আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 276

এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর : ড.ইউনূস

আলোকিত ডেস্ক:

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে ‘হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে এ কথাগুলো বলেন প্রধান উপদেষ্টা। ২৯ সেপ্টেম্বর সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে জিটিও।

হিন্দুদের ওপর নির্যাতন–নিপীড়নের অভিযোগ নাকচ করে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।’

২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের প্রধান হন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত মানুষ নিয়েছিল, সে সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি বিস্মিত হয়েছিলাম।’ ‘অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলেন’ তিনি। সে সময় আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব।’

সাক্ষাৎকারে আরও কিছু বিষয় নিয়ে কথা বলেন অধ্যাপক ইউনূস। এর মধ্যে ছিল জাতীয় নির্বাচন দেরি হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাসংশ্লিষ্ট নানা বিষয়।

সূত্র: বাসস।

আলোকিত প্রতিদিন/ ৩০সেপ্টেম্বর ২০২৫/মওম

সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানকে আর কখনো দেখা যাবে না। যদিও এটা সাকিবের নিজের কথা নয়। তবে তাকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না, এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

গতকাল সোমবার দেশের জনপ্রিয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

সাকিবের এক ফেসবুক পোস্টের জেরে আসিফের সঙ্গে দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র বিতর্ক। এর মধ্যেই তারকা ক্রিকেটারকে নিয়ে চূড়ান্তের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ক্রীড়া উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেছেন , ‘তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতোপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না।’

কেন এমন সিদ্ধান্ত নিলেন, সে ব্যাখ্যাও দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘যতবার তিনি (সাকিব) দেশে আসার জন্য চেয়েছেন, খেলার জন্য চেয়েছেন, বলেছেন “আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছে। আমি রাজনীতির সঙ্গে জড়িত না। আমি শুধু এমপি ইলেকশনটা করেছি এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি।” কিন্তু আসল সত্যটা তো হচ্ছে, তিনি আসলে আওয়ামী রাজনীতির সঙ্গে আষ্টেপৃষ্ঠেভাবে জড়িত, যার প্রমাণ আমরা পেলাম।’

মূলত গত রোববার রাত ৯টার দিকে ফেসবুকে গণঅভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের একটা ছবি দিয়ে পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান সাকিব। সেই পোস্টে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, আপা।’ মূলত, এই পোস্টের পর থেকেই সাকিব-আসিফের ভার্চুয়াল লড়াই শুরু হয়।

তবে এর আগে পেছনের ঘটনাও একটু মনে করা যাক। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময়কালে সাকিব ছিলেন দেশের বাইরে। এরপর আর দেশে ফিরতে পারেননি নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব। আরও অনেকের মতো সাকিবের নামেও হত্যা মামলা হয়েছে, তার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ আছে, আছে দুদকের মামলা।

আলোকিত প্রতিদিন/এপি

মুক্তি পাচ্ছে পপির শেষ সিনেমা

বিনোদন ডেস্ক:

চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ শেষ সিনেমাটি ২০২১ সালে সেন্সর থেকে ছাড়পত্র পায়। সেন্সর থেকে ছাড়পত্র পাওয়ার পরেও প্রেক্ষাগৃহে আর মুক্তি পায়নি।

এবার সিনেমাটি মুক্তির বিষয়ে সুখবর দিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী। গণমাধ্যমকে তিনি নিশ্চিত করে  বলেছেন যে, আগামী ১৭ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

পপি-আমিন খান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ। জানা যায়, প্রথমে এ সিনেমাটির নাম ছিল ‘সাহসী যোদ্ধা’। সেই নাম নিয়েই শুটিং শুরু করে পরিচালক। এরপর করোনার মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়।

উল্লেখ্য, লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আসলেও  তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’।

এটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘মেঘের কোলে রোদ, ‘কি যাদু করিলা, ‘গঙ্গাযাত্রা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান পপি।

আলোকিত প্রতিদিন/২৯সেপ্টেম্বর ২০২৫/মওম

নবীনগরের সাবেক এমপি বাদল ও জাপার (রওশনপন্থী) মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার 

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দুই নেতাকে রোববার রাতে (২৮/৯/২৫) গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি ফয়জুল রহমান বাদল এবং জাতীয় পার্টির একাংশের (রওশনপন্থী) মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ ।
 সাবেক এমপি ফয়জুর রহমান বাদলকে ঢাকায় তার নিজ বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। নবীনগরের অনেকেই বলেন- স্বাধীনতার পর নবীনগরের দৃশ্যমান উন্নয়নে তার ভূমিকা ছিল অগ্রণী। উল্লেখ্য তিনি দল-মত-ধর্ম নির্বিশেষে সবার সমস্যার সমাধানে সচেষ্ট ছিলেন।
 নবীনগরের আরেক নেতা জাতীয় পার্টির (রওশনপন্থী) অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন- গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিবি কার্যালয় থেকে তাঁকে আদালতে নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/২৯সেপ্টেম্বর ২০২৫/মওম

বিমানবন্দর থেকে আখাউড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

মোঃ নিশাদুল ইসলাম: 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদ মিয়া (৩৫) কে বিমান বন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর গত ৫ ই আগস্ট থেকে আত্মগোপনে থাকা মুরদ মিয়া গত ২৮ অক্টোবর বিদেশে পালোনোর চেস্টাকালে ইমিগ্রেশন পুলিশ ঢাকা শাহজালাল ( রঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে। আটকের পর ইমিগ্রেশন পুলিশ তাকে আখাউড়া থানায় সোপর্দ করে। আটককৃত মুরাদ মিয়া জেলার আখাউড়া থানার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের শাহজাহান ভূইয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, মুরাদ মিয়া আখাউড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আখাউড়া উপজেলার সাবেক সহ-সভাপতি ও আহবায়ক এবং উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য ছিলেন। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন জানান, মুরাদ মিয়া আখাউড়া থানায় বিস্ফোরক আইনে করা মামলায় এজাহারভুক্ত একজন আসামি। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় মুরাদ মিয়াকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে আমাদের থানায় হস্তান্তর করেছে। আমরা তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালনা করার জন্য তাকে আদালতে প্রেরণ করেছি।

আলোকিত প্রতিদিন/২৯সেপ্টেম্বর ২০২৫/মওম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাকের পার্টির সাংগঠনিক সভা ও র‍্যালি অনুষ্ঠিত 

আহম্মেদ আল ইভান:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দেশব্যাপী জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চর হরিরামপুর ইউনিয়নে ইকরাম মাতুব্বর ডাঙ্গী প্রাইমারি স্কুল মাঠে জাকের পার্টির উদ্যোগে এক সাংগঠনিক সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকার সময় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশন প্রধান- মোঃ আব্দুর রাজ্জাক সভাপতি জাকের পার্টি ফরিদপুর সাংগঠনিক জেলা -১ ও সদরপুর উপজেলা।
“উক্ত সভায় বক্তব্য রাখেন যুগ্ন মিশন প্রধান আশরাফ আলী খান রাজা সভাপতি জাকের পার্টি চরভদ্রসন উপজেলা। মিশন সদস্য- শেখ ছাহের উদ্দিন সাধারণ সম্পাদক জাকের পার্টি চরভদ্রাসন উপজেলা, মাওঃ হযরত আলী সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি চরভদ্রসন উপজেলা, আদেল খাঁ, সদরপুর উপজেলার জাকের পার্টির সহ- সভাপতি আঃ হামিদ ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান নান্না ও মিশন প্রধান- মোঃ আব্দুর রাজ্জাক।
বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান। এ সময় তারা দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে তৃণমূল পর্যায়ে জাকের পার্টির আদর্শ ও কর্মসূচি পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
উক্ত সবার সভাপতিত্ব করেন মোঃ তারামিয়া।
আলোচনা সভা শেষে একটি র‍্যালি সভা সমাবেশের
আসেপাশ দিয়ে বিভিন্ন প্রদক্ষিণ করে। র‍্যালিতে শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তাদের স্লোগানে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সভায় উপস্থিত ছিলেন জাকের পার্টির উপজেলা ছাত্র ফ্রন্টের সভাপতি আলামিন, চর হরিরামপুর ইউনিয়নের সভাপতি তারামিয়া, সাধারণ সম্পাদক মোঃ ওহাব খান, সাংগঠনিক সম্পাদক ইউনুস বেপারী ও ইউনিয়নের আশেকান জাকেরান ও আরো অন্যান্য সকল নেতৃবৃন্দ প্রমূখ। স্থানীয় নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় এ ধরনের সভা ও র‍্যালি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অব্যাহত থাকবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী হবে।
আলোকিত প্রতিদিন/২৯সেপ্টেম্বর ২০২৫/মওম

সন্ত্রাস দমন আইনে ২ সাবেক এমপিসহ ১৩ নেতাকর্মী গ্রেফতার (ডিবি)

এমএইচ চৌধুরীঃ
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ সাবেক এমপিসহ সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো-১। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ও নবীনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফয়জুর রহমান বাদল (৫৮) ২। নারী সংরক্ষিত আসনের সাবেক এমপি ও নরসিংদী জেলা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলী (৪৫) ৩। শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগের সভাপতি ও সাবেক তিতুমীর কলেজ ছাত্রলীগ সদস্য মো: মানিকুরুর রহমান (৩৫) ৪। সাবেক জাতীয় শ্রমিক লীগের ২২ নং ওয়ার্ড রামপুরার আইন বিষয়ক সম্পাদক ও শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগ সদস্য মো: আব্দুর রাজ্জাক শাকিল (৫৯) ৫। বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সম্পাদক ও শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগ সদস্য মো: আলম মাতবর (৫৮) ৬। শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগ সদস্য মো: সাইফুল ইসলাম (৩৭) ৭। ঝিনাইদহ জেলার মহেশপুর থানা যুবলীগ সদস্য মো: মকছেদ (৩৯) ৮। চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মো: কায়েম হোসেন (৪১) ৯। চকবাজার থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য রিয়াজউদ্দীন আহমেদ মানিক (৫০) ১০। বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য মো: নজরুল ইসলাম সুমন (৩৭ ) ১১। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক এবাদুল হক সবুজ (৩৫) ১২। ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক হীরক (৬০) ও ১৩। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আবিরুজ্জামান ওরফে আবির (২৫)।
ডিবি সূত্রে জানা যায়, রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০.২০ ঘটিকায় খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে ফয়জুর রহমান বাদলকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ। মোহাম্মদপুর থানা এলাকায় ২৮ সেপ্টেম্বর দুপুর ০২:০০ ঘটিকা থেকে ২৯ সেপ্টেম্বর ভোর ০৪:৩০ ঘটিকা পর্যন্ত ধারাবাহিক অভিযান পরিচালনা করে তামান্না নুসরাত বুবলী, মো: মানিকুরুর রহমান, মো: আব্দুর রাজ্জাক শাকিল, মো: আলম মাতবর, মো: সাইফুল ইসলাম, মো: মকছেদ, মো: কায়েম হোসেন, রিয়াজউদ্দীন আহমেদ মানিক, মো: নজরুল ইসলাম সুমনকে ও এবাদুল হককে রাজধানীর আফতাব নগর এলাকা থেকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগ।
ডিবি-সূত্রে আরও জানা যায়, রবিবার দিবাগত রাত (২৯ সেপ্টেম্বর) আনুমানিক ১২:১০ ঘটিকায় ডিবি-মিরপুর বিভাগের একটি টিম কাফরুল থানা এলাকা থেকে মাহবুবুল হক হীরককে গ্রেফতার করে। একই দিন রাত আনুমানিক ০৪:২০ ঘটিকায় আশুলিয়া থানা এলাকা থেকে আবিরুজ্জামান ওরফে আবিরকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।
ডিবি-সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত তামান্না নুসরাত বুবলী অনলাইনে তৃণমূল কর্মীদের একত্রিত করার লক্ষ্যে শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগ (এসএইচটিএসএল) এর প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি ঢাকা শহরে ঝটিকা মিছিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন। গ্রেফতারকৃত মো. মানিকুরুর রহমানের নেতৃত্বে এসএইচটিএসএল গঠনের জন্য একযোগে কাজ করা হয়েছে। গ্রেফতারকৃত আবিরুজ্জামান ওরফে আবির ঢাকার শ্যামলী এলাকায় ককটেল হামলাসহ মিছিলের নেতৃত্বে ছিলেন। বিশেষ করে ঢাকার মহানগর উত্তর ছাত্রলীগকে সুসংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া, তিনি প্রচুর বিদেশি অর্থায়ন সংগ্রহ করছেন বলে তথ্য রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান,ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।
আলোকিত প্রতিদিন/২৯সেপ্টেম্বর ২০২৫/মওম

আশুলিয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ ৫ জন গ্রেফতার 

খোরশেদ আলম, আশুলিয়া : শিল্পাঞ্চল আশুলিয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন তার ৫ সহযোগী সহ যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। এসম্য তাদের কাছ থেকে ১৬ টি দেশীয় অস্ত্র, কাচি এবং দাড়ালো অস্ত্র ৫টি, ৫ পট গাজা, ৮টি মোবাইল ফোন এবং ৪৮টি মোবাইল সিম উদ্ধার করা হয়। রোববার রাতে আশুলিয়ার জামগড়া প্রাইমারী স্কুল, বটতলা রুপায়ন এবং জামগড়া এলাকায় রাতভর পাঁচটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্প তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠ এলাকার মৃত এমারত হোসেনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন (২০), তার সহযোগী সোনা মিয়া (৪৫), আশরাফুল (১৮), বড় বাবু (১৯) ছোট বাবু (১৭) এবং আকাশ (১৮)। জানা গেছে, দীর্ঘদিন ধরে কুখ্যাত কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা ও কিছু মাদক ব্যবসায়ী আশুলিয়ার জামগড়া, ভাদাইল, রূপায়ন মাঠ এলাকায় সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। একাধিকবার মিডিয়া ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে অভিযোগ করলেও তারা ছিল ধরাছোঁয়ার বাইরে। গত কয়েকদিন একাধিক ব্যক্তিকে মারধর, অত্যাচার, প্রাণনাশের হুমকি ইত্যাদির তথ্য জামগড়া আর্মি ক্যাম্পের নজরে আসে। এছাড়া দৈনিক নয়া দিগন্ত সহ বেশ কয়েকটি গণমাধ্যমে এনিয়ে সংবাদ প্রকাশ ও প্রচার হয়। এরই সূত্র ধরে রোববার রাতে আশুলিয়ার জামগড়া প্রাইমারী স্কুল, রুপায়ন বটতলা ও জামগড়া এলাকায় রাতভর পাঁচটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্প। অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন এবং মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারী সোনা মিয়া সহ ছয়জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ অপরাধ কাজে ব্যবহৃত সরঞ্জাম। ইয়ার হোসেন এবং সোনামিয়া দুজনের নামেই অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের জবানবন্দি মোতাবেক জানা যায়, তারা সকলে অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। পরবর্তীতে গ্রেফতারকৃতদের ও উদ্ধারকৃত বিপুল দেশী অস্ত্র, গাজা, মোবাইল এবং অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এদিকে, দীর্ঘদিনের ত্রাসের রাজত্ব কায়েম কারী কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করায় জামগড়া এলাকার জনগণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে এখন।

আলোকিত প্রতিদিন/এপি

নেত্রকোনায় গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান সচেতন মূলক কর্মশালা অনুষ্ঠিত 

শহীদুল ইসলাম রুবেল:
জীবিকার চেয়ে জীবন বড়,, শিশুর টিকা নিশ্চিত কর। টাইফয়েড জ্বর থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে সরকার ইপিআই কর্মসূচি আওতায় দেশব্যাপী আগামী ১২ই অক্টোবর থেকে বিনামূল্যে টিকা দান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। ২৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, নেত্রকোনা এই কর্মশালার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান এর সভাপতিত্বে জেলা তথ্য অফিসার নারায়ন সরকারের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম মাওলা নঈম , প্রেসক্লাবে সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ দাউদ শরীফ।টাইফয়েড মোকাবেলা টিকাদানের গুরুত্ব তুলে ৯ মাসের শিশু থেকে ১৫ বছর পর্যন্ত সকল শিশু কিশোরদেরকে এই টিকাদান কর্মসূচি আওতায় আনার জন্য সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
আলোকিত প্রতিদিন/২৯সেপ্টেম্বর ২০২৫/মওম

আড়ংয়ে কাগজের শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে লিগ্যাল নোটিশ!

আলোকিত প্রতিবেদক, আড়ংয়ে কাগজের শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধ করতে কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা আড়ং করপোরেট অফিসের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠান।

নোটিশে তিনি বলেন, আমি আড়ংয়ের একজন নিয়মিত গ্রাহক। বিগত অনেক বছর ধরে আড়ং থেকে কেনাকাটা করে আসছি এবং প্রত্যেক কেনাকাটায় তাদের নিজস্ব লোগো সম্বলিত কাগজের ব্যাগ পেতাম। কিন্তু পরিতাপের বিষয়, সম্প্রতি কেনাকাটার পর মগবাজার আউটলেটে বিল পেমেন্ট করতে গিয়ে জানতে পারি প্রোডাক্টের সঙ্গে কোনো ধরনের ব্যাগ দেওয়া হচ্ছে না। কারণ হিসেবে জিজ্ঞেস করলে জানা যায়, গত সেপ্টেম্বর ২০২৫ সাল থেকে আড়ং শপিংয়ের সঙ্গে ব্যাগ দেওয়া হয় না। অর্থাৎ কেনাকাটা করলে পূর্বে কাগজের যে ব্যাগ ফ্রিতে পাওয়া যেত, সেই কাগজের ব্যাগগুলোই এখন টাকা দিয়ে কিনতে হবে এবং বিল পেমেন্ট বুথে ‘আপনার প্রিয় আড়ং ব্যাগ এখন আরও অর্থবহ’ এরকমভাবে একটি লিফলেট দিয়ে গ্রাহকদের জানানো হচ্ছে যে আড়ং শপিং ব্যাগের ওপর সীমিত চার্জ প্রযোজ্য এবং ব্যাগ বিক্রয় থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই ব্যয় করা হবে স্থানীয় গাছ লাগানোর প্রকল্পে, সবুজ এবং টেকসই উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিজ্ঞাপন সম্বলিত। নোটিশে বলা হয়, আড়ং দেশের সবচেয়ে বড় ফ্যাশন ব্র্যান্ডগুলোর একটি। আড়ংয়ের দেওয়া ব্যাগ, যা বর্তমানে মূল্য বসিয়ে বিক্রি করছে, সেই কাগজের মান অত্যন্ত নিম্নমানের। ব্যাগগুলো রিসাইকেল পেপার, অর্থাৎ এই কাগজগুলো একবার ব্যবহৃত হওয়ার পর মেশিনের মাধ্যমে প্রসেসিং করা হয় এবং দ্বিতীয়বার ব্যবহার উপযোগী করা হয়। কিন্তু রিসাইকেল এই কাগজগুলো দিয়ে বানানো ব্যাগ, কেনাকাটার শেষে বাসায় আসার পরপরই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। সুতরাং, এ মানের কাগজের ব্যাগগুলো টেকসই না হওয়ার কারণে মূল্য দিয়ে আড়ৎ থেকে কিনতে হবে, এ বিষয়টি সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং বিশাল গ্রাহক গ্রুপের জন্য এক ধরনের হতাশার সৃষ্টি করে।

ব্যাগের মূল্যে সংযোজন করার পূর্বে আড়ংয়ের ব্যাগের আধুনিকতা এবং সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটলে ক্রেতা/ভোক্তা তা মূল্য দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতো। কিন্তু আড়ং ব্যাগে রয়েছে আড়ং ব্র্যান্ডের লোগো। অর্থাৎ একজন ক্রেতা টাকা দিয়ে ব্যাগ কিনবে, তা আবার আড়ংয়ের লোগো ব্যবহৃত হবে; সৃজনশীলতার কোনো ছাপ না রেখে ক্রেতাকে এরূপভাবে একপ্রকার বাধ্য করা এবং প্রতিষ্ঠানের এরূপ প্রচারণা অনৈতিক। সম্প্রতি আড়ংয়ে Reusable Fabric Bags নামে এক ধরনের শপিং ব্যাগের প্রচারণা শুরু করেছে, যা অতি চওড়া মূল্য দিয়ে কিনতে হয়। ব্যাগগুলোর সাইজ এমন মাপের যাতে শুধুমাত্র একটি পণ্য নেওয়া যাবে; অর্থাৎ কোনো গ্রাহক যদি একাধিক পণ্য ক্রয় করে, তার জন্য উচ্চমূল্য দিয়ে তাকে একাধিক ব্যাগ ক্রয় করতে হবে বলে জানা গেছে।

আড়ং এই ব্র্যান্ড আমাদের সবার পছন্দের তালিকার শীর্ষে। পরিবারের বিভিন্ন ধরনের কেনাকাটা থেকে শুরু করে, কাউকে উপহার দেওয়ার জন্য আড়ং সবার কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আড়ংয়ের কাগজের এই শপিং ব্যাগ টেকসই নয়, তাই কোনরূপ সৃজনশীলতার ছাপ না রেখে এ ধরনের ব্যাগের জন্য মূল্য নেওয়া বন্ধ করে, ফ্রিতে দিতে হবে। আড়ংয়ের এরূপ কার্যক্রম কখনোই পরিবেশ সচেতনতার বিষয় পরিলক্ষিত হয় না, বরং এটি সরাসরি এক ধরনের অস্বচ্ছ ব্যবসা এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণা। এ ধরনের সস্তা মানসিকতা ও স্বেচ্ছাচারিতা আড়ংয়ের মতো ব্র্যান্ডের কাছে থেকে অপ্রত্যাশিত এবং দুঃখজনক বলে আমি মনে করি।

নোটিশ পাওয়ার ১০ (দশ) দিনের মধ্যে ব্যাগের বিপরীতে মূল্য নেওয়া বন্ধ না করলে বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে উপযুক্ত আদালত ও কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অভিযোগ দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি