আজ রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 310

সিরিজ খেলতে সিলেটে নেদারল্যান্ডস দল

ক্রীড়া প্রতিবেদক:

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। ঢাকা এসে তিন ঘণ্টার মতো লাউঞ্জেই ছিলেন, এরপর দুপুর ১২টা ৪০ মিনিটে সিলেটের উদ্দেশে ঢাকা ছাড়েন ডাচ ক্রিকেটাররা।

সিলেটে পৌঁছেছেন সফরকারীরা। এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ডাচদের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ৩০ আগস্ট। পরে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টা থেকে।

নেদারল্যান্ডস স্কোয়াড: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকিরেন, শারিজ আহমদ, বেন ফ্লেচার এবং ড্যানিয়েল ডোরাম।

টিম ম্যানেজমেন্ট এ আছেন- রায়ান কুক (প্রধান কোচ), রায়ান ভ্যান নিকার্ক (সহকারী কোচ), হেইনো কুন (সহকারী কোচ), ডিন মুনসামি (এস অ্যান্ড সি কোচ), লোরেঞ্জো মেয়ার (ফিজিওথেরাপিস্ট), ডেভি বাক্কার (টিম ম্যানেজার), কোরেভ রুটগার্স (মিডিয়া ম্যানেজার)।

আলোকিত প্রতিদিন/২৭ আগস্ট ২০২৫/মওম

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় মূলহোতাসহ গ্রেপ্তার ৭

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলের ঘাটাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন, সোহাগ মন্ডল, মিন্টু, মোশাররফ, জসিম, আমিনুল, আনোয়ার, ময়নাল। আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে প্রেরণ করা হয়।
দুপুরে পুলিশ সুপার মো. মিজানুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, গত ১৮ আগস্ট ভোররাতে ঘাটাইলের চকপাকুটিয়ার স্বর্ণকার অমল বনিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। অজ্ঞাতনামা ১০-১২ জন দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে অমল বণিকের মা কৃষ্ণা রাণীদ্বয়কে মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপার গহনা, পিতলের প্রতিমা ও মোবাইল সেটসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। এ সময় অমল বাঁধা প্রদান করলে ডাকাতরা তার হাতে থাকা ধারালো ছোরা দিয়ে বাদির বাম হাতের কব্জিতে আঘাত করে রক্তাক্ত ও জখম করে।
এ সময় এলাকার লোকজন অমলের চিৎকার টের পেয়ে গেলে, ডাকাতরা পটকার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
পরবর্তীতে, অমল বনিক বাদি হয়ে অভিযোগ দায়ের করলে, ২৪ আগস্ট রাতে কালিয়াকৈরের সফিপুর থেকে ডাকাত দলের সক্রিয় সদস্য মো. সোহাগ মন্ডলকে গ্রেফতার করে এবং লুন্ঠিত ১টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান আরও জানান, ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে একাধারে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে আসামী ও গুপ্তচর হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অত্র ডাকাতির ঘটনার মূল মাস্টারমাইন্ড মিন্টুকে মঙ্গলবার নেত্রকোনার কেন্দুয়া থেকে গ্রেফতার করা হয়। মিন্টুর দেখানো মতে অন্যান্য আসামীদের বিভিন্ন সময়ে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা এলাকার বিভিন্ন স্থান হতে গ্রেফতার করা হয় এবং লুণ্ঠিত মালামাল (স্বর্ণ ও রূপা) উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তারা অনেকদিন ধরেই সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছে বলেও জানান তিনি।
আলোকিত প্রতিদিন/২৭ আগস্ট ২০২৫/মওম

নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় মানিকগঞ্জে গভীর নলকূপ স্থাপন কাজের উদ্বোধন 

মো: মহিদ:
সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রামে গভীর নলকূপ স্থাপন কাজ শুরু হয়েছে। বুধবার সকালে এই কাজের উদ্বোধন করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন। এসময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মোঃ মাহবুবুল ইসলাম, জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার উদ্দিন আহাম্মেদ রাজা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা খন্দকার আক্কাস আলী খোকন, বেসরকারি উন্নয়ন সংস্থা- পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদ, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা আমজাদ হোসেন, জেলা যুবদল নেতা ফরহাদ হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স সরকার এন্ড সন্স’ এর স্বত্বাধিকারী শমসের সরকার প্রমুখ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন পাইপলাইনের মাধ্যেমে এই পানি সরবরাহ স্কীমে ৩০০টি পরিবার পানি সরবরাহ সেবা পাবেন।
আলোকিত প্রতিদিন/২৭ আগস্ট ২০২৫/মওম

৫০ শতাংশ শুল্কের জন্য ভারতের বড় শহরগুলোর টেক্সটাইল ও পোশাক কারখানায় উৎপাদন বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের ঘোষিত এই শুল্ক কার্যকর হয়েছে আজ  ২৭ আগস্ট বুধবার থেকে। আর এই শুল্কের জেরে ভারতের তিনটি বড় শহরের টেক্সটাইল এবং পোশাক কারখানাগুলো উৎপাদন বন্ধ করে দিয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার।

ভারতীয় রপ্তানিকারকদের সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস (এফআইইও) মঙ্গলবার জানিয়েছে, অতিরিক্ত শুল্ক আরোপের কারণে তিরুপুর, নয়ডা ও সুরাটের টেক্সটাইল ও পোশাক কারখানাগুলো উৎপাদন বন্ধ করে দিয়েছে। তারা বলেছে, খরচ বাড়ায় প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তারা সরকারের অবিলম্বে সহায়তা চেয়েছে। যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় এশিয়ায় ভারত এখন সবচেয়ে বেশি শুল্কের বোঝা বহন করছে।

এফআইইও সভাপতি এস.সি. রালহান বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় রপ্তানি পণ্যের প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হবে। তিনি এটিকে বড় ধাক্কা আখ্যা দিয়ে বলেন, ৩০–৩৫ শতাংশ মূল্যহীন অবস্থান তৈরি হওয়ায় ভারতীয় রপ্তানি পণ্য চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন ও অন্যান্য দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশের পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না।

তিনি জানান, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, ফলে মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে সর্বোচ্চ ৫০ শতাংশে। এর ফলে পোশাকশিল্প খাতে ভয়াবহ প্রভাব পড়েছে। ইতোমধ্যেই ভিয়েতনাম এবং বাংলাদেশ কম দামের কারণে বাজারে এগিয়ে যাচ্ছে।

সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভারতের সামুদ্রিক খাদ্য— বিশেষত চিংড়ির ৪০ শতাংশ রপ্তানি হয়। শুল্ক বৃদ্ধির কারণে মজুত ক্ষতি, সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় এবং চাষিদের ক্ষতির আশঙ্কা রয়েছে।

 অন্যান্য খাত— যেমন চামড়া, সিরামিক, রাসায়নিক, হস্তশিল্প, কার্পেট ইত্যাদিও তীব্র প্রতিযোগিতার চাপে পড়বে। ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মেক্সিকোর পণ্যের সঙ্গে পাল্লা দেওয়া কঠিন হয়ে উঠবে। রপ্তানি খাত এখন অর্ডার বাতিল, সরবরাহে দেরি আর মূল্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার মতো সংকটে পড়ছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, নিম্ন-লাভজনক ও শ্রমনির্ভর পণ্য- যেমন পোশাক, টেক্সটাইল, রত্ন ও গয়না, চিংড়ি, কার্পেট ও আসবাবপত্র- যুক্তরাষ্ট্রের বাজারে অযোগ্য হয়ে পড়তে পারে। এর ফলে নিম্নকুশলী শ্রমিকদের চাকরি মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়বে। ভারত ইতোমধ্যেই বেকারত্ব সংকট, দক্ষ কর্মী ছাঁটাই এবং স্থবির মজুরির চাপে ভুগছে।

আনুমানিক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানির মূল্য আগের বছরের তুলনায় ৪০-৪৫ শতাংশ কমে যেতে পারে। যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির দুই-তৃতীয়াংশই ৫০ শতাংশ শুল্কের আওতায় পড়বে, ফলে কয়েকটি খাতে কার্যকর শুল্কহার ৬০ শতাংশেরও বেশি হতে পারে।

গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই) হিসাব করেছে, যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানি ২০২৪-২৫ সালের প্রায় ৮৭ বিলিয়ন ডলার থেকে এ বছর কমে ৪৯.৬ বিলিয়ন ডলারে নেমে আসতে পারে।

দ্য ওয়্যার জানিয়েছে, নতুন শুল্ক কাঠামোয় বোনা ও নিট পোশাক সবচেয়ে বেশি আঘাত পাবে, পাশাপাশি অন্যান্য টেক্সটাইল খাতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কর বিশেষজ্ঞ বেদ জৈন বলেছেন, “তিন দেশের দ্বন্দ্বে এক দেশ শুধু মধ্যস্থতাকারী হয়েও যদি শুল্কচাপ বহন করে, সেটা কতটা যৌক্তিক?”

এদিকে কূটনীতিকদের একাংশ প্রশ্ন তুলেছেন, মোদি সরকার এবং বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে বিষয়টি যথাযথভাবে সামলাতে ব্যর্থ হয়েছেন। সাবেক পররাষ্ট্র সচিব বিবেক কাটজু বলেছেন, এ বিষয়ে ভারতের জনগণের কাছে সরকারের জবাবদিহি করা উচিত।

আলোকিত প্রতিদিন/২৭ আগস্ট ২০২৫/মওম

গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দিচ্ছে সরকারের ভেতরের একটি মহল : ফখরুল

আলোকিত প্রতিদিন/২৭ আগস্ট ২০২৫/মওম

প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আলোকিত ডেস্ক:

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। একইসঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

২৭ আগস্ট বুধবার দুুপুর পৌনে ২টা নাগাদ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে সরে আসেন। তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে উঠে শাহবাগ এলাকা।

dhakapost

তাদের স্লোগানের মধ্যে রয়েছে, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘কোটা না মেধায়, মেধায় মেধায়’, ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান’, ‘অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই’, ‘কোটার নামে অবিচার, বন্ধ করো’, ‘কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও’।

প্রকৌশল শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো- ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা ও দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

আলোকিত প্রতিদিন/২৭ আগস্ট ২০২৫/মওম

বিজিবিকে গুলি করে পালালো মিয়ানমারে, ভারী অস্ত্র ও গুলি উদ্ধার

হেলাল উদ্দিন, টেকনাফ। কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যদের দেখে কয়েক রাউন্ড গুলি করে মিয়ানমারে পালিয়ে যাবার পর বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের খরের দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মধ্যে রয়েছে জি-৩ রাইফেল ২টি, এমএ-১ (ভ্যারিয়েন্ট এমকে২) -১টি, এলএম-১৬ ১টি ও ৮টি ম্যাগাজিনসহ মোট ৫০৭ রাউন্ড গুলি।
উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, টেকনাফের খরের দ্বীপ এলাকায় নদী পথে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনক কিছু ব্যক্তির উপস্থিতি টের পায় বিজিবি। বিজিবি সদস্যদের দেখা মাত্র সন্দেহজনক ব্যক্তিরা কয়েক রাউন্ড গুলি করে মিয়ানমারের অভ্যন্তরে নৌকাযোগে পালিয়ে যায়। পরে খরের দ্বীপ এলাকায় তল্লাশী করে জি-৩ রাইফেল ২টি, এমএ-১ (ভ্যারিয়েন্ট এমকে২) -১টি, এলএম-১৬ ১টি ও ৮টি ম্যাগাজিনসহ মোট ৫০৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, দেশের নিরাপত্তা ও জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বিজিবি। চোরাচালান, মাদক কিংবা অবৈধ অস্ত্র-কোনো কিছুই সীমান্তে প্রবেশ করতে দেওয়া হবে না। উদ্ধারকৃত অস্ত্রগুলো সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী চোরাকারবারী অথবা সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে আনা হয়েছে। ধারণা করা হয়, এগুলো যে কোন সন্ত্রাসী কার্যক্রম, মাদক ও অস্ত্র চোরাচালান অথবা নাশকতার উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। গোয়েন্দা কার্যক্রম জোরদার করে অস্ত্রের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সনাক্তকরণের চেষ্টা চলছে।
এদিকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানায় বিজিবি অধিনায়ক।
আলোকিত প্রতিদিন/এপি

গাইবান্ধায় দুই প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে এসে জনতার হাতে ধরা দুই যুবক!

জোবায়দুর রহমান জুয়েল, গাইবান্ধার সুন্দরগঞ্জে  দুই প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে এসে  দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে  মঙ্গলবার  (২৬ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম  রামজীবন ভাটিয়াপাড়া গ্রামে।
৯৯৯ স্থানীয়রা ফোন দিলে  ঘটনাস্থলে গিয়ে চারজন নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার এসআই  মোবারক আলী।
আটককৃতরা হলেন, রামজীবন ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের  প্রবাসী রাশেদুল এর স্ত্রী ইয়াসমিন (২০) ও শহিদুলের স্ত্রী  আফরিনা (১৯)।এই নারীরা নিজ দুই প্রবাসী ভাইয়ের স্ত্রী।  দুই যুবকের একজন একই উপজেলার  পাঁচ- পীর এলাকার  আলমগীর  (২৫) আরেকজন হলেন রামজীবন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের  মারুফ( ২৪)।
স্থানীয় সূত্রে  জানা যায়, দুই তিন বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন দুইভাই শহিদুল ও রাশেদুল। এরপর থেকে আলমগীর ও মারুফের সাথে সম্পর্ক গড়ে ওঠে এই প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর। এরই এক পর্যায়ে গত  সোমবার রাত তিনটার দিকে এই দুই যুবক এই দুই প্রবাসী নারীর ঘরে রাত্রি যাপন করে। এরপর সকাল ৬ টার দিকে লোকজন টের পেলে  সকাল আটটা থেকে দুপুর ২ টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। এছাড়া দুই নারী ও দুই যুবকে স্থানীয়রা মারধর করেন। পরে দুই যুবকের মাথার মাঝ খানের চুল কেটে দেন এবং চারজন নারী  ও পুরুষকে দড়ি ও জুতার মালা পরিয়ে বেঁধে রাখেন। এ রকম অবস্থায়  তাদের প্রায় আট ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়।  এরপর স্থানীয়রা ৯৯৯ ফোন দিলেই ঘটনাস্থলে পুলিশ এসে তাদের সুন্দরগঞ্জ থানায় নিয়ে যান। পরে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠান পুলিশ। এ ঘটনা এলাকায় নানা রকম আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা  আলম মিয়া বলেন, এরা রাত তিনটার দিকে এই দুই নারীর ঘরে প্রবেশ করে। এমনকি  দুই যুবক গরুর মাংস নিয়ে চারজন মিলে খাওয়া দাওয়া করে এবং রাত্রে অনৈতিক কাজ করেন। এদের শাস্তি হওয়া উচিত।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) বলেন, ৯৯৯ স্থানীয়রা ফোন দিলে  ঘটনাস্থলে পুলিশ যায়। পরে তাদের থানায় নিয়ে এসে আদালতের মাধ্যমে কারাগারে সন্ধ্যায় পাঠানো হয়। তবে এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।
আলোকিত প্রতিদিন/এপি

জাতীয় কবি কাজী নজরুলের মাজারে জাতীয়তাবাদী লেখক ফোরামের শ্রদ্ধা

বিশেষ প্রতিবেদক: জাতীয়তাবাদী চেতনার অগ্রনায়ক নজরুল, শাহীন রেজা। বিদ্রোহী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বাষির্কীতে তার মাজারে জাতীয়তাবাদী লেখক ফোরামের পুষ্পস্তবক অর্পণ আলোচনা ও কবিতা পাঠ আয়োজনে সভাপতির বক্তব্যে কবি শাহীন রেজা বলেন, নজরুল মানেই বিদ্রোহ, নজরুল মানেই সংগ্রাম। তিনি বলেন জাতীয় জীবনে সকল সংগ্রাম ও লড়াইয়ে নজরুল আমাদের সার্বক্ষণিক চেতনার উৎস।

মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪ এর গণঅভ্যুত্থান পর্যন্ত সর্বত্রই নজরুলের কবিতা আমাদেরকে সাহস জুগিয়েছে, উৎসাহ জুগিয়েছে, প্রেরণা জোগায়। তিনি বলেন, নজরুল আমাদের জাতীয়তাবাদী চেতনার অগ্রনায়ক। শহীদ জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছেন তার সূত্রপাত ঘটিয়েছিলেন নজরুল। তারেক রহমানও সেই চেতনায় অগ্রসরমান। এ আয়োজনে কবিতাপাঠ ও মোনাজাতে অংশগ্রহন করে বিশিষ্ট বাচিক শিল্পী নাসিম আহমেদ। তিনি বলেন, নজরুলের কবিতা কন্ঠে ধারন করতে করতে আমি আজ বরেন্য আবৃত্তি শিল্পী। যে দীপ্ত চেতনা ধারন করে আমরা এগিয়ে যাচ্ছি তা নজরুলেরই অবদান। সংগঠনের সাধারন সম্পাদক ড. শহিদ আজাদ বলেন, অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ তার সূত্র নজরুল ইসলাম । নজরুলের শিকল ভাঙ্গার গান আমাদের মুক্তির দিশা। মসয়দ মান্নান বলেন, নজরুল শুধু জাতীয় কবি নন তিনি আমাদের জীবনের অংশ।

আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেখক ফোরামের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত মসয়দ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রনো, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন, শাওন আসগর, হাসান কামরুল, রি হোসাইন, মুহাম্মদ আতাউল্লাহ খান, আবু জাফর দিলু প্রমূখ। বক্তারা বলেন, যতদিন বাংলাদেশ থাকবে বাংলা ভাষা থাকবে ততদিন নজরুল বেঁচে থাকবেন আমাদের মননশীল চিন্তা চেতনা ও প্রতিটি প্রতিবাদে।

আলোকিত প্রতিদিন/এপি

রমজানের এক সপ্তাহ আগে নির্বাচনের আশা করছেন সালাহউদ্দিন

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজানের এক সপ্তাহ আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। তবে দুই-একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তির চেষ্টা করছে, এটি তাদের কৌশল হতে পারে।২৬ আগস্ট মঙ্গলবার গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করছি। দেশের রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক ঘটনা হবে এবারের নির্বাচন। সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি এবং গণপরিষদের দাবি রাজনৈতিক কৌশল উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, মাঠ গরম করার জন্য কয়েকটি রাজনৈতিক দল এসব বক্তব্য দিচ্ছে।

তিনি বলেন, দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে। যারাই এর বিপক্ষে কথা বলবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটি তাদের রাজনৈতিক স্বাধীনতা। যারা বাহানা দিয়ে বয়কট করবে তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে।

এ সময় জুলাই সনদ সম্পর্কে সালাহউদ্দিন বলেন, জুলাই সনদে অঙ্গীকারনামার কিছু বিষয় অযৌক্তিক মনে করছে বিএনপি। আমাদের নিজেদের বিকল্প প্রস্তাব ঐকমত্য কমিশনে আলোচনার সময় দেওয়া হবে।

জুলাই সনদ সংবিধানের ওপরে স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা করি।সালাহউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। সবার ঐকমত্যে এই সরকার গঠিত হয়েছে। তত্বাবধায়কের বিষয়টি পুনর্বহাল হওয়ার পর পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে। এই সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে প্রত্যাশা করি, অন্যকিছু ভাবার অবকাশ নেই।

জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সুযোগ নেই জানিয়ে সালাহউদ্দিন বলেন, তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের সঙ্গে জোট হতে পারে। আগামীর সরকারেও তারা থাকতে পারে। এছাড়া কয়েকটি ইসলামী ঘরানার দলের সঙ্গে আলোচনা হচ্ছে, তাদের সঙ্গে জোট হতে পারে। তবে সেটি চূড়ান্ত নয়।

আলোকিত প্রতিদিন/২৬ আগস্ট ২০২৫/মওম