আজ রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 318

সাংবাদিকের পেশাগত কাজে বাধা দিয়েও শেষ রক্ষা হলো না নামধারী ঔষধ ব্যবসায়ীর!

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম বান্দুটিয়া গ্রামে লোটাস ভূঁইয়ার বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বিক্রয় অযোগ্য যৌন উত্তেজক ঔষধ বিভিন্ন দোকান ও জনসাধারণের মাঝে সরবরাহ করে আসছিলেন রেজাউল করিম নামে এক নামধারী ঔষধ ব্যবসায়ী।

গত সোমবার (১৮ আগস্ট) এ ঘটনায় অনুসন্ধানে নামে স্থানীয় কয়েকজন সাংবাদিক। অনুসন্ধানকালে জানা যায়, রেজাউল করিমের বাসায় মজুদ রয়েছে বিপুল পরিমাণে এসব বিক্রয় অযোগ্য ঔষধ। সরেজমিনে গিয়ে সত্যতা মেলে সাংবাদিকদের। পরে তারা ঔষধ প্রশাসনকে বিষয়টি অবহিত করলে কর্তৃপক্ষ অভিযানের প্রস্তুতি নেয়।

এসময় সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দিয়ে উল্টো পুলিশকে খবর দেন রেজাউল করিম। তবে ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলে যায়।

পরবর্তীতে ঔষধ প্রশাসন মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌসের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল্লাহ অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধ ঔষধ জব্দ করা হয় এবং রেজাউল করিমকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাকে সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আলোকিত প্রতিদিন/এপি  

ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র সংগ্রহ ঠে*কাতে ম*ব করে বাধা দেওয়া হয়েছে: রিজভী

আলোকিত ডেস্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র সংগ্রহ ঠেকাতে ‘মব তৈরি করে বাধা দেওয়া হয়েছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

রিজভী আরো বলেন, “ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব করা হয়েছে বলে তিনি জানান। শুধু ডাকসু নয়, সারাদেশেই আইনবহির্ভূতভাবে মবের মাধ্যমে বাধা দেওয়া হচ্ছে।

তিনি দাবি করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারেন। তিনি আরও বলেন, “রাজনৈতিক বিবেচনায় যেসব ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, সেগুলো বাতিল করতে হবে এখন। ভোটারবান্ধব কেন্দ্র ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। ফ্যাসিবাদের আমলে যেসব কেন্দ্র স্থাপন হয়েছে, সেগুলো একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত।

রিজভী আরো জানান, জাতি এখন একটি নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, গত রোববার ডাকসু নির্বাচনে ফরম সংগ্রহ করতে গিয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের এক নেত্রীকে বাধা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অভিযোগ করে, এ সময় মব তৈরি করে তাদের আটকে রাখা হয়েছিল তখন।

আলোকিত প্রতিদিন/এপি  

আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন, এরপর আমরা বিদায় নেব : আসিফ নজরুল

আইন উপদেষ্টা বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের যত ধাপ আছে সব কিছুই এই লক্ষ্য মাথায় রেখেই পরিচালিত হচ্ছে। আমরা মাথার মধ্যে এটাই রাখছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব।’

এক প্রশ্নে জবাবে আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে। ওইটা একটি রাজনৈতিক প্রক্রিয়া। আপনারা এটা সব সময়ই দেখেছেন। বাংলাদেশে ট্রেডিশনালি এসব রাজনৈতিক কথাবার্তা হতো, এখনো ঠিক ওরকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি। ফলে নির্বাচনের সময়ে কে কি বলবেন এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন।’

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ়প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) সর্বজন স্বীকৃত একজন বিশ্বপর্যায়ে নন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন। তার এ ঘোষণা থেকে আমাদের পিছে আসার বিন্দুমাত্র চিন্তা নাই।’

আইন উপদেষ্টা আরও বলেন, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে সুপারিশগুলো এসেছে, সে অনুযায়ী আগামী দু’মাসের মধ্যে আইন প্রণয়ন করা হবে।

আলোকিত প্রতিদিন/১৯ আগস্ট ২০২৫/মওম

রূপগঞ্জে জলাবদ্ধতায় পানিবন্দিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ 

সংবাদদাতা,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ): 
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল, ভুলতা, ভোলাবো, রূপগঞ্জ, দাউদপুর ইউনিয়ন ও তারাবো পৌরসভার জলাবদ্ধতায় পানিবন্দি ২হাজার ৫০০জনের মধ্যে ১০কেজি চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ১৯আগস্ট মঙ্গলবার গোলাকান্দাইল দক্ষিণপাড়া ঈদগা মাঠে আয়োজিত এ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছবীর হোসেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলম, নারায়ণগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্রবাসন কর্মকর্তা মোহাম্মদ নোমান, রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন প্রমুখ। পরে জলাবদ্ধতায় পানিবন্দিদের মধ্যে ১০কেজি চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/১৯ আগস্ট ২০২৫/মওম

তারেক রহমান ও বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

আলোকিত ডেস্ক:

বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি চলছে।

১৯ আগস্ট মঙ্গলবার সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। তারেক রহমান-বাবরের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

আদালতে বিএনপির আইনজীবীদের মধ্যে উপস্থিত আছেন– জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।

গত ৩১ জুলাই বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়।

এ মামলার পূর্বের কার্যক্রম

এ বছরের ১২ জানুয়ারি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে আদালত বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ। আইনে এ বিচার টেকে না। রায়ে বলা হয়, যে অভিযোগপত্রের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিলেন তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না।

ফলে এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত ১ জুন রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ।

নিম্ন আদালতের রায়:

২০১৮ সালের ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত।

নিম্ন আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৯ আসামি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, হানিফ পরিবহনের মালিক মো. হানিফ, জঙ্গি নেতা মাওলানা তাজউদ্দীন, মাওলানা শেখ আবদুস সালাম, মাওলানা শেখ ফরিদ, মাওলানা আবু সাইদ, মুফতি মঈনউদ্দিন শেখ ওরফে আবু জান্দাল, হাফেজ আবু তাহের, মো. ইউসুফ ভাট ওরফে মাজেদ ভাট, আবদুল মালেক, মফিজুর রহমান ওরফে মহিবুল্লাহ, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, মো. জাহাঙ্গীর আলম, হোসাইন আহমেদ তামিম, রফিকুল ইসলাম ওরফে সবুজ ও মো. উজ্জ্বল ওরফে রতন।

যাবজ্জীবন প্রাপ্ত ১৯ আসামি:

শাহাদাৎ উল্লাহ ওরফে জুয়েল, মাওলানা আবদুর রউফ ওরফের আবু ওমর, আবু হোমাইরা ওরফে পীরসাহেব, মাওলানা সাব্বির আহমদ ওরফে আবদুল হান্নান সাব্বির, আরিফ হাসান ওরফে সুজন ওরফে আবদুর রাজ্জাক, হাফেজ মাওলানা ইয়াহিয়া, আবু বকর ওরফে সেলিম হাওলাদার, মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ, মহিবুল মোত্তাকিন ওরফে মুত্তাকিন (পলাতক), আনিসুল মুরছালিন ওরফে মুরছালিন (পলাতক), মো. খলিল (পলাতক), জাহাঙ্গীর আলম বদর ওরফে ওস্তাদ জাহাঙ্গীর (পলাতক), মো. ইকবাল (পলাতক), লিটন ওরফে মাওলানা লিটন (পলাতক), তারেক রহমান ওরফে তারেক জিয়া (পলাতক), হারিছ চৌধুরী (পলাতক), কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (পলাতক), মুফতি শফিকুর রহমান (পলাতক), মুফতি আবদুল হাই (পলাতক) এবং রাতুল আহম্মেদ বাবু ওরফে বাবু ওরফে রাতুল বাবু (পলাতক)।

গ্রেনেড হামলা

২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী।

আলোকিত প্রতিদিন/১৯ আগস্ট ২০২৫/মওম

শান্তির জন্য রাশিয়া ও ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত সমাধানে শান্তিচুক্তির জন্য উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মার্কো রুবিও ,ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা গড়ে তুলতে কাজ করছে যুক্তরাষ্ট্র। ১৯ আগস্ট মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, শান্তি চুক্তিতে পৌঁছাতে রাশিয়া ও ইউক্রেন— উভয়কেই কিছু ভূখণ্ডগত ছাড় দিতে হবে। তিনি বলেন, “এটা সহজ নয়, হয়তো ন্যায়সংগতও নয়, কিন্তু যুদ্ধ শেষ করতে হলে এমনটিই করতে হবে।”

রুবিও গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের বৈঠকেও উপস্থিত ছিলেন।

রুবিও জানান, ঠিক কোন সীমারেখা হবে তা নির্ধারণ করবেন পুতিন এবং জেলেনস্কি, আর যুক্তরাষ্ট্রের ভূমিকা হবে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ নিশ্চিত করা। তিনি বলেন, “আমরা সেখানে সমন্বয় করার জন্য থাকব।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউক্রেনের জন্য একটি নিরাপত্তা নিশ্চয়তা গড়ে তুলতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের পাশাপাশি অ-ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও কাজ করছে। তিনি বলেন, “এটা শান্তিচুক্তির পর কার্যকর হতে হবে, যাতে ইউক্রেন ভবিষ্যতের জন্য নিরাপদ বোধ করে।”

রুবিওর আরও বলেন, অনেক দেশই ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রস্তুত। তবে তিনি বলেন, “ইউক্রেনীয়রা আমাদের বলেছেন, তাদের ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা হবে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা।”

আলোকিত প্রতিদিন/১৯ আগস্ট ২০২৫/মওম

আটপাড়ায় ইলেকট্রিশিয়ানের নামে চার্ট টাঙাতে বাঁধা

প্রতিনিধি,নেত্রকোণা: 
নেত্রকোণার আটপাড়া উপজেলার নেত্রকোণা পল্লী বিদ্যুৎ এর সাব-জোনাল অফিসের অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান সমিতির চার্ট টাঙানোকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছে।১৭ আগস্ট সকালে সমিতির পক্ষ থেকে আটপাড়া সাব-জোনাল অফিসের সামনে ভিলেজ ইলেকট্রিশিয়ান গণের নামের তালিকা সম্বলিত একটি চার্ট টাঙাতে গেলে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির জেলার সভাপতির কাইয়ুম চৌধুরীর পক্ষ থেকে বাঁধা দেওয়া বিষয়টি জানা যায়।
 এতে করে চার্টটি অফিসের টাঙানো সম্ভব হয়নি ইলেকট্রিশিয়ানদের। অথচ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আর এম ও) হতে প্রতিটি অফিসের দৃশ্যমান জায়গায় অনুমোদিত ইলেকট্রিশিয়ানদের তালিকা প্রদর্শনের ৯ ফেব্রুয়ারি ২০২৫ লিখিত অনুমোদন দিয়েছেন।
এ সময় ভিলেজ ইলেকট্রিশিয়ানের নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি আওলাদ হোসেন, সম্মানিত সদস্য সারোয়ার জাহান ফরিদ ও আব্দুল হাকিম শেখ , আটপাড়া উপজেলার ভিলেজ ইলেকট্রিশিয়ান কমিটির সাধারণ সম্পাদক দিদারুল ইসলামসহ বিভিন্ন উপজেলার ইলেকট্রিশিয়ানগণ উপস্থিত ছিলেন।
ভিলেজ ইলেকট্রিশিয়ান সমিতি সভাপতি জসিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণভাবে কাজ করে আসছে। তবে গ্রাহকদের স্বচ্ছতা ও হয়রানি কমানোর জন্য অনুমোদিত ইলেকট্রিশিয়ানগণের চার্ট তৈরি করে নিয়ম অনুযায়ী পল্লী বিদ্যুতের সামনে প্রদর্শনী স্থানে টাঙানোর লিখিতভাবে আবেদন করার পরেও অনুমতি দেয়নি আটপাড়া সাব-জোনাল অফিসের এজিএম । তিনি বলেন, এখানে টাঙাতে হলে আগে জেলার সমিতির  সভাপতির সাথে যোগাযোগ করার জন্যে ।
বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান বিভাগীয় আহবায়ক কমিটির সম্মানিত সদস্য ও নেত্রকোণা জেলার কোষাধক্ষ্য আল-আমিন শেখ জানান, চার্ট ঝোলাতে না দেওয়ায় সাধারণ মানুষ প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন। নেত্রকোনা জেলার সকল উপজেলায় এই চার্ট টাঙানোর হয়ে গেছে কোন বাঁধা আসেনি শুধু এই আটপাড়ায় সভাপতি নিষেধ দেওয়াই এজিএম টাঙাতে দিচ্ছে না। কি কারণে বাঁধা দিচ্ছেন তা কারো জানা নেই।ফোন দিলেও ইলেকট্রিশিয়ানদের সাথে কথা দেখা করার    জন্য সময় নেই। এটি বাঁধার পেছনে স্বার্থ রয়েছে বলে তাদের দাবি।
অন্যদিকে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ বোর্ডের আঞ্চলিক সভাপতির কাইয়ুম চৌধুরী কাছে এর কারণ জানতে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ইলেকট্রিশিয়ানরা উনাকে কোন চিঠি দেয়নি দিলে পরে বিষয়টি দেখবেন এবং আর কোনো মন্তব্য না করে ফোন কেটে দেয়।
এদিকে আটপাড়া সাব- জোনাল অফিসের এজিএম এর সাথে যোগাযোগ করলে মিটিংয়ে থাকায় এবিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) আকরাম হোসেন জানান, তিনি বিষয়টি শুনেছেন। বর্তমানে ঢাকায় আছেন ঢাকা থেকে এসে আঞ্চলিক সভাপতির সাথে কথা বলে বিষয়টি সমাধান করবেন বলে জানান। এছাড়াও চিঠির দেওয়ার বিষয়টিতে তিনি বলেন এমন কোন বাধ্যবাধকতা নেই।
আলোকিত প্রতিদিন/১৮ আগস্ট ২০২৫/মওম

নেত্রকোনায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালি

শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৮ আগষ্ট সোমবার
জেলা মৎস্য অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
মৎস্য সপ্তাহ উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের বাস ভবনের সামনের পুকুরে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাস বনানী বিশ্বাস।
সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালিটি উপজেলার সামনের সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল এর সভাপতিত্বে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ, মৎস্য ব্যবসায়ী কে এম মারুফ ও মৎস্য চাষি আতিকুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে মৎস্য চাষি, উদ্যোক্তা ও মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সফল উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/১৮ আগস্ট ২০২৫/মওম

সিরাজগঞ্জ জেলা কাঁচামাল ব্যবসায়ী সমিতির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ওয়াসিম সেখ:
সিরাজগঞ্জ জেলা কাঁচামাল ব্যবসায়ী সমিতির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও প্রীতি ফুটবল খেলা। ১৮ আগস্ট সোমবার সকালে সমিতির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকালে রহমতগঞ্জ কটন মিল মাঠে অনুষ্ঠিত হয় ফুটবল খেলা।
দিনব্যাপী এ উৎসবমুখর অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ সোহরাব আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, ব্যবসায়ী সমাজই দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। কাঁচামাল ব্যবসায়ীরা দেশের শিল্প কারখানা সচল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই ঐক্য ও অবদান আগামী দিনে সিরাজগঞ্জের বাণিজ্যিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে মোঃ সোহরাব আলী বলেন, ২৬ বছর ধরে আমাদের সংগঠন ব্যবসায়ী সমাজের অধিকার আদায়, ন্যায্য দাবি পূরণ ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমেদ বলেন, কাঁচামাল ব্যবসায়ী সমিতি শুধু ব্যবসা নয়, সমাজের কল্যাণেও কাজ করে যাচ্ছে। এ ঐতিহ্য ধরে রাখতে আমাদের সবাইকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।
দিনব্যাপী অনুষ্ঠানটি জেলা কাচামাল ব্যাবসায়ী সমিতির কোষাধক্ষ্য মোঃ জাহিদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা কাঁচামাল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাজেদুল ইসলাম খান চৌধুরী (ইমন), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ রিকুল আলম টিটু, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ বিশ্বাস, কার্যকরী সদস্য মোঃ সাইফুল ইসলাম, মোঃ সবুজ, মোঃ নূরে আলমসহ সমিতির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দিনভর এ আয়োজনকে ঘিরে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। র‌্যালি, আলোচনা সভা ও প্রীতি ফুটবল খেলার মাধ্যমে ব্যবসায়ী সমাজে এক ভিন্ন মাত্রা যোগ হয়।
আলোকিত প্রতিদিন/১৮ আগস্ট ২০২৫/মওম

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের জোড়া অভিযান,জরিমানা ১ লাখ টাকা

প্রতিনিধি,চট্টগ্রাম দক্ষিণ:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক দিনে ভ্রাম্যমাণ আদালতের দুটি পৃথক অভিযানে নাজুক স্বাস্থ্য পরিস্থিতিতে পরিচালিত একটি মিষ্টি কারখানাকে এক লাখ টাকা জরিমানা এবং দীর্ঘদিন ধরে চলা একটি গোপন জুয়ার আসর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

১৭ আগস্ট রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। মিষ্টির নামে বিষ! ভয়াবহ চিত্র উদঘাটন কেরানীহাট কাঁচাবাজারে অবস্থিত মিষ্টি কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, বারবার ব্যবহৃত পোড়া তেলে ভাজা হচ্ছে মিষ্টি। ব্যবহার করা হচ্ছিল কাপড় রঙানোর ক্ষতিকর কেমিক্যাল, পচা চিনির সিরা ও বাসি উপাদান। সংরক্ষণের জায়গায় পাওয়া যায় লেবেলবিহীন ও দুর্গন্ধযুক্ত মিষ্টি।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় কারখানার প্রতিনিধি আবুল কাসেমকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ধ্বংস করা হয় সব নষ্ট মিষ্টি, তেল ও অন্যান্য উপাদান।

গোপনে চলা জুয়ার আসরে হানা: একই দিন সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত ছদাহা ইউনিয়নের পূর্ব কাজিরপাড়ায় নুরুল আমিনের দোকানের পাশে চলা একটি গোপন জুয়ার আসরে অভিযান চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর সেখানে জমে উঠত জুয়ার আড্ডা।

অভিযানকালে জুয়ার আসর গুঁড়িয়ে দেওয়া হয়। জড়িতদের সরে যেতে বাধ্য করা হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, “এই জুয়ায় অনেক ছেলে সর্বস্ব হারিয়েছে। অনেক পরিবারে কলহ বেড়েছিল। প্রশাসনের হস্তক্ষেপে আমরা স্বস্তি পেয়েছি।”
সাতকানিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন-“অবৈধ জুয়া ও মাদকবিরোধী অভিযান এবং খাদ্যে ভেজাল ও জনস্বাস্থ্যের ঝুঁকি নিয়ে কোনো আপোস নয়। নিয়মিত এ ধরনের অভিযান চলবে। এলাকায় শান্তিশৃঙ্খলা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”
সাতকানিয়ার জনগণ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, এ ধরনের অভিযান যেন শুধু একবারের মধ্যে সীমাবদ্ধ না থাকে—নিয়মিত চালানো হোক, যেন অপরাধীদের পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ না থাকে।

আলোকিত প্রতিদিন/১৮ আগস্ট ২০২৫/মওম