আজ সোমবার, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 323

শারীরিকভাবে সুস্থ ব্যক্তিদেরকেই হজের জন্য নিবন্ধন করাতে হবে : ধর্ম উপদেষ্টা

আলোকিত প্রতিবেদক:

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কেবল শারীরিকভাবে সুস্থ ব্যক্তিদেরকেই হজের জন্য নিবন্ধন করাতে হবে। শারীরিক সক্ষমতা না থাকলে কাউকে হজে নেওয়া যাবে না।

১৪ আগস্ট বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হজ গমনেচ্ছুক ব্যক্তিদের সঙ্গে হজ এজেন্সির যোগসূত্র তৈরির লক্ষ্যে এ হজ ও ওমরাহ মেলার আয়োজন করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

ধর্ম উপদেষ্টা বলেন, অসুস্থ ও শারীরিক সক্ষমতা নেই এরূপ ব্যক্তিদেরকে হজে নেওয়া হলে সরকারকে বিব্রত হতে হয়, নানারূপ বিড়ম্বনার শিকার হতে হয়। এজন্য শারীরিকভাবে অক্ষম ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে হজের জন্য ফিটনেস সার্টিফিকেট না দেওয়ার জন্য সিভিল সার্জনদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও শারীরিক সক্ষমতাবিহীন ব্যক্তিদেরকে হজে না নেয়ার জন্য হজ এজেন্সিগুলোকে অনুরোধ করেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ২০২৫ সালে আমরা একটি সুন্দর হজ উপহার দিতে পেরেছি। ইতোমধ্যে ২০২৬ সালের হজের কার্যক্রম শুরু হয়েছে। ২০২৬ সালের হজ গতবারের চেয়ে আরো উন্নত হবে।

তিনি বলেন, হাবের সঙ্গে আমার মন্ত্রণালয়ের কোনো বিরোধ নেই। আমরা পারস্পরিক সম্মান, মর্যাদা এবং ভ্রাতৃত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি। আগামীতেও হজযাত্রীদের স্বার্থে একসঙ্গে কাজ করে যাব। তিনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাবকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

হজ এজেন্সির উদ্দেশ্যে ড. খালিদ বলেন, অনেক এজেন্সি হজযাত্রীদের ব্যাগে মাদকদ্রব্যসহ সৌদি আরবের অননুমোদিত দ্রব্যাদি নিয়ে যায়। অনেকে দেশে ফেরার সময় হাজীদের মাধ্যমে অবৈধভাবে সোনা নিয়ে আসেন। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তিনি এ জাতীয় কাজ থেকে বিরত থাকার জন্য হজ এজেন্সিসমূহকে অনুরোধ জানান।

এ ছাড়া, তিনি হজ এজেন্সির সঙ্গে হজযাত্রীদেরকে চুক্তি সম্পাদন এবং হজযাত্রীদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এ মেলায় মোট ১৫৪টি স্টল রয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকসমূহ এ মেলায় হজ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম ও তথ্যসেবা প্রদর্শন করছে। এছাড়া, হজের প্রাথমিক নিবন্ধনের সুযোগও রয়েছে মেলার স্টলসমূহে। ১৬ আগস্ট বিকেলে এ মেলা শেষ হবে।

হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক, ঢাকার সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান ইব্রাহিম আবদুল্লাহ আল-আহমারী এবং হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বিশেষ অতিথির বক্তৃতা করেন।

আলোকিত প্রতিদিন/১৪ আগস্ট ২০২৫/মওম

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে গত জুলাইতে চালানো এই হামলায় অন্যান্য আরও সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত জুলাই মাসে তাদের বাহিনী ক্ষেপণাস্ত্র ও রকেট জ্বালানি উৎপাদন কারখানা, অস্ত্র ডিজাইন কেন্দ্রসহ ইউক্রেনের একাধিক সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এসব কারখানা রক্ষায় মোতায়েন পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে প্যাট্রিয়ট লঞ্চার ও ফায়ার কন্ট্রোল রাডার-দ্নিপ্রোপেত্রোভস্ক ও সুমি অঞ্চলে ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “কিয়েভ সরকার এবং তাদের পশ্চিমা সহযোগীদের রাশিয়ার ভেতরে গভীরে হামলার জন্য ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।”

আলোকিত প্রতিদিন/১৪ আগস্ট ২০২৫/মওম

লুট হওয়া সব পাথর আগের জায়গায় ফেলার নির্দেশ হাইকোর্টের

আলোকিত ডেস্ক:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সিলেটের ভোলাগঞ্জের লুট হওয়া সব পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলতে নির্দেশ দিয়েছেন আদালত।

১৪ আগস্ট বৃহস্পতিবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এদিকে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে দায়ের করা আরেকটি রিটের শুনানির জন্য আগামী রবিবার ১৭ আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।আদালতে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মীর একেএম নূরুন নবী। সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে এই রিট আবেদন করা হয়।

রিটে বলা হয়েছে, ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা নেয় এবং সেখানে যেন আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

এছাড়া, সিলেটের পর্যটন এলাকা ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার ব্যাখ্যা চেয়ে একটি রুল জারিরও আবেদন করা হয়েছে রিটে।

আলোকিত প্রতিদিন/১৪ আগস্ট ২০২৫/মওম

জামাই-শ্বশুরকে পি*টিয়ে হ#ত্যা, ৮ পুলিশ সদস্য বরখাস্ত

শফিউল মন্ডল, রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই এসআই ও ছয় কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে আজ।

গতকাল বুধবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলার পুলিশ সুপার আবু সাইম।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- তারাগঞ্জ থানার এসআই আবু জোবায়ের, এসআই সফিকুল ইসলাম, কনস্টেবল ফারিকুদ আখতার জামান, ধিরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবির, মোক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায় এরা সবাই বরখাস্ত হয়েছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্বে অবহেলার অভিযোগে ওই আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওইদিন ঘটনার সময়ে তারা তারাগঞ্জ থানায় মোবাইল টিমের দায়িত্বে ছিলেন।

সেই সঙ্গে ওই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জোবায়েরকে তদন্ত কার্যক্রম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। মামলার নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামকে।

এর আগে ‎গত শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বুড়িরহাটে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন রূপলাল দাস ও প্রদীপ দাস। নিহতরা সম্পর্কে জামাই-শ্বশুর।

এ ঘটনায় পরের দিন রবিবার তারাগঞ্জ থানায় রূপলাল দাসের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত ৭০০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন তিনি।

আলোকিত প্রতিদিন/এপি 

কোকাকোলার জরুরি নির্দেশনা, নিজেদের জনপ্রিয় এক পানীয় পান না করার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক:

পানি শোধনে ব্যবহৃত জীবানুনাশক থেকে উৎপাদিত রাসায়নিক ক্লোরেট উচ্চমাত্রায় থাকতে পারে— পরীক্ষায় এমন তথ্য পাওয়ার পর নিজেদের উৎপাদিত একটি জনপ্রিয় পানীয় পান না করতে জরুরি নির্দেশনা দিয়েছে কোকাকোলা।

তাদের আপেল জুস ‘অ্যাপলটাইজারের’ এর নির্দিষ্ট একটি ব্যাচে উচ্চমাত্রায় ক্লোরিট পাওয়া গেছে। এরপর এমন নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব অ্যাপলটাইজারের গায়ে কোড ৩২৮ জিই থেকে ৩৩৮ জিই পর্যন্ত লেখা আছে সেগুলো অনিরাপদ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এগুলোর মেয়াদ ছিল ৩০ নভেম্বর অথবা ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই কোডগুলো প্রত্যেকটি ক্যানের নিচে লেখা আছে। এই অ্যাপলটাইজার দক্ষিণ আফ্রিকায় উৎপাদন করে কোকাকোলা। এরপর সেগুলো যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে পাঠায়। বাংলাদেশ কোকাকোলার অ্যাপলটাইজার আমদানি করে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলো থেকে এই পণ্যের নির্দিষ্ট ব্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। এরমধ্যে অন্যতম বড় সুপারমার্কেট ও খুচরা বিক্রেতা সেইন্সবারি— যারা পণ্যটি বিপুল পরিমাণে মজুদ করেছিল, তারা নির্দিষ্ট ব্যাচের এ পণ্য না খাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। সঙ্গে যারা এগুলো কিনেছেন সেগুলো ফেরত দিতে বলেছে। ফেরত দিলে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

এক বিবৃতিতে সুপারমার্কেটটি বলেছে, “যেসব ক্রেতা উপরোল্লিখিত পণ্য কিনেছেন তাদের সেগুলো পান না করার আহ্বান জানাচ্ছি আমরা। এগুলো সেইন্সবারির নিকটস্থ দোকানে ফেরত দিয়ে সম্পূর্ণ অর্থ নিয়ে যান। এ ইস্যুতে অন্য কোনো পণ্যে সমস্যা হয়নি। যেকোনো ধরনের অসুবিধার জন্য অ্যাপেলটাইজার ক্ষমাপ্রার্থী।” পানি পরিশোধনের জন্য খাবারে সামান্য পরিমাণে ক্লোরেট থাকতে পারে। তবে বেশি পরিমাণে খেলে এগুলো স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এটি বেশি পরিমাণে খেলে আয়োডিন গ্রহণের ক্ষেত্রে সমস্যা হতে পারে। যা বিশেষ করে শিশুদের জন্য উদ্বেগজনক।

এরআগে গত জানুয়ারিতেও স্বাস্থ্য উদ্বেগ থাকায় কোকাকোলা যুক্তরাজ্য থেকে তাদের কিছু পণ্য ফেরত নিয়ে গিয়েছিল।

সূত্র: এক্সপ্রেস

আলোকিত প্রতিদিন/১৩ আগস্ট ২০২৫/মওম

গাইবান্ধায় বাকিতে চা-সিঙ্গারা না দেয়ায় গুলি দোকানদারসহ গুলিবিদ্ধ দুই

জোবায়দুর রহমান জুয়েল:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিত বাজারে বুধবার বেলা ১২টার দিকে বাকী না দেওয়ায় হোটেল মালিকের ছেলে ওয়াসিম আকন্দ (১৮) কে গুলি করেছে গোলাপ প্রামানিক (৩৬) নামে এক দূর্বৃত্ত। এসময় বাঁধা দেওয়ায় সেলিনা বেগম (৪০) নামে এক মহিলাকেও গুলি করে।
গুলিবিদ্ধ ওয়াসিম ওই বাজারের হোটেল ব্যবসায়ী ও পার্শ্ববর্তী ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদাড়িয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক আকন্দের ছেলে এবং গুলিবিদ্ধ সেলিনা বেগম একই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। তাদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলাপ প্রামানিক একই গ্রামের তয়েজ উদ্দিনের ছেলে। এবং কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের ফ্যাসিস্ট আ’লীগের সাবেক এমপি অ্যাড. উম্মে কুলছুম স্মৃতির পিএস ছিলেন। এলাকায় এমপি উম্মে কুলসুম স্মৃতির পালিত সন্তান হিসেবেও গোলাপ পরিচিত। তিনি সম্প্রতি মাদক ও চোরাকারবারী বিভিন্ন ব্যবসাসহ নানান অপকর্মের সাথে জড়িয়ে পড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোলাপ সঙ্গে দুইজনকে নিয়ে নাপিত বাজারে আবু বক্কর সিদ্দিকের হোটেলে চা-সিঙ্গারা খান। পরে দাম না দিয়ে চলে যাবার জন্য রওনা হন। এ সময় বাঁধা দিয়ে ওয়াসিম বাকি দেওয়া যাবে না বলে তাকে জানান। এবং আগের বাকী টাকাও পরিশোধের তাগাদা দেন। এ নিয়ে বাকবিতান্ডার এক পর্যায়ে কোমর থেকে পিস্তল বের করে ওয়াসিমের রানে গুলি করে গোলাপ। গুলিবিদ্ধ হয়ে ওয়াসিম মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করতে সেলিনা বেগম এগিয়ে গেলে তার রানেও গুলি করে গোলাপ।  এ সময় এলাকাবাসী এগিয়ে এলে ফাঁকা গুলি ছুড়ে তারা পালিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, গোলাপকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার সময় তিনি পিস্তল, বন্দুক নাকি অন্য কোনো অস্ত্র ব্যবহার করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তার কোন রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।
আলোকিত প্রতিদিন/১৩ আগস্ট ২০২৫/মওম

জাতীয় যুব পুরস্কার বিজয়ী নকলার রুবেলকে সংবর্ধনা!

মোঃ নুর হোসাইন, বিশেষ প্রতিনিধি: জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় কোটায় সফল আত্মকর্মী হিসেবে শেরপুরের নকলা উপজেলার মো. নূরে আলম সিদ্দিক (রুবেল) জাতীয় যুব পুরস্কার বিজয়ী হওয়ায় উপজেলা যুব উন্নয়ন অফিস ও শেরপুর যুব উন্নয়ন কার্যালয়ের প্রশিক্ষণার্থীরা তাকে সংবর্ধনা দিয়েছেন।
বুধবার দুপুরে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় নকলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান, শেরপুর যুব উন্নয়ন কার্যালয়ে কর্মরত প্রশিক্ষকগন ও বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
এরপরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি সার্বিক) মোসা. হাফিজা জেসমিন ও যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুরের উপপরিচালক (ডিডি) নূরুজ্জামান চৌধুরী-এঁর সাথে জাতীয় যুব পুরস্কার-২০২৫ বিজয়ী মো. নূরে আলম সিদ্দিক (রুবেল) আলাদা ভাবে সৌজন্য স্বাক্ষাৎ করেন। স্বাক্ষাৎকালে রুবেলকে অনুপ্রেরনা মূলক পরামর্শ প্রদান করেন তাঁরা।
উল্লেখ্য, কর্মসংস্থান সৃজন ও আত্মকর্মসংস্থানে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সফল আত্মকর্মী নূরে আলম সিদ্দিক (রুবেল)-কে জাতীয় যুব পুরস্কার-২০২৫ প্রদান করা হয়। কর্মসংস্থান সৃজন ও আত্মকর্মসংস্থানে অবদান রাখার পাশাপাশি সামাজিক নানান কর্মকান্ডের সাথে তিনি নিজেকে সরাসরি নিয়োজিত রেখেছেন। সে স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপন, গরিব ও অসহায়দের অর্থ সহায়তা, ক্রীড়া সামগ্রী বিতরণ, জাতীয় দিবস পালনসহ বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কাজের সাথে নিরলসভাবে জড়িত থেকে যুবসমাজের উন্নয়ন অবদান রেখে চলছেন।
তথ্য মতে, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে সারা দেশের সফল আত্মকর্মী ক্যাটাগরিতে ১২ জন ও যুব সংগঠক ক্যাটাগরিতে ৪ জনসহ মোট ১৬ জনকে জাতীয় যুব পুরস্কার-২০২৫ প্রদান করা হয়। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পুরষ্কার বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র এবং সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের সফলতার গল্পের সমন্বয়ে প্রকাশিত স্মরণিকাসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলেদেন।
এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন, যুব উন্নযয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডা. গাজী সাইফুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত ১২ জন সফল আত্মকর্মী ও ৪ জন যুব সংগঠকসহ অনেকে উপস্থিত ছিলেন।
সফল আত্মকর্মী ক্যাটাগরিতে দেশের ১২ জন পুরস্কার বিজয়ীর মধ্যে শেরপুরের নকলা উপজেলার পৌরসভার চরকৈয়া গ্রামের মরহুম মাওলানা মো. ফজলুল হক ও মোছা. নুরজাহান বেগম দম্পত্তির ছোট ছেলে মো. নূরে আলম সিদ্দিক (রুবেল) একজন। সে ময়মনসিংহ বিভাগীয় কোটায় সফল আত্মকর্মী হিসেবে নির্বাচিত হয়েছেন।

আলোকিত প্রতিদিন/এপি 

শিক্ষকদের কর্মসূচি: যান চলাচল বন্ধ, নগরবাসীর ভোগান্তি

আলোকিত প্রতিবেদক:

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সারা দেশ থেকে আসা হাজারও শিক্ষক ১৩ আগস্ট বুধবার সকাল থেকে অবস্থান করছেন রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে। এ সময় একসঙ্গে সড়কে অনেক মানুষ জড়ো হওয়ায় প্রেসক্লাবসহ আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যে রওনা হওয়া মানুষ। এ সময় যানজটে আটকে পড়া অনেককে পাঁয়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওয়া হতে দেখা যায়।

দুপুর পৌনে ১টার দিকে সরেজমিন দেখা যায়, শিক্ষকদের মহাসমাবেশের মূল মঞ্চ প্রেস ক্লাবের সামনে হলেও এটির বিস্তৃতি হাইকোর্ট মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত ছড়িয়েছে। যার কারণে যানবাহনের চাপ বেড়েছে আশপাশের প্রতিটি পয়েন্টে। মৎস ভবন, শাহবাগ, পল্টন, কাকরাইল এবং মগবাজার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

রাস্তা বন্ধ হওয়ার ফলে প্রেসক্লাব হয়ে চলাচল করা যানবাহনগুলো সচিবালয়ের সামনের রাস্তা ব্যবহার করে চলাচল করতে দেখা গেছে। ফলে ওই সড়কে যেমন ছিল যানবাহনের ধীরগতি, তেমনি দীর্ঘ ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।

বেলা ১২টার দিকে কাঁটাবন থেকে গুলিস্থান উদ্দেশে রওনা হয়েছিলেন ব্যবসায়ী মি: হোসাইন। কাঁটাবন থেকে বাসে উঠলেও তাকে বহন  করা বাসটি শাহবাগ মোড় পার হয়েই যানজটে আটকে যায়।  মৎসভবনে গাড়িতে বসে থাকা আরেক যাত্রী বলেন, ‘যাবো সদরঘাট। এতদূর হেঁটে যাওয়া সম্ভব না। তাই অপেক্ষা করছি।

ঢাকা মহানগর পুলিশ ডিএমপির রমনা ট্রাফিক বিভাগ জানিয়েছে, সমাবেশের কারণে প্রেসক্লাবসহ পাশেপাশের বিভিন্ন পয়েন্টে গাড়ির চাপ বেড়েছে। ছাড়িয়েছে অলিগলিও।

দুপুর ২টার দিকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)  বলেন, ‘প্রেসক্লাবে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় এর চাপ পাশেপাশের সড়কগুলোতেও পড়েছে। বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে দাঁড়ালেও সড়কে যানবাহনের চাপ এখনও রয়েছে। আমরা চেষ্টা করছি স্বাভাবিক রাখতে। আমাদের সদস্যরা কাজ করছে।’

শিক্ষকদের মহাসমাবেশ ঘিরে প্রেস ক্লাব এলাকায় আইনশৃঙ্খলাবাহিনীকে বেশ সতর্ক অবস্থানে দেখা গেছে। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রেসক্লাব এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

আলোকিত প্রতিদিন/১৩ আগস্ট ২০২৫/মওম

জাতীয়তাবাদী লেখক ফোরামের বাংলা একাডেমি ঘেরাও কর্মসূচি ৩১ তারিখ পর্যন্ত স্থগিত

নোয়াখালীতে নারীসহ আটকের ভিডিও ভাইরাল: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটকের দুদিন পর মো. নোমান বাবুকে (৩৩) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
১২ আগস্ট মঙ্গলবার  দুপুরের দিকে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সাময়িক বহিষ্কৃত মো.নোমান বাবু বেগমগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোয়াখালী জেলা শাখার অধীনস্থ বেগমগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো.নোমান বাবু আপনি দলের দায়িত্বে থাকা অবস্থায় সংগঠন পরিপন্হী অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়েছেন। যাহা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নিকট সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ রয়েছে। এ অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে আপনাকে বেগমগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক পদ থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হল।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো.নোমান বাবু বলেন,আমাকে বহিষ্কারের বিষয়টি শুনেছি। তবে আমাকে একটি নারীসহ ফাঁসানো হয়েছে। যারা ফাঁসিয়েছে তারা এখন বলবে আমি নির্দোষ।
প্রসঙ্গত, গত রোববার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ৮নং বেগমগঞ্জ ইউনিয়নের তফাদার গেইট এলাকার এক গৃহবধূর ঘরে অবস্থান করছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা নোমান বাবু । ওই সময় এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে স্থানীয় নেতৃবৃন্দ তাকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর তাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, আমরা একটা ভিডিও পেয়েছি। তাতে আমাদের মনে হয়েছে এটি অসামাজিক কাজ। তাই ওই সেচ্ছাসেবক দল নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/১২ আগস্ট ২০২৫/মওম