আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 288

রাজধানীর ধলপুরে বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

অনলাইন ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

১৯ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।দগ্ধদের বিষয়ে জানতে চাইলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.শাওন বিন রহমান বলেন, তুহিনের শরীরের ৪৭ শতাংশ, ইভার শরীরের ১৫ শতাংশ, তাওহীদের ৮ শতাংশ এবং তানভীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিন জনকে ভর্তি রাখা হয়েছে এবং তাওহীদকে অবজারভেশনে রাখা হয়েছে।

তুহিনের শ‍্যালিকা ফারজানা জানান, তুহিন মোতালেব প্লাজায় মোবাইল সার্ভিসিং এর কাজ করতেন। রাত আনুমানিক দেড়টার দিকে এসি বিস্ফোরণে আগুন লেগে যায়। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আলোকিত প্রতিদিন/২ে০সেপ্টেম্বর ২০২৫/মওম

বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা!

আলোকিত প্রতিবেদক, বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই নয় দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন বলে জানা গেছে।

সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ, কাজ বা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা একটি অপরিহার্য নথি। যদিও বেশিরভাগ নাগরিক সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ভিসা বা সংযুক্ত আরব আমিরাতের কাজের ভিসার জন্যই আবেদন করেন তারা।

তবে এবার বেশ কিছু দেশের ওপর বিধিনিষেধ আরোপ করলো আমিরাত। এই বিধিনিষেধের অর্থ হলো- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোর নাগরিকরা শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের ভিসার জন্য আবেদন করতে পারবেন না?

দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা।

কেন এসব দেশের নাগরিকের ওপর ভিসা নিষিদ্ধ করা হয়েছে-

আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ জানায়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, এর সম্ভাব্য কারণগুলো হলো-

  • ১. নিরাপত্তা উদ্বেগ: সন্ত্রাসবাদ বা বেআইনি কার্যকলাপ থেকে আমিরাতের নাগরিকদের সুরক্ষিত রাখা।
  • ২. ভূরাজনৈতিক সম্পর্ক: উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন।
  • ৩. কোভিড-১৯ প্রতিরোধ: সংক্রমণ নিয়ন্ত্রণ ও কঠোর প্রবেশ নীতিমালা প্রয়োগ।

এই নিষেধাজ্ঞা সমসাময়িক বলে মনে করা হচ্ছে এবং আরব আমিরাতের নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়ণের ওপর নির্ভর করে তা পর্যালোচনা করা হবে। তবে যারা বৈধ ভিসা নিয়ে এরই মধ্যে আমিরাতে বসবাস করছেন, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না।

আলোকিত প্রতিদিন/এপি  

জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ পিআর পদ্ধতি চায়না : আমান উল্লাহ আমান

শহিদুল্লাহ সরকার, জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ পিআর পদ্ধতি চায়না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান। শুক্রবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান। বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান এসময় আরও বলেন,পিআর পদ্ধতি দিয়ে কোন নির্বাচন হবে না বর্তমান সরকার যে ব্যবস্থাপনায় নির্বাচন আয়োজন করবে সেটাই হবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে সরকার গঠন করবে বলেও বলেন তিনি। খেলায় নগরচর স্পোটিং ক্লাবকে টাই বেকারে চার পাঁচ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন হারানগর স্পোটিং ক্লাব। মাঠে কয়েক হাজার উৎসুক জনতা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
এসময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি,সাভার উপজেলা  বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি  

দীর্ঘ ৪৫ বছর পর আফিম উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক:
দীর্ঘ ৪৫ বছর পর প্রথমবারের মতো দেশের অভ্যন্তরে আফিম উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে ইরান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশে সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস।

ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসন দপ্তর (এফডিএ) জানিয়েছে, দেশের ওষুধ উৎপাদন খাতে ব্যবহারের জন্য আফিম চাষের অনুমতি দেওয়া হয়েছে। এফডিএ-এর মুখপাত্র মোহাম্মদ হাশেমি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, “মরফিন, কোডেইন, পেথিডিনসহ বেশ কয়েকটি জরুরি ওষুধের প্রধান কাঁচামাল আফিম। যদি আফিমের সরবরাহ না থাকে, তাহলে এই ওষুধগুলো উৎপাদন করা সম্ভব হবে না এবং আমাদের ওষুধ খাত সংকটে পড়বে। তাই সবদিক বিবেচনা করে বৈধভাবে আফিম উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।”

সরকারি সূত্রে জানা গেছে, ইরানের বাৎসরিক আফিমের চাহিদা ৫০০ টন। এক সময় এই আফিমের পুরোটাই আসত প্রতিবেশী দেশ আফগানিস্তান থেকে। ২০২১ সালে কাবুল দখলের পর আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার আফিম চাষ নিষিদ্ধ ঘোষণা করে।

এই নিষেধজ্ঞা অবশ্য পুরোপুরি কার্যকর হয়নি। সরকারি আদেশ উপেক্ষা করে এখনও আফিমের উৎপাদন হচ্ছে আফগানিস্তানে; তবে মাত্রা কমে গেছে। তালেবান সরকার নিষেধাজ্ঞা দেওয়ার আগে আফগানিস্তানে প্রতি বছর ৭৫০ টনেরও বেশি পরিমাণ আফিম উৎপাদিত হতো। এখন তা নেমে এসেছে ২০০ টনে।

বৈধভাবে আফিম আমাদানিও করতে পারছেন না ইরানের আমদানিকারকরা। দেশটিতে ক্ষমতাসীন ইসলামপন্থি সরকারের মুখপাত্র ফাতেমেহ  মোহাজেরানি বলেছেন, “পশ্চিমা বিশ্ব আমাদের ওপর একের পর এক নিষেধজ্ঞা দিয়ে রেখেছে। ফলে আমাদের ওষুধসহ অনেক পণ্য দেশের অভ্যন্তরে উৎপাদন করতে হচ্ছে আমাদের। আফিম আমাদনিতে সমস্যা হওয়ার কারণেই এটি চাষের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ইরানে অবশ্য এক সময় সরকারের অনুমোদনসাপেক্ষে আফিমের চাষ হতো। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর আফিম চাষে নিষেধাজ্ঞা দেয় তৎকালীন সরকার। দেশটির ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দপ্তর ড্রাগ কন্ট্রোল হেডকোয়ার্টার্স (ডিসিএইচকিউ)-এর সাবেক মহাপরিচালক সাঈদ সেফাতিয়ান ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, তিনি দু’দশক আগেই ইরানের সরকারকে আফিম চাষের পরামর্শ দিয়েছিলেন।

ফিন্যান্সিয়াল টাইমসকে সাঈদ সেফাতিয়ান বলেন, “ইরানের মাটি এবং আবহাওয়া আফিম চাষের জন্য বিশেষভাবে উপযোগী। তাই যদি সত্যিই দেশে আফিমের চাষ শুরু হয়, তাহলে নিজেদের চাহিদা মিটিয়ে বৈধভাবে বিদেশেও আফিম রপ্তানি করা সম্ভব হবে।”

ইরানের একটি বড় সমস্যা হলো মাদকাসক্তি। ২০১০ সালে জাতিসংঘ ইরানকে আফিমের সবচেয়ে বড় ভোক্তা বলে ঘোষণা করেছে। দেশটিতে কত সংখ্যক মানুষ মাদকাসক্ত—সে সংক্রান্ত সাম্প্রতিক তথ্য সহজলভ্য নয়; তবে ২০১৫ সালের একটি সরকারি পরিসংখ্যান বলছে— ইরানে অন্তত ৪৪ লাখ মানুষ নিয়মিত বা অনিয়মিতভাবে মাদক ব্যবহার করেন।

মাদকের অবৈধ ব্যবহার ইস্যুতে অবশ্য ইরানের সরকার কঠোর। জাতিসংঘের তথ্য অনুসারে, ২০১৯ সালে অনুমোদনহীনভাবে প্রবেশ করা আফিমের ৯০ শতাংশই জব্দ করতে পেরেছিল পুলিশ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে, অবৈধ মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রায় ৫০০ জনকে ফাঁসিতে ঝুলিয়েছিল ইরান।

সূত্র : ফিন্যান্সিয়াল টাইমস

আলোকিত প্রতিদিন/১৯সেপ্টেম্বর ২০২৫/মওম

টাঙ্গাইলে প্রতীমায় রঙ-তুলির সাজ-সজ্জায় ব্যস্ত শিল্পীরা

সাইফুল ইসলাম সবুজ :
দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবকে ঘিরে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় এক হাজার ২৪৭টি মণ্ডপের প্রতীমা তৈরি শেষে চলছে সাজ-সজ্জার কাজ। অবয়ব তৈরি হয়ে গেছে- এখন চলছে রঙ-তুলির কাজ। শিল্পীদের নিঁপুন হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপ সৌন্দর্য্যমণ্ডিত। একই সঙ্গে দুর্গোৎসবকে পরিপূর্ণ করতে মণ্ডপে মণ্ডপে দিনরাত চলছে ব্যাপক প্রস্তুতি।
পঞ্জিকা অনুযায়ী আগামি ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হবে। আগামি ২৭ সেপ্টেম্বর দেবীর বোধন ও মহাপঞ্চমী এবং ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী এবং ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী অনুষ্ঠিত হবে। ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ বছর দুর্গাদেবী গজে বা হাতির পিঠে চড়ে মর্ত্যে আগমন করবেন। আর দোলা বা পালকিতে চড়ে কৈলাশে ফিরে যাবেন।
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানাগেছে, এবার জেলায় মোট এক হাজার ২৪৭টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাউৎসব। এর মধ্যে মধুপুর উপজেলায় ৫৯টি, ধনবাড়ীতে ৩৫টি, ঘাটাইলে ৭০টি, কালিহাতীতে ১৬৩টি, গোপালপুরে ৫৫টি,
ভূঞাপুরে ৩৭টি, টাঙ্গাইল সদরে ২১৪টি, নাগরপুরে ১২৯টি, দেলদুয়ারে ১২৩টি, মির্জাপুরে ২৫৭টি, বাসাইলে ৭০টি এবং সখীপুর উপজেলায় ৩৫টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
জেলা পূজা উদযাপন ফ্রন্ট সূত্রে জানা যায়, জেলায় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব সম্পন্নের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দুর্গোৎসবে শান্তি-শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনীও মাঠে রয়েছে। একই সঙ্গে পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে পূজা উদযাপন পরিষদের নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়, পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে একের পর এক সভা করছেন জেলা ও স্ব স্ব উপজেলা প্রশাসন। এর পাশাপাশি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে মণ্ডপগুলোর খোঁজ-খবর নিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, জেলা শহরের শ্রী শ্রী কালিবাড়ী, থানাপাড়া, সাবালিয়া, রেস্ট্রিপাড়া, কলেজপাড়া, প্যারাডাইস পাড়ার পূজা মণ্ডপে প্রতীমা তৈরির কাজ প্রায় শেষ। এখন চলছে প্রতীমায় রঙ-তুলির আঁচড়ে সৌন্দর্য্য ফুঁটিয়ে তোলার কাজ। প্রতীমা তৈরি ও সাজ-সজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতীমা তৈরির কারিগর ও শিল্পীরা। দম ফেলার ফুরসত নেই তাদের। ইতোমধ্যে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের ডেকোরেটগুলো ব্যস্ত হয়ে পড়েছেন। প্রতীমা তৈরির শিল্পী ও কারিগরদের সাথে কথা বলে জানা যায়, যথাসময়ে প্রতীমা তৈরির কাজ শেষ হবে। নির্ধারিত সময়ের আগেই দুর্গা দেবীর আরাধনার জন্য মণ্ডপগুলো প্রস্তুত করা হবে।
প্রতীমা তৈরির কারিগররা জানায়, প্রতিবছরই তারা অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতীমা তৈরির কাজের অপেক্ষায় থাকেন। এর মধ্যেই দেবী দুর্গার প্রতীমা তৈরির কাজ প্রায় শেষ। এখন চলছে রঙ-তুলির আঁচড়ে সৌন্দর্য্য ফুঁটিয়ে তোলার কাজ।
তারা আরো জানায়, কারিগররা একেক জনে একাধিক প্রতীমা তৈরি করছেন। ছোট-বড় বিভিন্ন সাইজের প্রতীমা বিক্রি করে তারা লক্ষাধিক টাকা আয় করে থাকেন। লাভ-লোকসান যাই হোক বংশগত পেশার প্রতি সম্মান রেখে তারা আনন্দের সাথে প্রতীমা তৈরি করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতীমা তৈরির সব কাজ শেষ করে কমিটির কাছে বুঝিয়ে দেওয়া হবে জানান তারা।
জেলা পূজা উদযাপন ফ্রণ্টের সভাপতি অমল ব্যানার্জি জানান, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে তাদের সব প্রস্তুতি রয়েছে। আসন্ন দুর্গাপূজা নিয়ে জেলা প্রশাসক ও জেলা পুলিশের সাথে একাধিকবার আলোচনা হয়েছে। প্রশাসনের পাশাপাশি প্রতিটি পূজা মন্ডপে তাদের নিজস্ব সেচ্ছাসেবক কর্মী দায়িত্ব পালন করবে।
তিনি আরো জানান, গত বছরের চেয়ে এ বছর টাঙ্গাইলে পূজা মন্ডপের সংখ্যা বেড়েছে। সরকারে পক্ষ থেকে প্রতিটি মন্ডপের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া টাঙ্গাইল পৌরসভার পক্ষ থেকে এর আওতাধীন ১১০টি মণ্ডপের জন্য পাঁচ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এ উৎসবে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। পূজাকে ঘিরে জেলায় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এবার জেলার পুজা মন্ডপ গুলোতে ৯৫০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। আনসার সদস্যদের পাশাপাশি পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীও দায়িত্ব পালন করবে। এছাড়াও মোবাইল টিম ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জানান, টাঙ্গাইলে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে পূজা উদযাপন ফ্রণ্টের সদস্য ও সনাতন ধর্মের বিভিন্ন পর্যায়ের নেতাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে জেলা পর্যায়ে প্রস্তুতি সভা সভা করা হয়েছে। পূজা উদযাপনের সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ বিভাগ নিরাপত্তার জন্য কাজ করছে। পূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মণ্ডপে আনসার বাহিনী ও গ্রাম পুলিশের পাশাপাশি পুলিশ সহ আইনশৃঙ্খরা বাহিনী কাজ করবে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গত বছরের ন্যায় এবারও উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

আলোকিত প্রতিদিন/১৯সেপ্টেম্বর ২০২৫/মওম

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ নিশাদুল ইসলাম:

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। আর এই পূজা কে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব সমীর চক্রবর্তীর সঞ্চালনায় এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক পলাশ ভট্টাচার্যের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, আলী আজম, আশীষ পাল ও স্বপন দেব। প্রস্তুতি সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করে সবাইকে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে পূজা উদযাপনে সহযোগীতা এবং পূজা উদযাপন করার আহ্বান জানান। এছাড়া সভায় প্রত্যেকটি পূজা মণ্ডপে বিদ্যুৎ, পানি,আলোকসজ্জা, ও যোগাযোগ ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়ার কথা জানান। বক্তারা প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া কথা জানান। তারা বলেন, পূজা যেন নির্ভয়ে, শান্তিপূর্ণভাবে এবং আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়—সেই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। তারা বলেন, এই বাংলাদেশে সর্ব ধর্মের মানুষের রয়েছে সমান ভাবে বেঁচে থাকার অধিকার। ধর্মটা যায় যার রেখে উৎসবটা আমাদের সবার হউক। শান্তি ও সুশৃংখল পরিবেশে পালিত হউক এই শারদীয় দুর্গোৎসব।

আলোকিত প্রতিদিন/১৯সেপ্টেম্বর ২০২৫/মওম

গাছ চোরদের অতর্কিত হামলায় বিট কর্মকর্তা সহ আহত ৫,ডিউটি ঘর ভাঙচুর 

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বনবিটে স্থানীয় প্রভাবশালী গাছ পাচারকারী সিন্ডিকেটের ছত্রছায়ায় গাছ চোরের অতর্কিত হামলায় বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিট কর্মকর্তা সহ ৫ জন আহত হয়েছেন।
১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার কাকারা বনবিবেটর  কারারা পুলের ছড়াস্থ ডিউটি ঘরে এ হামলার ঘটনা ঘটে।
বনকর্মীরা জানান,বৃহস্পতিবার সকালে বিট কর্মকর্তা সাউদ যাহীনের নেতৃত্বে কাকারা রিজার্ভ ফরেস্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ টুকরা আকাশমণি গোল কাঠ জব্দ করে অফিসে ফেরার পথে অফিসের কাছে ডিউটি ঘরে পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা সংঘবদ্ধ চিহ্নিত গাছ চোর চক্র বিট কর্মকর্তা সহ বনকর্মীদের মারধর করে গুরুতর জখম করে। এসময় সংঘবদ্ধ গাছ চোর চক্র বনবিভাগের ডিউটি ঘর ভাঙচুর করে।
কাকারা বনবিট কর্মকর্তা মোঃ সাউদ যাহীন বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অফিসে ফেরার পথে গাছ চোর সিন্ডিকেটের কবলে পড়ে আমি সহ ৫ জন বনকর্মী গুরুতর আহত হয়েছি। বর্তমানে বনকর্মী রবি শংকর দেওয়ানসহ  আহত বনকর্মীরা চকরিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, চকরিয়া থানায় হামলার সাথে জড়িত ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে এজাহার দায়ের করেছি।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা সাদেকুর রহমান বলেন, গাছ চোর চক্রের হামলায় আমাদের বনকর্মীরা আহত হয়েছে। গাছ পাচারকারী এবং সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থায় আছি। কোনমতেই বনজদ্রদ্য ধ্বংস করে তাদের ছাড় দেওয়া হবে না। অলরেডি হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে বন আইনে  মামলা দায়ের করা হয়েছে।  পাশাপাশি চকরিয়া থানায় এজাহারও লিপিবদ্ধ করেছি। সরকারি সম্পদ রক্ষায় আমরা সজাগ ও সতর্ক রয়েছি। সরকারি সম্পদ রক্ষার্থে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  আহত বনকর্মীদের উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আলোকিত প্রতিদিন/১৯সেপ্টেম্বর ২০২৫/মওম

জাতিসংঘে গাজা যুদ্ধ নিয়ে ষষ্ঠবারের মতো ভেটো দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিলো যুক্তরাষ্ট্র। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপস্থাপিত খসড়া প্রস্তাবে গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি এবং ত্রাণ সহায়তা প্রবাহে সব বাধা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

১৫ সদস্যের পরিষদের নির্বাচিত ১০ সদস্য এই প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবে আরও বলা হয়, হামাস ও অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব জিম্মিকে অবিলম্বে, মর্যাদার সঙ্গে ও নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র ভেটো দেয়। গত দুই বছরে ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের এটি ষষ্ঠ ভেটো।

ডেনমার্কের জাতিসংঘ দূত ক্রিস্টিনা মার্কুস লাসেন বলেন, গাজায় এখন দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে, এটি অনুমান নয়, ঘোষণা নয়, নিশ্চিত। একই সঙ্গে ইসরায়েল গাজা সিটিতে সামরিক অভিযান বিস্তৃত করেছে, যা বেসামরিক মানুষের দুর্ভোগ আরও গভীর করেছে। এই মানবিক বিপর্যয়ই আজ আমাদের পদক্ষেপ নিতে বাধ্য করেছে।

যুক্তরাষ্ট্র ঐতিহ্যগতভাবে ইসরায়েলকে জাতিসংঘে কূটনৈতিক সুরক্ষা দিয়ে আসছে। তবে গত সপ্তাহে বিরলভাবে কাতারে হামলার ঘটনায় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে সমর্থন দেয় ও হামলার নিন্দা জানায়। যদিও ওই বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে হওয়া এই হামলার সঙ্গে একমত ছিলেন।

তবে বৃহস্পতিবার ভেটোর মাধ্যমে আবারও ওয়াশিংটন ইসরায়েলকে কূটনৈতিকভাবে রক্ষা করলো। ভোটের আগে মার্কিন কূটনীতিক মরগান ওর্তাগাস বলেন, এই যুদ্ধ শুরু করেছে হামাস এবং তাদের কারণেই তা চলছে। ইসরায়েল যুদ্ধ শেষ করার প্রস্তাব গ্রহণ করেছে, কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করছে। হামাস যদি জিম্মিদের মুক্তি দেয় এবং অস্ত্র নামিয়ে রাখে, যুদ্ধ আজই শেষ হতে পারে।

ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন বলেন, কাতার হামলার ঘটনায় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে ইসরায়েল সন্তুষ্ট ছিল না। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মাত্রা এত বেশি যে ইসরায়েল এটি মেনে নিয়েছে। তিনি জানান, আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণের পর তিনি ওয়াশিংটনে যাবেন এবং ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগামী মঙ্গলবার গাজা ইস্যুতে উচ্চপর্যায়ের বৈঠক করবে। একই সময়ে বিশ্বনেতারা নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দেবেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ইসরায়েলের হিসাবে ১ হাজার ২০০ জন নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক। পাশাপাশি প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় তারা। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের প্রায় সবাই বেসামরিক নাগরিক।

আলোকিত প্রতিদিন/১৯সেপ্টেম্বর ২০২৫/মওম

বাংলাদেশ ও চীন অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে কাজ করবে : প্রধান উপদেষ্টা

আলোকিত ডেস্ক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এবং চীন তাদের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে কাজ করবে, যা উভয় দেশ ও বিশ্বের জনগণের জন্য শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনবে।

গণপ্রজাতন্ত্রী চীনের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে চীনা দূতাবাস আয়োজিত এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন।

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৬তম বার্ষিকী এবং বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে উষ্ণ অভিনন্দন জানিয়ে তিনি বাংলাদেশের প্রতি চীনের দীর্ঘস্থায়ী আস্থা,সহায়তা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, দারিদ্র্য বিমোচন এবং জনগণের সেবার মতো বিভিন্ন ক্ষেত্রে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে অর্জিত উল্লেখযোগ্য সাফল্যের পাশাপাশি গ্লোবাল সাউথ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এর অনুপ্রেরণা ও অবদানের প্রশংসা করেন।

চীনকে বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রতি চীনের দীর্ঘস্থায়ী আস্থা, সহায়তা ও সমর্থনের জন্য তজ্ঞতা প্রকাশ করেন।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অনুষ্ঠানে বলেন, ২০২৫ সাল কেবল গণপ্রজাতন্ত্রী চীনের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং জাতিসংঘের ৮০তম বার্ষিকীও।

তিনি আট দশক আগে বিশ্ব শান্তি রক্ষায় চীনের অপরিসীম ত্যাগের কথা স্মরণ করেন এবং শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে শক্তিশালী রেকর্ডসহ একটি প্রধান শক্তিতে রূপান্তরিত হওয়ার কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, চীনের কমিউনিস্ট পার্টির শক্তিশালী নেতৃত্বে, চীনা জনগণ নিরঙ্কুশ দারিদ্র্য দূরীকরণের অলৌকিক সাফল্য অর্জন করেছে। চীন সর্বদা বিশ্বে শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতির জন্য একটি শক্তি হিসেবে থাকবে।

রাষ্ট্রদূত ইয়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভের ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশের কাছ থেকে তিনি ব্যাপক আন্তর্জাতিক সমর্থন পেয়েছেন, যা বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার একটি নজির।

ঢাকা-বেইজিং সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিনি বলেন, দুই দেশ শ্রদ্ধা, আন্তরিকতা, কৌশলগত স্বায়ত্তশাসন ও সমান সমান সহযোগিতার দ্বারা পরিচালিত সুসম্পর্কের ভিত্তিতে সর্বদা ভালো প্রতিবেশী, আন্তরিক বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকবে।

তিনি আরও বলেন, চীন বাংলাদেশকে তার আধুনিকীকরণের যাত্রায় সহায়তা ও সমর্থন অব্যাহত রাখতে এবং ভবিষ্যতে একটি চীন-বাংলাদেশ সম্প্রদায় গঠনে একটি নতুন অধ্যায় লিখতে প্রস্তুত।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশের উন্নয়ন অবকাঠামো, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবায় চীনের অবদানের প্রশংসা করেন এবং জোর দিয়ে বলেন যে, এই ধরনের সহযোগিতা বাংলাদেশি জনগণের জন্য বাস্তব সুবিধা প্রদান করেছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, দুটি দেশ জনগণের মধ্যে গভীর বন্ধন গড়ে তুলেছে। চীন-বাংলাদেশ সম্পর্ক এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রধান রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতা, বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, চীনা সম্প্রদায়ের সদস্য, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব এবং থিংক ট্যাঙ্ক বিশেষজ্ঞসহ ৬০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/১৯সেপ্টেম্বর ২০২৫/মওম

অমর একুশে বইমেলার সময় পরিবর্তন, শুরু ১৭ ডিসেম্বর

বিশেষ প্রতিবেদক, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর। সাধারণত প্রতি বছরের ভাষার মাস ফেব্রুয়ারিতে এই মেলা অনুষ্ঠিত হয়।

আজ বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর হবে। এই মেলা চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকরা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

আলোকিত প্রতিদিন/এপি