আজ রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 300

কোনও ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না: ছাত্রদল সভাপতি

বিশেস প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদের ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার পেছনে ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এক ফেসবুক পোস্টে এমনটাই জানান। তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে অনুরোধ জানিয়েছেন সবাইকে।

আজ সোমবার নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট দিয়ে রাকিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি সকালে একবার ডিজেবল করে দেওয়ার পর পুনরুদ্ধার করা হয়েছিল তখন।
এখন আবারো ডিজেবল করে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সজাগ থাকুন আপনারা। আপনারা পাশে থাকলে, কোনো ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না ইনশাআল্লাহ।  ছাত্রদলের একজন সদস্য বলছেন, বাংলাদেশ বিরোধীরা কখনোই বিজয়ী হতে পারে না।
বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুগণ, আপনারাই পারেন স্বাধীনতা বিরোধীদের রুখে দিতে। যাতে তারা আর কখনোই মাথা উঁচু করে দাঁড়িয়ে না থাকতে পারে। আসুন আমরা সকলে মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশের পক্ষে থাকা প্যানেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্যানেলকে ভোট দিয়ে সুন্দর বাংলাদেশ গঠনের শপথ নিয়ে আগামী দিনের পথ চলাতে সাহায্য করুন।
আলোকিত প্রতিদিন/এপি  

পুতিনকে ‘তার চাওয়া পূরণ’ করে দিয়েছেন ট্রাম্প: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক:

সম্প্রতি আলাস্কায় অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্প-ভ্লাদিমির পুতিনের বৈঠককে রুশ প্রেসিডেন্টের জন্য ‘অর্জন’ হিসেবে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে অনুষ্ঠিত বৈঠক আসলে পুতিনের চাওয়া পূরণ করেছে। ৭ সেপ্টেম্বর ররিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, গত মাসে আলাস্কায় অনুষ্ঠিত ওই বৈঠক পুতিনকে ‘তার চাওয়া পূরণ’ করে দিয়েছে।

রবিবার সম্প্রচারিত এবিসি টেলিভিশনের এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, “আমি মনে করি, পুতিন যা চাইছিল, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সেটাই দিয়েছেন। পুতিনের প্রবল ইচ্ছা ছিল ট্রাম্পের সঙ্গে দেখা করার।”

তিনি আরও বলেন, গত ১৫ আগস্টের বৈঠকে ইউক্রেনকে বাদ দেওয়ায় তিনি হতাশ। তার ভাষায়, “পুতিন আমার সঙ্গে দেখা করতে চায় না, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে সবার সামনে ছবি দেখাতে খুব আগ্রহী। আমার মনে হয়, এটা দুঃখজনক যে, ওই বৈঠকে ইউক্রেন ছিল না।”

এদিকে জেলেনস্কি রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে ‘সঠিক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন এবং মস্কোর ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান জানান।

যুক্তরাষ্ট্র সম্প্রতি রুশ তেল কেনার মাধ্যমে মস্কোকে সমর্থন করার অভিযোগ তুলে ভারতকে অতিরিক্ত শুল্কের আওতায় এনেছে। এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে জেলেনস্কি কিছু ইউরোপীয় দেশেরও সমালোচনা করেছেন যারা এখনো রাশিয়ার জ্বালানি কিনছে। তিনি বলেন, “এটা ন্যায়সঙ্গত নয়। আমাদের রাশিয়া থেকে যেকোনো ধরনের জ্বালানি আমদানি বন্ধ করতে হবে।”

পুতিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জেলেনস্কি জানান, যুদ্ধ চলাকালীন তিনি রাশিয়া যেতে রাজি নন। বরং তিনি প্রস্তাব দেন, পুতিন যদি চান তবে কিয়েভে আসতে পারেন। তবে তিনি নিজেই স্বীকার করেন, রুশ প্রেসিডেন্ট তার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে থাকায় এ সম্ভাবনা কার্যত নেই।

জেলেনস্কির ভাষায়, “আমার দেশ প্রতিদিন ক্ষেপণাস্ত্র ও হামলার মুখে থাকাকালে আমি মস্কো যেতে পারি না। পুতিনও এ বিষয়টি জানেন এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে বৈঠক এড়িয়ে যান।”

তিনি বলেন, দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয়—যেকোনো ধরনের বৈঠকের জন্য তিনি প্রস্তুত,তবে রাশিয়ায় নয়। একইসঙ্গে তিনি সতর্ক করেন, পুতিনকে বিশ্বাস করা যাবে না, কারণ তিনি “যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা করছেন।”

আলোকিত প্রতিদিন/ ০৮ সেপ্টেম্বর ২০২৫/মওম

প্রকৃত নেতৃত্ব আসে যোগ্যতা,পরিশ্রম ও মানুষের ভালোবাসা থেকে: হাসনাত আব্দুল্লাহ

নাজমুল হাসান: 
রাজনীতি যদি সততা, ন্যায়বিচার ও স্বচ্ছতার মাধ্যমে পরিচালিত হয়, তবে দেশ এগিয়ে যাবে। কিন্তু যারা ব্যক্তিস্বার্থে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তারা কখনো সফল হবে না। জাতীয়তীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “নেতার পিছনে ঘুরে ঘুরে নেতা হওয়া যায় না। প্রকৃত নেতৃত্ব আসে যোগ্যতা, পরিশ্রম ও মানুষের ভালোবাসা থেকে। ৭ সেপ্টেম্বর রবিবার রাতে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সাইতলা বাগানবাড়িতে অনুষ্ঠিত ‘উঠানে রাজনীতি’ শীর্ষক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন,দেশে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে এমপি–মন্ত্রীদের অনেকেই সাধারণ কর্মীদের ভবিষ্যৎ ধ্বংস করে নিজেদের সন্তানদের বিদেশে পাঠিয়ে উচ্চশিক্ষা ও নিরাপদ জীবন নিশ্চিত করে। পরে সেই সন্তানরাই দেশে ফিরে এসে অটোমেটিক নেতা হয়ে যায়। এটি দেশের জন্য অভিশাপ। যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব তৈরি করতে হবে। জনগণের আস্থা অর্জন করেই নেতা হতে হবে।
তিনি আরও বলেন, “১০টা হোন্ডা, ২০টা গুণ্ডা, নির্বাচন ঠাণ্ডা—এই দিনের শেষ হয়েছে ৫ আগস্টেই। এখন আর হোন্ডা-গুণ্ডার রাজনীতি চলবে না। নেতৃত্ব আসবে নেতার গুণাবলি থেকে। এনসিপি ইনসাফের পক্ষে একটি দল উল্লেখ করে হাসনাত বলেন, “হাজার হাজার লোক এনে প্রোগ্রাম সফল করলেও যদি বেইনসাফি করা হয়, সেই নেতৃত্ব আমাদের দরকার নেই। অপরাধ দমনে জনগণের ঐক্য প্রয়োজন। তিনি অভিযোগ করেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়। থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের অনেক সময় বাধ্য হয়ে চুপ থাকতে হয় স্থানীয় এমপির চাপে। “প্রতিটি গ্রাম, মহল্লা ও ইউনিয়নে জনগণ সংঘবদ্ধ হলে অপরাধীরা আর শক্তি পাবে না। বৈঠকে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিও তোলা হয়। এ সময় এনসিপির কেন্দ্রীয় সংগঠক মো. আরমান হোসাইন, দেবিদ্বার উপজেলার প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে তিনি বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে আরেকটি উঠান বৈঠকে যোগ দেন।
আলোকিত প্রতিদিন/ ০৮ সেপ্টেম্বর ২০২৫/মওম

নারী ঘুষ অর্থ আত্মসাতে শা‌স্তিমূলক বদলী হ‌য়ে ও থামেনি সহকারী প‌রিচালক 

বিশেষ প্রতিনিধি : নারী কে‌লেংকারী ও অর্থ আত্মসা‌তের কার‌ণে নেত্রকোনার উপ‌জেলা প‌রিবার প‌রিকল্পনার কর্মকর্তা মোঃ র‌ফিকুল ইসলা‌মকে শা‌স্তিমূলক বদলি করা হয় বান্দরবানের থান‌চি‌ উপজেলায়। বদলির কয়েকমাসের মধ্যে পদোন্নতি পেয়ে হয়ে যান জেলা প‌রিবার প‌রিকল্পনার সহকারী প‌রিচালক। দূর্গম এলাকায় বদলীর উদ্দে‌শ্যে ছিল তার এহেন কর্মকা‌ন্ডের ভুল থে‌কে শিক্ষা নি‌য়ে সং‌শোধন হওয়া। ত‌বে বান্দরবা‌নে আসার পর চিত্র তার পু‌রোটাই উল্টো।পার্বত্য অঞ্চলের সাধারণ মানু‌ষ গুলো সহজ সরল,শান্ত ও প্রতিবাদী মুখর না হওয়ার সু‌যোগকে কা‌জে লা‌গি‌য়ে আগের চে‌য়ে আরো বে‌শি বেপ‌রোয়া হ‌য়ে উঠে‌ছেন তি‌নি। ২০২৫সা‌লের ১৭‌মে জেলা প‌রিবার প‌রিকল্পনার সহকারী প‌দে প‌দোন্ন‌তির আগের চে‌য়েও ভয়ঙ্কর রূপে জাহির করতে আর্থিক লেন‌দে‌নের মাধ‌্যমে কর‌ছেন বদলী বা‌ণিজ‌্য। মে‌তে‌ছেন বি‌ভিন্ন পর্যা‌য়ে থাকা সুন্দরী নারী‌ কর্মী‌দের কুপ্রস্তাব ও যৌন হেনস্তার শিকারে। সরকারি চাকুরী নীতিমালা লঙ্ঘন করে বিনা ভাড়া‌তে নিজের ব্যক্তিগত রুম হিসেবে থা‌কছেন মাতৃমঙ্গ‌লের গেস্ট হাউজে। এমনটাই অ‌ভি‌যোগ উঠে‌ছে বান্দরবা‌নের বর্তমান জেলা প‌রিবার প‌রিকল্পনার সহকারী প‌রিচালক মো: র‌ফিকুল ইসলা‌মের বিরু‌দ্ধে।
অ‌ফি‌স সূ‌ত্রে জানাযায়, ২০২৪সা‌লে নেত্রকোণা সদর উপ‌জেলা প‌রিবার প‌রিকল্পনা অ‌ফি‌সের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  হি‌সে‌বে কর্মরত থাকা অবস্থায় নারী কর্মী‌দের নানাভা‌বে উত্ত‌্যক্ত ও অর্থ আত্মসা‌তের অ‌ভি‌যোগ উঠে রফিকুলের বিরুদ্ধে এতে তদ‌স্তে নামে স্বাস্থ্য অধিদফতর, ঘটনার সত‌্যতা প্রমান পাওয়ায় শা‌স্তিমূলকভা‌বে বান্দরবানের থান‌চি উপ‌জেলা প‌রিবার প‌রিকল্পনা অফি‌সে বদলী করা হয় তাকে। থান‌চিতে যোগ দি‌য়ে বে‌শির ভাগ সময় অ‌ফি‌স না ক‌রেই বেতন ভাতা উত্তোলন করেন তি‌নি। চল‌তি বছ‌রের ১৭‌মে প‌দোন্ন‌তি হলে বান্দরবান জেলা প‌রিবার প‌রিকল্পনার সহকারী প‌রিচালক হি‌সে‌বে যোগ দেন জেলা সদরে। পদোন্নতি পেয়ে আগের চে‌য়েও বেপ‌রোয়া হ‌য়ে উঠে‌ছেন রফিকুল ইসলাম। এরই মধ্যে তিনি রুমা উপজেলার অতিরিক্ত দায়িত্ব নিয়েছেন। থান‌চি‌তে নিয়‌মিত অ‌ফিস না কর‌লেও বান্দরবা‌নে যোগদানের পর নিয়মনীতি পাল্টিয়ে দিনের চেয়েও রাতের বেলা অফিস করেন এই কর্মকর্তা। দি‌নের চে‌য়ে রা‌তের আধা‌রে অফিসিয়াল সিকিউরিটি ক্যামেরা বন্ধ করে কাজ করেন,এমন তথ্যে রাত ১১টায় অফিসে গেলে চেয়ারে পাওয়া যায় সহকারী পরিচালক রফিকুল ইসলাম’কে। গোপনীয় ভাবে জানা যায় অফিসিয়াল দিকনির্দেশনা অমান্য করে মাতৃমঙ্গ‌লের গেস্ট হাউজে রাত কাটান নিজ স্বার্থে। কোন নারী‌ কর্মী‌’কে পছন্দ হলে রা‌তে ঐ কর্মীকে সেবামূলক কাজ করানোর কথা বলে ডিউটি দেন,রাত গভীর হলে সঙ্গ চান, কেউ অস্বীকৃতি জানালে কর্মক্ষেত্রে অনিয়মের অ‌ভি‌যোগ তুলে শুরু করে বদলি বাণিজ্য। সাবেক কর্মস্থলের তথ্য সূত্রে জানা যায়, তার স্ত্রী ক‌্যান্সা‌রে আক্রান্ত হওয়ার পর তিনি নীতি নৈতিকতা হারিয়েছেন। স্ত্রীর চি‌কিৎসার না‌মে উপ‌জেলা কর্মকর্তা‌দের কাছ থে‌কে অর্থ আদায় ক‌রা হয়, এছাড়া সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার কা‌ছেও স্ত্রীর চি‌কিৎসার না‌মে তি‌নি অর্থ চে‌য়ে‌ছেন এই কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক অফি‌সের ক‌য়েকজন কর্মী জানান, রা‌তের আধা‌রে অ‌ফি‌সের সিসি ক্যামেরা বন্ধ করে বদলী বা‌ণিজ‌্যর নোট ও পরবর্তী লেন‌দেন করেন নিজের মতো। পছ‌ন্দের নারী কর্মীকে ভাল জায়গায় রেখে অপছন্দের কর্মী’কে পাঠা‌ন দুর্গম এলাকায়। কোন নারী কর্মী তার ডা‌কে সাড়া না দি‌লে ভয়ঙ্কর আচরণ করে দূর্গম থেকে দূর্গম এলাকায় বদলীর হুম‌কি দেয় বলে জানান। গত মাসের ০৭আগষ্ট  ৬জন নারী কর্মীসহ একমা‌সেই বদলী ক‌রে‌ছেন প্রায় ডজন খা‌নেক। যারা লেন‌দেন ও সময় দিয়েছেন তারা ভাল স্থানে রয়েছে। যারা অস্বচ্ছল এবং খু‌শিমত লেন‌দেন কর‌তে পা‌রেনি তারা প‌ড়ে‌ছেন দূর্গমে। সম্প্রতি রা‌তের আধা‌রে অ‌ফি‌সে ব‌সে তি‌নি আবা‌রো কর‌ছেন নতুন তা‌লিকা। আর এতে নারী কর্মীরা দিক‌বে‌দিক ছুট‌ছেন নি‌জে‌দের’কে রক্ষা কর‌তে। এই কর্মকর্তার মাতৃমঙ্গ‌ল গেস্ট হাউজে রাত্রি যাপন এখন বান্দরবান শহর হাস্যরসে পরিণত হয়েছে।
মাঠ পর্যা‌য়ের বদলী হওয়া ও বদলীর হুম‌কি পাওয়া ক‌য়েকজন কর্মী জানান, জেলা অ‌ফি‌সের কর্মী‌দের নি‌জের ব‌শে নি‌য়ে‌ছেন তি‌নি। তা‌দের সহ‌যো‌গিতা নি‌য়ে বদলী বা‌ণিজ‌্য মে‌তে‌ছেন তি‌নি।  লেন‌দে‌নের টাকার ভাগও পায় জেলা অ‌ফি‌সের কর্মীরা। আর তাই সহ‌জে মুখ খুল‌তে চায়না তারা। এদি‌কে যা‌দের বদলী করা‌নো হয়, তা‌দের পছ‌ন্দের জায়গায় থাক‌তে হ‌লে দি‌তে হয় মোটা অং‌কের ঘুষ। আর তা দি‌তে অস্বীকৃ‌তি জানা‌লে ঘ‌টে তার উল্টো। দূর্গম এলাকায় পা‌ঠি‌য়ে আগে পদ শূন‌্য ক‌রা হয়। প‌রে সেই শূ‌ন্যে প‌দে বসা‌নো হয় পছ‌ন্দের প্রার্থী‌কে।
ক‌য়েকজন নারী স্টাফ জানায়, জেলা প‌রিবার প‌রিকল্পনা সহকারী প‌রিচালকের আচর‌ণ নারী‌দের ক্ষে‌ত্রে ভিন্ন। তার দৃ‌ষ্টিভ‌ঙ্গিও ভিন্ন। শুধু মাত্র সংসার বাঁচানোর চিন্তা করে প‌রিবারের কারো সাথে এসব কথা মুখ ফু‌টে বলাও সম্ভব হ‌চ্ছেনা। কখন কি অঘটন ঘ‌টে যায় সে চিন্তা নি‌য়েই প্রতি‌নিয়ত অ‌ফিস কর‌তে হ‌চ্ছে। এমন অবস্থায় তদ‌ন্তের দা‌বি জা‌নি‌য়ে জেলা প‌রিবার প‌রিকল্পনা সহকারী প‌রিচালকের বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেয়ার কথাও জানান তারা। অনেকে সমাজ সংসার চিন্তা করে সবার সাম‌নে জান‌তে চাইলে অ‌নে‌কে স্বীকার কর‌তে না চাইলেও নিরাপত্তা দি‌লে অ‌নেক নারীই জেলা প‌রিবার প‌রিকল্পনা সহকারী প‌রিচালকের বিরু‌দ্ধে মুখ খুল‌বে। বিভিন্ন এলাকায় কর্মরত অবিবাহিত মেয়েরা এখন তাদের সম্ভ্রম বাঁচা‌তে ব‌্যস্ত। ‌বি‌ভিন্ন স্থা‌নে থাকা ক‌য়েকজন নারী এ পর্যন্ত নি‌জেই স্বীকার ক‌রে‌ছেন এসব কথা, তারা ব‌লেন, য‌দি তদন্ত হয় এবং আমা‌দের নিরাপত্তা নি‌শ্চিত ক‌রে ত‌বে অবশ‌্যই তদন্ত টি‌মের কা‌ছে আমরা আমা‌দের সা‌থে তার নোংরা‌মির কথা জানা‌বো। নয়‌তো মানসম্মাণ রক্ষায় ও চাকুরী বাঁচা‌তে সারাজীবন এগু‌লো গোপ‌নে সহ‌্য ক‌রে যে‌তে হ‌বে।
বান্দরবান জেলা প‌রিবার প‌রিকল্পনা সহকারী প‌রিচালক মোঃ র‌ফিকুল ইসলাম‌কে নেত্রকোণা থে‌কে বান্দরবা‌নের থান‌চি‌তে উপ‌জেলা প‌রিবার প‌রিকল্পনা প‌দে বদলীর কারণ জান‌তে চাইলে ‌তি‌নি ব‌লেন, কর্তৃপক্ষ আমা‌কে বে‌শি ভালবা‌সেন তাই এখা‌নে বদলী ক‌রে‌ছেন। রা‌তে একা অফিস করার কারণ জান‌তে চাইলে ‌তি‌নি ব‌লেন, কিছু গুরুত্বপূর্ণ কাজ তি‌নি সম্পন্ন কর‌তে রা‌তে অ‌ফিস কর‌তে বাধ‌্য হ‌য়ে‌ছেন। মাতৃমঙ্গলের গেসৃট হাউজে রাত্রি যাপন ও সিসি ক্যামেরা বন্ধ করে এমন কি কাজ জানতে চাইলে কোন উত্তর না দিয়ে দ্রুত স‌রে প‌ড়েন।
বিনা ভাড়ায় মাতৃমঙ্গ‌ল গেস্ট হাউজে থাকার বিষ‌য়ে জান‌তে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক‌্যাল অফিসার ডাঃ কামরুল মনি রিবন’কে একা‌ধিকবার কল দি‌লেও তি‌নি ফোন রি‌সিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অপরদিকে জেলা প‌রিবার প‌রিকল্পনা প‌রিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ লে‌নিন তালুকদার ব‌লেন, জেলা অ‌ফি‌সের সি‌সি ক‌্যা‌মেরা ঠিক আছে, এটি বন্ধ করা হয়না। তি‌নি ব‌লেন, ৫টার পর অ‌ফিস টাইম শেষ হ‌লে অবস্থান করা অনিয়ম বলে মন্তব্য করেন।
চট্টগ্রাম প‌রিবার প‌রিকল্পনা বিভা‌গের বিভাগীয় পরিচালক আবু সা‌লেহ মোঃ ফোরকান উদ্দিন ব‌লেন, মানুষ যত অপরাধই করুক, তা‌কে সং‌শোধন হবার সু‌যোগ দি‌তে হয়। জেলা প‌রিবার প‌রিকল্পনা সহকারী প‌রিচালক য‌দি আবা‌রো আগেরমত ক‌রে ত‌বে আপনারা স‌ঠিকটা লিখুন। যে‌হেতু এটি জেলা প‌রিষ‌দে ন‌্যস্ত, তাই এটির ব‌্যবস্থা নেয়া চেয়ারম‌্যা‌নের দা‌য়িত্ব। এসময় তি‌নি জেলা প‌রিবার প‌রিকল্পনার সহকারী প‌রিচালক‌কে শা‌স্তিমূলক বান্দরবা‌নে বদলীর বিষয়‌টিও স্বীকার ক‌রেন।
বাংলা‌দে‌শ সরকারের বিভিন্ন দপ্তরের র্নী‌তিবাজ ও অসৎ কর্মকর্তা‌দের বান্দরবা‌নে বদলি করা‌নোটা ভিন্ন দৃ‌ষ্টি‌তে দেখ‌ছেন বান্দরবানের সাধারণ মানুষ। তা‌দের দা‌বি, এসব কর্মকর্তা‌দের বান্দরবানে পাঠিয়ে শান্তি বিনষ্ট করা ছাড়া আর কিছুই না।
আলোকিত প্রতিদিন/এপি  

বদরুদ্দীন উমর জনগণের স্বার্থে রাজনীতি করে গেছেন : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বদরুদ্দীন উমরের মৃত্যুতে শোক জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি আমৃত্যু জনগণের স্বার্থে রাজনীতি করেছেন ও কলম ধরেছেন।

৭ সেপ্টেম্বর রবিবার তার মৃত্যু সংবাদের পর এক বিবৃতিতে শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমৃত্যু তিনি জনগণের স্বার্থে রাজনীতি করেছেন এবং কলম ধরেছেন। রাজনীতির দুর্নীতিকরণের বিরুদ্ধে তিনি ছিলেন এক জলন্ত প্রতিবাদ। বিদ্যমান রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে তার মতো নির্ভিক মুক্তচিন্তার বুদ্ধিজীবীর বেঁচে থাকা খুব জরুরি ছিল।

রবিবার সকাল ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ছিলেন বদরুদ্দীন উমর।

মির্জা ফখরুল বলেন, ‘কখনোই স্বৈরশাসকের ধমকে নিরব দর্শক হয়ে থাকেননি বরং তিনি তার কথা ও লেখনিতে অন্যায়-অবিচারের স্বৈরতন্ত্রের মূলে প্রচণ্ড ঘাত করেছেন।

বিবৃতিতে প্রয়াত বদরুদ্দীন উমরে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপি মহাসচিব।

 তামান্নার মৃত্যু নিয়ে রহস্য, হত্যা নাকি আত্মহত্যা!

আতীক রোজেন ফেনী জেলা প্রতিনিধি। ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়া আলী রাজা ভূঁইয়া বাড়ি থেকে পালিয়ে বিয়ের ৭ মাসের মাথায় নববধূর মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এটা পরিকল্পিত হত্যা না আত্নহত্যা এ নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। ময়নাতদন্ত শেষে গত শুক্রবার বাদ মাগরিব সোনাপুর পন্ডিত বাড়ির পারিবারিক কবরস্থানে নিহত বিবি ফাতেমা তামান্নাকে দাফন করা হয়েছে। এর আগে গত বুধবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে তারই শশুর ও শাশুড়ি। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সোনাপুর পন্ডিত বাড়ির বাসিন্দা মো. বেলাল হোসেনের ছেলে আবদুল্লা আল রোমানের হাত ধরে পালিয়ে যায় বিবি ফাতেমা তামান্না। এ নিয়ে দুই পরিবারের মধ্যে শুরু হয় টানাপোড়ন।
নিহতের পরিবারের দাবি পরিকল্পিতভাবে বিবি ফাতেমা তামান্নাকে হত্যা করে আত্নহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এর আগে গত শুক্রবার নিহত বিবি ফাতেমা তামান্নার বড়ভাই মো. আবদুল কাদের তারেক বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি প্রেমের সম্পর্কের প্রেক্ষিতে ফেনী কোর্টে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর পন্ডিত বাড়ির বাসিন্দা মো. আবদুল্লা আল রোমান একই উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়া আলী রাজা ভূঁইয়া বাড়ির বাসিন্দা বিবি ফাতেমা তামান্নার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
পালিয়ে বিয়ে করার কারণে বিবি ফাতেমা তামান্নার পরিবার তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। মামলার এজাহার সূত্রে আরো জানা যায়, গত বুধবার তামান্নার ভাইকে ফোন করে তারই স্বামী রোমান বলেন, সিলিং ফ্যানের লোহার হুকের সাথে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে তামান্না। এই খবর শুনে তাৎক্ষনিকভাবে তামান্নার বড়ভাই তারেক ফেনী জেনারেল হাসপাতালে ছুটে যায়। হাসপাতালে যাওয়ার পর মুঠোফোনে তারেক তামান্নার স্বামী রোমানের সাথে যোগাযোগ করেন। এ সময় রোমান জানায়, ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তামান্নাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে বেড খালি না থাকায় তামান্নাকে চট্টগ্রাম এশিয়ান হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে। এরপর মামলার বাদী আবদুল কাদের তারেক তার বোন বিবি ফাতেমা তামান্নাকে দেখতে চট্টগ্রাম এশিয়ান হাসপাতালে যান।
এ সময় কর্তব্যরত চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে শুক্রবার ঘটনাস্থলে গিয়ে ফেনী মডেল থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতলে প্রেরণ করেন। নিহত বিবি ফাতেমা তামান্নার বাড়িতে শনিবার সরেজমিনে গেলে তার দুলাভাই মো. বেলাল হোসেনের সাথে দেখা হলো। এ সময় তিনি বলেন, তামান্না খুবই মেধাবী ছাত্রী ছিল। এবার সে বিজ্ঞান বিভাগ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছে। সোনাপুরের রোমান তামান্নাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্নহত্যা বলে চালিয়া দেওয়ার পাঁয়তারা করছে। এ সময় তিনি প্রতিবেদকের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।নিহতের বড়ভাই সৌদি প্রবাসী আবদুল কাদের তারেক বলেন, আমার বোন তামান্না প্রেম করে বিয়ে করে স্বামীর বাড়িতে গিয়ে লাশ হতে হলো। সে আত্নহত্যা করার মতো মেয়ে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার বোনের হত্যাকারীদের ফাঁসি চাই। সরেজমিনে গিয়ে নিহতের শশুর মো. বেলাল উদ্দিনের কাছে এ ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার পুত্রবধূ সাতমাসে আমাদেরকে যে ভালোবাসা দেখিয়েছে আমি আমার ৬৬ বছর বয়সে এ ভালোবাসা পাই নাই। এইরকম একটা কাজ তামান্না কেনো করলো এটা আমার বুঝে আসে না। নিহতের ভাসুর আবদুল্লা আল নোমান বলেন, তামান্না ফাঁস দেওয়ার ৫ মিনিট আগেও আমাকে ফোন করেছিল, ভাইয়া আপনি কখন খেতে আসবেন। সত্যিই সে খুবই ভালো মনের মানুষ ছিল। আমরা তাকে বাঁচানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছি কিন্তু তাকে বাঁচাতে পারলাম না।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, মামলা হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কাজ করছে। মামলার তদন্ত শেষে এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বদরুদ্দীন উমর ছিলেন এদেশের স্বাধীন বিবেকের এক প্রতীক: তারেক রহমান

বিশেষ প্রতিনিধি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বদরুদ্দীন উমর ছিলেন এদেশের স্বাধীন বিবেকের এক প্রতীক।

রবিবার (৭ সেপ্টেম্বর) লেখক-গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের মৃত্যুতে শোক জানিয়ে এক বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে বদরুদ্দীন উমরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তারেক রহমান বলেন, মরহুম বদরুদ্দীন উমর বারবার রাজরোষে পড়া সত্ত্বেও তিনি (বদরুদ্দীন উমর) তার আদর্শ বাস্তবায়নে ছিলেন আপসহীনভাবে স্থির। কোনো ভীতি বা হুমকি তাকে নিবৃত করতে পারেনি তার কর্তব্যকর্ম থেকে।

 

বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বামপন্থি প্রগতিশীল রাজনীতির পথিকৃৎ, লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের জীবনাবসানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আমি গভীরভাবে মর্মাহত। স্বাধীনচেতা, নির্ভীক কণ্ঠস্বরের এই বুদ্ধিজীবীর এই মুহূর্তে পৃথিবী থেকে চলে যাওয়া জনমনে হতাশার সৃষ্টি করেছে।

তিনি বলেন, জনগণের সম্মান ও নিদারুণ বেদনাকে মর্মে মর্মে উপলব্ধি এবং সেটিকে প্রতিবাদের ভাষায় মূর্ত করতে পারতেন মরহুম বদরুদ্দীন উমর। ‘৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশমাতৃকার স্বাধীনতা এবং সব স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামে প্রয়াত বদরুদ্দীন ওমরের চিন্তা ও লেখনিসহ সক্রিয় তৎপরতা ছিল অবিস্মরণীয়। জাতির নানা ক্রান্তিকালে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক পরিবর্তনের পর্ব নিয়ে তার গবেষণাধর্মী গ্রন্থগুলো এক অমূল্য সম্পদ হিসেবে পাঠক সমাজের কাছে সমধিক সমাদৃত।

 

আলোকিত প্রতিদিন/এপি

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে সুইডেন-ফ্রান্সে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে লন্ডন এবং মরক্কোর পাশাপাশি এবার সুইডেন এবং ফ্রান্সেও হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। সুইডেনের রাজধানী স্টকহোমে নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনগুলোর আহ্বানে সাড়া দিয়ে শত শত বিক্ষোভকারী ওডেনপ্ল্যান স্কোয়ারে জড়ো হয়েছেন।

গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য বিক্ষোভকারীরা সুইডিশ সরকারের প্রতি দাবি জানিয়েছেন। অপরদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে হাজার হাজার বিক্ষোভকারী প্লেস দ্য লা রিপাবলিকের সামনে জড়ো হয়ে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তার এক্স একাউন্টে একটি ভবনটি ধসে পড়ার  ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন- ‘আমরা হামলা চালিয়ে যাচ্ছি।’

সম্প্রতি গাজায় সামরিক অভিযান আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হামলায় ধংস হয়ে যাওয়া সুসি টাওয়ারটি হামাস ব্যবহার করছিল। যদিও এ দাবি অস্বীকার করেছে হামাস। তবে হামলায় হতাহতের সংখ্যা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

অপরদিকে গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে যে, গাজা থেকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি রকেট প্রতিহত করা হয়েছে এবং অন্যটি একটি খোলা স্থানে পড়েছে।

ব্যক্তিগত সম্পত্তি দখল ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মিজানুর রহমান খান কুদরত, মানিকগঞ্জে ব্যক্তিগত সম্পত্তি দখল, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ।

তিনি অভিযোগ করেন, গত মাসের ৩০ আগস্ট একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়ে মানববন্ধন করে। অথচ এই মহলটি গত ২০২৩ সালের জানুয়ারি মাসে তাঁর পারিবারিক রাস্তায় বালু ফেলে টিনের বেড়া তুলে চলাচলের পথ বন্ধ করে দেয়। তিনি বিষয়টি সমাধানের জন্য তিনি পৌরসভার মেয়রের কাছে লিখিত আবেদন করেন। পৌরসভার মেয়রের কাছে আবেদন করার সংবাদটি জানতে পেরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, অ্যাড: আব্দুস সালাম অপর ভূমিদস্যু ফ্যাসিস্ট সরকারের দোসর মোঃ জসিম উদ্দিন,উজ্জলসহ নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মশিউর, হামজা, আজাদ, আব্বাস সহ আরও অনেকে প্রবেশ করে গাছ কেটে সীমানা প্রাচীর ভেঙে অবৈধভাবে রাস্তা নির্মাণের জন্য  প্রায়১৩য় ফুট রাস্তা দখল করে নেয় । সে সময় ভূমিদস্যরা দেশীয় অস্ত্রসস্ত্রে  সজ্জিত হইয়া আমার পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দেয়।  তখন তিনি আত্মগোপনে থাকায় তাঁর স্ত্রী পুলিশ সুপারের কাছে অভিযোগ করলেও তা আমলে নেওয়া হয়নি।

তিনি আরও জানান, মানিকগঞ্জ সদর সাব রেজিস্ট্রার অফিসের হেবা দলিল নং ৫৭১২/২০১৫ অনুযায়ী সম্পত্তিটি তাঁর ও তাঁর ভাইবোনদের মালিকানাধীন এবং সেখানে তাঁদের চলাচলের রাস্তা স্পষ্টভাবে উল্লেখ থাকলেও জনসাধারণের জন্য কোনো রাস্তার কথা নেই।

সংবাদ সম্মেলনে আলী আশরাফ আরো অভিযোগ করে বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ ও আওয়ামী লীগের দোসর এবং এলাকার কচক্রী একটি মহল দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে তাঁর সম্পত্তি দখলের চেষ্টা করছে। তার ব্যক্তিগত সম্পত্তি রক্ষায় তাদের বিরুদ্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আলোকিত প্রতিদিন/এপি

বাণিজ্য উত্তেজনার মধ্যেই চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে আগামী মাসে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরকালে তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠক হতে পারে ট্রাম্পের।

৭ সেপ্টেম্বর রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটি বলছে, আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় এপেক বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হতে পারে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃত করে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে গিয়ংজু শহরে অনুষ্ঠেয় এ বৈঠকে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প এবং তার উপদেষ্টারা।

কর্মকর্তারা জানান, এপেক বৈঠকের ফাঁকে শি জিনপিং-ট্রাম্পের দ্বিপক্ষীয় আলোচনার বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত কোনো পরিকল্পনা হয়নি। অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুতে অনুষ্ঠেয় এ সম্মেলনকে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

গত মাসে এক ফোনালাপে ট্রাম্প ও তার স্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান শি জিনপিং। পাল্টা আমন্ত্রণ জানান ট্রাম্পও, তবে তারিখ এখনো নির্ধারিত হয়নি।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, দক্ষিণ কোরিয়া সফরের পরিকল্পনা চলছে এবং সেখানে অর্থনৈতিক সহযোগিতাই হবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। বাণিজ্য, প্রতিরক্ষা ও বেসামরিক পারমাণবিক সহযোগিতাও আলোচনায় আসবে বলে জানান তিনি।

কর্মকর্তারা আরও জানান, সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্রে নতুন বিনিয়োগ নিশ্চিত করা, এটি ট্রাম্পের সাম্প্রতিক বৈদেশিক সফরগুলোর অন্যতম প্রধান লক্ষ্য। এর আগে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরেও তিনি এ ধরনের উদ্যোগ নেন।

এদিকে এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও ট্রাম্পের বৈঠক হতে পারে, যদিও কিম বৈঠকে যোগ দেবেন কি না তা অনিশ্চিত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং সম্প্রতি ট্রাম্পের সঙ্গে বৈঠকে তাকে এপেক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান এবং জানান, বৈঠকটি কিমের সঙ্গে আলোচনার সুযোগও তৈরি করতে পারে।

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি কিমের সঙ্গে বৈঠকে আগ্রহী। তিনি বলেন, “আমি সেটা করব। আমরা কথা বলব। কিম আমার সঙ্গে দেখা করতে চায়। আমরাও তাকে দেখার অপেক্ষায় আছি এবং সম্পর্ক আরও ভালো করব।”

তবে এ সফরটি হচ্ছে এমন এক সময়ে, যখন ট্রাম্পের সঙ্গে শি জিনপিং এবং কিম— দুই নেতার সম্পর্কই টানাপোড়েনে রয়েছে। সম্প্রতি বেইজিংয়ে শি জিনপিংয়ের আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেন কিম, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনায় একাধিকবার সমালোচনা করেন ট্রাম্প, যদিও প্রায়ই তিনি দাবি করেন, এ নেতাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো।

কুচকাওয়াজ চলাকালে সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, “প্রেসিডেন্ট শি এবং চীনের জনগণকে অভিনন্দন। পুতিন ও কিমকেও আমার শুভেচ্ছা পৌঁছে দেবেন— যখন আপনারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।”

পরদিন এক পোস্টে শি জিনপিং, পুতিন ও মোদির একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকেও চীনের হাতে হারালাম। আশা করি তাদের ভবিষ্যৎ সমৃদ্ধ হোক।”

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কুচকাওয়াজকে “দর্শনীয় অনুষ্ঠান” আখ্যা দিয়ে বলেন, “তারা জানত আমি দেখব, আমিও দেখেছি। আমার সবার সঙ্গে সম্পর্কই ভালো। আগামী এক-দুই সপ্তাহে বোঝা যাবে আসলেই সম্পর্ক কতটা ভালো।”

এদিকে শি জিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য এ বৈঠকটি হচ্ছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যে আলোচনায় বসেছে। চলতি বছরের এপ্রিলে ট্রাম্প চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেন। পাল্টা পদক্ষেপে চীনও মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক বসায়।

চলমান আলোচনা এগিয়ে নিতে ট্রাম্প গত মাসে এক নির্বাহী আদেশে শুল্কহার বৃদ্ধির সিদ্ধান্ত নভেম্বর পর্যন্ত স্থগিত রাখেন। এর আগে এপ্রিলেই বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ চরমে পৌঁছেছিল।