আজ রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 315

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল করা হলো: ফাওজুল কবির খান

আলোকিত প্রতিবেদক:

সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল করা হয়েছে।

২১ আগস্ট বৃহস্পতিবার সেতু বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বোর্ড-এর চেয়ারম্যান মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৫তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড-এর সদস্যরা এতে সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক এবং বোর্ড-এর সদস্যসচিব সভার আলোচ্যসূচি অনুযায়ী সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেটেশন উপস্থাপন করেন।সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাধ্যমে নির্মাণাধীন আবাসন প্রকল্পে নিয়মবহির্ভূতভাবে ফ্ল্যাট নির্মাণ এবং বরাদ্দ দেওয়া অভিযোগ সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির সুপারিশ গ্রহণ করা হয়। তদন্ত কমিটির সুপারিশের আলোকে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন ২৭০টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদনের একটি কপি দুদকের কাছে পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়।

সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় পুনর্বাসন ভিলেজের জমি, নির্মিত ফ্ল্যাটগুলো এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নির্মাণাধীন আবাসন প্রকল্পের অসমাপ্ত কাজ সম্পন্ন করার বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়কে আহ্বায়ক করে ৬ সদস্যদের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। গঠিত কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া, উক্ত এলাকায় স্থাপিত স্কুল ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিয়াম স্কুল, ঢাকার সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্পাদিত চুক্তি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

আলোকিত প্রতিদিন/২২ আগস্ট ২০২৫/মওম

দুই সপ্তাহের মধ্যেই স্পষ্ট হবে ইউক্রেন-রাশিয়া শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা আগামী দুই সপ্তাহের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। এমন মন্তব্যই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কনজারভেটিভ টক রেডিও অনুষ্ঠান দ্য টড স্টার্নস শো-তে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।  ২২ আগস্ট শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

অনুষ্ঠানে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি বলব, দুই সপ্তাহের মধ্যেই আমরা একভাবে বা অন্যভাবে জানতে পারব। এরপর হয়তো অন্য পথ নিতে হবে, তবে খুব শিগগিরই আমরা জানতে পারব।”

আনাদোলু বলছে, সংঘাত বন্ধের বিষয়ে একাধিক কূটনৈতিক আলোচনার পর ট্রাম্পের এই সময়সীমা নির্ধারণের বিষয়টি সামনে এলো। সম্প্রতি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক এবং হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনাও হয়েছে ট্রাম্পের।

তিনি পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনার কথাও জানিয়েছেন। এর পর ত্রিপক্ষীয় বৈঠকে নিজেকেও অন্তর্ভুক্ত করে সংঘাত সমাধানের উদ্যোগ নেওয়ার কথা বলেন। ট্রাম্প জেলেনস্কিকে আলোচনায় “স্থিতিশীল” হওয়ার আহ্বান জানিয়েছিলেন, তবে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ তিনি স্পষ্টভাবে নাকচ করেছেন।

ইউরোপীয় দেশগুলো নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে স্থলবাহিনী মোতায়েনের ইঙ্গিত দিয়েছে। সম্ভাব্য শান্তি কাঠামোয় যুক্তরাষ্ট্র আকাশ প্রতিরক্ষা সহযোগিতা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ গত বুধবার বলেছেন, শান্তিরক্ষী হিসেবে ন্যাটোর সেনা মোতায়েন গ্রহণযোগ্য নয় এবং মস্কো এ ধরনের নিরাপত্তা নিশ্চয়তা মেনে নেবে না।

আলোকিত প্রতিদিন/২২ আগস্ট ২০২৫/মওম

নোয়াখালী হাতিয়াতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হ*ত্যা

নোয়াখালী প্রতিনিধি, নোয়াখালীর হাতিয়াতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ তারেক আজিজ (৩৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে আটক করেছে। তবে পুলিশ বলছে, মারধরের পর আতঙ্কে ওই যুবক মারা গেছে।
নিহত মো.লোকমান হোসেন (৩৫) শেরপুরের চকপাড়ার সোনারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের কর্মচারি ছিলেন।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে।
আটক তারেক উপজেলার জাহাজমারা ইউনিয়নের চরহেয়া গ্রারে কামাল উদ্দিনের ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের কর্মি লোকমান ও মোস্তাফিজুর রহমান (২৮)। তারা দুজনই শেরপুর জেলার বাসিন্দা। উপজেলার জাহাজমারা ইউনিয়নে তারা তাদের ঠিকাদার বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ করার পর বেশ কিছু স্ক্রাব বেঁচে যায়। পরে দুজন স্ক্রাব গুলো উপজেলার চরহিয়া গ্রামের আসাদ নগর ত্রিমোহনীর একটি ভাঙারি দোকানে বিক্রি করে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা তাদের বিক্রি করে আসা মালের ওজন জানতে আবার ভাঙারি দোকানে যায়। সেখানে স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি তারেক আজিজসহ তিন ব্যক্তি ঠিকাদারের দুই কর্মির বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন। পরে দুজনকে ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ করে বেঁধে মারধর করে। একপর্যায়ে লোকমানকে লোহার রেঞ্জ দিয়ে হাতে,পিঠে আঘাত করে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম ‌আজমল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে দুজই বাঁধা অবস্থায় জীবিত। পুলিশ তাৎক্ষণিক দুজনের বাঁধন খুললে লোকমান ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। তখনই তিনি মারা যান। প্রাথমিক ভাবে ধারণা করছি, ভয়ে মবের আতঙ্কে মারা গেছে।
অপর এক প্রশ্নের জবাবে ওসি আরও বলেন, চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়নি। নিহত যুবকের শরীরে আঘাতের কোন চিহৃ নেই। পিঠে ছোট একটি দাগ আছে। আর কোন আঘাত নেই। ভয়ে আতঙ্কে হার্টফেল করতে পারে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/এপি

ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবী নাজনীনের জন্মদিন আজ!

বিনোদন ডেস্ক, জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীতশিল্পী বেবী নাজনীন। সারাদেশ জুড়ে ‘ব্লাক ডায়মন্ড’ নামে যার সুখ্যাতি। বাংলা গানের ইতিহাসে এমন ‘উপাধী’ পাওয়া সংগীত তারকাও এক জনই আছে। প্রায় সাড়ে চার দর্শকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী।

বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্যও বেবী নাজনীন।উল্লেখ্য, গত সাড়ে চার দশকের সঙ্গীত ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন বেবী নাজনীন।

‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, আমার একটা মানুষ আছে, ওই রংধনু থেকে, পত্রমিতা, এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত, দু’চোখে ঘুম আসে না তোমাকে দেখার পর, আমার ঘুম ভাঙাইয়া গেলোরে মরার কোকিলে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, আজ পাশা খেলবো রে শাম, প্রিয়তমা, সারা বাংলায় খুঁজি তোমারে, ও বন্ধু তুমি কই কই রে.. এ প্রাণো বুঝি যায় রে..’ এমন অসংখ্য গানের মাধ্যমে বাংলা গানের ভান্ডার সমৃদ্ধ করেছেন এই সংগীত তারকা।

আলোকিত প্রতিদিন/এপি

উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত

আলোকিত ডেস্ক, লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু।

আজ শুক্রবার দুপুরে রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

জানা গেছে, মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ইছাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন তিনি।

বিএনপি সূত্র জানায়, ছাতা প্রতীকে ২৫৫ ভোট পেয়ে মো. অলি উল্যা ইছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে ৪৫৩ জন ভোটার ভোট প্রয়োগ করেন।

প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এল রহমান প্রমুখ।

আলোকিত প্রতিদিন/এপি

বাংলাদেশিদের ফে#রত পাঠাতে চাই*লে শেখ হাসিনাকে দিয়েই শু*রু করুন!

আলোকিত ডেস্ক, অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাইলে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত বলে মন্তব্য করেছেন হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়েইসি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ‘আইডিয়া এক্সচেঞ্জ’ অনুষ্ঠানে প্রভাবশালী এই ভারতীয় রাজনীতিবিদ এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এ দেশে রয়েছেন? তিনিও তো বাংলাদেশি, তাই না? তাকেও ফেরত পাঠানো হোক। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন।’

ওয়েইসি এ প্রসঙ্গে বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, ‘দেশকে অনুপ্রবেশকারীমুক্ত করতে হলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত। আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে রেখেছি? তিনিও তো বাংলাদেশি? তাকে ফেরত পাঠানো হোক।’

লোকসভার এই সদস্য বলেন, ‘বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে ভারতের মেনে নেওয়া উচিত। নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা দরকার।’

ওয়েইসি আরও বলেন, ‘একদিকে একজন বাংলাদেশিকে আমরা এ দেশে থাকতে দিচ্ছি। তিনি নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন। সমস্যা সৃষ্টি করছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ জেলার দরিদ্র বাংলাভাষী নাগরিকদের পুনে থেকে উড়োজাহাজে চাপিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সীমান্তে গিয়ে নো ম্যানস ল্যান্ডে ছেড়ে দেওয়া হচ্ছে। তারা সত্যিই বাংলাদেশি অনুপ্রবেশকারী কি না, সেটা যাচাই পর্যন্ত করা হচ্ছে না।’

তিনি বলেন, ‘দেশে যিনিই বাংলা ভাষায় কথা বলছেন, তিনি বাংলাদেশি হয়ে যাচ্ছেন। কী ধরনের বিদেশাতঙ্ক কাজ করছে, এ থেকে বোঝা যায়। এসব মানুষকে বন্দিশালায় আটকে রাখার অধিকার পুলিশকে কে দিয়েছে? এখানে সবাই পাহারাদার হয়ে গেছে।

আলোকিত প্রতিদিন/এপি

কাঠমান্ডুতে পর্যটন ও বিনিয়োগ নীতির বিশেষ আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি:

নেপালের রাজধানী কাঠমান্ডুতে পর্যটনশিল্পের উন্নয়ন ও সহজ বিনিয়োগ নীতির ওপর একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন দেশটির পর্যটন ও বিনিয়োগ খাতের নেতৃবৃন্দ।

 

সভায় উপস্থিত ছিলেন অনন্দ প্রসাদ পোখরেল, বিশিষ্ট নেপালি রাজনীতিবিদ, সাবেক সংস্কৃতি, পর্যটন ও সিভিল এভিয়েশন মন্ত্রী, বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগমতি কমিটির সেক্রেটারি, নেপাল কমিউনিস্ট পার্টি এবং নেপাল ইনভেস্টমেন্ট বোর্ডের সদস্য। তিনি আলোচনায় অংশগ্রহণকারীদের সঙ্গে বিনিয়োগ বৃদ্ধির সুযোগ, পর্যটন খাতের সম্ভাবনা এবং নেপালের সহজ বিনিয়োগ নীতি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

 

আলোচনায় অংশগ্রহণ করেন মো: গোলাম ফারুক মজনু, নির্বাহী পরিচালক, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট এবং সম্পাদক ও প্রকাশক, বিপ্লবী জনতা। তিনি দক্ষিণ এশিয়ার পর্যটন শিল্প ও বাণিজ্যিক উন্নয়নে বিদেশি বিনিয়োগ নীতি, আঞ্চলিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

 

সভায় নেপাল ও বাংলাদেশের ব্যবসায়িক, বিনিয়োগ এবং পর্যটন খাতের উন্নয়নকে আরও সমন্বিত ও শক্তিশালী করার দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় আগামী ৯ অক্টোবর মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিতব্য মানব সম্প্রীতি উৎসবের পরিকল্পনা এবং তা নিয়ে সহযোগিতার সম্ভাবনাও তোলা হয়।

কালুখালী রেলওয়ে জংশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ অনুমোদন

মো : কায়ছার আলী,  কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: ঢাকা-বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস (৭৯৫/৭৯৬ নং) এখন থেকে রাজবাড়ীর কালুখালী জংশন (ক্রসিং স্টেশন)-এ যাত্রাবিরতি করবে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এতে আনন্দের জোয়ার বইছে উপজেলা শহরজুরে।
বুধবার (২১ আগস্ট ২০২৫) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখা থেকে জারি করা চিঠিতে জানানো হয়, যাত্রীসাধারণের সুবিধার্থে কালুখালী জংশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ০২ (দুই) মিনিট যাত্রাবিরতি অনুমোদন করা হলো।
চিঠিতে উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ রেলওয়ের ১২ আগস্ট ২০২৫ তারিখের প্রেরিত চিঠির প্রেক্ষিতে। দ্রæততম সময়ে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
চিঠিটি মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে বরাবর প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে অনুলিপি পাঠানো হয়েছে, জেলা প্রশাসক, রাজবাড়ী, যুগ্মসচিব (পরিকল্পনা-২ শাখা), রেলপথ মন্ত্রণালয়, উপসচিব (প্রশাসন), রেলপথ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব, রেলপথ মন্ত্রণালয়।
কালুখালী জংশন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এখানে বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদনের মাধ্যমে স্থানীয় যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। তবে সময়সূচী কার্যকর করার দায়িত্ব ও বাস্তবায়ন প্রক্রিয়া এখন বাংলাদেশ রেলওয়ের হাতে।
এতে করে বিকেলে ঢাকাগামী ও সকালে বেনাপোল চেকপোষ্ট হয়ে ভারতে গমনকারী যাত্রীদের অনেক সুবিধা হলো।
স্টপেজ অনুমোদন হওয়ায় কালুখালীর সুশিল সমাজ ও সাধারণ মানুষ রেলপথ মন্ত্রণালয় এবং স্টপেজ বাস্তবায়নের জন্য যারা নিরলসভাবে কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন/এপি

গাজীপুরে ২৫ বোতল বিদেশি মদসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক 

শহিদুল্লাহ সরকার: 
গাজীপুরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল বিদেশি মদসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নারীর নাম মোসাঃ মরিয়ম আক্তার (২০)।
২০ আগস্ট ​বুধবার রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানাধীন সাইনবোর্ড এলাকার জালাল মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেম্বার বাড়ি রোডের সোলাইমানের বাড়ির ভাড়াটিয়া মরিয়ম আক্তারের শয়নকক্ষ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
​গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মরিয়ম আক্তার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
​মরিয়মের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায়। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উত্তর খাইলকুর এলাকায় ভাড়া থাকতেন।
​মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
আলোকিত প্রতিদিন/২১ আগস্ট ২০২৫/মওম

আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

২১ আগস্ট বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষ থেকে বৈঠক অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।

আইআরআইয়ের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিকের পরিচালক স্টিফেন সিমা, উপ-পরিচালক ম্যাথিউ কার্টার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা সংলাপ করছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সঙ্গে বৈঠক হয়েছে।

বৈঠক চলমান রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সংসদ নির্বাচন এবং সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

আলোকিত প্রতিদিন/২১ আগস্ট ২০২৫/মওম