরপরস শামীম হোসেন, তানজিম সাকিব এবং রিশাদ হোসেনরা দ্রুত ফিরলেও এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন জাকের। ৪৬ বলে স্পর্শ করেছেন ব্যক্তিগত ফিফটি। সবমিলিয়ে ৪৮ বলে করেছেন ৫৫ রান।

আলোকিত প্রতিদিন/২৩ জুলাই ২০২৫/মওম