আজ রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 295

মুরাদনগরে “ফিউচার মুরাদনগর” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাজমুল হাসান:

কুমিল্লার মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফিউচার মুরাদনগর মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (১২ই সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় পশ্চিমপাড়া মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় ফিউচার মুরাদনগর ফুটবল টিম বনাম র‌্যামপেজ সেভেন ফুটবল টিম। ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কুমিল্লা (দঃ) জেলার যুগ্ম আহবায়ক, ফিউচার মুরাদনগরের প্রতিষ্ঠাতা মোঃ নাছির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীপুর (পূর্ব) ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খাঁজা মাসুম, এস আর   ব্রিকস’র স্বত্বাধিকারী মো: রুহুল আমীন, ব্যবসায়ী আবু মুসা, কোম্পানীগঞ্জ ট্যুরস এন্ড ট্রাভেলস’র পরিচালক গোলাম জিলানী, কোম্পানীগঞ্জ সততা মেশিনারিজ’র স্বত্বাধিকারী রাসেল সরকার বাবু, নজরুল ইসলাম, হেলাল মিয়া, সাদ্দাম হোসেন, ইসমাইল হোসেন মিনা, মুরগি ব্যবসায়ী ইমাম উদ্দিন, সাইফুল ইসলাম, উজ্জল মিয়া, আল-আমিন প্রমূখ।

খেলাটি ছিল উত্তেজনাপূর্ণ ও দর্শকপ্রিয়। প্রথমার্ধে দু’দলই সমানভাবে আক্রমণ ও রক্ষণ করেন, যার ফলে গোলের কোনো সুযোগ প্রথমার্ধে কাজে আসেনি। দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে ফিউচার মুরাদনগর টিমের স্ট্রাইকারের দুর্দান্ত শটে ম্যাচের একমাত্র গোল করেন, নির্ধারিত সময়ে ১-০ গোলের ব্যবধান হালকা হলেও শেষ মুহূর্তের চমৎকার খেলায় ফিউচার মুরাদনগর ফুটবল টুর্নামেন্ট জয় ছিনিয়ে নেয় এবং শিরোপা নিজেদের করে রাখে। দর্শকরা চিৎকার ও উল্লাসে পুরো মাঠকে উদ্দীপ্ত করে তুলেন। বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়রা ট্রফি ও পুরস্কার হাতে নিয়ে আনন্দ উদযাপন করেন।
স্থানীয়রা জানান, এই ফুটবল টুর্নামেন্ট ক্রীড়া চর্চা ও যুব সমাজকে মাঠে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকেরা আশা প্রকাশ করেছেন, আগামী বছর আরও বড় ও আকর্ষণীয় আয়োজন হবে।

আলোকিত প্রতিদিন/১৩সেপ্টেম্বর ২০২৫/মওম

কবি সাজেদা হেলেন এর জন্মদিনে আলোকিত প্রতিদিনের শুভেচ্ছা

এম এইচ চৌধুরী-ঢাকা কবি সাজেদা আলী হেলেন এর জন্মদিনে বর্ষপূর্তি উপলক্ষে কাঁটাবনস্থ চিংড়ি চাইনিজ রেস্টুরেন্টে বার্থডে পার্টির আয়োজন করেন,নব আলো সাহিত্য সংহতি পরিবার। এতে উপস্থিত ছিলেন, কবি শাহীন রেজা সভাপতি জাতীয়তাবাদী লেখক ফোরাম,কবি ও সাংবাদিক সৈয়দ নুরুল হুদা রনো, সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিন,কবি হুমায়ন কবির সিকদার,সাধারণ সম্পাদক নব আলো সাহিত্য সংহতি পরিবার, কবি মুক্তি আল মাহমুদ খান সহ-সভাপতি নব আলো সাহিত্য সংহতি পরিবার, কবি সাজেদা ডুলু, সহসভাপতি নব আলো সাহিত্য সংহতি পরিবার,কবি লিমা খান যুগ্ন সাধারণ সম্পাদক নব আলো সাহিত্য সংহতি পরিবার ঢাকা বিভাগ, কবি ওমর ফারুক,কবি পারভীন ইয়াসমিন,কবি মুজিবর রহমান বকুল সহ নব আলো সাহিত্য সংহতি পরিবারের সদস্যদের উপস্থিতিতে কেক কেটে আয়োজনের সমাপ্তি করেন।
আলোকিত প্রতিদিন/এপি  

শ্রীলেখাকে বয়কট ইস্যুতে পাত্তা দেয়নি পুলিশ, বিশেষ পদক্ষেপ নিল আদালত

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা জানান, এসব পোস্টার সরানোর জন্য পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন।

ভারতীয় গণমাধ্যমের খবর, গত বৃহস্পতিবার এই অভিনেত্রীর পাশে দাঁড়ায় আদালত। নিরাপত্তা সংক্রান্ত মামলায় বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, শ্রীলেখার বাড়ির সামনের সব বিতর্কিত বা অসম্মাজনক পোস্টার সরাতে; এবং স্থানীয় পুলিশকে নির্দেশ দেওয়া হয় অভিনেত্রীর নিরাপত্তা নিশ্চিত করার।

এছাড়া সামাজিক মাধ্যমে কোনো কুরুচিকর মন্তব্য বা ট্রোলিংয়ের ক্ষেত্রে কড়াকড়ি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয় পুলিশকে। আর জানানো হয়, মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট শ্রীলেখা অভয়ার ন্যায় বিচারের দাবিতে রাস্তায় প্রতিবাদ করেছিলেন। ভাষণ দেওয়ার পর তিনি নেট দুনিয়ায় ট্রোলিংয়ের শিকার হন, এবং তার বাড়ির সামনে পোস্টারে লেখা হয়, “শ্রীলেখা মিত্রকে সামাজিকভাবে বয়কট করা হোক।”

আলোকিত প্রতিদিন/১৩সেপ্টেম্বর ২০২৫/মওম

‘গ্রুপ অব ডেথে’ আজ মাঠে নামতে যাচ্ছে  বাংলাদেশের চেনা প্রতিপক্ষ 

ক্রীড়া ডেস্ক:

এশিয়া কাপে এখন পর্যন্ত কোনও অঘটন ঘটেনি। ভারত, বাংলাদেশ, আফগানিস্তান আর পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে। তবে শনিবারের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট জমে উঠতে যাচ্ছে। মাঠে নামতে যাচ্ছে দুই চেনা প্রতিপক্ষ বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। বিগত এক দশকে দুই দলই মুখোমুখি হয়েছে ১৬ বার, জয় সমান ৮টি করে। তাই স্বাভাবিকভাবেই ম্যাচটি নিয়ে প্রত্যাশা তুঙ্গে। রাত সাড়ে ৮টায় ম্যাচটি দেখাবে টি-স্পোর্টস।

সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান বিবেচনায় নিলে এগিয়ে বাংলাদেশ। গত জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে তারা জিতেছে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। গত বছর ডালাসে টি-টোয়েন্টি বিশ্বকাপেও লঙ্কানদের হারিয়েছে টাইগাররা। ওই ম্যাচগুলোতে বাংলাদেশের বোলাররা শুরুতেই আঘাত হানতে সক্ষম হয়েছিল। তবে শ্রীলঙ্কা এখন তাদের ব্যাটিং লাইনআপ নিয়ে আশাবাদী। যদিও মাত্র দুই সপ্তাহ আগে জিম্বাবুয়ের বিপক্ষে তারা গুটিয়ে গিয়েছিল মাত্র ৮০ রানে।

শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কাও বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম নিয়ে সতর্ক। তবে জোর দিয়ে বলেছেন তারা অতীত নিয়ে বেশি একটা ভাবেন না, ‘আমি মনে করি তারা অনেক দিন ধরেই ভালো খেলছে। তবে আমরা সেদিকে খুব বেশি তাকাই না। শুধু দেখি কীভাবে তাদের প্রতিটি খেলোয়াড়ের বিপক্ষে আমাদের পরিকল্পনা কার্যকর করা যায়। আমরা পরিকল্পনা করবো এবং তা বাস্তবায়নের চেষ্টা করবো।’

বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা হলো ইতোমধ্যে এই ভেন্যুতে তারা ম্যাচ খেলেছে। বৃহস্পতিবার হংকংকে উড়িয়ে দেওয়া ম্যাচে পেসাররা নিয়মিত উইকেট, নিয়েছেন আর শীর্ষ সারির ব্যাটাররা সহজেই টার্গেট টপকে দলকে জিতিয়েছেন। লেগস্পিনার রিশাদ হোসেনও ছিলেন কার্যকরী। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তিনি ১২ ওভারে ৫.৪৭ ইকোনমি রেটে উইকেট নিয়েছিলেন।

হংকং ম্যাচের পর দলের প্রতিনিধি হয়ে পেসার তানজিম সাকিব শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমরা কিছুদিন আগেই সিরিজ জিতেছি। আপনি যখন একটা দলের বিপক্ষে জিতে আসবেন, তখন এটা মাঠের মধ্যে আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে।’

‘গ্রুপ অব ডেথ’ নামে পরিচিত এই গ্রুপে আফগানিস্তানও আছে শীর্ষে ওঠার লড়াইয়ে। তাই আজকের ম্যাচ হেরে গেলে দুই দলেরই সুপার ফোরে যাওয়ার পথটা বেশ কঠিন হয়ে যাবে।

আলোকিত প্রতিদিন/১৩সেপ্টেম্বর ২০২৫/মওম

ইসরায়েলে ইয়েমেন থেকে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ করেছে হুতি বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক:
দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিব লক্ষ্য করে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।  ১৩ সেপ্টেম্বর শনিবার মধ্যরাতে এ মিসাইল ছোড়া হয়।

আঘাত হানার আগে মিসাইলটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।তবে মিসাইলটিতে ক্লাস্টার বোমা থাকার ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইল হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তারা বলেছে, রাত ৩টা ৪৫ মিনিটের দিকে তেলআবিব ও আশপাশের অঞ্চলে আসন্ন মিসাইল হামলার সাইরেন বেজে ওঠে। ওই সময় ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত কয়েকদিনে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্লাস্টার বোমাবাহী মিসাইল ছুড়েছে হুতি বিদ্রোহীরা। এছাড়া ড্রোন দিয়েও হামলা চালিয়েছে তারা। গত সপ্তাহে একটি ড্রোন ইসরায়েলি বিমানবন্দরে আঘাত হানে।

এর দুদিন পর ইসরায়েলি বিমানবাহিনী ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন জায়গায় ব্যাপক বোমা হামলা চালায়। এতে অন্তত ৩৫ ইয়েমেনির মৃত্যু হয়। যারমধ্যে শিশুও ছিল।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় হুতিরা। তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে করে ইসরায়েলের মালিকানাধীন কোনো জাহাজ আর সেখানে চলাচল করতে পারছে না।

হুতিদের এই নিষেধাজ্ঞা বাতিল করতে ইয়েমেনে ব্যাপক বোমাবর্ষণ করে যুক্তরাষ্ট্র। তা সত্ত্বেও তাদের থামানো যায়নি। তবে ইসরায়েল এখন তাদের বিমানবাহিনী দিয়ে ইয়েমেনে নিয়মিত হামলা চালাচ্ছে। এরমধ্যে একটি হামলায় হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীসহ অন্তত ১২ মন্ত্রী নিহত হয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আলোকিত প্রতিদিন/১৩সেপ্টেম্বর ২০২৫/মওম

পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল গ্রেপ্তার

আলোকিত প্রতিবেদক:

পুলিশের সাবেক ডিআইজি এবং মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে  ১২ সেপ্টেম্বর শুক্রবার রাতে রাজধানীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম  গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গত রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে তদন্ত–সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র জানায়, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের বড় ছেলে এবং জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আসামি তিনি।

আলোকিত প্রতিদিন/১৩সেপ্টেম্বর ২০২৫/মওম

বিসিএস ৩৫ ব্যাচ পুলিশের সালেহ্ মুহম্মদ জাকারিয়া ও মোর্শেদুল হাসান-নির্বাচিত

এম এইচ চৌধুরী-ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি’র পল্লবী ও দারুসসালাম জোনের এডিসি সালেহ্ মুহম্মদ জাকারিয়া সভাপতি ও ডিবি তেজগাও জোনের এডিসি মোঃ মোর্শেদুল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ মেয়াদের আংশিক কমিটি ঘোষণা করেন।
গত শুক্রবার রাজারবাগ পুলিশ লাইন্স এ  আয়োজিত সভায় ব্যাচের সকল সদস্যের মতামতের ভিত্তিতে কমিটি ঘোষণা করা হয়।
উপস্থিত সভায় সদস্যদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সবাইকে সবসময় সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। তারা সততা ও গভীর দেশপ্রেম নিয়ে পেশাগত দায়িত্ব পালন করার অঙ্গীকার করেন। এছাড়াও ভবিষ্যতে ব্যাচের ঐক্য বজায় রেখে  কার্যক্রম পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন উক্ত সভায়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এডিসি (মতিঝিল জোন) মোঃ ফয়েজ ইকবাল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক: অ্যাডিশনাল এসপি (পুলিশ হেডকোয়ার্টার্স) মুশফিক খান, সাংগঠনিক সম্পাদক: এডিসি (উত্তরা জোন) মো: আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ: অ্যাডিশনাল এসপি (পুলিশ হেডকোয়ার্টার্স) রুবেল আহমেদ,দপ্তর সম্পাদক:এডিসি (মিডিয়া-ডিএমপি) নাসরিন সুলতানা, অর্থ সম্পাদক: এডিসি (ভিক্টিম সাপোর্ট সেন্টার-ডিএমপি) ফারহানা সূধা, কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক: অ্যাডিশনাল এসপি (পুলিশ হেডকোয়ার্টার্স) নাসরিন আক্তার।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। নবগঠিত কমিটির মাধ্যমে পুলিশ সার্ভিসের কল্যাণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন অ্যাসোসিয়েশন।
আলোকিত প্রতিদিন/এপি  

ইসরায়েলি আগ্রাসন শুধু আঞ্চলিক নয় ,সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

 

কাতারের ওপর ইসরায়েলের অবৈধ আগ্রাসন শুধু আঞ্চলিক নয়, সব রাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমন হুঁশিয়ারিই দিয়েছে পাকিস্তান।

একইসঙ্গে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বানও জানিয়েছে ইসলামাবাদ। ১২ সেপ্টেম্বর শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ডাকা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ বলেন, হামাসের সঙ্গে আলোচনায় যুক্ত কাতারের মধ্যস্থতাকারীদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা হয়েছে, এটি শান্তি প্রচেষ্টায় নিযুক্তদের ভূমিকা ও সুরক্ষার জন্য হুমকি।

তিনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। পাকিস্তান, আলজেরিয়া ও সোমালিয়ার অনুরোধে ডাকা এই বৈঠকটি দক্ষিণ কোরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বক্তৃতায় আসিম ইফতিখার বলেন, “পাকিস্তান অবৈধ ও উসকানিমূলক ইসরায়েলি আগ্রাসনের কঠোরতম নিন্দা জানাচ্ছে, এটি ভ্রাতৃপ্রতিম কাতারের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার ওপর বেপরোয়া ও উসকানিমূলক আঘাত।”

তিনি আরও জানান, ইসরায়েলি হামলা একটি আবাসিক এলাকায় চালানো হয়েছে, যা ইচ্ছাকৃতভাবে সাধারণ নাগরিকদের জীবনকে বিপন্ন করেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে দুর্বল করার ধারাবাহিক নকশারই অংশ।

পাকিস্তানের পক্ষ থেকে কাতারের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয় এবং তাদের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ সনদের আলোকে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকারকে সমর্থন জানানো হয়।

আসিম ইফতিখার আরও বলেন, “ইসরায়েলের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ তার আন্তর্জাতিক আইনকে উপেক্ষার সামগ্রিক নীতিরই প্রতিফলন। গাজায় নির্মম সামরিক অভিযান, সিরিয়া, লেবানন, ইরান ও ইয়েমেনে বারবার সীমান্ত অতিক্রম করে হামলা— সবকিছুই জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন।”

তিনি সতর্ক করে বলেন, “জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৩১৪ নম্বর প্রস্তাবে সংজ্ঞায়িত এ ধরনের আগ্রাসন বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করছে, আইনের শাসনকে দুর্বল করছে এবং দায়মুক্তির সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে, যা সব রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি।”

আলোকিত প্রতিদিন/১২সেপ্টেম্বর ২০২৫/মওম

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

আলোকিত প্রতিবেদক:

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

১২ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকারম থেকে এ বিক্ষোভ শুরু হয়। মিছিলটি পল্টনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় বায়তুল মোকারমে গিয়ে শেষ হয়েছে।

মিছিল থেকে ‘আমার সোনার বাংলায় সংগীত শিক্ষকের ঠাঁই নাই; মুসলমানের বাংলায় সংগীত শিক্ষকের ঠাঁই নাই; বিতর্কিত শিক্ষা নীতি বাতিল করো, করতে হবে’– এমন শ্লোগান দিতে দেখা যায়। এ সময় বিক্ষোভকারীরা বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীত ও ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করতে হবে। তাদের পরিবর্তে ইসলামী ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।

আলোকিত প্রতিদিন/১২সেপ্টেম্বর ২০২৫/মওম

 

এইটা ডাকসু না, এক্কেবারে ‘হিজাবসু’: নীলা ইসরাফিল

আলোকিত ডেস্ক, সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সদস্য পদে লড়া সাবিকুন নাহার তামান্না সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১০ হাজার ৮৪টি।

ফলাফল ঘোষণার সময় তার নাম বিজয়ী হিসেবে উচ্চারিত হতেই ‘হিজাব হিজাব’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সিনেট ভবনে। এই মুহূর্তের ভিডিওটি আলোড়ন তুলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যা ঘিরে চলছে আলোচনা সমালোচনা। এবার সেই প্রসঙ্গে কথা বললেন এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। এক ফেসবুক পোস্টে তিনি শিবিরের রাজনীতি ও হিজাব প্রসঙ্গে কথা বলেন তিনি।

নীলা নিজের ফেসবুক পোস্টে লেখেন, ডাকসু ভোট শেষ হইল,কী দেখি? শিবিরের পোলাপাইন প্যানেল মারল ল্যান্ডস্লাইড, ভাইস প্রেসিডেন্ট হইল সাদিক কায়েম ১৪ হাজারেরও বেশি ভোট পাইয়া, জিএস হইল ফারহাদ, এজিএস হইল মোহিউদ্দিন।

মোট ২৮টা পদের মধ্যে ২৩টা ঝুইলা নিল! কিন্তু ব্যাটা, জিতার পরেও শান্তিতে বইসা দেশ গোছাইতেছে না, হিজাব হিজাব কইরা বাজারের হাঁকডাক দিতাছে। আরে গাধা, হিজাব দিয়া কি বৃষ্টির পানি ধইরা রাখবি, না গ্যাস বিল কমাইবি?

দেশে প্রতিদিন নারীদের উপরে ধর্ষণ হইতাছে, থানায় কেস জমা, আদালতে মামলা ঝুলছে, আর এই লোকেরা হিজাব খাটাইতে ব্যস্ত। শুনছিস? নারীদের নিরাপত্তা দিবার কোন চিন্তাই নাই, শুধু হিজাবের রাজত্ব করছে !

ডাকসুকে হিজাবসু তকমা দিয়ে নীলা লেখেন, ‘যে দেশে নারীদের সম্মান নাই, সেই দেশে গায়ে কাপড় চাপাইতে হইল। ভাই, প্রথমে তোর নিজের মাথা কাপড়ে মুড়িয়ে ফ্যালা, তারপর মেয়েদের মাথায় চাপাইবি।

দেশের গরীব পেট ভইরা খাইতে পারে না, তরুণরা চাকরি পায় না, তুই আবার ধর্মব্যবসার লুঙ্গি মাইরা মঞ্চে উঠে গলা ফাটাস! মাইরের উপর মাইর, এইটা ডাকসু না, এক্কেবারে “হিজাবসু”!’

মেয়েদের ওপর জোর করে কাপড় চাপিয়ে দেওয়া যাবে না উল্লেখ করে নীলা আরো লেখেন, ‘শুনে রাখ, বাংলার মাটিতে তোর ওই জঙ্গি ঠেলাঠেলি চলবো না।

আলোকিত প্রতিদিন/এপি