আজ রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 316

আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

২১ আগস্ট বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষ থেকে বৈঠক অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।

আইআরআইয়ের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিকের পরিচালক স্টিফেন সিমা, উপ-পরিচালক ম্যাথিউ কার্টার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা সংলাপ করছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সঙ্গে বৈঠক হয়েছে।

বৈঠক চলমান রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সংসদ নির্বাচন এবং সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

আলোকিত প্রতিদিন/২১ আগস্ট ২০২৫/মওম

জর্জিনাকে প্রপোজ করা রোনালদোর আংটি*র দাম ১২১ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক, দীর্ঘ ৯ বছর প্রেমের পর অবশেষে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ গত ১১ আগস্ট ইনস্টাগ্রামে একটি রোমান্টিক ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন তারা। ছবিতে দেখা যায়, আংটি পরা তার হাত রাখা রোনালদোর হাতে, ক্যাপশনে লেখেন—“হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও আমি রাজি।

এই ঘোষণার পর থেকেই আলোচনায় এসেছে সেই আংটি। কত দাম, কেমন পাথর, বাগদানের উপযোগী কি না—এসব প্রশ্ন নিয়ে সরগরম হয়ে ওঠে বিশ্ব গণমাধ্যম। ‘এল’ ম্যাগাজিনের অস্ট্রেলিয়া সংস্করণ জানিয়েছে, বিশেষজ্ঞদের মতে এই আংটির মূল্য ১ কোটি মার্কিন ডলারের বেশি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২১ কোটি টাকা)। কারও মতে, এতে রয়েছে ওভাল শেপের হীরকখণ্ড—২২ থেকে ৩০ ক্যারেটের হবে।

তবে এই আংটিকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। স্পেনের গয়না বিশ্লেষক হুয়ানা গার্সিয়া সানচেজ দাবি করেছেন, এটি আসলে কোনো বাগদানের আংটি নয়, বরং একটি “ককটেল রিং”—যেটি মূলত বিশেষ অনুষ্ঠানে নজর কাড়ার জন্য পরা হয়, প্রতিদিনের ব্যবহারের জন্য নয় এটা।

সানচেজ বলেন, ‘রোনালদোর দেওয়া আংটিটি আকারে খুব বড়, প্রায় ৪০ ক্যারেট পাথর বসানো। এটি বাগদানের আংটির সাধারণ বৈশিষ্ট্য পূরণ করে না। বরং এটি অস্বস্তিকর, আঙুলের স্বাভাবিক নড়াচড়াও এতে ব্যাহত হতে পারে।’

তিনি আরও বলেন, ‘বাগদানের আংটি সাধারণত সাদা বা হলুদ সোনায় তৈরি হয়, হালকা ও আরামদায়ক হয়—যা প্রতিদিন ভালোবাসা ও অঙ্গীকারের প্রতীক হিসেবে পরা যায়। এই আংটিতে থাকা বিশাল হীরা বরং ককটেল রিংয়ের বৈশিষ্ট্যই বহন করে, যা ১৯২০-এর দশকে নারীদের স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে।’

যদিও জর্জিনা আংটিটি বাঁ হাতে পরেছেন—যা বাগদানের চিহ্ন হিসেবে ধরা হয়—তবুও সানচেজের মতে এটি আদতে একটি জাঁকজমকপূর্ণ অলংকার মাত্র, যা মনোযোগ টানার জন্য পরা হয়, প্রতিদিনের ভালোবাসার প্রতীক নয়।

এখনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। তবে স্প্যানিশ টিভি শো দ্য কোরাজোন-এর সাংবাদিক আলবার্তো গুজমান জানিয়েছেন, রোনালদো জর্জিনাকে শুধু আংটি নয়, দিয়েছেন একটি পোরশে গাড়ি, দুটি বিলাসবহুল ঘড়ি (মূল্য ৫০ হাজার ইউরোর বেশি) ও দুটি ডিজাইনার পোশাক (মূল্য ৩০ হাজার ইউরো+)।

গুজমানের তথ্যমতে, রোনালদো ২০২৬ বিশ্বকাপ খেলতে চান এবং বিশ্বমঞ্চ থেকে বিদায়ের পরই বিয়ে করতে পারেন। সম্ভাব্য বিয়ের তারিখ হতে পারে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর—যখন শেষ হবে সেই বিশ্বকাপ খেলা।

বিয়ের ভেন্যু নিয়েও কিছু ধারণা মিলেছে। খুব সম্ভবত, অনুষ্ঠানটি হবে রোনালদোর নিজ দেশ পর্তুগালেই হবে বিয়ে।

যাই হোক আংটির আকার বা দামের বাইরে এক বিষয় নিশ্চিত—বহু প্রতীক্ষার পর অবশেষে জীবনের নতুন অধ্যায়ের পথে এগিয়ে চলেছেন রোনালদো ও জর্জিনা।

আলোকিত প্রতিদিন/এপি

৪ দিনের সফরে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ঢাকায়

আলোকিত প্রতিবেদক:

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ৪ দিনের সফরে বাংলাদেশে এসে পৌঁছেছেন।

২০ আগস্ট বুধবার রাতে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তাকে স্বাগত জানান। এসময় বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র চিহ্নিতকরণ এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বর্তমান বাণিজ্য সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়গুলো এই সফরের কেন্দ্রবিন্দুতে থাকবে।

জাম কামাল খান ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। সফরকালে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে, যা দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে। এ সময় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি ছাড়াও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রাম বন্দর, একটি ওষুধ শিল্প প্রতিষ্ঠান এবং ইস্পাত কারখানা পরিদর্শন করবেন।

এই উচ্চ পর্যায়ের সফরটি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

আলোকিত প্রতিদিন/২১ আগস্ট ২০২৫/মওম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১৭ লক্ষাধিক ইউক্রেনীয় সেনা:দাবি রুশ হ্যাকারদের

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৭ লাখ ২১ হাজার ইউক্রেনীয় সেনা। রাশিয়ার চারটি হ্যাকার গ্রুপ সম্প্রতি এই দাবি করেছে। দুই দেশের বিভিন্ন সংবাদমাধ্যম এই সংবাদ প্রকাশও করেছে।যে চারটি হ্যাকারগ্রুপ এই দাবি করেছে, সেগুলো হলো কিলনেট, পালাচ প্রো, ইউজার সেক এবং বেরেগিনি। নাম-পরিচয় গোপন রেখে এসব গ্রুপের সদস্যরা জানিয়েছেন, অতি সম্প্রতি তারা ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেলদের ব্যবহারের জন্য অনুমোদিত একাধিক ব্যক্তিগত কম্পিউটার এবং নেটওয়ার্কে হামলা চালিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীর ডাটাবেইজে প্রবেশ করতে সক্ষম হয়েছেন। সেখান থেকেই জানা গেছে এ তথ্য।

নিহত ইউক্রেনীয় সেনাদের নাম, ছবি, পদ-পদবী, ব্যক্তিগত তথ্য এবং কবে কোথায় নিহত হয়েছেন— সেসব তথ্যও ডাটাবেইজ থেকে নিয়েছেন বলে দাবি করেছেন রুশ হ্যাকাররা।

কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে কয়েক বছর টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

রুশ হ্যাকারদের হিসেব অনুযায়ী, যুদ্ধের প্রথম বছর অর্থাৎ ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নিহত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ইউক্রেনীয় সেনা। পরের বছর ২০২৩ সালে নিহত হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার, ২০২৪ সালে নিহত হয়েছেন ৫ লাখ ৯৫ হাজার এবং চলতি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন রেকর্ড ৬ লাখ ২১ হাজার ইউক্রেনীয় সেনা।

রুশ হ্যাকারদের এই দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেনের সরকার কিংবা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত সাড়ে তিন বছরের যুদ্ধে ইউক্রেন কখনও সরকারি ভাবে নিজেদের নিহত ও আহত সেনাদের সংখ্যা প্রকাশ করেনি। ২০২২ সালে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, যুদ্ধে নিহত হয়েছেন ৪৬ হাজার এবং আহত হয়েছেন ৩ লাখ ৮০ হাজার ইউক্রেনীয় সেনা।

রাশিয়ার হিসেব অনুযায়ী, যুদ্ধের গত সাড়ে তিন বছরে নিহত হয়েছেন ১০ লাখ ৮ হাজার ইউক্রেনীয় সেনা।

সূত্র : আরটি

আলোকিত প্রতিদিন/২১ আগস্ট ২০২৫/মওম

তিস্তার ওপর ‘মওলানা ভাসানী সেতু’র উদ্বোধন করেন: উপদেষ্টা আসিফ মাহমুদ

জোবায়দুর রহমান জুয়েল: 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’ বুধবার দুপুরে উদ্বোধন করা হয়। এই সেতুর উদ্বোধন করেন অন্তর্র্বতীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সেতু উম্মোচনের পরপরই দোয়া করেন সুন্দরগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মো. ওমর ফারুক। এরপর সেতুর সুন্দরগঞ্জের হরিপুর প্রবেশমুখে ফিতা কেটে সেতুর দ্বার খুলে দেওয়া হয়। এসময় উৎসক জনতার ভিড় সামাল দিতে বেশ বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। পরে গাড়িতে উঠে গাইবান্ধাবাসীর সঙ্গে হাস্যজ্জল মুখে করমর্দন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এসময় জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী ও সেতু নির্মাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ উপদেষ্টার সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সেতুটির মাধ্যমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে স্বল্প সময় ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন এবং ছোট ও মাঝারি কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে।
এছাড়া নদীর উভয় তীরের সংযোগসহ উন্নত রোড নেটওয়ার্ক প্রতিষ্ঠার ফলে ওই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রসার ঘটবে। এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নসহ জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।
এদিকে মওলানা ভাসানী সেতু উদ্বোধনকে কেন্দ্র করে গাইবান্ধা ও কুড়িগ্রামের দুই অঞ্চলেই মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ভোর থেকেই তিস্তা পাড়ে ভিড় জমাতে থাকেন দুই জেলার শত শত দর্শনার্থী এবং সুন্দরগঞ্জ-চিলমারী উপজেলার হাজারো সাধারণ মানুষ। কেউ পরিবারের সঙ্গে, কেউবা দল বেঁধে আসেন জীবনের ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে। দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে এই আনন্দে তাদের চোখে-মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস আর গর্বের আলো।
এর আগে, গত ১০ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সেতুটির নামকরণ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়, ১৪৯০ মিটার দীর্ঘ এই পিসি গার্ডার সেতুটি হবে ‘মওলানা ভাসানী সেতু, গাইবান্ধা’।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওফিড) অর্থায়নে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। ১৪৯০ মিটার দৈর্ঘ এবং ৯.৬০ মিটার প্রস্থের সেতুটির লেন সংখ্যা ২টি এবং মোট স্প্যান সংখ্যা ৩১টি। এটি একটি প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতু। সেতুর পাশাপাশি নির্মিত হয়েছে প্রায় ৮০ কিলোমিটার এক্সেস সড়ক, ৫৮টি বক্স কালভার্ট ও ৯টি আরসিসি সেতু।
আলোকিত প্রতিদিন/২০ আগস্ট ২০২৫/মওম

নাফ নদী দিয়ে মাদক পাচারের সময়, এক লাখ পিস ইয়াবা উদ্ধা*র

হেলাল উদ্দিন, টেকনাফ, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচারকালে এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করতে সক্ষম হলেও কোনো পাচারকারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির দাবি, বাংলাদেশের একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমারের মাদক কারবারীদের যোগসাজশে নাফনদীতে মাছ ধারার জেলে ভেসে অপেক্ষামান ছিল। বিজিবির ধাওয়ায় দুইজন পাচারকারি নাফনদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমারে পালিয়ে যায়।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাবরাং সীমান্ত চৌকির নাফনদীতে অভিযান চালিয়ে ইয়াবার একটি চালান জব্দ করা হয়েছে। তবে আজ বুধবার সকালে এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে কর্নেল আশিকুর রহমান।
বিজিবি সূত্র জানায়, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাবরাং সীমান্ত চৌকির দায়িত্বপূর্ণ এলাকায় নাফনদীতে অভিযান পরিচালনার করা হয়। সীমান্তের ওপারে একটি সন্দেহজনক জেলে নৌকা বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি শেষে নাফ নদীর শূন্য লাইন থেকে বাংলাদেশের ১০০গজ ভিতরে মাছ ধরার জেলে ভেসে অপেক্ষা করতে থাকেন। সন্দেহজনক নৌকাটিকে ধরতে কাছাকাছি বেশ কয়েকটি কৌশলগত স্থানে বিশেষ নৌ টহল মোতায়েন করা হয়। এসময় নাফ নদীর সীমান্তবর্তী এলাকায় ভাসমান নৌকাটি ধরতে নৌ-টহল গুলিকে দ্রুত বিজিবির টহলদল মিয়ানমারের সন্দেহজনক নৌকাটিকে ধাওয়া করলে ২জন চোরাকারবারী নৌকা থেকে পানিতে লাফ দিয়ে সাঁতার কেটে শুন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকাটিতে তল্লাশী চালিয়ে মাছ ধরার জালে জড়িয়ে লুকায়িত একটি প্লাষ্টিকের প্যাকেটের ভিতরে বিশেষভাবে মোড়কজাত করা এক লাখ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।মাদক পাচারে জড়িতদের ধরতে বাংলাদেশ অংশের বেশ কয়েকটি স্থানে অভিযান করা হলেও মাদক চক্রের কোনো সদস্য কিংবা তাদের সহযোগীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে,চোরাকারবারীদের সনাক্ত করে বিচারের মুখোমুখি করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে কর্নেল আশিকুর রহমান বলেন,সীমান্ত দিয়ে অবৈধ ভাবে রোহিঙ্গা, মাদক ও চোরাচালানকে নিরৎসাহিত করার জন্য নাফনদীতে প্রচুর সংখ্যক বিজিবির টহল দল বাড়ানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি 

হাতি সংরক্ষণে প্রাকৃতিক আবাসস্থল রক্ষা ও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি: পরিবেশ উপদেষ্টা

আলোকিত প্রতিবেদক:

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘হাতি সংরক্ষণে হাতির প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করতে হবে।’ তিনি বলেন, ‘হাতির উপযোগী গাছ লাগানো, করিডোর চিহ্নিত করে মুক্ত রাখা, জরিপের মাধ্যমে হাতির সঠিক সংখ্যা নির্ধারণ এবং মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।’

২০ আগস্ট বুধবার বন ভবনে ‘বিশ্ব হাতি দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, ‘ক্যাপটিভ হাতি নিয়ন্ত্রণ, গ্রামীণ জনগণকে সচেতন করা এবং হাতির জন্য টেকসই আবাসস্থল নিশ্চিত করা জরুরি। হাতি সংরক্ষণের লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় ৩৫০ হেক্টর জমিতে হাতির খাদ্যোপযোগী গাছের বাগান, ৫০ হেক্টর বাঁশবাগান সৃজন এবং রোপিত উদ্ভিদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

তিনি বলেন, মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনের জন্য ইকোলোজিক্যাল বাউন্ডারি বায়োফেন্সিং নির্মাণ করা হবে, যেখানে বেত, লেবু ও বড়ইসহ কাঁটাজাতীয় জীবন্ত বেড়া দিয়ে ১০ কিলোমিটার সীমানা তৈরি হবে। একইসঙ্গে এলিফ্যান্ট রিজার্ভ-সংলগ্ন এলাকায় ‘অ্যান্টি ডেপ্রেডেশন স্কোয়াড (এডিএস), এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও এলিফ্যান্ট রেসকিউ টিম’ গঠন করে কার্যক্রম জোরদার করা হবে। হাতির চলাচল পর্যবেক্ষণে ১৬টি ট্রি টাওয়ার নির্মাণ করা হবে এবং গাজীপুর সাফারি পার্ক ও ডুলাহাজারা সাফারি পার্কে দুটি হাতি উদ্ধার কেন্দ্র স্থাপন করা হবে।

উপদেষ্টা আরও বলেন, আহত হাতির চিকিৎসার জন্য সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি এবং শেরপুর অঞ্চলে অস্থায়ী সেড নির্মাণ করা হবে। পাশাপাশি মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে এনথ্রোপোজেনিক প্রভাব ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরূপণে জরিপ পরিচালনা করা হবে। চট্টগ্রামের চুনতিতে ১০ একর জায়গাজুড়ে একটি হাতি অভয়ারণ্য স্থাপন করা হবে, যেখানে পোষা হাতিদের পুনর্বাসন করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসান; দুবাই সাফারি পার্কের প্রাক্তন প্রিন্সিপাল ওয়াইল্ডলাইফ স্পেশালিস্ট ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম মনিরুল এইচ খান, বন অধিদফতরের বন সংরক্ষক (কেন্দ্রীয় অঞ্চল) এ এস এম জহির উদ্দিন আকন, আরণ্যক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক এবং হাতি বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আবদুল মোতালেব এবং বন সংরক্ষক  মো. ছানাউল্যা পাটওয়ারী।

আলোকিত প্রতিদিন/২০ আগস্ট ২০২৫/মওম

তিস্তা ক্যানেলে গাঁজার নেশায় মত্ত ৩ যুবক আট*ক, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমা*না

মো: ওমর ফারুক ভ্রাম্যমান প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি বাজার সংলগ্ন তিস্তা ক্যানেলের তীরে গাঁজা সেবনরত অবস্থায় ৩ যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল।
আজ দুপুর ২ টায় ওই অভিযানে আটককৃতরা হলেন- জীব Bচন্দ্র রায় (২৫), পিতা আইনাল চন্দ্র রায়, বগুলাগারি বাবুপাড়া; সুজন রবি দাশ (২২), পিতা কালী চরণ, কেল্লাবাড়ি; এবং নবাব (২৪), পিতা রমজান আলী, কাঠগাড়ি পাইকারপাড়া।
জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিন যুবককে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা প্রদান করেন।
স্থানীয়রা জানান, তিস্তা ক্যানেলের তীরে মাদক সেবনের ঘটনা বেড়ে চলেছে, যা তরুণ প্রজন্মের জন্য উদ্বেগজনক। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে আরও কঠোর পদক্ষেপ এবং সচেতনতামূলক প্রচারণার দাবি জানিয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর শফিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
আলোকিত প্রতিদিন/এপি 

ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘো*ষণা, প্রার্থী হলেন যারা!

বিশেষ প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে আজ। সংগঠনটি ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়েছে।

এছাড়া এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দিয়েছে।

আজ বুধবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্যানেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি নারী শিক্ষার্থীদেরও প্রাধান্য দেওয়া হয়েছে।

এতে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মো. সাইফ উল্লাহ্ (সাইফ), সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান মুন্নাকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল।

এছাড়া আরো সদস্য পদে মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।

এদিকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রার্থী দেয়নি ছাত্রদল। ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বির সম্মানে এই পদে ছাত্রদল প্রার্থী দেয়নি বলে জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম।

প্যানেল ঘোষণার সময় ছাত্রদল সভাপতি রাকিবুল আরো বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রিয় ও তরুণ নেতাদেরকে মনোনীত করা হয়েছে। এখানে কারো কোনো হস্তক্ষেপ নেই।

আলোকিত প্রতিদিন/এপি 

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে টাঙ্গাইল জেলা প্রশাসনের ভিন্নধর্মী উদ্যোগ

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল: মাদকমুক্ত সমাজ বিনির্মাণে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে ২০ আগষ্ট বুধবার সকালে  টাঙ্গাইল জেলা কারাগারে মাদক মামলায় আটক কারাবন্দিদের নিয়ে একটি মাদকবিরোধী সচেতনতামূলক সভা আয়োজন করা হয়। সভায় মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে কারাবন্দিদের সচেতন করা হয় এবং মাদকের কুফল সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।  এসময় আরও উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেল সুপার মোঃ শহিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল এর উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ।
সভা শেষে মাদক মামলায় আটক কারাবন্দীরা মাদক গ্রহণ না করার প্রত্যয়ে মাদকবিরোধী শপথ পাঠ করেন।
আলোকিত প্রতিদিন/এপি