আজ সোমবার, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 326

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নকলায় কলম বিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন 

মোঃ নুর হোসাইন, বিশেষ প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলম বিরতিসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শেরপুরের নকলা প্রেসক্লাবসহ উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজ। একই সঙ্গে সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ দেশের সকল সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে কঠোর কর্মসূচি ডাক দেওয়ার হুশিয়ারি দিয়েছেন তাঁরা।
এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় নকলা প্রেসক্লাবের উদ্যোগে ও আয়োজনে ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় ভার্চুয়াল এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের  সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দৈনিক যায়যায়দিন’র প্রতিনিধি শফিউল আলম লাভলু, ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম লালন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, সহযোগী সদস্য হাসান মিয়া ও গোলাম আহমেদ লিমন প্রমুখ।
ভার্চুয়াল সভায় নকলা প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীগন যুক্ত ছিলেন৷ তারা সবাই সংক্ষিপ্ত আকারে নিজ নিজ মতামত পেশ করেন৷
আলোচনান্তে সর্বসম্মতিক্রমে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলম বিরতির সিদ্ধান্ত হয়। এছাড়া সাংবাদিক তুহিন হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা নাহলে লাগাতার কলম বিরতি ও মানববন্ধনসহ কঠোর কর্মসূচির ডাক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ আলোচনা সভার পরে সিদ্ধান্ত মোতাবেক সবাই নিজ নিজ ফেসবুক টাইম লাইনে প্রতিবাদি কলম বিরতি কর্মসূচির পোস্টার পোস্ট করেন এবং নিজের মতো করে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদ জানান।
এদিকে আজকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর গ্রামের বাড়িতে তার আত্মার মাগফিরাত কামনায় মিলাদের আয়োজন করা হয়েছে। মিলাদ শেষে উপস্থিত সকলের জন্য খাবারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্য দিকে সোসাল মিডিয়ার তার করা নিউজ গুলো ঘুরপাক খাচ্ছে। সোসাল মাধ্যমে যদিও বেশ কিছু আসামি আটক করা হয়েছে সকলের দাবি দ্রুত তাদের শাস্তি নিশ্চিত করা।
আলোকিত প্রতিদিন/এপি 

৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ৩০ বছর করাসহ ৮ দফা দাবিতে আগামী ১২ আগস্ট মঙ্গলবার সকাল ৬টা থেকে ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

রবিবার ১০ আগস্ট বিদ্যুৎ ভবনের বিজয় হলে সরকারের সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে আলোচনা হয় এবং সমাধানের জন্য প্রক্রিয়া শুরুর আশ্বাস দেয় সরকার।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন এবং সেতু মত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। এছাড়া উপস্থিত ছিলেন সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, সড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলমসহ বাস-ট্রাকের বিভিন্ন পরিবহনের নেতারা।

গত ২৭ জুলাই জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ ৮ দফা দাবি জানায় এবং দাবি আদায় না হলে ৭২ ঘণ্টার জন্য সব ধরনের বানিজ্যিক পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয়।

দাবিগুলো হলো— সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারাসহ সুপারিশ করা ধারাগুলো সংশোধন, বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করা, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ২০ ও ২৫ বছরের পুরোনো গাড়ির বিরুদ্ধে বিআরটিএর অভিযান স্থগিত রাখা, বাজেটে আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর (প্রিজাম্পটিভ ইনকাম ট্যাক্স) কমিয়ে আগের মতো বহাল রাখা, রিকন্ডিশন বাণিজ্যিক যানবাহন আমদানির মেয়াদ ৫ বছর থেকে ১২ বছর করা, দুর্ঘটনাকবলিত গাড়ি থানায় আটক হলে ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান, মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন, মহাসড়কে তিন চাকার যানবাহন এবং বিআরটিএ অনুমোদনবিহীন হালকা যানবাহনের পৃথক লেন ব্যবস্থা, ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত সরবরাহ এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম ১১ আগস্টের মধ্যে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় ১২ আগস্ট থেকে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দেন।

আলোকিত প্রতিদিন/১০আগস্ট ২০২৫/মওম

খসড়া ভোটার তালিকা প্রকাশ : মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ,নতুন যুক্ত ৪৫ লাখ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া অনুযায়ী মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৪৫ লাখ ভোটার। বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।

১০ আগস্ট রবিবার সকালে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।সচিব জানান, খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি জমা দেওয়া যাবে ২১ আগস্ট পর্যন্ত। এসব দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

তিনি জানান, সারা দেশের নির্বাচন অফিসগুলোতে একযোগে রবিবার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। হালনাগাদ ভোটার তালিকায় নতুন যুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার।

সচিব বলেন, আইন অনুযায়ী এ বছরের ২ মার্চ ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তখন ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়। তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার। একই সঙ্গে মৃত এবং কর্তন করা ভোটার হিসেবে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ৩১ আগস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, এছাড়া আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নবীন ভোটারদের এক বছর অপেক্ষা না করানোর জন্য নতুন আইনে এ সুযোগ রাখা হয়েছে।

সচিব জানান, এ বছর মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। ২ মার্চ একটি প্রকাশিত হয়েছে। আগামী ৩১ আগস্ট এবং ৩১ অক্টোবর আবার তালিকা প্রকাশ করা হবে।

এর আগে রবিবার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সারা দেশের নির্বাচন কর্মকর্তারা সেটি নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেন। এতে কারও তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ মিলবে ১২ দিন। যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।  আবেদন নিষ্পত্তি হবে ২৪ আগস্টের মধ্যে। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

আলোকিত প্রতিদিন/১০আগস্ট ২০২৫/মওম

গাজীপুরের সাংবাদিক তুহিনের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

মোঃ শিহাব উদ্দিন:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখা ও গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।। ১০ই আগস্ট রবিবার সকাল ১১টায় প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে গোপালগঞ্জ জেলার সকল সংগঠন ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একের পর এক সাংবাদিক হত্যার ঘটনায় দোষীদের বিচার না হওয়ায় দেশে দণ্ডমুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠা পেয়েছে। তুহিন হত্যার মতো নৃশংস ঘটনা প্রমাণ করে, দেশে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে।
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে এই মানব বন্ধনের আয়োজন করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখা, গোপালগঞ্জ জার্নালিস্ট ফেডারেশনসহ সকল সাংবাদিক সংগঠনের সাংবাদিক বৃদ্ধ।
এসময় বক্তব্য কালে গোপালগঞ্জ জার্নালিস্ট ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান বাবুল বলেন, গজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে যে সকল সন্ত্রাসীরা হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলানো দাবি জানান। তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ডের পেছনের গডফাদারদের শনাক্ত করে আইনের কাঠগড়ায় এনে বিচারের মুখোমুখি করা হোক।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি, দৈনিক ক্রাইম নিউজের সম্পাদক ও প্রকাশক ও দৈনিক ভোরের বানীর চিফ রিপোর্টার এ জেড আমিনুজ্জামান রিপন বলেন, সারা দেশে সাংবাদিক নির্যাতন, হত্যা, হামলা মামলা দিন দিন বেড়েই চলেছে। গত বৃহস্পতিবার ৭ই আগষ্ট রাত আনুমানিক ৮টার সময় পেশাগত দায়িত্ব পালন করে গাজীপুরে সন্ত্রাসীরা নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সেই সাথে কুপিয়ে গুরুতর আহত করেন সাংবাদিক আনোয়ার হোসেনকে। সত্য প্রকাশে যে দেশে হত্যা হয়, সে দেশের আইন-শৃংঙাখলা সরকারে নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে বলে আমরা মনে করি। তিনি তুহিনের হত্যাকারীদের মুখোশ খোলা সহ খুনিদের দ্রুত ফাসীর দাবি জানান।
এসময় আরো বক্তব্য রাখেন, দৈনিক বর্তমান গোপালগঞ্জের সম্পাদক ও বৈশাখি টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মো. মোস্তফা জামান, আর টিভির- আব্দুল্লাহ আল মামুন,  ৭১- টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি,চ্যানেল এস এর কাজী মাহামুদ ও দৈনিক প্রতিদিনের কাগজে গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সোহাগ সেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শিহাব উদ্দিন, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি হেমন্ত বিশ্বাস সাংগঠনিক সম্পাদক বিএমইউজে গোপালগঞ্জ হাজী কাবুল, সদস্য সচিব ও ক্রাইম নিউজ এর স্টাফ রিপোর্টার সোহাগ সিকদার, ক্রিয়া সম্পাদক, ক্রাইম নিউজের জেলা প্রতিনিধি এমডি নাঈম, সদস্য সচিব  দৈনিক দূরবীনের জেলা প্রতিনিধি সাকিব আল ফেরদৌস, দৈনিক পাঞ্জেরি পত্রিকার জেলা প্রতিনিধি মামুন রানা, সহ সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার প্রতিদিন এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সদস্য সচিব ও ক্রাইম  নিউজের সদর উপজেলা প্রতিনিধি, বরকত মোল্লা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর টুঙ্গিপাড়া শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা পত্রিকা জেলা প্রতিনিধি জসিম মুন্সী, সদস্য সচিব ও মানবাধিকারদের জেলা  প্রতিনিধি  আনোয়ার হোসেন রাজু, সদস্য সচিব আইবার্তা জেলা প্রতিনিধি মোঃ শাহাবুদ্দিন সুজা, মানিক শিকদার দৈনিক দেশের  কন্ঠ , মানবাধিকার কর্মী সুজন শিকদার,  রিকি, আবিরসহ আরো অনেকে।
আলোকিত প্রতিদিন/১০আগস্ট ২০২৫/মওম

ঢাকা বোর্ডে খাতা চ্যালেঞ্জে নতুন করে জিপিএ-৫ পেল ২৮৬ শিক্ষার্থী!

আলোকিত ডেস্ক, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৮৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজন ফেল থেকে সরাসরি জিপিএ-৫ অর্জন করেছেন। এছাড়া ফেল থেকে পাস করেছেন আরও ২৯৩ জন ছাত্র।

রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় ফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, এবার বোর্ডে মোট ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী দুই লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এ বছর আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় ২১ হাজার এবং চ্যালেঞ্জ হওয়া খাতার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।

সবচেয়ে বেশি আবেদন পড়েছে গণিত বিষয়ে—৪২ হাজার ৯৩৬টি খাতা। এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮টি খাতা চ্যালেঞ্জ করা হয়েছে। সবচেয়ে কম আবেদন এসেছে চারু ও কারুকলা বিষয়ে, মাত্র ৬টি ছিল।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না। বরং নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কি না, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না এবং ওএমআর শিটে নম্বর সঠিকভাবে উঠেছে কি না—এসব যাচাই করে প্রয়োজনে সংশোধিত ফল প্রকাশ করা হয় বলে তিনি জানান।

আলোকিত প্রতিদিন/এপি 

ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি বানিয়ে দেবেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

খেলাধুলা, বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণ করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার বিসিবির সভায় রাঙামাটিতে ঋতুপর্ণার বাড়ি বানিয়ে হবে বলে সিদ্ধান্ত হয়। বিষয়টি জানিয়েছেন বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু।

বাংলাদেশের হয়ে দুইবার সাফ জয় করেছেন ঋতুপর্ণা। সবশেষ আসরেও হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। তবে তার বাড়িটি খুবই সাধারণ মানের। বাঁশের বেড়া দিয়ে তৈরি এই বাড়ি নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকবারই আলোচনায় এসেছে। সাফ জয়ের পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে বাড়ি করার জন্য জমি পেয়েছিলেন এই ফুটবলার। তবে কোনো এক অজানা জটিলতায় সেখানে বাড়ি করা হয়নি ঋতুপর্ণার।

বিসিবি এবার ঋতুপর্ণার পাশে দাঁড়াল। তবে কবে সেই কাজ শুরু হবে সেটি এখনো জানা যায়নি। বিসিবি প্রায়শই বাংলাদেশের নারী ফুটবলারদের বিভিন্ন সাফল্য এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ায়। সাফ জয়ের পর তাদের পুরস্কৃত করার পাশাপাশি নারী ফুটবলারদের বিদেশ সফরেও সাহায্য করেছে সংস্থাটি।

আলোকিত প্রতিদিন/এপি 

নোয়াখালীতে আগুনে পুড়ল ১১টি দোকান ও ১টি কারখানা

প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগে ১১টি দোকান ও গোডাউনসহ ১টি কাঠের আসবাবপত্র তৈরীর কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল ৯ আগস্ট শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সেবারহাট বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সেনবাগ, চৌমুহনী ও মাইজদীর পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১২টার দিকে সেবারহাটে একটি আসবাবপত্র তৈরির কারখানা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১২টি দোকান ও একটি কারখানা পুড়ে ছাই হয়ে যায়। রোববার সকাল সাতটায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনে আসবাবপত্র তৈরির কারখানা, মেশিনারিজ সামগ্রী, থাই অ্যালুমিনিয়াম পণ্য বিক্রির দোকানসহ কমপক্ষে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ভুক্তভোগী ব্যবসায়ীদের ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো.সাব্বির হোসেন বলেন, পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের কারণ তদন্ত শেষে বলা যাবে।
আলোকিত প্রতিদিন/১০আগস্ট ২০২৫/মওম

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন : শফিকুল আলম

শহিদুল্লাহ সরকার:
২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটা হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, ১০শে আগষ্ট রবিবার দুপুরে সাভারের খাগান এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঐতিহাসিক জুলাই বিপ্লব ২০২৪-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এসময় আরও বলেন,২০২৬ সালের নির্বাচনে সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই জানিয়ে তিনি আরও বলেন,জুলাই হত্যাকান্ডের সকল আসামিদের বিচার করা হবে ন্যায় প্রতিষ্ঠার জন্য বিচারটা একটু দেরিতে হচ্ছে কিন্তু সঠিক সময়ে তাদের বিচার কাজ সম্পন্ন করা হবে, জুলাই যোদ্ধাদের কারণে ফ্যাসিবাদ সরকারের  পতন হয়েছে। জাতিসংঘ সঠিক তদন্ত করেছে ৫ জুলাই ছাত্র জনতা হত্যা নিয়েও বলেন তিনি।
এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দুই শহীদের নামে চত্বর ও লাইব্রেরি উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন তিনি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ ফজলুর রহমান।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব,বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ।
এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অ্যাকটিভিস্ট ও শীর্ষ জুলাই যোদ্ধা আবু সদিক (কায়েম) সহ এসময় আরোও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/১০আগস্ট ২০২৫/মওম

‘বিয়ের দিন ঠিক করতে গিয়ে’ চোর সন্দেহে পি#টুনি, জামাই-শ্বশুরের মৃ*ত্যু

আলোকিত ডেস্ক, রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে গণপিটুনিতে জামাই ও চাচাশ্বশুরের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাস (৪০) ও মিঠাপুকুরের বালুয়া ভাটা গ্রামের প্রদীপ দাস (৩৫)। সম্পর্কে তারা ভাস্তি জামাই-শ্বশুর।

পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রূপলাল দাসের মেয়ের সঙ্গে মিঠাপুকুরের শ্যামপুর এলাকার লালচাঁদ দাসের ছেলে ডিপজল দাসের বিয়ের কথাবার্তা চলছিল। আজ রবিবার (১০ আগস্ট) বিয়ের দিন-তারিখ ঠিক করার কথা ছিল। এ জন্য গতকাল শনিবার বিকেলে প্রদীপ দাস নিজের ভ্যান নিয়ে রূপলাল দাসের বাড়ির উদ্দেশে রওনা হন। তবে রাস্তা না চেনায় তিনি সয়ার ইউনিয়নের কাজীরহাট এলাকায় এসে রূপলালকে ফোন করেন। পরে রূপলাল সেখানে গিয়ে তাকে নিয়ে রিকশায় করে ঘনিরামপুরের পথে রওনা হন।

সূত্র জানায়, রাত ১০টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছলে স্থানীয় কয়েকজন তাদের ভ্যানচোর সন্দেহে আটক করেন। এ সময় প্রদীপ দাসের ভ্যানে থাকা একটি বস্তা থেকে চারটি ছোট প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়। এর একটির ঢাকনা খুলে ঘ্রাণ শুঁকতে গিয়ে অচেতন হয়ে পড়েন পাশারিপাড়া গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেন ও বুড়িরহাটের মেহেদী হাসান।

 

পরে রাত ১১টার দিকে পুলিশ অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রূপলাল দাসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত প্রদীপ দাসকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ভোররাতে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের জন্য ভিডিও ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা।

তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক বলেন, ‘ভ্যান চোর সন্দেহে গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি 

আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার!

নিজস্ব প্রতিবেদক, আগামী জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ বাহিনীর ব্যবহারের উদ্দেশ্যে অন্তত ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা (বডিক্যাম) কিনছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ৪০ হাজার বডিক্যামের ক্রয় প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, এই ডিভাইসগুলো দেশের হাজারো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তিনি আরো জানান, আমরা অক্টোবরের মধ্যে বডিক্যামগুলো কেনার লক্ষ্য নিয়েছি, যাতে পুলিশ সদস্যরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসহ এর মূল বৈশিষ্ট্যগুলো নিয়ে যথেষ্ট প্রশিক্ষণ নিতে পারেন।

এ বিষয়ে জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কম্পানির সঙ্গে ক্যামেরা সরবরাহের বিষয়ে যোগাযোগ করেছে বাংলাদেশ। নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও কনস্টেবলরা এগুলো বুকে ধারণ করবেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্মকর্তাদের ক্রয় প্রক্রিয়া দ্রুত শেষ করতে এবং হাজারো পুলিশ সদস্যের জন্য সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘যে কোনো মূল্যে দেশের সব ভোটকেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য হলো ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা।’

আলোকিত প্রতিদিন/এপি