আজ রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 309

সন্ত্রাস অত্যাচার নির্যাতনের মধ্যেও বীরদর্পে চলেছি: এ্যানি

এস এম বেলাল:

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, হাসিনার বিরুদ্ধে যখন এক দফার আন্দোলন, তখন বার বার জেলে গিয়েছি। হামলা, মামলা, অত্যাচার, নির্যাতন হয়েছে আমিসহ আমাদের সকল নেতাকর্মীর উপর। যত প্রতিবাদি হয়েছি, তত গ্রেপ্তার হয়েছি। আমরা কখনোই হাসিনার কাছে মাথানত করি নাই। আমাদের অনেক নেতাকর্মী গুমের শিকার, খুনের শিকার, রক্তাক্ত হয়েছে। আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি। সন্ত্রাস, অত্যাচার, নির্যাতনের মধ্যেও বীরদর্পে চলেছি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌর বিএনপির সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ্যানি বলেন, আমার বাড়িতে হামলা হয়েছে, নেতাকর্মীদের বাড়িতে হামলা হয়েছে। তারপরও আমরা পালিয়ে যাইনি। অনেক এসপি, ডিসির রক্তচক্ষু দেখেছি, আর গডফাদার তাহের (প্রয়াত আ.লীগ নেতা) বাহিনী তো সাধারণ ব্যাপার ছিল। কিন্তু সবসময় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ জেলায় (লক্ষ্মীপুর) আমরা নেতৃত্ব দিয়েছি। মাথানত করে নেতৃত্ব দিই নাই।

বলেন, ৫ আগস্টের পর আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান যখন মনে করলেন রাজনীতি এবং রাজনীতিবিদদের যে একটা গুণগত পরিবর্তন প্রয়োজন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা দরকার, আগামি যে নির্বাচন, আগামি দিনে দেশ গড়ার যে চ্যালেঞ্জ, বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের সকলের ঐক্যবদ্ধ ভূমিক প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আমরা ভবিষ্যত পরিকল্পনা নিয়ে নিচ্ছি। তিনি যে কথাগুলো বলতেছেন, সাধারণ মানুষের আস্থা এমনভাবে বেড়ে চলেছে বাংলাদেশের সঠিক যে একটা নেতৃত্ব দরকার, তিনিই হলেন তারেক রহমান। তিনি আস্থা সৃষ্টি করেছেন, বিশ্বাস স্থাপন করেছেন। তার অপেক্ষায় রয়েছি, তিনি এ দেশে

আসবেন। একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সে জনগণের সরকার বাংলাদেশ জাতীয়বাদী দলের সরকার হবে।
এ্যানি বলেন, আমরা ৩১ দফার কথা বারবার বলেছি। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐক্য মতের সরকার গঠন করবো। সেই সরকারের নেতৃত্ব দিবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে।
বলেন, আমাদেরকে এখন নতুন বাংলাদেশ গড়তে হবে তারেক রহমান নেতৃত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের সঞ্চালনায় এবং পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদদিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

আলোকিত প্রতিদিন/২৮ আগস্ট ২০২৫/মওম

চীনের বিজয় দিবসের অনুষ্ঠানে পুতিনের সঙ্গে যোগ দিচ্ছেন কিম 

আগামী সপ্তাহে চীনের বিজয় দিবসের প্যারেডে অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সঙ্গে সেই একই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। কিমের সফরের বিষয়টি নিশ্চিত করেছে চীন। দেশটিতে কিম-পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হবে।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমের এটিই প্রথম কোনো বহুপাক্ষিক আন্তর্জাতিক বৈঠক হতে যাচ্ছে। যা শি জিনপিংয়ের জন্য একটি কূটনৈতিক বিজয়। তিনি দীর্ঘদিন ধরেই চীনের নেতৃত্বাধীন নতুন বিশ্ব শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

সংবাদমাধ্যম বিবিসি বলেছে, কিম-পুতিনের একসঙ্গে বেইজিং সফরের মাধ্যমে জিনপিং তার প্রভাব প্রদর্শন করার সুযোগ পাবেন। তিনি এমন সময় এ দুই দেশের নেতাকে এক করতে পেরেছেন যখন রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে চুক্তি করতে চাইছে যুক্তরাষ্ট্র।

চীনের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি গত সপ্তাহে বলেছিলেন, কিমের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে তার।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সেনাদের আত্মসম্পর্ণকে বিজয় দিবস হিসেবে পালন করে চীন। এবার এই বিজয়ের ৮০ বছর উদযাপন করবে দেশটি।

পুতিন এবং কিমের সঙ্গে ২৬ দেশের রাষ্ট্রপ্রধান চীনের বিজয় দিবস প্যারেডে অংশ নেবে। এরমধ্যে ১৯৫৯ সালের পর উত্তর কোরিয়ার কোনো প্রেসিডেন্ট প্রথমবারের মতো এ অনুষ্ঠানে থাকছেন।

এই প্যারেডে নিজেদের সর্বাধুনিক অস্ত্র-যারমধ্যে থাকবে কয়েক বিমান, ট্যাংক এবং ড্রোন বিধ্বসংসী ব্যবস্থা প্রদর্শন করতে পারে চীন। নিজেদের সেনাবাহিনীর নতুন কাঠামোর সবকিছু এবারই প্রথমবার প্যারেডের মাধ্যমে বিশ্ববাসীকে দেখাবে চীন।

প্যারেডে কয়েক হাজার সেনা অংশ নেবেন। তারা ঐতিহাসিক তিয়ানানমেন স্কয়ারে মার্চপাস করে যাবেন। চীনের এই প্যারেডের ওপর পশ্চিমা দেশগুলো নজর রাখবে বলে জানিয়েছে বিবিসি।

সূত্র: বিবিসি

আলোকিত প্রতিদিন/২৮ আগস্ট ২০২৫/মওম

ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না: আইএসপিআর!

বিশেষ প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত বিবিধ সংবাদ প্রচারিত হচ্ছে, যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে।

এ বিষয়ে জানানো যাচ্ছে যে, সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এসব নির্বাচনসমূহে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনসমূহ একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সবার জন্য শুভকামনা জানানো হলো।

আলোকিত প্রতিদিন/এপি

আশুলিয়ায় ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার,নারীসহ আটক ২

শহিদুল্লাহ সরকার:
আশুলিয়ায় অভিযান চালিয়ে জাল টাকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ১ হাজার টাকা মূল্যের ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়।
২৭ আগস্ট বুধবার রাত ৮ টার দিকে আশুলিয়ার আমবাগান এলাকার মিজানুর রহমানের ভাড়াবাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা হাউজিং এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার তন্নী (২৬) ও আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন (২৮)। সানজিদা আমবাগান এলাকার মিজানুর রহমানের বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার আমবাগান এলাকার একটি ভাড়া বাড়িতে কতিপয় জাল টাকার কারবারি বিপুল পরিমাণ জাল টাকার নোট নিয়ে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে রাত ৮ টার দিকে ওই এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া সানজিদার বাসা থেকে ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া সানজিদা সহ দুইজনকে আটক করা হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, রাতে ৪ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আলোকিত প্রতিদিন/২৮ আগস্ট ২০২৫/মওম

আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির!

বিশেষ প্রতিনিধি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণ করেন তিনি।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের—অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে চলতি বছরের ডিসেম্বরে ঘোষণা করা হবে নির্বাচনে তফসিল।

এ সময় তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৪টি পরিকল্পনা নেয়া হয়েছে। রোজার আগেই নির্বাচন হবে তাই ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে বলে তিনি জানান।

আখতার আহমেদ আরো বলেন, আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে। যা চলবে অক্টোবর পর্যন্ত।

 

ভোটকেন্দ্র ঘিরে পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রতি বুথে ৬০০ পুরুষ ও ৫০০ নারী রাখার চিন্তা করছি। ভোটগ্রহণের ৩০ দিন আগেই আমরা এই সংখ্যা প্রকাশ করবো।

আলোকিত প্রতিদিন/এপি

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

আলোকিত প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আখতার আহমেদ বলেন, আমরা আগামী নির্বাচন নিয়ে কর্মপরিকল্পনা ২৪ ভাগে ভাগ করে প্রস্তুত করেছি। কর্মপরিকল্পনায় একটি কাজ আরেকটির সঙ্গে সম্পর্কিত। এর একটি হচ্ছে অংশীজনদের সঙ্গে সংলাপ।

২৮ আগস্ট বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোডম্যাপ ঘোষণ করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথমার্ধে।

আলোকিত প্রতিদিন/২৮ আগস্ট ২০২৫/মওম

বাতিল হলো মার্কিন দূতাবাসের সঙ্গে সিইসির বৈঠক

আলোকিত ডেস্ক:

মার্কিন দূতাবাসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের পূর্ব নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে।

২৮ আগস্ট বৃহস্পতিবার সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, পূর্ব নির্ধারিত এই বৈঠকটি বাতিল করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে এটা জানানো হয়েছে।  আঁগারগাওয়ে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’র ব্যানারে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপরই বৈঠকটি বাতিল করা হয়।

শিক্ষার্থীদের নানা আন্দোলনের মধ্যে নিরাপত্তাজনিত কারণে এ বৈঠক বাদ দেওয়া হয়ে থাকতে পারে বলেও জানান তিনি। বৃহস্পতিবার দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি এ্যান জ্যাকবসনের বৈঠক হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, তিন দফা দাবি আদায়ে আজকে ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে ‘আগারগাঁও ব্লকেড’ কর্মসূচি করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

আলোকিত প্রতিদিন/২৮ আগস্ট ২০২৫/মওম

আইনগত প*দক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ!

বিশেষ প্রতিনিধি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেছেন, ‘যমুনাতে যাওয়ার জন্য বাধা প্রদান করেছি আমরা। এইটুকুতে আমার মোটামুটি পদত্যাগ চাওয়া শুরু হয়ে গেছে এখন। যদি আমি আইনগত আরো পদক্ষেপ নিই, তাহলে তো মনে হয় দেশেই থাকা হবে না।

বুধবার বিকেলে ডিসি মাসুদ আলমের এই বক্তব্যসংবলিত ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

এদিন ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে চাইলে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে সংঘর্ষ বেধে গেলে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।

এদিকে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপের ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় বিভিন্ন ছাত্রসংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা।

আলোকিত প্রতিদিন/এপি

রশিদুজ্জামান মিল্লাত-এর নেতৃত্বে জামালপুরে শহীদ ও আহত পরিবারদের সহায়তা বিতরণ

মোঃ ফরহাদ রেজা, দেওয়ানগঞ্জ- জামালপুর দেওয়ানগঞ্জ থেকে — এম. রশিদুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা, তাঁর নেতৃত্বে জামালপুর জেলায় চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারদের মাঝে আর্থিক সহায়তা এবং অটোরিকশা বিতরণ করেছেন। এই মানবিক সহায়তা কার্যক্রমটি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের নির্দেশনায় অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। বক্তারা শহীদ ও আহত পরিবারদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং এলাকার সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আহ্বায়ক আতিকুর রহমান রুমন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ অন্যান্য উপদেষ্টা ও সদস্য সচিবরা। এম. রশিদুজ্জামান মিল্লাত নিজে থেকে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা বুঝে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করেন এবং এলাকার সামাজিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
এছাড়া একই দিনে জামালপুর দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে কর্মি সভা অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও এলাকায় সক্রিয়তা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
স্থানীয়রা এই মানবিক সহায়তা কার্যক্রম এবং কর্মি সভাকে অত্যন্ত গুরুত্বসহকারে স্বাগত জানান, এটি এলাকায় মানুষের আস্থা ও বিএনপির সমর্থন আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
আলোকিত প্রতিদিন/এপি

সিরিজ খেলতে সিলেটে নেদারল্যান্ডস দল

ক্রীড়া প্রতিবেদক:

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। ঢাকা এসে তিন ঘণ্টার মতো লাউঞ্জেই ছিলেন, এরপর দুপুর ১২টা ৪০ মিনিটে সিলেটের উদ্দেশে ঢাকা ছাড়েন ডাচ ক্রিকেটাররা।

সিলেটে পৌঁছেছেন সফরকারীরা। এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ডাচদের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ৩০ আগস্ট। পরে সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টা থেকে।

নেদারল্যান্ডস স্কোয়াড: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকিরেন, শারিজ আহমদ, বেন ফ্লেচার এবং ড্যানিয়েল ডোরাম।

টিম ম্যানেজমেন্ট এ আছেন- রায়ান কুক (প্রধান কোচ), রায়ান ভ্যান নিকার্ক (সহকারী কোচ), হেইনো কুন (সহকারী কোচ), ডিন মুনসামি (এস অ্যান্ড সি কোচ), লোরেঞ্জো মেয়ার (ফিজিওথেরাপিস্ট), ডেভি বাক্কার (টিম ম্যানেজার), কোরেভ রুটগার্স (মিডিয়া ম্যানেজার)।

আলোকিত প্রতিদিন/২৭ আগস্ট ২০২৫/মওম