আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 292

জামায়াতের ৫ দফা ঘোষণা

আলোকিত ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ৫ দফা গণদাবি ঘোষণা করেছে।  ১৫ সেপ্টেম্বর সোমবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের লক্ষ্য হলো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে একটি ন্যায়ভিত্তিক এবং জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা।

ঘোষিত ৫ দফা হলো:

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন: আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সনদ অনুযায়ী নির্বাচন আয়োজন করতে হবে।

পিআর পদ্ধতির প্রচলন: জাতীয় নির্বাচনের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। এই পদ্ধতিতে দলগুলো তাদের প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী সংসদে আসন পাবে, যা তাদের মতে গণতন্ত্রের জন্য জরুরি।

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা: একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

দুর্নীতির বিচার: বর্তমান সরকারের আমলের সব ধরনের জুলুম, হত্যাকাণ্ড এবং দুর্নীতির দৃশ্যমান বিচার করতে হবে।

রাজনৈতিক দল নিষিদ্ধকরণ: জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।

ডা. তাহের বলেন, অনেক রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশার মানুষ পিআর পদ্ধতির দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। জনগণের এই দাবি আদায়ে গণআন্দোলনের কোনো বিকল্প নেই, তাই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/১৫সেপ্টেম্বর ২০২৫/মওম

ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

কোনও দেশ রাশিয়ার সম্পদ জব্দ করার চেষ্টা করলে সেই দেশের বিরুদ্ধে পদক্ষেপ নেবে মস্কো। ১৫ সেপ্টেম্বর সোমবার ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করলো রাশিয়া। এই সতর্কবাণী এমন সময়ে উচ্চারিত হলো-যখন ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সহায়তা করতে জায়গাভিত্তিকভাবে জমে থাকা রুশ সম্পদ থেকে বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা করছে বলে প্রতিবেদন পাওয়া গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২২ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনাবাহিনী পাঠানোর পর, যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থমন্ত্রলয়ের সঙ্গে লেনদেন সীমাবদ্ধ করে। প্রায় ৩০০–৩৫০ বিলিয়ন ডলার মূল্যের সার্বভৌম রুশ সম্পদ অবরুদ্ধ করে রাখে। এগুলোতে প্রধানত ইউরোপীয়, যুক্তরাষ্ট্রীয় এবং ব্রিটিশ সরকারি বন্ড রয়েছে এবং যা ইউরোপিয়ান সিকিউরিটিজ ডিপোজিটরিতে রাখা ছিল।

রয়টার্স জানিয়েছে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন চান যে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপে জমে থাকা রুশ সম্পদগুলোর নগদ ব্যালেন্স ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা অর্থায়ন করার একটা নতুন উপায় খুঁজে নিক।

পলিটিকো জানিয়েছে, ইউরোপীয় কমিশন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকে রাশিয়ার মালিকানাধীন মেয়াদ উত্তীর্ণ বন্ড থেকে মেয়াদ শেষে আসা নগদ আমানত ব্যবহার করে ইউক্রেনের জন্য ক্ষতিপূরণমূলক ঋণ প্রদানের ধারণার কথা ভাবছে।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে লেখেন, ‘যদি এটা ঘটে, রাশিয়া এই সমস্ত ইইউ রাষ্ট্রদের, পাশাপাশি ব্রাসেলসের ইউরোপীয় অবক্ষয়বাদীদের এবং যারা পৃথক ইইউ দেশ রূপে আমাদের সম্পত্তি দখল করার চেষ্টা করবে তাদের শতাব্দীর শেষ পর্যন্ত অনুসরণ করা হবে।’

মেদভেদেভ রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। তিনি আরও বলেছেন, রাশিয়া ‘সম্ভব সর্বোচ্চ উপায়ে’ এবং ‘সম্ভব সব আন্তর্জাতিক ও জাতীয় আদালতের’ পাশাপাশি আদালতের বাইরেও ইউরোপীয় রাষ্ট্রগুলোর পিছু নেবে।

রাশিয়া বলেছে যে, তাদের সম্পদের যেকোনও ধরনের জব্দ পশ্চিমের পক্ষ থেকে চুরির সমতুল্য। এটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের বন্ড এবং মুদ্রার প্রতি বিশ্বাস ভঙ্গ করবে।

আলোকিত প্রতিদিন/১৫সেপ্টেম্বর ২০২৫/মওম

নিষিদ্ধ গাছের চারা রোপণের প্রতিযোগিতা

রাহাত সরকার,ঘাটাইল (টাঙ্গাইল):
কথায় আছে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি।  সামাজিক বনায়নের নামে কর্মকর্তাদের নাকের ডগায় প্রতিনিয়ত বনের জমিতে লাগানো হচ্ছে নিষিদ্ধ আকাশমণি গাছের চারা। এ চিত্র টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার। সরকারি প্রজ্ঞাপন কাগজে-কলমেই সীমাবদ্ধ রেখেছেন বন কর্মকর্তারা।
পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। গত ১৫ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারি করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু যাদের জন্য নিষেধাজ্ঞা তারা যেমন মানছেন না, ঠিক তেমনি যারা প্রয়োগ করবেন তারাও উদাসীন।
বন বিভাগের তথ্যমতে, ঘাটাইল উপজেলায় মোট বনভূমির পরিমাণ ২৫ হাজার ৭১১ একর। ৯০ দশকে ‘সামাজিক বনায়ন’ কর্মসূচি চালু করে বন বিভাগ। এই কর্মসূচির বলি হয় এখানকার প্রাকৃতিক বন। বর্তমানে সামাজিক বনায়নের দখলে প্রায় ১৫ হাজার একর বনভূমি। যার পুরোটাই এক সময় ছিল প্রাকৃতিক। কৃত্রিমতার ছোঁয়ায় সংরক্ষিত বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
প্রজ্ঞাপন জারির পর বনের জমিতে নিষিদ্ধ আকাশমণির চারা লাগানো হয়েছে প্রায় অর্ধলাখ। সেই চারা অপসারণ করা হয়নি। উল্টো প্রতিনিয়ত নিষিদ্ধ গাছের চারা লাগানোর প্রতিযোগিতা চলছে। বন বিভাগের সাগরদীঘি বিট অফিসের আওতায় বড়চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ১৫ দিন আগে দশ বছর আগে সৃজন করা ৮টি প্লটের গাছ নিলামে বিক্রি করা হয়েছে।
সরেজমিন দেখা যায়, গাছ কাটার পরপরই রোপণ করা হয়েছে আকাশমণি গাছের চারা। স্থানীয়রা জানান, এ কাজে ইন্ধন রয়েছে বন কর্মকর্তার। দেলোয়ার কাজী বলেন, তাঁর নামে বরাদ্দ প্লটে সপ্তাহখানেক আগে ৯০০ ও খোয়াজ আলীর প্লটে সাড়ে ৯০০ আকাশমণির চারা লাগানো হয়েছে। আব্দুল হামিদের নামে যে প্লট সেখানে রোপণের জন্য জমির ধারে আকাশমণির চারা রেখে দেওয়া হয়েছে। তবে সাগরদীঘি বিট কর্মকর্তা মনিরুল আনছারীর দাবি, বনের জমিতে নতুন করে আর আকাশমণি গাছের চারা লাগানো হয়নি।
আয়তন ভেদে সামাজিক বনায়নের কোনো প্লটে এক হাজার আবার কোনো প্লটে ৫০০ চারা রোপণ করা হয়েছে। সাগরদীঘির বনের স্থানীয় সভাপতি আব্দুল মজিদের নামে বরাদ্দ দুটি প্লটে আকাশমণি
গাছের দুই হাজার, ফজরগঞ্জ গ্রামের আমিনুল ইসলামের প্লটের এক হাজার এবং অন্যান্য প্লটের নিষিদ্ধ গাছের চারা এখনও অপসারণ করা হয়নি।
পরিবেশবিদদের মতে, এই প্রজাতির গাছ মাটি থেকে অত্যধিক পানি শোষণ করে। এই গাছের পাতা বিষাক্ত, যা মাটিতে পড়ে উর্বরতা নষ্ট করে। এগুলোর চারপাশে অন্য কোনো গাছ সহজে জন্মাতে পারে না।
এদিকে এইসব নিষিদ্ধ গাছের চারা কোথা থেকে আসছে এ বিষয়ে অনুসন্ধান করে দেখা যায় ঘাটাইলের কোন কোন নার্সারি এখনো এসব নিষিদ্ধ গাছের চারা উৎপাদনে ব্যস্ত রয়েছে। এ বিষয়ে ঘাটাইল নার্সারি মালিক সমিতির সভাপতি ইয়াকুব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা নতুন করে নিষিদ্ধ গাছের  কোনো চারা করিনি। তবে নিষিদ্ধ করার আগের যে গাছের চারা গুলো ছিলো সেগুলো কোথাও কোথাও বিক্রি হচ্ছে। শুনেছি আশেপাশের উপজেলায় নার্সারি গুলো সরকারি ক্ষতিপূরণ পেয়েছে কিন্তু আমরা ঘাটাইলের কোন নার্সারি মালিক এখনো ক্ষতিপূরণ পাইনি। আমরা বিশাল অংকের টাকার লোকসানে আছি।
ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসাইন বলেন, ‘সরকারি প্রজ্ঞাপনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ছয়টি বিটের কর্মকর্তাদের ডেকে নিষিদ্ধ কোনো গাছ যেন সামাজিক বনায়নে রোপণ না করা হয়, তার নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও যদি কোনো উপকারভোগী এ কাজ করেন তবে তাঁর প্লট বরাদ্দ বাতিল করা হবে। কোনো কর্মকর্তা যদি জড়িত থাকেন তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
আলোকিত প্রতিদিন/১৫সেপ্টেম্বর ২০২৫/মওম

আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

শহিদুল্লাহ সরকার: 
সাভারের আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৪ সেপ্টেম্বর রবিবার রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হামীম গ্রুপের ৩ নম্বর গেট সংলগ্ন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন-রাজমিস্ত্রি রুবেল (৩৫),তার স্ত্রী পোশাকশ্রমিক সোনিয়া আক্তার ২৮ এবং তাদের শিশুকন্যা জামিলা (৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ভাড়া বাড়িতে স্বামী, স্ত্রী এবং সন্তানের মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। তারা দেখেন, খাটের ওপর স্ত্রী ও সন্তানের নিথর দেহ পড়ে আছে, আর স্বামীর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল। পরে প্রতিবেশীরা আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অস্বাভাবিক হওয়ায় মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আলোকিত প্রতিদিন/১৫সেপ্টেম্বর ২০২৫/মওম

আমরা তারুণ্যের শক্তিকে উদযাপন করছি, এটিই জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকতে পারে না। আমি যুবসমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি এবং সৃজনশীলতা দিয়ে সমাজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হোক।

১৫ সেপ্টেম্বর সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আজ আমরা তারুণ্যের শক্তিকে উদযাপন করছি। এটিই আমাদের জাতির চালিকাশক্তি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যখন একটি দেশের যুবসমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না।

তিনি আরও বলেন, আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। এই তরুণরাই চব্বিশের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তরুণরাই যুগে যুগে এ দেশের ইতিহাস রচনা করেছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে, কখনো তা জনস্বাস্থ্যের সংকট, কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ, আর কখনো পরিবেশগত বিপর্যয়। কিন্তু এই চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। আমি আশা করি এ কাজেও আমাদের তরুণরা নেতৃত্ব দেবে।’

‌‘আজকের এই পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয়, এটি তোমাদের জন্য একটি উদাত্ত আহ্বান, তোমরা আরও সাহসী হও, আরও নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো।’

সমাজের প্রতিটি ক্ষেত্রে তোমাদের সক্রিয় অংশগ্রহণ অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। স্বাস্থ্যখাতে তোমাদের একটি ক্ষুদ্র উদ্যোগ হাজারো শিশুকে রোগমুক্ত রাখতে পারে। শিক্ষা ক্ষেত্রে তোমাদের সামান্য প্রচেষ্টা দেশের শিক্ষার মানকে বহুদূর এগিয়ে নিতে পারে। পরিবেশ রক্ষায় তোমাদের সম্মিলিত প্রয়াস আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী নিশ্চিত করতে পারে। মনে রাখবে, তোমাদের প্রতিটি ছোট ছোট প্রচেষ্টাই দেশের জন্য মস্ত বড় অর্জনের পথ তৈরি করবে, বলেন প্রধান উপদেষ্টা।

dhakapost

স্বেচ্ছাসেবা বা যেকোনো মহৎ উদ্যোগেরপথ মসৃণ নয় বলে জানিয়ে প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, সময়, অর্থ এবং মানসিক চাপের বহুবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এর মধ্য দিয়েই আমাদের ধৈর্য, সহনশীলতা এবং নেতৃত্বের মতো মহৎ গুণাবলি অর্জন করে নিতে হবে। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

 যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব আলম।

আলোকিত প্রতিদিন/১৫সেপ্টেম্বর ২০২৫/মওম

রংপুরে ৬ মাসের শিশুকে গলাকেটে হত্যা, ঘাতক মা আটক

শফিউল মন্ডল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৬টায় তুলসী রানি (২৩) নামে এক মা তার ৬ মাস বয়সী কন্যাসন্তানকে গলা কেটে হত্যা করেছেন। ঘটনার খবর স্থানীয়দের মধ্যে গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, তুলসী রানি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি স্থানীয় হোটেল কর্মচারী বাবুলালের স্ত্রী।তাদের বিগত ৭ বছর আগে বিয়ে হয়।দাম্পত্য জীবনে তাদের আরও একটি ৫ বছরের কন্যাসন্তান রয়েছে। তুলসীর বাবা সৈয়দপুরের আদানীর মোড় এলাকার দলুয়া বাড়ির বাসিন্দা।
তুলসী রানি পুলিশের কাছে জানিয়েছেন, “আমি বাচ্চা সামলাইতে পারি না। নতুন সন্তান হওয়ার পর ঠিকমতো রান্না করতে পারছি না, ভালোভাবে খেতে পারছি না, দুধ খাওয়াতে ইচ্ছে করছিল না। তাই আমি গলা কেটে হত্যা করেছি।”
শিশুটির দাদী বলেন, “তুলসী কিছুদিন ধরেই মানসিকভাবে অসুস্থ ছিল। আমরা চিকিৎসার চেষ্টা করেছি। আজ সকালে আমি নাতনীকে দুধ খাওয়াতে বলি, তখন সে ছুরি দিয়ে আমাদের ৬ মাস বয়সী নাতনীর গলা কেটে হত্যা করে। আমরা কেউ ভাবতেই পারিনি যে এমন ঘটনা ঘটবে।”
স্থানীয়রা জানায়, তুলসীর মানসিক অসুস্থতার বিষয়টি তারা আগেই লক্ষ্য করেছিলেন, তবে পর্যাপ্ত চিকিৎসার অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করেছে এবং তুলসী রানিকে হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মানসিক অসুস্থতা এবং শিশুসন্তানের চাপ এই হত্যাকাণ্ডের মূল কারণ বলে মনে হচ্ছে। আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি।
আলোকিত প্রতিদিন/এপি  

ডেমরায় নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

নজরুল ইসলাম বাদল:
  ঢাকার ডেমরায় শীতলক্ষা নদীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ড জোনের যৌথ অভিযানে রূপগঞ্জের তারাব শবনম অয়েল মিলসংলগ্ন নদীর তীর  থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ শাখার সহকারী পরিচালক মোঃ কামরুল হাসানের নেতৃত্বে ডুবুরি টিম প্রায় ২০ ঘণ্টা তল্লাশি চালিয়ে ওই দুই ছাত্রের লাশ উদ্ধার করে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, পরীক্ষার দু’দিন পর শুক্রবার বিকেলে আট বন্ধু নদীতে ঘুরতে গেলে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় তাদের নৌকা ডুবে যায়। এ সময় মোঃ সাফওয়ান ও আব্দুর রউফ নামে দুই বন্ধু স্রোতের টানে তলিয়ে যায়।
ডেমরার নৌ পুলিশের ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাফওয়ান রূপগঞ্জের স্থানীয়, মাওলানা আব্দুল জলিলের ছেলে এবং পরিবারসহ ডেমরার হাজিনগরে থাকে। আর আব্দুর রউফের বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। পরীক্ষা শেষে বন্ধুরা নদীতে ঘুরতে এলে তারা দুর্ঘটনার শিকার হন।
আলোকিত প্রতিদিন/১৫সেপ্টেম্বর ২০২৫/মওম

পাথরঘাটায় ঝুঁকিপূর্ণ ৩৯ সেতু প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা 

প্রতিনিধি,পাথরঘাটা  (বরগুনা): 
পাথরঘাটা উপজেলায়  ঝুঁকিপূর্ণ ৩৯টি সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করছে হাজারো মানুষ। পাথরঘাটা এলজিইডি তথ্য থেকে  জানা যায়, উপজেলায় লোহার ও পাকা মিলিয়ে প্রায় শতাধিক সেতু রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ৩৯টি সেতু বেশি  ঝুঁকিপূর্ণ । ১৯৯৭ থেকে ২০০৫ সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল সেতুগুলো ।
এসব ঝুঁকিপূর্ণ সেতুগুলোর মোট দৈর্ঘ্য ২ হাজার ৩৫৮ দশমিক ৫ মিটার প্রায়
এসব সেতুর ওপর হালকা যানবাহন উঠলেই ধরধর করে কাঁপে , দুর্ঘটনার আশঙ্কা থাকে সবসময়।  জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে কয়েক হাজার  মানুষ। সংস্কারের অভাবে উপজেলার বিভিন্ন এলাকায় নির্মিত সেতুগুলোর মধ্যে ৩৯টি এখন চলাচলের অনুপযোগী ।
এসব সেতু ভেঙে খালে পড়ে আছে  কয়েকটা ফলে এসব এলাকায় চলাচল করতে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা।
ঝুঁকিপূর্ণ সেতুগুলোতে সতর্কবার্তার  সাইনবোর্ড না থাকার ফলে সাধারন  মানুষ ও যানবাহন প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই চলাচল করছে ঘটছে দুর্ঘটনা।
চরদুয়ানীর বাসিন্দা জামান বলেন,“ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে রোগী পারাপার করতে গিয়ে আমাদের প্রচণ্ড ভোগান্তি পোহাতে হয়। প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন, হয় সেতুটি ভেঙে ফেলা হোক নয়তো দ্রুত সংস্কার করা হোক। এসব সেতু দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরাও ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হয়।”
পাথরঘাটা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সমিরন মন্ডল বলেন, উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩৯টি সেতুর তালিকা করা হয়েছে। এগুলো পুনর্নির্মাণের জন্য বাজেট আকারে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই ঝুঁকিপূর্ণ সেতুগুলো সংস্কার ও পুনর্নির্মাণ করা হবে।
পাথরঘাটা  উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান জানান,এ উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩৯টি সেতু রয়েছে। পুনর্নির্মাণের জন্য বাজেট আকারে এলজিইডি  মন্ত্রণালয়ে পাঠানো জন্য বলা হয়েছে। বরাদ্দ পেলেই এ বছরের মধ্যে  ঝুঁকিপূর্ণ সেতুগুলো সংস্কার ও পুনর্নির্মাণ করার আশ্বাস দেন।
আলোকিত প্রতিদিন/১৪সেপ্টেম্বর ২০২৫/মওম

বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শফিকুর রহমান,ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধা নিবেদন

মো: নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য সরাইল উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যায়যায়দিন ও মোহনা টিভির সরাইল সংবাদদাতা শফিকুর রহমান গত শুক্রবার দুপুরে ঘাটুরাস্থ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।(ইন্না লিল্লাহি……… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো(৬৮)।তিনি স্ত্রী, চার কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।আজ রবিবার সকাল ১০ টায় সরাইলের কুট্টাপাড়ায় মরহুমের গ্রামের বাড়ির জামে মসজিদে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযায় বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,  রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।মরহুমের শেষ বিদায়ে শ্রদ্ধা নিবেদন করে কফিনে পুস্প স্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী,সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, কোষাধ্যক্ষ খায়রুল কবির, সাংবাদিক ইউনিয়নের সদস্য মো.মাসুদ,শেখ সিরাজ,জহিরুল ইসলাম রিপন প্রমুখ।এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেছেন সরাইল টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।জানাযার নামাজ ও শ্রদ্ধা নিবেদন  শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে মরহুমকে চির নিদ্রায় শায়িত করা হয়েছে।
এদিকে তারঁ মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/১৪সেপ্টেম্বর ২০২৫/মওম

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্যের উৎসব

শহীদুল ইসলাম রুবেল:
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হল ‘ফেসটিভাল অব ইয়থ ২০২৫’।তরুণ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যত নেতৃত্ব গঠনের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম চৌধুরী, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আব্দুল্লাহ আল সিয়াম,বাংলা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আঙ্গুর মিয়া। আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক নেত্রকোনা শাখা ব্যবস্থাপক গোলাম মোহাম্মদ সাখারিয়া। এ আয়োজনে শিক্ষার্থীদের জন্য আর্থিক পরিকল্পনা ও তার প্রয়োজনীয়তা, সঞ্চয়ের গুরুত্ব ও কৌশল, ব্যাংকিং খাত ও সেবার সংক্ষিপ্ত বিবরণ, ডিজিটাল আর্থিক সেবা, সাইবার নিরাপত্তা ও জাল নোট শনাক্তকরণ, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠনের মত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়।
আলোকিত প্রতিদিন/১৪সেপ্টেম্বর ২০২৫/মওম