আজ রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 314

নিখোঁজ সংবাদ 

নিখোঁজ সংবাদ

নাম: রাশেদুল ইসলাম ,পিতা: আলী দেওয়ান,বয়স:৩২ বছর  সাং দত্তপাড়া, পো: বিরুলিয়া, থানা: সাভার,জেলা :ঢাকা।
তিনি গত ৯/৮/২০২৫ ইং তারিখে নিখোঁজ হয়েছে। কোন হৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পান তাহলে এই মোবাইল নম্বরে : 01913961676 জানাতে অনুরোধ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৩ আগস্ট ২০২৫/মওম

 রাশিয়ার ওপর আবার নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর মস্কোর প্রতি হতাশা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। দুই সপ্তাহের মধ্যে ইউক্রেন যুদ্ধে শান্তিপূর্ণ সমাধানের দিকে কোনো অগ্রগতি না হলে তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। খবর রয়টার্সের।

ট্রাম্প বলেন, আমরা কী করব এবং কী হতে চলেছে সে সম্পর্কে আমি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে এবং রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা কিংবা চড়া শুল্ক বা দুটোই আরোপ করা হতে পারে। আবার এমনও হতে পারে, আমরা কিছুই করব না। আমরা তাদেরকে বলবো এটা তোমাদের লড়াই।

চলতি সপ্তাহে রাশিয়ার হামলায় ইউক্রেনে অবস্থিত একটি মার্কিন কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন। এই ঘটনায় বেজায় চটেছেন ট্রাম্প। হোয়াইট হাউজে তিনি সাংবাদিকদের বলেন, আমি এটি (হামলা) নিয়ে, এমনকি যুদ্ধের কোনো কিছু নিয়ে মোটেও খুশি নই।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার অভিযোগ করে বলেছেন, রাশিয়া তার সঙ্গে পুতিনের বৈঠক ঠেকাতে যথাসম্ভব সবকিছু করছে। অপরদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেছেন, বৈঠকের কোনো আলোচ্যসূচি তৈরি হয়নি।

জেলেনস্কির দাবি, রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনের সঙ্গে বৈঠক ঠেকাতে ‌যা কিছু সম্ভব তাই করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জেলেনস্কির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু তিনি নিজেও শুক্রবার বলেছেন যে, এটা তেল এবং ভিনেগারের মতো… তাদের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক নেই।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেছেন, শীর্ষ সম্মেলনের জন্য এজেন্ডা প্রস্তুত থাকলে পুতিন জেলেনস্কির সঙ্গে দেখা করতে প্রস্তুত। কিন্তু এই এজেন্ডা মোটেও প্রস্তুত নয়। এক সপ্তাহের প্রচেষ্টার পর ট্রাম্প প্রথমে আলাস্কায় পুতিনের সঙ্গে এবং তারপরে ওয়াশিংটনে ইউরোপীয় বিভিন্ন দেশের নেতা এবং জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এই পরিস্থিতি বেশ কঠিন হয়ে উঠছে।

সোমবার রুশ নেতার সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বলেন, তিনি পুতিন-জেলেনস্কি শীর্ষ সম্মেলনের আয়োজন শুরু করেছেন এবং পরে তিনি এতে যোগ দেবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট এই পদক্ষেপকে সমর্থন করেছেন, তবে শান্তি চুক্তির ক্ষেত্রে ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ রোধে তিনি পশ্চিমা মিত্রদের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন।

আলোকিত প্রতিদিন/২৩ আগস্ট ২০২৫/মওম

‘বেশি সময় লাগেনি স্যার, ৮ থেকে ১০ সেকেন্ডে কাজ সেরেছি’!

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম নগরের হালিশহরে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ওয়াহিদুল হক ওরফে সাব্বির (১৮) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। গত ১৬ মে নয়াবাজার এলাকায় ‘পাইথন’ নামের একটি কিশোর গ্যাংয়ের ২২ জন সদস্য তাঁকে পিটিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন পর তিনি মারা যান তিনি।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পাইথন গ্যাংয়ের নেতা মো. আতাউল (২২) ওয়াহিদুলের পেটে ছুরিকাঘাত করেন। আতাউল পুলিশকে বলেন, “বেশি সময় লাগেনি, ৮-১০ সেকেন্ডে কাজ সেরেছি।” হত্যার কারণ হিসেবে এক কিশোরকে মারধরের প্রতিশোধের কথা উল্লেখ করেন তিনি। নিহত ওয়াহিদুল মুরাদপুরের শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী এবং ‘বিংগু গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন তিনি।

হত্যার ঘটনায় ওয়াহিদুলের বাবা মোহাম্মদ এসহাক বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন। পুলিশ এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে গত বৃহস্পতিবার র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে আতাউল গ্রেপ্তার হয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার সরকার বলেন, সিসিটিভি ফুটেজ ও গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে আতাউলের ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত হয়েছে।

নিহতের বাবা মো. এসহাক জানান, তাঁর ছেলে জুমার নামাজ পড়তে বের হয়েছিলেন। নামাজ শেষে এক বন্ধুর ডাকে নয়াবাজারে গেলে তাঁকে ছুরিকাঘাত ও পিটুনি দেওয়া হয়। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তার বাবা।

পুলিশের এক জরিপে জানা গেছে, চট্টগ্রাম নগরে প্রায় ২০০ কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যাদের সদস্যসংখ্যা প্রায় ১ হাজার ৪০০। গত ছয় বছরে ৫৪৮টি অপরাধের সঙ্গে এসব গ্যাং জড়িত। জরিপে আরও উঠে আসে, স্কুলে অনুপস্থিত ৫৪ শতাংশ শিক্ষার্থী অপরাধে জড়িয়ে পড়ছে, যার মধ্যে পর্নোগ্রাফি, সাইবার অপরাধ, ছিনতাই।

আলোকিত প্রতিদিন/এপি

দুই দিনের সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

২৩ আগস্ট শনিবার দুপুরে ঢাকায় পৌঁছালে ইসহাক দারকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। এ সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও উপস্থিত ছিলেন।

গত ২৭ এপ্রিলে ইসহাক দারের ঢাকা আসার কথা ছিল। তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সীমান্তে উত্তেজনা দেখা দিলে দারের সফর স্থগিত করে ইসলামাবাদ।

সংশ্লিষ্টরা বলছেন, দারের দ্বিপক্ষীয় এই সফরে সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়াতে গুরুত্ব দেবে ইসলামাবাদ। অন্যদিকে, ঢাকার চাওয়া সম্পর্ক স্বাভাবিক করা। এই সফরে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি এবং সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিন রবিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরমূল বৈঠকটি হবে পররাষ্ট্র উপদেষ্টা মো.তৌহিদ হোসেনের সঙ্গে। ওইদিন দুই মন্ত্রী শুরুতে একান্তে এবং পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও এমওইউ সইয়ের কথা রয়েছে।

সূত্রের বরাতে জানা গেছে, তৌহিদ-দারের বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, কৃষি, নানা পর্যায়ে দুই দেশের লোকজনের চলাচল সুগম করাসহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনায় থাকবে।

পররাষ্ট্রসচিবদের বৈঠকের ধারাবাহিকতায় এবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনায় সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থে জোর দেবে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগের সম্পর্ক যেখানে এসেছে, তা এগিয়ে নিতে হলে অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা জরুরি।

দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক অমীমাংসিত তিন ঐতিহাসিক ইস্যুকে বাদ দিয়ে হবে না। অমীমাংসিত বিষয়গুলো হলো একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা দেওয়া।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি হতে পারে। তাছাড়া দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা এবং চুক্তি সইয়ের কথা রয়েছে।

দ্বিতীয় দিন রবিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ঢাকা সফরকালে ইসহাক দার বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তারই অংশ হিসেবে দার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করতে যাবেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে দারের।

প্রসঙ্গত, ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ইসলামাবাদে অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকায় এসেছিলেন। ১০ বছরের ব্যবধানে ২০২২ সালের জুলাইয়ে হিনা রাব্বানির আবার ডি-৮ মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ঢাকায় আসার সম্ভাবনা তৈরি হয়। তিনি তখন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। কিন্তু শেষ অবধি হিনা ঢাকায় আসেননি।

আলোকিত প্রতিদিন/২৩ আগস্ট ২০২৫/মওম

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোকিত প্রতিবেদক:

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শনিবার দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি হিমাগার পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

অস্ত্র উদ্ধারের ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শুধু নির্বাচন উপলক্ষ্যে না, দেশে অন্য সময়ও যেন কোনো ধরনের অস্ত্র ঢুকতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া। ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনের আগে আমরা আশা করছি প্রায় সব অস্ত্র আমরা উদ্ধার করে ফেলবো।

নির্বাচনের সময় বিভিন্ন দেশ থেকে অস্ত্র ঢোকার একটা প্রবণতা আগেও দেখা গেছে, আগামী নির্বাচনকে ঘিরে এই ধরনের প্রবণতা আটকানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, অস্ত্র উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। শুধু নির্বাচনে না, অন্য সময়ও যেন দেশে কোনো অস্ত্র ঢুকতে না পারে এজন্য পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা সেভাবেই নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ এডভাইজার যে তারিখ বলে দিয়েছেন আমরা ওইভাবে ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত।

নির্বাচন উপলক্ষে ফেসবুকে নানান ধরনের প্রোপাগান্ডা করা হচ্ছে। নির্বাচন কেন্দ্র করে আ.লীগ আপনাদের অধীনে নির্বাচনে অংশ নেবে না— এরকম বক্তব্য তারা রাখছে। এ বিষয়টা আপনারা কিভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, এখন দেশ হলো স্বাধীন দেশ। আপনারা কিন্তু আগে অনেক কিছু প্রকাশ করতে পারেননি। এখন আপনারা সবকিছু প্রকাশ করতে পারেন। এজন্য যার যার মত সে প্রকাশ করতে পারে। জনগণ সিদ্ধান্ত নেবে। মানে জনগণ যেই সময় নির্বাচনমুখি হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখি হয়ে যাবে, সেই সময় দেখবেন এইসব কিছুতে কেউ কোনো বাধা দিতে পারবে না। জনগণ আমাদের মেইন ফ্যাক্টর।

সীমান্ত কতটা নিরাপদ? জানতে চাইলে তিনি বলেন, আপনারা দেখছেন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন। বর্ডার বেল্টে আমাদের যেইসব জনগণ আছে তারা কিন্তু খুবই সচেতন।

আলোকিত প্রতিদিন/২৩ আগস্ট ২০২৫/মওম

গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২আগস্ট) বিকেলে ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির আয়োজনে ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে এ কর্মী সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস. এম রফিকুল ইসলাম বাচ্চু।
গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদিন রিজভী, আহ্বায়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ফজলুল হক মুসুল্লি, সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য শাহাবুদ্দিন, মুজিবুর রহমান, শহিদুল্লাহ কাজী, মিজানুর রহমান খোকন, তোফাজ্জল হোসেন শেখ, মিজানুর রহমান মাস্টার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া, ভাওয়ালগড় ইউনিয় যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ, সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন, ফখরুল প্রধান সহ বিএনপি ও অঙ্গ অসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

বিভুরঞ্জন নিখোঁজ ও মৃত্যুতে রাষ্ট্র জড়িত নয়, অন্য রহস্য আছে : রিজভী

আলোকিত ডেস্ক:

সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা নিশ্চিত বর্তমান সরকারের শাসনামলে কেউ গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হবো না। অন্তর্বর্তী সরকার সাংবাদিক বিভুরঞ্জন সরকারের নিখোঁজে ও মৃত্যুর সাথে জড়িত নয়। এ নিখোঁজের সঙ্গে অন্য কোনো রহস্য আছে কি-না খুঁজে বের করতে হবে। এতে কোনো আন্তর্জাতিক চক্র জড়িত কি-না তাও সরকারকে উদঘাটন করতে হবে।

সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

২২ আগস্ট শুক্রবার বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ দলটির নেতাদের রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন,আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মত আর গুমের শিকার হতে চাই না। আগের পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চাই না।

রিজভী বলেন, অনেক ক্রান্তিকাল অতিক্রম করে আজ একটি স্থিতিশীল অবস্থায় আমরা এসেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে যেসব অমীমাংসিত বিষয় রয়েছে তা সমাপ্ত করতে হবে।

হঠাৎ করে অযৌক্তিকভাবে পিআর পদ্ধতির কথা হচ্ছে বলে উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশের জনগণ এ পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। আমাদের দেশে এটি অনেক কঠিন ব্যাপার। কেন এ পদ্ধতি চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে? যে ভোটাধিকারের জন্য এত সংগ্রাম, এত রক্ত দেওয়া হলো সে ভোটের পদ্ধতি নিয়ে কেন এত লুকোচুরি? ভোটাররা প্রার্থী নির্বাচিত না করে দলকে নির্বাচিত করলে রাজনৈতিক দল কর্তৃত্ববাদী হয়ে পড়বে।

পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে স্থানীয়রা জনপ্রতিনিধিদের কেউ চিনবে না বলে মনে করেন রিজভী। তার দাবি, অর্থের বিনিময়ে ব্যবসায়ী এবং বিতর্কিতরা এমপি হয়ে যাবে। জনগণ তার পছন্দের মানুষকে নির্বাচিত করতে পারবে না। জনগণকে অগ্রাহ্য করে এ পদ্ধতি বাস্তবায়নের চেষ্টা করা হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কারণ শেখ হাসিনা রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করে দিয়েছে। ন্যায় বিচার, আইনের শাসন দুমড়ে-মুচড়ে দিয়েছে। হাসিনার রেখে যাওয়া দোসররা দেশকে অস্থিতিশীল করতে ওৎপেতে আছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, মেগা প্রজেক্টের নামে ৬৮ শতাংশ অতিরিক্ত অর্থ খরচ করা হয়েছে। এর জন্য আন্তর্জাতিক মানের একটি অডিট হওয়া দরকার। সব জায়গায় মহা দুর্নীতি। এগুলো কারা করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

২২ আগস্ট শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানান ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সালেহ আহমেদ পাঠান বলেন, কলাগাছিয়া এলাকায় মেঘনা নদী থেকে একজন বয়স্ক ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে নৌ-পুলিশ। মরদেহের সঙ্গে রমনা থানা এলাকা থেকে নিখোঁজ সাংবাদিকের ছবির মিল রয়েছে। রমনা থানা নিখোঁজ জিডির সঙ্গে যে ছবিটি পাঠিয়েছিল তার সঙ্গে মিলিয়ে দেখার পর বিষয়টি রমনা থানাকে জানানো হয়েছে। ঢাকা থেকে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের পরিবার মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পৌঁছালে তারা কনফার্ম করতে পারবে।

জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, মেঘনা নদীতে একটা মরদেহ পাওয়া গেছে। আমরা মোটামুটি কনফার্ম হয়েছি। তার পরিবার গেলে শনাক্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আলোকিত প্রতিদিন/২২ আগস্ট ২০২৫/মওম

রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করুন, গায়ের জোরে নয়: এম জাহিদ হোসেন

ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেন, আজকে নির্বাচন যদি বিলম্বিত হয়, নির্বাচন যদি যথাসময়ে না হয় তাহলে লাভ কাদের? লাভ হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের। কাজেই যারা বুঝে অথবা না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেটি কি বিবেচনা করেছেন? আজকে যদি স্বৈরাচারের পক্ষে কাজ করেন এবং আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা ৩৬ জুলাই করেছিলেন?

তিনি বলেন, বাংলাদেশের মানুষের মানসিক কোনো প্রস্তুতি নেই। বাংলাদেশের মানুষ এই পিআর সিস্টেম বুঝে না। কাজেই কোনো অবস্থাতেই এমন কোনো আচরণ মানুষের ওপর, মানুষের সঙ্গে করা উচিত না যেটি দিয়ে মানুষ বিভ্রান্ত হয়। আর মানুষ বিভ্রান্ত হলে দেশ, দেশের সার্বভৌমত্ব এবং দেশের অস্তিত্বের জন্য সত্যিকার অর্থে মহাবিপদ ডেকে আনবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন,গতকালকে দেখলাম এতদিনে বদিউল আলম মজুমদারের মুখ থেকে কথা বেরিয়েছে। যার জন্য উনাকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই যে উনি বুঝতে পেরেছেন। এখন উনি বলছেন, পিআর পদ্ধতি হলে সত্যিকার অর্থে দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে।

তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ড.মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশন যে রিকোয়েস্ট করেছে, নির্বাচন কমিশন অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে।

বিএনপি সবসময় মানুষের পাশে থাকে এমন মন্তব্য করে জাহিদ হোসেন বলেন, যারা আজকে দেশের সংস্কারের কথা বলেন এবং দেশের সংস্কারের জন্য চিন্তা করেন, তাদের বোঝা উচিত এই প্র্যাকটিস শুরু করেছে বিএনপি। যারা এখন কথা বলছেন, এসমস্ত দায়িত্ব তারা কোনোদিন পালন করেনি। ভবিষ্যতে হয়তো করতে পারে, সেটা ভবিষ্যত বলে দেবে। কিন্তু, বিএনপি সবসময় মানুষের পাশে থাকে। মানুষের আশাকাঙ্ক্ষাকে ধারণ করে এবং মানুষের মৌলিক অধিকারের কথা চিন্তা করে।

‘সুশাসনের সবচেয়ে বড় প্রয়োজনীয়তা হচ্ছে জবাবদিহিতা এবং সত্যিকার অর্থে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। কারণ বিএনপি সুশাসনে বিশ্বাস করে এবং বিএনপি সুশাসনে বিশ্বাস করে দেখেই আজকে যত কমিশন দেখেন প্রত্যেকটা কমিশনের পেছনেই শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নাম অথবা বিএনপি সম্পৃক্ত।’

৩১ দফা শুধু বিএনপির একক কর্মসূচি নয় মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমনা রাজনৈতিক দল যারা গণতন্ত্রকামী রাজনৈতিক দল সবার কর্মসূচি হচ্ছে ৩১ দফা রাষ্ট্র বিনির্মাণের কর্মসূচি। এটি কিন্তু শুধু খালি বিএনপির একক কর্মসূচি নয়। এটা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা রাজনীতির মাঠে ছিলেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তাদের সম্মিলিত কর্মসূচির নাম ৩১ দফা।

ড. জাহিদ হোসেন সব রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, আমি সবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলতে চাই- আপনারা দয়া করে দেয়ালের লিখন পড়তে শিখুন। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করুন। গায়ের জোরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। গায়ের জোর থাকা ভালো। গায়ের জোর কোন পারপাসে আপনি ব্যবহার করবেন সেটি কিন্তু আপনার মনে রাখতে হবে। গায়ের জোর যদি আপনি ন্যায়ের জন্য করেন আপনাকে মানুষ সাধুবাদ জানাবে। গায়ের জোর যদি আপনি অন্যায়ের জন্য প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করেন মানুষ কিন্তু আপনাকে সাধুবাদ জানাবে না।

‘কাজেই মনে রাখতে হবে আপনার কথা বলার অধিকার আছে। কিন্তু কথা শোনারও আপনার মানসিকতা থাকতে হবে। তা যদি না হয় তাহলে এই দেশে গণতন্ত্র হবে না। আর গণতন্ত্র যদি না হয় তাহলে মানবাধিকার থাকবে না। আর এই গণতন্ত্র এবং মানবাধিকার যদি করতে হয় এবং আনতে হয় তাহলে জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে।’

বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্টের সিনিয়র এড. এ এম শওকতুল হক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরীসহ আরও অনেক নেতৃবৃন্দ।

আলোকিত প্রতিদিন/২২ আগস্ট ২০২৫/মওম

শেখ হাসিনার অডিওবার্তা প্র#চার নিয়ে সরকারের কড়া হুঁশিয়া*রি!

আলোকিত ডেস্ক, ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার অডিওবার্তা প্রচার নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘বাংলাদেশের টেলিভিশন, সংবাদ এবং অনলাইন আউটলেটগুলোলিতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন করেছে। তাছাড়া, গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ায়- এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে।

এতে আরো বলা হয়, ‘আমরা দুঃখের সাথে লক্ষ করেছি যে কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে যেখানে তিনি মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। আমরা এ ধরনের অপরাধমূলক প্রচারকর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছিযে, শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে সরকার বলেছে, ‘আমাদের জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরির ঝুঁকি নিতে পারি না। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা জুলাই গণ-অভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীর গণহত্যার নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগের পরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন রয়েছেন। তদুপরি, বাংলাদেশের আইন অনুসারে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ অনুসারে, যে কোনও ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তব্য প্রচার, প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

এতে আরও বলা হয়, ‘আমরা, এমন একটি সময়ে, সংবাদমাধ্যমগুলোকে শেখ হাসিনার অডিও এবং তার বক্তৃতাগুলো, যা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি এবং সহিংসতা উসকে দেওয়ার উদ্দেশ্যে তৈরি, প্রচার করার ক্ষেত্রে সতর্কতা এবং দায়িত্বশীলতা অবলম্বন করার আহ্বান জানাই। তার মন্তব্য, বক্তৃতা এবং তার যেকোনো উসকানিমূলক বক্তব্য প্রচার, পুনঃপ্রচার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে। এটি কেবল জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কাজ করে। এ ক্ষেত্রে বিধিনিষেধ অমান্যকারী যেকোনো সংবাদমাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহির আওতায় পড়বে।

আলোকিত প্রতিদিন/এপি

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল করা হলো: ফাওজুল কবির খান

আলোকিত প্রতিবেদক:

সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল করা হয়েছে।

২১ আগস্ট বৃহস্পতিবার সেতু বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বোর্ড-এর চেয়ারম্যান মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৫তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড-এর সদস্যরা এতে সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক এবং বোর্ড-এর সদস্যসচিব সভার আলোচ্যসূচি অনুযায়ী সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেটেশন উপস্থাপন করেন।সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাধ্যমে নির্মাণাধীন আবাসন প্রকল্পে নিয়মবহির্ভূতভাবে ফ্ল্যাট নির্মাণ এবং বরাদ্দ দেওয়া অভিযোগ সংক্রান্ত গঠিত তদন্ত কমিটির সুপারিশ গ্রহণ করা হয়। তদন্ত কমিটির সুপারিশের আলোকে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন ২৭০টি ফ্ল্যাটের সাময়িক বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদনের একটি কপি দুদকের কাছে পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়।

সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় পুনর্বাসন ভিলেজের জমি, নির্মিত ফ্ল্যাটগুলো এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নির্মাণাধীন আবাসন প্রকল্পের অসমাপ্ত কাজ সম্পন্ন করার বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়কে আহ্বায়ক করে ৬ সদস্যদের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। গঠিত কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া, উক্ত এলাকায় স্থাপিত স্কুল ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিয়াম স্কুল, ঢাকার সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্পাদিত চুক্তি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

আলোকিত প্রতিদিন/২২ আগস্ট ২০২৫/মওম