আজ রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 305

হাসিনাকে ৫০ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরে রাখার পরামর্শ দেন জাবেদ পাটোয়ারী: মামুন!

বিশেষ প্রতিনিধি, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে আগাম ভোট ভরার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মো. জাবেদ পাটোয়ারী। এই তথ্য দিয়েছেন এক সময়ের আসামি থেকে রাজসাক্ষীতে পরিণত হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের সামনে তিনি এই সব জবানবন্দি দেন।

এদিন বেলা ১১টা ৫০ মিনিটে সাক্ষ্য দেয়া শুরু করেন জুলাই আন্দোলনের সময়ে পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন।

তিনি বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের জাবেদ পাটোয়ারী। পুলিশে গোপালগঞ্জ সিন্ডিকেট নিয়েও জবানবন্দি দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সাবেক আইজিপি ট্রাইব্যুনালে আরও বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে।

তিনি জানান, লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতিউৎসাহী।

মামুন জবানবন্দিতে বলেন, র‌্যাব-১ এ টিআইএফ নামে গোপন বন্দিশালা ছিল। অন্যান্য র‌্যাবের ইউনিটে ছিল এমন বন্দিশালা। রাজনৈতিক ভিন্নমত ও সরকারের জন্য হুমকি হয় এমন মানুষদের ধরে আনা হতো এখানে।

এবছরের ২৪ মার্চ মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, স্বেচ্ছায় আসামি থেকে রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করতে চান তিনি।

এর আগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত, শহীদ পরিবারের সদস্য, চিকিৎসকসহ ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। এ মাসেই এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার প্রত্যাশা করছে প্রসিকিউশন।

আলোকিত প্রতিদিন/এপি

সমন্বয়কদের গ্রেপ্তার নিয়ে বিস্ফোর*ক তথ্য দিলেন রা#জসাক্ষী মামুন!

বিশেষ প্রতিনিধি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সমন্বয়কদের আটক করে মানসিক নির্যাতন করে আন্দোলন প্রত্যাহারের বক্তব্য দিতে বাধ্য করা হয় বলে জানিয়েছেন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি দেন তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে সেনা মোতায়েনের পর ১৯ জুলাই থেকে প্রতিরাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় প্রতিরাতে কোর কমিটির বৈঠক হতো। সেখানে আন্দোলন দমনসহ সরকারের বিভিন্ন পদক্ষেপ ও নির্দেশনা দেওয়া হতো। কোর কমিটির বৈঠকে তিনিসহ সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক অতিরিক্ত সচিব টিপু সুলতান, সাবেক অতিরিক্ত সচিব রেজা মুস্তাফা, সাবেক ডিবিপ্রধান, সাবেক এসবিপ্রধান, তৎকালীন র‌্যাব ডিজি, তৎকালীন আনসার ডিজি, তৎকালীন বিজিবি ডিজি, তৎকালীন ইন্টিলিজেন্স প্রধান এবং তৎকালন ডিজিএফআই ও এনএসআই প্রধান উপস্থিত থাকতেন।

রাজসাক্ষী মামুন বলেন, এমন একটি কোর কমিটির বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী সমন্বয়কদের আটকের বিষয়ে সিদ্ধান্ত হয়। ডিজিএফআই এ প্রস্তাব করে। তবে এ প্রস্তাবে বিরোধিতা করেন তিনি। এরপরও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশীদকে দায়িত্ব দেওয়া হয়।

তিনি বলেন, ডিজিএফআই ও ডিবি তাদের আটক করে নিয়ে আসে। আন্দোলনের বিষয়ে সরকারের সঙ্গে আপোষ করতে তাদের মানসিক নির্যাতনসহ চাপ প্রদান করা হয়। এমনকি তাদের আত্মীয়স্বজনকেও নিয়ে আসা হয়। এরপর সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহার করে টেলিভিশনে বক্তব্য দিতে বাধ্য করা হয়। এতে সাবেক ডিবিপ্রধান হারুন অগ্রণী ভূমিকা পালন করেন।

এর আগে গত ১০ জুলাই ট্রাইব্যুনালে নিজের দায় স্বীকার করেন শেখ হাসিনার এ মামলায় স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চান চৌধুরী মামুন। সেই সময় তিনি বলেন, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিলাম, সব রহস্য উন্মোচন করব। এই মামলায় আমি স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই। এই গণহত্যার ব্যাপারে যত সত্য আছে, তা আমি জানাতে চাই আদালতকে।

পরে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী জায়েদ বিদ আমজাদ বলেন, কোর্টে এই মর্মে একটি আবেদন দেওয়া আছে যে, আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হতে চান তিনি। তখন ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করে জানিয়েছেন, তাকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হবে।

গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের জন্য ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত সময়সীমা বর্ধিত করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে নিরস্ত্র ছাত্র ও জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে বিচার চলছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকার আন্দোলন দমনে গণহত্যা চালায়, যেখানে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায়।

আলোকিত প্রতিদিন/এপি

নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে: মির্জা ফখরুল!

বিশেষ প্রতিনিধি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢামেক হাসপাতালে যান তিনি। এসময় তার শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন মির্জ ফখরুল।

এর আগে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অনেকে আহত হন তারা।

অন্যদিকে একইদিনে দুর্বৃত্তের হামলায় আহত হয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি লুৎফর রহমানকেও দেখতে গিয়েছেন বিএনপি মহাসচিব।

আলোকিত প্রতিদিন/এপি

বিএনপিকে জনবান্ধব কর্মসূচির জন্য ধন্যবাদ জানিয়েছে ডিএমপি 

 আলোকিত প্রতিবেদক:

রাজধানীর যানজট এবং জনদুর্ভোগের কথা চিন্তা করে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পূর্বঘোষিত র‍্যালির পরিবর্তে স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিকে স্বাগত জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

২ সেপ্টেম্বর মঙ্গলবার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ধন্যবাদ জানিয়েছেন।

তিনি জানান, ঘনবসতিপূর্ণ শহরে রাস্তা বন্ধ করে যেকোনো কর্মসূচি অনুষ্ঠিত হলে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। যার ফলে সৃষ্টি হয় প্রচণ্ড জনদুর্ভোগ। জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপি কর্তৃক গৃহীত এই সৃজনশীল এবং জনবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় রীতি স্থাপন করবে, যা রাজনৈতিক কর্মসূচি পালনের একটি উত্তম চর্চা হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতাদের সঙ্গে ডিএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত রাজনীতিবিদদের কাছে জনদুর্ভোগ এড়িয়ে বিকল্প স্থানে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির এই উদ্ভাবনী কর্মসূচি সে আহ্বানের প্রতিফলন মর্মে বিশ্বাস করে ডিএমপি।

নগরবাসীর বৃহত্তর স্বার্থ এবং স্বাচ্ছন্দ্য মাথায় রেখে ব্যস্ত সড়ক পরিহার করে গঠনমূলক কর্মসূচি প্রণয়নের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিএনপির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল : মির্জা ফখরুল

আলোকিত ডেস্ক:

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, যারাই তাকে আঘাত করুক হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল। এটা খুব পরিষ্কার। ফখরুল বলেন, নুরের অবস্থা আগের চেয়ে ইমপ্রুভ কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় আছে। তার যে জায়গাগুলোতে ইনজুরি হয়েছে সেই জায়গাগুলো খুব ফ‍্যাটাল। তার ব্রেনেও ইনজুরি হয়েছে, ব্লিডিং হয়েছে। চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি, এখানে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি। সে এখনো খেতে পারছে না তাকে পাইপ দিয়ে লিকুইড খেতে হয়। তার রিকভারি হতে সময় লাগছে, তাকে দেশের বাইরে পাঠানো দরকার।

বিএনপি মহাসচিব বলেন, অভ্যুত্থানের পরও আইন প্রয়োগকারী সংস্থা যদি আমাদের নেতাদের ওপর এভাবে আক্রমণ করে তাহলে সাধারণ মানুষকে কি করছে চিন্তা করেন। এটা আমরা মেনে নিতে পারি না।

প্রধান উপদেষ্টা বিচার বিভাগীয় যে তদন্ত দিয়েছেন সেটা দ্রুত শেষ করে ব্যবস্থা নেওয়া উচিত। সরকারের কাছে বলছি, তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো উচিত।

পুতিন-শি’র সঙ্গে মোদীর বৈঠক ‘লজ্জাজনক’: যুক্তরাষ্ট্র

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে “লজ্জাজনক” আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো।

তিনি বলেন, রাশিয়ার নয়, যুক্তরাষ্ট্রের পাশে থাকা উচিত ভারতের।  ২ সেপ্টেম্বর মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আবারও কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠককে তিনি আখ্যা দিয়েছেন “লজ্জাজনক”।

নাভারো বলেন, “মোদিকে শি জিনপিং আর পুতিনের সঙ্গে এতো ঘনিষ্ঠ হতে দেখা দুঃখজনক। জানি না তিনি কী ভাবছেন। আশা করি তিনি বুঝবেন, রাশিয়ার নয়, আমাদের পাশে থাকা উচিত।”

গত রবিবার চীনে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে যোগ দিয়ে মোদি রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এর একদিন পরই নাভারোর এই মন্তব্য এলো।

ট্রাম্প প্রশাসন ভারতের ওপর শুল্ক আরোপ করার পর থেকে নাভারো বারবার অভিযোগ করে আসছেন, ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে যাচ্ছে এবং এর আয় ইউক্রেনে যুদ্ধ চালাতে ব্যবহার করছে মস্কো।

এছাড়া ভারতের বাণিজ্যনীতিকে নিশানা করে এর আগেও নাভারো বলেছিলেন, ভারত হলো “ট্যারিফের মহারাজা”। তিনি আরও বলেছিলেন, বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে ভারতের শুল্কহার সবচেয়ে বেশি এবং দেশটি তা স্বীকার করতেও রাজি নয়।

তিনি বলেন, “ভারতের সমস্যাটা দুই দিক থেকে— ২৫ শতাংশ অন্যায্য বাণিজ্যের কারণে, আর বাকি ২৫ শতাংশ রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে”। নাভারো আরও বলেন, ভারত বারবার এই অভিযোগ অস্বীকার করে চলেছে, অথচ প্রমাণ আছে— তারা রুশ তেল কিনছেই।

ভারত রাশিয়ার তেল ছাড়কৃত দামে কিনছে— এ নিয়ে আরও তীব্র সমালোচনা করে নাভারো বলেন, এতে সাধারণ ভারতীয়দের ক্ষতির বিনিময়ে উচ্চবর্ণের ব্রাহ্মণরা মুনাফা করছে। তিনি এমনকি ভারতকে “ক্রেমলিনের মানি লন্ড্রির জায়গা” বলেও আখ্যা দেন।

তার অভিযোগ, ভারতীয় শোধনাগারগুলো রুশ তেল সস্তায় কিনে প্রক্রিয়াজাত করে বাড়তি দামে বিদেশে রপ্তানি করছে। তিনি বলেন, “এতে ইউক্রেনীয়রা মরছে, আর আমাদের করদাতাদের আরও টাকা দিতে হচ্ছে।”

ভারতের সঙ্গে মস্কো এবং বেইজিংয়ের ঘনিষ্ঠতা বৈশ্বিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মো. মহিদ, দীর্ঘ ১৭ বছর পর বিনা বাধায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তাদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মানিকগঞ্জে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার ১ (সেপ্টেম্বর) বেলা ১১ টায় শহরজুড়ে নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। দিনের শুরুতে শহীদ রফিক সড়কে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর জেলার সাতটি উপজেলা ও দুইটি পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিজয় মেলার মাঠে সমবেত হন।
সকালের দিকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্লোগানের নগরীতে পরিণত হয় মানিকগঞ্জ জেলা শহর। হাতে ব্যানার-ফেস্টুন ও নানান প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নামে নানান স্লোগান দিতে থাকেন।
শহরের প্রধান সড়কগুলোতে টাঙানো হয় রঙিন ব্যানার ও ফেস্টুন, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। ২০০৬ সালে ক্ষমতা হারানোর পর থেকে বিএনপিকে প্রতিষ্ঠা বার্ষিকী পালনে নানা সীমাবদ্ধতা ও পুলিশি বাধার মুখোমুখি হতে হয়েছে। তবে এবার নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান পালিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এই র‌্যালির নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, নাসির উদ্দিন আহমেদ জাদু, গোলাম আবেদীন কায়সার, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদলসহ যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ সময় পর বাধাহীনভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে পারা বিএনপির নতুন জাগরণের প্রতীক। তারা আশা প্রকাশ করেন, এ উদ্দীপনা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে। প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, আজকের এই দিন আমাদের জন্য গর্বের, আমাদের জন্য প্রেরণার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের জন্মদিন নয়, এটি গণতন্ত্রের জন্য সংগ্রামী মানুষের চেতনার প্রতীক।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেছিলেন জনগণের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই অঙ্গীকারকে আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে সমুন্নত রেখেছেন। আজ দেশনেতা তারেক রহমান প্রবাসে থেকেও আমাদের প্রত্যেকটি সংগ্রামে আলোকবর্তিকার মতো দিশা দেখাচ্ছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা পুলিশ বাহিনীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে গত ১৭ টি বছর আমাদের কোন দলীয় কর্মসুচী ভালোভাবে পালন করতে দেয়নি, আজকের হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমান করে মানুষ বিএনপিকে কত ভালোবাসে এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে।

আলোকিত প্রতিদিন/এপি

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে এনসিপির ফুলেল শুভেচ্ছা!

বিশেষ প্রতিনিধি, বিএনপি ৪৭তম পতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপারসন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এনসিপির নেতারা শুভেচ্ছা জানিয়েছেন তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট গুলশান চেয়ারপারসনের অফিসে ফুলেল শুভেচছা গ্রহণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য সালাহ উদ্দিন আহমদ সহ অন্যান্য নেত্রীবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের মধ্যে ছিলেন শারজিস আলম, শামান্তা শারমিন, আরিফুর ইসলাম আরিফ, মাইনুল ইসলাম।

আলোকিত প্রতিদিন/এপি

নানা আয়োজনে মজলুমের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল: র‌্যালি, আলোচনা সভা, কেক কাটাসহ ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকেলে ৩১ বর্ষে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। বহুল প্রচারিত এই মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এক মিলন মেলায় পরিণত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। দৈনিক মজলুমের কণ্ঠের সম্পাদক টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে মজলুমের কণ্ঠকে শুভেচ্ছা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলী ইমাম তপন, টাঙ্গাইল প্রেসক্লারেব সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ। শেষে ৩১ বর্ষে পদার্পণ উপলক্ষে ৩১ পাউন্ডের কেক কাটেন অতিথিরা।

এ সময় জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে মজলুমের কণ্ঠের সম্পাদক জাফর আহমেদের নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।

আলোকিত প্রতিদিন/এপি

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশনে এসেছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর এটিই মার্কিন দূতাবাসের সঙ্গে প্রথম বৈঠক হতে যাচ্ছে সিইসির।

১ সেপ্টেম্বর সোমবার দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কক্ষে প্রবেশ করেন মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের তিন সদস্যের প্রতিনিধিদল। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি ছাড়া অন্য কোনো কর্মকর্তা এই বৈঠকে উপস্থিত ছিলেন না।

ইসি জানায়, সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন দূতাবাসের এই কর্মকর্তা। এর আগে, গত বৃহস্পতিবার বৈঠকটি হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে ছাত্র আন্দোলনের জন্য নিরাপত্তার কারণে বৈঠকটি হয়নি।

৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিই হচ্ছে মার্কিন দূতাবাসের সঙ্গে প্রথম বৈঠক।

আলোকিত প্রতিদিন/১ সেপ্টেম্বর ২০২৫/মওম