আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 286

আজ পাকিস্তান-শ্রীলঙ্কার ‘বাঁচামরার’ লড়াই!

স্পোর্টস ডেস্ক: দুই দলের অবস্থা প্রায় একইরকম। এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরপর্বে পাকিস্তান-শ্রীলঙ্কা দুই দলই তাদের প্রথম ম্যাচে হেরে বসেছে । উভয়েরই ব্যাটিং নিয়ে সমস্যা আছে। উভয় দলই বোলিংয়ে গুরুত্বপূর্ণ সময়ে খেই হারাচ্ছে।

কিন্তু এশিয়া কাপে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দুই দলেরই আজ জয়টা ভীষণ প্রয়োজন বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। বলা যায় অনেকটা ডু অর ডাই বা বাঁচামরার ম্যাচ। কেননা টানা দুই ম্যাচ হারলে ফাইনালে খেলার সম্ভাবনা অনেকটাই মলিন হয়ে যাবে। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে হাইভোল্টেজ এই ম্যাচ।

শ্রীলঙ্কা ও পাকিস্তান অনেকদিন হলো টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়নি। সর্বশেষ তারা খেলেছিল ২০২২ সালে। অথচ ২০১০-এর দশকে তারা প্রায় নিয়মিতভাবেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতো।

বর্তমানে শক্তিমত্তায় দুই দলকেই প্রায় একইরকম মনে হচ্ছে। পাকিস্তানের ব্যাটিং ফায়ারপাওয়ারে সমস্যা। শ্রীলঙ্কারও একই সমস্যা। পাকিস্তানের র‍্যাঙ্কিং সপ্তম, শ্রীলঙ্কার অষ্টম। দুই দলই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আজ।

ফলে আবুধাবিতে আজ মরণপণ লড়াই করতে চাইবে দুই দলই। কেননা টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নাই পাকিস্তান-শ্রীলঙ্কা কারোরই।

আলোকিত প্রতিদিন/এপি

বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে জাতিকে মুক্ত করতে হবে: রেজাউদ্দিন স্টালিন

বিশেষ প্রতিনিধি : শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেছেন, বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে জাতিকে মুক্ত করতে হবে। আর এ সংগ্রামে সবচেয়ে অগ্রণী ভুমিকা পালন করতে হবে দেশের লেখক সমাজকে। তিনি বলেন, আমাদের আবহমান সংস্কৃতিকে ধারণ ও লালন করতে না পারলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়ব। আজ সোমবার বিকেলে জাতীয়তাবাদী লেখক ফোরাম নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি কবি শাহীন রেজা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রনো, সহ সভাপতি সাজেদা হেলেন, সহ সভাপতি কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আবীর বাঙালি, সাংগঠনিক সম্পাদক-মোসলেহ উদ্দিন, সম্পাদক মন্ডলীর সদস্য হাসান কামরুল, কুতুবউদ্দিন, আলম বাঙালি, রি হোসাইন, জাবেদ পাটোয়ারী, নাসরীন ইসলাম, হুমায়ুন কবির সিকদার, মুক্তা পারভীন, মাসুদা দেওয়ান, জহিরুল হক বিদ্যুৎ, ইকবাল হোসেন, মীর হেলাল, আনিসুর রহমান সাগর, আবদুল কাদের, শেফালী হোসেন, ইলোরা সোমা, সরদার আব্বাস উদ্দিন, শোভা চৌধুরী প্রমুখ। কবি শাহীন রেজা বলেন, বর্তমান সরকার একজন কবিকে শিল্পকলার ডিজি হিসেবে মনোনীত করে প্রাকারান্তরে কবি সমাজকে মূল্যায়িত করেছেন। এজন্য তারা ধন্যবাদ পেতেই পারেন। জাতীয়তাবাদী লেখক ফোরামের পক্ষ থেকে নবনিযুক্ত মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি

ফেনী চেওরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আতীক রোজেন, ফেনী প্রতিনিধি। ফেনী সদর উপজেলার ৬ নং কালিদহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চেওরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।
২২শে সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ ঘটিকা থেকে চেওরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্দনা রানী সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাসুদা আক্তারের   সঞ্চালনায় এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন – ফেনী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, খালেদা পারভীন।
বিশেষ অতিথি ছিলেন-  ফেনী সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, মোশাররফ হোসেন।
অভিভাবকের হিসেবে বক্তব্য রাখেন – তুলাবরিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষক ও চেওরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটির সদস্য তৌফেক আহমেদ ভূঁইয়া সহ অনেকে।
অভিভাবকরা ধর্মীয় শিক্ষাক নিয়োগ  ও  বিদ্যালয় ভবনটি পুরোনো হওয়ায় এবং বর্তমানে বিদ্যালয়ে  ক্লাসরুম কম থাকায় করনে  একটি নতুন ভবনে দবী জানান।
 প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-  ছাত্র-ছাত্রী ১৫০ হলে বিদ্যালয়ের মাঠে একটি শিশু পার্ক করা হবে এবং নতুন ভবনের জন্য আবেদন জমা দিতে প্রধান শিক্ষককে বলেছেন। আর বর্তমানে প্রাইমারি স্কুলে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে বলে ও জানান তিনি। এতে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র- ছাত্রী সহ সকল অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

বীর মুক্তিযোদ্ধাকে নানা সাজিয়ে মিথ্যা তথ্য দিয়ে পুলিশে চাকরি

আলোকিত ডেস্ক, নেত্রকোনার মোহনগঞ্জে মনজুরুল হক নামে একজন বীর মুক্তিযোদ্ধাকে নানা সাজিয়ে ভুয়া তথ্যে পুলিশে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে সম্রাট হাসান তুহিন নামে এক যুবকের বিরুদ্ধে

 বর্তমানে তিনি রাঙামাটি জেলার কাউখালী থানায় কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার শেখেরগাঁও গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। বীর মুক্তিযোদ্ধা মো. মনজুরুল হক জেলার মোহনগঞ্জ উপজেলার শেখুপুর গ্রামের বাসিন্দা তিনি।

এ ঘটনায় তুহিনের স্ত্রী হোসনা বেগম গত ১৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন।

হোসনা বেগম নেত্রকোনা জেলার বারহাট্টা হিলোচিয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১২ সালে হোসনা বেগমের সঙ্গে তুহিনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের দুই বছর পর ২০১৪ সালে তুহিন পুলিশের কনস্টবেল পদে চাকরিতে যোগদান করেন। চাকরিতে যোগদানের সময় তিনি মোহনগঞ্জ উপজেলার শেখুপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মনজুরুল হককে (মুক্তিযোদ্ধা সনদ নং- ম ৬২১৮৬) নানা সাজিয়ে মিথ্যা তথ্যে সুনামগঞ্জ নোটারি পাবলিকে হলফনামা তৈরি করেন।

এতে তুহিন নিজেকে মনজুরুল হকের মেয়ের পুত্র হিসেবে দাবি করেন। পরে সেই হলফনামা দিয়ে মুক্তিযোদ্ধার কোটা সুবিধা গ্রহণ করে পুলিশে চাকরি নেন তুহিন। তিনি দীর্ঘদিন নেত্রকোনা জেলার মদন থানায় কর্মরত ছিলেন। মুক্তিযোদ্ধা কোটায় চাকরির সুবাদে তিনি বিগত আওয়ামী লীগের শাসনামলে বেপরোয়া জীবন-যাপন করতেন। এমনকি ছুটি না নিয়েও তিনি মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত থাকতেন। বর্তমানে তিনি রাঙামাটি জেলার কাউখালী থানায় কর্মরত আছেন।

হলফনামাসহ এ সংক্রান্ত সব কাগজপত্র ও তুহিনের ছবি বীর মুক্তিযোদ্ধা মো. মনজুরুল হককে দেখানো হলে তিনি বলেন, তুহিন নামে আমার কোনো নাতি নেই। এমনকি হলফনামায় থাকা স্বাক্ষরটিও আমার নয়, কেউ হয়তো প্রতারণা করেছে। যে এই প্রতারণা করেছে তার শাস্তি দাবি করেন তিনি।

নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত তুহিন জেলার মদন থানায় কর্মরত থাকাকালীন ২০২৩ সালের ৫ জুলাই থেকে ১৫৬ দিন কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন। অভিযোগকারী হোসনা বেগম জানান, তুহিন প্রতারণা করে বীর মুক্তিযোদ্ধা মো. মঞ্জরুল হকের মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে নিজেকে নাতি পরিচয় দিয়ে কোটায় পুলিশে চাকরি গ্রহণ করেন।

অভিযোগ মিথ্যা দাবি করে তুহিন বলেন, স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার কারণে এমন অভিযোগ করেছে। মনজুরুল হক আমার নানা এটাই সত্যি। তার সনদেই পুলিশে চাকরি নিয়েছি। অফিসিয়ালি নিয়মিত আমাদের ভেরিফিকেশন হয়। মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করে থাকলে এতদিনে চাকরি থাকার কথা নয়।

তিনি বলেন, চেক জালিয়াতি সংক্রান্ত একটা মামলায় আমার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছিল। একজন প্রতারণা করে সেই মামলাটা করেছিল। অভিযোগ থাকতেই পারে, প্রমাণিত না হওয়া পর্যন্ত কেউ দোষী নয়।

আলোকিত প্রতিদিন/এপি

সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলা সেই ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার

আলোকিত প্রতিবেদক, পঞ্চগড়ের বোদা উপজেলায় মহালয়ার সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ‘সন্ত্রাসী’ বলায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে তাকে।

ঘটনাটি ঘটে রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীর তীরে।

নৌকাডুবির তিন বছর পূর্তি ও মহালয়া উপলক্ষ্যে করতোয়া নদীর ঘাটে সংবাদ সংগ্রহে যান ৬–৭ জন সাংবাদিক। সেই সময় দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমান সাংবাদিকদের নৌকায় মোটরসাইকেল নিয়ে নদী পার হতে বাঁধা দেন। অথচ একই সময়ে অন্য যাত্রীরা মোটরসাইকেলসহ নৌকায় পার হচ্ছিলেন, এমনকি ইউএনও নিজেও মোটরসাইকেল নিয়ে নৌকায় ওঠেন।

সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন তুললে ম্যাজিস্ট্রেট ক্ষুব্ধ হয়ে তিনি বলেন— “আপনি আল জাজিরা, বিবিসি বাংলা বা যেই সাংবাদিকই হন না কেন, আমার কিছু যায় আসে না। যেতে পারবেন না।”

এরপর আরও উত্তেজিত হয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন— “আপনারা সন্ত্রাসী।”

শতাধিক মানুষের সামনে সাংবাদিকদের এভাবে অপমান করার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। উপস্থিত সাংবাদিকরা ঘটনার ভিডিও ধারণ করেন।

ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নূর হাসান বলেন, “ঘাটে একেবারেই ফাঁকা ছিল, অন্যরা মোটরসাইকেলসহ পার হচ্ছিলেন। অথচ আমাদের বাধা দেওয়া হয়েছে। এটি অযৌক্তিক ও অপমানজনক।”

বাংলাভিশন টেলিভিশনের সাংবাদিক মোশারফ হোসেন বলেন, “তিনি আমাদের সাংবাদিক পরিচয় শোনার পর আরও রেগে গিয়ে অপমানজনক ভাষা ব্যবহার করেন। সাংবাদিকদের সন্ত্রাসী বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

ঘটনার সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম উপস্থিত হলে সাংবাদিকরা তাকে বিষয়টি জানান। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী সাংবাদিকদের জানান, ঘটনাটিকে অমানবিক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবে দেখা হয়েছে। তাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমানকে মহালয়ার সার্বিক কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

আনোয়ারায় ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করলেন ইউএনও তাহমিনা আক্তার

মুহাম্মদ এনামুল হক, আনোয়ারা। ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল- মাদ্রাসা ও কারিগরি পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধন করেছেন আনোয়ারা উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুইদিন ব্যাপী ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। এ বছর আনোয়ারা উপজেলায় জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ৩৪ টি স্কুল ও মাদ্রাসার ফুটবল (ছাত্র-ছাত্রী), হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী), কাবাডি (ছাত্র-ছাত্রী), দাবা (ছাত্র-ছাত্রী) ও সাতার সহ ৯ ইভেন্টে ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, পশিমচাল ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাসেম, বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল খালেক শওকী, ক্রীড়া শিক্ষক সাংবাদিক মোহাম্মদ এনামুল হক, ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম, আসমত আলী, সমীর দাশ, নেজাম উদ্দিন, হুসেইন ফারুক, আজগর আলী, টিসু কুমার শীল, শান্তনু দাশ, জগন্নাথ দাশ, রাকিব, রুম্পা দাশ সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের একটি টীম সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন।

আলোকিত প্রতিদিন/এপি

ধামরাইয়ে পিকআপ ভ্যান দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

ঢাকা জেলা প্রতিনিধি: মানুন আহমেদ জয়। ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান দুর্ঘটনায় দুইজন নি হ ত হয়েছেন। সোমবার সকালে ধামরাইয়ের পাড়াগ্রাম টু ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে ধামরাইয়ের দিকে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে ভ্যানটি পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নি হ ত হন।

নি হ তরা হলেন—
দেপাশাই কারাবিল এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মোঃ মনির হোসেন (৩৫)
চাপিল এলাকার সৈকত
হোসেনের ছেলে মোঃ মনির হোসেন (২৫)
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালায় এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লা শ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, এ সড়কে গতিরোধক না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের প্রতি তারা আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে ধামরাই থানার ডিউটি অফিসার বলেন, “দুর্ঘটনায় নিহতদের লা শ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।”

আলোকিত প্রতিদিন/এপি  

মানিকগঞ্জে বিএনপি নেতা মোতালেব হোসেনের শোডাউন ৩১ দফার প্রচারণা

মো: মহিদ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জে শোডাউন করেছেন বিএনপি নেতা মোতালেব হোসেন। শুক্রবার বিকেল চারটায় তিনি পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেন।শোভাযাত্রাটি শহরের বিজয় মাঠ থেকে শুরু হয়ে মিতরা বাজার, আটিগ্রাম হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ শেষে রফিক সড়কের তার নিজ বাসভবন মোতালেব প্লাজায় গিয়ে শেষ হয়। এ সময় তিনি ও তার সহযোগীরা কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বাজার-ঘাটে বিতরণ করেন। শোভাযাত্রায় অংশ নেন জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও শহীদ কাবুল স্মৃতি সংসদের সভাপতি সাইফুর হেমল লিংকন, জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঘটু, মো. ফরিদ হোসেন, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক সোহরাব হোসেন, সাবেক ক্রীড়া সম্পাদক বিপ্লব আশিক, যুবদল নেতা আনিছুর রহমান, টুটুল মিয়া, মানিকগঞ্জ সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, গড়পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, আটিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ মল্লিক কল্যাণ পরিষদের সভাপতি শরীফ নিরু, বিএনপি নেতা হাবিব, বিপ্লব, অলিদ খান, রোকন, কামাল, আনন্দ, জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক ময়নাল হোসেন ও সদস্য সচিব সেলিম মিয়া প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেলের বহর নিয়ে নেতাকর্মীরা শোভাযাত্রায় যোগ দেন। পুরো শোভাযাত্রা জুড়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মোতালেব হোসেনের পক্ষে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। শোভাযাত্রা শেষে মোতালেব হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উল্লেখ্য, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদের টানা তিনবার নির্বাচিত ভিপি মোতালেব হোসেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। এছাড়াও তিনি জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি।
আলোকিত প্রতিদিন/২১সেপ্টেম্বর ২০২৫/মওম

রূপগঞ্জে মহানবীকে নিয়ে ফেইসবুকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

রিপন পাল:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও আয়েশা (রাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে গত ২০সেপ্টেম্বর শনিবার রাতে প্রীতম দাস(২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। প্রীতম দাস ওই এলাকার স্বপন দাসের ছেলে। সে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিইসি বিভাগে অধ্যয়নরত।
পুলিশ জানায়, গত২০সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) ও হযরত আয়েশা(রাঃ)কে জড়িয়ে একটি কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে পড়ে। প্রিতম দাসের ফেসবুক আইডিতে এমন মন্তব্যে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ)কে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্যের কথা স্বীকার করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই তাপস কুন্ড বাদী হয়ে প্রিতম দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে এমন মন্তব্যে প্রিতম দাসকে গ্রেফতার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২১সেপ্টেম্বর ২০২৫/মওম

নবীনগরের সবজির দামে আগুন বিপাকে সাধারণ ক্রেতারা

মো: আনোয়ার হোসেন:
 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাজারে বর্তমানে নিত্য প্রয়োজনীয় সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে সরাসরি প্রভাবিত করছে। বাজার ঘুরে দেখা যায়- প্রায় সব ধরনের সবজির দামই চড়া। এমন আকস্মিক মূল্য বৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যেখানে বিক্রেতারা এর কারণ হিসেবে সংঘবদ্ধ অতি মুনাফা লোভী ব্যবসায়ীদের দায়ী করছেন।  নবীনগর সদর বাজারের বর্তমান বাজারদর অনুযায়ী বিভিন্ন সবজির দাম সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। বর্তমানে শিম (সবুজ রঙের) প্রতি কেজি ২২০/২৩০ টাকা, পটল প্রতি কেজি ৮০/৮৫ টাকা, বেগুন ৮০ টাকা, মুলা ৬০/৬৫ টাকা, উস্তে প্রতি কেজি ৯০/১০০ টাকা, টমেটো প্রতি কেজি ১১০-১২০ টাকা, শসা প্রতি কেজি  ৫০-৬০, বরবটি প্রতি কেজি ৬৫-৭০ টাকায় এবং কাকরোল প্রতি কেজি ৮০/৯০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া লাউ প্রতি পিস ৬৫/৮০ টাকা এবং পেঁপে প্রতি কেজি ৩০/৪০ টাকা, কচুর মুখি ৪০ টাকা, আলু প্রতি কেজি ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির এই দাম বৃদ্ধি হঠাৎ হওয়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার গুলো দৈনন্দিন বাজার করতে হিমশিম খাচ্ছে। বিক্রেতারা সবজির মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি করছে কাঁচামরিচ, যার প্রতি কেজির দাম ২০০/২২০ টাকা এবং সিম প্রতি কেজি  ২২০-২৩০ টাকায় বিক্রি হচ্ছে  । এই আকাশছোঁয়া দামের কারণ জানতে চাইলে কয়েক জন বিক্রেতা জানান- বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে মরিচের গাছ নষ্ট হয়ে যায় ফলে উৎপাদন কমে যায়। এ ছাড়া এ সময় সিমের উৎপাদন কম হওয়ায় বাজারে চাহিদার তুলনায় যোগান কম, তাই দাম বেশি। বর্তমানে কিছু কাঁচামরিচ ভারত থেকেও আমদানি করা হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা । সবজির এমন ঊর্ধ্বগতিতে ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। নবীনগর সদর বাজারে আসা ক্রেতা আলম মিয়া জানান- আমরা সাধারণ মানুষ, আমাদের আয়  সীমিত, এত দাম দাম দিয়ে বাজার করা অসম্ভব। হঠাৎ করে সবজির দাম এত বেড়ে যাওয়ায় আমাদের বাজেট ভেঙে পড়েছে। তবে স্বস্তির বিষয় হলো- আলুর দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালে রয়েছে।  যা প্রতি কেজি ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এই কারণে ক্রেতারা কিছুটা হলেও সন্তুষ্ট প্রকাশ করেছেন।  কেন সবজির দাম এত বেশি জানতে চাইলে খুচরা বিক্রেতা কামাল মিয়া বলেন পাইকারি বাজারেই দাম বেশি। বিক্রেতা মোস্তফা মিয়া  বলেন- আমরা পাইকারি বাজার থেকে বেশি দামে কিনলে, খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে বাধ্য হয়। আমাদের তেমন লাভ থাকে না। তাদের মতে- এই দাম বৃদ্ধির মূল চাবিকাঠি পাইকারি বাজারের উপর নির্ভর করে। বিশেষজ্ঞদের মতে- সরবরাহ চেইন ব্যবস্থাপনার ত্রুটি এবং প্রাকৃতিক দুর্যোগের (অতি বৃষ্টি-র)  কারণে উৎপাদন হ্রাসের ফলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দাম নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন বাজার বিশ্লেষকরা।
আলোকিত প্রতিদিন/২১সেপ্টেম্বর ২০২৫/মওম