আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 281

৪১ বছরের ইতিহাসে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল

স্পোর্টস ডেস্ক, এশিয়া কাপে ফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল ভারতের। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এশিয়া কাপের ইতিহাসে এই প্রথম ফাইনালে দেখা হচ্ছে বৈরি সম্পর্ক থাকা এই দুই দেশের।

আরব আমিরাতেই ১৯৮৪ সালে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল মহাদেশীয় টুর্নামেন্টটি। সেবার খেলেছিল – পাকিস্তান, ভারত ও শ্রীলংকা। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া সেই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে সবার ওপরে থেকে শিরোপা জিতেছিল ভারত।

এশিয়া কাপে প্রথম ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তান ও শ্রীলংকার মধ্যে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সেই ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরে স্বাগতিকরা।

২০০০ সালে এশিয়া কাপ অনুষ্ঠিত হয় বাংলাদেশে। সেবারের ফাইনালে শ্রীলংকাকে ৩৯ রানে হারিয়ে শিরোপা খরা কাটায় পাকিস্তান। ১৯৮৪ সালের পর থেকে পাঁচবার ফাইনাল খেলে পাকিস্তান। এর মধ্যে ২০০০ সাল ছাড়াও ২০১২ সালে চ্যাম্পিয়ন হয় দলটি। হারে বাকি তিনটি ফাইনালে। সবশেষ ২০২২ সালে হারে শ্রীলংকার বিপক্ষে।

অন্যদিকে, টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি, ১১ বার ফাইনাল খেলে ভারত। এর মধ্যে আটবারই চ্যাম্পিয়ন হয় মেন ইন ব্লুরা। অর্থাৎ, দুই দল যৌথভাবে ১৬ বার ফাইনাল খেললেও মুখোমুখি দেখা হচ্ছে এই প্রথম।

আলোকিত প্রতিদিন/এপি

ধনী হতে চাইলে ৫টি অভ্যাস থাকা জরুরি

লাইফস্টাইল ডেস্ক:

ধনী হওয়া একদিনের বিষয় নয়। এটি কোনো রাতারাতি সাফল্যের ওপরও নির্ভর করে না। কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক ভাবে কাজ করে গেলেই একজন সমৃদ্ধশালী মানুষ হওয়া সম্ভব। অনেকেই আছেন, যারা সম্পদ পেয়েও ধরে রাখতে পারেন না। কারণ তাদের আসলে সেসব অভ্যাস থাকে না, যেগুলো ধনী মানুষের থাকে। অর্থাৎ, কিছু অভ্যাসই আপনাকে ধনী হতে ও সম্পদ স্থিতিশীল রাখতে সাহায্য করবে। চলুন জেনে নেওয়া যাক:

মানি ট্র্যাকিং: আপনি যার হিসাব রাখেন না তা নিয়ন্ত্রণও করতে পারবেন না। নিয়মিত আয়, ব্যয় এবং সঞ্চয় ট্র্যাকিং এসবকিছু নিয়ন্ত্রণে রাখে। এমনকি একটি সাধারণ স্প্রেডশিট বা বাজেটিং অ্যাপও আপনাকে আপনার টাকা কোথায় যাচ্ছে এবং কীভাবে এটি বৃদ্ধি করতে হবে সে সম্পর্কে সচেতন থাকতে সাহায্য করতে পারে।

 বিনিয়োগ করা: বাজারের সময় নির্ধারণ করার দরকার নেই; আপনাকে কেবল এতেই থাকতে হবে। প্রতি মাসে সূচক তহবিল বা রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে সামান্য পরিমাণ অর্থও জমা করলে তা বিরাট সম্পদে পরিণত হতে পারে। তাই দ্রুত শুরু করুন, স্থির থাকুন।

অনুসন্ধিৎসু থাকুন:যারা চুপচাপ সম্পদ তৈরি করেন তারা কৌতূহলী এবং মুক্তমনা থাকেন। তারা ধরে নেন না যে তারা সবকিছু জানেন। তারা প্রশ্ন জিজ্ঞাসা করেন, অন্যদের কাছ থেকে শেখেন এবং স্থির থাকেন। তাই যখন সাফল্য আসে, তারা বিজ্ঞতার সঙ্গে তা নিয়ন্ত্রণ করেন এবং সেখান থেকে সম্পদ বৃদ্ধি পেতে থাকে।

আলোকিত প্রতিদিন/২৬সেপ্টেম্বর ২০২৫/মওম

 

পাথরঘাটায় নদী-উপকূলে ইলিশ ধরায় আসছে নিষেধাজ্ঞা,জেলেদের দুশ্চিন্তা বাড়ছে

প্রতিনিধি,পাথরঘাটা (বরগুনা) :
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন দেশের নদী ও সমুদ্র উপকূলে সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বিপণন এবং বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
মৎস্য অধিদপ্তর জানায়, এ সময়ে ইলিশ ডিম ছাড়ে। মা-ইলিশ রক্ষা করা গেলে পরবর্তী মৌসুমে উৎপাদন বাড়বে এবং দেশের ইলিশের প্রাচুর্য ধরে রাখা সম্ভব হবে। গত কয়েক বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, এই উদ্যোগের ফলে দেশে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, নিষিদ্ধ সময়ে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা, কারাদণ্ড এবং ট্রলার ও জাল জব্দের ব্যবস্থা করা হবে।
তবে এ নিষেধাজ্ঞায় উপকূলীয় নদী তীরবর্তী হাজারো জেলে দুশ্চিন্তায় পড়েছেন। মাছ ধরা বন্ধ থাকায় তাদের প্রধান আয়ের উৎস ব্যাহত হবে। সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি জেলে পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু জেলেদের অভিযোগ, এ সহায়তা তাদের প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।
পাথরঘাটার বিভিন্ন জেলে পাড়ায় ঘুরে দেখা গেছে, জেলেরা নৌকা মেরামত, জাল শুকানো এবং বিকল্প আয়ের চেষ্টা করছেন। তবে অধিকাংশই আয়-রোজগারের অনিশ্চয়তায় উদ্বিগ্ন দিন কাটাচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, মা-ইলিশ সংরক্ষণের এই পদক্ষেপ দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একইসঙ্গে জেলেদের জীবন-জীবিকা রক্ষায় যথাযথ সহায়তা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম জানান, আগামী ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত পুকুরের নদীর তীরবর্তী এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/২৬সেপ্টেম্বর ২০২৫/মওম

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ আলবেনিয়ার

আলোকিত প্রতিবেদক:

ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অর্ধ দক্ষ কর্মী নিয়োগে দৃঢ় আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া।

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলবেনিয়ার রাষ্ট্রপতি বজরাম বেগাজ বৈঠকে এই প্রস্তাবটি উত্থাপন করা হয়।

বেগাজ বলেন, আমাদের দেশের জন্য কর্মী প্রয়োজন। বেশ কয়েকটি আলবেনিয়ান কোম্পানি ইতোমধ্যেই বাংলাদেশ থেকে নিয়োগের জন্য আবেদন জমা দিয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করা যেতে পারে। বিশেষ করে পর্যটনক্ষেত্রে আলবেনিয়ার দক্ষিণ উপকূল রেখাকে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য একটি আশাব্যঞ্জক গন্তব্য হিসেবে তুলে ধরেন তিনি।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ ও আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করার জন্য আমাদের কর্মক্ষম এবং তরুণ কর্মীরা উপযুক্ত। তিনি আলবেনিয়ার সরকারকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য আবেদন করতে যেতে হয় নয়াদিল্লিতে।

রাষ্ট্রপতি বেগাজ পরামর্শ দেন, আলবেনিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালু করার কথা বিবেচনা করছে। তা বাস্তবায়নের জন্য উচ্চ পর্যায়ের সরকারি সফরসহ আরও শক্তিশালী প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার আহ্বান জানান তিনি।

বৈঠকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল নিশ্চিত করেছেন, বাংলাদেশের ডাক্তার, নার্স থেকে শুরু করে কারখানা ও কৃষি শ্রমিক পর্যন্ত বিস্তৃত জনবল সরবরাহের ক্ষেত্রে সক্ষমতা রয়েছে। তিনি নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি বেগাজ ঘোষণা করেন, আলবেনীয় বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক তালিকাভুক্তি প্রকল্পের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত।

বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/২৬সেপ্টেম্বর ২০২৫/মওম

আরাকান আর্মির ঘাঁটিতে আরসার হামলা, বাংলাদেশিদের সংশ্লিষ্টতার অভিযোগ করেন মারত নাইং

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির একটি ঘাঁটিতে ‘রোহিঙ্গা বিদ্রোহীরা’ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন গোষ্ঠীটির নেতা জেনারেল তোয়ান মারত নাইং। এ হামলার পেছনে বাংলাদেশের কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতা ছিল বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, গত ১৮ সেপ্টেম্বর রাতে উত্তর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে আরাকান আর্মির একটি ঘাঁটিতে হামলা হয়। ওই হামলায় জড়িত ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশি একটি বাহিনীর কর্মকর্তারা সশস্ত্র রোহিঙ্গাদের হামলা চালাতে বলেছে। আগে এ সশস্ত্র নেতাদের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ হতো। কিন্তু এখন তাদের মধ্যে সরাসরি সমন্বয়ের বিশ্বাসযোগ্য তথ্য হাতে এসেছে। তার বক্তব্য জানতে ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে যোগাযোগ করেছে সংবাদমাধ্যম ইরাওয়ার্দি । তবে অন্যপাশ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।

তোয়ান মারত নাইংয়ের দাবি, রোহিঙ্গাদের নির্দেশ দেয়া হচ্ছে যেন তাউংপিও এলাকায় হামলা চালানো হয়। ওই এলাকা বাংলাদেশ সীমান্তের কাছে। বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের বুথিডং ও মংডু টাউনশিপসহ প্রায় সব এলাকা নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। ১৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে আরাকান আর্মি জানায়, দীর্ঘ এবং অনিরাপদ সীমান্তের কারণে আরসা ও আরএসও যোদ্ধারা মংডুতে অনুপ্রবেশ করেছে। তারা স্থানীয়দের হত্যা ও অপহরণের মতো অন্যায় করছে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছে।

আরাকান আর্মি প্রধানের দাবি, তারা সীমান্ত দিয়ে ঢুকে সামনে যাকে পায় তাকেই হত্যা করে। এরপর নিহতদের গায়ে আরাকান আর্মির পোশাক বা সামরিক সরঞ্জাম পরিয়ে দেয়। কিন্তু আসলে যারা নিহত হয়েছে তারা সাধারণ মানুষ, আরাকান আর্মির সদস্য নয়।

আরসা গত সোমবার দাবি করে, আরাকান আর্মির সঙ্গে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের পর তারা ওই ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। তবে আরাকান আর্মি এ দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

তথ্যসূত্র:ইরাওয়ার্দি

আলোকিত প্রতিদিন/২৬সেপ্টেম্বর ২০২৫/মওম

সাভারে বিরুলিয়া মাদক সেবনে বাঁধা দেওয়ায় গ্রাম পুলিশের উপর হামলা 

শহিদুল্লাহ সরকার,সাভারে বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় গ্রাম পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে জানা যায় গত ২৩ শে সেপ্টেম্বর গ্রাম পুলিশ কাবেল মিয়ার বাড়ির আঙিনায়  কদম আলী সহ অজ্ঞাত আরও তিন চারজন মাদক সেবন করিয়া মাতলামি শুরু করেন। এতে গ্রাম পুলিশ কাবেল মিয়া বাঁধা দিলে তার উপর অতর্কিত মামলা চালায়  পরে বিষয়টি বিচারের জন্য সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাজিয়া সুলতানা কে বলেন, ভুক্তভোগীর স্ত্রী খুশি আক্তার জানান আমার  স্বামীর উপর হামলা,  মাদক সেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে  কোন ব্যবস্থা না নিয়ে ইউপি সদস্য রাজিয়া সুলতানা বিষয়টি এড়িয়ে যান। পরে গ্রাম পুলিশ কাবেল এর স্ত্রী খুশি আক্তার বাদী হয়ে মাদক সেবী ও মাদক কারবারির বিরুদ্ধে ২৫ শে সেপ্টেম্বর সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আলোকিত প্রতিদিন/এপি

‘শাপলা’ নিয়ে এত আলোচনা কেন বুঝলাম না: সিইসি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে কি-না, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, ‘এর আগে মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছিল। তখন কোনও আলোচনা ছিল না। এখন কেন এত আলোচনা বুঝলাম না।’

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নির্বাচনী বিধি সংশোধন করে এনসিপির জন্য শাপলা প্রতীক চেয়ে গতকালের চিঠি দেওয়া প্রসঙ্গে সিইসি বলেন, ‘এটা আমাদের কমিশনে আলোচনা করে করণীয় নির্ধারণে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন কোনও সিদ্ধান্ত নেইনি। আমরা কমিশন সভায় বসে আলোচনা করে যা করার করব।’

এনসিপি শাপলা পাচ্ছে কি-না জানতে চাইলে সিইসি বলেন, ‘এটাও কমিশনের সিদ্ধান্ত। সব সিদ্ধান্তের যদি আমরা কারণ ব্যাখ্যা করতে চাই, তাহলে তো কাজ করা মুশকিল।’

উল্লেখ্য, গতকাল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীক সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া প্রতীক শাপলা নেই। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা তালিকায় আছে। তবে এর প্রতীকটি স্থগিত বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৫সেপ্টেম্বর ২০২৫/মওম

ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন এর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

মোঃ আতীক রোজেন জেলা প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন এর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
 বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শহরের সূচনা টাওয়ারে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন এর ফেনী জেলার আহ্বায়ক, মোঃ বেলাল ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব, রফিক আলীর সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যুগ্ম-আহ্বায়ক  মাইনুল কবির ও ফরিদ আহম্মদ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন এর ফেনী জেলা কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নবাগত ফেনী জেলা কমিটিকে ফুল দিয়ে বরণ করে ও কেক কেটে  পল্লী চিকিৎসক এসোসিয়েশন এর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।
আলোকিত প্রতিদিন/এপি

অঘোষিত সেমিফাইনালে, বাংলাদেশকে কখনো হা*রাতে পারেনি পাকিস্তান!

ক্রীড়া ডেস্ক, এশিয়া কাপে অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বরাবরই এগিয়ে। এর আগে দুইবার এই মঞ্চে মুখোমুখি হয়ে দু’বারই জয়ের হাসি ফুটিয়েছে টাইগাররা। চলতি আসরেও সেই একই দৃশ্যপট—অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান।

এশিয়া কাপের শিরোপা এখনো ওঠেনি বাংলাদেশের হাতে। তবে এশিয়ার সেরা এই প্রতিযোগিতায় তিনবার ফাইনালে খেলেছে লাল-সবুজের দল। ২০১২ ও ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে ফাইনালে উঠেছিল তারা। প্রতিবারই দুর্ভাগ্যবশত রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে।

প্রথমবার ফাইনালের স্বাদ আসে ২০১২ সালে। সেবার ওয়ানডে ফরম্যাটে ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ ছিল পাকিস্তান। টানটান উত্তেজনায় ভরা সেই ম্যাচে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে যায় মাত্র ২ রানে।

২০১২ সালের ফাইনাল হারের পর আবারও ফাইনালের দেখা পায় ২০১৬ সালে। তার আগে রূপ নেয় অঘোষিত সেমিফাইনালের, প্রতিপক্ষ সেই পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৯ রানে পাকিস্তানকে আটকে ফেলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শেষ মুহূর্তে টানটান উত্তেজনায় পাঁচ বল হাতে রেখে জয় পায় মাশরাফি বিন মর্তুজার দল।

মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ইনিংস থেমে যায় ২০২ রানে। এই জয়ে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয় ভারতের বিপক্ষে। ফাইনালে আবারও হেরে বসে ভারতের বিপক্ষে, হয়নি স্বপ্ন ছোঁয়া লাল-সবুজের দলের। ২০১৮- এর পর আর এশিয়া কাপের ফাইনালে খেলা হয়নি বাংলাদেশের, লম্বা সময় বিরতির পর আজ আবারও ফাইনালে যাওয়ার সুযোগ টাইগারদের সামনে! সুপার ফোরে ভারতের সাথে হেরে টাইগারদের জন্য সুপার ফোরের শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত সেমিফাইনাল, প্রতিপক্ষ সেই পাকিস্তান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল। ইতিহাস বলে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তান কখনোই হারাতে পারেনি বাংলাদেশকে।

আজও সেই ধারা অব্যাহত রাখতে চায় টাইগাররা। ভারতের বিপক্ষে ম্যাচ হেরে ভারপ্রাপ্ত অধিনায়কের কণ্ঠেও শোনা গেছে আশার বাণী, আমরা জিতছে এসেছি, আমরা ফাইনাল খেলতে এসেছি, অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে আমরাই ফাইনালে যাব।

আলোকিত প্রতিদিন/এপি

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের সাথে মত বিনিময় 

সাইফুল ইসলাম সবুজ :
হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের নিরালা মোড় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ মত বিনিময় শুভ অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দাস নুপুর, মনিন্দ্র মোহন ঘোষ, জেলা ছাত্রদলের আহ্বায়ক জয়পুর শুভ, যুবদল নেতা জাহিদ হোসেন মালা প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পূজাকে কেন্দ্র করে যাতে কোন বিশৃঙ্খলা না হয়, সেই দিকে সজাগ থাকতে হবে। যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যাতে করে হিন্দু ভাইয়েরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রনেতা শফিকুর রহমান খান শফিক। এছাড়া যুবদল নেতা আব্দুল্লাহিল কাফি শাহেদ, জেলা স্বেচ্ছাসেব দলের সদস্য সচিব সালে মোঃ সাফি ইথেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, পৌরসভার সাবেক কাউন্সিলর মমিনুল হক নিক্সন, শহর যুবদলের আহবায়ক রাশেদ খান সোহাগ, সদস্য সচিব মীর মাজেদুর রহমান সজীব, ছাত্রদল নেতা মিয়া মোহাম্মদ আজাদ’সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/২৫সেপ্টেম্বর ২০২৫/মওম