আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 269

ঢাকায় বাংলাদেশ-তুরস্কের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বসছে আজ

আলোকিত ডেস্ক:

পাঁচ বছর বিরতির পর আজ  ৭ অক্টোবর মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানি‌য়ে‌ছেন, চতুর্থ দফায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। অন্যদিকে, তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি।

সংশ্লিষ্টরা বলছেন, এফও‌সি‌তে বাংলাদেশ এবং তুরস্কের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা হবে। আলোচনায় ব‌্যবসা-বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা প্রাধান্য পেতে পারে।

dhakapostপররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পাঁচ বছর পর দুই দেশের সচিবরা বৈঠকে বসছেন। এতে দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষ‌য়ে আলোচনা হবে।

এফওসি‌র পর তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

আলোকিত প্রতিদিন/০৭ অক্টোবর ২০২৫/মওম

সুন্দর, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াটা জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি: সিইসি

নিজস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমার বয়স ৭৩ বছর। আমার আর চাওয়ার কিছু নাই। আমার জীবনে এটা শেষ সুযোগ হিসেবে নিয়েছি। শেষ সুযোগ দেশের জন্য কিছু করার। একটা সুন্দর, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই আমার লক্ষ্য।

৭ অক্টোবর মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আয়োজিত সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, অ্যাবিউজ অব এআই, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হচ্ছে। একটা বিশেষ পরিস্থিতিতে ক্রান্তিলগ্নে আমরা দায়িত্ব নিয়েছি। এক্ষেত্রে সর্বস্তরের জনগণের সহযোগিতা লাগবে। এজন্য সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। এটা ইসির একার পক্ষে সম্ভব না।

এসময় সাবেক কর্মকর্তাদের কাছে পরামর্শ চেয়ে তিনি বলেন, শুধু কীভাবে আমরা সুন্দর ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দিবো সেটা নয়, কীভাবে জালিয়াতি করা হয় সেটাও আপনারা জানেন। কারণ আপনারা অনেকে দীর্ঘদিন ধরে চাকরি (ইসিতে) করছেন। ইলেকশনকে মেন্যুপুলেট করার জন্য কোথায় হাত দেওয়া দরকার, যাতে এই জিনিস আর না ঘটতে পারে সেই পরামর্শও আপনারা আমাদের দিবেন। অন্যদের কাছে এই পরামর্শ আমরা চাইনি। যেহেতু আপনারা এই কাজে প্র‍্যাকটিকালি জড়িত ছিলেন। কোথায় কোথায় গ্যাপস থাকে মেন্যুপুলেট করার ওই গ্যাপসগুলো যেনও আমরা বন্ধ করতে পারি। এই পরামর্শ আমরা আপনাদের থেকে চাই। আমরা শুধু আলোচনা করার জন্য আপনাদের দাওয়াত দেইনি। আপনাদের মূল্যবান পরামর্শ এবং মতামত নিয়ে আমাদের নির্বাচনী প্রক্রিয়াটা সাজাতে চাই। যেখান দিয়ে নির্বাচনে কারচুপি হয় সেটাও আমাদের জানাবেন, যেন ব্যবস্থা নিতে পারি। কীভাবে জালিয়াতি করা যায়, সে অভিজ্ঞতা আপনাদের আছে; সেটা ঠেকানোর জন্য পরামর্শ দেবেন।

 সিইসি বলেন, আমরা অনেক নতুন ইনেশিয়েটিভ নিয়েছি। প্রত্যন্ত অঞ্চলে ভোট দেওয়ার আগ্রহ সৃষ্টি হয়েছে ভোটার তালিকা হালনাগাদের সময়। নারী, পুরুষ ভোটারের পার্থক্য ৩০ লাখ ছিল। সেটা কমিয়ে এনেছি। আমরা পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছি। একটা মডেল বের করেছি। পারবো কিনা জানিনা, আমরা চেষ্টা করবো। আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, একটা হাইব্রিড পদ্ধতি বের করেছি। এতে প্রবাসী, সরকারি চাকরিজীবী, কয়েদিরা ভোট দিতে পারবেন।

ইসির ভারপ্রাপ্ত সচিব কে এম আলী নেওয়াজের সঞ্চালনায় সংলাপে চার নির্বাচন কমিশনারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত রয়েছে। এছাড়া নির্বাচন বিশেষজ্ঞের মধ্যে আছেন- ইসির সাবেক কর্মকর্তা মো. জাকরিয়া, পর্যবেক্ষক সংস্থা ফেমার প্রেসিডেন্ট মনিরা খান, ইসির সাবেক কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান, মো. নুরুজ্জামান তালুকদার, মিহির সারওয়ার মোর্শেদ, শাহ আলম, মীর মোহাম্মদ শাহজাহান, মিছবাহ উদ্দিন আহমদ, মো. শাহেদুন্নবী চৌধুরী এবং মাহফুজা আক্তার।

আলোকিত প্রতিদিন/০৭ অক্টোবর ২০২৫/মওম

ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ ৫ জন গ্রেপ্তার

মামুন আহমেদ জয় -ঢাকা  ঢাকার ধামরাইয়ে আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, নবযুগ কলেজ ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও ছাত্রলীগ নেতা আহাদ-কে সেনাবাহিনী নবীনগর ডিএসএস এলাকা থেকে রাত আনুমানিক ১২টার দিকে আটক করেছে। শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটক পাঁচজনকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা*র তদন্ত চলমান রয়েছে। তিনি আরও জানান, রবিবার সকাল ১১টায় ধামরাই থানায় পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এদিকে অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

আমরা ৯৩ রায়পুরের ভ্রমণ ও মিলনমেলা 

মিন্ট চন্দ দাস  রায়পুর, লক্ষ্মীপুর: ‘যেখানে সবুজ মন ছুটে চলে দুরন্ত গতিতে, সেখানে ক্ষণিকের জন্য ফিরে যাবার আত্ম-প্রত্যয় নিয়ে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯৯৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া রায়পুর উপজেলার শিক্ষার্থীরা আনন্দ ভ্রমণ, প্রীতি ফুটবল ম্যাচ, মধ্যাহ্ন ভোজ ও র‍্যাপল ড্র অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার আমরা ৯৩ রায়পুর এর আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম এর আহবান ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রিপন, ইউসুফ, এডভোকেট এমরান, কাউন্সিলর মোঃ আবুল হোসেন, সুলতান মাহমুদ, ফারুক হোসেন ও তছলিম উদ্দিনের সার্বিক তত্বাবধানে রায়পুরের আলতাফ মাষ্টারের মাছঘাট হয়ে ট্রলার যোগে ছুটে যান বরিশাল জেলার গোবিন্দপুরে। সেখানে দিনভর চলতে থাকে বন্ধুদের খুঁনসুটি, প্রীতি ফুটবল ম্যাচ, গুরুত্বপূর্ণ আলোচনা ও মধ্যাহ্ন ভোজ। পরবর্তীতে অর্থাৎ বিদায় লগ্নে উপস্থিত সকলের মাঝে হাফিজ স্টোর রায়পুরের পক্ষ থেকে বিশেষ পুরষ্কার প্রদান করেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃজহিরুল ইসলাম (জহির) সবমিলিয়ে দীর্ঘবছর পর এসএসসি-৯৩ ব্যাচ রায়পুরের সকল বন্ধুরা একত্রিত হয়ে অত্যান্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন মূহুর্ত পার করেন।
আয়োজকরা বলেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা আমাদের এই সংগঠনের আগামীর পথচলাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ্। এবং মহান আল্লাহ চাইলে আগামীতে এটি একটি সামাজিক প্ল্যাটফর্মে রুপান্তরিত হবে।
আলোকিত প্রতিদিন/এপি

মাদ্রাসা পড়ুয়া মেয়েকে ভাত খাইয়ে বাড়িত আসার সময় প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যের মৃত্যু

অলিউল্লাহ কায়সার, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের নলচাপড়া দারুস সুন্নাহ আবাসিক কওমি মাদ্রাসা পড়ুয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মেয়েকে ভাত খাইয়ে ফেরত আসার সময় প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন জামালউদ্দিন(৬২) নামের এক ইউপি সদস্য।

নিহত জামালউদ্দিন উপজেলার বানিহালা ইউনিয়নের নলচাপড়া গ্রামের মৃত শহর আলীর পুত্র এবং বানিহালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে মাদ্রাসাটির সামনে কুপিয়ে আহত করার পর স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।

 

এই ঘটনায় রাতেই অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-নলচাপড়া গ্রামের মৃত ইসমাঈল হোসেনের ছেলে কছিম উদ্দিন ওরফে নওয়াব আলী(৬২) এবং মৃত মিরাশ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন(৫০)।নিজেদের বাড়িতে অবস্থানের সময় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

 

মাদ্রাসাটির মোহতামিম মাও.মজিবর রহমান বলেন, মাগরিবের নামাজের সময় আমরা কেউ নামাজ শেষ করেছি কেউ নামাজরত আছেন এমন সময় বাইরে হট্টগোল শুনতে পাই। তখন বাইরে বৃষ্টি হচ্ছিল। তখন হট্টগোলের শব্দে বাইরে গিয়ে দেখতে পাই জসিমউদদীনের ছেলে রতন(৪৬),কাদির(৪০),সেলিম(৩৫), জব্বার(৪৪) ফারুক(৩০)সহ আরও কয়েকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটার দ্বারা কাউকে ঘিরে রয়েছে। পরে সকলে মিলে সেখানে গেলে তারা চলে যায় এবং আমরা জামালউদ্দিনকে সেখানে গুরুতর আহত অবস্থায় দেখি। এরপর তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

এ বিষয়ে নিহত জামাল উদ্দিনের ভাই সুজন মিয়া(৪৫) এবং নিজাম উদ্দিন (৫০) বলেন-আমার ভাই ইউপি সদস্য। মাদ্রাসাটির সামনে সরকারি একটি পুকুরের পাড়ে দোকান স্থাপনকে কেন্দ্র করে ঝামেলা হয়েছিল। যা পরবর্তীতে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। সরকারের লোকজন এসে দোকান সরিয়ে দেয়। সেই থেকে আমাদের সাথে বিরোধ চলছিল রতন গংদের। এই রতনই তার ভাইদের সাথে নিয়ে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়। এ সময় ১০/১৫ জন লোক মিলে কুপিয়ে এবং পিটিয়ে আমার ভাইকে গুরুতর জখম করে। পরে হাসপাতালে তিনি মারা যান। এই ঘটনায় আমার ভাতিজা সাকিবও আহত হয়।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, এলাকায় উত্তেজনা বিরাজমান রয়েছে। ঘটনার পর থেকে আত্নগোপনে চলে গেছে রতন গংরা। আবার রাতে তাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে উত্তেজিত জনতা।

 

এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের এসআই ও সেকেন্ড অফিসার লিটন চন্দ্র পাল বলেন-ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় রাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আলোকিত প্রতিদিন/এপি

 

ঝিনাইগাতীতে ব্র‍্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

সাদ্দাম হোসেন, ঝিনাইগাতী “পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” শ্লোগানে ঝিনাইগাতীতে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদের হল রুমে আজ অনুষ্ঠিত হলো স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় দপ্তরের প্রতিনিধি ও স্বপ্নসারথি কিশোরীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক শেরপুর জেলা সমন্বয়ক ফারহানা মিল্কি এবং সঞ্চালনা করেন কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম রাসেল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, অফিসার সেলপ মোঃ মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলার ১০টি স্বপ্নসারথি দলের ২৭ জন ১৮ বছর পূর্ণ করা কিশোরীকে সনদপত্র, ফুল ও মগ প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—
“দেশের সার্বিক উন্নয়নের জন্য সকলকে ধর্ম-বর্ণ-গোত্রের ভেদাভেদ ভুলে একসাথে এগিয়ে যেতে হবে। নাগরিক হিসেবে অধিকার ও কর্তব্য সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে নারীদের সকল ক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমেই সমাজ এগিয়ে যাবে। এলাকায় কোথাও বাল্যবিয়ে সংগঠিত হলে সরকারী হটলাইন বা উপজেলা প্রশাসনের নম্বরে ফোন দিতে হবে।”
অনুষ্ঠানে অংশ নেওয়া কিশোরীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন মিম মেঘলা ও তন্নী আক্তার।
আলোকিত প্রতিদিন/এপি

নেত্রকোণার আটপাড়ায় গন্ধগোকুল বিরল প্রাণী ধরা পড়েছে

প্রতিনিধি,নেত্রকোণা:

নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার মনসুরপুর গ্রামে হাঁসের খামারে হানা দিতে গিয়ে এক গন্ধগোকুল (স্থানীয় ভাষায় খাটাশ) ধরা পড়েছে। প্রায় মাসখানিক থেকে  প্রায় সময়  রাতে ওই খামার থেকে হাঁস মেরে  ও নিয়ে যাওয়ার  ঘটনায় খামার মালিক রুমেন মিয়া দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন। ৬ অক্টোবর রাতে ফাঁদ দেওয়া  খাঁচায়  গন্ধগোকুল  প্রাণীটিকে জীবিত অবস্থায় আটক ।
স্থানীয়রা জানান, এমন বিরল প্রাণী তারা কখনো দেখেনি  নামও জানেন না।এই প্রাণীটিকে তার নিজ জায়গায় পাঠিয়ে দেওয়া উচিত বলে মনে করেন।
উল্লেখ যে, এ ধরনের “গন্ধগোকুল” সাধারণত নিশাচর প্রাণী। তারা ফলমূল, ছোট প্রাণী ও হাঁস-মুরগি শিকার করে খেয়ে থাকে। গ্রামীণ এলাকায় প্রায়ই হাঁস-মুরগি চুরি যাওয়ার মূল কারণ হিসেবে এ প্রাণীর নাম উঠে আসে।
“গন্ধগোকুল বা খাটাশ “বন্যপ্রাণী হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। তবে গ্রামীণ কৃষি ও হাঁস-মুরগি খামারিরা অনেক সময় এটিকে ক্ষতিকর প্রাণী হিসেবে মনে করেনa।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল বন্যপ্রাণী আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রাণীটিকে বন বিভাগে হস্তান্তরের পরামর্শ দিয়েছেন, যাতে এটি প্রকৃত পরিবেশে ফিরে যেতে পারে।
এদিকে খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সরেজমিনে গিয়ে প্রাণীটির  বিষয়টি আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ্‌নূর রহমানকে জানানো
হয়।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ্‌নূর রহমান জানান,বন বিভাগ ও পুলিশকে জানানো হয়েছে গন্ধগোকুল প্রাণীটিকে উদ্ধার করে প্রতিকূল পরিবেশে ছেরে দেওয়া হবে।এছাড়াও ঐ প্রাণীটি কোন ক্ষতিকর প্রাণী নয়।

আলোকিত প্রতিদিন/০৬ অক্টোবর ২০২৫/মওম
– Advertisement –

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১

রিপন পাল:
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। উপজেলার তারাবো পৌরসভার  বিশ্বরোড এলাকায় কবরস্থানের সামনে  মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো (হ-৩১-৫২৪৫) নম্বরের মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার তার  মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশের এ এস পি মাহেদী ইসলাম জানিয়েছে,  মোটরসাইকেলটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে।প্রাইভেটকারটি আটক করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা বলেন, অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন,  তারাবো বিশ্বরোড থেকে সড়ক দুর্ঘটনায় নিহত একজনের লাশ উদ্ধার করা হয়েছে ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
আলোকিত প্রতিদিন/০৬ অক্টোবর ২০২৫/মওম

সরাইলে ২৫ বিজিবি কর্তৃক ৪৭ লক্ষ টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও মাদক উদ্ধার 

মোঃ নিশাদুল ইসলাম:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে (২৫ বিজিবি) এর অধীনস্হ ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক রাত ০২ঃ৫০ মিনিটের দিকে ৭,৮৩০ কেজি ভারতীয় ফুচকা আটক করে। আটককৃত ফুচকার আনুমানিক সিজার মূল্য প্রায় ৪৬ লক্ষ ৯৮ হাজার টাকা। যা আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও (সোমবার) ৬ অক্টোবর আনুমানিক সকাল ৮:০০টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ আজম পুর বিওপি টহল দল জেলার আখাউড়া উপজেলার আজমপুর নামক স্থানে হইতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৪ কেজি এবং -১০২ বোতল স্কফ, আটক করে করে। যে মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লক্ষ ৫৯ হাজার ৮ শত টাকা। এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, আমাদের দায়িত্বরত সংশ্লিষ্ট সীমান্ত এলাকা দিয়ে যাতে ভারত থেকে যে কোন ধরণের অবৈধ চোরাচালানী মালামাল সহ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

আলোকিত প্রতিদিন/০৬ অক্টোবর ২০২৫/মওম

কুড়িগ্রামে পানিতে ভেসে আসা গাছের গুড়ি সংগ্রহ করতে গিয়ে ধান ব্যবসায়ী নিখোঁজ

জি এম রাশেদুল ইসলাম:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে ভারত থেকে ভেসে আসা গাছের গুড়ি সংগ্রহ করতে গিয়ে তীব্র  স্রোতে ডুবে ধান ব্যবসায়ী নিখোঁজ হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলারভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তির নাম মনসুর আলী (৪৫)। তিনি বেবরবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের
খামার নকুলা এলাকার  বাসিন্দা। তিনি ধান ব্যবসায়ী ধান ব্যবসায়ী ছিলেন। সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর ১২ টা এখন পর্যন্ত তাকে উদ্ধার করা  যায়নি। নদী পাড়ে নিখোঁজ ব্যক্তির পরিবার ও শতশত উৎসুক জনতা ভিড় করছেন।
খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গেলেও নদীর স্রোত থাকায় উদ্ধার কাজ শুরু করেছেন বলে একাধিক স্থানীয়রা জানান।
স্থানীয়রা জানান, ভারতের উজান থেকে ভেসে আসা গাছের গুঁড়ি ও কাঠ সংগ্রহ করতে নদে নামেন তিনি। এসময় প্রবল স্রোতে ডুবে যান। স্থানীয়রা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়। পরে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তাদের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।
আলোকিত প্রতিদিন/০৬ অক্টোবর ২০২৫/মওম