মোঃ ফয়েজ আহমেদ:
রকিব,উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ কামরুল হাসান, এনসিপির নেতা মোঃ রুহুল আমিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন,মৎস্যচাষীগন, উদ্যোক্তাগন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ ফয়েজ আহমেদ:
আলোকিত ডেস্ক, নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন।
সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসি সচিব বলেন, সীমানা নির্ধারণের ৮২টি আসনের বিপরীতে ২৪ আগস্ট থেকে শুনানি শুরু হবে, চলবে চারদিন ধরে।
আখতার আহমেদ আরো বলেন, ভোটকেন্দ্র বাড়ছে না। তবে ৩ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। একটি বুথে ৫০০ এর জায়গায় ৬০০ করে ভোটার থাকবে।
এনআইডি সংশোধন প্রসঙ্গে ইসি সচিব বলেন, এনআইডি সংশোধনের জন্য যে আবেদনগুলো প্রাথমিকভাবে বাতিল হয়েছে, সেগুলো পুনর্বিবেচনার সুযোগ রয়েছে এখন। বর্তমানে সারাদেশে এ ধরনের আপিলের সংখ্যা প্রায় ৮০ হাজার। ইসি মনে করে, যদি ডাটা এন্ট্রি আরও নিখুঁত হয়, তাহলে আপত্তির সংখ্যা আরও কমে আসবে বলে তিনি জানান।
ভোটকেন্দ্র স্থাপন ও রাজনৈতিক দলের নিবন্ধনের প্রসঙ্গে ইসি সচিব বলেন, ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। ভোটকেন্দ্রের সংখ্যা বাড়বে না বরং বিদ্যমান কেন্দ্রগুলোতেই ভোটারদের উপস্থিতি সমন্বয় করা হবে। বর্তমানে প্রতি ৫০০ ভোটারের জন্য একটি বুথ আছে, যা ভবিষ্যতে ৬০০ করা হতে পারে।
রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে সচিব আরও বলেন, যে ২২টি রাজনৈতিক দলের আবেদন মাঠপর্যায়ে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল, তাদের কাজ চলছে। যাদের আবেদন বাতিল বা বিবেচনাযোগ্য মনে হয়নি, তাদের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে চিঠি পাঠানো হচ্ছে। বাতিল হওয়ার পেছনে কোন শর্তপূরণ হয়নি, তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে।
নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসি সচিব বলেন, সীমানা নির্ধারণের ৮২টি আসনের বিপরীতে ২৪ আগস্ট থেকে শুনানি শুরু হবে, চলবে চারদিন ধরে।
আখতার আহমেদ বলেন, ভোটকেন্দ্র বাড়ছে না। তবে ৩ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। একটি বুথে ৫০০ এর জায়গায় ৬০০ করে ভোটার থাকবে। এনআইডি সংশোধন প্রসঙ্গে ইসি সচিব বলেন, এনআইডি সংশোধনের জন্য যে আবেদনগুলো প্রাথমিকভাবে বাতিল হয়েছে, সেগুলো পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। বর্তমানে সারাদেশে এ ধরনের আপিলের সংখ্যা প্রায় ৮০ হাজার। ইসি মনে করে, যদি ডাটা এন্ট্রি আরও নিখুঁত হয়, তাহলে আপত্তির সংখ্যা আরও কমে আসবে।
ভোটার নিবন্ধন ফরম-২ স্ক্যানের বিষয়ে তিনি বলেন, ২০০৮ সাল থেকে যে ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছিল। তার অনেকগুলো ফরম এখনো স্ক্যান করা বাকি ছিল। সেই ফরমগুলো স্ক্যান করে কমিশনের পোর্টালে আপলোড করার কাজ শুরু হয়েছে। এর ফলে তথ্যভাণ্ডার আরও সমৃদ্ধ হবে।
ভোটকেন্দ্র স্থাপন ও রাজনৈতিক দলের নিবন্ধনের প্রসঙ্গে ইসি সচিব বলেন, ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। ভোটকেন্দ্রের সংখ্যা বাড়বে না বরং বিদ্যমান কেন্দ্রগুলোতেই ভোটারদের উপস্থিতি সমন্বয় করা হবে। বর্তমানে প্রতি ৫০০ ভোটারের জন্য একটি বুথ আছে, যা ভবিষ্যতে ৬০০ করা হতে পারে।
রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে সচিব আরও বলেন, যে ২২টি রাজনৈতিক দলের আবেদন মাঠপর্যায়ে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল, তাদের কাজ চলছে। যাদের আবেদন বাতিল বা বিবেচনাযোগ্য মনে হয়নি, তাদের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে চিঠি পাঠানো হচ্ছে। বাতিল হওয়ার পেছনে কোন শর্তপূরণ হয়নি, তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/এপি
বিশেষ প্রতিনিধি, সিলেটের নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন প্রশাসনের আলোচিত কর্মকর্তা মো. সারওয়ার আলম।
আজ সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো।
সারওয়ার আলম এর আগে ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি, ভেজালবিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছিলেন তিনি। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
১৯৮৩ সালে তার শিক্ষাজীবন শুরু হয় বাড়ির পাশের ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ১৯৯৩ সালে পাকুন্দিয়া পাইলট উচ্চবিদ্যালয় (বর্তমান পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয়) থেকে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগ পেয়ে ভর্তি হন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে।
আলোকিত প্রতিদিন/এপি
জি এম রাশেদুল ইসলাম:
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সীমান্তবর্তী বালিয়ামারী বাজারে ৫শ’ পিচ ইয়াবাসহ আলী হোসেন (৩৬) ও শাহীন হাসান (২৭) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে আলী হোসেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোয়ালের চর এলাকার বাসিন্দা এবং শাহীন হাসান কুড়িগ্রামের রৌমারী উপজেলার খেওয়ারচর এলাকার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে তাদেরকে আটক করে রাজিবপুর থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে এই ধরণের অভিযান অব্যহত থাকবে।
আলোকিত প্রতিদিন/১৮ আগস্ট ২০২৫/মওম
এ টি এম সাজ্জাদ হোসেন সাবু:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক ফেডারেশনের নেতা নজরুল ইসলাম হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই তথ্য প্রযুক্তির সহায়তায় একমাত্র হত্যাকারী রিফাত মন্ডল সৌরভকে (১৬) গ্রেফতার করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড ঘটনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৭ই আগস্ট সকাল ৬টার দিকে উপজেলার ৮নং নাকাই ইউনিয়নের শীতল গ্রামের একটি ফাঁকা মাঠ থেকে মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নজরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তিনি পেশায় একজন মুদি দোকানদার ছিলেন এবং দোকানে বিকাশ, নগদ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন।
হত্যাকান্ডের পর গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তদন্তে নামে। নিহত নজরুলের মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকারীর অবস্থান শনাক্ত করা হয়। এরপর ১৮ই আগস্ট ভোর ৫টায় গাইবান্ধা সদর এলাকার ‘নিউ মেরিট কেয়ার কোচিং সেন্টার’ এর একটি আবাসিক ভবন থেকে রিফাতকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত একাই এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে সে জানায়, নিহত নজরুলের দোকানের সে নিয়মিত গ্রাহক ছিল এবং তার কাছে ১,১০০ টাকা ফ্লেক্সিলোড বাবদ বাকী ছিল। প্রায় দেড় মাস আগে রিফাত আরও দুজনের সাথে মিলে নজরুলের দোকান চুরি করে। এ ঘটনায় স্থানীয়দের হাতে ধরা পড়ার পর তাকে মারধর করা হয় এবং ৬০হাজার টাকা জরিমানা করা হয়। এই ঘটনার পর থেকেই সে নজরুলের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল।
ঘটনার রাতে, ১৬ই আগস্ট, রিফাত বাকী টাকা পরিশোধের কথা বলে নজরুলকে ফোন করে ডেকে নেয়। নজরুল দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রিফাতের সাথে দেখা হয়। কথা বলার এক পর্যায়ে পূর্ব পরিকল্পিত ভাবে রিফাত ক্লোরোফর্ম মেশানো রুমাল দিয়ে নজরুলের নাক-মুখ চেপে ধরে। নজরুল অজ্ঞান হয়ে পড়লে, তাকে টেনে পাশের ফাঁকা মাঠে নিয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।
হত্যাকান্ডে পর সে নজরুলের বিকাশ ও ফ্লেক্সিলোডের দুটি মোবাইল ফোন নিয়ে নেয়। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও একটি মোবাইল ফোন পাশের পুকুরে ফেলে দেয় এবং অন্য মোবাইলটি একটি মার্কেটের টিনের চালের উপর রেখে সে তার কোচিং সেন্টারে ফিরে যায়।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা ১৮আগস্ট ২৯ নং-মামলা, দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত রিফাত মন্ডল সৌরভকে আদালতে সোপর্দ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডে জন্য আবেদন করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বুলবুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আলোকিত প্রতিদিন/১৮ আগস্ট ২০২৫/মওম