আজ সোমবার, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 322

কার্যক্রম নিষিদ্ধ থাকায় আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে অবস্থান করছে পুলিশ

আলোকিত প্রতিবেদক:

১৫ আগস্ট উপলক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গুলিস্তান কেন্দ্রীয় কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

১৫ আগস্ট শুক্রবার সকাল থেকে এ দৃশ্য দেখা গেছে। দলটি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেন জমায়েত হতে না পারেন সে জন্য আশপাশের এলাকায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা।

তবে সকাল থেকে এখন পর্যন্ত গুলিস্তান এলাকায় কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ১৪ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে উপস্থিত ছাত্রজনতা।

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসে হেনস্তার শিকার হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে দুই-এক জনকে চড়-থাপ্পর, মারধরও করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেফতার করেনি।

আলোকিত প্রতিদিন/১৫ আগস্ট ২০২৫/মওম

খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ, দোয়া মাহ*ফিল করবে বিএনপি !

বিশেষ প্রতিনিধি, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। এ উপলক্ষে সারাদেশের দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। কেক কাটাসহ আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান থাকছে না। খালেদা জিয়ার নির্দেশেই কয়েক বছর ধরে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা থেকে বিরত রয়েছে তাঁর দল। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান ছিলেন তিনি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ১১টায় নয়াপল্টনে দলের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হবে। এতে নেতারা উপস্থিত থাকবেন। ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী সৈন্যদের হাতে নির্মমভাবে নিহত হন। এর পরপরই তাঁর গড়া বিএনপির রাজনীতিতে যুক্ত হন খালেদা জিয়া। দলের নেতাকর্মীদের দাবির মুখে ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হন। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট জয়লাভের পর সরকার গঠন করে। ওয়ান-ইলেভেনের পর ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়। ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত বন্দি ছিলেন তিনি। সেই সময় বন্দি অবস্থায় প্রথমবারের মতো জন্মদিন কাটে তাঁর। একাদশ সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা হয় সাবেক এই প্রধানমন্ত্রীর।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন খালেদা জিয়ার সাজা বাতিল করে মুক্তি দেন রাষ্ট্রপতি। এর পর ৮ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। টানা ১৭ দিন চিকিৎসা শেষে ২৫ জানুয়ারি বড় ছেলে তারেক রহমানের বাসায় যান। টানা চার মাস চিকিৎসা শেষে মে মাসে ঢাকায় ফেরেন। এর পর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ অবস্থান করছেন তিনি।

গত বৃহস্পতিবার দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর জন্য দোয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধ, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলন ও ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তবে কেক কাটা কিংবা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার জন্য সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানানো হয়। এদিন খালেদা জিয়ার সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের দেখা করার কথা রয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি 

আলাস্কায় মুখোমুখি দুই বিশ্বনেতা,হবে কি ইউক্রেন যুদ্ধের অবসান

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন। ১৫ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া এই আলোচনায় দুই নেতা ভিন্ন  ভিন্ন অগ্রাধিকার নিয়ে হাজির হলেও মূল এজেন্ডা থাকবে ইউক্রেন যুদ্ধের অবসান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, পুতিন বহুদিন ধরেই ইউক্রেনের দখলকৃত এলাকা ধরে রাখার অবস্থানে অটল। অন্যদিকে ট্রাম্প খোলাখুলিভাবেই নিজেকে বৈশ্বিক শান্তিদূত হিসেবে প্রতিষ্ঠা করতে চান। বৈঠকে  উভয়েরই ভিন্নধর্মী কিছু সুযোগ পাওয়ার আশা রয়েছে— যেমন পুতিনের জন্য কূটনৈতিকভাবে পুনর্বাসন এবং আন্তর্জাতিক স্বীকৃতি। অন্যদিকে ট্রাম্পের লক্ষ্য অনুমান করা কঠিন, কারণ রুশ প্রেসিডেন্টকে নিয়ে তার সাম্প্রতিক মন্তব্যগুলো পরস্পরবিরোধী।

পুতিনের লক্ষ্য: প্রেসিডেন্ট পুতিন প্রথমেই যা পেয়েছেন, তা হলো স্বীকৃতি-বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই বার্তা যে, তাকে বিচ্ছিন্ন করার পশ্চিমা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বৈঠক আয়োজন এবং যৌথ সংবাদ সম্মেলনের ঘোষণা ক্রেমলিনের কাছে প্রমাণ দিচ্ছে, রাশিয়া আবারও বৈশ্বিক রাজনীতির শীর্ষ টেবিলে ফিরেছে।

আলাস্কা বেছে নেওয়ার পেছনে ক্রেমলিনের নানা কারণ আছে— প্রথমত, নিরাপত্তা; আলাস্কার মূল ভূখণ্ড রাশিয়ার চুকোটকা থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে, যা শত্রুভাবাপন্ন দেশগুলো এড়িয়ে ভ্রমণের সুযোগ দেয়। দ্বিতীয়ত, এটি ইউক্রেন এবং ইউরোপ থেকে অনেক দূরে, যা কিয়েভ ও ইইউ নেতাদের পাশ কাটিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কৌশলের সঙ্গে মানানসই।

এখানে ঐতিহাসিক প্রতীকও আছে— ঊনবিংশ শতকে জারশাসিত রাশিয়া আলাস্কা যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছিল। মস্কো এখন সেটিকে সীমান্ত পরিবর্তন এবং ভূখণ্ড দখলের যৌক্তিকতা হিসেবে ব্যবহার করছে।

তবে পুতিন শুধু স্বীকৃতি বা প্রতীকে সন্তুষ্ট নন। তিনি চান চারটি দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল — দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন — পুরোটাই রাশিয়ার হাতে রাখতে এবং কিয়েভ সেসব এলাকার অবশিষ্ট অংশ থেকেও সরে যাক।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ক্রেমলিনের হিসাব, ট্রাম্প যদি এই দাবিকে সমর্থন করেন, তবে কিয়েভের অস্বীকৃতির পর যুক্তরাষ্ট্র হয়তো তাদের সহায়তা বন্ধ করবে — আর সেই সুযোগে মস্কো-ওয়াশিংটনের সম্পর্ক উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা শুরু হবে।

অন্যদিকে, রাশিয়ার অর্থনীতি চাপের মুখে আছে। দেশটিতে বাজেট ঘাটতি বাড়ছে, তেল-গ্যাস রপ্তানি থেকে আয় কমছে। যদি এ পরিস্থিতি পুতিনকে যুদ্ধ শেষ করতে বাধ্য করে, তবে তিনি কিছুটা সমঝোতায় আসতে পারেন। যদিও আপাতত মস্কো যুদ্ধক্ষেত্রে নিজেদের এগিয়ে থাকার কথাই বলছে।

ট্রাম্পের লক্ষ্য: ২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধ শেষ করা সহজ হবে এবং তিনি কয়েক দিনের মধ্যেই তা করতে পারবেন। হোয়াইট হাউসে ফেরার পর থেকে তিনি কখনো ইউক্রেন, কখনো রাশিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে নাটকীয় বৈঠকে তিনি জেলেনস্কিকে তিরস্কার করেন এবং পরে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য সাময়িকভাবে স্থগিত রাখেন।

সাম্প্রতিক মাসগুলোতে তিনি আবাসিক এলাকাগুলোতে রাশিয়ার হামলার সমালোচনা করেছেন এবং রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার সময়সীমা বেঁধে দিয়েছেন, যদিও শেষ পর্যন্ত তা কার্যকর করেননি। এখন তিনি আলাস্কায় বৈঠকে “ল্যান্ড-সোয়াপিং” বা শান্তির বিনিময়ে ভূখণ্ড ছাড়ের প্রস্তাব তুলেছেন, যা কিয়েভের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

বৈঠককে ট্রাম্প কখনো “শুনানি সেশন” বা ট্রাম্পের কথা শোনার বিষয় বলে উল্লেখ করছেন, আবার কখনো বলছেন তিনি দুই মিনিটের মধ্যেই বুঝে যাবেন চুক্তি সম্ভব কি না। কখনো সম্ভাবনা কমিয়ে দিচ্ছেন, আবার মাঝপথে তা বাড়িয়েও দিচ্ছেন।

ইউক্রেন এবং ইউরোপীয় নেতারা বৈঠকের আগে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, যাতে তিনি কিয়েভের কাছে অগ্রহণযোগ্য কোনো চুক্তি না করেন। তবু বছরজুড়ে একটি বিষয় স্পষ্ট— ট্রাম্প চান তিনি যেন যুদ্ধের অবসান ঘটানো নেতা হিসেবে পরিচিত হন। উদ্বোধনী ভাষণে তিনি গর্বিত উত্তরাধিকার হিসেবে “শান্তিদূতের” পরিচয় দিতে চেয়েছিলেন এবং নোবেল শান্তি পুরস্কারের আকাঙ্ক্ষাও লুকাননি।

বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্প তার শাসনামলে সমাধান হওয়া বৈশ্বিক সংঘাতের কথা বলেন, তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে স্বীকার করেন, “আমি ভেবেছিলাম এটিই সবচেয়ে সহজ হবে, আসলে এটি সবচেয়ে কঠিন।”

যদি বৈঠক শেষে তিনি শান্তি প্রক্রিয়ায় অগ্রগতির দাবি করার সুযোগ পান, তবে তা অবশ্যই নেবেন— আর পুতিন হয়তো তা ঘটতে দেবেন, তবে রাশিয়ার শর্তে।

আলোকিত প্রতিদিন/১৫ আগস্ট ২০২৫/মওম

এক সময় ভা*ত খুঁজ*তো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে: পার্থ!

আলোকিত ডেস্ক, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ভোরে তিনি মাঝে মাঝে ৩০০ ফিট সড়কের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান তিনি, সেখানে বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিন হোটেলে যান। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে প্রচুর আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

উপদেষ্টা আসিফের এই বক্তব্যের পর বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার মধ্যরাতে দেওয়া ফেসবুক পোস্টে পার্থ লিখেছেন, ‘এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে।’

ফেসবুকে দেওয়া তার এই স্ট্যাটাসটি রাজনৈতিকভাবে ইঙ্গিতপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি কার উদ্দেশে এই পোস্ট দিয়েছেন সেটি স্পষ্ট করেননি তিনি।

এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত আন্দালিব রহমান পার্থের এই পোস্টে লাইক পড়েছে ৭৭ হাজার। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর এই পোস্টে পক্ষে বিপক্ষে ২০ হাজার ৫শ মানুষ মন্তব্য করেছেন এবং এটি শেয়ার হয়েছে আট হাজারের বেশি শেয়ার করেছেন।

আলোকিত প্রতিদিন/এপি 

তারেক রহমানের নির্দেশনায় বাঘায় বন্যা দুর্গতদের মাঝে বিএনপির খাদ্য সহায়তা বিতরণ!

আব্দুল আলিম, বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) ইউনিয়নের পানিবন্দী ৩টি গ্রামের ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

বিএনপির এ সহায়তা কার্যক্রমে রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার-এর উদ্যোগে শুকনা খাবার ও ওরস্যালাইন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ফজলুর রহমান খোকনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আবু সাইদ চাঁদ বলেন, “তারেক রহমান একজন মানবিক নেতা। তাঁর নির্দেশেই আমরা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। আগামীতেও আমাদের সহায়তা অব্যাহত থাকবে।”
ছাত্রদল নেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, “বিএনপি, ছাত্রদল ও অঙ্গ সংগঠনগুলো স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে দুর্গত মানুষের পাশে রয়েছে এবং থাকবে।”

সহায়তা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন—ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ করিম টিপু সরকার ও চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার।

প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, বন্যায় চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর, কালিদাসখালী, আতারপাড়া, চৌমাদিয়া, দিয়াড় কাদিরপুর, লক্ষ্মীনগর এবং গড়গড়ি ইউনিয়নের কড়ারি নওশারা, খানপুর গুচ্ছগ্রাম, আশরাফপুর, খানপুর নিচপাড়ার মানুষ আক্রান্ত হয়েছেন।

পলাশিফতেপুর গ্রামের রুনিয়া খাতুন জানান, তার ৩ বিঘা জমির ভুট্টা সম্পূর্ণ ডুবে গেছে।
কালিদাসখালী গ্রামের বাতেন মোল্লার ৫ বিঘা জমির কাউন ও ৩ বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে।
একই গ্রামের মজিবর শিকদারের ১০ বিঘা জমির পেঁপে বাগানে কোমর সমান পানি, আনোয়ার শিকদারের ৪ বিঘা জমির ধান ও পেঁপে বাগানও বন্যায় ডুবে গেছে।

স্থানীয়রা জানান, অনেকেই কাঁচা ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন। যাদের ঘরে পানি উঠেছে, তারা মাচা তৈরি করে থাকছেন এবং রান্নার জন্য অন্যত্র গিয়ে খাবার তৈরি করছেন।

গত পাঁচদিনে প্রায় ১,৭০০ বিঘা ফসলি জমি, গোচারণ ভূমি ও রাস্তাঘাট পানির নিচে চলে গেছে। পদ্মার ভাঙনের হুমকিতে রয়েছে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়সহ এর আশপাশের ৫০টি পরিবার।

বন্যার কারণে চকরাজাপুর উচ্চ বিদ্যালয় ও পলাশিফতেপুর উচ্চ বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেড়ার অর্ধেক অংশ পানিতে তলিয়ে গেছে।

চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার বলেন, “বন্যার পাশাপাশি কিছু এলাকায় ভাঙনও দেখা দিয়েছে। দুর্গত মানুষকে পোকামাকড়ের ভেতরে বসবাস করতে হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে অনেক ঘরবাড়ি ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, “দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

আলোকিত প্রতিদিন/এপি 

উপদেষ্টা আসিফ ভোরে খেতে যান নীলা মার্কেটে, বন্ধ থাকলে যান গুলশানের ওয়েস্টিনে!

বিশেষ প্রতিনিধি, ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর স্বীকারোক্তি অনুসারে, স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম এসেছে তার

অপুর বক্তব্যের ভিডিওটি গত বুধবার (১৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে শোরগোল তৈরি হয়েছে জনমেন।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, “বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তাই এখন এ বিষয়ে বেশি কিছু বলা উচিত হবে না আমার। আমার নাম আসার পর আমি অবাক হয়েছি। জানে আলম অপুকে চিনতাম ২০২২ সালে ছাত্র অধিকার পরিষদে, তবে তার সঙ্গে আমার শেষ দেখা ২০২৪ সালের ৫ আগস্টের আগে ছিল। এরপর কখনো তার সাথে আমার সাক্ষাৎ হয়নি।

এছাড়া, উপদেষ্টা আরো বলেন, “এমন অভিযোগের পর আমি শুনেছি যে, অপুর স্ত্রী সংবাদ সম্মেলন করেছেন এবং দাবি করেছেন যে, অপুকে গুম করে নিয়ে গিয়ে জোরপূর্বক সাক্ষাৎকার নেয়া হয়েছে। এসব বিষয় ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বন্ধ হয়ে গিয়েছিল।

তিনি কথা বলতে  ব্যক্তিগত অভ্যাসের বিষয়টি তুলে ধরেন। আসিফ মাহমুদ জানান, মাঝে মধ্যে রাতের কাজ শেষ করে ভোর হয়ে যায় তখন, তখন খাবার খেতে কোথাও যায়। সাধারণত তিনি গুলশানের নীলা মার্কেটে গিয়ে হাঁসের মাংস খেতে পছন্দ করেন। তবে যদি দোকান বন্ধ থাকে সেখানে, তখন ওয়েস্টিন হোটেলে চলে যান এই উপদেষ্টা।

কিন্তু যখন সাংবাদিকরা জানতে চান যে, সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিটি তিনি কি না, তিনি জানান, “হেলমেট পরা একজনকে সিসিটিভি ফুটেজে দেখানো হলে সেটা আমার হতে পারে কিনা—এটা কতটা বিশ্বাসযোগ্য? তদন্ত চলমান, তাই এ নিয়ে বেশি কিছু বলতে চাই না আমি।

এদিকে, জানে আলম অপু তার বক্তব্যে দাবি করেছেন যে, তিনি গুলশানে আসিফ মাহমুদ সজীবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তবে এই বিষয়ে উপদেষ্টা বলেন, “সেদিন আমি গুলশানে গিয়েছিলাম কিনা, সেটা মনে করতে পারছি না এখন।

আলোকিত প্রতিদিন/এপি 

লুট হওয়া সাদাপাথর আগের জায়গায় ফেলার নি*র্দেশ: হাইকোর্ট

বিশেষ প্রতিনিধি, লেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথ   র লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে লুট হওয়া সব পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট এক রিটের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এর আগে সাদাপাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

এতে আরো বলা হয়, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা নেয় এবং সেখানে যেন আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী এ রিট করেন তিনি।

এ ছাড়া সিলেটের পর্যটন এলাকা ভোলাগঞ্জ থেকে সাদাপাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার ব্যাখ্যা চেয়ে একটি রুল জারিরও আবেদন করা হয়েছে রিটে।

উল্লেখ্য, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। স্থানীয় প্রশাসনের সামনে দিনে-দুপুরে এসব পাথর তোলা হয় এবং প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি বলে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন মহল থেকেও।

আলোকিত প্রতিদিন/এপি 

নোয়াখালীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন তাসলিমা আক্তার

প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালীর চাটখিলে স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূ।
১৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন তার মামা আমিনুল ইসলাম। আগে, গত শুক্রবার ৮ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে তাদের জন্ম হয়। বর্তমানে তিন নবজাতক ও মা সুস্থ আছেন।
তিন সন্তানের জন্ম দেওয়া ওই গৃহবধূ উপজেলার খিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দেলিয়াই গ্রামের মনকাজী বাড়ির কবির হোসেনের স্ত্রী।
জানা যায়, গত বৃহস্পতিবার প্রসব যন্ত্রণা নিয়ে উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের গৃহবধূ তাসলিমা আক্তার চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে আসেন। তখন তিনি জানতেননা তার পেটে তিনটি ফুটফুটে সন্তান রয়েছে। চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)  ডাক্তার নিলিমা আক্তার বর্না আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে নিশ্চিত করেন যে, গৃহবধূর পেটে তিনটি বাচ্চা সন্তান রয়েছে। পরবর্তীতে শুক্রবার রাত ৯টার দিকে প্রসূতি বিভাগে হাসপাতালের ডাক্তার ও নার্সদের দীর্ঘক্ষণ চেষ্টায় ওই নারী তিনটি সন্তানই সুষ্ঠু ভাবে প্রসব করে। যার মধ্যে ২টি কন্যা সন্তান ও একটি ছেলে সন্তান রয়েছে। সন্তানদের সুস্থ দেখে খুশি গৃহবধূর পরিবার।
চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ব্যবস্থাপক ফারুক আহমেদ বলেন, প্রসূতি ওই নারী হাসপাতালে ভর্তির একদিন পর নরমাল ডেলিভারির মাধ্যমে তিনটি সন্তানের জন্ম দেয়। এখন মা ও তার সন্তানেরা সুস্থ আছেন।
আলোকিত প্রতিদিন/১৪ আগস্ট ২০২৫/মওম

মানিকগঞ্জে শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ক অভিভাবক সমাবেশ ও মতবিনিময়সভা অনুষ্ঠিত 

 প্রতিনিধি, মানিকগঞ্জ :

মানিকগঞ্জে শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ক অভিভাবক সমাবেশ ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মানিকগঞ্জ শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ক অভিভাবক সমাবেশ ও মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে।  আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা প্রশাসক (যুগ্ন সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা।  বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আশফাক হোসেন খান জয়ের সভাপতিত্বে  অনুষ্ঠিত এই আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শহীদুজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমীর হোসেন, পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম, খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি তোবারক হোসেন খান রিয়াদ, প্রধান শিক্ষক আব্দুল মজিদ মোল্লা,সহকারী প্রধান শিক্ষক একেএম তারিকুজ্জামান, ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য বুলবুল আহমেদসহ খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। আলোচনাসভায় বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা নিয়ে কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ড..মানোয়ার হোসেন মোল্লা বলেন-আমাদের সন্তানদের সৎ,যোগ্য ও আর্দশ দেশপ্রেমিক হিসাবে গড়ে তুলতে হবে।আর এ কাজটি সঠিক ভাবে করতে হলে অবশ্যই অভিভাবকদের মূল দায়িত্ব পালন করতে হবে।আমার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, স্কুলে সঠিক সময়ে যাচ্ছে কি না ইত্যাদি বিষয়গুলো নিয়মিত মনিটর করতে হবে।মাদক,সন্ত্রাস,অনৈতিক কাজ থেকে তাদের মুক্ত রাখতে হলে তাদের অবশ্যই নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিতে হবে।

আলোকিত প্রতিদিন/১৪ আগস্ট ২০২৫/মওম

খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

১৫ আগস্ট শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৮১ বছরে পা দিচ্ছেন। বিগত কয়েক বছরের ন্যায় এবারও দলীয় প্রধানের জন্মদিনে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে।

১৯৪৫ সালের এ দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া চতুর্থ। তার বাবা এস্কান্দার মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে। ১৯৬০ সালের আগস্ট মাসে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় বেগম খালেদার।

এ দম্পতির ঘরে ১৯৬৫ সালের ২০ নভেম্বর তারেক রহমান ও ১৯৬৯ সালের ১২ আগস্ট আরাফাত রহমান কোকোর জন্ম। ১৯৮১ সালের ৩০মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন। এর পরপরই জিয়াউর রহমানের গড়া বিএনপির রাজনীতিতে আসেন খালেদা জিয়া। তিনি ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হন।

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের পর ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এ পর্যন্ত তিন দফায় প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া। ১৯৯৩ সালে তিনি সার্কের প্রথম নারী চেয়ারপারসন হন। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট নির্বাচনে জয়লাভের পর তৃতীয়বারের মতো সরকার গঠন করে। ওয়ান-ইলেভেনের পর ফখরুদ্দীন সরকার ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে কারাবন্দি করে।

২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত কারাভোগ করেন তিনি। ২০০৮ সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কাঙ্ক্ষিত ফল না পেয়ে সরকার গঠনে ব্যর্থ হয়। দীর্ঘ সময় পরে দুদকের মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। দেশে করোনাভাইরাসের সংক্রমণ হলে ছয় মাসের জন্য সাজা স্থগিত করে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ৬ আগস্ট খালেদা জিয়ার সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,আগামীকাল ১৫ আগস্ট শুক্রবার ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং একই সঙ্গে ‘৭১ এর মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ, ‘৯০ এর গণতান্ত্রিক আন্দোলনে ও ‘২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল ব্যতিরেকে কেক কাটা কিংবা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার জন্য সব নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।  বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় শুক্রবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকদের মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

আলোকিত প্রতিদিন/১৪ আগস্ট ২০২৫/মওম