আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 278

ইউক্রেনে প্রায় টানা ১২ ঘণ্টা ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া।  ২৮ সেপ্টেম্বর রবিবার সংঘটিত ওই হামলায় অন্তত চারজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলা টানা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে। এতে একটি কার্ডিওলজি ক্লিনিক, একাধিক কারখানা ও আবাসিক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়া ৫৯৫টি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে। ইউক্রেনের বিমান বাহিনী অন্তত ৫৬৮টি ড্রোন এবং ৪৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। সেনাবাহিনী বলেছে, হামলার মূল লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ।

ভোরে বিস্ফোরণের শব্দ, আকাশে ড্রোন এবং বিমান প্রতিরক্ষার গর্জনে কেঁপে ওঠে কিয়েভ। হামলার সাত ঘণ্টা পর স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটে বিমান হামলার সতর্কতা তুলে নেওয়া হয়। পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু থেকে কিয়েভে এটিই অন্যতম সবচেয়ে দীর্ঘস্থায়ী হামলা।

জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে, দেশজুড়ে অন্তত চারজন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর টকাচেঙ্কো জানিয়েছেন, নিহতদের মধ্যে ১২ বছরের এক শিশুও রয়েছে, যদিও এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাশিয়ার জ্বালানি আয় বন্ধে দৃঢ় পদক্ষেপ নিতে আহ্বান জানান। জেলেনস্কি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখনও মস্কোর বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আরোপে রাজি করানো যায়নি।

জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। আমরা যুক্তরাষ্ট্র, ইউরোপ, জি৭ ও জি২০-এর শক্তিশালী প্রতিক্রিয়ার প্রত্যাশা করি।

রবিবারের হামলার সময় প্রতিবেশী পোল্যান্ডও আকাশপথ বন্ধ করে দেয় এবং বিমান বাহিনীকে সতর্ক অবস্থায় রাখে। দক্ষিণ-পূর্বাঞ্চলের দুটি শহরের আকাশসীমায় বিমান চলাচলও কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।

তথ্যসূত্র: রয়টার্স

আলোকিত প্রতিদিন/২৮সেপ্টেম্বর ২০২৫/মওম

নবীনগরের ১২৯টি পূজামন্ডপে নিরাপত্তায় থাকবে সিসিটিভি

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূজার শেষ মুহূর্তে মৃৎশিল্পীর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গা প্রতিমার পরিপূর্ণরূপ। মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। দম ফেলার সময় নেই মৃৎশিল্পীদের। সারা দেশে অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
এবার উপজেলায় ১২৯টি পূজামণ্ডপ, এর মধ্যে পৌর এলাকায় ৩৩টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।
এ বছর প্রতিটি পূজামণ্ডপ থাকবে সিসিটিভি ক্যামরার আওতায়। পূজার্থী ও মণ্ডপের নিরাপত্তায় থাকবে ২ জন পুলিশ এবং ৬ থেকে ৮ জন আনসার। ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে রাখা হবে অস্থায়ী পুলিশ ক্যাম্প, থাকবে সেনা, বিজিপি ও র‍্যাবের টহল। সক্রিয় থাকবে গোয়েন্দা সংস্থার লোকজন। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট বিনয় চক্রবর্তী জানায়- “পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তায় পুলিশ প্রশাসনের সাথে কাজ করবে উপজেলা পূজা উদযাপন পরিষদ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা মণ্ডপ গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশাবাদী সকলের অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে”। উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনকে সাথে আমরা কাজ করছি।
শারদীয় দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিয়ে উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা- রাজিব চৌধুরী বলেন-
“প্রতিটি মণ্ডপের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের দেয়া হবে  ছবিযুক্ত পরিচয়পত্র, প্রতিমা বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত র‍্যাব, সেনাবাহিনী এবং বিজিপির টহল থাকবে। নজরদারিতে সক্রিয় থাকবে অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজন”।
আলোকিত প্রতিদিন/২৮সেপ্টেম্বর ২০২৫/মওম

কুড়িগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

জি এম রাশেদুল ইসলাম:
‘জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে’ এই স্লোগানে কুড়িগ্রামে বিশ্ব  জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। জলাতঙ্ক নির্মূলে অগ্রগতি তুলে ধরতে এবং জলাতঙ্ক প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে র‌্যালি, আলোচনাসভা ও জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন প্রদান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা ডা: মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: নূর নেওয়াজ আহমেদ, ভেটেরিনারি অফিসার ডা: মাহফুজুর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা: মোঃ আব্দুল আজিজ প্রধান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ কামরুল ইসলাম ও খামারিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে বরং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। কুকুর বা বিড়ালের কামড় ও আচড়ের মাধ্যমে এ রোগ হয়ে থাকে। তাই আতঙ্কিত না হয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়াও অনেক মানুষ আছে যারা এ বিষয়ে সচেতন না। তাই এর প্রতিরোধের জন্য রাস্তা ঘাটে যে কুকুরগুলো থাকে যেগুলোকে আমরা কমিউনিটি ডগ বলি এই কুকুরগুলোকে রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায় থেকে জলাতঙ্কের ভ্যাকসিন দিতে হবে। এদেরকে একটি নিয়ম নীতির আওতায় আনতে পারলে শেয়ালের মাধ্যমে ছাড়ানো এই ভাইরাসের হারও কমে যাবে।
আলোচনাসভা শেষে কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণিকে জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন প্রদান করা হয়।
আলোকিত প্রতিদিন/২৮সেপ্টেম্বর ২০২৫/মওম

আমরা সরকারকে টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্য : শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা সরকারকে টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্য। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি, ভালো নির্বাচনের জন্য স্বল্প সময়ের মধ্যে যা যা করা দরকার, সেগুলো করবেন। সেজন্য আমাদের সমর্থন আছে।

২৮ সেপ্টেম্বর রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, একটি বিশেষ মহল মনে করছে, নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নেই। এজন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে, নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে।

এ দেশের মানুষ ১৬ বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকার রক্ষার জন্য। সেই অধিকার রক্ষার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। এর বাইরে অন্য কোনো মাধ্যম আছে, কেউ যদি মনে করে, তাহলে আমি বলবো- আসুন, নির্বাচনের মাধ্যমে কে কত জনপ্রিয়, আমরা সেটা যাচাই করি।

দুদু বলেন, বাংলাদেশে সহসাই একটি নির্বাচন হতে হবে- যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট গঠিত হবে। সেই পার্লামেন্টের মধ্য দিয়ে সরকার তৈরি হতে হবে। অন্তর্বর্তী সরকার এবং কেউ যদি মনে করে নির্বাচনের বাইরে জনগণের ওপর কিছু চাপিয়ে দেবে, সেটি গ্রহণযোগ্য এবং ঠিক হবে না।

তিনি বলেন, কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দখল করবে, এগুলো আপনার (শেখ হাসিনা) মনের ভেতরেই থাকবে। বাংলাদেশিরা বীরের জাতি। এ দেশের মানুষ কখনো কারো কাছে মাথা নত করেনি। যে জাতি রক্ত দিতে পারে, যে জাতির শিশু-তরুণরা বিদ্রোহী হয়, সে জাতিকে কেউ পদানত করতে পারে- এটা ভাবার কোনো কারণ নেই।

১৬ বছর শেখ হাসিনার যে নির্মম ও ভয়ংকর শাসন, সেই শাসনকে এ দেশের মানুষ চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। হাসিনা এক সময় জবরদস্তি করে ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী দাবি করে দেশনেত্রী বেগম জিয়াকে নিয়ে মারাত্মক কথাবার্তা বলবে- এটা আমরা ভাবিনি। কী দম্ভ ছিল তার! এই কারণেই শেখ হাসিনার এই পরিণতি- এটা সময়ের প্রতিশোধ। সে ভারত আছে- এটাই তার আসল ঠিকানা।

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি শাহীন রেজার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম প্রমুখ।

আলোকিত প্রতিদিন/২৮সেপ্টেম্বর ২০২৫/মওম

পাকিস্তানি ক্রুবাহী ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানি ক্রুবাহী একটি ট্যাংকার জাহাজে ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ট্যাংকারটি চলতি মাসের শুরুতে ইয়েমেনের একটি বন্দরে নোঙর করা ছিল।পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গতকাল ২৭ সেপ্টেম্বর শনিবার এ তথ্য জানান। তিনি বলেন জাহাজে মোট ২৭ জন ক্রু ছিলেন। যারমধ্যে ২৪ জন পাকিস্তানের, দুজন শ্রীলঙ্কার। আর বাকি একজন নেপালের নাগরিক।

মহসিন নাকভি এক্সে হামলার ব্যাপারে লিখেছেন, “একটি এলপিজি ট্যাংকার, যেটিতে ছিলেন ২৭ ক্রু (ক্যাপ্টেন মুখতা আকবরসহ ২৪ পাকিস্তানি, দুজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি) ইসরায়েলের ড্রোন হামলার স্বীকার হয়েছে। ট্যাংকারটি (হুতিদের নিয়ন্ত্রণাধীন) রাস আল-এসা বন্দরে গত ১৭ সেপ্টেম্বর হামলার কবলে পড়ে।”

ড্রোন হামলার পর জাহাজটির একটি এলপিজি বিস্ফোরিত হওয়ার পর এতে আগুন ধরে যায়। যা ক্রুরা নিয়ন্ত্রণে আনেন। এরপর হুতি বিদ্রোহীরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং ক্রুদের জিম্মি করে বলে জানান তিনি।

তবে হুতিরা পরবর্তীতে ট্যাংকার এবং ক্রুদের ছেড়ে দেয়। এখন এটি ইয়েমেনের জলসীমার বাইরে রয়েছে বলেও জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্রুদের নিরাপত্তা নিয়ে আশাহত হলেও বেসামরিক ও নিরপত্তাকর্মীদের প্রচেষ্টায় পাকিস্তানি ক্রুরা মুক্তি পান বলে উল্লেখ করেছেন তিনি।

দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় হামলা চালানোর পর তাদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গত দুই বছরে দুই পক্ষ অসংখ্যবার হামলা পাল্টা হামলা চালিয়েছে।

সূত্র: আনাদোলু

আলোকিত প্রতিদিন/২৮সেপ্টেম্বর ২০২৫/মওম

চীন বাংলাদেশের উন্নয়ন অংশীদার,গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতায় মাস্টারপ্ল্যান হচ্ছে

গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে চীন সরকারের কারিগরি এবং আর্থিক সহযোগিতায় মাস্টারপ্ল্যান করা হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

২৮ সেপ্টেম্বর রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন অংশীদার। সরকার গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। চীন সরকারের কারিগরি এবং আর্থিক সহযোগিতায় মাস্টারপ্ল্যান করা হচ্ছে।

গঙ্গা ব্যারেজ বাস্তবায়নে চীন সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া উভয়েই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা করেন।

এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন এবং চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর শং ইয়াং উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/২৮সেপ্টেম্বর ২০২৫/মওম

রা‌তে এশিয়া কাপের মেগা ফাইনা‌লে ভারত-পাকিস্তান মু‌খোমু‌খি

খেলাধুলা ডেস্ক, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। গ্রুপ স্টেজ ও সুপার ফোরে ইতিমধ্যেই দুইবার মুখোমুখি হওয়া দুই প্রতিবেশীর লড়াই এবার শিরোপার জন্য।

গ্রুপ স্টেজে ৭ উইকেটে এবং সুপার ফোরে ৬ উইকেটে জয়ী হয়েছে ভারত। ভারত অধিনায়ক সুর্যকুমার যাদব বলেছিলেন, বর্তমান সময়ে ভারত-পাকিস্তান ম্যাচকে ‘প্রতিদ্বন্দ্বিতা’ বলা ঠিক নয়।

 

তবে পাকিস্তানের অপ্রত্যাশিত খেলা এবং ভিন্ন কৌশল কিছু নাটকীয় মুহূর্ত উপহার দিতে পারে। ভারতীয় সমর্থকরা শিরোপা রক্ষার জন্য অধীর, পাকিস্তান সমর্থকরা প্রতিশোধের আশায়, আর নিরপেক্ষ দর্শকরা এক উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রত্যাশায় রয়েছেন।

আলোকিত প্রতিদিন/এপি

নেত্রকোনায় ডিবি পুলিশের অভিযানে ৫ জুয়ারী আটক

শহীদুল ইসলাম রুবেল:
নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ শুক্রবার গভীর রাতে সদর উপজেলার কে গাতী ইউনিয়নের বুবাহালা এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৫ জুয়ারীকে আটক করেছে। জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই ইকবাল এর নেতৃত্বে একটি টিম গভীর রাতে বুবাহালা গ্রামের হেলালের টিন শেট ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলা সরঞ্জামাদিসহ ৫ জুয়ারীকে আটক করে। আটককৃত জুয়ারীরা হলেন,কলমাকান্দা উপজেলার বিষ্মপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে আবুল কাসেম (৪৫), একই উপজেলার মইপুকুরিয়া গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে আইনুল হক(৪০),সিদলী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মঞ্জুরুল হক (৪৪), মইপুকুরিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আসাদ মিয়া (৪৭) ও নেত্রকোনা সদর উপজেলার কোনাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে লাল মিয়া (৪৫)। আটককৃত জুয়ারীদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্যে জুয়া আইনে ৩/৪ ধারায় মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৮সেপ্টেম্বর ২০২৫/মওম

ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন, গ্রেপ্তা*র-৩

ঢাকা জেলা প্রতিনিধি- মামুন আহমেদ জয়, ঢাকার ধামরাইয়ের সিংশ্রী এলাকায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে শাকিল (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে শুক্রবার রাতে প্রতিপক্ষের কয়েকজন শাকিলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও যারা জড়িত তাদের ধরতে অভিযান চলছে।
ধামরাই থানার ওসি জানান, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: ধামরাই থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী
আলোকিত প্রতিদিন/এপি

গাজীপুরে ১০ বছরের শিশু ধ*র্ষণ,অভিযুক্ত বৃদ্ধ গ্রে*ফতার 

বিশেষ প্রতিনিধি:
গাজীপুরে ১০ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জালাল নামে এক বৃদ্ধ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জালাল মিয়া (৬০) রাজশাহী জেলা মোহনপুর থানার বেলনা গ্রামের মৃত খেতু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে আমবাগ এলাকায় একই বাড়িতে ভাড়া বাসায় থাকেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, একই বাড়িতে থাকার সুবাদে প্রতিবেশী হিসেবে জালাল মিয়া শিশুটির সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত জালাল মিয়া শিশুটিকে প্রলোভন দেখিয়ে তার নিজের ঘরে নিয়ে যান এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
এ বিষয়ে পাশের রুমের এক প্রতিবেশী মাসুদ জানান, তিনি কাজ শেষে বাসায় ফিরে এসে লোকজনের ভিড় দেখে এগিয়ে যান এবং ঘটনাটি জানতে পারেন। তিনি সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়ার পরামর্শ দেন।
স্থানীয়দের বরাতে আরও জানা যায়, প্রাথমিকভাবে অভিযুক্ত জালাল মিয়ার পক্ষ থেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগীর পরিবারকে অর্থের প্রলোভন দেখানো হয়। একপর্যায়ে, ভুক্তভোগীর পরিবার আপোষ না হওয়ার শর্তে এবং এলাকাবাসীর সহযোগিতায় কোনাবাড়ী থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।
খবর পেয়ে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে ভুক্তভোগীর পরিবার এবং অভিযুক্ত জালাল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ জানান, অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়, পরবর্তীতে ভুক্তভোগী পরিবার থানায় ধর্ষণ মামলা করলে অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৭সেপ্টেম্বর ২০২৫/মওম