দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে, ভারত থেকে ঢুকছে জাল নোট!
ভারতে প্রধান উপদেষ্টা কে অসুররূপে উপস্থাপন অত্যন্ত দুঃখ জনক ও নিন্দনীয়
মোঃ নিশাদুল ইসলাম:
ধর্ম উপদেষ্টা ডঃ আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ভারতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মুহাম্মাদ ইউনূসকে অসুর রুপে প্রতিমায় উপস্হাপন করে তারা অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক কাজ করেছেন । তিনি ১ অক্টোবর বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কাছাইট গ্রামে কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় “দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা” শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। তিনি এ সময় বলেন, আমাদের মাঝে রাজনৈতিক মত পার্থক্য তর্ক বিতর্ক ভালো লাগা- মন্দ লাগা থাকতেই পারে। তাই বলে একটি দেশের সরকার প্রধানকে অন্য একটি দেশে তাদের নিজস্ব ধর্মীয় উৎসবে অসুর রুপে ( শয়তান বানিয়ে ) উপস্থাপন করা কখনও শোভনীয় কাজ নয়। এটা অত্যন্ত অশোভনীয় দুঃখজনক ও শিষ্টাচার বহির্ভূত। যারা এই কাজ করেছেন তারা এটা মোটেও ভালো করে নাই। এতে মানুষের প্রতি মানুষের সম্মানবোধ বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কি না এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তারা দেশে ফিরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর পাশাপাশি তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে যেন পালিত হয় এ ব্যাপারে এই উৎসবকে ঘিরে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে বলেও জানান। বিকেলে কাছাইট জামে মসজিদ ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, কাছাইট জামে মসজিদ কমপ্লেক্সের আল্লামা শায়খ আব্দুল ওয়াহিদ ভুঁইয়া, কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আমির হামজা ভুঁইয়া, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দসহ প্রমুখ।
আলোকিত প্রতিদিন/০২ অক্টোবর ২০২৫/মওম
নবীনগরে অস্ত্রসহ ১ যুবক গ্রেপ্তার
আজ বিজয়া দশমী, মণ্ডপে বিদায়ের সুর
আলোকিত ডেস্ক:
আজ বিজয়া দশমী। সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী শারদ উৎসবের শেষ দিন। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। দশমী মানেই দেবীদুর্গার ফিরে যাওয়া, আর ভক্তদের অপেক্ষা আরও একটি বছরের।
এদিন সকাল থেকেই বিহিতপূজার মাধ্যমে পালিত হচ্ছে দশমীপূজা। প্রতিমা নিরঞ্জনের পর আলিঙ্গনের মাধ্যমে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর দিন বিজয়া দশমী।
বিহিতপূজা শেষে দর্পণ-বিসর্জন দেওয়া হবে। বিজয়া দশমীতেই দুর্গা কৈলাসে গমন করেন, তাই মা দুর্গাকে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে উঠবেন ভক্তরা। অন্তরে দেবী মাকে রেখে বিদায়ের সুর বাজবে ঢাক ও শঙ্খের ধ্বনিতে। মণ্ডপে মণ্ডপে পুরোহিতের মন্ত্র পড়ার পাশাপাশি ভক্তদের চোখে থাকবে বেদনার জল।

এরপর পূজার সব কার্যক্রম শেষে দেবীদুর্গাকে দেওয়া হবে বিসর্জন। দশমীতে দেবী মর্ত্যলোক ছাড়বেন দোলায় চড়ে। বিসর্জন উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে বাড়তি নিরাপত্তা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
আলোকিত প্রতিদিন/০২ অক্টোবর ২০২৫/মওম
বিমানবন্দরে গণমাধ্যমকর্মী লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকরা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেছেন তারা।
২ অক্টোবর বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আজ দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীরা। সফরে এনসিপির প্রতিনিধিরাও ছিলেন। তাদের সফর নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং করছিলেন। এ সময় সেখানে উপস্থিত এনসিপি নেতারা উচ্চস্বরে স্লোগান দিচ্ছিলেন। তখন এক গণমাধ্যমকর্মী তাদের থামতে অনুরোধ করেন।
এ সময় এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠে। এর প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে তারা ফিরে যান।
প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন এবং অন্যান্য উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।
৯ দিনের সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে আজ তারা দেশে ফেরেন।
আলোকিত প্রতিদিন/০২ অক্টোবর ২০২৫/মওম
আগাম ফুলকপি চাষে ব্যস্ত কৃষকরা
রংপুরে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু শনাক্ত ৮
নবীনগরে ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু
মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষাক্ত ভিমরুল পোকার কামড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম তামিম। সে উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের মেহেরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার (১অক্টোবর) সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে ভিমরুল পোকার কামড়ে আহত হয় শিশু তামিম। পরে তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে দুপুর ২টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ সাদ্দাম হোসেন বলেন, ভিমরুল কামড়ানোর পর যদি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হতো তাহলে চিকিৎসার মাধ্যমে বাঁচানোর সুযোগ ছিল। কিন্তু স্থানীয়ভাবে চিকিৎসা করাতে গিয়ে সময় নষ্ট হওয়ায় শিশুটি মারা গেছে। শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ভিমরুল পোকার কামড়ে তামিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক একটি ঘটনা।
আলোকিত প্রতিদিন/০১ অক্টোবর ২০২৫/মওম
একাকিত্ব দূর করতে ৭৫ বছর বয়সে বিয়ে, পরদিন সকালেই মৃ*ত্যু!
আলোকিত ডেস্ক, ভারতের উত্তরপ্রদেশে ৭৫ বছরের এক বৃদ্ধ বিয়ের পরদিন সকালেই মারা গেছেন। মূলত একাকিত্ব দূর করতে ৩৫ বছরের এক নারীকে বিয়ে করেছিলেন তিনি।
মৃত ব্যক্তির নাম সাংগ্রুরাম। এক বছর আগে তার প্রথম স্ত্রী মারা যান। কোনো সন্তান ছিল না, একাই দিন কাটছিল তার। জীবিকা নির্বাহ করতেন কৃষিকাজ করে। নিঃসঙ্গ জীবনে সঙ্গী পাওয়ার আশায় পরিবারের আপত্তি উপেক্ষা করেই নতুন করে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি।
বিয়ের রাতের বেশিরভাগ সময় দু’জন কথোপকথনেই কাটান। কিন্তু ভোরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাংগ্রুরাম। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

