আজ রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 293

কালিয়াকৈরে জমে উঠেছে মাসব্যাপী শিল্প পণ্য ও বানিজ্য মেলা 

শাহআলম সিকদার: 
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জমে উঠেছে মাসব্যাপী শিল্প পণ্য ও বানিজ্য মেলা। কালিয়াকৈর  প্রেসক্লাবের আয়োজনে  কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হচ্ছে  শিল্প  পণ্য  ও বানিজ্য মেলা  । শিল্প পণ্য ও বানিজ্য মেলাটি বেশ জমে উঠেছে ক্রেতা ও দর্শনার্থীদের  উপচে পড়া ভিড় । মেলায় শতাধিক স্টলে বিভিন্ন রকম পণ্য পাওয়া যাচ্ছে। মেলায়  দর্শনাথীরা হরেক রকম পণ্য দেখতে ও কিনতে ব্যস্ত সময় পাড় করছে।
মেলায় থাকছে বাহারি শোপিস, বাচ্চাদের খেলনা, ইলেকট্রনিকস সামগ্রী, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন ইউনিক স্টল, দেশীয় প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানির প্যাভেলিয়ন। এছাড়া গৃহস্থালি সামগ্রী ও খাবারের দোকান   রয়েছে । মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড়ে উচ্ছ্বাসিত বিক্রেতারাও। বিভিন্ন সামগ্রী কিনতে  দেওয়া হচ্ছে  নতুন নতুন ছাড়।  আরো শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, সামপান, বেবী ট্রেন, ড্রাগন ট্রেন, জামপাড়,  হাতি ঘোড়া, হানি সিং, স্লীপার, ভূতের বাড়ি,  বিনোদন সহ আকর্ষণ। দূর দূরান্ত থেকে  আসা ক্রেতাদের ভিড় বাড়ছে প্রতিদিনই। মেলায় পাওয়া জিনিস পএের দাম সাধ্যের মধ্যে রয়েছে বিক্রেতাদের।
মেলায় রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা, রয়েছে পুলিশ, মেলা কমিটির নিজস্ব ভলেন্টিয়ার সহ মেলা কমিটির সদস্য বৃন্দ।
উল্লেখ ৪ সেপ্টেম্বর  বৃহস্পতিবার বিকালে কালিয়াকৈর প্রেসক্লাব ও মেলা কমিটির সভাপতি সরকার আব্দুল আলীম এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিম হোসেন এবং কালিয়াকৈর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সিকদারের  সঞ্চালনায়  শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান। এছাড়াও আরও উপস্থিত থাকেন   কালিয়াকৈর উপজেলা বি আর ডি বির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃশিপলু বকশি সহ স্থানীয় নেতৃ বৃন্দ। এছাড়াও উপস্থিত থাকেন   প্রেসক্লাবের নির্বাহী সদস্য এম মাহবুব হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহআলম সিকদার সহ  ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ
দর্শনার্থী হালিম, পলি আক্তার, সিমা মন্ডল, মুক্তা ইসলাম  জানান,  কালিয়াকৈরে  এই প্রথমবারের মতন বানিজ্য  মেলা অনুষ্ঠিত হচ্ছে । এই বানিজ্য মেলা পেয়ে আমরা আনন্দিত ও উচ্ছাসিত । এই মেলায় সব ধরনের রাইডস রয়েছে। স্বল্প দামে পাওয়া যাচ্ছে নানান ধরনের পণ্য সামগ্রী।
মেলা কমিটির  সভাপতি  সরকার আব্দুল আলীম জানান,  প্রথম বারের মতন কালিয়াকৈরে বানিজ্য মেলার আমরা আয়োজন করেছি। এই মেলায়  দর্শনার্থী মুসুল্লীদের জন রয়েছে আলাদা নামাজের স্থান,  আমরা  কোন   ধরনের লটারি, হাউজিং এগুলোর সুযোগ নেই। মেলায় রয়েছে পুলিশ  সহ সি সি ক্যামেরা আওতাভুক্ত। পরিবার পরিজনদের নিয়ে  আসুন উপভোগ করেন  এই শিল্প পণ্য ও বানিজ্য মেলায়।
আলোকিত প্রতিদিন/১৪সেপ্টেম্বর ২০২৫/মওম

বগুড়া ইতিহাস চর্চা পরিষদের আন্তর্জাতিক কনভেনশন সুষ্ঠুর লক্ষ্যে ফলোআপ সভা অনুষ্ঠিত

মাজেদুর রহমানঃ 
আসন্ন আন্তর্জাতিক কনভেনশনকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে এক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের একটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট এ. কে. এম. মাহবুবুর রহমান। সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বি ডলার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কনভেনশন উপলক্ষে নানা দিকনির্দেশনামূলক আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন—
সংগঠনের উপদেষ্টা ড. মশিউর রহমান, সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রাজিউল্লাহ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও সহ-সভাপতি রেজাউল হাসান রানু, দপ্তর সম্পাদক ফজলুল হক, নির্বাহী সদস্য আসাদুল হক কাজল, বগুড়া বার সমিতির সভাপতি ও সংগঠনের সদস্য এডভোকেট আতাউর রহমান খান মুক্তা, সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিলাল হোসেন, সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাহিদুর রহমান, প্রত্নতত্ত্ব অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, অধ্যাপক আফজাল হোসেন জেমস, বিসিএল গ্রুপের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান হাবিব, বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ইসরাফিল হোসাইন, অধ্যাপক আব্দুল লতিফ, শাহানা ইউসুফ রুশি, বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সংগঠনের সদস্য মাজেদুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, আগামী ২ ও ৩ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কনভেনশনকে ঘিরে বগুড়াকে একটি ঐতিহাসিক সাংস্কৃতিক ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে উপস্থাপন করা হবে। এজন্য সমন্বিত পরিকল্পনা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সর্বস্তরের সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর তারা জোর দেন।
আলোকিত প্রতিদিন/১৪সেপ্টেম্বর ২০২৫/মওম

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের(নিষিদ্ধ ঘোষিত) ১৯ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম সাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে রোববার(১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানাগেছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ ছাত্র সংগঠনের প্রতিহিংসামূলক কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের গত বছরের ১৭ আগস্ট দাখিলকৃত অভিযোগপত্রের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৪৭তম শৃঙ্খলা বোর্ড সভা তাদেরকে বহিষ্কারে সুপারিশ করা হয়। ২৭ আগস্টে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ২৫০তম সভার সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্তদের মধ্যে ৪ জনকে আজীবন, ১ জনকে ৫ সেমিস্টার, ৭ জনকে ৪ সেমিস্টার ও ৭ জনকে ৩ সেমিস্টার করে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, অপরাধের গুরুত্ব বিবেচনায় ৪ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। বাকী ১৫ জনকে তাদের অপরাধের ধরণ ও গুরুত্ব বিবেচনায় বিভিন্ন মেয়াদে শাস্তি এবং বহিষ্কারাদেশ শেষ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে।
সূত্রমতে, আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন ইএসআরএম বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের সভাপতি মানিক শীল, অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাওন ঘোষ ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সাদিক ইকবাল। এছাড়া পদার্থ বিজ্ঞান বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রায়হান আহমেদ শান্তকে ৫ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, অপেক্ষাকৃত লঘু অপরাধে ৪ সেমিস্টারের বহিষ্কৃত ৭ জন শিক্ষার্থী হচ্ছেন- রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. যোবায়ের দৌলা (রিয়ন) ও রানা বাপ্পি। গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাখাওয়াত আহমেদ শুভ্র এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ সরকার উৎস ও মো. আবিদ হাসান (মারুফ)। অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালেকুজ্জামান নোমান। ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান।
৩ সেমিস্টারের জন্য ৭ বহিষ্কৃতরা হচ্ছেন- অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুজন মিয়া ও শিক্ষাবর্ষ ২০২০-২১ এর শিক্ষার্থী মো. নাঈম রেজা, হিসাব বিজ্ঞান বিভাগের ২০২০-২১
শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান, সিপিএস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ রাজু ও ইমরানুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিফাত হোসেন এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আনোয়ার হোসেন (অন্তর)।
আলোকিত প্রতিদিন/১৪সেপ্টেম্বর ২০২৫/মওম

শ্যামনগর মহসিন কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য হেল্প ডেক্স বসানো হয়েছে 

এস কে সিরাজ:
শ্যামনগরে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক সকল ছাত্র-ছাত্রীদের জন্য শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে  ভর্তি সংক্রান্ত  হেল্প ডেক্স বসানো হয়েছে।এখান থেকে সাধারন ভর্তি ইচ্ছুক সকল ছাত্রছাত্রীদের সহযোগিতা করা হচ্ছে।
 এ কার্য্যক্রমে  উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, সরকারি মহসিন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব, এম, আব্দুর রহিম (হৃদয়), কলেজ ছাত্রদলের সভাপতি, মোল্লা ইয়াসিন আরাফাত,সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ (টোকন), সহ-সভাপতি তামিম হোসেন, প্রচার সম্পাদক মেহেদী হাসান সোনা , ছাত্রদল নেতা রাহুল,  তাহসিন  অজয় কুমার সহ আরো অনেকে।
আলোকিত প্রতিদিন/১৪সেপ্টেম্বর ২০২৫/মওম

নবীনগরের সড়ক দুর্ঘটনায় নিহত-১

মো: আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাইভেটকার ও ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে দুলাল মিয়া (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে রাধিকা-নবীনগর সড়কের শিবপুর কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকার মৃত সরুজ মিয়ার ছেলে। এসময় দুলাল মিয়ার শ্যালিকা ঝর্ণা বেগম (৪০) গুরুতর আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দুলাল মিয়া মোটরসাইকেলযোগে শ্যালিকা ঝর্ণা বেগমকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে যান। পরে নবীনগরের শিবপুরে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে তাদের বহনকারী মোটরসাইকেলটি একটি প্রাইভেটকার ও ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুলাল মিয়া। গুরুতর আহত ঝর্ণা বেগমকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
আলোকিত প্রতিদিন/১৪সেপ্টেম্বর ২০২৫/মওম

গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কামাল হোসেন:
গাজীপুর সদর উপজেলায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে প্রবল বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা।
১৪ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকায় (মোহাম্মদিয়া গ্রুপের) এমজি নীট ফ্লেয়ার ও এমজি ফ্যাশন সুয়েটার লিমিটেড কারখানার প্রধান ফটকের সামনে কয়েক শতাধিক শ্রমিক এ কর্মসূচি পালন করেন।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, হঠাৎ করেই কারখানার সামনে নোটিশ টা নিয়ে ৫৭ জন শ্রমিককে কোনো বৈধ কারণ ছাড়াই সাময়িকভাবে বহিষ্কার করেছে কারখানা কর্তৃপক্ষ। ১৫ দিন অতিক্রান্ত হলেও কাজে পুনর্বহাল বা পাওনা পরিশোধ সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি মালিকপক্ষ। ফলে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। শ্রমিকরা অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার, পুনর্বহাল এবং ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানান।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।
এ বিষয়ে এমজি নীট ফ্লেয়ার ও এমজি ফ্যাশন সুয়েটার লিমিটেড কারখানার কর্তৃপক্ষের বক্তব্য নিতে যোগাযোগের জন্য কারখানায় গেলেও তারা কেউ কথা বলতে রাজি হয়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, কারখানার সামনে শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। আমরা শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই বিষয়টির সমাধান হবে।
আলোকিত প্রতিদিন/১৪সেপ্টেম্বর ২০২৫/মওম

কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির সম্প্রীতি সভা অনুষ্ঠিত

মতিয়ার রহমান:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ঝিনাইদহের কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ সম্প্রীতি সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।
রবিবার সকালে কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় কালীবাড়ী পূজা মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেবপ্রসাদ মৈত্র সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
সভায় আরও বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নিখিল সাহা, তাপস বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন দত্ত, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার খাঁ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি তিথী রানী, সাধারণ সম্পাদক উজ্জল কুমার অধিকারীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “স্বাধীন বাংলাদেশে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। স্বাধীনতা সংগ্রামে যেমন মুসলিমদের অবদান রয়েছে, তেমনি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের অবদানও অনস্বীকার্য। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সর্বাত্মক সহযোগিতা করবে।”
আলোকিত প্রতিদিন/১৪সেপ্টেম্বর ২০২৫/মওম

মিথ্যা অপপ্রচার হ্যাকিং ও হুমকি ধামকির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রানা ইস্কান্দার রহমান:
প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ ও উপস্থিত সুধী, আমি মোঃ আসিফ ফয়সাল (লেলিন)। আমি গাইবান্ধা সদরের স্থায়ী বাসিন্দা, পেশায় একজন বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ার এবং গাইবান্ধা জেলা মডেল প্রেসক্লাবের একজন সদস্য। ২০১৬ সাল থেকে আমি BOFC Media ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে নাটক, মিউজিক ভিডিও এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কাজে যুক্ত আছি।
সম্প্রতি কিছু অসাধু ও সন্ত্রাসী চক্র আমার ফেসবুক আইডি হ্যাক করে ব্যক্তিগত ছবি ও ভিডিও বিকৃত করছে, কুরুচিপূর্ণ ভাষায় পোস্ট দিচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বিভ্রান্তিকর ও মিথ্যা কনটেন্ট তৈরি করছে। আমার ব্যক্তিগত জীবনকে উদ্দেশ্যমূলকভাবে টার্গেট করে তারা মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এমনকি মিথ্যাভাবে আমাকে রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে অপপ্রচার করছে। আমি সুস্পষ্টভাবে জানাতে চাই—আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না।
এর আগেও আমার নামে একাধিক মিথ্যা মামলা করা হয়েছিল, কিন্তু সেগুলো প্রমাণের অভাবে টেকেনি। প্রতিহিংসার কারণে তারা নতুনভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে। প্রথমে মোঃ লাক সাব্বির (রাবিং) নামের এক যুবক এসব অপপ্রচার শুরু করে, পরে আরও কয়েকজন এতে যুক্ত হয়। তারা আমাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে, যার অডিও প্রমাণ আমার কাছে সংরক্ষিত আছে।
সবচেয়ে নিন্দনীয় হলো—তারা আমার ব্যক্তিগত হার্ডডিস্ক ও অন্যান্য জিনিসপত্র চুরি করেছে এবং আমার শৈশবের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এতে আমার ও আমার পরিবারের সম্মানহানি ঘটছে।
আমি ইতোমধ্যে থানায় অনলাইন জিডি করেছি এবং সব প্রমাণ প্রশাসনের হাতে তুলে দিয়েছি। যদি এসব অপকর্ম অবিলম্বে বন্ধ না হয়, আমি বাধ্য হবো সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করতে।
জনগণের প্রতি আমার আহ্বান: মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না।
 সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ: সত্য সংবাদ জনগণের সামনে তুলে ধরুন।
 প্রশাসনের প্রতি আবেদন: এ অপপ্রচারকারী চক্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।
আমি শান্তিপ্রিয় ও আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ। আমার একমাত্র চাওয়া—
গাইবান্ধা শহর শান্ত থাকুক, মিথ্যা অপপ্রচার বন্ধ হোক এবং অপরাধীরা শাস্তি পাক।
আলোকিত প্রতিদিন/১৪সেপ্টেম্বর ২০২৫/মওম

বিয়ের জন্য চাপ প্রয়োগ করায় প্রেমিকা খুন, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টায় গ্রেফতার-৩ 

এম এইচ চৌধুরীঃ দীর্ঘ সময় প্রেম করে সেই প্রেমিকা’কে বাদ দিয়ে অন্য নারীকে বিয়ে করতে চাওয়ায় প্রেমিকা কর্তৃক চাপ প্রয়োগের কারণে খুন হয় রোকসানা নামে এক নারী। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কদমতলী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। এলাহিন ওরফে এলাহি ওরফে ইব্রাহিম (৪২) ২। সুমি আক্তার (৩২) ৩। সাইফুল (২৪)।
শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় কদমতলী থানার জুরাইন বৌবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
কদমতলী থানা সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ০৯:১০ ঘটিকায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯ -এর মাধ্যমে কদমতলী থানার ডিউটি অফিসার জানতে পারেন, লাল মিয়া সড়কের হাজী মিছির আলীর বাড়ির সামনে পাকা রাস্তার পাশে একটি সন্দেহজনক বস্তা পড়ে আছে। সংবাদ পেয়ে কদমতলী থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তাটি খুলে একজন অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণকরে। পরবর্তীতে সিআইডির ফিঙ্গার প্রিন্ট শাখার মাধ্যমে আঙ্গুলের ছাপ সংগ্রহ করে ভিকটিমের পরিচয় শনাক্ত করা হয়। এর ভিত্তিতে ভিকটিমের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হলে,১৩ সেপ্টেম্বর দুপুর ০১:০০ ঘটিকায় ভিকটিমের বোন মোসা. সুমি আক্তার ও তার স্বামী এলাহি ইব্রাহিম থানায় এসে জানান, ভিকটিম (রোকসানা) ১১ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। থানার ডিউটি অফিসার তাদের মৃতদেহের ছবি দেখালে তারা রোকসানাকে সনাক্ত করেন। এ ঘটনায় ভিকটিমের ভগ্নিপতি মোঃ গোফরান হাওলাদার বাদী হয়ে কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর চারটি টিম তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের চিহ্নিত করে হত্যাকাণ্ডে জড়িতদের অবস্থান সনাক্ত করা হয়। ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় জুরাইন বৌবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি অটোরিকশা, পলিথিন, এবং ভিকটিমের স্যান্ডেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত এলাহি ইব্রাহিম জানায়, ভিকটিমের সঙ্গে তার শ্যালক মো.সাইফুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে সাইফুল অন্য এক নারীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাকে বিয়ের প্রস্তাব দিলে ভিকটিম বাধা দেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে সাইফুল, তার বোন সুমি ও দুলাভাই এলাহি ইব্রাহিম পরিকল্পনা করে ভিকটিমকে হত্যা করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে বলে জানান,উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম,মিডিয়া।
আলোকিত প্রতিদিন/এপি  

ভূমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, সংবাদ সম্মেলনে মিলন দাশ গুপ্ত

নুরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ:
সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মরফলা বঙ্গ মজকুরীর বাড়ীর পুলিন বিহারী দাশ গুপ্তের পুত্র মিলন দাশ গুপ্তের বিরুদ্ধে কিছু অভিযোগ এনে গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার মানববন্ধনের আয়োজন করেছিল তার প্রতিপক্ষরা।
মিলন দাশ গুপ্ত (৭৫) গত ১৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় কেরানিহাটের একটি কনফারেন্স সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত অভিযোগসমূহ অস্বীকার করেছেন এবং প্রতিপক্ষের মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিলন দাশ গুপ্ত বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের কোনো পদে নেই। দীর্ঘদিন আর এম এন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের মেম্বার ছিলাম। কিছুদিন ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম। আমি কখনও কারো ক্ষতি করিনি। বরং যতটুকু সম্ভব মানুষের উপকার করেছি। সমাজের সেবা করেছি।কেরানিহাটসহ এতদঞ্চলে যখন কোনো হাসপাতাল, ক্লিনিক, চিকিৎসক ছিল না তখন আমি ধাত্রী নিয়ে শত শত প্রসূতির ঘরে গিয়ে সেবা দিয়েছি।”
তিনি আরো বলেন, “আমার প্রতিপক্ষরা মানববন্ধনের মাধ্যমে আমার বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ এনেছেন। তাদের এ অভিযোগ শতভাগ মিথ্যা। আমি কখনও কারো ভূমি দখল করিনি। বরং অভিযোগকারীরাই আমার ভূমি জবর দখলের পায়তারা করছে।”
মিলন দাশ গুপ্ত বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী অমল দাশ (৩৫) ও কমল দাশ (৪২) ইসকনের অনুসারী এবং ইসকন নেতা চিন্ময় দাশের মামলার সাথে জড়িত। তাদের পিতা কালি শংকর দাশ ১৯৭৩ সনে সাজাপ্রাপ্ত আসামী। অমল দাশ, রনি দাশ, শিমুল দাশ এবং কমল দাশের বিরুদ্ধে আমার দায়েরকৃত ১৪/২০১৯ নম্বর মামলা এখনও বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত সাতকানিয়ায় চলমান আছে। অমল দাশ, রনি দাশ এবং কমল দাশ গত ০১/১১/২০২২ তারিখে মরফলা মৌজার বি এস ৫৬৪ খতিয়ানের ৭১৪, ৭১৩, ৭১৩/৮১০ দাগে তাদের মৌরশী প্রাপ্ত আট আনা স্বত্ব তাদের নামে নামজারী খতিয়ান সৃজন করে ফেলে। উক্ত খতিয়ানের অধীন আমার আট আনা স্বত্ব নামজারী বি এস ২৫-১৩০২ খতিয়ান সৃজন করে আমি ভোগ দখলে স্থিত আছি। তারা উক্ত জায়গা জবর দখল করতে চাচ্ছে। উক্ত বিষয়ে আমি তাদের বিরুদ্ধে গত ০৩/০১/২০২৪ তারিখে সাতকানিয়া থানায় জিডি করেছি। জি.ডি নম্বর-১৫১।”
তিনি আরো বলেন, “আমার প্রতিপক্ষ সুধীর দাশ ও মন্টু দাশের পিতা নিরঞ্জন বিহারী দাশ ১৯৭৮ সালে সাতকানিয়া আদালতে আমার পিতার বিরুদ্ধে ১৮/১৯৭৮ নম্বর মামলা দায়ের করেছিল। উক্ত মামলা খারিজ হয়ে যায়। তারা তা না জেনে অহেতুক নতুন মামলা দায়ের করে এবং বারবার সময় নিয়ে আমাকে হয়রানি করছে। তাদের বিরুদ্ধে আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামে ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০০৩ এর ৮ ধারা মোতাবেক মামলা দায়ের করেছি।”
তিনি প্রতিপক্ষের অপবাদ, ষড়যন্ত্র, হুমকী ও হয়রানী হতে বাঁচতে বিজ্ঞ আদালত, সরকারী প্রশাসন, আইন – শৃংখলা বাহিনী, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক সমাজ ও দেশবাসীর সহায়তা কামনা করেছেন।
আলোকিত প্রতিদিন/১৪সেপ্টেম্বর ২০২৫/মওম