আজ সোমবার, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 321

নকলায় জনসচেতনতা সৃষ্টিতে জন্মদিনে পরিবেশ বান্ধব গাছের চারা উপহার

বিশেষ প্রতিনিধি: শেরপুরের নকলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জন্মদিনের দাওয়াতে পরিবেশ বান্ধব বিভিন্ন জাতের গাছের চারা উপহার দিয়ে এলাকাবাসীর নজর কেড়েছেন নকলা প্রেসক্লাবের সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। শনিবার বিকেলে নকলা পৌরসভার গ্রীনরোড এলাকায় জনসচেতনতা সৃষ্টি মূলক এই ব্যাতিক্রমি উপহার প্রদানের ঘটনা ঘটে।

জানা গেছে, নকলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র শিক্ষক মো. মোশারফ হোসাইন-এঁর একমাত্র পুত্র সন্তান মোহতাদী মাহমুদ তাহাদী এর জন্ম দিন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের সাংবাদিকসহ শুভাকাঙ্খিদের দাওয়াত দেওয়া হয়। তবে কোন প্রকার উপহার সামগ্রী গ্রহন করা হবেনা বলে সবাইকে জানিয়ে দেওয়া হয়। তাই সবার আদরের শিশু তাহাদীর জন্মদিনকে যুগযুগ ধরে স্মরণীয় করে রাখতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন জাতের ঔষধি, কাঠ, ফুল-ফল ও দৃষ্টিনন্দন গাছের চারা নিয়ে হাজির হন। তাদের ব্যতিক্রমী এ উপহার এলাকাবাসীর মধ্যে সচেতনতার সৃষ্টি হয়।

মোহতাদী মাহমুদ তাহাদীর বাবা মো. মোশারফ হোসাইন বলেন, ‘আমার একমাত্র ছেলের জন্ম দিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করি এবং আমন্ত্রিত অতিথিদেরকে আমার বাসায় দুপুরের খাবার গ্রহনের জন্য আগাম অনুরোধ জানাই। তবে কোন প্রকার উপহার সামগ্রী সাথে নাআনার বিশেষ অনুরোধ করা হয়। তথাপিও অধিকাংশ আমন্ত্রিতরা তাহাদীর জন্য বিভিন্ন জাতের গাছের চারা উপহার হিসেবে নিয়ে আসেন। গাছের চারা উপহার আনার বিষয়ে অতিথিদের যুক্তির কাছে হেরে গিয়ে তাদের বিশেষ এই উপহার গ্রহনে বাধ্য হই।’

দেলোয়ার হোসেন দেলু, আফরিন আন্না, হাফছা আইরিন মিলি, সেলিম রেজা, শারমিন আক্তার ইরিন, মাজহারুল ইসলাম লালন, হাসান মিয়া, গোলাম আহমেদ লিমন, মোশাফিরাত তাসনিম নুঝাত, আমান উল্লাহ আসিফ, এস.এম মনিরুজ্জামান, মোশাররাত তাসনিম রায়তা, মোহসিনাত তাসনিম রুফাইদা, মাহিম-উর রহমান মাহী, ইশরাত মেহনাজ লিজা, জারির, জান্নাতুল ফেরদৌস জিসা, ত্বাহা, সামিউল হাসান সামীসহ অতিথিরা জানান, গাছ কারো ব্যক্তিগত সম্পদ হলেও, পশু পাখিসহ সবাই এর সুবিধাভোগ করেন। তারা বলেন, ‘গাছের সুবিধা শুধু মানুষই ভোগ করেন না, পশু-পাখিরাও ফুল, ফলের মাধ্যমে এর সুবিধা ভোগ করে। তাছাড়া বন্য পাখির আবাসস্থল হিসেবে গাছ একমাত্র মাধ্যম। গাছ ফুল ফল দেওয়ার পাশাপাশি বড় হলে বেশ টাকা পাওয়া যাবে; যা সংসারের কাজে লাগবে। তাই উপহার হিসেবে পরিবেশ বান্ধব বিভিন্ন জাতের গাছের চারা এনেছি।’ এতেকরে মোহতাদী মাহমুদ তাহাদীর পরিবারের পক্ষ থেকে উপহার নাআনার অনুরোধ রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে কিছুটা হলেও ভূমিকা রাখা হলো বলে তারা মনে করেন। যেকোন অনুষ্ঠানে বই ও গাছের চারা উপহারের তালিকাতে রাখার আহবান জানান অতিথিরা।

আলোকিত প্রতিদিন/এপি 

মানিকগঞ্জে ১৫ আগস্ট আয়োজনের খিচুড়ি নিয়ে গেল পুলিশ!

আলোকিত প্রতিবেদক, মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঙালি ভোজের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে রান্না করা খাবার নিয়ে গেছে থানায় নিয়ে যায় পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে গণফোরামের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামালের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট দেন মফিজুল ইসলাম খান কামাল।

মফিজুল ইসলাম খান কামাল বলেন, দুপুরে কাঙালি ভোজের জন্য খিচুড়ি রান্না হচ্ছিল। এ সময় পুলিশ এসে রান্না করতে নিষেধ করেন তারা। পরে তার অনুরোধে রান্না সম্পন্ন হলেও, শেষ পর্যন্ত সেই খাবার পুলিশ নিয়ে যায়।

 

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, আমরা ওপরের নির্দেশ অনুযায়ী কাজ করেছি। রান্না করা খাবার আমাদের থানা হেফাজতে রয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি 

নড়াইলে বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদ পরিবার ও আহতদের স্বাস্থ্যসেবা ও ক্ষতিপূরণ কার্যক্রম শুরু!

জাহিদুল হক রনি:
নড়াইল জেলা প্রসাশন বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্বাস্থ্যসেবা ও আর্থিক ক্ষতিপূরণ কার্যক্রম শুরু করেছে। নড়াইল জেলায় ও জেলার বাইরে আন্দোলনে অংশ নিতে গিয়ে দু’জন শহিদ ও ৬৬ জন্য আহত হন। আন্দোলনে অংশ নেওয়া শহিদ সালাউদ্দিন সুমন ও শহিদ রবিউল ইসলাম লিমনের নাম ইতোমধ্যে সরকারি গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে।
সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানের কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। শহিদ পরিবারকে ইতোমধ্যেই প্রথম কিস্তিতে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে এবং দ্বিতীয় কিস্তির জন্য আরও ১০ লাখ টাকার সঞ্চয়পত্রের নথিপত্র সচিবালয়ে প্রেরণ হয়েছে,পাশাপাশি শহিদদের কবর বাঁধাই করে সংরক্ষণ করা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, শহিদ পরিবার নগদ মোট ৩০ লাখ টাকা এবং মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ১০ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে বাকি টাকা প্রদান করা হবে।
আন্দোলনে অংশ নেওয়া আহত ৬৬ জনের মধ্যে ২৭ জনকে প্রথম দফায় ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে এবং বাকিদের চেক প্রদানের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। শ্রেণীভেদে আহতরা সরকারি ভাতা পাবেন—
ক্যাটাগরি এ (অতি গুরুতর আহত): এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা ভাতা।
ক্যাটাগরি বি (গুরুতর আহত): নগদ ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা ভাতা।
ক্যাটাগরি সি (অল্প আহত): নগদ ১ লাখ টাকা ও মাসিক ১০ হাজার টাকা ভাতা।
এছাড়া আহতদের মধ্যে ৫২ জনকে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে, এর মাধ্যমে তারা আজীবন দেশের যেকোনো সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন।
এছাড়া জেলা প্রসাশক এর উদ্যোগে জেলা পরিষদের তহবিল থেকেও আহতদের সহযোগিতা করা হয়েছে। আবেদনকারী আহতদের কে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক। পাশাপাশি কেউ ব্যক্তিগত সমস্যার কথা জানালে জেলা প্রশাসক শারমিন জাহান আন্তরিক ভাবে বিভিন্ন সহযোগিতা ও সহায়তা করেছেন বলে জেলা প্রসাশন সূত্র নিশ্চিত করেন।
এ বিষয়ে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,
“আমাদের তহবিল থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা সহায়তা দেওয়ার নিয়ম রয়েছে। আমি যাচাই-বাছাই করে আবেদনকারী প্রকৃত  আহতদের কে সহায়তা দিয়েছি এবং চেষ্টা করেছি কাউকে খালি হাতে ফিরিয়ে না দেওয়ার। এছাড়া সরকারি যেসব সুবিধা রয়েছে, সেগুলোও আমরা প্রদান করছি। আইন ও নৈতিকতার মধ্যে থেকে আন্দোলনে শহিদ বেক্তিদের পরিবার ও আহতদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আশাকরি সামনে আরও কোন সরকারি সুযোগ সুবিধা পেলে, সেটিও বাস্তবায়ন করবো।”
আলোকিত প্রতিদিন/১৬ আগস্ট ২০২৫/মওম

প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময় বলেছেন, সেই সময়েই নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময় বলেছেন, সেই সময়েই নির্বাচন হবে। এ বিষয়ে অন্য কারও বলার কিছু নেই।

১৬ আগস্ট শনিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষিমার্কেট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে যে দাবি করছে, তার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তার উপরে আমাদের কারও কিছু বলার নেই। তিনি যেই মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। কে কী বলল, তা শোনার আমাদের দরকার নেই।

বাজার পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। তবে সংরক্ষণের কারণে আলুর মজুত বেড়েছে। কারওয়ান বাজারের সঙ্গে অন্যান্য বাজারে আলুর দামে ৪–৫ টাকার পার্থক্য থাকায় কৃষক এবং ভোক্তা—দুজনেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষক ন্যায্যমূল্য না পেলে ভবিষ্যতে আলু চাষ কমে যাবে, তখন আবার দাম বেড়ে যাবে। মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক দাম পান না, আবার ভোক্তাকেও বেশি দামে কিনতে হয়।

পলিথিন ব্যবহার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পলিথিনের কোনো উপকারিতা নেই। এই পলিথিনের জন্য আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় পানি আটকে যায় পলিথিনের জন্য। সহজে নষ্টও হয় না। আমরা যদি পলিথিন বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার করি, কৃষক লাভবান হবে, পরিবেশও সুরক্ষিত থাকবে।

আলোকিত প্রতিদিন/১৬ আগস্ট ২০২৫/মওম

নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই, সংস্কারেই মনোযোগ: ড. ইউনূস!

বিশেষ প্রতিনিধি, সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ কিংবা নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমি এমন ব্যক্তি নই, যার রাজনীতিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে আমার। আমার মূল মনোযোগ এখন অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে। তিনি বলেন, আমরা এক বছরের মধ্যেই অনেকদূর এগিয়েছি বলে তিনি জানান।

আগস্টে আমাদের প্রথম বছর শেষ হয়েছে এবং আমরা অনেক কিছু অর্জনও করেছি। এ অগ্রগতির মধ্যে রয়েছে ঐকমত্য কমিশন গঠন, যা ১১টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে কাজ করছে। চলতি মাসের শেষ নাগাদ কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত হবে। যা আরও অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থার পথে বড় অগ্রগতি হবে।

ড. ইউনূস বলেন, সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থা নিয়ে ঐকমত্য গড়ে তোলাও কমিশনের দায়িত্বের মধ্যে রয়েছে- যেমন সংসদ একক হবে নাকি দ্বিকক্ষবিশিষ্ট। রাজনীতিতে এসব বিষয়ে ঐকমত্য প্রয়োজন। এ নিয়ে বিতর্ক চলছে। তবে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে, যাতে তাদের অবস্থান বোঝা যায় এবং উন্মুক্ত আলোচনাকে উৎসাহিত করা যায়।

প্রধান আরো উপদেষ্টা বলেন, দেশকে সঠিক পথে ফেরানো হয়েছে এবং ফেব্রুয়ারির নির্বাচন হবে বহু বছরের মধ্যে প্রথম বিশ্বাসযোগ্য নির্বাচন। এর আগে শেখ হাসিনার সময়ে হওয়া তিনটি নির্বাচনে ভোট জালিয়াতি, বিতর্ক ও ভোটার দমনের অভিযোগ ছিল।

এবারের নির্বাচন দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত লাখো মানুষের জন্যও তাৎপর্যপূর্ণ হবে আমার বিশ্বাস। বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ কোটি ৬১ লাখ নিবন্ধিত ভোটার রয়েছে, যার মধ্যে নতুন ভোটার প্রায় ৪৫ লাখের বেশি।

আলোকিত প্রতিদিন/এপি 

নোয়াখালীতে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

প্রতিনিধি,নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে মো.শাকিল (২৭) নামে এক যুবলীগ নেতার বসতঘরে হামলা ভাঙচুর করে অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ১৫ আগস্ট শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে ৮নম্বর ওয়ার্ডের মোশকপুর গ্রামের বড়বাড়িতে এ ঘটনা ঘটে।  এর আগে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুবলীগ নেতা শাকিলের হামলায় যুবদলের ৩ নেতাকর্মি গুরুত্বর আহত হয়। ঘটনার পর থেকে যুবলীগ নেতা শাকিল গা ঢাকা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় যুবদল নেতা নাজমুল হাসান মিহির ও তার ভাই মাহিদুল কয়েকজন অনুসারী নিয়ে যুবলীগ নেতা শাকিলের বাড়ির কাছে এসে অবস্থান নেয়। একপর্যায়ে তারা শাকিলকে গালিগালাজ শুরু করলে তিনি বাড়ি থেকে বের হয়ে আসেন। ওই সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এতে যুবলীগ নেতা শাকিলের আঘাতে যুবদল নেতা নাজমুল হাসান মিহির, মাহিদুল আহত হয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
স্থানীয়রা আরও জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে রাত পৌনে ৮টার দিকে যুবদল নেতা নাজমুল হাসান মিহিরের অনুসারী মো.রুবেল (৩০), মো.রায়হান (২৮), মো.রাশেদ (২০), সালাম (২৬) সহ অজ্ঞাত আরো ১০/১৫ জন শাকিলের বাড়িতে গিয়ে তার বসতঘরে শাকিলকে খোঁজাখুঁজি শুরু করে। সেখানে যুবলীগ নেতা শাকিলকে না পেয়ে বসতঘর এলোপাতাড়ি কুপিয়ে পেট্রোল ঢেলে আগুন আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন আগুন দেখে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই বসতঘর পুরোপুরি আগুনে পুড়ে যায়।
এ বিষয়ে জানতে আহত যুবদল নেতা নাজমুল হাসান মিহির ও মাহিদুলের মুঠোফোনে কল দেওয়া হলেও সংযোগ পাওয়া যায় নি। তাই এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায় নি।
যোগাযোগ করা হলে আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন মানিক বলেন, দীর্ঘ দিন আমাদের ইউনিয়নে যুবদলের কোনো কমিটি নেই। ঘটনার পরপরই একাধিক আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বিষয়টি দেখছে। আমি এ বিষয়ে কোন কথা বলব না।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করি। বসত ঘর পুরোপুরি পুড়ে গেছে। তাদের প্রতিপক্ষের দুইজনও আহত হয়েছেন। পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে গুলি ছোঁড়ার কোন আলামত পাওয়া যায়নি। যাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের অভিযোগ দিতে বলা হয়েছে।
আলোকিত প্রতিদিন/১৬ আগস্ট ২০২৫/মওম

রূপগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নজরুল ইসলাম বাদল : রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার খাতুন এলাকায় শুক্রবার জুমার নামাজের পর খাদুন যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে  মাদক সেবক ও মাদক ব্যবসায়ী, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, নৈরাজ্য ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন স্থানীয় জনগণ, ছাত্র-শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এলাকাবাসী শান্তি ও নিরাপত্তা ফিরে পেতে একত্রিত হয়ে মাদক ও অপরাধ দমনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন তারাবো পৌর ইসলামিক পাঠাগারের সভাপতি খন্দকার আল আমিন, মিলন প্রধান, মকবুল সাউথ, মো. সোহেল রানা প্রমুখ। বক্তারা মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন এবং প্রশাসনের সহযোগিতায় অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
আলোকিত প্রতিদিন/এপি 

নির্বাচনের আগে সংস্কার এনে জটিলতা দূর করুন: ভি পি নূর 

মোঃ নিশাদুল ইসলাম, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি (ভিপি নুর) নুরুল হক নূর সৈরাচার পরবর্তী বর্তমান ডঃ ইউনুস শাষিত চলমান অন্তর্বতীকালীন সরকারের প্রতি পরামর্শ রেখে  ও আহ্বান জানিয়ে বলেছেন, এদেশের মানুষের কাছে  আগামী নির্বাচন একটি মাইফলক, গ্রহনযোগ্য ও অর্থবহ করার লক্ষে আপনাদের ঘোষিত আগামী নির্বাচনের যে তারিখ দিয়েছেন তার আগে যে সময় আপনাদের হাতে রয়েছে নির্বাচনের আগে এর ভেতরের সময়টাতে নির্বাচনের গুরুত্বপূর্ণ সংস্কার কাজগুলো শেষ করুন। বিশেষ করে এ দেশের মানুষের কাছে একটি কাঙ্খীত ও জবাবদিহিতামূলক নির্বাচন উপহার দিতে প্রশাসনের উপর থেকে নিচ পর্যন্ত ঢেলে সাজানোর ব্যাবস্হা নিন। কারন সৈরাচার পালিয়ে গেলেও তাদের কিছু প্রেতাত্মা এখন আমাদের মাঝে ঘাপটি মেরে বসে আছে। তিনি আজ ১৫ ই আগস্ট বিকেল ৬ টায় শহরের পৌর মুক্ত মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা গনঅধিকার পরিষদ আয়োজিত ১৮ এর কোটা সংস্কার থেকে ২৪ এর গণঅভ্যুত্থানের স্মৃতিচারন এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্থার শীর্ষক গনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বক্তৃতায় স্মৃতিচারণ করে বলেন, আমার এই বার আসা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে তিন বার আসা। এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি আলেম ওলামার মাটি।এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি গুনী ও শহীদের রক্তে ভেজা মাটি। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার গণধিকার পরিষদ আয়োজিত এক ইফতার পার্টিতে আমি ট্রেনে করে  আসতেছিলাম।

কিন্তু সেদিন স্বৈরাচারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী  স্বৈরাচারের ইশারায় আমার ট্রেন পর্যন্ত আটকে দিয়েছিলো। আমাকে প্রশাসনের পক্ষ থেকে সেদিন জানানো হয়েছিল, যদি আমি  ব্রাহ্মণবাড়িয়া আসি হয়তো আমি ঠিকভাবে ফেরত যেতে পারবো না। আমার বড় বিপদ হবে। আমি যেন ঢাকায় ফেরত চলে যাই। আমাকে তারা প্রয়োজনে হেলিকপ্টারে ঢাকায় ফেরতের ব্যবস্থা করবে। আমি সেদিন তাদের রক্ত চক্ষুকে ভয় না করে সরাসরি জানিয়ে দিয়েছিলাম। আমি ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার পার্টিতে যাবো হয় জীবিত না হয় মৃত। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া যাবোই যাবো। আমি সেদিন ঠিকই এসেছিলাম। কিন্তু যে রেস্টুরেন্টে আমাদের  ইফতার পার্টি করার কথা ছিল স্বৈরাচারের ধূসর  এখানকার ছাত্রলীগ ও যুবলীগ ও আওয়ামীলীগের লোকজন আমাদের ইফতার পার্টির রেস্টুরেন্টে তালা লাগিয়ে দিয়েছিল।কিন্তু আমরা সেদিন রেস্টুরেন্টের সামনে রাস্তায় বসে ইফতার পার্টির অনুষ্ঠান সম্পন্ন করেছিলাম। তিনি তখন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, শহীদ হাফেজ কাউসারের কথা স্মরণ করেন।  তিনি,আগামীর সুন্দর তারুন্যের বাংলাদেশ গড়তে সকলের সহযোগীতা কামনা করেন। গণধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক মু্‌হাম্মদ রাশেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণআধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান।

প্রধান বক্তা মোঃ রাশেদ খান বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েমের মধ্য দিয়ে মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নেওয়া সহ, সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতাও কেড়ে নিয়েছিলেন।এবং তিনি ছিলেন ইতিহাসের প্রথম গণহত্যাকারী। আর তারই সন্তান স্বৈরাচারী শেখ হাসিনা হলো এদেশের দ্বিতীয় গণহত্যাকারী। তারা গত ১৬ বছর জুলুম নির্যাতন গুম, খুন ও মামলা হামলার মধ্য দিয়ে এদেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করে রেখে ছিল, তাদের কার্যকলাপ দেখে দেশের জনগণ মনে করেছিল হয়তো তারা চিরকাল ক্ষমতায় থাকবে। কিন্তু এদেশের ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে তারা ইতিহাসে আস্তা খুঁড়ে নিক্ষেপ্ত হয়েছে। তাদের এ দেশের রাজনীতি করার কোন অধিকার নেই। তারা আগামীতে কোন মোড়কেই। নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না পারে আমাদের সকলকে সেই ভাবে পাহারা দিতে হবে। কারণ তারা স্বতন্ত্র ডামি কিংবা অন্য কোন ব্যানারে সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে।

আমরা একটা নেতাকর্মী বেঁচে থাকতেও তাদেরকে নির্বাচনে সুযোগ নিতে দেবো না ইনশাআল্লাহ। গণ সমাবেশে গণধিকার পরিষদের ঢাকার অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও  ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিভিন্ন উপজেলা ছাড়াও কুমিল্লা ও  আশেপাশের অনেক জেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

আলোকিত প্রতিদিন/এপি 

এডিসি নাজিম উদ্দিন কক্সবাজার পৌরসভার নতুন প্রশাসক

নিজস্ব প্রতিবেদকঃ 
কক্সবাজার পৌরসভার নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ। তিনি একইসাথে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্বও বুঝে নিয়েছেন।

গত ৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের অনুকূলে এবং জেলা প্রশাসক কার্যালয়ের ১২ আগস্ট জারি হওয়া এক স্মারকাদেশ অনুযায়ী বুধবার (১৩ আগস্ট) বিকেলে নিজাম উদ্দিন আহমেদ এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক রুবাইয়া আফরোজ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নতুন প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন। নিজাম উদ্দিন আহমেদ তাঁর  নতুন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়া রুবাইয়া আফরোজ ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক -উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা। সেই দায়িত্বও পালন করবেন নিজাম উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবেও দায়িত্বে আছেন।কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ পাওয়া বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ এর আগে কক্সবাজারের উখিয়ার ইউএনও ছিলেন। এছাড়া তিনি    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, নোয়াখালী সদর উপজেলার ইউএনও, এসি ল্যান্ড, সহকারী কমিশনার সহ জনপ্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।নিজাম উদ্দিন আহমদ কুমিল্লা জেলার বাসিন্দা।

আলোকিত প্রতিদিন/১৫ আগস্ট ২০২৫/মওম

বঙ্গোপসাগরে লঘুচাপ,ভারী বর্ষণের আভাস 

আলোকিত ডেস্ক:

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বেশির ভাগ স্থানে কমবেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। আগামীকাল থেকে রংপুর এবং উত্তরাঞ্চলের অন্যান্য এলাকাতেও বৃষ্টির মাত্রা বাড়তে পারে।

১৫ আগস্ট শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর অন্ধ্র প্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই আবহাওয়াগত অবস্থার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।আগামীকাল ১৬ আগস্ট শনিবার রংপুর,ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আর তৃতীয় দিন থেকে ১৭ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির মাত্রা বাড়তে পারে, এমনকি অতি ভারী বর্ষণও হতে পারে।

চতুর্থ এবং পঞ্চম দিন ১৮–১৯ আগস্ট রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি খুলনা ও বরিশালের বিভিন্ন এলাকায়ও বৃষ্টি তীব্র হতে পারে। সারাদেশেই কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে এ সময়ে নদ-নদীর পানি বৃদ্ধি এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিতে পারে।

আলোকিত প্রতিদিন/১৫ আগস্ট ২০২৫/মওম