আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 282

ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন এর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

মোঃ আতীক রোজেন জেলা প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন এর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
 বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শহরের সূচনা টাওয়ারে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন এর ফেনী জেলার আহ্বায়ক, মোঃ বেলাল ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব, রফিক আলীর সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যুগ্ম-আহ্বায়ক  মাইনুল কবির ও ফরিদ আহম্মদ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন এর ফেনী জেলা কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নবাগত ফেনী জেলা কমিটিকে ফুল দিয়ে বরণ করে ও কেক কেটে  পল্লী চিকিৎসক এসোসিয়েশন এর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।
আলোকিত প্রতিদিন/এপি

অঘোষিত সেমিফাইনালে, বাংলাদেশকে কখনো হা*রাতে পারেনি পাকিস্তান!

ক্রীড়া ডেস্ক, এশিয়া কাপে অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বরাবরই এগিয়ে। এর আগে দুইবার এই মঞ্চে মুখোমুখি হয়ে দু’বারই জয়ের হাসি ফুটিয়েছে টাইগাররা। চলতি আসরেও সেই একই দৃশ্যপট—অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান।

এশিয়া কাপের শিরোপা এখনো ওঠেনি বাংলাদেশের হাতে। তবে এশিয়ার সেরা এই প্রতিযোগিতায় তিনবার ফাইনালে খেলেছে লাল-সবুজের দল। ২০১২ ও ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে ফাইনালে উঠেছিল তারা। প্রতিবারই দুর্ভাগ্যবশত রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে।

প্রথমবার ফাইনালের স্বাদ আসে ২০১২ সালে। সেবার ওয়ানডে ফরম্যাটে ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ ছিল পাকিস্তান। টানটান উত্তেজনায় ভরা সেই ম্যাচে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে যায় মাত্র ২ রানে।

২০১২ সালের ফাইনাল হারের পর আবারও ফাইনালের দেখা পায় ২০১৬ সালে। তার আগে রূপ নেয় অঘোষিত সেমিফাইনালের, প্রতিপক্ষ সেই পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৯ রানে পাকিস্তানকে আটকে ফেলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শেষ মুহূর্তে টানটান উত্তেজনায় পাঁচ বল হাতে রেখে জয় পায় মাশরাফি বিন মর্তুজার দল।

মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ইনিংস থেমে যায় ২০২ রানে। এই জয়ে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয় ভারতের বিপক্ষে। ফাইনালে আবারও হেরে বসে ভারতের বিপক্ষে, হয়নি স্বপ্ন ছোঁয়া লাল-সবুজের দলের। ২০১৮- এর পর আর এশিয়া কাপের ফাইনালে খেলা হয়নি বাংলাদেশের, লম্বা সময় বিরতির পর আজ আবারও ফাইনালে যাওয়ার সুযোগ টাইগারদের সামনে! সুপার ফোরে ভারতের সাথে হেরে টাইগারদের জন্য সুপার ফোরের শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত সেমিফাইনাল, প্রতিপক্ষ সেই পাকিস্তান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল। ইতিহাস বলে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তান কখনোই হারাতে পারেনি বাংলাদেশকে।

আজও সেই ধারা অব্যাহত রাখতে চায় টাইগাররা। ভারতের বিপক্ষে ম্যাচ হেরে ভারপ্রাপ্ত অধিনায়কের কণ্ঠেও শোনা গেছে আশার বাণী, আমরা জিতছে এসেছি, আমরা ফাইনাল খেলতে এসেছি, অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে আমরাই ফাইনালে যাব।

আলোকিত প্রতিদিন/এপি

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের সাথে মত বিনিময় 

সাইফুল ইসলাম সবুজ :
হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের নিরালা মোড় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ মত বিনিময় শুভ অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দাস নুপুর, মনিন্দ্র মোহন ঘোষ, জেলা ছাত্রদলের আহ্বায়ক জয়পুর শুভ, যুবদল নেতা জাহিদ হোসেন মালা প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পূজাকে কেন্দ্র করে যাতে কোন বিশৃঙ্খলা না হয়, সেই দিকে সজাগ থাকতে হবে। যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যাতে করে হিন্দু ভাইয়েরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রনেতা শফিকুর রহমান খান শফিক। এছাড়া যুবদল নেতা আব্দুল্লাহিল কাফি শাহেদ, জেলা স্বেচ্ছাসেব দলের সদস্য সচিব সালে মোঃ সাফি ইথেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, পৌরসভার সাবেক কাউন্সিলর মমিনুল হক নিক্সন, শহর যুবদলের আহবায়ক রাশেদ খান সোহাগ, সদস্য সচিব মীর মাজেদুর রহমান সজীব, ছাত্রদল নেতা মিয়া মোহাম্মদ আজাদ’সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/২৫সেপ্টেম্বর ২০২৫/মওম

গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫৮২ পূজামণ্ডপে কঠোর নিরাপত্তায় র‌্যাব

রানা ইস্কান্দার রহমান:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে গাইবান্ধা জেলার ৫৮২টি পূজামণ্ডপকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) গাইবান্ধা। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, যা শেষ হবে ২ অক্টোবর বিজয়া দশমীতে। উৎসব চলাকালীন প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে র‌্যাব।
‎২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় গাইবান্ধা কালীবাড়ি পাড়া কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-১৩ এর কর্মকর্তারা। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
‎‎র‌্যাব জানায়, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। জেলায় ইতোমধ্যেই গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করা হবে।
‎বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম চলবে।দুষ্কৃতিকারীদের যেকোনো হামলা, ভাঙচুর, চুরি বা ডাকাতি প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করবে। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি সার্বজনীন মিলনমেলা। বাঙালির সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক এই মহোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‌্যাব সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।
আলোকিত প্রতিদিন/২৫সেপ্টেম্বর ২০২৫/মওম

নবীনগরে শিক্ষার্থী জুঁই হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁই হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে কলেজের সামনের সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের হাতে ছিলো জুঁই হত্যার বিচারের দাবিতে লেখা বিভিন্ন প্লে-কার্ড।
কলেজের শিক্ষার্থী ফাহাদ, মুক্তা আক্তার, মরিয়ম আক্তার সহ অসংখ্য শিক্ষার্থী প্রতিবাদ সমাবেশে বলেন, “একজন তরুণীকে এভাবে নৃশংসভাবে হত্যা করা মেনে নেওয়া যায় না। জুঁই আমাদের গর্ব ছিল, তার স্বপ্ন ছিল উচ্চশিক্ষা অর্জনের। সেই স্বপ্ন মাঝপথে থেমে গেল। হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।” তারা আরো বলেন, “আজ আমরা শিক্ষার্থীরা ন্যায়বিচারের জন্য রাস্তায় নেমেছি। যদি হত্যাকারীদের গ্রেফতার না করা হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, জুই ছিল শান্ত স্বভাবের মেয়ে, তার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, কিন্তু যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে,  সঠিক তদন্তের মাধ্যমে আমরা তার সর্বোচ্চ বিচার চাই।
নিহত ফারজানা আক্তার জুঁইয়ের পিতা আবু হাসনাত রানা জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তিনি তার মেয়ের লাশ উদ্ধার করার পর অজ্ঞাত আসামি দিয়ে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি প্রশাসনের কাছে জুঁই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার ভোরে লাউর গ্রামের নিজ ঘর থেকে নিখোঁজ হন ফারজানা আক্তার জুঁই নামে ওই কলেজ ছাত্রী। সে ওই গ্রামের আবুল হাসনাত রানার মেয়ে। নিখোঁজ হওয়ার পর থেকে এলাকায় অনেক খুঁজাখুজি করলেও তার কোন সন্ধান মিলেনি। ঘটনার দুই দিন পর শনিবার বাড়ির পাশের পুকুরে স্থানীয় এক ব্যক্তি কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে একটি ভাসমান লাশ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি সকলের নজরে এলে শতশত মানুষ সেখানে জড়ো হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করার পর নিশ্চিত হওয়া যায় এটি নিখোঁজ ফারজানা আক্তার জুঁইয়ের লাশ।
আলোকিত প্রতিদিন/২৫সেপ্টেম্বর ২০২৫/মওম

দাম্পত্য কলহের জেরে বিবাহবিচ্ছেদের আগে স্বামীর কান কামড়ে ছিঁড়ে নিলেন স্ত্রী

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে। ২৪ সেপ্টেম্বর বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তর প্রদেশের কানপুরে ভয়াবহ দাম্পত্য কলহে এক নারী তার স্বামীর ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেছেন। সোমবার রাতে ঘরে ঝগড়ার একপর্যায়ে এ ঘটনা ঘটে।

আহত স্বামীর নাম অমিত সোনকার। তিনি জানান, তার স্ত্রী সারিকা প্রথমে তাকে মারধর করেন, এরপর দাঁত দিয়ে কান কামড়ে ছিঁড়ে ফেলেন।

তিনি আরও বলেন, “সে আমার সঙ্গে থাকতে চায় না। টাকার পাশাপাশি আলাদা বাড়ি চাচ্ছে। কিন্তু আমরা তো গরিব মানুষ, বাজারে সবজি বিক্রি করে সংসার চালাই। এত টাকা কোথায় পাব?”

অমিত দাবি করেন, তিনি সোফায় ঘুমিয়ে ছিলেন, তখন স্ত্রী ঝগড়া শুরু করেন এবং তাকে আক্রমণ করেন। তার ভাষায়, “আমি আত্মরক্ষার জন্য ঠেলে সরিয়ে দিলে সে আমাকে মারধর করে। পরে বিছানায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ আমার কান কামড়ে ফেলে।” অমিত আরও বলেন, তাকে ধারালো অস্ত্র দিয়েও আক্রমণ করা হয়েছে।

আট বছর আগে প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয়েছিল। কিন্তু বর্তমানে সম্পর্ক ভেঙে গেছে এবং আদালতে তাদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। অমিত সোনকার কান ব্যান্ডেজ করা অবস্থায় থানায় অভিযোগ করেছেন এবং জানিয়েছেন, তিনি আর স্ত্রীর সঙ্গে থাকতে চান না। অপরদিকে, স্ত্রী সারিকাও স্বামীর কাছ থেকে নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করে পাল্টা অভিযোগ করেছেন।

পুলিশ জানিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে আগে থেকেই বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। সেই জটিলতা থেকেই এই ঘটনা ঘটেছে। উভয়ের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে, তদন্ত চলছে।

আলোকিত প্রতিদিন/২৫সেপ্টেম্বর ২০২৫/মওম

 

 

 

প্রধান উপদেষ্টার সঙ্গে কসোভোর প্রেসিডেন্ট ভিওসা ওসমানির বৈঠক

আলোকিত ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস কসোভোর প্রেসিডেন্ট ভিওসা ওসমানির সঙ্গে বৈঠক করেছেন।

২৪ সেপ্টেম্বর বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাইডলাইনে এ বৈঠক হয়।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

এদিকে, একইদিন প্রধান উপদেষ্টা নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন। উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার আগে তিনি উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাচেলেট এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গত রবিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।

আলোকিত প্রতিদিন/২৫সেপ্টেম্বর ২০২৫/মওম

নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আলোকিত ডেস্ক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

বৈঠকে তিনি আরো বলেন, বাংলাদেশে আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারগুলোর লক্ষ্য।

বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের বরাতে এ তথ্য জানান।

তিনি জানিয়েছেন, বৈঠকে দুই নেতা নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ, পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো নিয়েই আলোচনা।

দিনের শুরুতে তিনি যুক্তরাষ্ট্রের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এর পাশাপাশি প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গেও বৈঠক করেন তিনি।

 

প্রধান উপদেষ্টা এছাড়াও জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে কোসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সঙ্গে বৈঠক করেন।

আলোকিত প্রতিদিন/এপি

ভালো বেতন পেলে সাংবাদিকদের দালালি কমে যাবে: তথ্য উপদেষ্টা!

আলোকিত ডেস্ক, ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

তিনি বলেছেন, বেতন না বাড়ালে সাংবাদিকরা বিপথগামী হবেন এখন থেকে। ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে বলে তিনি জানান।

বুধবার বিকালে তথ্য ভবনে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া এবং সংবাদপত্র ওয়েজবোর্ড গঠন বিষয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় মালিকপক্ষের অনিহা বা সদিচ্ছা না থাকায় নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সাংবাদিকেরা অনেকদিন ধরেই মজুরি বোর্ড চাচ্ছেন। এক্ষেত্রে মালিকপক্ষকে রাজি হতে হবে। তাদেরও কথা বলার জায়গা রয়েছে। এ সময় সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে পরিকল্পনা, প্রস্তাবনা ও পক্ষে-বিপক্ষে যুক্তি খন্ডনের জন্য ১০ দিনের সময় বেধে দেন তিনি।

সাংবাদিকদের বেতন-ভাতা নির্ধারণসহ ওয়েজ বোর্ডের বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

মাহফুজ আলম আরো বলেন, সাংবাদিকরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে কাজ করলেও তাদের বেতন তথ্য মন্ত্রণালয় নির্ধারণ করছে। এটি ঠিক নয়। ওয়েজ বোর্ডের বিষয়টি আমরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে দিতে চাই তথ্য উপদেষ্টা।

আলোকিত প্রতিদিন/এপি

নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন -লে.কর্ণেল এ এস এম কামরুজ্জামান

শহীদুল ইসলাম রুবেল:
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য সীমান্ত এলাকার ৮ কিলোমিটার সহ প্রতিটি পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সার্বিক পরিস্থিতি সুষ্ঠ রাখতে নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা ২ প্লাটুন সহ সারা জেলায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে দশভুজা পূজামন্ডপ পরিদর্শন কালে জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের কাছে প্রেস ব্রিফিং কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, দূর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উপলক্ষে বরাবরই বিজিবি গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে আসছে। নেত্রকোনার সীমান্ত এলাকার ৮ কিলোমিটারে ভেতরে প্রতিটি মন্ডপে সার্বিক নিরাপত্তায় ২ প্লাটুন সহ সারা জেলায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির সহকারি পরিচালক ক্যাপ্টেন আব্দুল আওয়াল, ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার খাইরুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সদস্য সুবল চন্দ্র দে সহ পুজা কমিটির নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/২৪সেপ্টেম্বর ২০২৫/মওম