আজ রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 307

জিএম কাদেররা এদেশে রাজনীতি করেন কীভাবে: রিজভী

আলোকিত প্রতিবেদক:

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে নিয়ে সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, তারা বাংলাদেশে রাজনীতির কথা বলছে এটাই তো সবচেয়ে অবাক করা বিষয়। যিনি শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারত থেকে ফিরে এসে সাংবাদিকদের বলেন, ‘ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না’। সেই ব্যক্তি বাংলাদেশে রাজনীতি কীভাবে করেন।

৩১ আগস্ট রবিবার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, জাতীয় পার্টি তো দেশকে বিশ্বাস করে না, এরা নির্বাচন করবে কীভাবে। ভারতের অনুমতি ছাড়া যারা কথা বলতে রাজি নয়, তারা নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছে কি না এ নিয়ে জনগণের সন্দেহ হচ্ছে।

তিনি বলেন, নুরুল হক নুরের ওপর আক্রমণটা পূর্বপরিকল্পিত বলে আমার কাছে মনে হয়েছে। পূর্বপরিকল্পিতভাবে তাকে টার্গেট করা হয়েছে, আঘাত করা হয়েছে এবং উদ্দেশ ছিল একেবারে মেরে ফেলার। নুর ছিল ফ্যাসিবাদী সরকারের শিকার। তাকে আঘাত করতেই হবে, তাকে মারতেই হবে। সবচেয়ে খারাপ উদ্দেশ্য ছিল, তাকে মেরে ফেলতে হবে।

বিএনপি নেতা বলেন, পরশুদিনের যে ঘটনা নুর প্রতিবাদ জানাচ্ছিলেন, সেখানে কোনো সন্ত্রাসী-সহিংস ঘটনা ঘটেনি। কিন্তু তার ওপরে যে আঘাতটা হয়েছে সেটা নির্মম। এটা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি।

রিজভী বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে গভীর চক্রান্তের অংশ এবং ৫ আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষদাঁত বসানোর চেষ্টা করছে। জাতীয় পার্টির নিষিদ্ধের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, এ ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। ফ্যাসিস্টের দোসররা কখনোই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে স্থিতিশীল হতে দেবে না। কারণ তাদের হাতে অনেক টাকা আছে এবং এখনো সেখানে টাকা যাচ্ছে। যে টাকাগুলো পাচার হয়েছে সেটাও তো শেখ হাসিনার হাতে গিয়ে দিয়ে আসা হচ্ছে। আড়াই হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, আবার দুই হাজার কোটি টাকা দেওয়া হবে। তাহলে তারা তো বসে নেই। চক্রান্তের নানা জাল রচনা করছে।

নুরুল হক নুরের সুস্থতা কামনা করে রিজভী বলেন, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো হোক।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

আলোকিত প্রতিদিন/৩১আগস্ট ২০২৫/মওম

বিসিবির নির্বাচনে অংশ নে*বেন তামিম!

 স্পোস্টস ডেস্ক, বাংলাদেশ ক্রিকেটের সফলতম ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল অবশেষে নিশ্চিত করেছেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও এবার প্রথমবারের মতো সরাসরি জানালেন, “এবার নির্বাচন করছি আমি।

 এক সাক্ষাৎকারে তামিম বলেন, “আমি মনে করি, আমার ফোকাস থাকা উচিত সর্বোচ্চ দুটি বা তিনটি বিষয়ের ওপর। এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়ানো।

তামিমের মতে, স্টেডিয়াম নয়, প্রাধান্য পাওয়া উচিত ‘এক্সিলেন্স সেন্টার’ গড়ে তোলায়। তার ভাষায়, “আপনার এক্সিলেন্স সেন্টার না থাকলে ১০টি স্টেডিয়াম থেকেও কোনো লাভ নেই।

 

এছাড়াও স্কুল ক্রিকেট নিয়ে বিসিবিকে কার্যকর উদ্যোগ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। “আমাদের স্কুল ক্রিকেট কাঠামো খুবই দুর্বল। বিসিবির উচিত এখানে বিনিয়োগ করা,” বলেন তামিম।

সভাপতি হতে চান কিনা এমন প্রশ্নে সরাসরি জবাব না দিলেও তামিম ইঙ্গিত দেন, পরিচালকের পদে নির্বাচিত হয়ে যদি যথেষ্ট সমর্থন পান, তবে সভাপতির পদে লড়াই করতেও পিছপা হবেন না তিনি। “আমি মনে করি, ক্রিকেট বোর্ডে এলে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতাও আমার থাকা উচিত,” বলেন তিনি।

বিসিবির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে হতাশা প্রকাশ করে তামিম ইকবাল বলেন, “কে নতুন আইডিয়া নিয়ে আসছেন, কাকে ক্রিকেটের জন্য এখন সবচেয়ে বেশি দরকার, আলোচনা সেদিকে ঘোরা উচিত।”

তামিম জানান, তিনি দুটি ক্লাবের সঙ্গে যুক্ত থাকায় কাউন্সিলর হওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তিনি বলেন, “আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি। কাউন্সিলর তো আমি হবই”।

আলোকিত প্রতিদিন/এপি

ঢাকায় ২০ টাকায় মিলবে পরিবেশবান্ধব পাটের ব্যাগ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা শহরের ভোক্তাদের মধ্যে সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। টিসিবির নির্ধারিত ডিলারদের ভর্তুকি মূল্যে এসব ব্যাগ বিক্রির জন্য নিয়োগ দেওয়া হয়েছে এবং রাজধানীর বিভিন্ন বাজারে নির্ধারিত দোকান থেকে ব্যাগ পাওয়া যাবে। ব্যাগের মান এবং সাইজ অনুযায়ী ২০ টাকা, ২৫ টাকা, ৩০ টাকা, ৩৫ টাকা, ৭০ টাকা এবং ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

৩১ আগস্ট সোমবার রাজধানীর কারওয়ান বাজারে ‘ঢাকা শহরের ভোক্তাদের মধ্যে সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের পরিবর্তে সাশ্রয়ী মূল্যের পাটের ব্যাগ ব্যবহারে জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ প্রচলনে সরকার ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহের উদ্যোগ নিয়েছে। সরকারের এ উদ্যোগ সফল করতে ভোক্তাদের অংশগ্রহণ অপরিহার্য। নিষিদ্ধ ঘোষিত পলিথিন পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না, জব্দসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে নিয়মিত বাজার পরিদর্শন করা হবে।

উপদেষ্টা বলেন, পলিথিনের বহুল ব্যবহার মাটি, পানি এবং জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে। বিপরীতে পাটের তৈরি ব্যাগ টেকসই, পুনঃব্যবহারযোগ্য এবং পরিবেশবান্ধব। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে গৃহীত এ প্রকল্পের আওতায় টিসিবির ডিলার এবং বাজারের বণিক সমিতির মাধ্যমে ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ বিক্রি করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা এবং কারওয়ান বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গলের জন্য পলিথিন এবং একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধ করা জরুরি। আমাদের অঙ্গীকার হবে-পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করব না।

আলোকিত প্রতিদিন/৩১আগস্ট ২০২৫/মওম

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে, প্রধান উপদেষ্টার বৈঠক কাল!

বিশেষ প্রতিনিধি, নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আগামীকাল রবিবার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব আরো বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে আগামীকাল রোববার বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্রেই এটি বদলাবে না।

শফিকুল বলেন, ‘সুচিকিৎসার জন্য প্রয়োজনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিদেশে নেওয়া হবে। গতকালের ঘটনায় জাতীয় পার্টির কোনো ভূমিকা ছিল কিনা, এটি তদন্ত কমিটি খতিয়ে দেখবে। আহত সবার জন্য সর্বোচ্চ ভালো চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রেস সচিব বলেন, ‘নুরুল হক নুরের ওপর হামলায় পরিবারকে ফোন দিয়ে সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নিন্দা জানিয়েছেন তিনি। নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

আলোকিত প্রতিদিন/এপি

নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞা*ন পার্টির সদস্য!

আলোকিত ডেস্ক, নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ট্রেনে অজ্ঞান পার্টির ফাঁদে পড়লেন মা-মেয়ে। জুস পান করিয়ে তাদের অজ্ঞান করে কানের দুল ও নাকের ফুল খুলে নেন প্রতারক চক্রের মূল হোতা ফুল মিয়া (৫৫)। তবে শেষ রক্ষা হয়নি তার। সচেতন এক যাত্রী তাকে হাতেনাতে তাকে ধরে ফেলেন।

 

রেলওয়ে পুলিশ জানায়, দিনাজপুরের বিরামপুর থেকে ট্রেনে ওঠেন কৌশিলা রায় (৫০) ও তার মেয়ে বীথি রানী (২৮)। তারা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার করনাই ইউনিয়নের দক্ষিণ মালঞ্চ গ্রামের বাসিন্দা।

 

আলাপচারিতার একপর্যায়ে ফুল মিয়া মা-মেয়েকে জুস পান করান। অল্প সময়ের মধ্যেই তারা অজ্ঞান হয়ে পড়লে তাদের গয়না খুলে নেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় পাশের যাত্রী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রহিম ঘটনাটি আঁচ করতে পেরে হাতেনাতে ধরে ফেলেন ফুল মিয়াকে।

 

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী জানিয়েছেন, কৌশিলা রায়ের ছেলে রবীন্দ্র নাথ রায় বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছেন। ফুল মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে তার নামে।

আলোকিত প্রতিদিন/এপি

নুরের শয্যাপা*শে ড. আবদুল মঈন খান!

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন- রাজপথে নুরুল হক নুরের অবস্থান স্পষ্ট। তার ওপর এভাবে

বিশেষ প্রতিনিধি, ঢাকা মেডিকেল কলেজের আইসিইউ-তে গুরুতর আহত ভিপি নুরকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

নির্যাতন দেশের মানুষ মেনে নিতে পারে না। গতকালের হামলার পুনরাবৃত্তি দেশে যেন আর না ঘটে— এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

তিনি বলেন, আমরা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর লড়াই চলবে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে বলে তিনি জানান।

এদিকে, নুরুল হক নুরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ। নুরের জ্ঞান ফিরলেও তিনি এখনও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢামেকের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ রায়হান।

আলোকিত প্রতিদিন/এপি

গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে পুরুষা*ঙ্গ হারালেন যুবক!

আলোকিত ডেস্ক, জয়পুরহাটের কালাই উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার সময় মেজবাউল নামে এক যুবকের লিঙ্গ কর্তন করেছে ঔই গৃহবধূ।

অভিযুক্ত মেজবাউল ইসলাম (৪২) পুনট পূর্বপাড়ার আলতাফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, মেজবাউল ইসলাম দীর্ঘদিন ধরে একই এলাকার এক গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। শুক্রবার রাতে বাড়িতে গৃহবধূকে একা পেয়ে তিনি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় আত্মরক্ষায় গৃহবধূ ব্লেড দিয়ে মেজবাউলের পুরুষাঙ্গ কর্তন করেন। ঘটনাস্থল থেকে মেজবাউল পালিয়ে যায়।

অন্যদিকে, আহত মেজবাউল ইসলামকে তার পরিবার জেলার বাইরে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করান। তাদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে ওই গৃহবধূ এ ঘটনা ঘটিয়েছেন বলে তারা জানান।

কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন লিঙ্গ কর্তনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গৃহবধূ থানায় এসেছেন। মামলার প্রস্তুতি চলছে। মেজবাউল বা তার পরিবার পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

আলোকিত প্রতিদিন/এপি

ঐ চেয়ার নির্লজ্জদে*র জন‍্যই : আসিফ আকবর!

আলোকিত ডেস্ক, বাংলা গানের গুণী সংগীতশিল্পী আসিফ আকবর। বৈষম্যবিরোধী আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন তিনি। তার সন্তানকে নিয়ে রাজপথেও নামেন এ সংগীতশিল্পী। ৫ আগস্টের পর নতুন সরকার গঠিত হলে সরকারকে দারুণভাবে সমর্থন করেন তিনি।

 

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (৩০ আগস্ট) ফেসবুকে এক পোস্ট করেন আসিফ। যেখানে রাজনৈতিক দলের নেতাদের নির্লজ্জতার কথা উল্লেখ করেন তিনি। নিজের পোস্টে আসিফ লেখেন, ‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত‍্যাগ করে না, তারা নির্লজ্জ্ব। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জ্বদের জন‍্যই বানানো হয়েছে।

পোস্টে কোনো নাম উল্লেখ না করলেও অনুরাগীদের অনেকেই মন্তব্য করে লিখেছেন, আসিফ আকবর মুলত আইন উপদেষ্টাকে ইঙ্গিত করেই পোস্টটি করেছেন।

উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত।

আলোকিত প্রতিদিন/এপি

নাকের হাড় ভে*ঙে গেছে নুরের, অবস্থা স্থিতিশীল : ঢামেক পরিচালক!

বিশেষ প্রতিনিধি, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নাকের হাড় ভেঙে গেছে। তার চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিক্যাল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। আজ শনিবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

তার চোখের ওপরে আঘাত রয়েছে, মাথায় সামান্য রক্তক্ষরণ রয়েছে। তিনি বলেন, আহত অবস্থায় রাতে হাসপাতালে আনা হলে প্রথমে ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসকরা তাকে দেখেন। সেখান থেকে তাকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) রাখা হয়। পরে রাতেই আইসিইউতে স্থানান্তর করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, রাতেই পাঁচ বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয় এবং তাদের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বর্তমান অবস্থা স্টেবল (স্থিতিশীল) রয়েছে।

নুরুল হক নুরের চিকিৎসায় গঠিত ৬ সদস্যের মেডিক্যাল বোর্ডে রয়েছেন ঢামেকের পরিচালক, অ্যানেস্থিশিয়া বিভাগের প্রধান, ক্যাজুয়ালটি, নাক-কান-গলা, নিউরোসার্জারি ও চক্ষু বিভাগের একজন করে চিকিৎসক।

প্রসঙ্গত, রাজধানীর কাকরাইলে গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন।

কিছুটা হুঁশ ফিরেছে নুরের, সবার কাছে দোয়াপ্রার্থী!

আলোকিত ডেস্ক, রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কিছুটা হুঁশ ফিরেছে বলে জানা গেছে।
শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে তার ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।
স্ট্যাটাসে আরো জানানো হয়েছে, নুর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে লেখা হয়, ‘নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।
স্ট্যাটাসের সঙ্গে নুরের দুটি ছবিও প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো হয়েছে নুরকে।
এর আগে শুক্রবার রাতেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।
শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। তার নাক ফেটে যায় এবং তিনি স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি