আজ সোমবার, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 325

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবীতে কালুখালীতে শোক র‌্যালী ও মানববন্ধন

মো: কায়ছার আলী, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের ফাঁসি, সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবীতে রাজবাড়ীর কালুখালীতে শোকর‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় কালুখালী প্রেসক্লাব সংলগ্ন কালুখালী প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ আবু সাঈদ মোল্লা নিলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কালুখালী প্রেসক্লাবের সদস্য মোখলেছুর রহমান, দৈনিক যায়যায়দিন পত্রিকার পাংশা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, দৈনিক কালবেলা পত্রিকার পাংশা প্রতিনিধি শামীম হোসেন, দৈনিক আমার সংবাদ এর কালুখালী প্রতিনিধি রাকিবুল ইসলাম, আইনবার্তার রাজবাড়ী প্রতিনিধি আদম আলী, দৈনিক সকালের সময়ের রাজবাড়ী প্রতিনিধি সমীর কান্তি বিশ্বাস, কালুখালী টাইমসের পরিচালক রাশেদুল হক রুমি, দৈনিক নাগরিক কন্ঠের রাজবাড়ী প্রতিনিধি আবু বকর সিদ্দিক, দৈনিক আরশীনগর পত্রিকার কালুখালী প্রতিনিধি শহিদুল ইসলাম, কালুখালী টুডের পরিচালক বোরহান উদ্দিন বিপ্লব, আমাদের মাতৃভূমির কালুখালী প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে দৈনিক রাজবাড়ী কন্ঠের পাংশা প্রতিনিধি এসকে পাল সমীর, দৈনিক জনকন্ঠের পাংশা প্রতিনিধি আকাশ মাহমুদ, দৈনিক চিত্রের পাংশা প্রতিনিধি উজ্জল হোসেন, দৈনিক কালবেলার কালুখালী প্রতিনিধি হামজা শেখ, দৈনিক জনতার আদালতের বালিয়াকান্দি প্রতিনিধি ইমদাদুল হক রানা, কালুখালী প্রতিনিধি আশিক হাসান, সময়ের আলোর প্রতিনিধি সেলিম মাহমুদ, দৈনিক বায়ান্নর জেলা প্রতিনিধি আমিরুল হক, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি ওয়াজেদ আলী, দৈনিক ঘোষণা পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক সীমান্ত বিশ্বাস, বাংলাদেশ সমাচারের পাংশা প্রতিনিধি জসিম উদ্দিন, কালুখালী টাইমসের বোরহান উদ্দিন খান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসি ও বর্তমান সরকারের নিকট সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান।

মানবন্ধন শেষে কালুখালী প্রেসক্লাবের সামনে থেকে একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি স্টেশন বাজারের আশপাশ রাস্তা পদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয়।

আলোকিত প্রতিদিন/এপি 

সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচারের দাবীতে আনোয়ারায় মানববন্ধন অনুষ্ঠিত

আলোকিত প্রতিদিন/এপি 

শিক্ষক-কর্মচারীদের বকে*য়া বেতন-ভাতার ত*থ্য চাইল মাউশি!

বিশেষ প্রতিনিধি,নতুন করে সরকারিকরণ হওয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীদের ২০২২-২৩ অর্থবছরের বকেয়া বেতন-ভাতার তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির সহকারী পরিচালক (বাজেট) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক স্মারকে এসব তথ্য চাওয়া হয়।

আজ সোমবার (১১ আগস্ট) মাউশির ওয়েবসাইটে স্মারকটি প্রকাশ করা হয়েছে।

নতুন সরকারিকরণকৃত মাধ্যমিক বিদ্যালয়সমূহ-এর কর্মরত শিক্ষক-কর্মচারীগণের ২০২২-২৩ অর্থবছরের বকেয়া বেতন-ভাতাদি প্রদানের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংযুক্ত তালিকা অনুযায়ী স্ব স্ব প্রতিষ্ঠানের নামের পাশে বর্ণিত প্রয়োজনীয় তথ্যাদি এবং কাগজপত্র সংযোজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

অন্য পৃথক দুই আদেশে নতুন সরকারিকরণকৃত মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়সমূহের অবসরপ্রাপ্ত/পিআরএল ভোগরত/মৃত শিক্ষককর্মচারীগণের বকেয়া বেতন-ভাতাদির আবেদনকৃত চাহিদার সাথে প্রয়োজনীয় তথ্যাদি জমা প্রদানের নির্দেশ দিয়েছে মাউশি।

আলোকিত প্রতিদিন/এপি 

ভারতে আট#ক ৫ বাংলাদেশি, নিজেদের আ. লীগ কর্মী ও পুলিশ সদ*স্য দাবি!

আলোকিত ডেস্ক, ভারতের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস এলাকায় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত শনি ও রবিবার তাদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের তিনজন নিজেকে আওয়ামী লীগ কর্মী এবং একজন নিজেকে পুলিশ সদস্য দাবি করেছেন।

এদের মধ্যে চারজনকে সেখানকার জনসাধারণ ও পুলিশ ধরে নিয়ে যাওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতীয় বিএসএফ এবং মেঘালয় পুলিশের যৌথ অভিযানে ধরা পড়া চার বাংলাদেশির ভিডিও প্রকাশ হয়েছে। এতে দেখা গেছে, দক্ষিণ-পশ্চিম খাসি হিলে এক যুবককের ওপর হামলার ঘটনায় আটক চার বাংলাদেশি নাগরিককে হিন্দিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি ভিডিও চিত্রে দেখা গেছে, তিনজনের হাত বাঁধা। সবার হাফ প্যান্ট পরনে।

একজনের গায়ে ছেঁড়া গেঞ্জি থাকলেও বাকি দুজনের গায়ে জামা নেই। তাদের শারীরিকভাবে নির্যাতনের বিষয়টি স্পষ্ট। আরো একাধিক ভিডিওতে দেখা গেছে, তাদের বেঁধে নিয়ে যাচ্ছে সেখানকার পুলিশ। সঙ্গে কয়েক শ মানুষও রয়েছে। 

ভারতের গণমাধ্যম ‘শিলং টাইমস’সহ একাধিক গণমাধ্যম ঘেঁটে জানা গেছে, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম খাসি হিলসের রংদাংগাই গ্রামের এক যুবকের ওপর হামলা, অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনায় ৪ বাংলাদেশি নাগরিককে গত শনিবার গ্রেপ্তার করে পুলিশ।

 

সংবাদ মাধ্যমটিতে দক্ষিণ-পশ্চিম খাসি হিলসের পুলিশ সুপার (এসপি) বি. জিরওয়া বলেছেন, ‘গ্রামবাসীদের সহায়তায় রবিবার সকাল প্রায় ৭টার দিকে খোঞ্জয়ের কাছে গিলাগোড়া গ্রাম থেকে সর্বশেষ সন্দেহভাজনকে আটক করা হয়। আটক ব্যক্তি তাহিরপুর উপজেলার কলাগাঁও গ্রামের মোবারক মিয়া।’

আজ সোমবার শিলং টাইমসের অনলাইন ভার্সনে ‘এসডব্লিউকেএইচে (সাউথ ওয়েস্ট খাসিয়া হিলস) যুবকের ওপর হামলার ঘটনায় পুলিশের জালে ৫ বাংলাদেশি অপরাধী’ শিরোনামে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়, শুক্রবার (৮ আগস্ট) সন্দেহভাজন বাংলাদেশি সশস্ত্র অপরাধীদের একটি দল রংদাংগাই গ্রামের ২১ বছর বয়সী বলসরাং এ. মারাকের ওপর হামলা চালিয়ে তাকে অপহরণ করে। হামলার পর পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং স্থানীয় বাসিন্দারা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী খোঞ্জয় এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালায়। পরে শনিবার ৪ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে একজন নিজেকে বাংলাদেশ পুলিশের কনস্টেবল বলে দাবি করেছেন।

এদিকে মেঘালয়ের ‘হাইল্যান্ড পোস্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অভিযানে ঘটনাস্থল থেকে বাংলাদেশের পুলিশ কনস্টেবলের একটি আইডি, হাতকড়া, ম্যাগাজিনের কভার, পিস্তল হোলস্টার, রেডিও সেট, মোবাইল ফোন, মুখোশ, কুঠার, তার কাটার যন্ত্র ও বাংলাদেশি মুদ্রা জব্দ করেছে মেঘালয়ের পুলিশ।

আলোকিত প্রতিদিন/এপি 

‘শারীরিক সম্পর্ক করলে সুস্থ হবে’ বলে রোগীকে ধর্ষ*ণ, কবিরাজ গ্রেপ্তা#র

অনলাইন ডেস্ক, শারীরিক সম্পর্ক স্থাপন করলে সুস্থ হবে, তা না হলে অসুস্থ থেকেই যাবে’ এমন ভয়ভীতি দেখিয়ে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন কবিরাজ মিন্টু মিয়া। পরে ওই নারী মামলা করলে আত্মগোপনে যান কবিরাজ। অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে মিন্টু মিয়া।

রোববার (১০ আগস্ট) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করছে করেছে র‍্যাব-১৩। 

র‍্যাব জানায়, পেশায় কবিরাজ মিন্টু মিয়া মাঝে মধ্যে চিকিৎসার জন্য ভুক্তভোগীর বাড়িতে যাতায়াত করতেন তিনি। এক পর্যায়ে ভিকটিমকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন এবং রাজি না হলে সুস্থ হবেন না বলে ভয় দেখাতে থাকেন কবিরাজ মিন্টু।

গত ১ জুলাই দুপুরে ভিকটিমের বাড়িতে গিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন মিন্টু। ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ৮ আগস্ট রংপুর মহানগরীর হাজীরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন সেই নারী।

র‌্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, মামলার পর থেকে মিন্টু পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে র‍্যাব-১৩ সদর কোম্পানির একটি দল হাজীরহাট থানাধীন কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মিন্টুকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

আলোকিত প্রতিদিন/এপি 

১২০ বারের মতো পেছাল সাগর-রুনি হ#ত্যা মামলার প্রতিবেদন!

বিশেষ প্রতিনিধি, সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১২০ বার পেছানো হয়েছে।

বুধবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ দিন ধার্য করেন। এদিন তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালত নতুন তারিখ ধার্য করেন।

মামলার আসামিরা হলেন— রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির ২ নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছেন। বাকিরা কারাগারে এখনো আটক আছেন।

আলোকিত প্রতিদিন/এপি 

তারাগঞ্জে চোরসন্দেহে গণপি*টুনিতে নিহতের ঘটনায় গ্রে*ফতার-৪

শফিউল মন্ডল, রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে চোর সন্দেহে  নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, বুড়িরহাট এলাকার আক্তারুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৩৩), রহিমাপুরের মিজানুর রহমান (২২) ও সয়ার ইউনিয়নের ইবাদত হোসেন (২৭)।
নিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে অজ্ঞাতনামা ৭০০ জনকে আসামি করে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ভিডিও ফুটেজে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ. ফারুক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রুপলাল দাস তারাগঞ্জ বাজারে জুতা সেলাইয়ের কাজ করতেন। গত শনিবার আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটের দিকে মিঠাপুকুরের ছরান বালুয়া এলাকা থেকে ভাতিজি জামাই প্রদীপ লালকে নিয়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁদের পথরোধ করে জিজ্ঞাসাবাদ করেন। এরপর একপর্যায়ে তারা প্রদীপ লালের কালো ব্যাগ তল্লাশি করে ‘স্পিড ক্যানের’ বোতলে দুর্গন্ধযুক্ত পানীয় ও কিছু ওষুধ পান। বোতলের ঢাকনা খোলার পর দুর্গন্ধে বুড়িরহাট এলাকার মেহেদী হাসানসহ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। এতে উত্তেজিত হয়ে রুপলাল ও প্রদীপ লালকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে মাঠে নিয়ে প্রায় পাঁচ থেকে সাতশ জনের একটি জনতা লাঠি-সোটা ও লোহার রড দিয়ে মারধর শুরু করে।এমন পর্যায়ে তাদের কান দিয়ে রক্ত পড়তে শুরু করে।
 তাদের তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রুপলালকে মৃত্যু ঘোষণা করেন।ভাতিজি জামাই প্রদীপ লালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পাঠান।সেখানে প্রদীপ লাল ভোর ৪টায় মারা যান।
পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় রুপলালের লাশ বাড়িতে পৌঁছালে এলাকায় এক আবেগঘন পরিবেশের তৈরি হয়।পরে স্হানীয় জনতা লাশ মহাসড়কে রেখে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।পরে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানার আশ্বাসে জণগণ অবরোধ তুলে নেন।
এ বিষয়ে, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ফারুক বলেন, ঘটনার সময় বিভিন্ন ভিডিও ও তথ্যছবি বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।ঘটনার সাথে সম্পৃক্ত অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের কেউ পার পাবে না।
আলোকিত প্রতিদিন/এপি 

মৃত্যু*র আগে শেষ বার্তায় যা লিখেছিলেন আল-জাজিরার সাংবাদিক!

আলোকিত ডেস্ক, আল জাজিরার রিপোর্টার আনাস আল শরীফ। যারা নিয়মিত গাজা পরিস্থিতির খবর রাখেন, তারা অনেকেই তাকে চেনেন।নিয়মিত ক্যামেরার সামনে এসে এই সাহসী সাংবাদিক রিপোর্ট করতেন তিনি। গতকাল রবিবার আল শিফা হাসপাতালের প্রধান ফটকের সামনে ইসরায়েলি হামলায় নিহত হয় মোট সাতজন। যার মধ্যে পাঁচজন ছিল আল জাজিরার সাংবাদিক।ছিলেন আনাস আল শরীফও।

২৮ বছর বয়সী আনাস ছিলেন আল-জাজিরা আরবির পরিচিত মুখ। তিনি গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলের হামলা নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন করছিলেন। গত ৬ এপ্রিল শরীফ একটি ‘শেষ বার্তা’ লেখেন। মৃত্যুর পর প্রকাশের জন্য এই বার্তা রেখে গিয়েছিলেন তিনি।

সেখানে আনাস বলেন, যন্ত্রণার প্রতিটি ক্ষুদ্রতম রূপ অনুভব করেছেন। বারবার দুঃখ ও ক্ষতির স্বাদ পেয়েছেন। তিনি লিখেছেন, ‘তবু আমি কখনো দ্বিধা করিনি সত্য যেমন আছে, ঠিক তেমনই, বিন্দুমাত্র বিকৃতি বা ভ্রান্তি ছাড়াই তুলে ধরতে। আমার একমাত্র আশা ছিল, আল্লাহ যেন সাক্ষী থাকেন তাদের প্রতি, যারা নীরব থেকেছেন, যারা আমাদের হত্যাকে মেনে নিয়েছেন, আর যারা আমাদের শ্বাস পর্যন্ত রুদ্ধ করেছেন।

শরীফ আরো লিখেছেন, ‘আমাদের শিশু ও নারীদের ক্ষতবিক্ষত দেহও তাদের হৃদয়কে নড়াতে পারেনি, কিংবা দেড় বছরের বেশি সময় ধরে আমাদের জনগণের ওপর চলা হত্যাযজ্ঞ থামাতে পারেনি।’

বার্তার শেষে আনাস লেখেন, ‘আমি যদি মারা যাই, তারপরও আমি আমার আদর্শে অটল থাকব। আল্লাহর সঙ্গে আমার দেখা হচ্ছে। তিনি চিরস্থায়ী। আপনার গাজাকে ভুলে যাবেন না, আর আপনাদের প্রার্থনায় আমাকে ভুলে যাবেন না।

আলোকিত প্রতিদিন/এপি 

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা!

আলোকিত ডেস্ক, আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনদিনের সফরে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়ার পথে রওনা হন।

এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময়ের কথা রয়েছে।

এই সফরে আরো গুরুত্ব পাবে—প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি সহযোগিতা, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মেমোসের (মালয়েশিয়ান কোম্পানি) মধ্যে সমঝোতা সই, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (আইএসআইএস) মধ্যে সমঝোতা সই এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমআইসিসিআই) মধ্যে সমঝোতা সই হওয়ার কথা।

আলোকিত প্রতিদিন/এপি 

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন!

মানিকগঞ্জ প্রতিনিধি, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০ ঘটিকায় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন সেখানে।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে পরিকল্পিতভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তার জন্য বড় হুমকি। হত্যাকারীদের ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এর প্রভাব থেকে যাবে। এ ঘটনায় জরুরী দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে হবে। নইলে আন্দোলন চলমান থাকবে।

সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত নানা হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছে। এ অবস্থায় সরকারের উচিত সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট আইন ও নীতি প্রণয়ন করা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারোয়ার ছানু, সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, সহ-সভাপতি শাজাহান বিশ্বাস, আবুল বাশার আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আনসারী, সহ-সম্পাদক জাহিদুল হক চন্দন, সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম মিহহির, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/এপি