আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 290

আশুলিয়া বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৬ জন

শহিদুল্লাহ সরকার,সাভারের আশুলিয়া বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৬ জন। বিকেলে আশুলিয়ার মোজারমিল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোজারমিল এলাকায় ব্রিটিশ টোবাক্যো কারখানায় বালু ফেলাকে কেন্দ্র করে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল ও আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জহির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষে উভয় গ্রুপের  অন্তত ছয় জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । এলাকাবাসী জানায়,ধামসোনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ দেওয়ানের অফিসে এসময় ভাঙচুর করা হয়। কিন্তু একটি পক্ষ সেখানে বলে যে বিএনপি অফিসে ভাঙচুর করা হয়েছে আসলে ওখানে বিএনপির কোন অফিস নেই বলে জানান ,আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। এবিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে  তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/এপি  

দুর্নীতির বানে ভাসছে ডিপিডিসি মুগদা পর্ব-১

বিশেষ প্রতিনিধিঃ
সরকার যায়, হয় ক্ষমতার পরিবর্তন। বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সেক্টরে অনিয়ম দুর্নীতি বন্ধ হয় না। অনিয়মের দায় স্বীকার করেছে উপদেষ্টা। প্রকৃত মূল্যের চেয়ে ১ হাজার ৬১৯ গুণ বেশি দামে মালামাল আমদানি। প্রমান দিচ্ছে পিজিসিবিএলের চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান টিবিইএ কোম্পানি লিমিটেড ও ভারতের স্কিপার লিমিটেড। দুর্নীতি আর লোকসানের ভারে নুয়ে পড়েছে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিগত দিনে পর্যায়ক্রমে খোদ প্রধানমন্ত্রী এই সেক্টরের দায়িত্বে ছিলেন প্রায় তিন দশক। হিসাব টেনে দেখাগেছে  কেবল প্রকল্প বাস্তবায়ন ও কেনাকাটায় ২৫ বছরে ১ লাখ ৮২ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। পাহাড়সম অভিযোগ নিয়ে চলছে বিদ্যুৎ খাত। বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে (ডিপিডিসি) অনিয়ম ও দুর্নীতির সাম্রাজ্য গড়ে উঠার অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ আছে অসংখ্য কর্মকর্তা কর্মচারি লুটপাট করে রাতারাতি হয়েছে কোটিপতি।নামে বেনামে অর্জন করেছে গাড়ি বাড়ি প্লট ফ্লাট অঢেল সহায় সম্পদ। সব সময় সরকারে থাকা প্রভাবশালীদের আশকারায় এরা এক-একজন হয়ে ওঠে অপরাধ রাজ্যের মহারাজা। বিষ্ময়কর নানা অভিযোগে অভিযুক্ত এই কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও বহাল তবিয়তে থাকে নানা দোষে অভিযুক্ত এ চক্রটি। আবার এরাই পদোন্নতির পাশাপাশি পায় গুরুত্বপূর্ণ দায়িত্বও। গ্রাহক হয়রানি থেকে শুরু করে নিয়োগ বাণিজ্য, পদোন্নতি বাণিজ্য, বদলী বানিজ্য গোলকধাধার টেন্ডার ক্রয়সহ অনিয়ম-দুর্নীতি করে শত শত কোটি টাকা কামিয়েছে দায়িত্বে থাকা অসাধুরা। অবৈধ অর্থের উল্লেখযোগ্য অংশ বিদেশে পাচারেরও অভিযোগ রয়েছে অনেকের বিরুদ্ধে। বিগত দিনে এপিএসসিএলের ৪৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্রের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে স্পেনের দুটি কোম্পানি টেকনিকাস রিইউনিডাস ও টিএসকের কাছ থেকে এপিএসসিএলের তৎকালীন চেয়ারম্যান ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ১শ ৬৪ কোটি টাকা ঘুষ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুটি বাড়ি, একটি ফ্ল্যাট, দামি গাড়ি ও কোম্পানি খোলার অভিযোগ উঠে। বিদ্যুৎকেন্দ্রের কাজ পাওয়া দুই স্প্যানিশ কোম্পানি ঘুষের অর্থ স্পেনের মাদ্রিদ থেকে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো শহরের ওয়েলস ফার্গো ব্যাংকে টাকা পাঠানো ও উত্তোলনের প্রমান মিলে। সুনির্দিষ্ট এই অভিযোগের পর বিদ্যুৎ বিভাগ একটি তদন্ত কমিটি করে। ৩০ দিনের মধ্যে কমিটির প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা আজও আলোর মুখ দেখেনি। যতই রক্ত গঙ্গা বয়ে চলুক, অভ্যত্থান হোক, বিপ্লব হোক সুবিধাভোগী এই চক্রটি কিছুতে ভয় পায়না। অলৈকিক কারণে এদের ওপর কোন চাপতাপ আসে না। ফেরত আসেনি পাচার হওয়া টাকা। সরকার পরিবর্তন হলেও থামেনি বিদ্যুৎ সেক্টরের অনিয়ম দুর্নীতি। সরাসরি মন্ত্রণালয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ডিপিডিসি ও ডেসকো। সরকার বিরোধী ডেসকোর সাড়ে পাঁচ লাখ লিপফলেট এখন গ্রাহকদের হাতে হাতে। সেবাশুন্য হয়ে পড়েছে ডিপিডিসির ফিল্ড। রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্র মুºাপাড়া ডিপিডিসিতে কর্মরত কেউ বিশ্বাস করতে নারাজ, জুলাই বিপ্লবীদের অন্তর্বর্তী সরকার স্বচ্চতার মধ্যদিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। নতুন বাংলা বিনির্মানে সরকার কাজ করছে। বর্তমানে একটি অরাজনৈতিক সরকার সততা নিষ্ঠার সাথে রাষ্ট্র পরিচালনার বিষয়টি এদের বিশ্বাসের ঘরে জায়গা করতে পারেনি। না পারার কারন অনেক। ডিপিডিসি বিগত সরকারের আমলে যেমন চলেছে এখনো তেমনি চলছে। টানা তিন সপ্তাহ অনুসন্ধান চালিয়ে জানা যায়, এখানে সেবা পেতে হলে দরকার টাকা, বিনা টাকায় সেবা চিন্তা করা যায় না। আবেদনের পর একটি আবাসিক মিটারের বিপরীতে একজন গ্রাহককে খরচ করতে হয় ৮০ হাজার থেকে একলাখ টাকা। একটি সাধারণ বানিজ্যিক মিটারের জন্য খরচ করতে হয় ৪ থেকে ৫ লাখ টাকা। মুºাপাড়া ডিপিডিসির আওতাধীন চোরাই  লাইনগুলো চলে অফিসের মর্জির ওপর। চোরাই লাইনে বিদ্যুৎ ব্যবহারের ফলে যে বিদ্যুৎ ঘাটতি হয় তার দায়ভার কর্তৃপক্ষকে বহণ করতে হয়। অথচ লাভের অংশটি ভাগবাটোরা করে নেয় অসাধু কর্মকর্তা কর্মচারিরা। নাম গোপন রাখার শর্তে মুºা ডিপিডিসির একটি সূত্র জানান, বিভিন্ন খাত থেকে প্রতিমাসে ৮০ লাখ টাকা বাড়তি আয় আসে। উপরি ইনকামের একটি মোটা অংশ চলে যায় উপরে, বাকি অংশের বেশিটা পায় নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর, পদ অনুসারে হয় টাকা বন্টন। গ্রাহক সেজে একটি মিটারে আবাসিক সংযোগ পেতে মোট কত টাকা খরচ হয় এমন প্রশ্নে উত্তরে, ডিপিডিসি মুºাপাড়া শাখার সহকারী প্রকৌশলী রাশেদুল হক বলেন, সঠিক ভাবে আমি বলতে পারবো না। হিসাব রক্ষকের কাছে জিজ্ঞাসা করেন। অপর এক প্রশ্নের জবাবে রাশেদুল জানান, কিসের বিপ্লব টিপ্লব, আমরা যা করবো সেটা হবে। সরকার আবার কারা, আমরাই তো সরকার। উল্টো প্রশ্নছুড়ে বলেন, সরকারি লোক না হলে কি চেয়ারে বসেছি। তিনি আরও জানান, চেয়ার পেতে ঘাটে ঘাটে টাকা ব্যয় করতে হয়, নতুন বাংলা হবে না পুরান বাংলা হবে এটা আমার জানার বিষয় না। সাধারণ মানুষের সেবা নিশ্চিতের বিষয়ে জানতে চাইলে, অনেকটা ক্ষেপে গিয়ে রাশেদুল হক বলেন, সেবা দিচ্ছি না তো অফিস কি এমনি চলছে না কি ? একটি গোপন সূত্র নিশ্চিত করেছেন, স্বল্প সময়ে সহকারি প্রকৌশলী রাশেদুল হক নামে বেনামে কয়েক কোটি টাকার সহায় সম্পদের মালিক হয়েছেন। মুºাপাড়া ডিপিডিসির কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি নির্বাহী প্রকৌশলী আবুল মনসুরকে। অফিসিয়াল মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বারবার বন্ধ পাওয়া যায়। কয়েকদিন ধরে অফিসে গেলেও এই কর্মকর্তার পিও পরিচয়ে তামজিম জানান স্যার অফিসের বাহিরে আছেন আবার কখনো জানান, স্যার মিটিংএ আছেন। ডিপিডিসি মুºার বিশেষ সূত্রে জানা গেছে নির্বাহী স্যার সাংবাদিক থেকে দূরে থাকার চেষ্টা করছেন। অবশেষে পাওয়া গেলো নির্বাহী প্রকৌশলী আবুল মনসুরকে, অনিয়মের বিষয়ে জানানো হলে এই কর্মকর্তা বলেন, অভিযোগটি লিখিত ভাবে জানান, প্রমানসহ একজন গ্রাহকের অভিযোগের বিষয় জানালে তিনি বলেন আমি দেখছি। দীর্ঘ সময় পার হলেও তিনি আজ কাল বলে ঘোরাতে থাকেন। চলমা..
আলোকিত প্রতিদিন/১৭সেপ্টেম্বর ২০২৫/মওম

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব করলো ইউরোপীয় কমিশন

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলি পণ্য ঘিরে বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন (ইসি)। বুধবার ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় কমিশনের এই মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব তোলা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে ইউরোপীয় কমিশনে এই প্রস্তাব উঠেছে।

তবে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে এই প্রস্তাবটি পাস করার মতো পর্যাপ্ত সমর্থন নেই। এছাড়া ইসরায়েলি দুই মন্ত্রী, সহিংস ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং হামাস সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি প্যাকেজের প্রস্তাব করেছেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস।

বুধবার ইউরোপীয় কমিশন বলেছে, গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতাও স্থগিত করবে কমিশন। তবে ইসরায়েলি সিভিল সোসাইটি ও ইয়াদ ভাশেমে ইউরোপীয় কমিশনের সহায়তা অব্যাহত থাকবে। ফলে ২০২৫ থেকে ২০২৭ সালের ভবিষ্যৎ বার্ষিক বরাদ্দ এবং চলমান প্রাতিষ্ঠানিক সহযোগিতা, যেমন ইইউ-ইসরায়েল আঞ্চলিক সহযোগিতা প্রকল্পগুলোও স্থগিত থাকবে।

ইসরায়েল ইউরো-ভূমধ্যসাগরীয় চুক্তির ২ নম্বর অনুচ্ছেদের শর্ত লঙ্ঘন করায় ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা স্থগিতের এই প্রস্তাব এসেছে বলে জানিয়েছে কমিশন। পর্যালোচনায় দেখা গেছে, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের সরকারের নেওয়া বিভিন্ন ধরনের পদক্ষেপ মানবাধিকার এবং গণতান্ত্রিক নীতির প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্বপূর্ণ শর্ত লঙ্ঘন করেছে। শর্ত লঙ্ঘন করায় ইইউ একতরফাভাবে চুক্তি স্থগিত করার অধিকার রাখে বলে জানিয়েছে সংস্থাটি।

চুক্তির শর্ত লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের সামরিক হস্তক্ষেপ, মানবিক সহায়তার ওপর অবরোধ, সামরিক অভিযান জোরদার এবং পশ্চিম তীরের তথাকথিত ই-ওয়ান এলাকায় বসতি স্থাপন পরিকল্পনা এগিয়ে নেওয়ার ইসরায়েলি কর্তৃপক্ষের সিদ্ধান্তের জেরে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় কমিশন।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ‘‘গাজায় প্রতিদিন যে ভয়াবহ পরিস্থিতি চলছে, তা অবশ্যই থামাতে হবে। অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার এবং হামাসের হাতে বন্দি সব জিম্মিকে মুক্তি দিতে হবে। ইউরোপীয় ইউনিয়ন মানবিক সহায়তার সবচেয়ে বড় দাতা এবং দ্বিরাষ্ট্র সমাধানের দৃঢ় সমর্থক।

‘‘সাম্প্রতিক গুরুতর পরিস্থিতি বিবেচনা করে আমরা ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সুবিধা স্থগিত, চরমপন্থী মন্ত্রী ও সহিংস বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা স্থগিত করার প্রস্তাব দিচ্ছি। তবে ইসরায়েলের সিভিল সোসাইটি ও ইয়াদ ভাশেমের কাজে এর প্রভাব পড়বে না।’’

চুক্তির বাণিজ্য সম্পর্কিত মূল অংশ স্থগিত করা হলে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রাপ্ত বিশেষ সুবিধা হারাবে ইসরায়েলি পণ্য। ফলে ইসরায়েলি পণ্যগুলোকে একই হারের শুল্ক দিতে হবে; যা অন্যান্য দেশ থেকে আমদানি করা পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য এবং যাদের সঙ্গে ইইউর কোনও মুক্ত বাণিজ্য চুক্তি নেই।

সূত্র: ইউরোপা।

আলোকিত প্রতিদিন/১৭সেপ্টেম্বর ২০২৫/মওম

সংবাদ প্রকাশের পর কালীগঞ্জে সাংবাদিককে গালাগাল ও হুমকি, অভিযুক্ত জামায়াত নেতার ভাই

মতিয়ার রহমান:

ঝিনাইদহের কালীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর চরম অশোভন আচরণ করেছেন জামায়াত নেতার ভাই হাসান আলী।  ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাসান আলী উপজেলার কমলাপুর গ্রামের মোবাশ্বের আলীর ছেলে এবং ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখায় নৈশ প্রহরী হিসেবে কর্মরত। নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মিশন আলী জানান, দুপুরে পেশাগত কাজে উপজেলা কৃষি অফিসে গেলে সেখান থেকে বের হওয়ার সময় হাসান আলী তার গতিরোধ করেন। এসময় তিনি নিউজ প্রকাশ নিয়ে উল্টোপাল্টা প্রশ্ন করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ দেখে নেওয়ার হুমকি দেন। তিনি আরও জানান, সম্প্রতি উপজেলার কমলাপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক সম্পর্কে জড়িত অবস্থায় সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর বিল্লাল হোসেনকে হাতেনাতে ধরা হয়। প্রমাণ-সহ সংবাদ প্রকাশিত হওয়ার পর তার ভাই এমন হুমকিমূলক আচরণ করে। এদিকে দৈনিক কালেরকণ্ঠ ও অনলাইন পোর্টাল সবুজদেশ নিউজ ডটকম-এ ঘটনাটি প্রকাশিত হওয়ায় কালেরকণ্ঠের কালীগঞ্জ প্রতিনিধি নয়ন খন্দকারের বিরুদ্ধে থানায় মিথ্যা জিডি করেছেন জামায়াত নেতা বিল্লাল হোসেন। শুধু তাই নয়, মঙ্গলবার রাতে ফোন করে তাকে হত্যার হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে। কালেরকণ্ঠ প্রতিনিধি নয়ন খন্দকার বলেন, “সংবাদ প্রকাশ করায় আমাকে খুন করার হুমকি দিয়েছেন বিল্লাল হোসেন। আমি এ বিষয়ে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবো।” কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মিশন আলীকে হুমকি ও কালেরকণ্ঠ প্রতিনিধি নয়ন খন্দকারের নামে মিথ্যা জিডি করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাব, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম ও কালীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা দ্রুত অভিযুক্ত হাসান আলীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বিল্লাল হোসেন। স্থানীয়রা তাকে হাতে-নাতে ধরে গণধোলাই দিলে পরে ক্ষমা চেয়ে রক্ষা পান তিনি। বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও পরে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

আলোকিত প্রতিদিন/১৭সেপ্টেম্বর ২০২৫/মওম

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংস্কারের ব্যস্ততা

আলোকিত প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জোরেশোরে চলছে সংস্কার কাজ। দীর্ঘদিনের প্রয়োজনীয় মেরামত ও আধুনিকীকরণের মাধ্যমে কার্যালয়কে আরও কার্যক্ষম ও নেতাকর্মীদের জন্য অনুকূল পরিবেশে রূপান্তরিত করা হচ্ছে।

বিএনপির দপ্তরে সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য জানান, কেন্দ্রীয় কার্যালয় আমাদের রাজনৈতিক সংগ্রামের প্রাণকেন্দ্র। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সংস্কার কার্যক্রম শুরু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সংস্কারের আওতায় অফিস কক্ষগুলো নতুনভাবে সাজানো হচ্ছে, বৈদ্যুতিক ব্যবস্থা হালনাগাদ করা হচ্ছে, প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা সংযোজন এবং অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়ন চলছে। নয়াপল্টন কার্যালয়ের এই সংস্কার কার্যক্রম কেবল অবকাঠামোগত নয়- এটি দলের পুনর্গঠন এবং তারেক রহমানের প্রত্যাবর্তনের আগমনী বার্তার প্রতীক। তারা আশা করছেন, সংস্কার শেষ হলে কার্যালয় হবে সংগঠনের শক্তি এবং কার্যক্রম পরিচালনার কেন্দ্রবিন্দু।

এদিকে, দেশের রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে তীব্র আলোচনার স্রোত বইছে। তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা মনে করছেন, এই সংস্কার শুধু কার্যালয়কে সাজাচ্ছে না, বরং দলের নতুন ইতিহাস রচনার প্রস্তুতির ইঙ্গিত।

আলোকিত প্রতিদিন/১৭সেপ্টেম্বর ২০২৫/মওম

ভারতের উত্তরাখণ্ডে মেঘভাঙা বর্ষণে নিহত-১৫

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলের রাজ্য উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনসহ বিভিন্ন এলাকায় মেঘভাঙা বর্ষণে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনই দেরাদুনের।
উত্তরাখণ্ডের রাজ্য সরকার ইতোমধ্যে দেরাদুন, চম্পাওয়াত এবং উধাম সিং নগর জেলায় বর্ষণজনিত লাল সতর্কতা জারি করেছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের এই তিন এলাকায় প্রবল বর্ষণের আশঙ্কা আছে।

চলতি বছর বর্ষায় নাজেহাল অবস্থায় পড়েছে উত্তরাখণ্ড। মেঘভাঙা বর্ষণ এবং পাহাড়ি ঢলের জেরে দেরাদুন ও অন্যান্য শহরের অনেক সড়ক ধ্বংস হয়ে গেছে, শত শত বাড়িঘর, দোকানপাট এবং ব্যবসায়িক ভবন ধ্বংস হয়েছে, দু’টি বড় এবং গুরুত্বপূর্ণ সেতু ভেসে গেছে এবং বহু এলাকায় সড়ক যোগাযোগ নেটওয়ার্ক সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তরের সচিব বিনোদ কুমার সুমান জানিয়েছেন, এবারের বর্ষায় রাজ্যের সহস্রধারা, মুসৌরি, প্রেমনগর, নরেন্দ্রনগর, পিথোরাগড়, নৈনিতাল এবং পাওরির বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে। বন্যা উপদ্রুত এলাগুলো থেকে এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ভারী বর্ষণ ও আবহাওয়াগত বিপর্যয়ের কারণে দেরাদুনের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাজধানী প্রশাসন।

সূত্র : ইন্ডিয়া টিভি

আলোকিত প্রতিদিন/১৭সেপ্টেম্বর ২০২৫/মওম

ডেমু ট্রেন ক্রয় প্রকল্পে ছয়শ কোটি টাকা ক্ষতি,রেলওয়ের সাবেক ডিজিসহ ৭জনের বিরুদ্ধে মামলা

আলোকিত ডেস্ক:
অকার্যকর এবং অনুপযোগী ডেমু ট্রেন ক্রয় প্রকল্পে প্রায় ৫৯৮ কোটি ৮৪ লাখ টাকার রাষ্ট্রীয় ক্ষতি সাধনের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক মো.তোহিদুল আনোয়ার চৌধুরীসহ সাত সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৫ সেপ্টেম্বর সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক রাজু আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন বলে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক মো. তোহিদুল আনোয়ার চৌধুরী, প্রকল্প পরিচালক ও সাবেক প্রধান যান্ত্রিক প্রকৌশলী (উন্নয়ন) মো. ইফতিখার হোসেন, সাবেক প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব) মো. আক্তারুজ্জামান হায়দার, পরিকল্পনা বিভাগের সাবেক উপসচিব বেনজামিন হেমক্রম, রেলপথ মন্ত্রণালয়ের সাবেক উপপ্রধান অঞ্জন কুমার বিশ্বাস, মন্ত্রণালয়ের সাবেক উপসচিব আশরাফুজ্জামান এবং বাস্তবায়ন, নিরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সাবেক উপ-পরিচালক মো. মুমিতুর রহমান।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা সরকারি দায়িত্ব পালনের সময় পরস্পর যোগসাজশে প্রতারণা এবং জালিয়াতির আশ্রয় নেন। কোনো ধরনের সঠিক সম্ভাব্যতা সমীক্ষা বা বাস্তবায়নযোগ্যতা যাচাই না করেই ডেমু ট্রেন ক্রয় প্রকল্পের অনুমোদন নেন। যেখানে অকার্যকর, লোকসানি এবং বাংলাদেশের রেল অবকাঠামো ও প্রযুক্তিতে অনুপযোগী ট্রেন ক্রয় করে নিজেদের আর্থিকভাবে লাভবান এবং অন্যদের সুবিধা দেওয়ার জন্য রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার করা হয়। এর মাধ্যমে রাষ্ট্রের ৫৯৮ কোটি ৮৪ লাখ ১৭ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি: ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭: ধারা ৫(২) এর আওতায় অভিযোগ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/১৭সেপ্টেম্বর ২০২৫/মওম

ধামরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য আটক

ধামরাই প্রতিনিধি মাসুদ রানা : ঢাকার ধামরাই থানা পুলিশের বিশেষ অভিযানে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ধামরাই থানার এসআই কাউসার আহমেদ সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী, কুষ্টিয়া ও বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলো:-১. আলামিন পিতা মোঃ মোস্তফা ২, ইমরান, পিতা- রাজ্জাক পাটুয়ারী, জীবন নগর, থানা পাংশা, রাজবাড়ী। ৩্ বিপুল শেখ (৩০), পিতা- মৃত গফুর শেখ, সাং কালুনগর, থানা কালুখালী, রাজবাড়ী।
 ৪,বনী,  (২৫), পিতা- সালাম মন্ডল, সাং শরিশা খালপাড়া, থানা পাংশা, রাজবাড়ী।
অভিযানে চোরচক্রের কাছ থেকে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৭ লক্ষ ৪৬ হাজার ৯৫০ টাকা।
গ্রেপ্তারের পর আসামিদের ঢাকা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে, তবে আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এসআই কাউসার আহমেদের দক্ষ নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে সক্রিয় এই চক্র ধরা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা তদন্তে সহায়ক হবে বলে জানিয়েছে পুলিশ।
আলোকিত প্রতিদিন/এপি  

মাদারীপুরে জনবসতির পাসেই অবৈধ বালু স্তূপ করে চলছে রমরমা ব্যবসা

 নাহিদ তালুকদার: 

মাদারীপুর মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া থেকে হাউসদি যাওয়ার পথে পেয়ারপুর ইউনিয়নের নয়াচর রাস্তার পাশে জনবসতি এলাকায় বালুর স্তূপ করে চলছে রমরমা ব্যবসা। সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের অর্থপ্রতিপত্তি ও প্রভাবশালী ইলিয়াস ব্যাপারী গং এ ব্যবসা চালিয়ে জনদূর্ভোগ তৈরী করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এর ফলে স্থানীয় বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটা থেকে শুরু করে বাড়ি-ঘরে পানি ঢুকে যাওয়ায় অনেক পরিবার গৃহহীণ হওয়ার উপক্রম। এ পরিস্থিতিতে ভুক্তভোগীরা আদালতের দ্বারস্থ হয়েছেন। ​পেয়ারপুর ইউনিয়নের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ইলিয়াস ব্যাপারী জনবসতিপূর্ণ এলাকায় বালু বিক্রি করছেন। এর ফলে প্রধান সড়কগুলো বালুর স্তূপে বেশীরভাগ সময় অবরুদ্ধ থাকে, যা পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি করে। বিশেষ করে বর্ষা মৌসুমে এ সমস্যা আরো প্রকট আকার ধারণ করে। ​ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা মোঃ নুরুল হক জমাদ্দার জানান, বালু ব্যবসাস্থলের জমি নিয়ে আমাদের আদালতে মামলা চলছে, বালু ব্যবসার আড়ালে বেরিকেড, কাদাপানি সহ বিভিন্ন সমস্যা তৈরী করে কৌঁসলে আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য বাড়ির সামনে বালুর স্তূপ করে রেখে রমরমা অবৈধ বালু ব্যবসা চালাচ্ছেন ইলিয়াস ব্যাপারী গং। এ কারণে চলাফেরা করাই কঠিন হয়ে পড়েছে। বালুর স্তূপ করে চলাচলের রাস্তা টুকু বন্ধ্ করে দেয়া হয়েছে। সামান্য বৃষ্টি হলেই বালুর সাথে পানি মিশে কাদা হয়ে যায় এবং পানি সরাসরি আমাদের ঘরে ঢুকে যায়। পানির কারনে আমাদের বাড়ি-ঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। উক্ত এলাকায় আরেকজন বাসিন্দা আঃ ​আজিজ জমাদ্দার বলেন, আমাদের ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না, কারণ রাস্তা পুরোটাই পানি ও বালুতে ভরা থাকে। আমরা একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েছি, তারা এখানে এলে সাময়িকভাবে তা বন্ধ করা হয় এবং চলে গেলে আবার তা চালু করা হয়। তাই বাধ্য হয়ে আমরা আদালতের কাছে আইনি প্রতিকার চেয়েছি। ​ তারা অবিলম্বে এ অবৈধ বালু বিক্রি ও দূর্ভোগ তৈরীকারী ব্যবসা বন্ধ বা অন্যত্র সরিয়ে নিতে আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকার মানুষের দাবি বালুর ব্যাবসা বন্ধ করে তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়া। ​এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব,বলেন তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং আদালতের নির্দেশনা পেলে সে মোতাবেক দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ​স্থানীয়রা এখন তাকিয়ে আছেন আদালতের দিকে। কেননা আদালত তাদের আস্থার ও ন্যায়বিচার পাওয়ার স্থল- যেখানে তাদের আশা, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং তারা এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি পাবে। উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে বালু ব্যবসায়ী ইলিয়াস ব্যাপারী কাছে এ ব্যাপারে জানতে চেয়ে মুঠোফোনে কল করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

আলোকিত প্রতিদিন/১৭সেপ্টেম্বর ২০২৫/মওম

রমজানের আগে নির্বাচন দিয়ে আগের কাজে ফিরে যাব: প্রধান উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই দেশে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। এসময় ড. ইউনূস এসব কথা বলেন।

অধ্যাপক ইউনূস জানান, তার সরকার এরইমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব সংগ্রহ জোরদারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, ‘আমরা এক বিধ্বস্ত ও সম্পূর্ণ ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি।
অর্থনীতির সংকটকালীন পরিস্থিতি স্মরণ করে আইএমএফ প্রধান বলেন, ‘আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল, তখন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন। আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পুনরায় আশ্বস্ত করেন যে আগামী ফেব্রুয়ারি রমজান মাসের আগে নির্ধারিত সময়ে বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও স্পষ্ট করেন, নির্বাচন শেষে তিনি তার পূর্বের কাজে ফিরে যাবেন।

ফোনালাপে আইএমএফ প্রধান বাংলাদেশের ব্যাংকিং খাতের সংস্কার ও অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের এই অমূল্য সময়ে শক্ত অবস্থানে যেতে হলে সাহসী সংস্কার অনিবার্য।’

এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। আলোচনাকালে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/এপি