আজ রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 317

গভীর রাতে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

আলোকিত ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

১৯ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভর্তি করা হয়েছে বলে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর গুলশানে বৈঠক করেছেন রাত ১১টা পর্যন্ত। এরপর অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ তাকে ইউনাইটেড হাসপাতাল নিয়ে যান। রাত ১টায় মির্জা ফখরুলকে অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করা হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়। রাত ২টা ২০ মিনিটে ড. জাহিদ জানিয়েছেন এখন ভালো আছেন তিনি।

আলোকিত প্রতিদিন/২০ আগস্ট ২০২৫/মওম

মুয়াজ্জিনের বিরুদ্ধে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযো*গ, চাপের মুখে বিয়ে!

আলোকিত ডেস্ক, নোয়াখালীর হাতিয়ার মাদ্রাসাছাত্রীকে টানা তিন দিন আটকে রেখে ধর্ষণের করেছে মাদ্রাসার শিক্ষক শাহেদুল ইসলাম। পরে গ্রাম্য সালিশের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের নামার বাজারে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত শাহেদুল ইসলাম নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে তিনি। সে নামার বাজার মহিলা মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ইসলামী যুব আন্দোলনের নিঝুমদ্বীপ ইউনিয়ন কমিটির সদস্য হিসেবেও পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন ধরে ছাত্রীকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ছাত্রী নিজ বাড়িতে ফিরে এসে জানায়, তাকে মুয়াজ্জিনের কামরায় আটকে রেখে টানা ধর্ষণ করেছে। এ ঘটনার পর স্থানীয়রা শাহেদুল ইসলামকে আটক করলে তিনি সম্পর্কের কথা স্বীকার করেন এবং বিয়েতে সম্মত হন। এরপর স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে ৬ লাখ টাকা কাবিনে মসজিদে বিয়ে সম্পন্ন করা হয়।

ভুক্তভোগী ছাত্রী বলেন, হুজুর আমাকে মসজিদের পাশে তার থাকার রুমে রেখে ধর্ষণ করেছেন। বাড়িতে আসার পর বিষয়টি আমার পরিবারকে জানাই। আমরা গরিব মানুষ। আমার বাবা নাই। এখন সালিশে হুজুর আমাকে বিয়ে করবেন সিদ্ধান্ত হয়েছে।

নিঝুমদ্বীপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিরুল ইসলাম বাবলু বলেন, শিক্ষক সব দায় স্বীকার করেছেন এবং বিয়ে করতে রাজি হয়েছেন। আর ভুক্তভোগীও বিয়েতে মত দিয়েছেন, তাই সামাজিকভাবে বিয়ে হয়েছে। যদি বিয়ে না হয়ে মামলা-মোকাদ্দমা হতো তাহলে ওই ছাত্রীর পরিবারের খরচ চালানোর মতো পরিস্থিতি ছিল না। তারা অন্যের সাহায্যে জীবন চালায়।

স্থানীয় বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন বলেন, মেয়েটির বাবা নেই, পরিবার অসহায়। ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক। তবে ছেলে রাজি হওয়ায় সবার উপস্থিতিতে ৬ লাখ টাকা কাবিনে বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী যুব আন্দোলনের নিঝুমদ্বীপ ইউনিয়নের সহসভাপতি শাহেদ উদ্দিন বলেন, শাহেদুল ইসলাম তিন বছর আগে কমিটির সদস্য ছিলেন। নিষ্ক্রিয় হওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে। সে যে কাজ করেছে তা অন্যায়। আমরা তার বিরুদ্ধে ছিলাম। তবে স্থানীয় গণ্যমান্যরা যেভাবে সমাধান করেছেন, আমরা সেটায় সন্তুষ্ট।

এ বিষয়ে নিঝুমদ্বীপ ইউনিয়নের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. সুমন বলেন, এ বিষয়ে আমাদের কাছে লিখিত বা মৌখিক অভিযোগ নেই। যদি লিখিত অভিযোগ পাই তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত প্রতিদিন/এপি 

ভারত-পাকিস্তান সংঘাত পারমাণবিক যুদ্ধে গড়াতে পারত: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক:

চলতি বছরের মে মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে নজিরবিহীন সংঘাতের অবসান ঘটিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস বলছে, ট্রাম্প মাত্র সাত মাসে বিশ্বব্যাপী সাতটি সংঘাত থামিয়েছেন।

একইসঙ্গে ভারত-পাকিস্তান সংঘাত পারমাণবিক যুদ্ধে গড়াতে পারত বলেও জানিয়েছে হোয়াইট হাউস। ওই সংঘাতে দুই পারমাণবিক শক্তিধর দেশ চার দিন ধরে একে অপরের বিরুদ্ধে ড্রোন, ক্ষেপণাস্ত্র, আর্টিলারি এব্ং বিমান হামলা চালিয়েছিল।

২০ আগস্ট বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, “আমি মনে করি তিনি (ট্রাম্প) তার করা সব শান্তিচুক্তি নিয়ে গর্বিত। ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে তিনি বাণিজ্যকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করে সেই সংঘাতের অবসান ঘটিয়েছেন.. তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে এবং বিশ্বজুড়ে শান্তি ফিরিয়ে আনতে সম্মানিত বোধ করছেন।”

লেভিট দাবি করেন, ট্রাম্প মাত্র সাত মাসে বিশ্বব্যাপী সাতটি সংঘাতের সমাধান করেছেন। তার মতে, ভারত-পাকিস্তান সংঘাত পারমাণবিক যুদ্ধে গড়াতে পারত।

তিনি বলেন, “আমরা দেখেছি, ভারত-পাকিস্তান সংঘাতের অবসান ঘটেছে, যদি আমাদের প্রেসিডেন্ট না থাকতেন তাহলে এই যুদ্ধ পারমাণবিক যুদ্ধের দিকে গড়াতে পারত। তিনি (ট্রাম্প) মার্কিন প্রেসিডেন্ট পদটির শক্তি ও প্রভাবকে কাজে লাগাতে জানেন।”

কাশ্মিরের ভারতশাসিত অংশে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে ওই তীব্র সংঘাত শুরু হয়। নিহতদের বেশিরভাগই ছিলেন হিন্দু পর্যটক। সংঘাতে দুই পক্ষের অন্তত ৭০ জন প্রাণ হারান। পরে ট্রাম্প ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন।

ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে এবং স্বাধীন তদন্তের দাবি জানায়।  চলতি বছরের জুনে পাকিস্তান ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করে। ইসলামাবাদের মতে, ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে ট্রাম্পের ভূমিকা এবং কাশ্মির ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দেওয়াই এই মনোনয়নের কারণ।

তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে সাম্প্রতিক এক বিতর্কে দাবি করেন, কোনও বিশ্বনেতা তাদের পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান থামাতে বলেননি। তার ভাষায়, “কোনও বিশ্বনেতা আমাদের অপারেশন থামাতে বলেননি।”

আলোকিত প্রতিদিন/২০ আগস্ট ২০২৫/মওম

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ আনোয়ার হোসেন: 
‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত ৭ জন শিক্ষক ও কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার বেগম এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা।
‎সভাপতির বক্তব্যে ইউএনও রাজীব চৌধুরী বলেন, “শিক্ষকরা সমাজ গঠনের কারিগর। তাঁদের অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে। বিদ্যালয়ের উন্নয়নে তাঁদের দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠা নতুনদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
‎প্রধান অতিথি মো. আরিফুল ইসলাম বলেন, “অবসরপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষার আলো ছড়িয়ে সমাজে অমূল্য অবদান রেখেছেন। তাঁদের কর্মপ্রয়াসেই আজকের প্রজন্ম আলোকিত হচ্ছে। শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল থেকে সৎ নাগরিক তৈরিই শিক্ষকদের সর্বোচ্চ অর্জন।”
‎অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
আলোকিত প্রতিদিন/২০ আগস্ট ২০২৫/মওম

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে জিও ব্যাগ উদ্বোধন

মো. ফরহাদ রেজা, দেওয়ানগঞ্জ ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের দিশেহারা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালরচরের অসহায় মানুষেরা। দীর্ঘদিন হয়ে এই এলাকা মানুষের  জমি ও বিভিন্ন স্থাপনা ব্রহ্মপুত্র নদের গর্ভে  বিলীন হয়ে গেছে। এখন ওই এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা মসজিদ, ঝালরচর বাজার ও উত্তর অঞ্চল যাওয়ার প্রধান  সড়কের ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত সোমবার বিকালে বাহাদুরাবাদ ইউনিয়ন ঝালরচর বাজার মসজিদ ও অন্যান্য স্থাপনা ব্রহ্মপুত্র নদের  ভাঙ্গন পরিদর্শন করেন,দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের উপ  বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম,সহকারী প্রকৌশলী সাইফুল  ইসলাম।
আজ ১৯ আগস্ট  মঙ্গলবার ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন এলাকায় ৫ হাজার ৪০০ জিও ব্যাগ ও ১৫০ টিউব জিও ব্যাগ ফেলানো কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয়রা।
আলোকিত প্রতিদিন/এপি  

সাভারে দুটি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ

শহিদুল্লাহ সরকার, সাভারে দুটি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়,শনিবার দুপুরে সাভারের থানা বাসষ্ট্যান্ডের আনন্দপুর এলাকায় ক্রাউন হসপিটাল এন্ড ডায়াগনিষ্টক সেন্টারে গলার টনসিল অপারেশ করতে ভর্তি হন আশুলিয়ার সাত বছরের শিশু সাহরা আমিন। পরে তাকে এনেস্তিয়া করেন সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের চিকিৎসক ডা.ইরফান।
এসময় তাকে ভুল ভাবে টনসিলের অপারেশন করেন এনাম মেডিক্যালের নাক কান গলা আরেক ডাক্তার খন্দকার আবুল বাশার। এসময় অপারেশনের এক ঘন্টা পরে তার মৃত্যু হয়। পরে মৃত অবস্থায় তাকে এনামে নেওয়া হয়। পরে  নিহতের পরিবার মৃত অবস্থায় তার সন্তানকে বাড়ি নিয়ে যান। এঘটনায় ক্রাউন হসপিটাল এন্ড ডায়াগনিষ্টক সেন্টারের জেনারেল ম্যানেজার তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন,আমাদের হাসপাতালে শিশুটি ডাক্তারের মাধ্যমে ভর্তি হয় তাই মারা গেছে দায় ওই ডাক্তারের আমাদের না। এবিষয়ে দুই ডাক্তারকে ফোন করা হলে তারা মুঠোফোনের লাইন কেটে দিয়ে বন্ধ করে রাখেন। ভুল অপারেশনের মাধ্যমে প্রিয় সন্তাননের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শিশুটির পরিবার। এঘটনায় ক্রাইন হাসপাতাল কতৃপক্ষ ও দুই ডাক্তারের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী ও শিশুটির পরিবার।
অপরদিকে সাভারের থানা বাসষ্ট্যান্ড মর্ডান প্লাজার উপরে অবস্থিত সাভার স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসায়য় ১৩ বছরের শিশু রাতুলের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়,গতকাল দুপুরে মানিকগঞ্জ থেকে টনসিল অপারেশনের জন্য ভর্তি করা হয় রাতুলকে। পরে টনসিল ভুল ভাবে অপারেশন করার কারণে শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির লাশ উদ্ধার করে। একই দিনে দুই শিশুর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়,সাভারে যততত্র বিভিন্ন স্থানে নামমাত্র অনেক হাসপাতাল গড়ে উঠেছে। চিকিৎসার নামে এসব হাসপাতালে কথিত হাসপাতাল মালিকরা রোগীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। কারণ এই জনপদে বেশীর ভাগ মানুষ গার্মেন্টস শ্রমিকসহ ভাসমান। তাই তারা দালালদের মাধ্যমে এসব হাসপাতালে ভর্তি হয়ে ভুল চিকিৎসা সেবা নিচ্ছে এসময় ভুল চিকিৎসা সেবা নিয়ে মৃত্যুর কাছে হারমানছেন অনেকেই। স্থানীয়রা এসব হাসপাতাল বন্ধে প্রশাসনে উপর হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন,দুই হাসপাতালে দুই জন মারা গেছে শিশু দুটির পরিবারের অভিযোগের ভিত্তিত্বে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/এপি  

চমক দিয়ে এশিয়া কাপের দল ঘো*ষণা ভারতের!

খেলাধুলা ডেস্ক, এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড। দলের অধিনায়ক থাকছেন সূর্যকুমার যাদবই। সহঅধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে।

সূর্য যখন প্রথম ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন, তখন শুভমানই ছিলেন তার ডেপুটি। কিন্তু গত দুটো সিরিজ শুভমান খেলেননি। তার বদলে অক্ষর প্যাটেলকে সহঅধিনায়ক করা হয়েছিল তখন। তাই এশিয়া কাপের দলে শুভমান থাকবেন কিনা, সেটির দিকে নজর ছিল সবার।

নজর ছিল যশস্বী জয়সওয়ালের দিকেও। কিন্তু তাকে ১৫ জনের দলে নেওয়া হয়নি, স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে তাকে।

 

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া আর শিভাম দুবে। স্পিনিং অলরাউন্ডার হিসাবে নেওয়া হয়েছে অক্ষর প্যাটেকে। বিশেষজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। তিন বিশেষজ্ঞ পেসারকে নেওয়া হয়েছে এশিয়া কাপের দলে। জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিংয়ের পাশাপাশি দলে সুযোগ পেয়েছেন কেকেআরের পেসার হর্ষিত রানা।

১৫ জনের দলের পাশাপাশি পাঁচ ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে। তারা হলেন-প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল। ১৫ জনের দলের মধ্যে কেউ চোট পেয়ে ছিটকে গেলে পরিবর্ত ক্রিকেটার হিসাবে এই পাঁচজনের মধ্যে কাউকে নেওয়া হবে।

ভারতের স্কোয়াড-: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহঅধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হর্ষিত রানা ও রিঙ্কু সিং।

আলোকিত প্রতিদিন/এপি  

‘নতুন কুঁড়ি’র উদ্বোধ*ন করলেন তথ্য উপদেষ্টা!

বিশেষ প্রতিনিধি, সমগ্র দেশ থেকে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ করে জাতীয় মঞ্চে তুলে ধরার পাশাপাশি তাদের ক্যারিয়ার শুরু করার সুযোগ করে দেয় বাংলাদেশ টেলিভিশনের অন্যতম অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। বিটিভির এই অনুষ্ঠানটি হয়ে ওঠে শিশু-কিশোরদের স্বপ্নের মঞ্চ। নানা প্রান্ত থেকে উঠে আসা তরুণেরা গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুকসহ বিভিন্ন শাখায় নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পায় তারা।

২০০৫ সালের পরে অজ্ঞাত কারণে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। প্রায় দুই দশক পর বিটিভিতে আবার নতুন কুঁড়ির কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রে গতকাল রবিবার বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে ‘নতুন কুঁড়ি’ ২০২৫-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম, তথ্য ও সম্প্রচার মণন্ত্রলায়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, অতিরিক্ত সচিব (প্রসাশন) নূর মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব (সম্প্রচার) ড. মো. আলতাফ-উল-আলম, যুগ্মসচিব উপ মহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রোকন উদ্দিন, উপ-েমহাপরিচালক (অনুষ্ঠান) মো. ফখরুল আলম, উপ-মহাপরিচালক (বার্তা) ড. সৈয়দা তাসমিনা আহামেদ, বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজমসহ বিটিভির উর্দ্ধতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ১৫ আগস্ট থেকে প্রতিযোগিতার আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট (www.btv.gov.bd) থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাচ্ছে।‌ সারা দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে অভিনয়, আবৃত্তি, গল্পবলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত ও হামদ-নাত এই ৯টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আঞ্চলিক পর্যায়ে ইয়েস কার্ড প্রাপ্তরা বিভাগীয় পর্যায়ে বাছাইয়ে অংশ নিবে। ‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১ এর নিম্নে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক প্রতিযোগি সর্বোচ্চ তিনটি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

‘নতুন কুঁড়ি’র ফাইনাল প্রতিযোগিতা আগামী ২ নভেম্বর থেকে ৬ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আলোকিত প্রতিদিন/এপি  

দেবের সঙ্গে সানি লিওনের রোম্যান্টিক ডান্সের সেই মুহূর্ত, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক:

টলিউড সুপারস্টার দেবের কেরিয়ার এখন মধ্য গগনে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর ধূমকেতু। যেখানে দশ বছর পর ইন্ডাস্ট্রির এই জুটিকে দেখে রীতিমতো উত্তেজিত দর্শকেরা।

দেব-শুভশ্রীর প্রেম ভাঙার পর তাদের একসঙ্গে যে ফের দেখা যাবে, সেই আশা ছেড়ে দিয়েছিলেন সকলে। তবে ধূমকেতু আবার মিলিয়ে দিল টলিপাড়ার এই হিট জুটিকে।

আবার এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেবের আরও একটি ভিডিও। যেখানে দেব রোম্যান্টিক ডান্স করছেন বলিউডের বেবিডল খ্যাত সানি সানি লিওনের সঙ্গে।

এমনিতেই দেবের জনপ্রিয়তা তুঙ্গে। তারওপর বি-টাউনের নায়িকা সানি লিওনের ক্রেজও কিছু কম নয়। আর দুই ইন্ডাস্ট্রির মানুষ পা মেলালেন একসঙ্গে। দুই তারকাকে রোম্যান্টিক ডান্স করতে দেখা গেল দেবেরই হিট গান কী করে তোকে বলব, তুই কে আমার।

তবে এটা চার বছর আগে সানি ও দেব ডান্স করেছিলেন ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২-তে। সেটাই নতুন করে আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি করেছে।

‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এর ফাইনাল পর্বে এসেছিলেন সানি সানি লিওন। সেই সময়ই দেবের সঙ্গে তাকে পা মেলাতে দেখা গিয়েছিল। এই সিজনে বিচারকের আসনে ছিলেন স্বয়ং দেব। আর সেই সময়ই সানির সঙ্গে তাকে ডান্স করতে দেখা যায়।

এদিকে গত ১৪ আগাস্ট মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর ধূমকেতু। ইতোমধ্যেই বক্স অফিসে তা অভূতপূর্ব সাড়া ফেলেছে। সিনেমা হলে এই ছবি দেখতে ভিড় জমাচ্ছেন দশর্কেরা। ছবি মুক্তির প্রথম দিন থেকেই দেব-শুভশ্রীকে দেখার জন্য হাউজফুল।

ধূমকেতুর সাফল্যের মাঝেই মুক্তি পেয়েছে দেবের রঘু ডাকাত-এর টিজার। যেখানে দেবের রঘু ডাকাতের লুকস সকলকে মুগ্ধ করেছে। পুজোর সময় মুক্তি পাবে রঘু ডাকাত। দশ বছর পর ধূমকেতু মুক্তি পাওয়ার পর যে সাফল্য এসেছে দেব ও তাঁর টিম মনে করছেন চার বছর পর পুজোয় মুক্তি পাওয়া রঘু ডাকাতও একই সফলতা নিয়ে আসবে।

আলোকিত প্রতিদিন/১৯ আগস্ট ২০২৫/মওম

হোয়াইট হাউজে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের উষ্ণ অভ্যর্থনা,তবে রয়ে গেছে অনেক প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক:

রুশ যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতা ও ন্যাটো অংশীদারদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮ আগস্ট সোমবার হোয়াইট হাউজে অনুষ্ঠিত বৈঠকে মূলত ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শেষ করার উপায় নিয়ে আলোচনা হয়। হোয়াইট হাউজে এবার ইউক্রেনীয় প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তবে প্রশ্ন ও উদ্বেগ রয়েছে-যে কারণে বৈঠক হয়েছে তার বাস্তবায়ন নিয়ে।

সাত ইউরোপীয় নেতা, ইউক্রেনের প্রেসিডেন্ট, তাদের মোটরগাড়ি, ট্রাম্প প্রশাসনের কয়েক ডজন কর্মী এবং শতাধিক সাংবাদিক সোমবার হোয়াইট হাউজে ক্যাম্পাসে ভিড় জমিয়েছিলেন।

প্রশ্ন ছিল—ট্রাম্প এবং জেলেনস্কি কি শান্তির পথে একমত হবেন? নাকি তাদের সাম্প্রতিক বৈঠকও ফেব্রুয়ারির মতো তিক্ত ঝগড়ায় পরিণত হবে? দুটোর একটাও ঘটেনি। ফেব্রুয়ারির আচরণের জন্য সমালোচিত জেলেনস্কি এবার তা ঠিক করেছেন। তিনি আরও স্যুট পরেছেন এবং বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ফলস্বরূপ পেয়েছেন মার্কিন প্রেসিডেন্টের উষ্ণ অভ্যর্থনা।

তবে সহায়তার অঙ্গীকার সত্ত্বেও, কোন পক্ষই এখনও ভূমি বিনিময়, নিরাপত্তা নিশ্চয়তা বা নিষেধাজ্ঞা নিয়ে গুরুত্বপূর্ণ অবস্থান পরিবর্তন করেনি।

শেষে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়ে বৈঠক করার প্রতিশ্রুতি দিয়েছেন।

trump-jelenesky

ফেব্রুয়ারিতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের অভিযোগ ছিল- জেলেনস্কি যথেষ্ট কৃতজ্ঞতা দেখাননি। সোমবার ওভাল অফিসের উদ্বোধনী বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে আটবার ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। ট্রাম্পের যুদ্ধ থামানোর ব্যক্তিগত প্রচেষ্টাই শুধু নয়, তার মনোযোগের জন্যও বারবার তার প্রশংসা করেছেন জেলেনস্কি। ধন্যবাদ জানিয়েছেন ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকে। তিনি ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের সমর্থক সব ইউরোপীয় নেতাদেরকেও। তবে এবার ভাইস প্রেসিডেন্ট বেশিরভাগ সময় চুপচাপ ছিলেন।

ফেব্রুয়ারিতে জেলেনস্কি স্যুট না পরায় ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন। তবে এবার তিনি পরীক্ষায় পাশ করেছেন। কারণ সমালোচনা এড়াতে এবার জেলেনস্কি হোয়াইট হাউজে এসেছিলেন স্যুট পরে। যদিও এক ইউরোপীয় কূটনীতিক তার পোশাককে ‘প্রায় স্যুট’ হিসেবে বর্ণনা করেছেন। তার কালো জ্যাকেটে ছোট ল্যাপেল এবং জেটেড চেস্ট পকেট ছিল। তিনি টাই পরেননি। এই পোশাককে বলা যায় যুদ্ধক্ষেত্র এবং বোর্ডরুমের সংমিশ্রণ।

হোয়াইট হাউজে উপস্থিত ইউরোপীয় নেতারা এবং জেলেনস্কি নিজে এবার নীতি-বিরোধগুলো আড়াল করার চেষ্টা করেছেন। মন্তব্যগুলো অস্পষ্ট রেখে, প্রেসিডেন্টকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তারা।

কিন্তু একটি বিষয় স্পষ্ট হয়। জার্মান চ্যান্সেলর জানান, রাশিয়া যুদ্ধবিরতি নিশ্চিত করবে।

ট্রাম্প দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতি চান। কিন্তু তিনি সম্প্রতি এই লক্ষ্যকে প্রায় ছেড়ে দিয়েছেন, যা ইউক্রেনের জন্য কূটনৈতিকভাবে পরাজয় হিসেবে ধরা হয়। ট্রাম্প এখন সরাসরি শান্তি চুক্তির দিকে এগোনোর পক্ষপাতী।

শীর্ষ বৈঠকের বড় রহস্য ছিল, ইউক্রেন-রাশিয়া চুক্তি দীর্ঘমেয়াদে নিরাপদ করতে যুক্তরাষ্ট্র কতটা সমর্থন দেবে।

ইউক্রেনের সুরক্ষা নিশ্চিতে স্থলসেনা প্রেরণের অঙ্গীকার হয়নি। পরিবর্তে অস্ত্র বিক্রয় এবং মার্কিন ব্যবসায়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার তুলনায় কম বিশ্বাসযোগ্য। ইউরোপীয় নেতারা তাদের সেনাবাহিনী দ্বারা সমর্থিত শান্তিরক্ষী মিশনের প্রস্তুতি নিচ্ছে।

তবে যখন স্পষ্টভাবে প্রশ্ন করা হয় যে নিরাপত্তা নিশ্চয়তায় ইউক্রেনে সেনা থাকবে কিনা, তা বাতিল করা হয়নি। বরং ঘোষণা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এ বিষয়ে ট্রাম্প বলেছেন, আমরা আপনাদের পরে জানাবো।

Trump- EU leader

ট্রাম্প বলেছেন, তিনি পুতিনকে ফোন করবেন এবং ইউক্রেনের সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠক আয়োজন করবেন। কিছু ব্যক্তিগত দ্বিধা থাকা সত্ত্বেও, উপস্থিত নেতারা সম্মত হয়েছেন- এটি যুক্তিসংগত পরবর্তী ধ

তবুও এগোনোর পথ জটিল।

রাশিয়া অতীতে উচ্চস্তরের ইউক্রেনীয় বৈঠকে বিলম্ব ও বাধা দিয়েছে। এটাও স্পষ্ট নয় যে পুতিন আসলে জেলেনস্কির সঙ্গে বসবেন কিনা। কারণ জেলেনস্কিকে প্রায়শই অবৈধ নেতা বলে উল্লেখ করেন পুতিন।

প্রধান স্তরের বৈঠক সত্যিই কতটা শান্তি আনতে পারে তা অজানা। কারণ রাশিয়া এবং ইউক্রেনের অবস্থানের মধ্যে এখনও বিশাল ফারাক। ক্রেমলিন জানিয়েছে, ন্যাটো সেনা উপস্থিতি কোন অবস্থাতেই সম্ভব নয়, যা ইউক্রেন মেনে নেবে না। রাশিয়া দাবি করছে ইউক্রেনকে তার নিয়ন্ত্রিত বড় অংশ হস্তান্তর করতে হবে, যা ইউক্রেনের নেতারা মানতে রাজি নয়।

সূত্র: রয়টার্স

আলোকিত প্রতিদিন/১৯ আগস্ট ২০২৫/মওম