আজ রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 306

বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা করা হলেও জিয়াউর রহমানের আর্দশে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে

আলোকিত ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সমর্থন নিয়ে যদি বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে তারেক রহমানের নেতৃত্বে একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি করবে। একইসঙ্গে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
১ সেপ্টেম্বর সোমবার শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।

মির্জা ফখরুল বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু জিয়াউর রহমানের আর্দশকে নিয়ে বিএনপি প্রত্যেকবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ২০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে, ১৭শর বেশি মানুষকে গুম করা হয়েছে। এখানে অবিশ্বাস রকম ফ্যাসিবাদ গড়ে তোলা হয়েছিল বিএনপিকে ধ্বংস করার জন্য। আমরা ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি।

তিনি বলেন, এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন রয়েছে, সেটা সর্বোচ্চ সুষ্ঠু করা। সংস্কার প্রস্তাবে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নেরে মধ্যে দিয়ে দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনার ব্যবস্থা করবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ।

আলোকিত প্রতিদিন/১ সেপ্টেম্বর ২০২৫/মওম

খেলার মাঠে ডিম পাড়ল পাখি, ১ মাসের জন্য খেলা বন্ধ!

স্পোর্টস ডেস্ক, মাঠের মাঝখানে ডিম পেড়েছে একটি পাখি। এ কারণে এক মাসের জন্য ওই মাঠে খেলা বন্ধ করে দিয়েছে মাঠ কর্তৃপক্ষ। অদ্ভুত এ ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। ইয়াহু নিউজের বরাতে সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্লোভার নামে একটি সংরক্ষিত প্রজাতির পাখি মাঠের ঠিক মাঝ বরাবর ডিম পাড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে সেদেশের কর্তৃপক্ষ।

ডেইলি মেইল জানিয়েছে, গত সপ্তাহে ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরত্বের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়েরা জানতে পারেন, মাঠের একদম মাঝখানে এক প্লোভার পাখি ডিম দিয়েছে। এর ফলে তাদের ম্যাচ পাশের আরেকটি মাঠে সরিয়ে নেওয়া হয়েছে।

প্লোভার পাখি সাধারণত ডিম দেওয়ার পর অত্যন্ত রক্ষণশীল এবং ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে পরিচিত। এ সময় তারা ডানা ঝাপটে, তীব্র শব্দ করে এবং ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে বাসার কাছ থেকে অনধিকার প্রবেশকারীদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করেন।

স্থানীয় কাউন্সিল ইয়াহু নিউজ অস্ট্রেলিয়াকে জানায়, আঞ্চলিক স্পোর্টস কমপ্লেক্সের কৃত্রিম ফুটবল মাঠে একটি প্লোভার ডিম দিয়েছে। যে কারণে স্থানীয় বন্য প্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ারের পরামর্শে ক্লাব ম্যাচগুলো পাশের মাঠে সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

জানা গেছে, পাখিসংক্রান্ত কারণে মাঠটি সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে।এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিল বলেছে, ‘আমাদের দেশি প্রজাতিগুলো রক্ষায় সক্রিয় হতে হবে। ডিম সরানো প্রয়োজন হলে বিশেষজ্ঞদের আনতে হবে এবং অনুমতি নিতে হবে।

এদিকে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণে স্থানীয় ফুটবল দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কাউন্সিল। পাশাপাশি তারা খেলা ও অনুশীলন সরিয়ে নিতে সহযোগিতা করেছে এবং কর্তৃপক্ষকে বিকল্প মাঠের ব্যবস্থাও করে দিয়েছে তখন।

আলোকিত প্রতিদিন/এপি

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬২২

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৬২২ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও দেড় হাজার মানুষ। কুনার প্রদেশে বেশি প্রাণহানি ঘটেছে।

৩১ আগস্ট রবিবার গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। ১ সেপ্টেম্বর সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৬২২ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা দেড় হাজারেরও বেশি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন বলেন, কুনার প্রদেশে অন্তত ৬১০ জন এবং নানগারহার প্রদেশে ১২ জন নিহত হয়েছেন।

তিনি জানান, “কুনারে ৬১০ জন শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন ১ হাজার ৩০০ জন। প্রচুর ঘরবাড়ি ধ্বংস হয়েছে। নানগারহারে ১২ জন শাহাদাত বরণ করেছেন, ২৫৫ জন আহত হয়েছেন এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

মতিন আরও বলেন, সংশ্লিষ্ট প্রদেশগুলোর স্থানীয় কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছায়, সময়মতো সহায়তা দেয় এবং সার্বিক পদক্ষেপ নেয়।

তিনি আরও জানান, নিরাপত্তা, জনসেবা, স্বাস্থ্য, পরিবহন, খাদ্য এবং সংশ্লিষ্ট সব টিম ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তা নিশ্চিত করতে তৎপরতা বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার (৫ মাইল)। এরপর আরও অন্তত তিনটি পরাঘাত হয়েছে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

ইউএসজিএস আরও জানিয়েছে, এই ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানি ঘটতে পারে। সংস্থার মডেলিং অনুযায়ী, বিপর্যয়টি “বিস্তৃত” এবং “বড় ধরনের প্রাণহানির আশঙ্কা” রয়েছে।

মার্কিন এই ভূতাত্ত্বিক জরিপ সংস্থাটি জানিয়েছে, একই সতর্কতা স্তরের পূর্ববর্তী ভূমিকম্পগুলোতে আঞ্চলিক বা জাতীয় পর্যায়ের প্রতিক্রিয়া প্রয়োজন হয়েছিল। তবে এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।

এদিকে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছে, গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে “বহু সংখ্যক বাড়িঘর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে”। আশঙ্কা করা হচ্ছে, এই ভূমিকম্পে শত শত মানুষ নিহত এবং আহত হতে পারেন।

প্রধানত কুনার প্রদেশের নুরগাল জেলার মাজার উপত্যকার ঘরবাড়িগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তান সীমান্তবর্তী এই উপত্যকা পাহাড়ি এলাকায় অবস্থিত।

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “দুঃখজনকভাবে আজকের রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি এবং সম্পদের ক্ষতি হয়েছে।”

আলোকিত প্রতিদিন/১ সেপ্টেম্বর ২০২৫/মওম

পুলিশের গু’লি*তে নি’হ#ত বিএনপি নেতার, ২ মেয়ের বিয়ে দিলেন তারেক রহমান!

বিশেষ প্রতিনিধি, গুলিতে নিহত সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কাশিমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ মোল্লা অলির দ্বিতীয় মেয়ে সাদিয়া সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

রবিবার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় তারেক রহমানের পক্ষ থেকে সাদিয়া ও বরের জন্য উপহার সামগ্রী এবং বিয়ের অনুষ্ঠানের জন্য বিশেষ আর্থিক সহায়তা তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল।

সাদিয়া সুলতানার বিয়ের অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন- সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ উপস্থিত ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. মনিরুজ্জামান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ১ম যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলাইমান কবির, পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরজাহান পারভীন ঝর্না, সাতক্ষীরা জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস. আই. আশা-সহ স্থানীয় নেতৃবৃন্দ।

গত বছর মরহুম অলির বড় মেয়ে নাঈমা সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতারও দায়িত্ব নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আলোকিত প্রতিদিন/এপি

আইসিইউ থেকে কেবিনে নুরুল হক নুর !

বিশেষ প্রতিনিধি, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের স্বাস্থের অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে আজ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এসব কথা জানিয়েছেন। আজ সোমবার ঢামেকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ঢামেক পরিচালক বলেন, ‘নুরুল হক নুরের নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে বলে তিনি জানান। তবে চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন তিনি।

এদিকে নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে আসেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, খোঁজ নেন তার চিকিৎসার। নুর ছাড়াও গণধিকার পরিষদের আরও কয়েকজন নেতা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অনেকে আহত হন সেখানে।

আলোকিত প্রতিদিন/এপি

চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

“দলে মাস্তান-চাঁদাবাজের কোনো স্থান নেই” – বিএনপি নেতা আবুল হাসেম মাস্টার।
মোঃ ফরহাদ রেজা, দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পালিত হয়েছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন।
সকালে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি র‌্যালি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাফেজিয়া মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।
মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান মাস্টার, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, বাজার বিএনপির সভাপতি আব্দুল মতিন সরকারসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনায় সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার বলেন, “বিএনপিতে কোন মাস্তান বা চাঁদাবাজের জায়গা নেই। কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দল থেকে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, দলের শৃঙ্খলা বজায় রাখা ও সুসংগঠিত থাকার গুরুত্ব অপরিসীম।
উপস্থিত নেতাকর্মীরা দলের শক্তিশালীকরণ, স্থানীয় সংগঠনকে সুসংগঠিত করা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
আলোকিত প্রতিদিন/এপি

প্রিন্স মামুনের সেলুন এখন অপুর, চালাবেন তিনজ*ন!

বিনোদন ডেস্ক, চলচ্চিত্রে এখন আর নিয়মিত না হলেও, চিত্রনায়িকা অপু বিশ্বাস কিন্তু বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন সেলুন ব্যবসা নিয়ে। বিভিন্ন শোরুমের উদ্বোধন, নিজের পার্লার পরিচালনা—সব মিলিয়ে এখন তিনি একেবারে ব্যবসায়ী মুডে আছেন তিনি।

সম্প্রতি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের ‘প্রিন্স কাট’ সেলুনটি কিনে নিয়েছেন নায়িকা- এমনই খবর কয়েকদিন ধরে। আর এ নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনাও হয়েছে বিস্তর। শোনা যায়, অপু বিশ্বাস নাকি জোর করে মামুনের সেলুনটি কিনে নিয়েছিলেন অপু।

এ নিয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন, ‘অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে, আমরা সব বিস্তারিত পরে জানাব আপনাদের। সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন।’

এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অপু বিশ্বাস। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা তারই হয়ে যায়।’

সেলুনটি তিনজন পরিচালনা করবেন জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘এখানে যারা আছেন, তার মধ্যে আমি (অপু বিশ্বাস), এখানে মাসুদ খান আছেন, এবং কাজী মাহফুজ- এই তিনজন মিলে আমরা সেলুন পরিচালনা করব।’

আলোকিত প্রতিদিন/এপি

রোহিঙ্গা শিবিরে ভয়াবহ যৌন নিপীড়ন: অ্যাকশন এইড

আন্তর্জাতিক ডেস্ক:
কক্সবাজারে শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গা নারী ও কিশোরীদের জন্য যৌন হয়রানিই এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। রোহিঙ্গা শিবিরে কাজ করা বিশ্বের অন্যতম বৃহৎ এনজিও অ্যাকশনএইডের রবিবার প্রকাশিত এক গবেষণা এই তথ্য পাওয়া গেছে। গবেষণা প্রতিবেদনে শরণার্থী শিবিরে রোহিঙ্গা নারী এবং কিশোরীদের ভয়াবহ সংকটের চিত্র উঠে এসেছে।

২০১৭ সালের মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর রক্ত অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে প্রায় দশ লাখ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম বসবাস করছেন। এসব জনাকীর্ণ শরণার্থী শিবিরের ৬৬ রোহিঙ্গা নারী ও কিশোরীর বিস্তারিত স্বাক্ষাৎকার ভিত্তিক গবেষণা কার্যক্রম পরিচালনার পর ওই প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাকশনএইড।

অ্যাকশনএইডের নীতি, গবেষণা বিষয়ক ব্যবস্থাপক তামাজের আহমেদ বলেছেন, ‘‘রোহিঙ্গা শরণার্থী শিবিরে যৌন হয়রানিই এখন সবচেয়ে বড় উদ্বেগ।’’ তিনি বলেন, শরণার্থী শিবিরগুলোতে বাল্য বিবাহ এবং বহুবিবাহ স্বাভাবিক হয়ে গেছে। সাক্ষাৎকারে অংশ নেওয়া ৯৩ শতাংশ নারী ও কিশোরী কোনও ধরনের আইনি সহায়তার আওতায় নেই।

অংশগ্রহণকারীরা বলেছেন, শুধু পরিবারের পরিচিত পুরুষদের কাছ থেকেই নয়, বরং নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছেও যৌন হয়রানির শিকার হয়েছেন নারী ও কিশোরীরা। তামাজের আহমেদ বলেন, শরণার্থী শিবিরের নারীরা বলেছেন, প্রথম দিকে মূলত মৌলিক চাহিদা পূরণের অভাব ছিল বড় সমস্যা, কিন্তু এখন তা রূপ নিয়েছে কাঠামোগত নির্যাতনে। বর্তমানে রোহিঙ্গা নারী এবং কিশোরীরা প্রায়ই শ্লীলতাহানি, ধর্ষণ, পাচার, দারিদ্র্য, শিক্ষা থেকে বঞ্চিত এমনকি মৃত্যুর শিকার হচ্ছেন।

শরণার্থী শিবিরে ৬ থেকে ১৫ বছর বয়সী কিশোরীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তাদের সঙ্গে যৌন হয়রানির ঘটনা সবচেয়ে বেশি ঘটছে শৌচাগার ও গোসলখানার আশপাশে। গবেষণায় বলা হয়েছে, বিভিন্ন ধরনের বিতরণ কেন্দ্র, হাসপাতাল, স্কুল-মাদরাসা, সীমান্ত অঞ্চলের পাশাপাশি আত্মীয়-স্বজনদের বাসা-বাড়িতেও রোহিঙ্গা নারী ও কিশোরীরা নিরাপদ নয়। রোহিঙ্গা সমাজে গভীরভাবে জেঁকে বসা পিতৃতন্ত্র বিরাজ করছে।

অ্যাকশনএইডের নির্বাহী পরিচালক ফারাহ কবির বলেন, ১৬ থেকে ৩০ বছর বয়সী রোহিঙ্গা নারীদের মতামতই এই গবেষণার কেন্দ্রবিন্দু ছিল।

জরিপে অংশ নেওয়া নারীরা কর্তৃপক্ষকে শরণার্থী শিবিরের জনসমাগমস্থলে আলো বৃদ্ধি, এপিবিএন সদস্যদের পরিবর্তে সেনাসদস্য মোতায়েন, পুরুষদের প্রতিরোধমূলক কার্যক্রমে সম্পৃক্ত করা ও শিক্ষা এবং জীবিকায় প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ও ধর্মীয় নেতাদের প্রতি আস্থা কম বলে জরিপে অংশ নেওয়া অনেক নারী ও কিশোরী জানিয়েছেন। তারা বলছেন,নির্যাতনের শিকার হলে তাদের কার্যত কোথাও যাওয়ার উপায় থাকে না।

তবে এপিবিএনের কমান্ডিং অফিসার কাউসার শিকদার বলেছেন, বাহিনীর বিরুদ্ধে এ ধরনের কোনও অভিযোগের বিষয়ে তাদের জানা নেই। ২০২৪ সালের শুরুর পর থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। এ সময়ে মিয়ানমার থেকে আরও দেড় লাখ রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারে পালিয়ে এসেছেন।

সূত্র: এএফপি।

আলোকিত প্রতিদিন/৩১আগস্ট ২০২৫/মওম

অপহরণকারী নিজেই দিচ্ছিলেন উদ্ধারের পরামর্শ, গ্রেপ্তা*র চার!

আলোকিত ডেস্ক, নড়াইলের লোহাগড়া উপজেলায় এক প্রবাসীর শিশু সন্তানকে অপহরণের ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত শিশু আব্দুল্লাহ মেজবাহকে (৮) উদ্ধার করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

 

উদ্ধার হওয়া আব্দুল্লাহ মেজবাহ লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা গ্রামের প্রবাসী সালাউদ্দীন মৃধার ছেলে তিনি।

গ্রেপ্তার কৃতরা হলেন- ঘাঘা উত্তরপাড়া গ্রামের শহিদ শেখের ছেলে উজ্জ্বল শেখ (৩৬), বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম (৩৫), ভ্যানচালক হানিফের ছেলে জান্নাতুল (২০), এবং বাবুল লস্করের ছেলে সাকিব (১৭)।

পুলিশ জানিয়েছে, উজ্জ্বল শেখ পরিকল্পিতভাবে একই গ্রামের শিশু আব্দুল্লাহ মেজবাহকে অপহরণের উদ্যোগ নেন। এ কাজে ভ্যানচালক জান্নাতুলকে ১০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে ৫০০ টাকা দেন এবং কাজ শেষে বাকি টাকা দেওয়ার আশ্বাস দেন তিনি। একইভাবে রোজিনা বেগম ও তার ছেলে সাকিবকে মুক্তিপণের অর্থ দিয়ে তাদের ঋণ পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন, যার ফলে তারা রাজী হন।

গত শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শিশু আব্দুল্লাহ বাড়ির পাশের উজ্জ্বল শেখের দোকানে গেলে, পরিকল্পনা অনুযায়ী উজ্জ্বল তাকে দুটি ‘হিস্টাসিন’ ট্যাবলেট খাইয়ে অচেতন করে ফেলেন। পরে জান্নাতুল, রোজিনা ও সাকিবের সহায়তায় তাকে অপহরণ করে মুক্তিপণ দাবির পরিকল্পনা করেন তারা। এরপর শিশুটিকে লোহাগড়া নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখা হয়, যেখানে রোজিনা বেগম তার পাহারাদারের দায়িত্বে ছিলেন।

ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে অপহরণকারী উজ্জ্বল শেখ শিশুটির স্বজনদের সঙ্গে থানায় গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। তবে তাদের কথাবার্তায় অসংগতি লক্ষ্য করে পুলিশ সন্দেহ করে এবং তদন্ত শুরু করে তখন।

পরবর্তীতে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, উপ-পরিদর্শক তারক বিশ্বাস ও আজিজুর তালুকদার এবং সঙ্গীয় ফোর্সের যৌথ অভিযানে রোববার (৩১ আগস্ট) ভোরে নিরিবিলি পিকনিক স্পট থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং চারজনকে গ্রেপ্তারও করা হয়।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, শিশু অপহরণের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে আমরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

চীনপুতিনকে লাল গালিচা সংবর্ধনা,মোদিসহ ২০ বিশ্বনেতা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী তিয়ানজিনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার  চীন এবং রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিচ্ছেন, যা বৈশ্বিক অঙ্গনে পশ্চিমা প্রভাবের পাল্টা ভারসাম্যের সূচনা করবে বলে প্রত্যাশা করছে বেইজিং।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, রাশিয়ার প্রতিবেশী এবং বৃহত্তম বাণিজ্য অংশীদার চীনে পুতিনের চার দিনের এই বিরল সফরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের সরাসরি সম্প্রচারে দেখা গেছে, চীনের সরকারের শীর্ষ কর্মকর্তারা তিয়ানজিনের বিমানবন্দরে পুতিনকে অভ্যর্থনা জানাচ্ছেন।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলেছে, চীন ও রাশিয়ার সম্পর্ক বর্তমানে ‌‌‘ইতিহাসের সর্বোত্তম অবস্থানে’ আছে এবং তা এই সম্পর্ক ‘সবচেয়ে স্থিতিশীল, পরিণত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে।

দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং তিয়ানজিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরসহ বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ২০ বিশ্বনেতা পৌঁছেছেন। ২০০১ সালে ছয়টি ইউরেশীয় দেশকে নিয়ে প্রতিষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) এই সম্মেলন প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে।

গত কয়েক বছরে নিরাপত্তা-কেন্দ্রিক এই জোট ১০ স্থায়ী সদস্য ও ১৬টি সংলাপ ও পর্যবেক্ষক দেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর কার্যপরিধি নিরাপত্তা এবং সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতা থেকে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতাকে অন্তর্ভুক্ত করেছে।

শি জিনপিং এই সম্মেলনকে কাজে লাগিয়ে ‘আমেরিকান-নেতৃত্বহীন’ আন্তর্জাতিক বিশ্বের রূপরেখা তুলে ধরতে চান। একই সঙ্গে ইউক্রেনে আক্রমণের কারণে নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়াকে কূটনৈতিকভাবে বড় সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

সফরের একদিন আগে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন মস্কোর ওপর আরোপিত পশ্চিমা বিশ্বের বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, মস্কো এবং বেইজিং যৌথভাবে বৈশ্বিক বাণিজ্যে বৈষম্যমূলক নিষেধাজ্ঞার বিরোধিতা করে।

বাণিজ্যিক বিধি-নিষেধ এবং যুদ্ধের ব্যয়ের চাপে রাশিয়ার অর্থনীতি বর্তমানে মন্দার দ্বারপ্রান্তে রয়েছে। মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা এই সম্মেলনে যোগ দিয়েছেন। চীন এবারের এসসিও সম্মেলনকে ‘গ্লোবাল সাউথের’ উন্নয়নশীল এবং নিম্ন-আয়ের দেশগুলোর ঐক্যের শক্তিশালী প্রদর্শনী হিসেবে তুলে ধরতে চায়।

সূত্র: রয়টার্স।

আলোকিত প্রতিদিন/৩১আগস্ট ২০২৫/মওম