নবীনগরের সবজির দামে আগুন বিপাকে সাধারণ ক্রেতারা
ঘাটাইলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
রাহাত সরকার:
২১ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় ঘাটাইল থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মীর মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান বলেন, পূজা মন্ডবগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি পূজা মন্ডবে পুশিল এবং আনসার সদস্য মোতায়েন থাকবে এছাড়াও প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল টিম থাকবে, তবে যদি কোন মন্ডবে মাদকাসক্ত কাউকে পাওয়া যায় তাকে ছাড় দেওয়া হবে না, আযান এবং নামাজের সময় বাদ্যযন্ত্র না বাজানোর অনুরোধ করেন।
ঘাটাইল থানার ওসি তদন্ত মোঃ সজল খান এর উপস্থাপনায় আরোও বক্তব্য রাখেন সাগরদিগী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম, ধলাপাড়া পুলিশ ফাড়িঁ ইনচার্জ মোঃ মাহফুজ আলম, ঘাটাইল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সাহা,সহ-সভাপতি প্রণতী রায় চৌধুরী, সহ-সভাপতি কার্তিক দত্ত, পূজা উদযাপন ফন্ট ঘাটাইল শাখার আহ্বায়ক গোপাল গুহ রায়,সদস্য সচিব অরুণ জ্যোতি সান্যাল। মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটির সভাপতি বক্তব্যে বলেন, উপজেলায় ৭১ টি পূজা মন্ডবে যাহাতে সুন্দর ও ভালো পরিবেশে সম্পূর্ণ হয় সেজন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে পাশাপাশি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় যেভাবে সহযোগিতা করছেন আশা করি পূজা শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/২১সেপ্টেম্বর ২০২৫/মওম
ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, শত্রুতা বজায় রাখবে নাকি সুসম্পর্ক: শেহবাজ
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারত এবং পাকিস্তান প্রতিবেশী দেশ, সহাবস্থান করতেই হবে। তাই ভারতকে এখন সিদ্ধান্ত নিতে হবে-শত্রুতা বজায় রাখবে নাকি সুসম্পর্ক গড়ে তুলবে।
এছাড়া কাশ্মির সমস্যার সমাধান ছাড়া দুই দেশের সম্পর্ক এগোবে না বলেও জানান তিনি। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি পাকিস্তানের অগ্রগতি, বিশ্ব সংকট এবং সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরেন। ২১ সেপ্টেম্বর রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
প্রথানমন্ত্রী শেহবাজ বলেন, “ভারতের সঙ্গে যে কোনো আলোচনাই হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। পাকিস্তান এবং ভারত চারটি যুদ্ধ করেছে, এতে কোটি কোটি ডলার খরচ হয়েছে। অথচ এই অর্থ ব্যয় করা উচিত ছিল স্কুল, হাসপাতাল, সড়ক নির্মাণে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে।”
শেহবাজ স্পষ্ট করে দেন, কাশ্মির সমস্যার সমাধান ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক এগোতে পারবে না। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বীর মধ্যে সর্বশেষ বড় সামরিক সংঘর্ষ হয় চলতি বছরের মে মাসে। সে সময় পাকিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে ভারতের বিমান হামলার পর পাল্টা অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী।
‘বুনইয়ানুম মারসুস’ (লোহার দেয়াল) নামে ওই অভিযানে পাকিস্তান জানায়, তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ব্যয়বহুল ফরাসি রাফালে ফাইটার জেটও ছিল। এ সংঘাতে উভয় দেশই প্রাণহানি এবং সম্পদের ক্ষতির শিকার হয়। ৮৭ ঘণ্টা স্থায়ী এই সংঘাত শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গড়ায়। মূলত এই সংঘাত পারমাণবিক সংঘাতের আশঙ্কাও জাগিয়েছিল।
শেহবাজ শরিফ বলেন, “কোটি কোটি কাশ্মিরির রক্ত বৃথা যেতে দেব না”। একইসঙ্গে তিনি গাজা প্রসঙ্গে বলেন, যেখানে এখন পর্যন্ত ৬৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, সেটি এই অঞ্চলের সঙ্গে চিরদিনের জন্যই সম্পর্কিত থাকবে, মানুষ চায় বা না চায়।
পাকিস্তানের এই প্রধানমন্ত্রী আবারও জোর দিয়ে বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনায় রাজি, তবে শর্ত হলো সমতার ভিত্তিতে। তার ভাষায়, “ন্যায্যতা ও সম্মান দিয়েই যেকোনো আলোচনার পথ চলা উচিত।”
আলোকিত প্রতিদিন/২১সেপ্টেম্বর ২০২৫/মওম
ধারাবাহিক অভিযানেও প্রতিহত করা যাচ্ছে না দখল
শ্রীলঙ্কাকে হারালেই ফাইনাল খেলে বাংলাদেশ,এমন পরিসংখ্যানে নতুন আশা
ক্রীড়া ডেস্ক:
অনেক ‘যদি কিন্তু’র সমীকরণ মিলিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। কে জানতো! এক জয়ে পাল্টে যাবে সবার বিশ্বাস। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের দুর্দান্ত জয়ে সুপার ফোরের যাত্রা শুরু করেছে লিটন দাসের দল। ফাইনালে খেলার স্বপ্ন দেখছে তারা ।
আসর শুরুর আগে দুবাইয়ের বিমান ধরার আগে ফাইনালে খেলার স্বপ্নের কথা বলেছিলেন ক্রিকেটারদের কেউ কেউ। তবে সে কথা খুব একটা যে পাত্তা পেয়েছেন তেমনটা বলা যায় না। তবে লঙ্কাবধে সুপার ফোর শুরুর পর সমর্থকদেরও কেউ কেউ ফাইনালের আশা দেখছেন।
ফাইনালে খেলার বিশ্বাসের কথা জানান লঙ্কাবধের অন্যতম নায়ক সাইফ হাসানও। এশিয়া কাপের ফাইনালে খেলার বিশ্বাস আছে উল্লেখ করে সাইফ বলেন, ‘এখানে আসার আগে থেকেই আমাদের বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলব। আমরা এক ধাপ এগিয়েছি। এখনও দুটি ম্যাচ বাকি আছে। আমাদের পরবর্তী লক্ষ্য পরের (ভারত) ম্যাচ।’
তবে এশিয়া কাপের এক পরিসংখ্যান বাংলাদেশের আশার পালে হাওয়া দিচ্ছে। বলা যায় ফাইনালে খেলার বাড়তি অনুপ্রেরণা দিতে পারে। এমনিতে বাংলাদেশের বিপক্ষে পরিসংখ্যানে অনেক এগিয়ে লঙ্কানরা। গতকালকের ম্যাচের আগে এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশ মাত্র তিনবার শ্রীলঙ্কাকে হারাতে পেরেছে। তবে এই তিনটি জয়ই বাংলাদেশের জন্য দারুণ অনুপ্রেরণার উৎস। কারণ, ২০১২, ২০১৬ ও ২০১৮ সালের এশিয়া কাপে যতবারই বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে, ততবারই তারা ফাইনাল খেলেছে। ২০১২ সালে লঙ্কানদের হারানোর পর ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এরপর ২০১৬ সালে মাশরাফি বিন মর্তুজার দলও ফাইনালে পৌঁছেছিল। আর সবশেষ ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপেও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ।
শ্রীলঙ্কাকে এবারের আসরে সুপার ফোরে হারাতে পেরেছে বাংলাদেশ। দেখা যাক, শেষটাও আগের তিন আসরের মতো হয় কি না!
আলোকিত প্রতিদিন/২১সেপ্টেম্বর ২০২৫/মওম
ফরিদপুরে মরহুম ওমর আলীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন
টাঙ্গাইলে মরহুম সাংবাদিক এনামুল হক দীনার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়ার তিন যুদ্ধবিমান
আন্তর্জাতিক ডেস্ক:
কোনো অনুমতি ছাড়া এস্তোনিয়ার ভেতর ঢুকেছিল রাশিয়ার তিনটি যুদ্ধবিমান। যেগুলো ১২ মিনিট দেশটির আকাশ সীমায় অবস্থান করে। ১৯ সেপ্টেম্বর শুক্রবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় রাশিয়ার চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছে এস্তোনিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তিনটি রুশ মিগ-৩১ তাদের আকাশসীমায় প্রবেশ করে। বিমানগুলো ফিনল্যান্ড উপসাগর দিয়ে ঢোকে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস শাহনা বলেছেন, “রুশ যুদ্ধবিমান চলতি বছরে চতুর্থবারের মতো এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে আজকের ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। কারণ এইবার তিনটি যুদ্ধবিমান একসাথে আমাদের আকাশসীমায় ঢুকে পড়েছে, যা আগে কখনও ঘটেনি।”
তিনি আরও বলেছেন, “ক্রমবর্ধমান আক্রমণাত্মক মনোভাব এবং সীমা লঙ্ঘন করার প্রবণতার কারণে রাশিয়ার ওপর দ্রুত রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপ বাড়ানো উচিত।”
দুদিন আগে পোল্যান্ডের আকাশসীমায় ঢোকে রাশিয়ার ড্রোন। এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। আবার এস্তোনিয়ায় প্রবেশ করল রুশ বিমানবাহিনীর যুদ্ধবিমান।
রাশিয়ার বিরুদ্ধে নতুন করে আরও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
সূত্র: সিএনএন
আলোকিত প্রতিদিন/ ২০সেপ্টেম্বর ২০২৫/মওম
ঘাটাইলে পূজার নিরাপত্তা পরিদর্শনে ওসি মীর মোশাররফ হোসেন
রাজধানীর ধলপুরে বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ
অনলাইন ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
১৯ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।দগ্ধদের বিষয়ে জানতে চাইলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.শাওন বিন রহমান বলেন, তুহিনের শরীরের ৪৭ শতাংশ, ইভার শরীরের ১৫ শতাংশ, তাওহীদের ৮ শতাংশ এবং তানভীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিন জনকে ভর্তি রাখা হয়েছে এবং তাওহীদকে অবজারভেশনে রাখা হয়েছে।
তুহিনের শ্যালিকা ফারজানা জানান, তুহিন মোতালেব প্লাজায় মোবাইল সার্ভিসিং এর কাজ করতেন। রাত আনুমানিক দেড়টার দিকে এসি বিস্ফোরণে আগুন লেগে যায়। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২ে০সেপ্টেম্বর ২০২৫/মওম

